✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৫. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৪. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৫)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻আরও স্মর্তগ্রন্থে কিরকম প্রবল আগ্রহের কথা লিখিত আছেন দেখুন,*
*"খল্বাটত্বাদি দোষেণ বিশিখশ্চেন্নরো ভবেৎ।*
*কৌশীং তদা ধারয়ীত ব্রহ্মগ্রন্থিযুতাং শিখাম্"।।*
*🌻অর্থ্যাৎ যে ব্যক্তি টাক-রোগাদি দোষের কারণ বিশিখ অর্থ্যাৎ শিখাশূন্য হয়,তারও মাথায় ব্রহ্মগ্রন্থিযুক্ত কুশের শিখা সংলগ্ন করে দিবে।*
*🌹ধন্য,স্মৃতিশাস্ত্রে শিখা ধারণের আগ্রহ!ধন্য শ্রুতিস্মৃতির বিরোধে শ্রুতির মান্য!শ্রুতি বলেছেন--"মুড়াইয়া ফেল শিখা--পাপ।স্মৃতি বলছেন না,না, কদাচ মুড়াইওনা,কেশ না থাকে,কুশের শিখাও লাগিয়ে নাও,শিখা ছাড়া থেক না।*
*🌺এই শিখা রহস্য হতেও আর একটি বড় রহস্য আছে।যে গায়ত্রী মন্ত্রকে মূল মনে করে স্মার্তভ্রাতৃগণ "সাম্প্রদায়িক" মন্ত্রকে নিন্দা করে থাকেন,বেদে লিখিত হয়েছে,-- সেই গায়ত্রী দ্বারা স্বর্গলাভ হয় না। যথা সামবেদ,তান্ড্যমহাব্রাহ্মণে--,*
*"দেবা বৈ চ্ছন্দাংস্যব্রুবন্ যুষ্মাভি স্বর্গলোকময়ামেতি তে গায়ত্রীং প্রাযুঞ্জুত তয়া ন ব্যাপ্নুবন্।।*
*(৭অ,৫খন্ড)*
*🌹অর্থ্যাৎ দেবতারা মন্ত্রাত্মিকা,তাই, দেবতারা ছন্দ বা মন্ত্রের প্রতি কহিলেন "আমরা তোমাদের দ্বারা স্বর্গলোকে গমন করব"।এই বলে দেবতারা গায়ত্রীর প্রয়োগ করলেন, কিন্তু গায়ত্রী দ্বারা সেই দেবতাদের স্বর্গলোক প্রাপ্তি হল না।*
*🌻এক্ষণে পাঠকগণ!বিচার করে দেখুন,স্মার্তধর্মে গায়ত্রীর কি মহিমা এবং বেদে উহার কিরকম অকিঞ্চিৎকরতা।ইহাই শ্রুতি এবং স্মৃতির বিরোধ।আপনি মনুস্মৃতির বচন অনুসারে যদি শ্রুতিকেই প্রবল মান্য করে থাকেন,তাহলে গায়ত্রীর প্রতি আপনার শ্রদ্ধা থাকতে পারে না, আর গায়ত্রীর প্রতি শ্রদ্ধা রাখতে গেলে,বেদের সিদ্ধান্তের সঙ্গে বিরোধ উপস্থিত হয়। পরন্তু গায়ত্রী দ্বারা স্বর্গবাসী দেবতাগণেরও যখন প্রাপ্তি ঘটে না,তখন তোমার-আমার তো কথায় নাই,আমাদের স্বর্গপ্রাপ্তি হতে পারে না।*
*🌺আরও এক কৌতুকের বিষয়, যখনই ব্যবস্থা নিয়ে কলহ হয়, তখনই "বৈষ্ণব ব্যবস্থা" আর "স্মার্ত ব্যবস্থা" নিয়ে কিন্তু কখনও শুনা যায় না যে, শৈব ব্যবস্থা আর স্মার্ত ব্যবস্থা কি শাক্ত ব্যবস্থা আর স্মার্ত ব্যবস্থা নিয়ে কোন বাদবিতন্ডা হয়েছে অথবা অন্য কোন ব্যবস্থার সঙ্গে স্মার্ত ব্যবস্থার ঝগড়া উপস্থিত হয়েছে।*
*🌳শৈব,শাক্ত,সৌর,গাণপত্য কি জন্য স্মার্তধর্মের বিপ্রতিপত্তি অর্থ্যাৎ বিরুদ্ধজ্ঞান হয় না,কেবল বৈষ্ণব ধর্মের সঙ্গেই বিরোধ করবার জন্য যে শাক্তধর্মের সৃষ্টি হয়েছিল, স্মার্তধর্ম তারই রূপান্তর মাত্র।স্মার্তমতালম্বী ব্যক্তিগণ যেরকম বৈষ্ণবগণের উপর দ্বেষ (হিংসা)প্রকাশ করে থাকেন,সেরকম শৈব কি শাক্তগণের উপর দ্বেষ প্রকাশ করেন না ; অবশ্য এর কোন কারণ আছে তো?যখন স্মার্তধর্ম জড়বাদ,তখন চৈতন্যবাদের সঙ্গে ঝগড়া অবশ্য থাকতে পারে।বৈষ্ণবধর্ম চৈতন্যবাদ বলেই স্মার্তধর্মের সঙ্গে বিরোধ ঘটে থাকে।*
*🍀অন্যরকম কারণ এই যে,শৈব,শাক্ত,গাণপত্যাদি ধর্ম, সাম্প্রদায়িকরূপে প্রচলিত হলেও পৃথক পৃথক সমাজবদ্ধ হয়নি ; এই জন্যই ওদের উপর তাদৃশ(সেইরকম) দৃষ্টিপাত হয়নি। কিন্তু বৈষ্ণবধর্ম চার সম্প্রদায় ও ওদের শাখা-প্রশাখার বর্ধিত হয়ে পৃথক সমাজবদ্ধ হয়ে রয়েছে এবং অতি প্রাচীন কাল হতে ব্রাহ্মণ ও বৈষ্ণব ঠিক পাশাপাশি ভাবে অবস্থিত আছেন ; বিশেষতঃ পারমার্থিক ব্যাপারে ব্রাহ্মণ অপেক্ষা বৈষ্ণব মহিমার উৎকর্ষ শাস্ত্রে ভূরি ভূরি বর্ণিত হওয়ায় সকলের তীক্ষ্ণ দৃষ্টি ইহার উপর পড়ে এবং আবার অনেকেরই চোখেতে অসহ্য। স্মার্তধর্মের এই এক শ্রুতির সঙ্গে বিরোধ দেখা যায় যে,স্মার্তধর্ম ভস্মধারণ অর্থ্যাৎ বিভূতি ধারণ সম্বন্ধে বড় আগ্রহ প্রকাশ করেন, কিন্তু শ্রুতি (বেদ) ভস্মকে পাপরূপ ও অশুদ্ধ বলে ঘোষণা করেছেন।*
*"যচ্চ রাত্রোপসমাদধাতি তস্যান্নস্য জগ্ধস্যৈষ পাপ্না সীদতি ভস্ম,তেনৈন মেতদ্ব্যাবর্তয়তি।।*
*(শতপথ ব্রাহ্মণ ৬কাঃ৬অঃ৪প্রপাঃ)*
*🌻যে ব্যক্তি রাত্রিতে সমিধ অঙ্কন করে,তার অন্নের পাপস্বরূপ সেই ভস্ম হয় ; এজন্য ভস্ম অবশ্য বর্জন করা কর্তব্য।পাপের তাৎপর্য্য মল।*
*🌼যেরূপ ভোজন করলে অন্নের মল ত্যজ্য ও অপবিত্র হয়,সেইরূপ অগ্নির সমিধ ভোজনের পর সমিধের মল-- ভস্ম হয়, সুতরাং উহা ত্যাগ করা উচিত।এইরকম বুঝবেন না,আমি নিজের ইচ্ছায় ভস্ম শব্দের "মল"অর্থ খ্যাপন(কীর্তন) করছি। বেদের এক শ্রুতিতেই ভস্মকে মল বলে বর্ণনা করা হয়েছে =*
*"অগ্নের্ভস্মাস্যগ্নেঃ পুরীষমসীতি"*
*(শতপথ ৭কা ১অঃ ১প্রপাঃ)*
*🌻অগ্নি হতেই ভস্ম হয়,উহা অগ্নির পুরীষ(মল)।*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
*🍀গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস গ্রন্থে ৫১-৫২-৫৩ পৃষ্ঠায় লেখা রয়েছে 🍀*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৬. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
