শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১১১. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda111.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১১)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলীকা,*
      *🙏🙏শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏*
     ••••••••••••••••••••••••••••••••••••••
*শ্রীপাদ গ্রন্থকার উপসংহারেও (১০৯ শ্লোকে) এই "একীভূত বপুর বা মিশ্রিত কলেবরের) কথা বলেছেন, যথা=*
*"বিভ্রদ্বর্ণং কিমিহ দহনোত্তীর্ণসৌবর্ণসারং,*
*দিব‍্যাকারং কিমপি কলয়ন্ দৃপ্তগোপালবালঃ।*
*আবিষ্কুর্ব্বন্ ক্বচিদবসরে তত্তাদাশ্চর্য‍্যলীলাং,*
*সাক্ষাৎ রাধামধুরিপুবপুর্ভাতি গৌরাঙ্গচন্দ্রঃ।।"*
*🔷শ্রীপাদ প্রকাশানন্দ তাঁর গ্রন্থের উপক্রম ও উপসংহারে শ্রীগৌরাঙ্গ বিগ্রহকে শ্রীশ্রীরাধামাধবের একীভূত (মিশ্রিত) বপু বলে নিশ্চয় করে রেখেছেন।শ্রীচন্দ্রামৃত গ্রন্থের সুবিখ‍্যাত টীকাকার বৈষ্ণব সিদ্ধান্ত তত্ত্বে পূর্ণ অভিজ্ঞ। তিনি উক্ত দুই শ্লোকের যে অনুবাদ শ্লোক-রচনা করেছেন তাও এখানে উল্লেখযোগ্য, যথা=*
*"কনকাম্ভোজগর্ভাতং রাধামাধবয়ো র্বপুঃ।*
*একং বা পাতু হর্য‍্যক্ষগ্রীবং শুচিবিকারকম্।।১৩*
*বৃষভানুসুতাবপুরেকতনুঃ কনকোজ্জ্বলভা-জিতপুষ্পধনুঃ।*
*কৃতগোপকুমার-বিলাসভরঃ পরিভাতি বিধূজ্জ্বলগৌরবরঃ।।*
*🌻সুপ্রসিদ্ধ নাটককার শ্রীযুক্ত গিরিশ ঘোষ মহাশয়ও এই ভাবের আভাস নিয়ে লিখেছেন=*
      *অদ্ভুত  এ   লীলা!*
  *এক  অঙ্গে  রাধাশ‍্যাম!*
   *আহ্লাদিনী শক্তিসার-----*
*আহ্লাদিনী শক্তির আধার গৌর আকার।*
*🌺তাঁর রচিত একটি গান এই=*
    *একাধারে রাধাকৃষ্ণ বিরাজে,*
       *শ‍্যাম সেজে কাঁদালে রাধা,*
            *কাঁদহে গৌর সাজে।*
*দেখরে প্রেমের খেলা মন আমার,*
        *আনন্দে  ভাসলো ধরা,*
              *এলো  গোরাচাঁদ।*
         *মন মজালে মোহনবেশে,*
    *প্রেম বিলাবে প্রেমনীরে ভেসে      *পিবে সুধা প্রাণ পদরাজীব রাজে।।*
*🔴এই অত‍্যদ্ভুত অভূতপূর্ব (আগে কখনো হয়নি বা ঘটেনি) অবতরণের হেতু কি?পরম কারুণিক শ্রীপাদ স্বরূপদামোদর তা প্রকাশ করেছেন, তদ্ যথা=*
*"শ্রীরাধায়াঃ প্রণয়মহিমা কীদৃশো বানয়ৈবাস্বাদ‍্যো,*
*যেনাদ্ভুতমধুরিমা কীদৃশো বা মদীয়ঃ।*
*সৌখং চাস‍্যা মদনুভবতঃ কীদৃশং বেতিলোভাৎ,*
*তদ্ভাবাঢ‍্যঃ সমজনি শচীগর্ভসিন্ধৌ হরীন্দুঃ।।"*
*🌹অর্থ‍্যাৎযে প্রম দ্বারা শ্রীরাধা আমার অদ্ভুত মধুরিমা আস্বাদন করেন,শ্রীরাধার সেই প্রণয়-মহিমাই বা কীদৃশ(কেমন),শ্রীমতীর আস্বাদ‍্য আমার মাধুর্য‍্যই বা কীদৃশ,আমায় আস্বাদন করে শ্রীমতীর যে সুখাতিশয় হয়,তাইই বা কীদৃশ, এই তিন বাসনা পরিপূরণের জন্য মহাভাবে ভাবিত হয়ে শচীর গর্ভসিন্ধু হতে শ্রীগৌরচন্দ্রমা উদিত হলেন।*
*⚪শ্রীচরিতামৃতের আদির চতুর্থে এই শ্লোকের অতি বিস্তৃত ব‍্যাখ‍্যা করা হয়েছে।শ্রীচন্দ্রামৃতের টীকাকার ; শ্রীল স্বরূপদামোদরের শ্লোকের ভাব নিয়ে লিখেছেন=*
*🔵কদিচিৎ কৃষ্ণো রহসি স্বগতং বদতি, "শ্রীরাধায়াঃ প্রণয়মহিমা কীদৃশো যেন প্রণয়মহিমা অনয়া রাধয়া মমাদ্ভুতমাধুর্য‍্যমাস্বাদ‍্যতে, মমৈব মাধুর্য‍্যং কীদৃক্ যদাস্বাদ‍্যতে রাধিকা সুখমনুভবতীতি বাঞ্জাত্রয়ং যত্নেনাপি যদি ন সিদ্ধং,তর্হি বুদ্ধম্, আশ্রয়ীভূতরাধাগতপ্রণয়মহিমা- মাধুর্য‍্যস্বাদসুখানি প্রণয়াদিবিষয়েণ ময়ানুভবিতুমমন‍্যত। প্রকাশভেদেন প্রকাশভিন্নং রাধিকাস্বরূপমাত্মন‍্যে- কীকৃত‍্যাবতীর্য‍্য স্বয়ং তদাস্বাদ‍্য তদুভয়ভজনপরিপাটীং দর্শয়িষ‍্যামী"তি তথাভবৎ। এবং তস্মিন্ সময়ে শ্রীরাধিকা পাদমীহিতবতী, "মৎপ্রাণনাথ শ‍্যামসুন্দমদ্বিরহেণ কীদৃক্ ভবতীতি জ্ঞাস‍্যামীতি। কিন্তু তৎস্বরূপং বিনা মদভীষ্টং ন সিদ্ধ‍্যতীতি,তৎস্বরূপা ভবিষ‍্যামী"তি। তচ্চিন্তনসমকালএব কৃষ্ণ আত্মানং তস‍্যামাবেশ‍্য তামাত্মন‍্যাবেশ‍্যৈকীভূতঃ। অতো রাধাকৃষ্ণদ্বিতয়ত্বেনান্তঃকৃষ্ণো বহির্গৌর ইতি।অতএব কৃষ্ণত্বেন রাধে রাধে ইত‍্যাদি বদতি,রাধিকাত্বেন কৃষ্ণকৃষ্ণেতি বদতি। এবং মহামন্ত্র প্রচারেহপ‍্যেব ক্রমঃ।কৃষ্ণাবেশাদ্ধারে হরে ইতি রাধাবেশাৎ কৃষ্ণকৃষ্ণেতি বীপ্সা,তদৈব কৃষ্ণাবেশাৎ হরে হরে ইতি বীপ্সা।নিগূঢ়প্রেমবিলাসচাতুর্য‍্যেণ কৃষ্ণমনোহরতীতি হরা,----রাধা।*
*🌻এর মর্মার্থ উপরোক্ত শ্লোকের বাংলা অনুবাদে প্রকাশ পেয়েছে। কিন্তু এতে একটি সবিশেষ কথা এই যে শ্রীগৌরাঙ্গসুন্দর রাধাভাবে বিভাবিত হয়ে "কৃষ্ণ কৃষ্ণ" নাম করতেন, আবার ক্বচিৎ ক্বচিৎ (কোথা কখনো)কৃষ্ণভাবে বিভাবিত হয়ে "রাধে রাধে" ধ্বনি করতেন।তিনি যে,হরে কৃষ্ণ,হরে কৃষ্ণ, কৃষ্ণ-কৃষ্ণ-হরে-হরে এই মহামন্ত্র জপ করতেন তাও কৃষ্ণভাবের ও রাধাভাবের আবেশসূচক "হরে" বলতে "রাধে" বুঝায়। "ইনি কৃষ্ণের মন হরণ করেন" এই অর্থে "হরা" অর্থ‍্যাৎ রাধা। এই "হরা" পদের সম্বোধনে "হরে" পদটি নিষ্পন্ন হয়েছে। শ্রীপ্রবোধানন্দও লিখেছেন=*
*"ক্বচিৎ কৃষ্ণাবেশান্নটতি বহুভঙ্গীমভিনয়ন্,*
*ক্বচিৎ রাধাবিষ্টো হরি হরীত‍্যার্ত্তিরুদিতঃ।*
*ক্বচিদ্রিঙ্গন্ বালঃ ক্বচিদপি চ গোপালচরিতো,*
*জগদ্ গৌরো বিস্মাপয়তি বহুগম্ভীরমহিমা।।"*
*🔶অর্থ‍্যাৎ কখনও শ্রীকৃষ্ণের বাল‍্যলীলা,কখনও বা পৌগন্ডলীলা, কখনও বা কৈশোরলীলা অভিনয়ে, আবার কখনও রাধাভাবে আবিষ্ট হয়ে  "হা কৃষ্ণ কৃষ্ণ" বলে রোদনের আর্ত্তিতে গম্ভীরমহিম শ্রীগৌরাঙ্গসুন্দর জগৎকে বিস্মিত করেন।*
*🍀এ ছাড়াও তাঁর আর একটি সহজ ভাব পরিলক্ষিত হত। সেটি ভক্তিভাব। শ্রীপাদ মুরারি গুপ্ত লিখেছেন=*
*"গোপীভাবৈ রীশ ভাবৈ র্দাসভাভবৈঃ ক্বচিৎ ক্বচিৎ।"*
*🌳শ্রীভগবান তাঁর ভক্তগণের প্রতি কৃপা করে বহু নাম-রূপ প্রকট করেছেন।তাঁর প্রত‍্যক নাম এবং প্রত‍্যেক রূপই নিত‍্য।তাঁর শ্রীগৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণচৈতন‍্য প্রভৃতি নামও তারক ও পারক। ভক্তভূষণ শ্রীল হরিদাস, হৃদয়ে শ্রীকৃষ্ণচেতন‍্যমূর্তির ধ‍্যান এবং মুখে তাঁর শ্রীনাম শুনতে শুনতে অপ্রকট হলেন। শ্রীল হরিদাস, আচার্য‍্যবর্য‍্য শ্রীল অদ্বৈত, শ্রীপাদ রূপ সনাতনাদি পার্ষদ ভক্তগণ তাঁর যে মূর্তি সন্দর্শন করেন, ভাব-বলের তারতম‍্যানুসারে একই শ্রীমূর্তিতে তাঁরা যে কিঞ্চিৎ কিঞ্চিৎ পার্থক্য অনুভব না করেছিলেন,তাইই বা কি করে বলা যায়।*
🦚🦚🦚🦚🦚🦚🙏🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১০. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda110.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১০)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলীকা*
     *🙏🙏শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীপাদ প্রবোধানন্দ শ্রীশ্রীগৌরচন্দ্রকে অদ্বিতীয় পরমতত্ত্বরূপে বুঝেছিলেন।তাঁর প্রণীত শ্রীচৈতন‍্যচন্দ্রামৃত গ্রন্থে শ্রীগৌরাঙ্গতত্ত্ব যেরকম পরিস্ফুট (স্পষ্টভাবে)বর্ণিত হয়েছে,অন‍্যত্র সেইরকম বর্ণনাচ্ছটা প্রকৃতই সুদুর্ল্লভ। শ্রীগৌরসুন্দর তাঁর প্রত‍্যক্ষ দৃষ্ট উপাস‍্যদেব।তিনি স্বচক্ষে তাঁর রূপমাধুরী প্রত‍্যক্ষ(ইন্দ্রিয়গোচর) করেছিলেন এবং অনুমান ও অনুভব দ্বারা শ্রীগৌরের পূর্ণ রসতত্ত্বের অনুভব করেছিলেন।শ্রীপাদ প্রবোধানন্দ স্পষ্টতঃ বুঝেছিলেন, পরমতত্ত্ব শ্রীভগবান জগতে যেসব রূপ প্রকট করেছেন তার মধ্যে শ্রীগৌরাঙ্গরূপই সর্বশ্রেষ্ঠ, শ্রীগৌরের পরম ঐশ্বর্য‍্য,তাঁর অবাধ ঔদার্য‍্য (উদারতা বা বদান‍্যতা), তাঁর সর্বচিত্তাকর্ষক রূপমাধুর্য‍্য,তাঁর স্বীয় (নিজ)প্রেমরসাস্বাদন চাতুর্য‍্য, প্রেমময়ধামের অত‍্যদ্ভুত ব‍্যাপার।তাই শ্রীল প্রবোধানন্দ বলেছেন=*
*"অতুলসকলশক্ত‍্যাশ্চর্য‍্যলীলাপ্রকাশৈ রনধিগতমহত্বং পূর্ণ এবাবতীর্ণ।*
