শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar61.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
আমরা অনুরাগবল্লী গ্রন্থখানি সম্প্রদায় সম্বন্ধে অতি প্রামাণ্য  গ্রন্থ বলিয়া আদরণীয় জ্ঞান করি। বৈষ্ণগেণের চারি সম্প্রদায়ের বিষয় যেরূপ ইহাতে বর্ণিত হইয়াছে; এরূপ বিশদ বিবরণ আর অন্য কোন গ্রন্থেই দেখা যায় না। যদি বক্রেশ্বর সনক সম্প্রদায়ী শ্রীমন্নারায়ণ "স্বামী হইতে মন্ত্রগ্রহণ-কথা শত বৎসর পূর্বে প্রকাশ থাকিত, তাহা হইলে ঐ গ্রন্থে তাহার উল্লেখ অবশ্যই থাকিবার সম্ভাবনা ছিল। তাহা না থাকায় হিন্দিভাষায় লিখিত ঐ “হরিভক্তি প্রকাশিকা” নামক গ্রন্থখানির ঐ মতটী অতি সাবধানতার সহিত গ্রহণ করিতে হইতেছে। যাহা হউক শ্রীবক্রেশ্বর পণ্ডিত পূর্বোক্ত চারি সম্প্রদায়ের মধ্যে কোন্ সম্প্রদায়ভুক্ত বৈষ্ণব মোহান্ত ছিলেন, তাহা নির্ণয় করা আমাদের তত প্রয়োজন ছিল না। তবে ভক্তিনিধি মহাশয় যে বলিয়াছেন, যে নিমানন্দ সম্প্রদায়ের শ্রীবক্রেশ্বর পণ্ডিত প্রতিষ্ঠাতা ছিলেন, তাহা আর কিছুই নহে, কেবল নিম্বাদিত্য সম্প্রদায় নাম পরিবর্তিত হইয়া নিৰ্মানন্দ সম্প্ৰদায় নাম হইয়াছে, ঐ-মতটী অনুরাগবল্লী গ্রন্থের অনুমোদিত নহে, তাহা ঐ গ্রন্থের লিখিত বিবরণ দ্বারাই প্রকাশ পাইতেছে। ভক্তিনিধি মহাশয় ঐ হিন্দিভাষার গ্রন্থখানি অবলম্বনে সনক-সম্প্রদায়ী মোহান্তগণের যে কুড়শীনামা দিয়াছেন, ঐ কুড়শীনীমার পর্যায়ের ও মোহান্তগণের নামের সহিত অনুরাগবল্লীর লিখিত পৰ্য্যায় ও নামের মিল দেখা যায় । কেবল দুই এক স্থলে নামের সামান্য অনৈক্য এবং দুই এক স্থলে নামের একটু অগ্রপশ্চাৎ পরিবর্তন মাত্র দৃষ্ট হয়। যে বিশেষ অনৈক্য দেখা যায়, তাহা কেবল নিম্বার্ক ও নিম্বাদিত্য এই দুইটী নাম লইয়া। হিন্দি হরিভক্তি প্রকাশিকা গ্রন্থাবলম্বনে ভক্তিনিধি মহাশয় যে কুড়শীনামা দিয়াছেন, তাহার (৪) পর্যায়ে নিম্বার্কস্বামীর নাম লিখিত হইয়াছে, কিন্তু অনুরাগ-বল্লীর লিথিত মোহান্তগণের ধারাবাহিক নামের তালিকায় নিম্বার্ক বলিয়া কোন নাম দেখা যায় না; তাহাতে (২৪ ) পৰ্য্যায়ে নিম্বাদিত্যস্বামী নাম লিখিত আছে; কিন্তু ভক্তিনিধি মহাশয়ের প্রদত্ত কুড়শীনামায় নিম্বাদিত্য নাম নাই। এক্ষণে যদি নিম্বার্ক ও নিম্বাদিত্য একই মহাত্মার নাম হয়, তাহা হইলে পর্যায় সম্বন্ধে বিলক্ষণ অনৈক্য বলিতে হইবে; কারণ একটা তালিকায় ( ৪ ) পর্যায়ে যে নাম, অপর তালিকায় ( ২৪ ) পৰ্য্যায়ে সে নাম হওয়া কোন ক্রমেই সম্ভব হইতে পারে না। ইহার সামঞ্জস্য করিবার চেষ্টা করা আমাদের এস্থলে তত প্রয়োজন নাই; কারণ সনকসম্প্রদায়ী কোন মোহাস্তের সময়ে নিম্বাদিত্য-সম্প্রদায় বলিয়া যে নাম প্রচলিত হইয়াছিল, তাহাতে যখন কোন সন্দেহ নাই, তখন সেই সম্প্রদায়ের নাম তৎপূর্বে নিম্বার্ক সম্প্রদায় থাকুক বা না থাকুক, তাহাতে কিছু আইসে যায় না। আমাদের এস্থলে বিবেচ্য যে, নিম্বাদিত্য সম্প্রদায় নাম পরিবর্তিত হইয়া নিমানন্দ সম্প্রদায় হইয়াছে কি না—যাহা ভক্তিনিধি মহাশয় বলেন, তাহা সম্ভব কি না? অনুরাগবল্লীমতে তাহা কোন ক্রমেই সম্ভব নহে।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৫৫. বৌদ্ধ মুখে কৃষ্ণ কথা 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu55.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৫)সংক্ষিপ্ত কথন শ্রীগৌরাঙ্গ প্রভু*
