✧═══════════•❁❀❁•═══════════✧
১১১. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda111.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১১)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলীকা,*
*🙏🙏শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏*
••••••••••••••••••••••••••••••••••••••
*শ্রীপাদ গ্রন্থকার উপসংহারেও (১০৯ শ্লোকে) এই "একীভূত বপুর বা মিশ্রিত কলেবরের) কথা বলেছেন, যথা=*
*"বিভ্রদ্বর্ণং কিমিহ দহনোত্তীর্ণসৌবর্ণসারং,*
*দিব্যাকারং কিমপি কলয়ন্ দৃপ্তগোপালবালঃ।*
*আবিষ্কুর্ব্বন্ ক্বচিদবসরে তত্তাদাশ্চর্য্যলীলাং,*
*সাক্ষাৎ রাধামধুরিপুবপুর্ভাতি গৌরাঙ্গচন্দ্রঃ।।"*
*🔷শ্রীপাদ প্রকাশানন্দ তাঁর গ্রন্থের উপক্রম ও উপসংহারে শ্রীগৌরাঙ্গ বিগ্রহকে শ্রীশ্রীরাধামাধবের একীভূত (মিশ্রিত) বপু বলে নিশ্চয় করে রেখেছেন।শ্রীচন্দ্রামৃত গ্রন্থের সুবিখ্যাত টীকাকার বৈষ্ণব সিদ্ধান্ত তত্ত্বে পূর্ণ অভিজ্ঞ। তিনি উক্ত দুই শ্লোকের যে অনুবাদ শ্লোক-রচনা করেছেন তাও এখানে উল্লেখযোগ্য, যথা=*
*"কনকাম্ভোজগর্ভাতং রাধামাধবয়ো র্বপুঃ।*
*একং বা পাতু হর্য্যক্ষগ্রীবং শুচিবিকারকম্।।১৩*
*বৃষভানুসুতাবপুরেকতনুঃ কনকোজ্জ্বলভা-জিতপুষ্পধনুঃ।*
*কৃতগোপকুমার-বিলাসভরঃ পরিভাতি বিধূজ্জ্বলগৌরবরঃ।।*
*🌻সুপ্রসিদ্ধ নাটককার শ্রীযুক্ত গিরিশ ঘোষ মহাশয়ও এই ভাবের আভাস নিয়ে লিখেছেন=*
*অদ্ভুত এ লীলা!*
*এক অঙ্গে রাধাশ্যাম!*
*আহ্লাদিনী শক্তিসার-----*
*আহ্লাদিনী শক্তির আধার গৌর আকার।*
*🌺তাঁর রচিত একটি গান এই=*
*একাধারে রাধাকৃষ্ণ বিরাজে,*
*শ্যাম সেজে কাঁদালে রাধা,*
*কাঁদহে গৌর সাজে।*
*দেখরে প্রেমের খেলা মন আমার,*
*আনন্দে ভাসলো ধরা,*
*এলো গোরাচাঁদ।*
*মন মজালে মোহনবেশে,*
*প্রেম বিলাবে প্রেমনীরে ভেসে *পিবে সুধা প্রাণ পদরাজীব রাজে।।*
*🔴এই অত্যদ্ভুত অভূতপূর্ব (আগে কখনো হয়নি বা ঘটেনি) অবতরণের হেতু কি?পরম কারুণিক শ্রীপাদ স্বরূপদামোদর তা প্রকাশ করেছেন, তদ্ যথা=*
*"শ্রীরাধায়াঃ প্রণয়মহিমা কীদৃশো বানয়ৈবাস্বাদ্যো,*
*যেনাদ্ভুতমধুরিমা কীদৃশো বা মদীয়ঃ।*
*সৌখং চাস্যা মদনুভবতঃ কীদৃশং বেতিলোভাৎ,*
*তদ্ভাবাঢ্যঃ সমজনি শচীগর্ভসিন্ধৌ হরীন্দুঃ।।"*
*🌹অর্থ্যাৎযে প্রম দ্বারা শ্রীরাধা আমার অদ্ভুত মধুরিমা আস্বাদন করেন,শ্রীরাধার সেই প্রণয়-মহিমাই বা কীদৃশ(কেমন),শ্রীমতীর আস্বাদ্য আমার মাধুর্য্যই বা কীদৃশ,আমায় আস্বাদন করে শ্রীমতীর যে সুখাতিশয় হয়,তাইই বা কীদৃশ, এই তিন বাসনা পরিপূরণের জন্য মহাভাবে ভাবিত হয়ে শচীর গর্ভসিন্ধু হতে শ্রীগৌরচন্দ্রমা উদিত হলেন।*
*⚪শ্রীচরিতামৃতের আদির চতুর্থে এই শ্লোকের অতি বিস্তৃত ব্যাখ্যা করা হয়েছে।শ্রীচন্দ্রামৃতের টীকাকার ; শ্রীল স্বরূপদামোদরের শ্লোকের ভাব নিয়ে লিখেছেন=*
*🔵কদিচিৎ কৃষ্ণো রহসি স্বগতং বদতি, "শ্রীরাধায়াঃ প্রণয়মহিমা কীদৃশো যেন প্রণয়মহিমা অনয়া রাধয়া মমাদ্ভুতমাধুর্য্যমাস্বাদ্যতে, মমৈব মাধুর্য্যং কীদৃক্ যদাস্বাদ্যতে রাধিকা সুখমনুভবতীতি বাঞ্জাত্রয়ং যত্নেনাপি যদি ন সিদ্ধং,তর্হি বুদ্ধম্, আশ্রয়ীভূতরাধাগতপ্রণয়মহিমা- মাধুর্য্যস্বাদসুখানি প্রণয়াদিবিষয়েণ ময়ানুভবিতুমমন্যত। প্রকাশভেদেন প্রকাশভিন্নং রাধিকাস্বরূপমাত্মন্যে- কীকৃত্যাবতীর্য্য স্বয়ং তদাস্বাদ্য তদুভয়ভজনপরিপাটীং দর্শয়িষ্যামী"তি তথাভবৎ। এবং তস্মিন্ সময়ে শ্রীরাধিকা পাদমীহিতবতী, "মৎপ্রাণনাথ শ্যামসুন্দমদ্বিরহেণ কীদৃক্ ভবতীতি জ্ঞাস্যামীতি। কিন্তু তৎস্বরূপং বিনা মদভীষ্টং ন সিদ্ধ্যতীতি,তৎস্বরূপা ভবিষ্যামী"তি। তচ্চিন্তনসমকালএব কৃষ্ণ আত্মানং তস্যামাবেশ্য তামাত্মন্যাবেশ্যৈকীভূতঃ। অতো রাধাকৃষ্ণদ্বিতয়ত্বেনান্তঃকৃষ্ণো বহির্গৌর ইতি।অতএব কৃষ্ণত্বেন রাধে রাধে ইত্যাদি বদতি,রাধিকাত্বেন কৃষ্ণকৃষ্ণেতি বদতি। এবং মহামন্ত্র প্রচারেহপ্যেব ক্রমঃ।কৃষ্ণাবেশাদ্ধারে হরে ইতি রাধাবেশাৎ কৃষ্ণকৃষ্ণেতি বীপ্সা,তদৈব কৃষ্ণাবেশাৎ হরে হরে ইতি বীপ্সা।নিগূঢ়প্রেমবিলাসচাতুর্য্যেণ কৃষ্ণমনোহরতীতি হরা,----রাধা।*
*🌻এর মর্মার্থ উপরোক্ত শ্লোকের বাংলা অনুবাদে প্রকাশ পেয়েছে। কিন্তু এতে একটি সবিশেষ কথা এই যে শ্রীগৌরাঙ্গসুন্দর রাধাভাবে বিভাবিত হয়ে "কৃষ্ণ কৃষ্ণ" নাম করতেন, আবার ক্বচিৎ ক্বচিৎ (কোথা কখনো)কৃষ্ণভাবে বিভাবিত হয়ে "রাধে রাধে" ধ্বনি করতেন।তিনি যে,হরে কৃষ্ণ,হরে কৃষ্ণ, কৃষ্ণ-কৃষ্ণ-হরে-হরে এই মহামন্ত্র জপ করতেন তাও কৃষ্ণভাবের ও রাধাভাবের আবেশসূচক "হরে" বলতে "রাধে" বুঝায়। "ইনি কৃষ্ণের মন হরণ করেন" এই অর্থে "হরা" অর্থ্যাৎ রাধা। এই "হরা" পদের সম্বোধনে "হরে" পদটি নিষ্পন্ন হয়েছে। শ্রীপ্রবোধানন্দও লিখেছেন=*
*"ক্বচিৎ কৃষ্ণাবেশান্নটতি বহুভঙ্গীমভিনয়ন্,*
*ক্বচিৎ রাধাবিষ্টো হরি হরীত্যার্ত্তিরুদিতঃ।*
*ক্বচিদ্রিঙ্গন্ বালঃ ক্বচিদপি চ গোপালচরিতো,*
*জগদ্ গৌরো বিস্মাপয়তি বহুগম্ভীরমহিমা।।"*
*🔶অর্থ্যাৎ কখনও শ্রীকৃষ্ণের বাল্যলীলা,কখনও বা পৌগন্ডলীলা, কখনও বা কৈশোরলীলা অভিনয়ে, আবার কখনও রাধাভাবে আবিষ্ট হয়ে "হা কৃষ্ণ কৃষ্ণ" বলে রোদনের আর্ত্তিতে গম্ভীরমহিম শ্রীগৌরাঙ্গসুন্দর জগৎকে বিস্মিত করেন।*
*🍀এ ছাড়াও তাঁর আর একটি সহজ ভাব পরিলক্ষিত হত। সেটি ভক্তিভাব। শ্রীপাদ মুরারি গুপ্ত লিখেছেন=*
*"গোপীভাবৈ রীশ ভাবৈ র্দাসভাভবৈঃ ক্বচিৎ ক্বচিৎ।"*
*🌳শ্রীভগবান তাঁর ভক্তগণের প্রতি কৃপা করে বহু নাম-রূপ প্রকট করেছেন।তাঁর প্রত্যক নাম এবং প্রত্যেক রূপই নিত্য।তাঁর শ্রীগৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণচৈতন্য প্রভৃতি নামও তারক ও পারক। ভক্তভূষণ শ্রীল হরিদাস, হৃদয়ে শ্রীকৃষ্ণচেতন্যমূর্তির ধ্যান এবং মুখে তাঁর শ্রীনাম শুনতে শুনতে অপ্রকট হলেন। শ্রীল হরিদাস, আচার্য্যবর্য্য শ্রীল অদ্বৈত, শ্রীপাদ রূপ সনাতনাদি পার্ষদ ভক্তগণ তাঁর যে মূর্তি সন্দর্শন করেন, ভাব-বলের তারতম্যানুসারে একই শ্রীমূর্তিতে তাঁরা যে কিঞ্চিৎ কিঞ্চিৎ পার্থক্য অনুভব না করেছিলেন,তাইই বা কি করে বলা যায়।*
🦚🦚🦚🦚🦚🦚🙏🦚🦚🦚🦚🦚🦚
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