*🌺এটিও বহিরঙ্গ তত্ত্বের খ‍্যাপন (প্রচার) মাত্র। শ্রীগৌরতত্ত্বের যে নিগূঢ়  (একান্ত গুপ্ত বা দুর্জ্ঞেয় এবং অতি গভীর)ভাব শ্রীপাদ স্বরূপদামোদর প্রকাশ করেছেন, এমন কি শ্রীল রামরায় যা প্রত‍্যক্ষ করে মূর্চ্ছিত হয়েছেন, পূজ‍্যপাদ মহানুভাব গ্রন্থকার  সরস্বতী ঠাকুরের বর্ণনায় তারও আভাস এই গ্রন্থের জায়গায় জায়গায় দেখতে পাওয়া যায়।*
*🌹শ্রীপাদ স্বরূপদামোদর শ্রীগৌরাঙ্গ তত্ত্বের নিগূঢ় ব‍্যাখ‍্যাতা,তাঁর ব‍্যাখ‍্যা সকলেই মহাপ্রভুর ব‍্যাখ‍্যা বলেই গ্রহণ করেছেন।শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব প্রকটন বা প্রকাশিত করার আর অধিকারীই বা কে?শ্রীপাদ স্বরূপদামোদর "সাক্ষাৎ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ"।তাঁর সুবিখ‍্যাত শ্রীগৌরতত্ত্ব-প্রকাশক পদ‍্য গৌড়ীয় বৈষ্ণবসমাজের মর্ম্মগত মহা সিদ্ধান্ত।শ্রীপাদ স্বরূপদামোদর জগৎ সমক্ষে এই নিগূঢ় তত্ত্ব প্রকাশ করে বললেন "তোমরা এই যে শ্রীগৌর-বিগ্রহ দেখছ, জানো,উনি কি পদার্থ? তোমরা শ্রীকৃষ্ণের নাম শুনেছ ; শ্রীরাধা যে শ্রীকৃষ্ণের আহ্লাদিনীশক্তি তাও তোমরা শুনেছ। শক্তি ও শক্তিমান যে একাত্মা, এটিও তোমাদের অজানা নাই। সুতরাং শ্রীশ্রীরাধাকৃষ্ণ-লীলারসাস্বাদনের জন্য যদিও অনাদিকাল হতে শ্রীবৃন্দাবনে নিত‍্য লীলাময় যুগলবিগ্রহ বিদ‍্যমান, কিন্তু উঁনাদের তত্ত্বতঃ কোন ভেদ নাই। তত্ত্বতঃ শ্রীকৃষ্ণ তাঁর এই শ্রেষ্ঠতমা শক্তি শ্রীরাধা এক। তদ্ যথা শ্রীচরিতামৃতে পাওয়া যায় =*
*🌷রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান।*
*🌷দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র-পরমাণ।।*
*🌷মৃগমদ তার গন্ধ যৈছে অবিচ্ছেদ।*
*🌷অগ্নিও জ্বালাতে যৈছে কভু নাহি ভেদ।।*
*🌷রাধাকৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ।*
*🌷লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ।।*
*🌷প্রেমভক্তি শিখাইতে আপনি অবতরি।*
*🌷রাধাভাব কান্তি দুই অঙ্গীকার করি।।*
*🌷শ্রীকৃষ্ণ চৈতন‍্যরূপে কৈল অবতার।*
*🌹সুতরাং শক্তি-শক্তিমদ্ভাবে এই দুই বস্তু তত্ত্বতঃ এক।তত্ত্বতঃ এক হয়েও লীলারস আস্বাদনের জন্য এই একই তত্ত্বের দুই দেহ।এই আনন্দময় দেহদ্বয়ও নিত‍্য।এই দুই বস্তু এক হয়েও দুই ; আবার দুই হয়েও এক।শ্রীগৌরাঙ্গরূপে এই দুই এক হলেন। এটিই শ্রীভগবদ্দেহের অচিন্ত‍্য ঐশ্বর্য‍্য।বর্তমান কলিকালে এই দুই বস্তু একাকারে গৌররূপে প্রকট হলেন। সুতরাং হে জীব,যাঁকে তুমি শ্রীগৌর বলে জেনেছ ইনি সেই দুয়ের ঐক‍্যপ্রাপ্ত মিশ্রিত অদ্ভুত শ্রীমূর্তি। শ্রীপাদ স্বরূপদামোদরের এই সিদ্ধান্তটি যে পদ‍্যে গ্রথিত হয়েছে তাহা এই ঃ----*
*"রাধা কৃষ্ণপ্রণয়বিকৃতিহ্ললাদিনী শক্তিরম্মাদেকাত্মানাবপি ভুবি পুরা দেহভেদং গতৌ তৌ। চৈতন‍্যাখ‍্যং প্রকটমধুনা তদ্বয়ং চৈক‍্যমাপ্তং রাধাভাবদ‍্যুতিসুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম্।।*
*🌺শ্রীরাধা, শ্রীকৃষ্ণের প্রেমবিলাসের নিজানন্দ সাধনরূপা স্বরূপভূতা আহ্লাদিনী শক্তি। শক্তি-শক্তিমদ্ভাবে শ্রীশ্রীরাধাকৃষ্ণ একাত্মা কিন্তু শ্রীবৃন্দাবনে লীলাবিলাসের জন্য অনাদিকাল হতে এই এক বস্তু দুই শ্রীমূর্তিতে প্রকটিত।যদি বলো যে ইনারা একাধারে মিলিত হলেন তা কি প্রকারে বুঝতে পার?সেই জন্য শ্রীপাদ স্বরূপদামোদর স্পষ্টরূপে নির্দেশ করে বলেছেন শ্রীমতীর ভাবদ‍্যুতি সুবলিত দেহই সেই দুয়ের ঐক‍্যানুমানের (একত্ব অনুমানের) হেতু।ভ্রম-প্রমাদ- বিপ্রলিপ্সাকরণাপটবশূন‍্য মহানুভব ভাগবতগণের অনুভবই এ সম্বন্ধে প্রধানতম প্রমাণ।*
*🌳ফলতঃ শ্রীগৌরাঙ্গবিগ্রহে ভাবকান্তি-দ্বারা শ্রীরাধা প্রকটিত হয়েছেন। তাই মহা-অনুভাব-শিরোমণি শ্রীপাদ প্রকাশানন্দের গ্রন্থের উপক্রমে (১৩ শ্লোকে) লিখিত হয়েছে  ঃ--*
*"সিংহস্কন্ধং মধুরমধুরস্মেরগন্ডস্থলান্তং,*
*দুর্ব্বিজ্ঞেয়োজ্জ্বলরসময়াশ্চর্য‍্যনানা- বিকারম্।*
*বিভ্রৎ কান্তিং বিকচ কনকাম্ভোজগর্ভাভিরামা,*
*মেকীভূতং বপুরবতু বো রাধয়া মাধবস‍্য।।"*
*🌹অর্থ‍্যাৎ যাঁর স্কন্ধদেশ বা কাঁধ সিংহ তুল‍্য,যাঁর গন্ডস্থলের প্রান্তভাগ মধুরাদপিমধুর হাসিযুক্ত,এ দুর্বিজ্ঞেয় উজ্জ্বলরসময় বহুল-আশ্চর্য‍্যভাব বিশিষ্ট,যাঁর কান্তি প্রফুল্ল কনককমলের কেশর অপেক্ষাও মনোহর,শ্রীরাধামাধবের এই একীভূত শ্রীবিগ্রহধারী সেই শ্রীগৌরহরি তোমাদের রক্ষা করুন*।
*🙏জয় জয় শ্রীমন্মহাপ্রভুর জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৯. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda109.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১০৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলীকা*
      *🙏🙏গৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏*
      ***************************
*👥লোকে কথায় বলে "যার যেমন ভাব,তার তেমন লাভ"।ফলতঃ (ফলে) রসভেদেই ভগবদ্-দর্শনে তারতম‍্য ঘটে। এখানে রসসংগ্রহের একটি পদ‍্য উদ্ধৃত করা যাচ্ছে ঃ---*
*"রৌদ্রোসদ্ভুতঃ শুচিরথোধৃত সখ‍্যহাসো,*
*বীরোহথ বৎসলযুতঃ করুণো ভয়াঙ্কঃ।* 
*বীভৎস সংজ্ঞ উদিতোহথ তথৈব শান্তঃ,*
*সপ্রেম ভক্তিরিতি তে দ্ব‍্যধিকা দশ স‍্যুঃ।।"*
*🌺ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে এই রসের যথেষ্ট বিচার করা হয়েছে।সেই বিচার মনস্তত্ত্বের(মানবমনের প্রকৃতি ক্রিয়া ও গতিপ্রকৃতি বিষয়ক বিজ্ঞানের,বা মনোবিজ্ঞানের)সূক্ষ্মতত্ত্বে পূর্ণ।শ্রীভগবদ্-দর্শনে অথবা তদনুভাবে যে তারতম‍্য ঘটে তার জন্য হৃদয়নিহিত বা হৃদয়-অর্পিত রসের তারতম‍্য ও জ্ঞানের তারতম‍্য।এই জ্ঞানকে সাধারণতঃ চারপ্রকার, তদ্ যথা--, প্রতিকূল জ্ঞান,অজ্ঞান,সজ্ঞান এবং অনুকূল জ্ঞান।শ্রীকৃষ্ণ পরমসুখ বিগ্রহ।এই বিগ্রহ দর্শনে কংসের মৃত‍্যুভয় উপস্থিত হল কেন?যেহেতু কংস প্রতিকূল জ্ঞানে শ্রীকৃষ্ণকে দর্শন করতেন।শর্করাখন্ড (শর্করা=চিনি) স্বভাবত মিষ্টি হলেও দূষিত জিহ্বায় সেটি তেতো বলেই অনুভূত হয়ে থাকে।অন‍্য কেউবা যাজ্ঞিক ব্রাহ্মণদের মতো অজ্ঞানতা বশতঃ তাঁর পরম পুরুষত্ব অনুভব করতে না পেরে তাঁকে সাধারণ নরবালক বলে মনে করলেন,(ব্রজের অন্নভিক্ষা লীলায়), কিন্তু জ্ঞান-যোগীগণ তাঁকে সর্বজ্ঞানস্বরূপ পরম ব্রহ্ম বলে স্থির করলেন।অপরপক্ষে নারীগণ তাঁকে আপন-জন বলে তাঁর মাধুরী আস্বাদনে সমর্থ হলেন।বৃষ্ণিগণের (যদুবংশের)কাছে তিনি আপন বলে বিবেচিত হলেও তাঁরা ঐশ্বর্য‍্য ভাবে বিভাবিত সঙ্গে ঐশ্বর্য‍্য মিশ্রিত ভালবাসার চোখে দর্শন করতে লাগলেন।*
*🌳সর্বরসকদম্বমূর্তি শ্রীভগবান রূপমাধুর্য‍্যরস বিশেষসেবী ভক্তগণের কাছে ভিন্ন ভিন্ন ভাবে আস্বাদ‍্য ও অনুভূতমান হয়ে থাকেন।সিদ্ধভক্ত শ্রীল বিল্বমঙ্গলের কাছে শ্রীকৃষ্ণের যে মাধুর্য‍্য  প্রকটিত হল,অন‍্যের কাছে সেইরকম প্রকাশ না হতে পারে।শ্রীভগবান নিজে গীতায় বলেছেন=*
*"নাহং প্রকাশঃ সর্ব্বস‍্য যোগমায়াসমাবৃতঃ।"*
*💧অর্থ‍্যাৎ যোগমায়াসমাবৃত (যোগমায়া আমায় ঢেকে রেখেছেন) আমি সকলের কাছে প্রকটিত হই না।*
*🍀আবার পাত্রভেদে এই প্রকটনেরও তারতম‍্য আছে। সুতরাং তিনি রসিকভক্তশ্রেষ্ঠ শ্রীল রামরায়কে যেরকম মাধুরী দেখিয়েছিলেন, শ্রীগৌরাঙ্গলীলায় অন‍্য কারও কাছে তাঁর সেইরকম প্রকাশ করেননি,এটি তাঁর নিজ শ্রীমুখের বাণী।*
*🪷শ্রীশ্রীমন্মহাপ্রভুর প্রকট-লীলাবিহার-সময়ে তাঁর নিষ্ঠাবান্ ভক্তগণ তাঁকেই কলিযুগের একমাত্র উপাস‍্য বলে দৃঢ়-নিশ্চয় করেছিলেন।পরমবিদ্বৎ শিরোমণি শ্রীল সার্বভৌম শ্রীগৌরাঙ্গ নামজপে ও শ্রীগৌরাঙ্গ রূপধ‍্যানে বিভোর থাকতেন। বেদান্ত-সাংখ‍্য বৈশেষিক পাতঞ্জলমীমাংসা আগম-নিগম- মহাপুরাণ-ইতিহাস-পঞ্চরাত্র- অলঙ্কার কাব‍্যনাটকাদি রহস‍্যসিদ্ধান্তের অনর্গল বক্তা= অসংখ্য সন্ন‍্যাসীবর্গের পরমারাধ‍্য,পরিব্রাজকরাজ শ্রীপাদ প্রবোধানন্দ শ্রীগৌরাঙ্গচন্দ্রকেই একমাত্র উপাস‍্য বলে ভজনা করতেন। শ্রীগৌরাঙ্গ-রূপে তাঁর নিষ্ঠাবুদ্ধি নিরতিশয়(অত‍্যধিক)দৃঢ় ছিল।শ্রীশ্রীনদীয়াবিহারীর রূপরসে তাঁর মন এমন আসক্ত হয়েছিল যে তিনি তাঁর অন‍্যরূপ হৃদয়ে স্থান দেওয়া কষ্টকর মনে করতেন।*
*" শ্রবণ-মনন-সঙ্কীর্ত্তাদি ভক্ত‍্যা মুরারের্যদি,*
*পরমপুমর্থং সাধয়েৎ কোহপি ভদ্রম্।*
*মম তু পরমপারপ্রেমপীযূষসিন্ধোঃ,*
*কিমপি রসরহস‍্যং গৌরধাম্নো নমস‍্যম্।।"*
*🌹অর্থ‍্যাৎ যদি কোন কৃষ্ণভক্ত শ্রীকৃষ্ণের শ্রবণ,মনন,কীর্তনাদি নববিধ ভক্তি দ্বারা পরমপুরুষার্থ প্রেমের সাধন করেন,তা করুন ভালই। কিন্তু সেই অপার প্রেমসিন্ধুস্বরূপ শ্রীগৌরাঙ্গের ভক্তিরসে যে অতি অদ্ভুত রহস্য আছে,তাইই আমার নমস‍্য।তিনি আরো বলেন=*
*"ঈশং ভজন্তু পুরুষার্থচতুষ্টয়াশা,*
*দাসা ভবন্তু চ বিহায় হরেরুপাস‍্যান্।*
*কিঞ্চিৎরহস‍্যপদলোভিতধীরহন্তু,*
*চৈতন‍্যচন্দ্রচরণং শরণং করোমি।।"*
*🌻অর্থ‍্যাৎ যে কোন ব‍্যক্তি ধর্ম্ম,অর্থ, কাম ও মোক্ষ এই পুরুষার্থ চতুষ্টয় অভিলাষী হয়ে শ্রীকৃষ্ণ ভজনাই করুন বা অন‍্য উপাস‍্য পরিত‍্যাগ করে শ্রীকৃষ্ণের একান্ত দাসই হন, কিন্তু আমি সেই অতি দুর্লভ শ্রীচৈতন‍্যচরণারবিন্দ মকরন্দলুব্ধ হয়ে সেই শ্রীচরণেরই আশ্রয় গ্রহণ করেছি।*
*🙏জয় জয় শ্রীনদীয়াবিহারী শ্রীগৌরাঙ্গের জয়🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda108.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৮)শ্রীরামানন্দ রায়, কাষ্ঠ পুত্তলী*
      *🙏🙏গৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏*
    ****************************
*🌳শ্রীচৈতন‍্যচরিতামৃতকার বলছেন শ্রীগৌরাঙ্গ পরতত্ত্ব সীমা। তাঁর বস্তু নির্দেশসূচক পদ‍্য এই যে=*
*"যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপ‍্যস‍্য তনুভা,*
*য আত্মান্তর্য‍্যামী পুরুষ ইতি সোহস‍্যাংশবিভবঃ।*
*ষড়ৈশ্বর্য‍্যৈঃ পূর্ণো য ইহ ভগবান্ স স্বয়ময়ং,*
*ন চৈতন‍্যাৎ কৃষ্ণাজ্জগতি পরতত্ত্বং পরমিহ।।"*
*🍀এই পরতত্ত্ব ভক্ত-বিশেষের কাছে ভক্তি-বিশেষের প্রভাবে এক এক রূপে আবির্ভূত হয়েছেন।কেউ ইঁনাকে সন্ন‍্যাসীরূপেদেখেছেন,কেউবা কূর্ম্মরূপে,কেউবা নরসিংসরূপে, কেউবা বামনরূপে,কেউবা বলরামরূপে,কেউবা ষড়্ ভূজরূপে দর্শন করেছেন,কেউবা জ‍্যোতির্ময়ী রাসরসনর্ত্তকীগণের মধ্যে শ‍্যামসুন্দররূপে দর্শন করেছেন,কেউ বা এই শ্রীমূর্তির মধ্যে যুগলমূর্তি প্রত‍্যক্ষ করেছেন।এইজন‍্যই বলতে হয় =*
*🌷অবতারীর মধ্যে সব অবতারের স্থিতি।*
*🌷কেহ কোনরূপে কহে যার যেমন মতি।।*
*🌹ব্রজবধূগণ শ্রীকৃষ্ণে যে সাক্ষাৎ মন্মথ-মন্মথরূপ দর্শন করলেন,সখাগণ সে আবির্ভাব অনুভব করেননি।মা যশোদা ও পিতা নন্দও সেই শৃঙ্গার-রসোজ্জ্বল নিকুঞ্জবিহারীর মধুর শ্রীমূর্তি দর্শন করেননি।তিনি এক হয়েও ভক্তি-বিশেষের কাছে বিভিন্ন ভাবে আবির্ভূত হন, এটি অতি সত‍্য ঘটনা।*
*🍀সুতরাং রসময়বিগ্রহ পরমতত্ত্ব, যুগল রসভজনের একান্ত নিষ্ঠাবান ভক্তের প্রতি পরম কৃপা প্রদর্শনের জন্য যে অদৃষ্টপূর্ব (আগে দেখা যায়নি) কোন অনির্বচনীয় (ভাষায় প্রকাশ করা বা বর্ণনা করা যায় না) মূর্তির প্রকটন করেছিলেন, এইরকম অনুমান ভগবৎ রাজ‍্যের নিয়ম বহির্ভূত নয়।শ্রীভগবানের অনন্তমূর্তি, তিনি অনন্ত।চক্ষুভেদেই দর্শন-ভেদ, এবং ভাব-ভেদেই উপাসনা ভেদ। হিরণ‍্যকশিপুর চোখের সামনে নরসিংহ মূর্তি ছাড়া গোপবেশ প্রকাশিত হননি।গোপীগণ নরসিংহ মূর্তি দেখলে হয়তো গো-গণের মত মনে ভীষণ ভয় পেয়ে পলায়ন করতেন।এখানে বস্তু-বিচারে কৃষ্ণের কোনও পার্থক্য নাই।তবুও শ্রীকৃষ্ণ অদ্বয়তত্ত্ব কিন্তু তাঁর অবতার-পার্থক‍্য বা আবির্ভাব-পার্থক‍্য নিবন্ধন(হেতু বা জন‍্য)তিনি ভিন্ন ভিন্ন ভক্তের কাছে ভিন্ন ভিন্ন ভাবে ধ‍্যেয় (ধারণ যোগ্য )হয়ে থাকেন।জগতে যেমন ভক্ত অনন্ত, দয়াময় ভগবানের রূপও তেমনই অনন্ত, তাঁর নামও তেমন অনন্ত। সুতরাং ভিন্ন প্রকৃতিক ভক্তগণ তাঁর ভিন্ন ভিন্ন (আলাদা আলাদা) রূপের ধ‍্যান করবেন,ভিন্ন ভিন্ন নামে তাঁর পূজা ও জপ করবেন এটি শাস্ত্রযুক্তি বহির্ভূত নয়।শ্রীকৃষ্ণ যখন কংস-সভায় উপস্থিত হলেন তখন এক এক শ্রেণীর লোক তাঁকে এক একরূপে দেখতে পেলেন। যথা শ্রীভাগবতে ঃ--"*
*"মল্লানামশনি র্নৃণাং নরবরঃ স্ত্রিণাং স্মরো মূর্তিমান,*
*গোপীনাং স্বজনোহসতাং ক্ষিতিভুজাং শান্তা স্বপিত্রোঃশিশুঃ*।
*মৃত‍্যুতোজপতে র্বিরাড়বিদুষাং তত্ত্বং পরং যোগিনাং,*
*বৃষ্ণীনাং পরদেবতেতিবিদিতো রঙ্গংগত সাগ্রজঃ।।"*
*🌻অর্থ‍্যাৎ কংসসভায় শৃঙ্গার আদি সর্বরস কদম্বমূর্তি শ্রীভগবান দর্শনকারীদের মনোগত ভাব অনুসারে পরিলক্ষিত হতে লাগলেন। অর্থ‍্যাৎ যার যেমন ভাব, সেই ভাবেই ভগবানকে দর্শন করলেন।মল্লগণ দেখলেন শ্রীকৃষ্ণ যেন বজ্রসার মূর্তি, (বিদ‍্যুতের মূর্তি),কেননা মল্লগণ  রৌদ্ররসপ্রিয় বা রৌদ্ররসের সাধক।(কুস্তিগীরের রোদ অত‍্যন্ত প্রিয়) জনসাধারণ দেখলেন শ্রীকৃষ্ণ যেন পুরুষশ্রেষ্ঠ, কেননা ইঁনারা অদ্ভুতরসে মগ্ন হয়ে রঙ্গস্থলে এসেছেন।স্ত্রীগণ শৃঙ্গাররসে পরিপ্লুত হয়ে শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ কামদেব বলে মনে করলেন।শ্রীদামাদি গোপদের মনে হল শ্রীকৃষ্ণ তাঁদেরই একজন। বয়স‍্যোচিত হাস‍্যরসে আপ্লুত হয়ে তাঁরা শ্রীকৃষ্ণের সেই গজরক্তাদি শোভিত তৎকালিক মূর্তিতে হাসির উদ্দীপক ভাব দেখতে পেলেন।অসৎ রাজারা মনে করলেন শ্রীকৃষ্ণ যেন অসৎগণের শাস্তা (শাসনকর্তা)। এখানে বীররসের আবির্ভাব সূচিত হল।বসুদেব-দেবকীর মনে শ্রীকৃষ্ণকে দেখে এইসব ভাবের কোনও ভাবের উদয় হল না। দেবকীর মনে করলেন, এই যে আমার কোঁকচেরা কোলের ধন শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত।শ্রীকৃষ্ণকে দেখে দেবকীর স্তনের দুগ্ধ পুত্র-স্নেহে ক্ষরিত হতে লাগল,আর পাছে বা কোমল শিশু বাছার উপরে বজ্রসার মল্লগণ কোনরকম দৌরাত্ম (অত‍্যাচার)করে,দেবকীর হৃদয়ে এই আশঙ্কার উদয় হল।এটি করুণরসের প্রভাব।*
*🌹দেখুন কি আশ্চর্য‍্য ভাব!মল্লগণ যাঁকে বজ্রসার ভীষণতম পদার্থ বলে মনে করে ভীত হচ্ছে,স্নেহময়ী জননী তাঁকেই কুসুম-কোমল কোলের শিশু মনে করে মল্লগণের মধ্যে দেখতে পেয়ে কত আশঙ্কাই করছেন ; এদিকে ভীত কংসের হৃদয়ে ভয়ানক রস প্রবাহিত।কংস দেখছেন,কৃষ্ণ যেন সাক্ষাৎ মৃত‍্যুস্বরূপ।নারীগণ যাঁর মদনমোহন রূপ দর্শনে আলিঙ্গন লাভের জন্য উপাস‍্যদেবতার কাছে শত প্রার্থনা করছেন, কংস তাঁকেই সাক্ষাৎ মৃত‍্যু বলে ভয় পাচ্ছেন।আবার অপরদিকে যোগীগণ দেখছেন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ পরব্রহ্মবিগ্রহ।কেননা শান্তিরসেই ইঁহাদের সাধনা।বৃষ্ণিগণের কাছে শ্রীকৃষ্ণ পরমারাধ‍্য প্রীতিময় বিগ্রহ বলে প্রতিভাত(উজ্জ্বল রূপে প্রকাশিত) হলেন।লোকে কথায় বলে "যার যেমন ভাব,তার তেমন লাভ"।ফলে রসভেদেই ভগবদ্দর্শনে তারতম‍্য ঘটে।*
       *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৫. শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত প্রভুর প্রধান শিষ্যগণের নাম কি কি ❓❓❓❓❓ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar65.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
এই অধ্যায়ে শ্রীমদ্‌ বক্রেশ্বর পণ্ডিতের শিষ্য-প্রশিষ্য ক্রমে নিমানন্দ সম্প্রদায়ী বৈষ্ণবগণের বিষয় যৎ কিঞ্চিৎ অবগত আছি, তাহাই বর্ণনা করা হইল। জনৈক ভক্ত, বৈষ্ণবের নিকট আমি একখানি লিখন, প্রাপ্ত হইয়াছিলাম, তাহাতে শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত প্রভুর শিষ্য সম্বন্ধে লিখিত ছিল, যথা-----
চন্দ্রশেখর শঙ্করারণ্য আচাৰ্য্য এই দুই জন।
গোবিন্দানন্দ দেবানন্দ কহিল কথন ॥
গোপাল গুরু গোস্বামীর গুণের নাই লেখা।
বক্রেশ্বর পণ্ডিতের এই পঞ্চ শাখা ৷৷

লিপিখানির লিখন সত্যই বটে যে, শ্রীমদ্ গোপাল গুরু গোস্বামীর গুণের সীমা নাই। তিনি পণ্ডিত প্রভুর অতিশয় প্রিয়তম সেবক ছিলেন, এবং পূর্বেই বলা হইয়াছে কাশীমিশ্রের আলয়ে শ্রীমন্মহাপ্রভুর যে আশ্রম ছিল, ঐ আশ্রমের গাদিতে মহাপ্রভুর পর শ্রীবক্রেশ্বর পণ্ডিত আসন প্রাপ্ত হইয়া কিছু কাল পরে অপ্রকট হইলে সেই গাদি শ্রীমদ্ গোপাল গুরু গোস্বামীই প্রাপ্ত হইয়াছিলেন। তিনি ঐ মঠে মোহান্তাসনে আসীন থাকা-সময়ে ঐ মঠের মধ্যে শ্রীরাধাকান্ত নামে সেবা প্রতিষ্ঠিত করেন। 
যথা অনুরাগবল্লী গ্রন্থে------
তাঁর পাট নীলাচলে রাধাকাস্তের সেবা।
অতি মনোহর তাহা বৰ্ণিবেক কেবা ৷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
👏 ক্রমাগত 👉 ৬৬. গোপাল গুরু নাম হইবার সম্বন্ধে সাধুশ্রুতি এইরূপ অবগত হইয়াছি ❗ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar66.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


৬৩. শ্রীরাঘব পন্ডিত প্রসঙ্গ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori63.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৩)বৈষ্ণব জগতের মাধুকরী*
          *শ্রীরাঘব পন্ডিত প্রসঙ্গ*
        ••••••••••••••••••••••••••••••
*🌻মহাপ্রভু সমসাময়িক যে সকল ভক্তচূড়ামণি ছিলেন এবং যাঁদের সহচর্য‍্যে তাঁর লীলারহস‍্য উজ্জ্বল হতে উজ্জ্বলতর হয়েছিল।সেইরকম এক ভক্তের নাম হচ্ছেন শ্রীরাঘব পন্ডিত।তাঁর আদি নিবাস পানিহাটি এবং অদ‍্যাপি তাঁর স্মৃতি বহন করে জরাজীর্ণ অবস্থায় তাঁর সেই শ্রীপাট বিদ‍্যমান।*
*🔥বলতে সঙ্কোচ লাগে যে অধম লেখক তাঁর শ্রীগুরুদেবের সাহচর্য‍্যে (সঙ্গে) এই জায়গার দুর্দশা দেখে তা সম্পূর্ণভাবে সংস্কার করবার মানসে দিনের পর দিন,মাসের পর মাস যাঁরা এর অধিকারী তাঁদের কাছে আবেদন নিবেদন করে বিফল হন।পরিস্কার ভাবে বলা হয়েছিল যে আমরা শুধু সংস্কার করে দিব কিন্তু কোনরকম দাবী-দাওয়া থাকবে না, আপনাদের ঠাকুরবাড়ী আপনাদেরই থাকবে। কিন্তু জানিনা শ্রীরাঘব পন্ডিতের কি ইচ্ছে অধম লেখক এবং তাঁর শ্রীগুরুদেবের বাসনা পূরণ হল না।কারণ আমরা চেয়েছিলাম যে পরম পূজনীয় রামদাস বাবাজী মহারাজের উপদেশ অনুযায়ী নূতন সেবা পূজার প্রবর্তন না করে যা আছে তার দিকে নজর দেওয়াই ভাল। এর পরই ব‍্যারাকপুর সেবাশ্রমের প্রেরণা ঠাকুর দেন, হয়তো এটিই তাঁর ইচ্ছা ছিল।যাইহোক,প্রসঙ্গের ক্রম ভঙ্গের জন্য মার্জনা ভিক্ষা করি।*

*💧শ্রীরাঘব পন্ডিতের এই পাটবাড়ী কতকগুলি বিশেষ কারণে মহাতীর্থস্থান কারণ তাঁর এই আবাসে নিত‍্যানন্দ প্রভুর অভিষেক হয়েছিল অর্থ‍্যাৎ শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর যেরকম অভিষেক হয়েছিল সেরকম।ইহা দ্বারাই নিত‍্যানন্দ প্রভুর শ্রীরাঘব প্রীতি বুঝা যায়।অভিষেককালে নিত‍্যানন্দ প্রভু সম্পূর্ণ ঐশ্বর্য‍্য ভাবে শ্রীরাঘবের কাছে কদম্বপুষ্প চেয়েছিলেন। কিন্তু তখন অসময় কদমফুল পাওয়া যায় না, সেইজন‍্য রাঘব পন্ডিত মহা সমস‍্যায় পড়ে গেলেন এবং যখন নিত‍্যানন্দ প্রভুর কাছে অসামর্থের কথা নিবেদন করলেন তখন নিত‍্যানন্দ প্রভুর ইচ্ছা শক্তি দ্বারা জম্বীর বৃক্ষে(জামীর বা বাতাবি লেবুর গাছে) কদম্বফুল ফুটিয়ে ছিলেন।*
*🌹মহাপ্রভু যখন নীলাচলে গমন করেন তখন তিনি কথা দিয়েছিলেন যে তিনটি জায়গায় স্মরণ মাত্রেই উপস্থিত হবেন এবং সেই তিন জায়গার তিনজন কে কে জানেন*
*(১)শচীমাতার রন্ধন স্মরণে।*
*(২)নিত‍্যানন্দের নর্ত্তনে।*
*(৩)শ্রীরাঘব পন্ডিত অঙ্গনে।*
*সুতরাং ইহা হতেই বুঝা যায় যে তিনি কত উচ্চমার্গের গৌরভক্ত ছিলেন।শ্রীরাঘব পন্ডিতের সেবা এবং রাঘব পন্ডিতের মহিমা দ্বিগুণভাবে বৃদ্ধি পেয়েছিল তাঁর পরমা ভক্তিমতী ভগিনী শ্রীমতী দময়ন্তী দেবীর সাহচর্য‍্যে, অর্থ‍্যাৎ সেবার যত খুটিনাটি,পরাপাটী, পবিত্রতা,ভোগ রন্ধন ইত‍্যাদি সব দময়ন্তী দেবী এত নিষ্ঠার সঙ্গে করতেন যে তা বর্ণনা করা যায় না।আর তাঁর শ্রীহাতের রান্না যে কি উপাদেয় ছিল তা গ্রন্থ পাঠ করে জানা যায় এবং সেজন‍্য শ্রীপাদ কবিরাজ গোস্বামী লিখেছেন যে ঃ---*
*🌷রাঘবের গৃহে রান্ধে রাধা ঠাকুরাণী।।*
*🌷দুর্ব্বাসার ঠাঁই তিঁহো পাইয়াছেন বরে।*
*🌷অমৃত হৈতে তাঁর পাক অতি মধুরে।।*
*🌺আমরা আবার চলতি কথায় যে "রাঘবের ঝালি" কথাটি জানি বা যা বর্তমানে কয়েক বৎসর ব‍্যারাকপুর সেবাশ্রমে পালিত হচ্ছে এবং যা আবার পাটবাড়ীর বৈষ্ণব মহান্তগণ পুরীধাম অবধি গিয়ে তা গৌরাঙ্গ মহাপ্রভুকে সমর্পণ করেন তার মূলে কিন্তু এই দময়ন্তী দেবী।*
*🌳কারণ মহাপ্রভু যখন নীলাচলে থাকেন তখন রথের আগে গৌড়দেশের ভক্তগণ দল বেঁধে সবাই পুরীধাম যেতেন এবং বেশ কিছুদিন মহাপ্রভুর সঙ্গলাভ করে নিজেদের মনে পরম শান্তি লাভ করতেন এবং সেই উপলক্ষ্যে শ্রীরাঘব পন্ডিতও যেতেন। দময়ন্তী দেবী অতীব নিষ্ঠার সঙ্গে প্রাণভরা ভক্তি এবং অনুরাগ নিয়ে সারাবছর ধরে মহাপ্রভুর প্রিয় সব খাবার জিনিস তৈরী করে রাখতেন। সে সব জিনিসের নাম অসংখ্য এবং পরিমাণ পর্য‍্যাপ্ত।তাঁর মনের বাসনা যে গৌরাঙ্গ মহাপ্রভু উৎকল দেশে সন্ন‍্যাস নিয়ে জীব উদ্ধারের জন্য কত কষ্টই না স্বীকার করছেন এবং তাঁকে একটু প্রীতি করে তাঁর প্রিয় বস্তু যে কেউ খাওয়াবে সেরকম কেউ তো সেখানে নাই সেইজন‍্য দময়ন্তী দেবী মহাপ্রভুর প্রিয় এইসব খাদ‍্যদ্রব‍্য জ‍্যেষ্ঠ ভাইয়ের (শ্রীরাঘব পন্ডিত) মাধ‍্যমে প্রতি বৎসর পাঠাতেন।*
*☘ঝালি অর্থ‍্যাৎ ঝাঁকায় করে,বাঁকে* *করে  বহন করবার উপযোগী সেইসব জিনিস কাপড়ের কুথুলি, মাটির হাড়ি, বয়াম বা বয়েম* *ইত‍্যাদির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দময়ন্তদেবী পানিহাটী হতে দাদাকে রওনা করিয়ে* *দিতেন।আর অনুরাগ ভরা প্রাণ নিয়ে মহাপ্রভুর ধ‍্যান এবং স্মরণ, মনন*
*করতে করতে শ্রীরাঘব পন্ডিত বিভিন্ন বাহকের সঙ্গে নিয়ে পুরী অভিমুখে পদযাত্রা করতেন।অবশেষে গম্ভীরা মন্দিরে পৌঁছিয়ে নানাপ্রকার কীর্তন ও আর্তির মাধ‍্যমে সেবক গোবিন্দের হাতে তা সমর্পণ করতেন যাতে তিনি সময় বুঝে সব জিনিস মহাপ্রভুর সেবা দেন।এই ঝালি সমর্পণের বিস্তৃত বিবরণ রামদাস বাবাজী মহারাজ যে ভাবে কীর্তনের মাধ‍্যমে বর্ণনা করেছেন তা শ্রবণ করলে চোখের জল সম্বরণ করা যায় না।*
*🍁অদ‍্যাপি বরাহনগর পাটবাড়ীর বৈষ্ণব মহান্তগণ রামদাস বাবাজী মহারাজের এই ভাবধারাকে জীবন্ত রেখেছেন। তাঁরা প্রত‍্যেক বৎসর বহুরকম জিনিস সংগ্রহ করে ট্রেনে করে পুরীধামে যান এবং শ্রীগুরুদেব রচিত কীর্তনের মাধ‍্যমে তা গম্ভীরা মন্দিরে সমর্পণ করেন।😭আজ আমাদের মহাপ্রভুও নাই,তাঁর সেবক গোবিন্দও নাই,আর না আছেন আমাদের পরম পূজনীয় এবং পরম আদরের রামদাস বাবাজী মহারাজ, কিন্তু তথাপি তাঁদের স্মরণ মননের মধ‍্য দিয়ে যেটুকু মনে আনন্দ পাওয়া যায় তাতেই আত্মতৃপ্তি।*
🪷🪷🪷🪷🪷🪷🌷🪷🪷🪷🪷🪷🪷
*বয়সে নবীনা নারী,যুবা মন লয় হরি,*
   *যদিও কুব্জ তার পৃষ্ঠেতে বিরাজে।*
*চোখ ভাসা দীর্ঘ নাসা,মুখে তার মিষ্ট ভাষা,*
    *পরমা সুন্দরী সে যে নারী মাঝে রাজে।।*
*তাহারে সম্মুখে হেরি,কহিলেন বংশীধারী,*
   *কহগো সুন্দরী তুমি কাহার ললনা।*
*কোথায় তোমার গতি,জানিতে বাসনা অতি,*
  *কার তরে গন্ধ-পাত্র লয়েজ বল না।।*
*এই সুগন্ধি চন্দন,হেরি মোর মুগ্ধ মন,*
   *ত্বরা ইহা অঙ্গে দিতে বাসনা এখন।*
*দেহে যদি এইক্ষণ,গন্ধ কর প্রলেপন,*
   *অতিশয় তুষ্ট হব ভাই দুইজন।।*
🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds