✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
আমরা অনুরাগবল্লী গ্রন্থখানি সম্প্রদায় সম্বন্ধে অতি প্রামাণ্য গ্রন্থ বলিয়া আদরণীয় জ্ঞান করি। বৈষ্ণগেণের চারি সম্প্রদায়ের বিষয় যেরূপ ইহাতে বর্ণিত হইয়াছে; এরূপ বিশদ বিবরণ আর অন্য কোন গ্রন্থেই দেখা যায় না। যদি বক্রেশ্বর সনক সম্প্রদায়ী শ্রীমন্নারায়ণ "স্বামী হইতে মন্ত্রগ্রহণ-কথা শত বৎসর পূর্বে প্রকাশ থাকিত, তাহা হইলে ঐ গ্রন্থে তাহার উল্লেখ অবশ্যই থাকিবার সম্ভাবনা ছিল। তাহা না থাকায় হিন্দিভাষায় লিখিত ঐ “হরিভক্তি প্রকাশিকা” নামক গ্রন্থখানির ঐ মতটী অতি সাবধানতার সহিত গ্রহণ করিতে হইতেছে। যাহা হউক শ্রীবক্রেশ্বর পণ্ডিত পূর্বোক্ত চারি সম্প্রদায়ের মধ্যে কোন্ সম্প্রদায়ভুক্ত বৈষ্ণব মোহান্ত ছিলেন, তাহা নির্ণয় করা আমাদের তত প্রয়োজন ছিল না। তবে ভক্তিনিধি মহাশয় যে বলিয়াছেন, যে নিমানন্দ সম্প্রদায়ের শ্রীবক্রেশ্বর পণ্ডিত প্রতিষ্ঠাতা ছিলেন, তাহা আর কিছুই নহে, কেবল নিম্বাদিত্য সম্প্রদায় নাম পরিবর্তিত হইয়া নিৰ্মানন্দ সম্প্ৰদায় নাম হইয়াছে, ঐ-মতটী অনুরাগবল্লী গ্রন্থের অনুমোদিত নহে, তাহা ঐ গ্রন্থের লিখিত বিবরণ দ্বারাই প্রকাশ পাইতেছে। ভক্তিনিধি মহাশয় ঐ হিন্দিভাষার গ্রন্থখানি অবলম্বনে সনক-সম্প্রদায়ী মোহান্তগণের যে কুড়শীনামা দিয়াছেন, ঐ কুড়শীনীমার পর্যায়ের ও মোহান্তগণের নামের সহিত অনুরাগবল্লীর লিখিত পৰ্য্যায় ও নামের মিল দেখা যায় । কেবল দুই এক স্থলে নামের সামান্য অনৈক্য এবং দুই এক স্থলে নামের একটু অগ্রপশ্চাৎ পরিবর্তন মাত্র দৃষ্ট হয়। যে বিশেষ অনৈক্য দেখা যায়, তাহা কেবল নিম্বার্ক ও নিম্বাদিত্য এই দুইটী নাম লইয়া। হিন্দি হরিভক্তি প্রকাশিকা গ্রন্থাবলম্বনে ভক্তিনিধি মহাশয় যে কুড়শীনামা দিয়াছেন, তাহার (৪) পর্যায়ে নিম্বার্কস্বামীর নাম লিখিত হইয়াছে, কিন্তু অনুরাগ-বল্লীর লিথিত মোহান্তগণের ধারাবাহিক নামের তালিকায় নিম্বার্ক বলিয়া কোন নাম দেখা যায় না; তাহাতে (২৪ ) পৰ্য্যায়ে নিম্বাদিত্যস্বামী নাম লিখিত আছে; কিন্তু ভক্তিনিধি মহাশয়ের প্রদত্ত কুড়শীনামায় নিম্বাদিত্য নাম নাই। এক্ষণে যদি নিম্বার্ক ও নিম্বাদিত্য একই মহাত্মার নাম হয়, তাহা হইলে পর্যায় সম্বন্ধে বিলক্ষণ অনৈক্য বলিতে হইবে; কারণ একটা তালিকায় ( ৪ ) পর্যায়ে যে নাম, অপর তালিকায় ( ২৪ ) পৰ্য্যায়ে সে নাম হওয়া কোন ক্রমেই সম্ভব হইতে পারে না। ইহার সামঞ্জস্য করিবার চেষ্টা করা আমাদের এস্থলে তত প্রয়োজন নাই; কারণ সনকসম্প্রদায়ী কোন মোহাস্তের সময়ে নিম্বাদিত্য-সম্প্রদায় বলিয়া যে নাম প্রচলিত হইয়াছিল, তাহাতে যখন কোন সন্দেহ নাই, তখন সেই সম্প্রদায়ের নাম তৎপূর্বে নিম্বার্ক সম্প্রদায় থাকুক বা না থাকুক, তাহাতে কিছু আইসে যায় না। আমাদের এস্থলে বিবেচ্য যে, নিম্বাদিত্য সম্প্রদায় নাম পরিবর্তিত হইয়া নিমানন্দ সম্প্রদায় হইয়াছে কি না—যাহা ভক্তিনিধি মহাশয় বলেন, তাহা সম্ভব কি না? অনুরাগবল্লীমতে তাহা কোন ক্রমেই সম্ভব নহে।
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
