শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 পঞ্চম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/podaboli5.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫১)পদাবলী কীর্তনের ইতিহাস*
*গীতগোবিন্দে রাগরূপ ও তার বিকাশ*

*১৯|(ক) গীতগোবিন্দের মূলে আছে, "দেশবরাড়ীরাগাষ্টতালী গীয়তে"।*
*(খ) রাণা কুম্ভা বলেছেন সঙ্গীতরাজে,*
*🌷তালো বর্ণযতী রাগাঃক্রমাদষ্টাদশ স্মৃতাঃ।*
*🌷মধ‍্যমাদিশ্চ ললিতো বসন্তো গুর্জরী তথা।।*
*🌷ধনাশ্রী ভৈরবী গৌন্ডকৃতিদেশাঙ্কিতাপি চ।*
*🌷মালবশ্রীশ্চ কেদার মালবীয়াদিগৌন্ডকৌ।।*
*🌷স্থানগৌন্ডশ্চ শ্রীরাগো মহ্লারশ্চ বরাটিকা।*
*🌷মেগরাগশ্চ ভদ্রাবদঘোরনীনিয়তা ইমে।।*
*🌷যাবদ্রাগং পদানি স‍্যুঃ প্রান্তে পাটস্বরাণি তু।*
*🌷ক্কচিৎক্কচিদগতালাপভূষিতাণি যথারুচি।।*
  ☆ ☆ ☆
*🌷যত্র স‍্যাৎ স প্রবন্ধোহয়ং রাগরাজি-বিরাজিতঃ।।*
*🔷এই উনবিংশ (১৯) প্রবন্ধটি গীতিরূপে প্রকাশ করায় বৈচিত্র্য আছে।এতে যতিতালে এবং মধ‍্যমাদি বা মধুমাধবী,ললিত,বসন্ত,গুর্জরী, ধনাশ্রী,ভৈরবী,গৌন্ডকৃতি,দেশাখ বা দেবশাখ,মালবশ্রী,কেদার,মালব, গৌন্ডকী,স্থানগৌড় বা স্থানগৌন্ড, শ্রীরাগ,মহ্লার বা মল্লার,বরাটিকা বা বরাটী,মেঘ এই আঠারোটি রাগের সমাবেশ দিয়ে গান করতে হয়।শ্লোক বা পদসংখ‍্যা ১৬ কিম্বা ১৭, কিন্তু ১৮টি রাগের বিকাশ থাকে এই প্রবন্ধে।মোটকথা রাণা কুম্ভার মতে, ১৯শ সংখ্যক প্রবন্ধটি রাগমালা দিয়ে গান করতে হবে।*
*২০|(ক) গীতগোবিন্দের মূলে আছে, "বসন্তরাগযতিতালাভ‍্যাং গীয়তে"।*
*(খ) সঙ্গীতরাজে রাণা কুম্ভা বলেছেন,*
*🌷আদিতালঃ প্রথমতঃ প্রতিমন্ঠস্ততঃ পরম্।*
*🌷চতুর্মাত্রাহ্বমন্ঠশ্চ তুর্যঃ স‍্যাদড্ডতালকঃ।।*
*🌷তালো বর্ণ-যতিঃ পশ্চান্নবমাত্রিকমন্ঠকঃ।*
*🌷নিঃসারশ্চ তথা ঝম্পা দ্রুমন্ঠশ্চ রূপকঃ।।*
*🌷প্রতিতালস্ত্রিপুটক একতালীতি সংজ্ঞয়া।*
*🌷এয়োদশ ত্রুমাত্তালাঃ প্রতিতালং পদানি চ।।*
   ☆ ☆ ☆
*🌷প্রতিতালং প্রয়োগেহপি রাগো নন্দো নিগদ‍্যতে।।*
*🔷অর্থ‍্যাৎ বিংশ (২০) সংখ্যক প্রবন্ধে তেরটি পদের সমাবেশ আছে, সুতরাং নন্দরাগে এবং তেরটি তালে তেরটি পদ গান করতে হবে। তেরটি তাল--,আদি,প্রতিমন্ঠ,৪ মাত্রাবিশিষ্ট মন্ঠ,অড্ড,যদি,৯ মাত্রাবিশিষ্ট মন্ঠ বা মন্ঠক,নিঃসার,ঝম্প,দ্রুতমন্ঠ,রূপক, প্রতি ত্রিপুট বা ত্রিপুট ও একতালী।এতগুলি তালের সমাবেশ থাকার জন্য হরিপ্রেমিক রাণা কুম্ভা এই প্রবন্ধের নাম দিয়েছেন "সানন্দ-গোবিন্দ" প্রবন্ধ।এতে পটহ, মুরজ,করট,শৃঙ্গ,শঙ্খ,ডমরু, ঢক্কা, কাহলী,মর্দল,দুন্দুভি প্রভৃতি বাদ‍্যের সহযোগ থাকবে।*
*২১| (ক) গীতগোবিন্দে মূলে আছে, "বরাড়ীরাগ-রূপকতালাভ‍্যাং গীয়তে"।*
*(খ)রাণা কুম্ভা একবিংশ ও দ্বাবিংশ প্রবন্ধের রাগ ও তাল বর্ণনা একসঙ্গে করেছেন,কারণ বরাড়ীরাগের সমাবেশ উভয় প্রবন্ধেরই আছে।তবে দ্বাবিংশ প্রবন্ধের তাল যতি।*
*২২| (ক)মূলে আছে, "বরাড়ীরাগ যতিতালাভ‍্যাং গীয়তে"।*
*(খ) রিণা কুম্ভা (একুশ ও বাইশ এই উভয় প্রবন্ধ সম্বন্ধে ) বলেছেন--*
*🌷ক্রমেণ নট্টকেদারশ্রীরাগস্থানগৌড়কাঃ।*
*🌷ঘোরণী মালবীয়শ্চ বরাটী মেঘরাগকঃ।।*
*🌷মালবশ্রীর্দেবশাখো গৌন্ডকৃচ্চাথ ভৈরবী।*
*🌷ধন্নাসিকা বসন্তশ্চ গুর্জরী চ মহ্লারকঃ।।*
*🌷ললিতঃ সপ্তদশমো রাগাস্তাবন্তি চ ক্রবাৎ।*
*🌷পদানি যেষু তালাঃ স‍্যুরিতস্তন্নাম কীর্ত‍্যতে।।*
*🌷আদ‍্যত্রিসপ্তদশমদ্বাদশে দ্রুতমন্ঠকাঃ।*
*🌷দ্বিতীয়ে নবমে চৈকাদশে চৈব এয়োদশে।।*
*🌷পদে পঞ্চদশে সপ্তদশে রূপক ইবিতঃ।*
*🌷চতুর্থে প্রতিপালব‍্যা দ্রুততালঃ পঞ্চাম স্মৃতঃ।।*
*🌷ত্রিপুট ষষ্ঠাষ্টময়োঃ স‍্যাদ্রুতপ্রতিমন্ঠকঃ।*
*🌷চতুর্দশে ষোড়শে চ ভদ্রঃ স‍্যাৎপ্রতিতালকম্।।*
  ☆ ☆ ☆
*স রাগশ্রেণীনামায়ং প্রীতিকৃৎ কমলাপতেঃ।।*
*🔷এই প্রবন্ধ দুইটিতেও রাগমালার সমাবেশ আছে।নট,কেদার,শ্রী, স্থানগৌড়,ঘেরণী(?),মালব বা মালবী, বরাটী,মেঘ,মালবশ্রী,দেবশাখ, গৌড়কৃতি,ভৈরবী,ধন্নাসিকা বা ধনাসি বা ধানসি,বসন্ত,গুর্জরী,মহ্লার বা মল্লার ও ললিত এই সতেরটি রাগ। ১ম,৩য়,৭ম,১০ম, ও ১৮শ পদে দ্রুতমন্ঠক ; ২য়, ৯ম, ১১শ, ১৩শ, ১৫শ, ১৭শ পদে রূপক ৪র্থ ও ৫ম পদে প্রতিতাল, ৬ষ্ঠ পদে ত্রিপুট ও ৮ম পদে দ্রুতমন্ঠ। ১৪শ ও ১৬শ পদে প্রতিতাতের ব‍্যবহার হবে।*
                    *ক্রমাগত*
*শ্রীজয়দেব দাঁ, বাঁশবাড়ী, মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫২)পদাবলী কীর্তনের ইতিহাস*
*গীতগোবিন্দে রাগরূপ ও তার বিকাশ*

*২৩| (ক) গীতগোবিন্দে মূলে আছে, "বিভাসরাগৈকতালীতালাভ‍্যাং গীয়তে"।*
*(খ) রাণা কুম্ভা বলেছেন-----*
*🌷পদানাং দশকং যত্র তালে বর্ণ-যতৌ ভবেৎ।*
*🌷ধ্রুবঃ প্রতিপদং গেয়ঃ কবিনামাঙ্কিতাৎ পদাৎ।।*
*🌷গীতালাপান্ যথাশব্দং প্রতিতালে ততঃপরম্।*
*🌷পাটাস্তেনাঃ স্বরাশ্চৈব শৃঙ্গারো রস-উত্তম।।*
*🌷দেবাশাখাভিধৌ রাগঃ প্রবন্ধে সংপদৃশ‍্যতে।*
*🔷দেবশাখে বা দেশাক রাগে ত্রয়বিংশ (২৩) প্রবন্ধ গান করতে হবে।পদের দশক যতিতালের থাকবে। পুনরায় "দোভ‍্যা সংযমিতঃ পয়োধরভরেণাপীড়িতম্" প্রভৃতি পদ-প্রসঙ্গে রাণা কুম্ভা বলেছেন--*
*🌷বিজয়ানন্দতালেন গৌড়ীরাগে বিরচ‍্যতে।*
*🌷পদ‍্যং পাটাঃ স্বরাস্তেনা লীলা নায়কসংভবাঃ।।*
 ☆ ☆ ☆ ☆
*🌷রাগে কর্পটবঙ্গালে স পৌরুষরসাৎপরঃ।।*
*🔷সেভাবে "তস‍্যাঃ পাটালাপনিজাঙ্কিতমুরো" প্রভৃতি চতুর্থ পদটি মরুকৃতি (মারু) রাগে ও যতিতালে গান করতে হবে।*
*🌷যতিতালেন তালেন প‍দ‍্যং পাটস্বরাস্তথা।*
 ☆ ☆ ☆ ☆
*🌷রাগো মরুতকৃতির্যত্র দ প্রবন্ধে নিগদ‍্যতে।।*
*২৪| (ক) গীতগোবিন্দের মূলে আছে, "রামকরীরাগযতিতালাভ‍্যাং গীয়তে"।*
*(খ) রাণা কুম্ভা বলেছেন----*
*🌷আদিতালস্তথা পঞ্চ হরবক্ত্র সমুদ্ভবাঃ।*
*🌷প্রতিমন্ঠশ্চতুর্মাত্রো মন্ঠশ্চৈরাড্ডতালকঃ।।*
*🌷তালো বর্ণযতিশ্চৈব জয়মঙ্গলসংজ্ঞিতঃ।*
*🌷বিজয়ানন্দনামা চ জয়শ্রীসংজ্ঞকঃ পরঃ।।*
*🌷প্রতিতালং পদানি স‍্যুঃ পাটাস্তদুভয়ং তথা।*
*🌷মধ‍্যে মধ্যে যথাশোভালপ্তিযুক্তির্বিশেষবৎ।।*
*🌷বিশেষতো বর্ণযতৌ যদা শ্রীসংজ্ঞিকোহপি চ ।*
*🌷তেনকাঃ স‍্যুঃ পদস্থানে প্রতিতালেন বেশ‍্যতে।।*
*🌷মুক্তিপাদাক্ষরৈর্যুক্তৈরালাপেন পুরস্কৃতৈঃ।*
*🌷পদান‍্যেরং ষোড়শ বৈ তালা একোনবিংশতিঃ।*
*🌷গৌড়ঃ স‍্যাদ্দেশতালাদিরাগঃ সর্বপদাশ্রয়ঃ।।*
*🔷অর্থ‍্যাৎ আদি,প্রতিমন্ঠ (৪ মাত্রাবিশিষ্ট), মন্ঠ,অড্ড,যতি, জয়মঙ্গল,বিজয়ানন্দ ও জয়শ্রী প্রভৃতি তালের এবং গৌড়রাগের সমাবেশ থাকবে চতুর্বিংশ প্রবন্ধে।*
*🌻এই ভাবে রাণা কুম্ভা "গীতগোবিন্দ"-পদগানে রাগ,তাল এবং রাগমালা ও তালশ্রেণীর সমাবেশ ঘটিয়েছেন নতূন ভাবে। মনে হয়,রাণা কুম্ভার সময়ে (১৫ শতক) গীতগোবিন্দে নতূন রাগ-সমাবেশের প্রয়োজন হয়ে ছিল তদানীন্তন রুচি ও ধারা অনুযায়ী। ভারতের ভিন্ন ভিন্ন অঞ্চলে গীতগোবিন্দগানে রাগ প্রকাশে ও গায়কীপদ্ধতিতে অনেক রকম মতভেদ দেখা যায়।যেমন বাংলাদেশের গীতরীতির ও মহারাষ্ট্রের কিংবা দক্ষিণ-ভারতের বিশেষ করে তাঞ্জোরের গীতিপদ্ধতির মধ্যে অনেকাংশ মিল নাই। মনে হয়,১২শ শতকের শেষার্ধে কবি জয়দেব ও জয়দেব-অনুসারীরা গীতগোবিন্দপদ যেভাবে গান করতেন রাগের যে প্রকাশভঙ্গীকে অনুসরণ করে, পরবর্তীকালে সে ধারা বা পদ্ধতি নানান কারণে লুপ্ত হয়ে যায়।*

*🙏শ্রীজয়দেব দাঁ, বাঁশবাড়ী, মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৩)পদাবলী কীর্তনের ইতিহাস*
*গীতগোবিন্দে রাগ ও তালের সমাবেশ*

*গীতগোবিন্দ-পদগানে রাণা কুম্ভা যেভাবে রাগ ও তালের সমাবেশ করেছেন,পৃর্বে সেই বিষয়ে আলোচনা করেছি।গীতাধারার পরিবর্তন সাধারণত সমাজ ও শিল্পীর রুচিকে অপেক্ষা কিংবা অনুসরণ করেই হয়। রাণা কুম্ভা বিশেষভাবে তাঁর "সংগীতরাজ"গ্রন্থকে অনুসরণ করেছেন গীতগোবিন্দে রাগ ও বিশ্লেষণের ক্ষেত্রে।পূজারী গোস্বামী প্রমুখ অধিকাংশ টীকা ও ভাষ‍্যকারগণ মূলরীতিকেই অনুসরণ করে গীতগোবিন্দে রাগনামের পরিচয় দিয়েছেন।রাগগুলির নাম= মালব,মালব-গৌড়,গুর্জর বা গুর্জরী, বসন্ত,রামকিরী, রাগগুলি হল গোন্ডকিরী,ভৈরবী,বিভাস ও বরাড়ী প্রভৃতি (🔷পার্শ্বদেব (৭ম-১১শ শতক) "সংগীতসময়সার" গ্রন্থে গুন্ডকৃতি ছাড়া গুন্ডক্রীরাগের স্বররূপের পরিচয় দিয়েছেন।প্রকৃতপক্ষে গুন্ডকৃতি বা গুন্ডক্রী গুণক্রী নামেরই পরিচায়ক (ক্রী=কৃতি)।গুন্ডকৃতি বা গুন্ডক্রী শৃঙ্গার ও হাস‍্যরসে প্রযুক্ত।গুন্ডকৃতির পরিচয়--"প-মন্দ্রা হাস‍্য শৃঙ্গারে গেয়া গুন্ডকৃতির্ভবেৎ", অর্থ‍্যাৎ মন্দ্র-পঞ্চম পর্যন্ত গুন্ডক্রীর বিস্তার।গুন্ডকৃতি-- গুন্ডাকৃতি,গুন্ডক্রী,গুন্ডক্রীয়া, গুকিরী বা গুণকরী প্রভৃতি নামেও প্রচলিত। "মানসোল্লাস" গ্রন্থে সোমেশ্বর দেব এর নাম গুণকিরী (গুণকরী,গুণকিরী, গুণকৃতি,গুণক্রী) দিয়েছেন।এ' সম্বন্ধে লেখকের 'রাগ ও রূপ' (প্রথমখন্ড, চতুর্থ সংস্করণ পৃষ্ঠা ২৫৫) দ্রষ্টব‍্য।যাইহোক রাণা কুম্ভা উল্লিখিত সকল রাগের নাম-সার্থকতা ও স্বরস্বরূপের বিস্তৃত পরিচয় দেওয়া যেতে পারে এই প্রসঙ্গে)।গীতগোবিন্দে ব‍্যবহৃত রাণা কুম্ভার রাগগুলির নাম--, মধ‍্যমাদি বা মধুমাধবী,গুর্জরী,ললিত,বসন্ত,রামকিরী,পঞ্চম,ধন‍্যাসিক বা ধানসি, মালবগৌড়,ভৈরব,গৌড়কৃতি, দেশাক বা দেবশাক, মালবশ্রী, কেদার,মালব, স্থানগৌড়,শ্রীরাগ,মহ্লার বা মল্লার,বরাটী,মেঘ,নট, গৌন্ডকৃতি বা গৌন্ডক্রী বা গৌন্ডকী,নন্দ,শ্রী,ভৈরবী, কর্ণাটবঙ্গাল,মরুকৃতি বা মারবিকা (মারু), রামক্রী বা রামকিরী প্রভৃতি, আর তালগুলির নাম--আদি, নিঃসার, যতি,লঘু-আদি,ঝম্প,একতালী, প্রতিমন্ঠ,অড্ড,দ্রুতমন্ঠ,তৃতীয়তাল বা ত্রিতাল, রূপক,প্রতি,ত্রিপুটক বা ত্রিপুট, জয়শ্রী,জয়মঙ্গল, বিজয়ানন্দ প্রভৃতি। সুতরাং প্রচলিত মূলরাগ ছাড়া রাণা কুম্ভা আরো অনেক বেশী সংখ্যক রাগ ও তালের সমাবেশ করেছেন তাঁর সুপ্রসিদ্ধ "রসিকপ্রিয়া" টীকায়।*
*🍀খ্রীষ্টীয় পঞ্চদশ শতকে মেবাররাজ রাণা কুম্ভার রাগ ও তালের পরিবর্তন-সম্পর্কে দক্ষিণ ভারতের বিদগ্ধ ঐতিহাসিক ডঃ কৃষ্ণমাচারিয়ারের অভিমত বিশেষ উল্লেখযোগ্য।গীতগোবিন্দের আলোচনা প্রসঙ্গে তিনি তাঁর History ofClassical Sanskrit Literature (1937) গ্রন্থে ৩৪০ পৃষ্ঠায় পাদটীকা দ্রষ্টব‍্য।*
*The Melody,for instance, of the first Astapadi, the notes of which are C, D-flat, E, F, G, A-flat and B as the keynote.*
*"In the Hindu,dated 16.11.1927, P. R. Sundara Ayer, Head Master, Training School, Trichinopoly,Writes ; There has been some doubts among musicians here about the authenticity of the Ragas, assigned to each Astapadi. Let us examine the Raga's of Astapadi as per Kumbha. The Raga, assigned to first Astapadi as per heading, is Malava. Kumbha clearly states that he is making a change and sings the first Astapadi in Madhyamadi (Shadava) in Madhyama-grama He states as his reason that the thought, that is conveyed, has to be adjusted and expressed in that Raga along. He says---*
*🌷প্রতজ্ঞায়ি প্রবন্ধো যো জয়দেবেন ধীমতা।*
*🌷ন তস‍্য বিদ‍্যতে লক্ষ্ম সর্বাঙ্গৈরুপলাক্ষতম্।।*
*🌷অতঃ স্বরাদিভিঃ ষড়্ ভিরঙ্গৈঃ সংযোজ‍্য তথ‍্যতাম্।*
*🌷নীত্বা গীত্বা তদা হিত্বা কুটীকাসু(-স্তু)প্রবর্ত‍্যতে।।*

*Which means ; The composition was made by Jayadeva and it is musically imperfect in so many ways. I shall, therefore, Provide it with the 'Svaras' and the other limbs of music and give it its true colour etc. So Kumbha, a musician himself, of course an expert musician of the northern side-- clearly means that the music of Jayadeva in the original was bad, and he was constrained to effect a change in the melody as evidenced by the further statement in the Preface--- "গমকালাপপেশলতয়া মধ‍্যমগ্রামে যাড়বেন মধ‍্যমগ্রহেণ মধ‍্যমাদিরাগেণ গীয়তে"। As it is provided with flourishes and is fit for sweet singing Raga, it has to be sung in Madhyamadi-- a sadava-Raga (six note Raga) of the Madhyama-grama.*
*It has to be noted that Kumbha of Mewar, a musicianking as he was, had the necessity to change the original tunes of Jayadeva even as early as the 14th century. (প্রকৃতপক্ষে এটি খ্রীষ্টীয় ১৫শ কিংবা ১৬শ শতকের মাঝামাঝি হওয়া উচিত),Perhsps or more than that, the very reason, assined by Kumbha,the South Indian a system in which Particular Ragas are assined to particular ideas for the expression of the lover in particular stages. Take the Nayaki in sixteenth Astapadi-- punnagavarsli has been specially seleted for the expression of the same stage of the same sentiment by the musicians of the South like Kshetrajna" (Italics ours).*
                     *ক্রমাগত*
*Shree Joydeb Dawn, Banshbari, Malda.*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৪)পদাবলী কীর্তনের ইতিহাস*
*গীতগোবিন্দে রাগ ও তালের সমাবেশ*

*🍀ক্রমবিবর্তনশীল সমাজে রুচি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া স্বাভাবিক এবং সেই রুচি ও প্রয়োজন অনুসারে উত্তর ও দক্ষিণ-ভারতীয় সঙ্গীতধারায় বহুবারই পরিবর্তন এসেছে। বাংলাদেশে স‍্যার সৌরীন্দ্রমোহন ঠাকুরের প্রেরণায় তদানীন্তনকালে বিদগ্ধ গীতশিল্পী ও সঙ্গীতশাস্ত্রী শ্রদ্ধেয় ক্ষেত্রমোহন গোস্বামীও "গীতগোবিন্দ" পদগানে নতূন নতূন রাগ যোজনা করেছিলেন এবং তাতে মালবকৌশিকাদি রাগের সমাবেশ পাওয়া যায়। শ্রদ্ধেয় ক্ষেত্রমোহন গোস্বামী রচিত "গীতগোবিন্দগান-স্বরলিপি" গ্রন্থ প্রকাশিত হলেও বর্তমানে তা দুষ্প্রাপ্য।গোস্বামীজী গীতগোবিন্দে রাগ ছাড়া নতূন নতূন তালেরও সমাবেশ করেছিলেন। তাছাড়া বিষ্ণুদিগম্বরের জনৈক সঙ্গীতশিষ‍্য মারাঠীভাষায় "গীতগোবিন্দ-স্বরলিপি" নামক একটি গ্রন্থ প্রকাশ করেন।*
*সুতরাং রুচির প্রয়োজনে "গীতগোবিন্দ" পদগানে রাগ ও তাল নতূনভাবে যে সংযোজিত কোনদিন হয়নি একথা ঠিক নয়। তাছাড়া একথা সকলেই জানেন যে, প্রাচীন ভারতে শাস্ত্রীয় রাগ ও তাল যেভাবে গীত ও তাদের প্রয়োগ করা হত, অষ্টাদশ শতকের শেষভাগে কিংবা উনবিংশ শতকের প্রথম দিকে তাদের প্রকাশ ও প্রয়োগরীতির যথেষ্ট পরিবর্তন হয়েছিল এবং বর্তমানে সেই পরিবর্তিত ধারারই অনুসরণ করে আসছেন সঙ্গীতের যন্ত্র ও কন্ঠ শিল্পীরা।আগেই আলোচিত হয়েছে যে, প্রধান থাটরূপের পরিবর্তন হওয়ায় (প্রাচীন মুখারী বা কাফীপ্রায় থাটের বিবর্তিত রূপ বিলাবল-থাট) বতর্মান রাগরূপেও পরিবর্তন এসেছে।যেমন, প্রাচীন গৌরী-সংস্থান বা গৌরী-থাটের বতর্মান রূপ ভৈরব-থাট (হিন্দুস্থানী)বা মায়ামালবগৌড় কিংবা মায়ামালবগৌল (দক্ষিণী)।প্রাচীন কর্ণাট-থাট বর্তমানে খাম্বাজ-থাট, দেশাখ বা দেবশাখ বর্তমানে বৃন্দাবনীসারঙ্গের অনুরূপ প্রভৃতি। কিন্তু এখানে "tradition" বা ঐতিহ্যবাহী ধারার একটি প্রশ্ন আছে।বৈজু বাওরা,নায়ক গোপাল, স্বামী হরিদাস,মিঞা তানসেন প্রভৃতি সঙ্গীত সাধকরা মধ‍্যযুগে যে যে প্রবন্ধগান যে যে রাগে রচনা করেছিলেন,কথিত আছে, কিছু কিছু বিকৃত হলেও গুরু-শিষ‍্যপরম্পরায় সেই সেই গান সেই সেই রাগে আজও অনুশীলিত হয়ে আসছে। সঙ্গীতশিক্ষার ক্ষেত্রে গায়কীধারায় (style) অনুবর্তন হওয়ায় স্বাভাবিক।*
*সুতরাং রাগরূপের প্রকাশে বা প্রতিফলনে কিছু কিছু বিকৃতি আসা অনিবার্য হলেও মোটামুটিভাবে বাংলার বিদগ্ধ কীর্তনীয়াসমাজ যদি ঐতিহ্যবাহী গুরুশিষ‍্যপরম্পর্য রক্ষা ক'রে থাকেন, তবে রুচি অনুসারে কিংবা প্রয়োজনবোধে রাগরূপে পরিবর্তন সৃষ্টি করা কতটুকু সমীচীন তা ভেবে দেখার বিষয়।একথাও আবার ইতিহাসের দিক থেকে সত‍্য যে,প্রাচীন থাটে,রাগরূপে ও গীতিরীতি বা গায়কীপদ্ধতিতে কিছু কিছু পরিবর্তন সাধিত হয়েছে প্রাচীনের চেয়ে নতূন ফা বতর্মান হিন্দুস্থানী ও কর্ণাটকী পদ্ধতিতে। সুতরাং ইতিহাসের দৃষ্টি ও মান উভয় ক্ষেত্রেই গৃহীত ও সমাদৃত। ইতিহাস পুরাতনের অনুবর্তন বা অনুসরণ করার ক্ষেত্রে যেমন প্রেরণা দান করে,তেমনি অপরিহার্য প্রাকৃতিক বিবর্তনরীতি অনুসরণ ক'রে নতূনের সংযোজন ও প্রতফলনের ক্ষেত্রেও প্রেরণা দান করে। সুতরাং প্রাচীন ও নবীন এই কোন রীতির অনুসরণ গীতগোবিন্দ-পদগানে ও তদনুসারী পদাবলীকীর্তনে সমীচীন তা নিয়ে নির্দিষ্ট আলোচনা আজও পর্যন্ত ভারতের গীতশিল্পী ও সঙ্গীতশাস্ত্রীরা বিশেষভাবে করেননি।কাজেই গীতগোবিন্দ ও কীর্তনপদাবলী গীত হয়ে আসছে এখনো পর্যন্ত নতূন নতূন রাগে ও তালে নিজ নিজ পদ্ধতি, দেশীয় রুচি, সম্প্রদায় ও গুরুশিষ‍্যবাহী শিক্ষার প্রমাণের কিংবা ইঙ্গিতের অনুপাতে। বৈষ্ণব-পদাবলীকীর্তনের ক্ষেত্রেও দেখা যায়,কবি জয়দেব গোস্বামীর পরই (১)বড়ু চন্ডীদাস কৃষ্ণকীর্তনে গুর্জরী,সৌরী (সৌরাষ্ট্রী),দেশাগ-দেশাক-দেবশাক, দেশবরাড়ী,ভাটিয়ালী,মারহাঠা বা মারহাটি,কেদার,ধানুষী বা ধানসী, কোড়া, পাহাড়ীয়া বা পাহাড়ী,বেলাবলী,মল্লার,বসন্ত, মালবশ্রী,শ্রীরাগ প্রভৃতি রাগের ব‍্যবহার করেছেন। তারও আগে (২) রায় রামানন্দের পদগানে দেখা যায়, নাটিকা,তুড়ী বা তোড়ী,প্রভৃতি রাগের (৩)মুরারী গুপ্তের পদে পটমঞ্জরী, কামোদ,তথা(?), সুহই বা সুহা (৪)বাসুদেব ঘোষের পদে বরাড়ী, জয়জয়ন্তী,ভূপালী,গান্ধার,মায়ূর (৫) শ্রীরূপ গোস্বামীর পদে গৌরী,গান্ধার প্রভৃতি এবং (৬)অষ্টাদশ-উনবিংশ শতকে ঘনশ‍্যাম-নরহরি চক্রবর্তী, রাধামোহন ঠাকুর প্রভৃতির "ভক্তিরত্নাকর", সঙ্গীতসারসংগ্রহ" "গীতচন্দ্রোদয়" "পদামৃত সমুদ্র" প্রভৃতি গ্রন্থের পদগানে মঙ্গল, সিন্ধুরা, নট,খাম্বাবতী,সার্ঙ্গ বা সারঙ্গ, কানর বা কানাড়া,তিরোথা ধানসী, পঠমঞ্জরী প্রভৃতি রাগ ও তাল হিসাবে মন্ঠক,কন্দর্প,একতালি, জয়মঙ্গল, প্রতিমন্ঠক,দশকোষী,রূপকমন্ঠক, পট,মধুর,বিজয়ানন্দ,মন্ঠ বা উৎসাহ,নন্দন (নন্দরাগের নাম করেছেন রাণা কুম্ভা) সম,ধ্রুব, বৃহদেকতালী প্রভৃতি। এ' সকল রাগ ও তালের রূপ ও প্রকাশ-সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব পরে পদাবলীকীর্তন প্রসঙ্গে। এখানে লক্ষ্য করার বিষয় যে,বিদগ্ধ মহাজন বা পদকর্তারা কালের প্রবাহে নতূন নতূন রাগ ও নতূন নতূন তালের সমাবেশ করেছেন তাঁদের বিভিন্ন রচনায়। কিন্তু পুরাতন ও নতূন রাগ-সম্পর্কে একটি কথা এই যে,রচয়িতা ও শিল্পীরা রাগগুলির রূপপ্রকাশে প্রাচীন ধারারই অনুসরণ করেছেন সর্বতোভাবে।*
*সামাজিক দৃষ্টি ও মানসিক রুচির মান ও রহস‍্য তাঁদের কাছে অজানা ছিল না, অথচ কীর্তনের সুর বা রাগ প্রয়োগনৈপুণ‍্যে তাঁরা প্রাচীন রীতিরই অনুসারী।তাই এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে, বাংলার বিদগ্ধ কীর্তনীয়া সমাজ চিরদিনই ছিলেন এবং এখনো আছেন ঐতিহ্যবাহী গুরুশিষ‍্যপরম্পরার অনুরাগী এবং সেই প্রাচীন ধারার উপর বিশ্বাস ও শ্রদ্ধা নিয়েই তাঁরা অনুশীলন ও পরিবেশন করেন পদাবলীকীর্তন।*
*গীতগোবিন্দ-পদগানসম্পর্কে প্রবাদ যে,পুরীতে জগন্নাথ-মন্দিরে গীতগোবিন্দের গীতরীতিই নাকি স্মরণ করিয়ে দেয় আজও পর্যন্ত বিশুদ্ধ পদ্ধতির কথা। কিন্তু যতটুকু অনুশীলন করার সে সম্বন্ধে সুযোগ পেয়েছি, তাতে প্রবাদাশ্রয়ী প্রামাণিকতা স্বীকার্য নয় বলেই মনে করি।হয়তো একথা ইতিহাসের দিক থেকে সত‍্য যে--, The poem was held in much esteem in Orissa. It was order to be sung in temples by King Prataparudradeva and king Purusottamadeva (1470-1497 A.D) the composed Abhinava Gitagobinda. (Vide. History of Classical Sanskrit Literature 1967, Page--339)। কিন্তু পুরীর বতর্মান গীতরীতি বেশীর ভাগ ক্ষেত্রে প্রবাদ-প্রামাণিকতারই সাক্ষ‍্য বহন করে। দক্ষিণভারতের তাঞ্জোরীয় গীতিপদ্ধতির পক্ষেও ঠিক এই এক কথায় বলা যায়,কেননা তাঞ্জোরে গীতগোবিন্দ-পদগান যেভাবে গান করা হয়, তা অনেক বিশেষজ্ঞের মতে সঠিক ও প্রাচীন গীতরীতির ধারক। কিন্তু মনে হয়,তাও বিশেষ পরীক্ষা করে দেখা উচিত। বাংলাদেশে কীর্তনীয়া সম্প্রদায়ও যেভাবে ও যে ধারায় বর্তমানে গীতগোবিন্দের পদগান পরিবেশন করেন তাও যথাযথ কিনা অনুসন্ধানের বিষয়।*

*শ্রীজয়দেব দাঁ, বাঁশবাড়ী, মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৫)পদাবলী কীর্তনের ইতিহাস*
*গীতগোবিন্দ ও পদাবলীকীর্তনের নায়ক-নায়িকা।*

*🍀বৈষ্ণব-পদাবলীকীর্তনে নায়িক-নায়িকাভেদ, তার রসবিকাশ ও ভাবতত্ত্বই প্রধান।তাছাড়া অপার্থিব রাধাকৃষ্ণলীলাতত্ত্বই শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার বিচিত্র লীলা কাহিনীর আকারে পদাবলীকীর্তনের প্রধান বিষয়বস্তু।পদাবলীকীর্তনে মাথুর,রাস,কলহান্তরিতা,দান, নৌকাবিলাস, খন্ডিতা প্রভৃতি পালা শ্রীরাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমলীলাকাহিনীকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে।শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ সকল পালা বা কীর্তনকাহিনীরই প্রাণবস্তু। কিন্তু পদাবলীকীর্তনে সমগ্র রাধাকৃষ্ণলীলা কাহিনীর উৎসই গীতগোবিন্দকাব‍্য বা গীতগোবিন্দপদগান।*
*গীতগোবিন্দের প্রথম সর্গের প্রথম শ্লোকেই দেখি,কবি জয়দেব গোস্বামী যমুনাকূলবিহারী শ্রীরাধা-কৃষ্ণের জয়গান করেছেন। "রাধামাধবযোর্জয়ন্তি যমুনাকূলে রহঃ কেলয়ঃ"।শৃঙ্গাররসপ্রধান শ্রীরাধা কৃষ্ণের যমুনাকূলে বিজনকেলি এবং রাধাকৃষ্ণলীলা মুখরিত এই গীতগোবিন্দকাব‍্য শৃঙ্গারপ্রধান--"শৃঙ্গাররস প্রধানং হি কাব‍্যম্"। গীতগোবিন্দে শ্রীরাধা-কৃষ্ণ- সম্পর্কিত পদাংশ, যথা ঃ---*
*(ক)বসন্তে বাসন্তীকুসুমসুকুমারৈররয়বৈ,*
*র্ভ্রমন্তীং কান্তাবে বহুবিহিতকৃষ্ণানুসারণাম।*
☆ ☆ ☆ ☆
*বলদ্ রাধাং রাধাংসরসমিদমূচে সহচরী।১|২৭।*
*🌻মাধবীকুসুম তুল‍্য কোমলাঙ্গী শ্রীরাধা নিভৃত প্রদেশে শ্রীকৃষ্ণের খোঁজে ব‍্যাকুলা।*
*(খ)চন্দনচর্চিতনীলকলেবরপীতবসনবনমালী।*
☆ ☆ ☆ ☆
*হরিরিহ মুগ্ধবধূনিকরে বিলাসিনী বিলসতি কেলিপরে।*
                                  *(১|৪০)*
*🌻পীতবসন পরিহিত বনমালী শ্রীকৃষ্ণ বিলাসমত্তা মুগ্ধা গোপবধূগণকে নিয়ে কেলিবিলাসে রত।*
*(গ)*
*রাসোল্লাসভরণে বিভ্রমভৃতামাভীরবামভ্রুবিম,*
*অভ‍্যর্ণে পরিরভ‍্য নির্ভরমুরঃ প্রেমান্ধয়া রাধয়া।*
*🌻রাসোল্লাসে বিহ্বল চিত্ত গোপীগণের সম্মুখেই শ্রীরাধা শ্রীকৃষ্ণকে দৃঢ়ভাবে প্রেমালিঙ্গন দান করলেন।*
*(ঘ)*
*বিহরতি বনে রাধা সাধারণপ্রণয়ে হরৌ।*
*🌻শ্রীরাধা নির্বিচারে সকল গোপীর সঙ্গে মিলিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে বিহার করছেন।*
*(ঙ)*
*গোবিন্দং ব্রজসুন্দরীগণবৃতং পশ‍্যামি হ‍্যষ‍্যামি চ।*
*🌻ব্রজসুন্দরীগণ পরিবৃত গোবিন্দকে নিরীক্ষণ করে সকলে আনন্দিত।*
*(চ)*
*কংসারিরপি ☆ ☆ রাধামাধায় হৃদয়ে তত্ত‍্যাজ ব্রজসুন্দরী।*
*🌻কংসারি শ্রীকৃষ্ণ ☆ ☆ রাধার পূর্ণ-অনুধ‍্যানে ব্রজাঙ্গনাগণের সঙ্গ পরিত‍্যাগ করলেন।*
*(ছ)*
*ইতস্ততষ্টামনুসৃত‍্য রাধিকামনঙ্গবাণব্রণখিণ্ণমানসঃ, বিষাদ মাধবঃ।*
*🌻অনঙ্গবাণে ব‍্যথিতচিত্ত মাধব শ্রীকৃষ্ণ ☆ ☆ রাধিকার দেখা না পেয়ে অনুতাপ করতে লাগলেন।*
*(জ)*
*যমুনাতীর-বানীরনিকুঞ্জে মন্দমাস্থিতম্।*
*প্রাহ প্রেমভরোদভ্রান্তং মাধবং রাধিকাসখী।।*
*🌻যমুনাতটবর্তী বেতসকুঞ্জে ☆ ☆ মাধব শ্রীকৃষ্ণকে রাধিকার সখী এসে বললেন।*
*(ঝ)*
*স্তনবিনিহিতমপি হারমুদারম্।*
☆ ☆ ☆ ☆
*রাধিকা তব বিরহে কেশব।।*
*🌻হে শ্রীকৃষ্ণ, তোমার বিরহে শ্রীরাধা গৃহকে অরণ‍্যপ্রায় জ্ঞান করছেন।*
*এভাবে ৪|২০,৫|১,৫|২১,৬|২,৬|১২, ৭|৪২,১০|১৭,১১|১,১১|২,১১|২৪,১১|৩২,১২|১,১২|২,১২|১৬ শ্লোকগুলিতে শ্রীরাধাকৃষ্ণের নামের উল্লেখ পাই এবং গীতগোবিন্দপদ-রচয়িতা কবিশেখর জয়দেব যে একান্তভাবে শ্রীরাধাকৃষ্ণের অনুগত ছিলেন তা "তৎ সর্বং জয়দেব পন্ডিতকরেঃ কৃষ্ণৈকতানাত্মনঃ" (১২|২৭) (শ্রীকৃষ্ণে একতানঃ একাগ্রোহনন‍্যবৃত্তিরাত্মা মনো যস‍্য তস‍্য শ্রীকৃষ্ণৈকান্তভক্তস‍্যৈব সর্বগুণাশ্রয়ত্বাদিত‍্যর্থঃ, পূজারী গোস্বামী)।শ্লোকই প্রমাণ করে এবং তারজন‍্য তাঁর গীতগোবিন্দকাব‍্য "হরিচরণস্মরণামৃতনির্মিতকলিকলুষজ্বরখন্ডনে" সমর্থ।*
*এখানে লক্ষ্য করবার বিষয় যে, কবি জয়দেব শ্রীকৃষ্ণেরই পদ বন্দনা করেছেন,শ্রীকৃষ্ণেরই তিনি শরণাগত, কিন্তু সেখানে শ্রীরাধার বা শ্রীরাধিকার নামের কোন উল্লেখ নেই। তাছাড়া এটাও লক্ষ্য করবার বিষয় যে,গীতগোবিন্দের সর্গবন্ধে তথা প্রতিটি সর্গের সঙ্গে শ্রীকৃষ্ণের নামই সম্পর্কিত, যেমন প্রথম সর্গের নাম "সামোদ-দামোদর" দ্বিতীয় সর্গের নাম "অক্লেশ-কেশব" তৃতীয়,চতুর্থ,পঞ্চম,ষষ্ঠ,সপ্তম সর্গের নাম "মুগ্ধমধুসূদন", স্নিগ্ধমধুসূদন" "সাকাঙ্ক্ষা-পুন্ডরীকাক্ষ" "ধৃষ্টবৈকুন্ঠ" "নাগর-নারায়ণ" প্রভৃতি।এই সম্বন্ধে আমরা পূর্বেই আলোচনা করেছি। তাছাড়া কবি জয়দেবের শ্রীকৃষ্ণের স্বরূপ ও মহিমা-বর্ণনাভঙ্গীও একটু ভিন্ন ধরণের, কেননা শ্রীমদ্ভাগবতে বৈষ্ণবভক্তিনিষ্ণাতও মধুররস-সমুজ্জ্বল শ্রীকৃষ্ণলীলার বর্ণনার সঙ্গে গীতগোবিন্দে জয়দেব বর্ণিত মধুরোজ্জ্বল শ্রীকৃষ্ণলীলা বর্ণনার ঠিক ঐক্য ও সামঞ্জস্য নাই, বরণ গীতগোবিন্দের শ্রীকৃষ্ণলীলা বর্ণনার সাদৃশ‍্য পাওয়া যায় ব্রহ্মবৈবর্ত পুরাণকারের শ্রীকৃষ্ণলীলা বর্ণনার সঙ্গে।*
                   *ক্রমাগত*
*শ্রীজয়দেব দাঁ, বাঁশবাড়ী, মালদা ।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৬)পদাবলী কীর্তনের ইতিহাস*
*গীতগোবিন্দ ও পদাবলীর নায়ক নায়িকা*

*🍀গীতগোবিন্দে বর্ণিত শ্রীরাধিকা বা শ্রীরাধার যে "উজ্জ্বলরসের নায়িকা"-রূপের বর্ণনা পাওয়া যায়, তার সাদৃশ‍্যও ঠিক শ্রীমদ্ভাগবতে পাওয়া যায় না।মোটকথা "ভগবদুপাসনার ঐশ্বর্য‍্য ও মাধুর্য‍্যের এ দুটি দিক গীতগোবিন্দে ও ব্রহ্মবৈবর্ত পুরাণে সমানভাবে প্রতিপাদিত হয়েছে।(ডঃ শ্রীসুশীল কুমার দে-প্রণীত "নানা নিবন্ধ" (প্রথম সংস্করণ ১৯৫০) গ্রন্থে জয়দেব ও গীতগোবিন্দ, পৃষ্ঠা ৪৬)।শ্রদ্ধেয় ডঃ সুশীল কুমার দে এ সম্পর্কে অভিমত প্রকাশ করেছেন, "বাংলাদেশে রাধাকৃষ্ণের রস-উপাসনা কি ভাবে বা কার দ্বারা প্রথম প্রবর্তিত হয়েছিল তা নিঃসন্দেহে নির্ণয় করা দুরূহ, কারণ তদানীন্তন বৈষ্ণবধর্মের ইতিহাসের সুস্পষ্ট পরিচয় এখনও পাওয়া যায় নাই।যতটুকু জানা যায়, তা হতে এরকম অনুমান করলে ভুল হবে না যে,জয়দেব,ব্রহ্মবৈবর্তপুরাণকার ও নিম্বার্ক এই তিনজনই আপন-আপন অনুভবের দ্বারা কোন অধুনালুপ্ত বৈষ্ণবভাবের কোন একটি ধারা অনুসরণ করেছেন।এই ধারা বোধহয় পরবর্তী শ্রীমদ্ভাগবত-প্রবর্তিত ধারা হতে স্বতন্ত্র এবং ইঁহাদেরকে পরস্পরের কাছে ঋণী বলে গ্রহণ করবার কোন প্রমাণ নেই।(ঐ পৃষ্ঠ ৪৭)।*
*ইতিহাসের পরিপ্রেক্ষিতে এ'কথা নিশ্চিতভাবে বুঝা যায় যে,কবি জয়দেব শ্রীমদ্ভাগবতে বর্ণিত শৃঙ্গাররসবহুল শ্রীরাধাকৃষ্ণের লীলা বিলাস তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে গীতগোবিন্দপদগান রচনা করেননি, কেননা শ্রীমদ্ভাগবতে রাধাকৃষ্ণলীলা মাধুর্য‍্য রসতত্ত্বে পরিণত এবং অপ্রাকৃত সেই তত্ত্ব ও তত্ত্বের আস্বাদন।কবি জয়দেব শ্রীরাধাকৃষ্ণের চিরন্তন প্রেমলীলাই বর্ণনা করেছেন।তাঁর পদগানে সেই প্রেমলীলা বাস্তব বিরহবেদনা, সুখ-দুঃখ,আশা-আকাঙ্খার অতীত হয়ে ধ‍্যানগম‍্য নিত‍্যবৃন্দাবনের সৃষ্টি করেনি,বরং "প্রাকৃত প্রেমলীলার প্রতিচ্ছবি-রূপে অপ্রাকৃতিক বৃন্দাবনলীলা,মানবোচিত ভাব ও আশার উজ্জ্বল ও গীতিময় শব্দচিত্র পরম্পরায় সর্বসাধারণের অধিগম‍্য হয়েছে।এই বাস্তব ও কল্পনার সংযোগে অতীন্দ্রিয় ও ইন্দ্রিয়গত ভাবের মিশ্রণ,ইহাই গীতগোবিন্দের অন্তর্গত কাব‍্যবস্তু।(ডঃ এস কে দে, "নানা নিবন্ধ"(জয়দেব ও গীতগোবিন্দ) পৃষ্ঠা ১২৫)। সুতরাং এই গীতগোবিন্দকাব‍্য সবিশেষ থেকে পরিশেষে নির্বিশেষ রস উপলব্ধির আনন্দরাজ‍্য প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়।*
*🍀শ্রদ্ধেয় পন্ডিত শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ‍্যায় বলেছেন, "শ্রীমদ্ভাগবতে যে রহস‍্য গুপ্ত ছিল,গীতগোবিন্দে তা প্রকাশিত হয়েছে " (কবি জয়দেব ও গীতগোবিন্দ (তৃতীয় সংস্করণ ১৩৬২) পৃষ্ঠা ১২৫)। এবং এই মতের পরিপোষণে তিনি পুনরায় বলেছেন, "কবি জয়দেব যে শ্রীমদ্ভাগবতের সঙ্গে পরিচিত ছিলেন,উভয় গ্রন্থের শ্রীশ্রীরাসলীলার বর্ণনাতেও তার প্রমাণ পাওয়া যায়,(ঐ পৃষ্ঠা ১৪১)। কিন্তু শ্রীমদ্ভাগবতের রাসপঞ্চাধ‍্যায়ের "কাচিং সমং মুকুন্দে ☆ ☆ তস‍্যৈ মামঞ্চ বহ্বদাৎ" (৯-১০ শ্লোক) এবং গীতগোবিন্দের "পীনপয়োধরভারভবেণ ☆ ☆ কাচিদুদঞ্চতপঞ্চমরাগম্"(১|৪১) শ্লোক দুটির অর্থ ও ভাবের যথার্থ কোন মিল নেই,কেননা ষড়জাদি সাত লৌকিক স্বর এবং রামায়ণোক্ত (চতুর্থ কান্ড) ও নাট‍্যশাস্ত্রোক্ত (২৮ অধ‍্যায়) ষাড়জী,আর্ষভী প্রভৃতি সাতটি শুদ্ধজাতি,জাতিরাগ বা জাতিগানের সঙ্গে পঞ্চম-উপলক্ষিত পঞ্চমরাগের কিংবা গীতগোবিন্দের "রাগদেবতাচরিত ☆ ☆ করোতি জয়দেব-কবিঃ প্রবন্ধম্ (১|২) এবং শ্রীমদ্ভাগবতের "তদ্বাগ বিসর্গো ☆ ☆ শৃণন্তি সাধবঃ (১ম স্কন্ধ, ৫ম অধ‍্যায়) শ্লোকদুটির ভাববস্তুর মধ্যেও কোন প্রাসঙ্গিক ঐক‍্য নাই।*
*তাই গীতগোবিন্দ-পদগান শ্রীমন্মহাপ্রভু চৈতন‍্যদেব,শ্রীচৈতন‍্য পরিকরগণ এবং পরবর্তী বৈষ্ণবসমাজ ও বৈষ্ণবশাস্ত্রের একান্ত উপজীব‍্য ও পরমশ্রদ্ধার বস্তুরূপে পরিগণিত হলেও(পন্ডিত হরেকৃষ্ণ মুখোপাধ‍্যায়ও বলেছেন--, "গৌড়ীয় বৈষ্ণবসম্প্রদায় শ্রীগীতগোবিন্দ গ্রন্থখানিকে শ্রীমন্মহাপ্রভু প্রেমধর্মের অন‍্যতম সূত্রগ্রন্থরূপে-শ্রীমদ্ভাগবতের কবিত্বময় ভাষ‍্যরূপেই গ্রহণ করেছেন। (কবি জয়দেব ও গীতগোবিন্দ, তৃতীয় সংস্করণ,পৃঃ ১৩৯), তাছাড়া রায় রামানন্দ নাকি স্বীকার করতেন যে,কবি জয়দেব শ্রীমদ্ভাগবত অপেক্ষা গীতগোবিন্দে রাধাপ্রেমের উৎকর্ষ দেখিয়েছেন।গীতগোবিন্দ ৩|২ শ্লোক দ্রষ্টব‍্য)। শ্রীমদ্ভাগবতের কোন প্রভাব অধিকাংশ পন্ডিত গীতগোবিন্দকাব‍্যে বা গীতগোবিন্দপদগানে লক্ষ্য করেননি।*

*এ'প্রসঙ্গে শ্রদ্ধেয় ডক্টর সুশীলকুমার দে-র সুচিন্তিত অভিমত উল্লেখ করে বলি--,আপাতদৃষ্টিতে মনে হয়, ব্রহ্মবৈবর্তপুরাণের শৃঙ্গাররসবহুল রাধাকৃষ্ণের লীলাবিলাসই শ্রীজয়দেবের কবি-কল্পনাকে অনুপ্রাণিত করেছে। গীতগোবিন্দর--*
*🌷আকাশ মেদুর মেঘে,দ্রুমে শ‍্যাম-বনভূমি।*
*🌷রাত্রি এখন ভীরু এরে রাধে,গৃহে লয়ে যাও তুমি,--*
*🌷নন্দের এই আদেশে চলিত আধারকুঞ্জনীরে।*
*🌷রাধামাধবের নির্জন-কেলি জয়তু যমুনাতীরে!*
*🌻এই ভাবের উল্লেখ শ্রীমদ্ভাগবতাদি প্রাচীনতর পুরাণে খুঁজে পাওয়া যায় না,বরং ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণজন্মখন্ডে পঞ্চদশ অধ‍্যায়ে বর্ণিত বিষয়ের সহিত ইহার যথেষ্ট সাদৃশ‍্য দেখা যায়।শ্রীজয়দেবের কাব‍্যে বসন্তকালীন রাসের বর্ণনা রয়েছে, কিন্তু শ্রীমদ্ভাগবতের রাস শরৎকালীন। গোপীলীলার কথা আছে, কিন্তু শ্রীরাধার প্রত‍্যক্ষ উল্লেখ শ্রীমদ্ভাগবতে পাওয়া যায় না।ব্রহ্মবৈবর্ত পুরাণের মতো শ্রীজয়দেবের কাব‍্যে শ্রীরাধাকে রসস্বরূপ শ্রীকৃষ্ণের সব বিলাসলীলার কেন্দ্ররূপে অঙ্কিত করা হয়েছে।ইহা আরও উল্লেখযোগ্য,যে, ব্রহ্মবৈবর্তপুরাণকার শ্রীকৃষ্ণ-রাধার নিয়মিত বিবাহের অনুষ্ঠান করে পরকীয়াবাদের সমর্থন করেননি, গীতগোবিন্দ আলোচনা করলেও "পরকীয়াভাবের পরিস্ফুট স্বরূপ উপলব্ধি হয় না,এ'কথা গীতগোবিন্দের সুযোগ‍্য বৈষ্ণবপ্রবর শ্রীযুক্ত হরেকৃষ্ণ মুখোপাধ‍্যায়ও স্বীকার করেছেন।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৭)পদাবলী কীর্তনের ইতিহাস*
*গীতগোবিন্দ ও পদাবলীকীর্তনে নায়ক-নায়িকা।*

*🍀ভগবৎ উপাসনার ঐশ্বর্য ও মাধুর্য‍্য এই দুইটি দিকই গীতগোবিন্দে ও ব্রহ্মবৈবর্ত পুরাণে সমানভাবে প্রতিপাদিত হয়েছে।("নামা নিবদ্ধ" (জয়দেব ও গীতগোবিন্দ),পৃষ্ঠা--৪৫-৪৬), ডঃ সুশীলকুমার তাঁর Sanskrit Literture গ্রন্থেও (Cf lndian studies, past & present,vol--1, No.4, p, 440.) অনুরূপ মন্তব‍্য করে বলেছেন--, There are parallellisms between the treatment by Jayadeva on the one hand and the Brahma-vaviarta-purana on the other, of the Radha-krishna legend and its erotico-religious possibilities in a vivid background of sensuous charm ; but there is no conclusive proof of Jayadeva's indebtedness to the Purana. Nor is it protable that the source of Jayadeva's inspiration was the Krishna-Gopi legend of the Srimad-bhagavata, which avoids. all direct mention of Radha and describes the autumnal and not the vcrnal (as in Jayadeva) Rasalila. There must have been other widespread tendencies of similar king from.which Jayadeva, like Vidyapati, derived his inspiration. (Cf. Dr. S.k.De : pre-chaitanya, Vaisnivism in Bengal (Festschrift M. Winternitz, pp. 1966) and Early History of the Vaisnava Faith and Movement in Bengal (1942). pp. 7-10.)*

*🍀পন্ডিত হরেকৃষ্ণ মুখোপাধ‍্যায় "কবি জয়দেব ও গীতগোবিন্দ"-গ্রন্থের ভূমিকায় শ্রীমদ্ভাগবদোক্ত "শারদ-রাস" ও গীতগোবিন্দে-বর্ণিত "বসন্ত-রাস" বর্ণনা করে দুটির পার্থক্য সুন্দরভাবে দেখিয়েছেন। তিনি লিখেছেন,"শারদ-রাসে কাত‍্যায়ণীব্রত পরায়ণা কুমারীগণের কামনা পূর্ণ করায় শ্রীকৃষ্ণের প্রধান উদ্দেশ্যে ছিল।এই ব্রতপরায়ণা কুমারীগণ-- শ্রুতিচরী ও ঋষিচরী গোপীগণ-- কাত‍্যায়ণীদেবীর নিকট নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পতিরূপে পাবার কামনা করেছিলেন।ইহাদের মধ্যে শ্রীরাধিকা অথবা তাঁর যূথভুক্তা কোন গোপী ছিলেন না।☆ ☆ কৃষ্ণপ্রাপ্তির সম্ভাবনায় তাঁরা সকলেই আত্মবিস্মৃত হয়েছিলেন।তাঁদের সৌভাগ্যকে সম্পূর্ণ করবার জন্য কৃষ্ণ তাঁদেরকে ত‍্যাগ করেছিলেন, এবং তাঁদের পথপ্রদর্শনের জন্যই সকলের মধ‍্য হতে পৃথক করে শ্রীমতী রাধাকে পথের মাঝখানে একাকী রেখে গিয়েছিলেন।যুগল-পদাঙ্ক অনুসরণ করতে করতে গোপীগণ শ্রীমতীর সঙ্গ লাভ করেন এবং তাঁরই কৃপায় শ্রীকৃষ্ণ-সঙ্গ প্রাপ্ত হন।রাসমন্ডলে কৃষ্ণ সকলকেই সন্তুষ্ট করেছিলেন। ☆ ☆ ইহাই শারদ-রাস।বাসন্ত-রাস কিন্তু অন‍্যরকম।এই লীলার শ্রীরাধা সম‍্যক্ সচেতন রয়েছেন।☆ ☆ শ্রীকৃষ্ণকে তিনি একা পেতে চাহেন না। কিন্তু তিনি দান না করলে শ্রীকৃষ্ণ কেন অন‍্যের হবেন,কিভাবে তিনি অন‍্যের কাছে যাবেন--এ'কথা তিনি বুঝতে পারেননি।এই অভিমানেই তিনি কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা।☆ ☆ শ্রীমতীর এই অভিমান ছিল বলেই বাসন্ত রাসে তিনি রাসমন্ডল ত‍্যাগ করেছিলেন।বাসন্ত-রাসে শ্রীরাধাকে হারিয়ে শ্রীকৃষ্ণের বিরহ এক অপূর্ব বস্তু।কবি জয়দেব এই অভিমান-- এই অপূর্বতার উজ্জ্বল আলেখ‍্য অঙ্কিত করেছেন।এই আলেখ‍্যই বাসন্ত-রাস। (কবি জয়দেব ও গীতগোবিন্দ (তৃতীয় সংস্করণ,১৩৬২),পৃষ্ঠা--১৩৯-১৪০)। সুতরাং কবি জয়দেবের বর্ণনা থেকে এ'কথা সহজেই অনুমান করা যায় যে,শ্রীমদ্ভাগবতের দ্বারা তিনি প্রভাবিত হননি, অথবা তত্ত্বপ্রধান শ্রীমদ্ভাগবতের ঠিক অপ্রাকৃত রাধাকৃষ্ণ মাধুর্য‍্যলীলা তিনি অনুসরণ করেননি।*
                *ক্রমাগত*
*শ্রীজয়দেব দাঁ, বাঁশবাড়ী, মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৮)পদাবলী কীর্তনের ইতিহাস*

*🌻এক্ষণে বৈষ্ণব-পদাবলী কীর্তনের পাদভূমি বা পটভূমিকা গীতগোবিন্দপদগানের নায়ক-নায়িকা-সম্পর্কে আলোচনার সঙ্গে সঙ্গে পদাবলীকীর্তনের মাধুর্য‍্য ও লীলার নায়ক-নায়িকার কথায় বিশেষ ভাবে মনে পড়ে এবং পদাবলীকীর্তনের প্রসঙ্গে পরে এ' বিষয়ে বিশদভাবে আলোচনা করলেও এখানে নায়ক-নায়িকা সম্পর্কে এটুকু বলা যায় যে, বিশ্বনাথ চক্রবর্তী-প্রণীত"সাহিত‍্যদর্পণ" পীতাম্বরদাসের সংস্কৃত "রসমঞ্জরী", ভানুদত্তের রসমঞ্জরীর প‍দ‍্যানুবাদ, শ্রীরূপ গোস্বামীর "উজ্জ্বলনীলমণি" প্রভৃতি অলঙ্কার ও রস-গ্রন্থে বিশেষভাবে অষ্টনায়িকার রসোজ্জ্বল বর্ণনা নিহিত থাকলেও ঐ অষ্ট নায়িকার প্রত‍্যেকের আট প্রকার ভেদ দর্শিত হয়নি।তবে পীতাম্বরদাসের "রসমঞ্জরী" কিংবা শশিশেখর তথা শেখর ভ্রাতৃদ্বয়ের "নায়িকারত্নমালা" য় অষ্টনায়িকার সঙ্গে সঙ্গে তাঁদের অষ্টপ্রকার ভেদের উল্লেখ দেখা যায়।অবশ‍্য প্রসিদ্ধ আলঙ্কারিকদের অনুসৃত তর্কশাস্ত্রের বিচারে বা তাদের দৃষ্টির পরিপ্রেক্ষণে অষ্টনায়িকার কল্পিত ভেদগুলির স্বতন্ত্র বাস্তব সত্তা স্বীকৃত হয়নি,পরন্তু তাঁরা নায়ক-নায়িকার বিভিন্ন অনুভাব ও ব‍্যভিচারীভাব রূপেই স্বীকার করেছেন,তবুও পীতাম্বরদাসের "রসমঞ্জরী" গ্রন্থে ও বিশেষভাবে "নায়িকারত্নমালা" গ্রন্থে সঙ্কলয়িতা শশীশেখর ও চন্দ্রশেখরের ভণিতাযুক্ত পদাবলীতে তাদের সত্তার ও নিদর্শনের উল্লেখ পাওয়া যায়।*
*অষ্টনায়িকার প্রসঙ্গক্রমে এখানে উল্লেখযোগ্য যে, পীতাম্বরদাসের "রসমঞ্জরী" গ্রন্থে "প্রোষ‍্যৎপতিকা" নাম্নী নবমী নায়িকারও উল্লেখ দেখা যায় এবং মুগ্ধা,মধ‍্যা, প্রগলভা,পরকীয়া ও গণিকাভেদ এবং অভিসারিকা প্রভৃতি নববিধ নায়িকার প্রত‍্যেকটির পাঁচটি করে কবিত্ব ও রসপূর্ণ পদের সন্ধান পাওয়া যায় (ভানুদত্ত-কৃত পদ‍্যানুবাদও দ্রষ্টব‍্য)। সুতরাং পরে পদবলীকীর্তনের নায়ক-নায়িকাদের ভেদ,ভাব ও রসমাধুর্য‍্যের বিশদভাবে আলোচনা করলেও বর্তমানে প্রাচীন পদসাহিত‍্য সুপন্ডিত সতীশচন্দ্র রায়-সম্পাদিত শ্রীশ্রীনায়িকারত্নমালা গ্রন্থে চৌষট্টি নায়িকা ও প্রাচীন পদকর্তা শশিশেখর ও চন্দ্রশেখরের ভণিতাযুক্ত পদাবলীর কিছু অংশ এখানে আলোচনা করার চেষ্টা করব পরবর্তী আলোচনার পটভূমিকা (Background) রচনা করার জন্য। নায়িকারত্নমালা গ্রন্থের (সন ১৩৩৫ সালে প্রকাশিত) প্রারম্ভে উদ্ধৃত দেখা যায়।* যথা *শ্রীগীতাবল‍্যাম-----* 
*☆অথাভিসারিকা বাসকসজ্জাপ‍্যুৎকন্ঠিতা তথা।*
*☆বিপ্রলব্ধা খন্ডিতা চ কলহান্তরিতাপরা।।*
*☆প্রোষিতপ্রেয়সী প্রোক্তা তথা স্বাধীনভর্ত্তৃকা।*
*☆ইত‍্যষ্টৌ নায়িকাভেদা রসতন্ত্রে প্রকীর্তিতাঃ।।*
*🌻অভিসারিকা,বাসকসজ্জা, উৎকণ্ঠিতা,বিপ্রলব্ধা,খন্ডিতা, কলহান্তরিতা,প্রষিতপ্রেয়সী ও প্রোষিতভর্ত্তৃকা এই আট প্রকার নায়িকাভেদ সম্পর্কে আলোচনার পূর্বে এখানে বলা প্রয়োজন যে, নায়িকারত্নমালা বা শশিশেখর ও চন্দ্রশেখরের ভণিতাযুক্ত পদাবলী সম্ভবত ১৫০ বৎসরের বেশীপ্রাচীন নয়, কেননা,১৫৮০ শকে লিখিত পীতাম্বরদাসের রসমঞ্জরী গ্রন্থের পুঁথিতে (কমকরেও ২৬৯ বৎসর পূর্বে সঙ্কলিত) শশিশেখর ও চন্দ্রশেখরের কোন পদের উল্লেখ দেখা যায় না।*
*তাছাড়া মহারাজ নন্দকুমারের আচার্য‍্যদেব বৈষ্ণবাচার্য‍্য ও পদকর্তা রাধামোহন ঠাকুরের (পদাবলী ও সাঙ্গেতিক অন‍্যান‍্য বিষয়ের আলোচনা এগ্রন্থের পরবর্তী ভাগে করব), পরবর্তী পদকর্তা বা পদসঙ্কলয়িতা বৈষ্ণবদাসের বিরাট "পদকল্পতরু"গ্রন্থেও শশিশেখর ও চন্দ্রশেখর ও নায়িকারত্নমালার বিশেষ কোন উল্লেখ পাওয়া যায় না।এজন‍্য অনেকে শশিশেখর ও চন্দ্রশেখর দুইভাইয়ের সঙ্কলিত পদগুলিকে প্রামাণ‍্য বলে স্বীকার করতে দ্বিধাবোধ করেন। কিন্তু পন্ডিত সতীশচন্দ্র রায় নায়িকারত্নমালা গ্রন্থে পদাবলীকীর্তনের অন‍্যতম উপদান-রূপে শশিশেখর ও চন্দ্রশেখরের পদগুলির প্রামাণ‍্য ও সার্থকতা স্বীকার করেছেন।তাছাড়া এই পদগুলি অনেক কারণে দুষ্প্রাপ্যও ছিল,এজন‍্য বর্তমানে আমাদের আলোচনায় পূর্বাভাস-রূপে নায়িকারত্নমালার ভিত্তিতে শশিশেখর ও চন্দ্রশেখরের পদের পরিপ্রেক্ষিতে নায়ক-নায়িকা ও বৈষ্ণব-পদাবলীতে রস ও ভাব-বিকাশের কথঞ্চিৎ আলোচনা করতে চেষ্টা করেছি।*
*নায়িকারত্নমালা গ্রন্থে অষ্টনায়িকার উল্লেখের পরেই প্রথম নায়িকা অভিসারিকার অষ্টবিধ লক্ষণ "গীতবলী" থেকে ঊদ্ধৃত করা হয়েছে।*
*☆যা পর্য‍্যুৎসূকচিত্তাতিমদেন মদনেন চ।*
*☆আত্মনাভিসরেৎ কান্তং সা ভবেদভিসারিকা।।*
*🌹অর্থ‍্যাৎ যে নায়িকা অত‍্যন্ত যৌবন-মদ ও মদন-বিকার দ্বারা উৎকণ্ঠিত চিত্ত হয়ে নিজ কান্তা বা নায়কের কাছে অভিসার করেন তাঁকেই অভিসারিকা বলা হয়। এই অভিসারিকা আট প্রকার--*
*☆জ‍্যোৎস্নী চ তামসী চৈব বর্ষাস্বথ দিবা মতা।*
*☆কুজ্বাটিকা তীর্থযাত্রা চোন্মক্তা সঞ্চরাপি চ।।*
*🌻অর্থ‍্যাৎ অভিসারিকা জ‍্যোৎস্নী,তামসী,বর্ষাভিসারিকা,দিবাভিসারিকা,কুঞ্ঝটিকাভিসারিকা,তীর্থযাত্রাভিসারিকা,উন্মত্তা ও সঞ্চরা-ভেদে অভিসারিকা আট প্রকার।*
             *ক্রমাগত*
*শ্রীজয়দেব দাঁ,বাঁশবাড়ী,মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৫৯)পদাবলী কীর্তনের ইতিহাস*

*🌻এরপর জ‍্যোৎস্নী প্রভৃতি আট প্রকার অভিসারিকার পরিচয় দিয়েছেন পদরচয়িতাগণ সুললিত সংস্কৃত পদের মাধ‍্যমে--*
*☆কূচ-কলসভরার্তা কেশাবি-ক্ষণ-মধ‍্য।*
*☆বিপুলতর-নিতম্ব পক্ব-বিম্বাধবৌষ্ঠী।*
*☆ধবল-বসন-বেশা, মালতী-বদ্ধ-কেশা।*
*☆নিধুবন-রস-পুঞ্জং যাতি রাধা নিকুঞ্জম্।।*
*🌻পদগুলির ছন্দসজ্জা,রচনা ও সাহিত‍্য সুললিত ও রসপূর্ণ। অনেকে এই বৈষ্ণবপদ-সাহিত‍্যে শৃঙ্গাররসাত্মক বর্ণনার মধ্যে কামগন্ধের সন্ধান পান, কিন্তু এই শৃঙ্গাররস বিশ্বসৃষ্টির আদিরস ও অপূর্ব কল্পনা -- যে রস ও কল্পনাকে নিয়ে বিশ্বরচয়িতা ঈশ্বর বিরাট সৃষ্টি রচনা করেছেন অগণিত মানুষের শান্তি ও মুক্তির জন্য। পরবর্তী প্রস্তরমন্দির বা গুহামন্দিরগুলিতে শৃঙ্গাররসাত্মক মূর্তির লীলাবিলাসের পিছনেও আপার্থিক ভাবমাধুর্য‍্যের বিকাশ বা প্রলেপ দেখা যায় সৃষ্টির মধ‍্য দিয়ে স্রষ্টা ভগবানের সন্নিধানে রসপিপাসু মানুষকে উপনীত হবার জন্য।*
*শশিশেখর ও চন্দ্রশেখর-রচিত* *শশিশেখর ও চন্দ্রশেখর-রচিত পদগুলির সঙ্গে শাস্ত্রীয় ধানশ্রী (ধানেশী),মল্লার বা মল্লারিকা, ভূপালিকা বা ভূপালী, মঙ্গল-ধানশী, বরাড়ী,সৌরঠী (সৌরাষ্ট্রী),মায়ুরী, কল‍্যাণ বা কল‍্যাণী প্রভৃতি রাগেরও সমাবেশ দেখা যায়,যেমন দেখা যায় সব প্রাচীন ও নবীন  বৈষ্ণব-পদাবলীতে।নায়িকারত্নমালা গ্রন্থে দেখা যায়,অষ্টনায়িকার প্রতিটি রূপভেদের প্রারম্ভে গীতাবলী কিংবা শ্রীমদ্ভাগবত সংস্কৃত শ্লোক উদ্ধৃত করা হয়েছে।যেমন, অনুকূলার বণানায় প্রারম্ভে দেখা যায় --*
*শ্রীমদ্ভাগবতে যথা------*
*☆অনয়াবাধিতো ন‍্যূনং ভগবান্ হরিরীশ্বরঃ।*
*☆নন্নো বিহায় গোবিন্দঃ প্রীতো যামনযদ্রহঃ।।*
*🌻অর্থ‍্যাৎ অনুকূলা স্বাধীনভর্ত্তৃকার বর্ণনা শ্রীমদ্ভাগবতে পাওয়া যায় যে, এই নায়িকা-কর্তৃক নিশ্চয়ই ভগবান শ্রীহরি আরাধিত হয়েছেন,যে জন্য গোবিন্দ প্রসন্ন হয়ে ও আমাদের পরিত‍্যাগ করে এ' অনুকূলা নায়িকাকে সঙ্গে নিয়েই নির্জনে গমন করেছেন। শশিশেখর করুণাশ্রী-রাগে(?) রসায়িত ব্রজবুলি ভাষায় বণনা করেছেন---*
*এই যে নাগরী, আরাধিল হরি,*
        *নিশ্চয় কহিলুঁ তোরে।*
*প্রাণের গোবিন্দ, পাইয়া আনন্দ,*
       *সঙ্গতি লইল যারে।।*
*আমা সবাকারে,পরিহরি দূরে,*
       *তারে লৈয়া সঙ্গোপনে।*
*মদন-বিলাস, করে পরকাশ,*
       *বুঝিলাম অনুমানে।।*
*রমণী-রমণ,        দুঁহুঁ পদচিহ্ন,*
       *পড়িয়া আছয়ে পথে।*
*মাধবী পতাকা, ধ্বজ উর্দ্ধরেখা,*
       *বজর অঙ্কুশ তাতে।।*
*আমরা গোপিনী,সবে ভাগিহীনী,*
       *ভাগ‍্যবতী এই নারী।*
*শশি(শশী)কহে সতি,বরজ যুবতী,*
       *তারে অনুকূল হরি।।*
*🌻পীতাম্বরদাসের "রসমঞ্জরী" গ্রন্থটি বিদগ্ধ বৈষ্ণব-সাধকগণের সমাজে বিশেষভাবে সমাদৃত।অষ্টনায়িকার প্রসঙ্গে শ্রীশ্রীনায়কারত্নমালার মতো পীতাম্বরদাস-রচিত এবং ভানুদত্তের পদ‍্যানুবাদ রসমঞ্জরী থেকে সামান্য কিছু রস-ভাব তত্ত্ব নিয়ে এখানে আলোচনা করছি।শ্রদ্ধেয় নগেন্দ্রনাথ বসু "রসমঞ্জরী" (পীতাম্বরদাসের রসমঞ্জরী ত্রৈমাসিক সাহিত‍্য পরিষৎ পত্রিকায় বঙ্গাব্দ ১৩০৬ শতকে প্রকাশিত হয়)।গ্রন্থের সম্পাদকীয় মন্তব‍্য করেছেন।শ্রদ্ধেয় নগেন্দ্রনাথ বসু লিখেছেন, মিথিলাবাসী গণপতিনাথের পুত্র ভানুদত্ত পীতাম্বরদাসের "রসমঞ্জরী" গ্রন্থটির পদ‍্যানুবাদ করেন।"রসমঞ্জরী" গ্রন্থের উপর অনন্ত পন্ডিতরচিত "ব‍্যঙ্গার্থকৌমুদী", আনন্দশর্মা-রচিত "ব‍্যঙ্গার্থদীপিকা", নাগেশভট্ট-রচিত "রসমঞ্জরীপ্রকাশ", হরিবংশভট্ট-রচিত "রসমঞ্জরীটীকা", হরিবংশভট্টের পুত্র গোপালভট্ট রচিত "রসিকরঙ্গিণী", নৃসিংহাত্মজ বোপদেব-কৃত "রসমঞ্জরীবিকাশ"  লক্ষ্মীধরাত্মজ বিশ্বেশ্বর রচিত "সমঞ্জসা", শেষনৃসিংহাত্মজ শেষচিন্তামণি-রচিত "রসমঞ্জরীপরিমল", ব্রজরাজ দীক্ষিতের "রসিকরঞ্জন" প্রভৃতি টীকা ও ভাষ‍্য প্রসিদ্ধ।*
*বাংলাভাষায় সম্ভবত মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি রায়গুণাকর ভারতচন্দ্রই প্রথমে "রসমঞ্জরী" গ্রন্থের প্রচারক।অবশ‍্য তিনি সংস্কৃত "চোরপঞ্চাশৎ" কাব‍্যের যে পদ‍্যানুবাদ ও শিখরিণী ছন্দে "নাগাষ্টক" রচনা করেন তাদের ভাব ও ভাষা "রসমঞ্জরী" গ্রন্থের ভাবের উদ্বোধক।তাছাড়া পীতাম্বরদাসের সংস্কৃত রসমঞ্জরী ও ভানুদত্তের পদ‍্যানুবাদযুক্ত রসমঞ্জরীর আদর্শে ভারতচন্দ্র একখানি "রসমঞ্জরী" গ্রন্থও রচনা করেন। সাহিত‍্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতচন্দ্রের রসমঞ্জরীর বিশেষ সমাদর দিয়েছেন।"জয়দেব ও বিদ‍্যাপতি" নিবন্ধে শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র ভারতচন্দ্রের "রসমঞ্জরী" গ্রন্থকে শ্রেষ্ঠ গীতিকাব‍্য বলে প্রশংসা করেছেন।শ্রদ্ধেয় সতীশচন্দ্র রায় ভানুদত্ত-কৃত "রসমঞ্জরী" গ্রন্থের বাংলা-পদ‍্যানুবাদের (বসন্তকুমার চক্রবর্তী-কর্তৃক কলকাতা মডেল লাইব্রেরী থেকে ১৩২০ সালে প্রকাশিত), ভূমিকায় করেছেন,"ভানুদত্ত প্রোষিতভর্তৃকা প্রভৃতি অষ্টনায়িকার প্রত‍্যেকের মুগ্ধা,মধ‍্যা,প্রগলভা,পরকীয়া ও গণিকা-ভেদে যে স্বতন্ত্র উদাহরণ দিয়েছেন, সেস্থলে ভারতচন্দ্র প্রোষিতভর্তৃকা ইত্যাদির মুগ্ধা প্রভৃতি নায়িকা নির্বিশেষে কেবল একটি করে উদাহরণ দেখিয়েই ক্ষান্ত হয়েছেন এবং সংস্কৃত রসমঞ্জরীর বিচারাত্মক অধিকাংশ স্থলই বাহুল‍্য-ভয়ে পরিত‍্যাগ করেছেন।তাহলেও ভানুদত্তের রসমঞ্জরীর বাংলা-পদ‍্যানুবাদের মতো ভারতচন্দ্রে রসমঞ্জরীও রস-সাহিত‍্যের ক্ষেত্রে আদরণীয় বলে গণ‍্য।*
                *ক্রমাগত*
*শ্রীজয়দেব দাঁ, বাঁশবাড়ী, মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 ষষ্ঠ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬০)পদাবলী কীর্তনের ইতিহাস*

*শ্রদ্ধেয় সতীশচন্দ্ররায় লিখেছেন, সংস্কৃত ভাষায় ভরত মুনি-প্রণীত "নাট‍্যশাস্ত্র" সর্বাপেক্ষা প্রাচীন ও প্রামাণিক গ্রন্থ নির্বাচিত হলেও রুদ্রভট্ট-প্রণীত "শৃঙ্গারতিলক" ভানুদত্ত-প্রণীত "রসমঞ্জরী" পদ‍্যানুবাদ ও বিশ্বনাথ চক্রবর্তী প্রণীত "সাহিত‍্য দর্পণ" গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে বর্ণিত নায়ক-নায়িকার যে বিস্তৃত বিভাগ ও পরিচয় আছে, ভরতের নাট‍্যশাস্ত্রে ঠিক সে রকম নাই! পুনরায় "শ্রীচৈতন‍্যের আবির্ভাবে মধুরভাবাত্মক বৈষ্ণবধর্মের অনেক উৎকর্ষ সাধিত হওয়ায় পরবর্তী বৈষ্ণবাচার্য‍্য ও বৈষ্ণব-কবিদের দ্বারএই বিষয়টি যেরকম উৎকৃষ্টরূপে আলোচিত ও পল্লবিত হয়েছে সেইরকম আর কোথাও হয়নি।সুপ্রসিদ্ধ শ্রীপাদ রূপ গোস্বামী প্রণীত "উজ্জ্বলনীলমণি" নামক অপূর্ব গ্রন্থ রসশাস্ত্রের শ্রেষ্ঠ যুক্তিপূর্ণ দর্শন ও প্রায় সার্ধশত বৈষ্ণবকবির সুললিত পদাবলীকে ইহার কবিত্বপূর্ণ উদাহরণ বলে গণ‍্য করা যেতে পারে।☆ ☆ বাংলাভাষায় বৈষ্ণব-কবি কৃষ্ণদাস-প্রণীত "ভক্তমাল" গ্রন্থের অন্তর্গত রস-পরিচ্ছেদে ও ভারতচন্দ্র রায়ের প্রণীত "রসমঞ্জরী" প্রভৃতি দুই-তিন খানা গ্রন্থ ছাড়া যদিও এই বিষয়ে স্বতন্ত্র গ্রন্থ রচিত হয়নি, তবুও বৈষ্ণব-কবি ও কীর্তন গায়কদের প্রসাদে পরকীয়া,মুগ্ধা, মধ‍্যা,বাসকসজ্জা, অভিসারিকা, কলহান্তরিতা প্রভৃতি রসশাস্ত্রের পারিভাষিক শব্দগুলি আমাদের অধিকাংশের কাছেই অপরিচিত নয়।"পদকল্পতরু" নামক সুবৃহৎ পদাবলী সংগ্রহের সঙ্কলয়িতা বৈষ্ণবদাস ঐ গ্রন্থে উজ্জ্বলনীলমণির বর্ণিত ক্রম অনুসারে বৈষ্ণব-কবিদের পদাবলী বিন‍্যস্ত করেছেন এবং কোন কোন জায়গায় পারিভাষিক শব্দগুলির লক্ষণ দেওয়ার জন্য উজ্জ্বলনীলমণি হতে সংস্কৃত কারিকাতে র্সস্কৃত উদাহরণ শ্লোক উদ্ধৃত করেছেন।*
*পীতাম্বরদাসের সংস্কৃত "রসমঞ্জরী" গ্রন্থে অভিসারিকা সম্পর্কে দেখি---*
*🌷কান্তার্থিনী তু যা যাতি-*
           *সঙ্কেতং সাভিসারিকা।*
*🌻পদ‍্যানুবাদে দেখি----*
*সেই অভিসার হয় পুন অষ্ট প্রকার।*
*জ‍্যোৎস্নী তামসী বর্ষা দিবা-অভিসার।।*
*কুঞ্ঝটিকা তীর্থযাত্রা উন্মত্তা সঞ্চরা।* 
*গীতপদ‍্যরসশাস্ত্রে সর্বজনোৎকরা।।*
*🌼এর পর গ্রন্থকার সঙ্গীত-দামোদর (১৬শ শতক) থেকে এর নিদর্শন দিয়েছেন (সুতরাং রসমঞ্জরী ২৬শ শতকের পরবর্তী রসগ্রন্থ)।*
*🌼🌼শ্রীসঙ্গীত-দামোদরে---*
*স্ফারিকূজ্ঝটিহৈমন্তরজনীধ্বান্তসঞ্চরা।*
*গ্রীষ্মমধ‍্যাহ্নবাতাদি-কোলাহলবিধৃদয়াৎ।।*
*রাষ্ট্রভঙ্গনিরাতঙ্ক------------*
                 *পুরদারমহোৎসবঃ।*
*প্রদোষশ্চেতি কথিতা*
           *দ্বাদশৈবেদৃশাঃ ক্রমাৎ।।*
*🌻পীতাম্বরদাসের সংস্কৃত রসমঞ্জরী গ্রন্থে অভিসারিকার প্রসঙ্গচ্ছলে জ‍্যোৎস্নী,তামসী,দিবা,কুঞ্ঝটিকা, তীর্থযাত্রা,উন্মত্তা,সঞ্চার,বাসকসজ্জা,মোহিনী,জাগর্তিকা,ম‍ধ‍্যোক্তিকা,প্রগলভা,সূপ্তিকা,সুরসি,উদ্দেশা, উৎকণ্ঠিতা,বিকলা,স্তব্ধা,চকিতা,অচেতনা,উৎকন্ঠিতা-মধ‍্যা প্রভৃতির পরিচয় আছে এবং সঙ্গে সঙ্গে অভিসারিকাগুলিতে সংযোজিত-- ভূপালী,আসোআরি বা আসাবরী, ধানশী,কেদারিকা,মঙ্গল-গুর্জরী, গান্ধার প্রভৃতি রাগগুলির উল্লেখ আছে।রসমঞ্জরীতে গীতাবলী, পদ‍্যাবলী,রসকদম্ব,কৃষ্ণমঙ্গল, গীতগোবিন্দ প্রভৃতি গ্রন্থের উদ্ধৃতি আছে।সংস্কৃত রসমঞ্জরীর সমাপ্তিভাগে উল্লিখিত দেখা যায়--*
*🌷খন্ডিতাদি অষ্ট রস আট আট করি।*
*🌷চৌষট্টি প্রকার করি গ্রন্থ রসমঞ্জরী।।* 
*🌷গদ‍্য পদ‍্য সঙ্গীত ইহার প্রমাণে।*
*🌷অবোধ না বুঝে ইহা রসিক সে জানে।।*
*🌷শ্রীশচীনন্দন প্রভু ঠাকুর আমার।*
*🌷পীতাম্বরদাস কহে রসের বিস্তার।।*
*🌷"রসকল্পবল্লী"গ্রন্থে যে অবশিষ্ট ছিল।*
*🌷তাহা বিবরিঞা ইহা বর্ণনা করিল।।*
*🌻পীতাম্বরদাসের গুরুর নাম শ্রীশচীনন্দন ঠাকুর,বর্দ্ধমানের অন্তর্গত শ্রীখন্ড নামক স্থানে তাঁর বাসস্থান।শ্রদ্ধেয় নগেন্দ্রনাথ বসু রসমঞ্জরীর ভূমিকায় লিখেছেন--, "মহাপ্রভু শ্রীচৈতন‍্যদেব যে সময়ে নীলাচলে ছিলেন,সেই সময়ে চক্রপাণি ও মহানন্দা নামে দুই ভাই সেখানে গিয়ে মহাপ্রভুর পার্ষদ শ্রীরঘুনন্দনের শিষ‍্য বলে পরিচয় দেন। (রামগোপাল-দাস স্বরচিত "রসকল্পবল্লী" গ্রন্থের মধ্যে এইভাবে পরিচয় দিয়েছেন, "চক্রপাণি মহানন্দ দুই মহাশয়। নীলাচলে দুই ভাই প্রভুকে মিলয়।।) এই চক্রপাণি চৌধুরীর পুত্র নিত‍্যানন্দ, তারপুত্র গঙ্গারাম, গঙ্গারামের পুত্র শ‍্যামরায়, তাঁর দুই পুত্র--, বড় "গোবিন্দলীলামৃত" রচয়িতা মদনরায় চৌধুরী ছোট "রসকল্পবল্লী"প্রণেতা রামগোপাল। এই রামগোপালের পুত্র পীতাম্বর বা পীতাম্বরদাস। সুতরাং পীতাম্বরদাস শ্রীচৈতন‍্যের পরবর্তী বৈষ্ণবকবি বা গ্রন্থকার।অনুবাদক ভানুদত্ত পরে সংস্কৃত "রসমঞ্জরী" গ্রন্থের পদ‍্যানুবাদ রচনা ও প্রকাশ করেন। সুতরাং "শ্রীশ্রীনায়িকারত্নমালা"র মতো রসমঞ্জরী (১৬শ শতকের) পরবর্তী কালের রসগ্রন্থ হলেও এবং এই "পদাবলীকীর্তনের ইতিহাস" গ্রন্থের পরবর্তী ভাগে নায়ক-নায়িকাভেদ ও রসপর্যায় বিস্তৃত ভাবে আলোচনা করার ইচ্ছা থাকলেও পূর্বসূচনারূপে সামান্যভাবে রস ও ভাব এবং নায়ক-নায়িকার এখানে আলোচনা করলাম মাত্র।*

*শ্রীজয়দেব দাঁ, বাঁশবাড়ী,মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 সপ্তম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ও মাধুর্যের বিশেষত্ব 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/krishna.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ও মাধুর্যের বিশেষত্ব 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/krishna.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
ঐশ্বর্য ও মাধুর্যের বিশেষত্ব 
এই দ্বিবিধ প্রকাশে তাঁহার স্বরূপের দুইটি বিশিষ্ট দিক —মাধুর্য ও ঐশ্বর্যেরই অভিব্যক্তি। এই কারণেই আলোচ্য বিষয় এই দুইটি প্রকাশের বিশেষত্ব ও তাৎপর্য ।

শ্রীবলদেব বিদ্যাভূষণের মতে, শ্রীকৃষ্ণের যে-প্রভাবে ব্ৰহ্মা, ইন্দ্র প্রভৃতি অভিমানী দেবগণের অভিমান চূর্ণ হইয়া যায়, সেই প্রভাবের নাম ঐশ্বর্য আর শ্রীরূপ গোস্বামীর বিবৃতিতে সর্ব অবস্থায় চেষ্টার যে চারুতা বা মনোহারিত্ব তাহার নাম মাধুর্য ।

ভক্তশ্রেষ্ঠ সূরিবরেণ্য শ্রীবিশ্বনাথ চক্রবর্তীও ‘রাগবত্মচন্দ্রিকায়' ঐশ্বর্য ও মাধুর্যের সংজ্ঞা নির্ণয়ে অনুরূপ উক্তি করিয়াছেন। যে মূর্তিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রলয়পয়োধিজলে বেদের উদ্ধারকর্তা, অতি বিশাল পৃথিবীর সংস্থাপক, ত্রিপাদপরিমাণে ত্রিভুবনের আচ্ছাদক, হিরণ্যকশিপু প্রভৃতি দৈত্যের সংহারক, তাহাই তাঁহার ঐশ্বর্যমূর্তি। এই মূর্তির শ্রেষ্ঠ প্রকাশ গীতার বিশ্বরূপ অধ্যায়ে ; চন্দ্র, সূর্য যাঁহার চোখে, প্রজ্বলিত অগ্নি যাঁহার মুখে, ব্রহ্মাণ্ড যাঁহার লোমকূপে, যাঁহার অনন্ত বদন, অনন্ত দশন, অনন্ত নয়ন, অনন্ত চরণ, যিনি বিশ্বরূপে জগৎ পরিব্যাপ্ত করিয়া বিরাজমান, সেই আদি, মধ্য ও অন্তহীন মহামূৰ্ত্তিই শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের চরম দৃষ্টান্ত ।

আর যে-মূর্তিতে তিনি সুন্দর, মধুরভাষী, ক্ষমাশীল, করুণ, ভক্তবৎসল, প্রেমের কান্ডারী, মঙ্গলময় তাহাই তাঁহার মাধুর্যমূর্তি।

এই মাধুর্যের স্বরূপ বিচিত্র — তাহার মধ্যে লীলামাধুর্য, প্রেমমাধুর্য, বংশীমাধুর্য ও রূপমাধুর্য শ্রীকৃষ্ণে অসাধারণ স্বরূপ।

ঐশ্বর্য ও মাধুর্য দুইটি ভিন্নবৃত্তি হইলেও এই উভয়ই শ্রীকৃষ্ণের স্বরূপশক্তির বৃত্তি। সুতরাং তাঁহাতে এই দুই বৃত্তিরই যে প্রকাশ থাকিবে তাহাই স্বাভাবিক। মহাভারতের শান্তিপর্বে ভীষ্মের স্তবরাজ ও কালিয়নাগ-দমনকালে নাগপত্নীদের স্তব ইহার উদাহরণ ।

ভীষ্মের স্তবে শ্রীকৃষ্ণের ক্রীড়ারূপের বর্ণনায় বলা হইয়াছে—
“বসুদেবস্তুতঃ শ্ৰীমান ক্রীড়িতো নন্দগোকুলে ।
কংসস্য নিধনার্থায় তস্যৈ ক্রীড়াত্মনে নমঃ ॥”

অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণের গোকুলে ক্রীড়ার উল্লেখ থাকিলেও কংসবধই সেই ক্রীড়ার মুখ্য উদ্দেশ্য। 

এখানে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের ( 'কংসস্য নিধনার্থায়’) সহিত মাধুর্য ('ক্রীড়াত্মনে' ) প্রকাশ হইয়াছে । 

আর ভাগবতে শ্রীকৃষ্ণকে 'খলসংযমাবতারঃ'ও বলা হইলেও সেখানে যে তাঁহার মাধুর্যেরই প্রাধান্য তাহার পূর্ণ প্রকাশ কালিয়দমনলীলায় । কারণ কালিয়দমনের পরে নাগপত্নীগণ শ্রীকৃষ্ণের স্তুতিপ্রসঙ্গে বলেন যে, ব্রহ্মাদি দেবগণ এবং স্বয়ং লক্ষ্মী যাঁহার পদধূলির জন্য তপস্যা করেন, কালিয়নাগ তাহার অশেষ পুণ্যে ভগবান শ্রীকৃষ্ণের সেই পদধূলির স্পর্শ পাইয়াছে । তাই কালিয়নাগের দমন তাহাদের নিকট নিগ্রহ নহে, পরম অনুগ্রহ বলে মনে হয়েছে।
অতএব এই আলোচনার সিদ্ধান্তরূপে বলা যায় যে, ঐশ্বর্য ও মাধুর্য শ্রীকৃষ্ণের স্বরূপশক্তির এই বৃত্তি দুইটির প্রকাশ সর্বত্র একই সঙ্গে দেখা যায়। কিন্তু ইহাদের মধ্যে কোনটি অধিকতর শক্তিশালী তাহাই বিচাৰ্য । সাধারণভাবে মথুরা ও দ্বারকালীলায় শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এবং ব্রজলীলায় তাহার মাধুর্যের সমধিক প্রকাশ । মথুরা ও দ্বারকা- লীলায় তিনি সর্বশক্তিমান ভগবান, দণ্ডদাতা; দুষ্টের দমন ও সৃষ্টির পালনের জন্যই তাঁহার আবির্ভাব। কংস-ও শিশুপাল বধ প্রভৃতি লীলায় প্রধানতঃ তাঁহার এই ঐশ্বর্যেরই প্রকাশ । আর ব্রজলীলায় তিনি প্রিয়, জগদ্বন্ধু, করুণাসিন্ধু, সর্বদা ভক্তের অনুগ্রহে তৎপর ও সুন্দর।" ব্রজবাসিগণের কাহাকেও বাৎসল্যে, কাহাকেও সখ্যে, কাহাকেও দাস্যে এবং কাহাকেও বা মধুররসে ভাবিত করিয়া তিনি লীলা বিলাস করেছেন।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
     ꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




কৃষ্ণ ভক্তের কি সত‍্যই মৃত‍্যু হয় ❓ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/vakto.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 কৃষ্ণ ভক্তের কি সত‍্যই মৃত‍্যু হয় ❓ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/vakto.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*কৃষ্ণ ভক্তের কি সত‍্যই মৃত‍্যু হয়?*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀শাস্ত্রে আছে যে কৃষ্ণ ভক্তের আয়ু সূর্য‍্য হরণ করেন না। কিন্তু তাহাই যদি হয় তাহলে কৃষ্ণভক্তের বাস্তবে মৃত‍্যু হয় কেন? এর বিচার আছে যথা গৃহস্থলোক উপার্জিত ধন সাধারণতঃ নিজেদের ভোগ বিলাসেই ব‍্যয় করেন এবং সেটা প্রকৃতপক্ষে খরচই হয় অর্থ‍্যাৎ জমা হয় না বরং কমেই যায়। কিন্তু সাধু বৈষ্ণব সেবায় বা গোবিন্দ সেবায় যে অর্থ ব‍্যয় হয় তা কিন্তু প্রকৃতপক্ষে ব‍্যয় নয়। এ জগতে Bank এর খাতায় খরচ হলেও পরলোকের খাতায় তা জমা হয়।*
*🍀সেইরকম কৃষ্ণভক্ত সাধু বৈষ্ণব যাঁরা তাঁদের জীবনকে সাধন ভজনের মাধ‍্যমে ভগবদ্ সেবায় উৎসর্গ করেছেন তাঁদের লৌকিক পরমায়ু যদিও ধীরে ধীরে কমতে এবং পরিশেষে যখন প্রাপ্তি হয় তখন বাহ‍্যত মৃত্যু হলেও মহাপ্রয়াণের পর ভগবান সেইসব ভক্তকে চির অমরত্ব দান করেন।সেহেতু ভাগবদ্ বলেছেন যে---*
*🌹যদ্ গত্বা ন নিবর্ত্তন্তে তদ্ধাম পরমং মম।*
*🌻অর্থ‍্যাৎ যেখানে গিয়ে আর কেউ ফিরে না।সে জায়গাটি কি? না, আপনার পরম ধাম।সেজন‍্য শ্রোতা ভক্তগণ নিশ্চিৎ বুঝতে পেরেছেন যে সাধন ভজনের পুরস্কার কি?এই পথে যাঁরা আকৃষ্ট হয়েছেন তাঁরা কি আর পার্থিব সুখে আকৃষ্ট হতে পারেন। সুতরাং সাধু মহাত্মাগণের মৃত্যু যে মৃত্যু নয় তা সুনিশ্চিত ভাবে সত‍্য।এই জন্যই বৈষ্ণব দেহ চিন্ময় এবং মহাপ্রভু নিজ আচরণ দ্বারা দেখিয়ে গিয়েছেন হরিদাসের নির্য‍্যান কালে।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


আজ বৈশাখী কৃষ্ণা পঞ্চমী শ্রীরামানন্দ রায়ের তিরোভাব তিথি ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/ramananda.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
আজ বৈশাখী কৃষ্ণা পঞ্চমী শ্রীরামানন্দ রায়ের তিরোভাব তিথি ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/ramananda.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*আজ বৈশাখী কৃষ্ণা পঞ্চমী শ্রীরামানন্দ রায়ের তিরোভাব তিথি।*
ব্রজে যিনি বিশাখা সখী, মতান্তরে ললিতা সখী।
সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু কে বললেন _*তোমার সঙ্গের যোগ্য তেঁহ একজন। পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সম।।*_
*পাণ্ডিত্য আর ভক্তিরস দোঁহার তেঁহ সীমা।* *সম্ভাষিলে জানিবে তুমি তাঁহার মহিমা।।*
মহাপ্রভু তার মুখে সাধ্য সাধন তত্ত্ব প্রকাশ করে আমাদের শিক্ষা দিয়েছিলেন। 
মহাপ্রভু তাঁর কাছে কৃষ্ণ কথা শ্রবনের জন্য প্রদ্যুম্নমিশ্রকে পাঠিয়েছিলেন।
*প্রভু কহে - কৃষ্ণ কথা আমি নাহি জানি।*
 *সবে রামানন্দ জানে তার মুখে শুনি।।*
*তাহার মনের ভাব তেঁহ জানে মাত্র। তাহা জানিবারে আর দ্বিতীয় নাহি পাত্র।।*
অপার, অনন্ত, অগম্য, দুর্গম চরিত্র রামানন্দ রায়ের। আজ তাঁর তিরোভাব তিথিতে অনন্ত প্রণাম তাঁর চরণে। সকলের প্রতি কৃপা দৃষ্টি করুন। সকলের হৃদরোগ বিকার দূর হোক। নিষ্কাম চিত্তে সকলে শ্রীহরি ভজনে নিরত হন। এই প্রার্থনা তার চরণে।
জয় নিতাই। জয়গুরু।।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
  ꧁👇📖সূচীপত্র ✍️ শ্রী গোপীশরণ দাস📖👇
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

      ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







শ্রীভগবানের মুখ, বাহু, উরু এবং পদ থেকে ব্রাহ্মণাদি চার বর্ণের উৎপত্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/barna.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীভগবানের মুখ, বাহু, উরু এবং পদ থেকে ব্রাহ্মণাদি চার বর্ণের উৎপত্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/barna.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🍀হরিভক্তিসুধোদয়ে ৭ অধ‍্যায়ে ধ্রুবচরিতে ২৮ শ্লোকে পাই--*
*🌷স্থানাভিলাষী তপসি স্থিতোহহং,*
*🌷 ত্বাং প্রাপ্তবান দেবমুনীন্দ্রগুহ‍্যম্।*
*🌷কাচং বিচিন্বন্নিব দিব‍্যরত্নং,*
*🌷স্বামিন্!কৃতার্থোহস্মি বরং ন যাচে।।*
*অন্বয়--,অহং স্থানাভিলাষী= আমি রাজসিংহাসনের অভিলাষী হয়ে ; তপসি স্থিতঃ=তপস‍্যা করে ; কাচং বিচিন্বন্=কাচ অনুসন্ধান করতে করতে ; দিব‍্যরত্নং ইব=দিব‍্যরত্নের মত ; দেবমুনীন্দ্রগুহ‍্যং=দেব-মুনিগণের অপ্রাপ‍্য ; ত্বাং প্রাপ্তবান্=তোমাকে পেয়েছি ; স্বামিন্=হে প্রভো ; কৃতার্থঃ অস্মি=আমি কৃতার্থ হয়েছি, বরং ন যাচে=বর প্রার্থনা করি না।*
*অনুবাদ=ধ্রুব, ভগবান শ্রীহরির উদ্দেশ্যে বললেন হে প্রভো!কাচ খুঁজতে খুঁজতে লোকে যেমন দিব‍্যরত্ন পায়,আমিও তেমনি পিতৃসিংহাসন লাভ করার জন্য তপস‍্যা করতে করতে তোমার শ্রীচরণ পেয়েছি,যে দেবতা ও মুনিগণের পক্ষেও দুর্লভ।হে প্রভু!এতেই আমি কৃতার্থ হয়েছি, আমার অন‍্য কোন বরের আর প্রয়োজন নেই।*

*শ্রীচৈতন‍্যচরিতামৃতের কথা।*
*🌷চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণে নাহি ভজে।*
*🌷স্বধর্ম করিতে সেই রৌরবে পড়ি মজে।।*
*🌻ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য,শূদ্র-- এই চারবর্ণ এবং ব্রহ্মচর্য‍্য,গার্হস্থ‍্য,বাণপ্রস্থ ও সন্ন‍্যাস--এই চার আশ্রমে থেকে যদি শ্রীকৃষ্ণ ভজন না করে,তবে জীব মায়াবন্ধন থেকে মুক্ত হতে পারে না ; বরং রৌরব (যে নরকে গো,স্ত্রী,ভিক্ষুক,ভ্রূণ ও ব্রাহ্মণ হত‍্যাকারী এবং অগম‍্যাগামী, তীর্থপ্রতিগ্রাহীরা গমন করে, সেটিকেই রৌরব নরক বলে)নামক নরকে পড়ে মজতে থাকে।অতএব ভক্তিই অভিধেয়।*

*🍀শ্রীমদ্ভাগবতে পাওয়া যায়--*
*🌷মুখবাহূরুপাদেভ‍্যঃ পুরুষস‍্যাশ্রমৈঃ সহ।*
*🌷চত্বারো জজ্ঞিরে বর্ণা গুণৈর্বিপ্রাদয়ঃ পৃথক্।।*
*অন্বয়=গুণৈঃ পৃথক্=(গুণদ্বারা আলাদা)বিপ্রাদয়ঃ(ব্রাহ্মণাদি-- ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য ও শূদ্র এই), চত্বারঃ বর্ণাঃ(চারটি বর্ণ), পুরুষস‍্য (শ্রীভগবানের), মুখবাহূরুপাদেভ‍্যঃ (যথাক্রমে মুখ,বাহু,উরু এবং পাদ হতে),আশ্রমৈঃ(আশ্রমগুলির-- ব্রহ্মচর্য‍্য,গার্হস্থ‍্য,বাণপ্রস্থ ও সন্ন‍্যাস, এই চারটি আশ্রমের),সহ জজ্ঞিরে (সহিত জন্মিয়াছে)।*
*অনুবাদ=সত্ত্বাদি গুণের পার্থক্য অনুসারেই শ্রীভগবানের মুখ,বাহু,উরু এবং পদ থেকে ব্রাহ্মণাদি চার বর্ণ (ব্রাহ্মণ,গার্হস্থ‍্য,বাণপ্রস্থ ও সন্ন‍্যাস)চার আশ্রমের উৎপত্তি হয়েছে।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


কামদেবের পাঁচটি বাণ ও পঞ্চ পুষ্পবাণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/prabhu.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 কামদেবের পাঁচটি বাণ ও পঞ্চ পুষ্পবাণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/prabhu.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🏹কামদেবের পাঁচটি বাণ ও পঞ্চ পুষ্পবাণ।*
*▪সম্মোহন,▪উন্মাদন,▪শোষণ, ▪তাপন,ও ▪স্তম্ভন।*
*🌻কামদেবের পাঁচটি পুষ্পবাণ।*
*🍀অরবিন্দ 🍀অশোক🍀 চূত বা আম্র মুকুল🍀নবমল্লিকা ও 🍀রক্তোৎপল।*
*🌷 ফুলময় ধনু নিল ফুল পঞ্চবাণ।*
*🌷মধুকর কোকিল করয়ে কলগান।।*
*অচৈতন‍্য শ্রীচৈতন‍্য সার্বভৌম ঘরে।*
*গোপীনাথ পাশে বসি পদসেবা করে।।*
*সার্বভৌম প্রভু মুখ আছে নিরখিয়া।*
*ইনি কোন বস্তু কিছু না পায় ভাবিয়া।।*
*নরসিংহরূপ প্রভুর দেখে একবার*
*বটুক বামণরূপ দেখে পুনর্বার।।*
*পুন দেখে মৎস‍্য কূর্ম বরাহ আকার।*
*পুন ভৃগুরাম হস্তে ভীষণ কুঠার।।*
*দূর্বাদলশ‍্যামরূপ দেখয় কখন।*
*কখন মুরলীধর নীরদবরণ।।*
*এ সব দেখিয়া তাঁর সন্দেহ ঘুচিল*
*ষড়্ ভূজ রূপে প্রভু উঠি দান্ডাইল।।*
*শচীর দুলাল যেই সেই ননীচৌর।*
*অন্তরেতে কালা কানু বাহিরেতে গৌর।।*
*ভূমে পড়ি দন্ডবৎ করে সার্বভৌম।*
*বাসু ঘোষ বলেসআর কেন মিছে ভ্রম।।*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/
*কাঁদে সব ভক্তগণ,হইয়া অচেতন,*
      *হরি হরি বলি উচ্চৈঃস্বরে।*
*কিবা মোর ধন জন,কিবা মোর জীবন,*
    *প্রভু ছাড়ি গেলা সবাকারে।।*
*মাথায় দিয়া হাত,বুকে মারে নির্ঘাত,*
     *হরি হরি প্রভু বিশ্বম্ভর।*
*সন্ন‍্যাস করিতে গেলা,আমাসবে না বলিলা,*
    *কাঁদে ভক্ত ধূলায় ধূসর।।*
*প্রভুর অঙ্গনে পড়ি,কাঁদে মুকুন্দ মুরারি।*
     *শ্রীধর গদাধর গঙ্গাদাস।*
*শ্রীবাসের গণ যত,তাঁরা কাঁদে অবিরত,*
     *শ্রীআচার্য‍্য কাঁদে হরিদাস।।*
*শুনিয়া ক্রন্দন রব,নদীয়ার লোক সব,*
    *দেখিতে আইসে সব ধাঞা।*
*না দেখি প্রভুর মুখ,সবে শোকে বিগলিত,*
     *বাল-বৃদ্ধ নাহিক বিচার।*
*কাঁদে সব স্ত্রী-পুরুষে,পাষন্ডিগণ হাসে,*
    *বৃন্দাবন করে হাহাকার।।*
*গোরাগুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব।*
*গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব।।*
*কে আর করিবে দয়া পতিত দেখিয়া।*
*দুর্লভ হরির নাম কে দিবে যাচিয়া।।*
*অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া।*
*গোরা বিনু শূন‍্য হৈল সকল নদীয়া।।*
*বাসুদেব ঘোষ কান্দে গুণ সোঙরিয়া।*
*কেমনে রহিবে প্রাণ গোরা না দেখিয়া।।*
/\/\/\//#/#\/\//////#\///\/\////#/\/\/\
*কাঁদে দেবী বিষ্ণুপ্রিয়া,নিজ অঙ্গ আছাড়িয়া,*
    *লোটাঞা লোটাঞা ক্ষিতিতলে*
*ওহে নাথ কি কহিলে,পাথারে ভাসাঞা গেলে,*
   *কাঁদিতে কাঁদিতে ইহা বলে।।*
*এ ঘর জননী ছাড়ি,মোরে অনাথিনী করি,*
    *কার বোলে করিলা সন্ন‍্যাস।*
*বেদে শুনি রঘুনাথ,লইয়া জানকী নাথ,*
    *তবে সে করিলা বনবাস।।*
*পূরবে নন্দের বালা,যবে মধুপুরে গেলা,*
    *এড়িয়া সকল গোপীগণে।*
*উদ্ধবেরে পাঠাইয়া,নিজ তত্ত্ব জানাইয়া,*
     *রাখিলেন তা সবার প্রাণে।।*
*চাঁদমুখ না দেখিব,আর পদ না সেবিব,*
    *না করিব সে সুখবিলাস।*
*এ দেহ গঙ্গায় দিব,তোমার শরণ নিব,*
   *বাসুর জীবনে নাহি আশ।।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


অষ্টকালীন লীলা সম্বন্ধে যা শাস্ত্রে পাওয়া যায় ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/avatar.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 অষ্টকালীন লীলা সম্বন্ধে যা শাস্ত্রে পাওয়া যায় ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/avatar.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*অষ্টকালীন লীলার শাস্ত্রে পাই--*
*🌷নিশান্তঃ প্রাতঃ পূর্বাহ্নো মধ‍্যাহ্নশ্চাপরাহ্নিকঃ।*
*🌷সায়ং প্রদোষো নক্তঞ্চেত‍্যষ্ট কালাঃ প্রকীর্ত্তিতাঃ।।*
*🌷চত্বারোহহ্নি প্রাতরাদ‍্যা এষাং শেষা নিশি স্মৃতাঃ।*
*🌷ঋতুদন্ডা অমী কিন্তু তৃতীয়ৌ মাসদন্ডকৌ।।*
*◆অর্থ‍্যাৎ--নিশান্ত,প্রাতঃ,পূর্বাহ্ন, মধ‍্যাহ্ন,অপরাহ্ন,সায়ং,প্রদোষ ও নক্ত-- এই অষ্ট কাল।সেটির মধ্যে প্রাতঃ প্রভৃতি চারটি অর্থ‍্যাৎ প্রাতঃ,পূর্বাহ্ন,মধ‍্যাহ্ন ও অপরাহ্ন এই চারটি দিনের এবং সায়ং প্রভৃতি চারটি অর্থ‍্যাৎ সায়ং,প্রদোষ,নক্ত ও নিশান্ত এই চারটি কাল রাত্রির অন্তর্গত।*
*প্রত‍্যেক কালের পরিমাণ ছয় দন্ড ; কেবল দিন ও রাত্রির তৃতীয় কাল দুইটির অর্থ‍্যাৎ মধ‍্যাহ্নের ও নক্তের (রাত্রির) পরিমাণ প্রত‍্যেকে ১২ দন্ড করে ২৪ দন্ড।নিশান্তে অর্থ‍্যাৎ নিশাবসানে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ একান্ত অনিচ্ছা সত্ত্বে সঙ্কেতকুঞ্জ হতে নিজ নিজ গৃহে গমন করতে বাধ‍্য হন, এজন‍্য নিশান্তলীলাটি বিপ্রলম্ভ অর্থ‍্যাৎ বিরহাত্মক এবং অলঙ্কার শাস্ত্রের নিয়ম অনুসারে বিপ্রলম্ভের বর্ণনা দ্বারা রস-রচনার পরিসমাপ্তি নিয়ম বিরুদ্ধ বলে, বৈষ্ণবগণ নিশান্ত হতে আরম্ভ করে,নক্ত অর্থ‍্যাৎ রাত্রীকালীয় সম্ভোগ-লীলা পর্যন্ত শ্রীরাধাকৃষ্ণের অষ্টকালীন লীলার কীর্তন ও অনুধ‍্যান করে থাকেন।*
*মানবের চিত্তের পঞ্চবিধ অবস্থা দেখতে পাওয়া যায় যথা--,ক্ষিপ্ত,মূঢ়, বিক্ষিপ্ত,একাগ্র ও নিরুদ্ধ।▪চিত্তের চঞ্চল অবস্থার নাম ক্ষিপ্তাবস্থা।এই অবস্থায় চিত্ত বাইরের জিনিসের প্রতি আকাঙ্ক্ষায় সর্বদা অস্থির থাকে।চিত্তের তমোভাবের আধিক‍্য ঘটলে চিত্তের যে অবস্থা হয় তার নাম মূঢ়াবস্থা।একই সময়ে চিত্ত যখন নানাদিকে আকৃষ্ট হয় তখন সেই অবস্থাকে বিক্ষিপ্তাবস্থা বলে। যখন চিত্ত সাত্ত্বিক-ভাবাপন্ন হয়ে একটি বিষয়মাত্র চিন্তা করে,তাকে একাগ্রাবস্থা বলে এবং চিত্তের নিরুদ্ধাবস্থায় (আবদ্ধাবস্থায়)চিত্ত ভগবানে লগ্ন থাকে।নিরুদ্ধাবস্থা দুই প্রকার।*
*একবিধ অবস্থায় দেহচেষ্টা থাকে না,অন‍্য অবস্থায় চিত্ত,নামে বা নামীর প্রেমে ভরপূর হয়ে থাকে।বৈষ্ণবগণ দ্বিতীয় অবস্থাটি প্রার্থনা করেন। পতঞ্জলী বলেছেন--"অভ‍্যাস বৈরাগ‍্যভ‍্যাং তন্নিরোধঃ", অর্থ‍্যাৎ অভ‍্যাস ও বৈরাগ‍্য দ্বারা চিত্ত সংযত করতে হবে।পতঞ্জলী অন‍্য স্থানে বলেছেন--"ঈশ্বর প্রণিধানাদ্বা" অর্থ‍্যাৎ ঈশ্বর চিন্তা দ্বারাও চিত্তবৃত্তি সংযত হয়।শ্রীমন্মহাপ্রভু বলেছেন-- শ্রীকৃষ্ণসংকীর্তন দ্বারা ময়লা চিত্তদর্পণ মার্জিত হয়।চিত্তের নির্মল অবস্থাতেই কৃষ্ণপ্রেম লাভ হয়।কৃষ্ণপ্রেম লাভ হলেই ভগবানের দর্শন তৎক্ষণাৎ লাভ হয়।◆আমরা অনিত‍্য বিষয়-বাসনা-দাবানলে অহরহঃ জ্বলছি।*
*এই বিষয়বাসনাদাবানল হতে অব‍্যাহতির উপায় কোনও রসের সাধন করা। সনক সনন্দাদি শান্তরসের সাধক।তাঁরা কৃষ্ণকে শরণ ও কৃষ্ণেতে বিশেষভাবে নিষ্ঠাবান কিন্তু কৃষ্ণেতে তাঁদের মমতার অভাব।শান্ত-সাধকের হর্ষ,রোমাঞ্চাদি সাত্ত্বিকভাবের উদয় হয় কিন্তু চরম সাত্ত্বিকভাবের বিকাশ হয় না।কৃষ্ণের সেবা থাকে না।যদি সিদ্ধ দাসভক্তের কৃপালাভ হয় তাহলে ক্রমে ক্রমে শান্তরস হতে দাস‍্যরসে আসিতে পারে।দাস‍্যরস বিকাশপ্রাপ্ত হয় যখন শ্রীনন্দনন্দনের শ্রীচরণতলে লুটাবার জন্য মন তীব্র বাসনা হয়।এখানে সম্ভ্রমময় প্রীতি বিরাজ করে।সেবার সঙ্কোচ থাকে।শ্রীকৃষ্ণ প্রভু,আমি দাস,এরকম ভাবটি বতর্মান থাকে।নাম ও নামীতে অভেদ বুদ্ধি থাকে না। শ্রীউদ্ধব,নারদ, হনুমান প্রভৃতি দাস‍্যরসের পাত্র।*
*এই দাস‍্যভাব হতে ক্রমে ক্রমে তিনি আমার,আমার প্রতি নির্দয় হতে পারেন না,এরকম বিশ্বাসের ভাব হতে সঙ্কোচ-ভাব কমতে থাকে,বেণুধ্বনি শুনতে বাসনা জাগে,গোষ্ঠে শ্রীকৃষ্ণের সঙ্গে গোচারণে যেতে ইচ্ছে করে।এই অবস্থার নাম সখ‍্য ভাব।শ্রীদাম,সুবল, মধুমঙ্গলাদি প্রভৃতি রাখালগণের সখ‍্যরস।শ্রীযশোমতীর বাৎসল‍্য রস। তিনি গোপালকে গোষ্ঠে পাঠিয়ে দিয়ে একা ঘরে স্থির থাকতে পারেন না। "আমার গোপাল" বলে সখাদের চেয়ে মমতার মাত্রা অনেক বেশী।আর সখীদের মধুর রস যা শ্রীশ্রীগৌরসুন্দরের শ্রীচরণাশ্রয় করে বিষদভাবে বলব।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


পৃথক পৃথক মূর্তিতে অনন্তলীলা করলেও তাঁরা প্রত‍্যেকেই একই শ্রীকৃষ্ণের আবির্ভাব বলে মূল শ্রীকৃষ্ণস্বরূপ থেকে তাঁরা আলাদা নন। তাঁদের অনন্তরূপের খেলা আসলে এক কৃষ্ণেরই খেলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/avatar.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পৃথক পৃথক মূর্তিতে অনন্তলীলা করলেও তাঁরা প্রত‍্যেকেই একই শ্রীকৃষ্ণের আবির্ভাব বলে মূল শ্রীকৃষ্ণস্বরূপ থেকে তাঁরা আলাদা নন। তাঁদের অনন্তরূপের খেলা আসলে এক কৃষ্ণেরই খেলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/04/avatar.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🌻শ্রীকৃষ্ণতত্ত্ব, শ্রীচৈতন‍্যচরিতামৃত থেকে।*

*🌷অংশ শক্ত‍্যাবেশ রূপে দ্বিবিধাবতার।*
*🌷বাল‍্য,পৌগন্ড ধর্ম দুই ত প্রকার।।*
*🌷কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী।*
*🌷ক্রীড়া করে এই ছয় রূপে বিশ্ব ভরি।।*

*🌻অংশ--,লঘুভাগবতামৃতে "অংশই" হ'ল "স্বাংশ"।যিনি বিলাস সদৃশ অর্থ‍্যাৎ স্বয়ংরূপের সঙ্গে অভিন্ন হয়ে বিলাস অপেক্ষা অল্প শক্তি প্রকাশ করেন,তাঁকে স্বাংশ বলে।যেমন নিজ নিজ ধামে সঙ্কর্ষণাদি পুরুষাবতার এবং মৎসাদি লীলাবতারগণ।*

*শক্ত‍্যাবেশ--,লঘুভাগবতে যাকে "আবেশ" বলা হয়েছে। জ্ঞানশক্তি বিভাজন রূপে ভগবান যে সব মহত্তম ব‍্যক্তির হৃদয়ে আবিষ্ট হয়ে থাকেন,তাঁদের "আবেশ" বলে।যেমন বৈকুন্ঠে দেবর্ষি নারদ,শেষ ও সনকাদি।শ্রীকৃষ্ণ আনয়নকালে অক্রূর যমুনাজলে নিমগ্ন হয়ে যখন বৈকুন্ঠ দর্শন করেন,তখন তিনি এই নারদ,শেষ ও সনকাদিকে দর্শন করেছিলেন।*

*🌺বাল‍্য--পাঁচ বৎসর বয়স পর্যন্ত বাল‍্যকাল।*

*🌹পৌগন্ড--পাঁচ বৎসর বয়স থেকে দশ বৎসর বয়স পর্যন্ত পৌগন্ড কাল।*

*🌻বাল‍্য ও পৌগন্ড,নিত‍্য কিশোর শ্রীকৃষ্ণের স্বরূপের অনুকূর অবস্থা নয় ; তবুও লীলা-অনুরোধে তাঁকে বাল‍্য ও পৌগন্ডকে অঙ্গীকার করতে হয়েছে। মানুষের দেহে ধর্ম অনেক প্রকার--বাল‍্য,পৌগন্ড,কৈশোর, যৌবন,প্রৌঢ়ত্ব,বাধ‍র্ক‍্য,রুগ্নত্ব ইত্যাদি। কিন্তু শ্রীকৃষ্ণের দেহের ধর্ম মাত্র দুইটি-- বাল‍্য ও পৌগন্ড।তাই বাল‍্য ও পৌগন্ড হল শ্রীকৃষ্ণ বিগ্রহের ধর্ম অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণের দেহের ধর্ম, আর শ্রীকৃষ্ণ বিগ্রহ হলেন ধর্মী।অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণের কৈশোরই ধর্ম।কারণ প্রকট লীলায় শ্রীকৃষ্ণ বিগ্রহে বা শরীরে কেবল বাল‍্য-পৌগন্ডই যেমন আবির্ভাব হয়,তেমনি তিরোহিতও হয়।এইজন‍্য বাল‍্য-পৌগন্ড শ্রীকৃষ্ণ বিগ্রহের ধর্ম,আর নিত‍্য-কৈশোর শ্রীকৃষ্ণের ধর্মী।প্রৌঢ়ত্ব বার্ধক‍্য রুগ্নত্বাদি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ বিগ্রহকে আশ্রয় করতে পারে না বলে তারা ধর্মও নয়,ধর্মীও নয়।*

*🌹কিশোর-- এগারো থেকে পনের বছর পর্যন্ত কৈশোরকাল।এই কিশোর--স্বরূপ শ্রীকৃষ্ণের স্বয়ংরূপ, এই স্বয়ংরূপেই তিনি অবতারী এবং স্বয়ং ভগবান।আর লীলা অনুরোধে অন‍্য ছয়রূপে তিনি বিলাস বা বিহার করেন।এই ছয়রূপে লীলানুরোধে শ্রীকৃষ্ণ প্রাভবাদি ছয়রূপ বিহার করেন। অর্থ‍্যাৎ প্রাভব,বৈভব,স্বাংশ, শক্ত‍্যাবেশ,বাল‍্য ও পৌগন্ডরূপ।*

*🌻অনন্তরূপে--মৎস‍্য-কূর্মাদি অনন্ত স্বরূপে।*
*🌻একরূপ--মৎস‍্য-কূর্মাদি অনন্ত স্বরূপ পৃথক পৃথক মূর্তিতে অনন্তলীলা করলেও তাঁরা প্রত‍্যেকেই একই শ্রীকৃষ্ণের আবির্ভাব বলে মূল শ্রীকৃষ্ণস্বরূপ থেকে তাঁরা আলাদা নন।তাঁদের অনন্তরূপের খেলা আসলে এক কৃষ্ণেরই খেলা।শ্রীকৃষ্ণ অদ্বয়-জ্ঞানতত্ত্ব অর্থ‍্যাৎ তিনিই মাত্র এক বস্তু। কিন্তু এক হয়েও নিজের অচিন্ত‍্য শক্তির প্রভাবে,একত্ব ত‍্যাগ না করেই বহুরূপে আত্মপ্রকাশ করেন।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


adds