*🌻বৌদ্ধ মুখে কৃষ্ণ কথা🌻*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻বৃদ্ধকাশীর নিকটবর্তী এক গ্রামে বহু বৌদ্ধের বাস।মহাপ্রভুর কাশী গিয়েছিলেন।তাঁদের গ্রামেও মহাপ্রভু গিয়ে ছিলেন।তাঁরা মহাপ্রভুর সহিত শাস্ত্র নিয়ে তর্ক করল।মহাপ্রভু তাঁদের মতখন্ডন করে বৈষ্ণব মত স্থাপন করলেন।বৌদ্ধেরা ক্রুদ্ধ হয়ে এক কুমন্ত্রণা করল।🍀এক থালা অপবিত্র অন্ন মহাপ্রভুর নিকট মহাপ্রসাদ বলে আনিল।এমন সময় এক প্রকান্ড পক্ষী ঠোঁকে করে থালা নিয়ে চলে গেল।সেই অপবিত্র অন্ন পক্ষী বৌদ্ধদের অঙ্গে ছড়িয়ে ফেলল।।থালা খানা পাখীর ঠোঁট হতে পড়ে গিয়ে বৌদ্ধ আচার্য‍্যের মাথায় পড়ল।তাঁর মাথা কেটে গেল।তিনি মূর্ছিত হলেন।সকলে তখন মহাপ্রভুর শ্রীচরণে ক্ষমা চাইলেন।মহাপ্রভু বললেন,তোমাদের গুরুর কর্ণে কৃষ্ণনাম দাও,তাতেই তিনি চৈতন‍্য লাভ করবেন।তখন কৃষ্ণনাম করলে, সেই কৃষ্ণনাম তাঁদের মুখে ও মনে লেগে গেল,আর সেই নাম ছাড়তে পারল না। শ্রীরঙ্গমে বেঙ্কটভট্ট গৃহে মহাপ্রভু অতিথি হলেন।তার গৃহে মহাপ্রভু কৃষ্ণকথারসে চারমাস থেকে চাতুর্মাস‍্য ব্রত করেছিলেন।মহাপ্রভুর সান্নিধ‍্যে এসে লক্ষ লক্ষ লোক বৈষ্ণব হয়ে ছিলেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৫৪. রামানন্দ মিলন 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda54.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৪)সংক্ষিপ্ত কথন শ্রীগৌরাঙ্গ প্রভু*
*🙏রামানন্দ মিলন🙏*
"""""""""""""""""""""""""""""""""""""
*🌻তারপর শ্রীমন্মহাপ্রভু জীয়ড় নৃসিংহক্ষেত্র হয়ে গোদাবরী তীরে উপনীত হলেন। গোদাবরী দেখে মহাপ্রভুর যমুনা স্মরণ হ'ল।তীর বন দেখে বৃন্দাবন স্ফুর্তি হল। নদীতটে এসে মহাপ্রভু মৃদু মধুর নাম-সংকীর্তন করতে লাগলেন।*
*🌻দেখা গেল অনেক বাদ‍্য-ভান্ড সহ সে সময় রামানন্দ রায় গোদাবরী নদীতে স্নান করতে আসিলেন।অপূর্ব সন্ন‍্যাসী গোদাবরী তটে দেখে রায় রামানন্দ নিকটবর্তী হলেন। তখন তাঁকে দেখে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, "তুমি রামানন্দ রায়"? রায় বললেন, "তেহো কহে সেই হঙ দাস শূদ্র মন্দ"।*
*🍀মহাপ্রভু তখন তাকে প্রগাঢ় আলিঙ্গন করলেন।ফলে দুজনেই অচেতন হলেন।অতি স্বাভাবিক ভাবেই দুজনে ভূমিতে পড়ে গেলেন।উভয়ের অঙ্গে স্তম্ভ,স্বেদ,অশ্রু,কম্প,পুলক, বিবর্ণতা সাত্ত্বিক ভাবের উদয় হল।*
*🍀দোঁহার মুখেতে শুনি গদগদ কৃষ্ণবর্ণ।*
*🍀দেখিয়া ব্রাহ্মণগণের হৈল চমৎকার।।*
*🌻রামানন্দ রায় সঙ্গে স্নান করতে অনেক বৈদিক ব্রাহ্মণ এসেছেন।তাঁরা মনে মনে বিচার করতে লাগলেন। এই সন্ন‍্যাসীর অঙ্গের তেজ ব্রহ্মজ‍্যোতি তুল‍্য।ইঁহার মত লোক শূদ্র স্পর্শ করে আলিঙ্গন করলেন!আরও আশ্চর্য‍্য, আলিঙ্গন করে ক্রন্দন করছেন!নয়নে জলধারা বহিছে। আবার রাম রায় রাজা তুল‍্য লোক।মহাপন্ডিত মহাগম্ভীর। তিনি একজন সন্ন‍্যাসীর স্পর্শে এই মত অস্থির হলেন কেন? বিজাতীয় লোকের এই জাতীয় আলোচনা শুনে দুইজনেই ভাব সংবরণ করলেন।মহাপ্রভু বললেন, "তোমার সঙ্গে মিলিত হবার জন্য আমাকে সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য বলে দিয়েছেন। এইজন‍্যেই আমি এখানে এসেছি।ভাল হ'ল,সহজেই সাক্ষাৎ মিলিল।*
*🙏রায় বললেন,"সার্বভৌম আমাকে ভৃত‍্যতুল‍্য ভালবাসেন।পরোক্ষেও আমার কল‍্যাণ চিন্তা করেন।তাঁর কৃপায় তোমার দুর্লভ দর্শন লাভ করলাম।তুমি আমাকে নিস্তার করতেই এখানে এসেছ।এই রাজসেবী, বিষয়ী, শূদ্রাধমকে দর্শন করাও তোমার শাস্ত্রীয় নীতি নয়।আজ তুমি অপার-করুণা করে আমাকে স্পর্শ আলিঙ্গন দিলে। তোমার কৃপাশক্তি তোমাকে নিন্দ‍্য কর্ম করাল।।*
*🌺"শাস্ত্রে বলে মহান্তের এই স্বভাব। নিজের কোন কার্য‍্য না থাকলেও কৃপা করবার জন্য অন‍্যত্র গমন করেন। আমার সঙ্গী ব্রাহ্মণ পন্ডিতেরা তোমার দর্শনে আনন্দে বিগলিত হয়েছেন। মহাপ্রভু বললেন= "তা নয় রামানন্দ, তুমি ভাগবতোত্তম, তোমার দর্শনে সকলের মন দ্রবীভূত হয়েছে। আমি যে মায়াবাদী সন্ন‍্যাসী।আমিহ তোমার স্পর্শে কৃষ্ণপ্রেমে ভাসি।।*
*🍁রায় বললেন,যদি কৃপা করে এসেছ,দিন দশেক অবস্থান থাকতে হবে,নতুবা আমার মন শোধন হবে না। মহাপ্রভু গৌরহরি রায় রামানন্দের নিকট দশদিন অবস্থান করেছিলেন।তার নিকট " সাধ‍্যের নির্ণয়" শুনতে চেয়েছিলেন। মহাপ্রভুর অশেষ কৃপা শক্তিতে রামানন্দের মুখ হতে তা অতি সুন্দর ভাবে প্রকাশিত হয়েছিল।*
*🌷মহাপ্রভুর হার্দ‍্য(আন্তরিক) যে সাধন-ভজন তার দার্শনিক ভিত্তি,রামানন্দ-সংবাদে প্রকটিত।শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকৃত শ্রীশ্রীচৈতন‍্যচরিতামৃতে,মধ‍্যলীলার অষ্টম পরিচ্ছেদে ইহা বর্ণিত আছে। বিদ‍্যানগর হতে লীলা রসময় শ্রীগৌরসুন্দর গৌতমী গঙ্গা, মল্লিকার্জুন, অহোবল নৃসিংহ, সিদ্ধবট,স্কন্দক্ষেত্র,ত্রিমল্ল,বৃদ্ধকাশী,বৌদ্ধস্থান,ত্রিপদী,বিষ্ণুকাঞ্চী, ত্রিকালহস্তী,বৃদ্ধকোল,শিয়ালী,ভৈরবী, কাবেরী তীর হয়ে শ্রীরঙ্গমে প্রবেশ করলেন।*
*🌼সিদ্ধবটে একজন রামভক্ত গৃহে বাস করলেন।পরে স্কন্দক্ষেত্র ও ত্রিমল্ল ঘুরে যখন আবার সিদ্ধবটে গেলেন,তখন দেখলেন রামভক্ত বিপ্র কৃষ্ণভক্ত হয়ে গিয়েছেন।ইহার কারণ কি মহাপ্রভু জিজ্ঞাসা করলে বিপ্র বললেন,*
*🍀তোমা দেখি কৃষ্ণনাম একবার আইল।*
*🍀সেই হইতে কৃষ্ণ নাম জিহ্বাতে পশিল।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৫৩. বাসুদেব উদ্ধার 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu53.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৩)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🌼🌼বাসুদেব উদ্ধার🌼🌼*
▪ ▪ ▪ ▪ ▪ ▪
*🌻পতিতপাবন গৌরসুন্দর কূর্মক্ষেত্রে এসে শ্রীকূর্ম বিগ্রহ দর্শন করলেন।ঐখানে একজন বৈদিক ব্রাহ্মণ গৃহে ভিক্ষা নিয়ে মহাপ্রভু চলে গেলেন। মহাপ্রভু কূর্মক্ষেত্রে এসেছেন শুনে ঐ দেশীয় একজন ব্রাহ্মণ বহুকষ্টে পথ চলতে চলতে কূর্মক্ষেত্রে এসে উপস্থিত হলেন।ততক্ষণ মহাপ্রভু সেইস্থান হতে চলে গেছেন শুনে তিনি ভূমিতে পড়ে আর্তনাদ করতে লাগলেন। ব্রাহ্মণ কুষ্ঠ রোগগ্রস্ত। সর্বাঙ্গে গলিত কুষ্ঠ। নাম বাসুদেব।তার দেহ থেকে কুষ্ঠের কীট মাটিতে পড়ে গেলে, তিনি আবার তা উঠিয়ে যথাস্থানে রেখে দেন।মহাপ্রভু চলে গেছেন,শুনে অশেষ ভাবে বিলাপ করতে লাগলেন। কিন্তু কি আশ্চর্য‍্য! সেইক্ষণে মহাপ্রভু সেখানে উপস্থিত হয়ে তাকে আলিঙ্গন দিলেন ও সকল ব‍্যাধির দুঃখ চিরতরে দূর করে দিলেন।*
*🍀সেই ক্ষণে আসি প্রভু তারে আলিঙ্গিলা।*
*🍀প্রভু স্পর্শে দুঃখ-সঙ্গে কুষ্ঠ দূরে গেলা।।*
*🍀আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইলা।।*
*🌻কুষ্ঠ ব‍্যাধিকে দূরীভূত করিয়ে দিয়ে পতিতপাবন দয়াল হরি বললেন,কৃষ্ণনাম উপদেশ দিয়ে জগৎ জীবের কল‍্যাণ কর।শ্রীকৃষ্ণ নিশ্চয় তোমাকে অঙ্গীকার করবেন। এই বলে মহাপ্রভু অন্তর্ধ‍্যান হলেন।*
*🙌🙌জয় শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবের জয়🙌🙌*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৫২. দক্ষিণ দেশ উদ্ধার লীলা 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu52.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫২)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*💧দক্ষিণ দেশ উদ্ধার লীলা💧*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*"অষ্টাদশাহানি স তত্র নীত্বা বিলোক‍্য তং দেবমতীবহর্ষাৎ।*
*প্রচক্রমে চংক্রমনায় নাথো বিমোহয়ন্ কাংশ্চন বিপ্রয়োগৈঃ।।*
                *(কবি কর্ণপুর=১২|৯৪)*
*🙏নীলাচলধামে শ্রীগৌরচন্দ্র আঠার দিন যাপন করে অতীব হর্ষ সহকারে শ্রীজগন্নাথদেবকে দর্শন করে,নিজ ভক্তগণকে বিমোহন পূর্বক তীর্থ ভ্রমণে চলিলেন।কবি কর্ণপুরের এই উক্তি হ'তে জানা যায় শ্রীকৃষ্ণচৈতন‍্যমহাপ্রভু নীলাচলে মাত্র আঠার দিন ছিলেন। কিন্তু এই দিনের সংখ্যা কবিরাজ গোস্বামীর উক্তিতে সমর্থিত হয় না। শ্রীপাদ কবিরাজ বলেন, "মাঘ মাসে শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন‍্যাস।ফাল্গুনে কৈল নীলাচলে বাস।।ফাল্গুনের শেষে দোলযাত্রা সে দেখিল। চৈত্রে বহি কৈল সার্বভৌম বিমোহন।।বৈশাখে প্রথমে দক্ষিণে যাইতে হৈল মন।"*
*🍀এই হিসাবে গোটা চৈত্রমাস ও ফাল্গুনের অর্ধেকটা ও বৈশাখের অর্ধেকটা ধরিলে মহাপ্রভুর অন্ততঃ দুইমাস নীলাচল বাস স্থির হয়।🍀*
*🌻মহাপ্রভু বলেছিলেন*
*🍀সন্ন‍্যাস করি বিশ্বরূপ গিয়াছে দক্ষিণে।*
*🍀অবশ‍্য চলিব আমি তার অন্বেষণে।।*
*🌻কবিরাজ গোস্বামী বলেন*
*🍀দক্ষিণ দেশ উদ্ধারিতে করেন এই ছল।*
*🌻প্রভুর ইচ্ছা যাবেন একাকী। ভক্তগণের একান্ত অনুরোধে কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণকে সঙ্গে নিয়েছিলেন।তার কাজ জলপাত্র ও বহির্বাস বহন করবেন। বিদায়কালে সার্বভৌম বললেন=গোদাবরী তীরে বিদ‍্যানগরে রায় রামানন্দ সঙ্গে মিলিত হবেন।তাকে সম্ভাষণ করিলে তার মহিমা জানতে পারবেন।*
*🍀পৃথিবীতে রসিক ভক্ত নাহি তার সম।*
*🍀তোমার সঙ্গের যোগ‍্য তিঁহ একজন।।*
*🌻সার্বভৌম বাসুদেব ভট্টাচার্যের বাক‍্য অঙ্গীকার করে মহাপ্রভু চলিলেন।সকলের কাছে আশীর্বাদ চাইলেন যেন আবার এসে তাদের সঙ্গে মিলিত হতে পারেন।বিচ্ছেদ ব‍্যাকুল ভক্তগণ বিদায় হলেন।মহাপ্রভু চলিলেন=*
*🍀প্রেমাবেশে যার করি নাম সংকীর্তন।*
*কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে।*
*কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে।*
*কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ রক্ষ মাম্।*
*কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ পাহি মাম্।।*
*🌻যাকেই পথে দেখেন তাকেই বলেন "হরি হরি বল"। মহাপ্রভুর মুখে লোকে নাম শুনে প্রেমোন্মত্ত হয়। তারপর নিজগ্রামে গিয়ে,*
*🍀যারে দেখে তারে বলে লহ কৃষ্ণ নাম।*
*🍀এইমত বৈষ্ণব কৈল সব নিজ গ্রাম।।*
*🌻সারা দেশ বৈষ্ণব করতে করতে মহাপ্রভু সেতুবন্ধ পর্যন্ত চললেন। শ্রীকৃষ্ণনামামৃত বন‍্যায় মহাপ্রভু দক্ষিণ দেশ ভাসাতে ভাসাতে চলিলে।*
*🍀নবদ্বীপ যেই শক্তি না কৈল প্রকাশে।*
*🍀সে শক্তি প্রকাশি নিস্তারিল দক্ষিণ দেশে।।*
*🌻পথে চলতে চলতে মহাপ্রভু কূর্মস্থানে আসিলেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৫১. সার্বভৌমের নবজীবন 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu51.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫১)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষেপে*
*🙏সার্বভৌমের নবজীবন🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🙏সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য পন্ডিত সব অহঙ্কার মুছে দিয়ে শ্রীমন্মহাপ্রভুর পাদপদ্মে দন্ডবৎ করলেন। পরে নতজানু হয়ে একশত আটটি শ্লোক উচ্চারণ করে অভিনব একটি স্তব করলেন।বললেন মহাপ্রভু! তুমি যে বিশ্বজগৎ উদ্ধার করবে এটি বড় কথা নয়।আমাকে যে উদ্ধার করলে এটিই সর্বাপেক্ষা আশ্চর্য‍্য কথা।তুমি শৃগালকে সিংহ করেছ।কাককে গরুড় করেছ,যা অসম্ভব কে সম্ভব করেছ। তর্কশাস্ত্র আমাকে লৌহপিন্ড করেছিল, তুমি তোমার করুণার প্রচণ্ড প্রতাপে লৌহকে সুবর্ণ করে দিলে।*
*🌻একদিন সকালবেলা মহাপ্রভু শ্রীজগন্নাথদেবের শয‍্যা উত্থান দর্শন করলেন।পূজারী মহাপ্রভুর হাতে মালা ও প্রসাদান্ন দিলেন। উহা নিয়ে মহাপ্রভু সার্বভৌমের বাড়ী আসিলেন।ভট্টাচার্য‍্য চেতন পেয়ে "কৃষ্ণ কৃষ্ণ" বলে উঠলেন।কৃষ্ণনাম শুনে শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবের খুব আনন্দ হল। প্রসাদান্ন তখন মহাপ্রভু ভট্টাচার্যের হাতে দিলেন,তখন তিনি সন্ধ‍্যাবন্দনা করেন নাই।তবু প্রসাদান্ন হাতে পেয়েই ভক্ষণ করলেন।এতে শ্রীগৌরহরি উদ্ধন্ড নৃত্য করতে করতে বললেন, আজ তোমার মন শ্রকৃষ্ণ প্রাপ্তি যোগ‍্য হ'ল।মহাপ্রসাদ গ্রহণে বুঝলাম তোমার মায়া-বন্ধন কেটে গেছে।*
*🍀সার্বভৌম হৈলা প্রভুর ভক্ত একতান।*
*🍀মহাপ্রভু বিনে সেব‍্য নাই জানে আন।।*
*🍀শ্রীকৃষ্ণচৈতন‍্য শচীসুত গুণধাম।*
*🍀এই ধ‍্যান, এই জপ এই লয় নাম।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৯৯. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda99.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯৯. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda99.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda98.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
     *🦚🦚শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🦚🦚*
     🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*🪷তিনি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন "একি!স্বপ্ন না জাগরণ!একি!আমি শ‍্যামরূপ পরব্রহ্ম ছাড়া অন‍্য ব্রহ্ম জানি না,শ‍্যামসুন্দরের একি লীলা!" এমন সময়ে শ্রীমহাপ্রভু সন্ন‍্যাসীর বেশে তাঁর সামনে উপস্থিত।রামরায়ের মনে সন্দেহ হল। তিনি মহাপ্রভুর আপাদ মস্তক দেখতে লাগলেন।মদনমন্থরা গোপরামাগণ নেত্রাঞ্চল দ্বারা সতৃষ্ণভাবে যে শ‍্যামামৃত পান করেন,রামরায়ের সেই চিরসেবিত শ‍্যামরূপ সন্ন‍্যাসীদেহ অধিকার করে দাঁড়ালেন।তাঁর সম্মুখে একটি সোনার পুত্তলী(পুতুল, জীবদেহের প্রতিমূর্তি)বিরাজমান, তাঁর বর্ণপ্রভায় শ‍্যামসুন্দরের শ্রীঅঙ্গ সুবর্ণ দ‍্যুতিতে উদ্ভাসিত হয়ে উঠলেন।*
*🌻শ্রীরামরায়ের এই শ্রীমূর্তিদর্শন আধ‍্যাত্মিক জগতের এক মহা ব‍্যাপার।শ্রীরাধার কাঞ্চনগৌর-কান্তির  ঘনিষ্ঠ সান্নিধ্যে শ্রীরামরায়ের শ‍্যামরূপ পরব্রহ্ম গৌরবর্ণে আবৃত হলেন।প্রেমিক ভক্তের ভক্তিরচক্ষুর নিকট শ্রীগৌরসন্ন‍্যাসীর তাত্ত্বিক মূর্তি বিমুক্ত হলেন।তিনি যেন সাক্ষাৎ শ্রীশ্রীরাধাকৃষ্ণ যুগলমূর্তি দেখতে পেলেন,রামরায় তাঁর প্রাণবল্লভ প্রিয়তম প্রভুকে দেখে প্রথমেই চিনতে পেরেছিলেন।তথাপি তিনি সন্দেহ ছলনাকরে যে প্রশ্ন উত্থাপন করলেন এটি কেবল বচনভঙ্গী মাত্র।প্রচ্ছন্ন (আবরণ রত) শ্রীভগবানকে বাইরে প্রকটিত করবার জন্য ভক্তগণের চিরপিপাসা। রামরায় মহাপ্রভুর নিজ শ্রীমুখ হতে তাঁর নিজের এই অদ্ভুত অবতার তত্ত্ব প্রকটন করতে চেষ্টা পেলেন।তাই জিজ্ঞাসা করলেন ঃ---*
*"🌷এইমত দেখি তোমা হয় চমৎকার।*
*🌷অকপটে কহ প্রভু কারণ ইহার।।*
*🍀এতে জানা যাচ্ছে শ্রীরামরায় শ্রীগৌরাঙ্গ দর্শন মাত্রেই বুঝেছিলেন ইনি সাক্ষাৎ পরমব্রহ্ম। কিন্তু গৌরহরি সন্ন‍্যাসী-ছলনায় তাঁকে দেখা দিয়েছেন, তাই তিনি এখানে "অকপট" শব্দের উল্লেখ করেছেন।মহাপ্রভু এতেও প্রকৃত কথা না বলে বাগ্ ভঙ্গীতে (কথার ছলনাতে) বললেন=*
*🌷--------কৃষ্ণে তোমার গাঢ় প্রেম হয়।*
*🌷প্রেমের স্বভাব এই জানিহ নিশ্চয়।।*
*🌷মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম।*
*🌷তাঁহা তাঁহা হয় তাঁর শ্রীকৃষ্ণ স্ফুরণ।।*
*🌷স্থাবর জঙ্গম দেখে,না দেখে তাঁর মূর্তি।*
*🌷সর্বত্র হয় নিজ ইষ্টদেব-স্ফুর্তি*।।
*🌷রাধাকৃষ্ণে তোমার মহাপ্রেমা হয়।*
*🌷যাঁহা তাঁহা রাধাকৃষ্ণ তোমারে স্ফুরয়।।*
*🙌চতুর চূড়ামণি তৎক্ষণাৎ অপূর্ব বাগ্ বৈদগ্ধীতে (কথার চাতুরিতে)শ্রীরামরায়কে অন‍্যভাবে বুঝাতে চেষ্টা করলেন।মহাপ্রভু বললেন, শ্রীশ্রীরাধাকৃষ্ণে তোমার গাঢ় প্রেম। গাঢ় প্রেমের এমনই স্বভাব যে এর বলে প্রেমিক সর্বত্র আপনার (নিজের) প্রিয়জনকেই দেখতে পায়। মহাভাগবতগণ এই বিশ্বব্রহ্মান্ডের যেখানেই দৃষ্টিপাত করেন,সেই জায়গায় তাঁর শ্রীকৃষ্ণ ছাড়া অন‍্য কিছু দেখতে পান না।তাঁদের সামনে এই বিশ্বব্রহ্মান্ড থাকলেও প্রেমের দিব‍্য চক্ষের বলে তাঁরা সমস্ত বিশ্বে কেবল শ্রীভগবানের মধুর মূর্তিই প্রত‍্যক্ষ করে থাকেন।তাঁদের ভেদ-দৃষ্টি  একেবারেই দূরে চলে যায়।জ্ঞানীরা যেমন "সর্বং খল্বিদং ব্রহ্ম" বলে নিশ্চয় করেন,সেইরকম ভাগবত পরমহংসগণের কাছে সর্বদাই শ্রীশ্রীরাধাকৃষ্ণের শ্রীমূর্তি প্রকটিত হয়ে থাকেন। রামরায়!শ্রীশ্রীরাধাকৃষ্ণে তোমার পরমপ্রেম, সর্ব পদার্থেই যে তোমার সেই লীলা-রসময় আনন্দ বিগ্রহযুগলের শ্রীমূর্তির স্ফুর্তি হবে,এটি অতি স্বাভাবিক। 🌷এই স্থলে মহাপ্রভু মায়াবাদীদের একটি কল্পনার উচ্ছেদ করেছেন।মায়াবাদীরা বলেন "ব্রহ্ম সত‍্য জগৎ মিথ‍্যা"।এই স্থাবর জঙ্গমাদি মায়াকল্পিত।ব্রহ্মজ্ঞানের উদয়ে সর্বত্রই ব্রহ্ম-অনুভব হয়ে থাকে, মায়াকল্পিত অসৎ জগৎপ্রপঞ্চের মিথ‍্যাজ্ঞান তিরোহিত হয়ে যায়। কিন্তু মহাপ্রভু বলছেন="ভগবৎপ্রেমের এমনই স্বভাব যে,যদিও মহাপ্রেমিক পরমহংস ভাগবতগণের কাছে এই প্রত‍্যক্ষ পরিদৃশ‍্যমান জগৎপ্রপঞ্চ বিদ‍্যমান,তবুও তাঁরা অত‍্যধিক প্রেম আবেশে জগৎ প্রপঞ্চের মূর্তির পরিবর্তে শ্রীভগবানের সর্বব‍্যাপিনী মাধুর্য‍্যময়ী শ্রীমূর্তি সন্দর্শনে বিভোর থাকেন।" জগৎ যে মিথ‍্যা নয়,মায়াবিলসিত ভ্রান্তিমাত্র নয়, এই কথায় একেবারেই স্পষ্টই ব‍্যঞ্জিত (অভিব‍্যক্ত) হয়েছে।*
*🌻শ্রীশ্রীমহাপ্রভু শ্রীরামরায়ের মুখে অনেক তত্ত্ব জগতে প্রকটন করলেন, কিন্তু একটি তত্ত্ববিষয়ে সাক্ষাৎ সম্বন্ধে কোনও প্রশ্ন করলেন না,অথচ রামরায়ের হৃদয়ে সেই প্রশ্নের আভাস ইঙ্গিতে উপস্থিত করে দিলেন।রামরায় শ‍্যামসুন্দর মূর্তি ধ‍্যান করতে করতে শ্রীগৌরাঙ্গমূর্তি দর্শন করলেন,সে মূর্তি তাঁর অন্তঃপটে উদিত হলেন,তিনি চোখ মেলেও সেইরকম দেখলেন,তাঁর অন্তরে ও বাইরে নয়নাভিরাম কনকবিনিন্দিত রসময় শ্রীগৌরাঙ্গমূর্তি বিরাজ করতে লাগলেন।মদনমন্থরা গোপীগণের মনচোরা যে সন্ন‍্যাসীর বেশে তাঁর ধ‍্যান অবস্থিত চোখের সামনে অপূর্ব মূর্তিতে প্রকাশিত, তখনও তাঁর সে ধারণা হল না।ভক্তবাঞ্জকল্পতরু চতুরচূড়ামণি শ্রীভগবান তখন কনকপুত্তলী শ্রীমতীকে সামনে করে শ‍্যামসুন্দর মূর্তি প্রকটন করলেন।রামরায় অবাক হলেন,যাঁকে তিনি একটি সন্ন‍্যাসীর মূর্তিতে দেখেছিলেন,এখন সেই সন্ন‍্যাসী কষিতকাঞ্চন গৌরী,শ্রীরাধিকা ও শ‍্যামসুন্দর মূর্তিতে পরিণত হলেন।তখন রামরায় বুঝলেন ইনি সন্ন‍্যাসী নন,ইনি গোলোকের প্রভু,সাক্ষাৎ রসময় বিগ্রহ ; সন্ন‍্যাসবেশ কেবল ছলনা মাত্র।বুঝেও সংশয়ীর মতো প্রশ্ন করে বললেন, "প্রভো!তুমি সন্ন‍্যাসীর মূর্তিতে আমায় দর্শদান করেছ, কিন্তু এখন এ কি দেখলাম!তোমার সামনে কাঞ্চনপুতুল,তুমি গোপবেশী মুরলীধর শ‍্যামসুন্দর, কিন্তু কাঞ্চন গৌরীর বর্ণচ্ছটায় তোমার নিজের শ‍্যামাঙ্গ গৌরাঙ্গে পরিণত হয়েছে।শ্রীমুখে বেণু,ভাব-তরঙ্গে শ্রীমুখমন্ডল টলমল করছে,প্রভু!তুমি আমাকে বুঝিয়ে দাও, মূঢ় আমি বুঝিয়ে দাও,এ কি ব‍্যাপার?*
       *🙏ক্রমাগত🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১০০. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda100.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda98.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৭. বিবিধ কথা 🏵️ পরমার্থ--তত্ত্ব---সম্বন্ধে 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda97.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৮)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
      *শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব*
      &&&&&&&&&&&&&&
*🍀শ্রীগৌরাঙ্গ তত্ত্ব লিখিবার আগে রামরায়ের কাছে মহাপ্রভু পরমার্থ তত্ত্ব শুনতে চেয়েছিলেন তার শেষ কয়েকটি কথা লিখে গৌরাঙ্গ তত্ত্ব শুরু করব।*
*🌻জ্ঞান ও ভক্তির তারতম‍্য কি তা বলা হয়েছে =*
*🌷অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে।*
*🌷রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র-মুকুলে।।*
*🌷অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান।*
*🌷কৃষ্ণপ্রেমামৃত পান করে ভাগ‍্যবান।।*
*🍀শ্রীচৈতন‍্যচন্দ্রোদয়ে এর মুখ‍্য পদ‍্য এই=*
*🌷নির্বাণ-নিম্বফলমেব রসানভিজ্ঞা,*
*শ্চ যস্তু নাম রসতত্ত্ববিহা বয়ন্তু।*
*শ‍্যামামৃতং মদনমন্থরগোপরামা,*
*নেত্রঞ্চলচুলকিতাবসিতং পিবামঃ।।*
*🌹অর্থ‍্যাৎ যাঁরা রসের সন্ধান জানে না, সেই রস-অনভিজ্ঞ ব‍্যক্তিরাই নির্বাণমুক্তিরূপ নিমফল চুষুক, আমরা সুরসিক হয়ে নির্বাণ-নিমফল চুষতে যাব কেন?মদনমন্থরা গোপরামাগণের নেত্রাঞ্চলপীত অবশিষ্ট শ‍্যামামৃতই আমাদের একমাত্র পেয়।*
*🌺অতঃপরে মধুময়ী কৃষ্ণকথার তরঙ্গ উথলিয়ে উঠল,তারপরে ব্রজলীলার করুণ গীতিকায় মহাপ্রভু প্রেমরসে বিহ্বল হলেন,তাঁর শারদ কমলবিনিন্দিত নয়নযুগল হতে প্রেম-অশ্রুরাশি মুক্তামালার মতো গাল বেয়ে বক্ষে পড়তে লাগল।আর রামরায় সেই প্রেমাশ্রু পরিশোধিত শ্রীমুখমন্ডল নিরীক্ষণ করতে করতে ভাবাবেশে অধীর হয়ে  মহাপ্রভুর শ্রীচরণে পড়লেন।করুণাবিগ্রহ মহাপ্রভু রামরায়কে উঠিয়ে প্রেমাবেগে আলিঙ্গন করলেন।এইরকমে উভয়ের প্রেমাবেশে দীর্ঘ রজনীর অবসান হল।*
◆          ◆          ◆          ◆          ◆
*🙏🙏🙏শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏🙏*
*🌻একদিন পূর্ব রীতি-অনুসারে শ্রীরামরায় সন্ধ‍্যার সময়ে শ্রীমহাপ্রভুর কাছে এসে কৃষ্ণকথার প্রসঙ্গ করে বললেন, প্রভো!আপনি কৃপা করে আমার হৃদয়ে অনেক তত্ত্ব প্রকটিত করলেন।আমি মূঢ়,কি জানি,কি বুঝি, কিন্তু আপনি দয়া করে এই অধমের হৃদয়েও কৃষ্ণতত্ত্ব,রাধাতত্ত্ব,প্রেমতত্ত্ব,রসতত্ত্ব এবং লীলাতত্ত্বাদির স্ফুরণ করিয়েছেন। আপনার দয়ায় আমি অনেক শুনলাম,অনেক জানলাম, অনেক তত্ত্ব বুঝতে পারলাম।আমার হৃদয়ে আপনি বেদগুহ‍্য তত্ত্ব প্রকটন করেছেন। কিন্তু একটি বিষয়ে আমার হৃদয়ে একটা সন্দেহ রয়েছে।সে সম্বন্ধে আমি কিছুই নিশ্চয় করে বুঝে উঠতে পারছি না। আপনি কৃপা করে আমার সেই সন্দেহটির মোচন করে দিন।এই প্রার্থনা করে রামরায় বলতে লাগলেন ঃ--*
*"পহিলে দেখিনু তোমা সন্ন‍্যাসীস্বরূপ।*
*এবে তোমা দেখি মুঞি শ‍্যামগোপরূপ।।*
*তোমার সম্মুখে দেখি কাঞ্চন-পঞ্চালিকা।*
*তার গৌরকান্ত‍্যে তোমার শ‍্যাম-অঙ্গ ঢাকা।।*
*তাহাতে প্রকট দেখি বংশীবদন।*
*নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন।।*
*এই মত দেখি তোমা হয় চমৎকার*।
*অকপটে কহ প্রভু কারণ ইহার।।*
*🌹শ্রীরামরায় প্রথমে শ্রীশ্রীমহাপ্রভুকে সন্ন‍্যাসীরূপে দর্শন করেন।শ্রীমুরারি গুপ্ত মহোদয় কৃত শ্রীচৈতন‍্যচরিতামৃতে লিখিত আছে, মহাপ্রভু যখন রামানন্দ রায়কে অনুগ্রহ দর্শন করতে কুঞ্চিনগরে (বিদ‍্যানগরে) গমন করছিলেন,সেই সময়ে রামরায় পূজাবসানে পরমব্রহ্ম ব্রজেন্দ্রনন্দনের রূপ চিন্তা করতে করতে দেখতে পেলেন,শ্রীকৃষ্ণ যেন গৌরসন্ন‍্যাসীরূপে তাঁর কাছে আগমন করছেন। রামারায় ইতিপূর্বে শ্রীগৌরাঙ্গরূপ দর্শন করেননি, অথবা কখনও তাঁর কথা শুনেননি। ধ‍্যানে সহসা শ্রীগৌরাঙ্গের রূপমাধুরী দেখে বিস্মিত হলেন।তিনি শ‍্যামরূপ ভাবতে ভাবতে আবার গৌরাঙ্গ রূপমাধুরী দেখে স্তম্ভিত হলেন।আবার তিনি ধ‍্যানস্থ হলেন, ধ‍্যানস্থ হয়ে দেখলেন,শ‍্যামসুন্দরের পরিবর্তে গৌরসুন্দর তাঁর হৃদয় জুড়ে উদিত হয়েছেন।রামরায় বিস্মিত ভাবে চোখ মেলিলেন, চক্ষু মেলিয়া আরও অনেক বেশী বিস্মিত হলেন,দেখলেন তিনি ধ‍্যানচক্ষে যে শ্রীমূর্তির দর্শন লাভ করেছেন,তাঁর বর্হিচক্ষের সামনেও সেই শ্রীমূর্তির সমুদিত(উদিত। সাক্ষাৎ পরব্রহ্ম সন্ন‍্যাসীরূপে তাঁর সামনে।রামরায় কৃতাঞ্জলীপুটে সন্ন‍্যাসীবেশ পরব্রহ্ম শ্রীগৌরাঙ্গচরণে মাথা লুটালেন।তিনি স্তম্ভিত হয়ে ভাবতে লাগলেন "একি স্বপ্ন না জাগরণ!একি!আমি শ‍্যামরূপ পরব্রহ্ম ভিন্ন অন‍্য ব্রহ্ম জানি না,শ‍্যামসুন্দরের একি লীলা!"*
🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ৯৯. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda99.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds