✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫২. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
*৫২,রামায়ণ কথন সংক্ষেপে*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*⭐অঙ্গদ ফিরে এসে শ্রীরাম, সুগ্রীব ও অন্যান্যদের সমস্ত কথা বলল।শ্রীরাম সুগ্রীব ও অন্যান্যসকল ভীষণ খুশী হল।অঙ্গদ যে লঙ্কায় গিয়েছিল তার সংকেত স্বরূপ রাবণের মাথার মুকুট সকলের সম্মুখে এনে রাখল।আর অপরদিকে অঙ্গদের তিরস্কারে দশানন চরম লজ্জা পেয়ে অধোমুখ হয়ে বসে আছেন।যিনি সপ্ত স্বর্গ,সপ্তপাতাল এমন কি ইন্দ্র,যম,সূর্য্য যাকে চরম ভয় করে সে অধোমুখে বসে আছেন!তখন রাবণ ইন্দ্রজিৎকে ডেকে বললেন, যে ভাবে হোক না কেন তুই শ্রীরাম ও লক্ষ্মণকে বধ করে আয়। ইন্দ্রজিৎ রাম-লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করবার জন্য কোটি কোটি সৈন্য একত্র করে রণসাজে সাজিল।রাবণ আবার বললেন,ইন্দ্রজিৎ রাম লক্ষ্মণকে মারবার পূর্বে তুই অঙ্গদকে মারবি।ইন্দ্রজিতের কটকের ধূলায় যেন পৃথিবী অন্ধকার হয়ে গেল, রামচন্দ্র যেখানে ছিলেন তাঁদেরও চারটি দ্বার করা হয়ে ছিল,ইন্দ্রজিৎ প্রথমে গিয়ে পূর্ব দ্বার আক্রমণ করল।রাক্ষস ও বানরসেনাদের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হল।তারপর দক্ষিণ দ্বারে গিয়ে তুমুল যুদ্ধ চলল,অঙ্গদ ও মেঘনাদের বাক্য যুদ্ধ হববার পর বাণ যুদ্ধ শুরু হলে অঙ্গদ সমস্ত বাণ কেটে ফেলায় মেঘনাদের ভীষণ ভয় পেয়ে আকাশে নিজেকে গোপন করে যুদ্ধ করতে লাগল। সম্পাতি সামনে এলে প্রচন্ড নামক রাক্ষস তাকে তিনশত বাণ মারলে সম্পাতি শালগাছ হাতে নিয়ে দিল একপাক,সেই একপাকে হাজার হাজার রাক্ষসের প্রাণ গেল।তারপর বিদ্যুমালী নামক রাক্ষস এসে অন্যান্য বানরদের আক্রমণ করলে হনুমান সামনে এসে যুদ্ধ করেন।হনুমান বিদ্যুৎমালীর রথে একলাফ চড়ে এমন ভাবে চুল ধরলেন যে তার মাথা খুলে চলে এলো।এক এক করে সকল বানরের যুদ্ধ শেষে মেঘনাদ আকাশের আড়াল থেকে রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে লাগল।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫২. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*শ্রীরাম লক্ষ্মণ বলে হৈলাম নিরাশ*।
*মেঘের আড়ে ইন্দ্রজিৎ করে উপহাস।।*
*লাফ দিয়ে বানর সে উঠয়ে আকাশ।*
*কোথায় থাকিয়া যুঝে না পায় তল্লাশ।।*
*কোথা থাকি যুঝে বেটা দেখিতে না পায়।*
*জীবনের বাসনা ছাড়িল দুই ভাই*।।
*এবারে মেঘনাদ আকাশের আড়াল থেকে কাপুরুষের মত=*
*এত বাণ মারি বেটা ক্ষমা নাহি মানে।*
*নাগপাশ বাণ যুড়ে ধনুকের গুণে*।।
*নাগ পাশ বাণ এড়ে বড়ই দারুণ।*
*যার নামে যম ইন্দ্র কাঁপয়ে বরুণ*।।
*ব্রহ্ম-অস্ত্র নাগপাশ দুর্জয় প্রতাপ।*
*এক বাণে হইল চৌরাশি লক্ষ সাপ।।*
*⭐সাপ হয়ে আকাশে উড়ে আর তার মুখ থেকে আগুন জ্বলে।চারিদিকে আগুন আর আগুন। বায়ু বেগে বাণ গিয়ে শ্রীরাম ও লক্ষ্মণকে বেঁধে ফেলে।সর্বাঙ্গ নাগ আর নাগে ভরে গেল।সাপের বিষের জ্বালায় দুইভাই ঢলে পড়লেন।*
*লোটায় কমল-অঙ্গ আলুথালু বেশ।*
*লোটায় ধনুক তূণ আলুয়িত কেশ।।*
*🌻রাম-লক্ষ্মণের এই অবস্থা দেখে আনন্দ করতে করতে মেঘনাদ লঙ্কায় ফিরে গেল। রাবণ জিজ্ঞাসা করল যুদ্ধের সংবাদ,ইন্দ্রজিৎ বলল প্রথমে বানরদের দাপটে ভয় পেয়ে ছিলেন পরে নাগপাশ বাণে রাম-লক্ষণকে শেষ করে দিয়েছি। অন্যদিকে রাম-লক্ষ্মণ নাগপাশে বন্দী হলে সীতা শুনে ভীষণ কান্নাকাটি করতে লাগলেন।ত্রিজটা নামে এক রাক্ষসী সীতার কাছে ছিল, কিন্তু সে সীতার মঙ্গল কামনা করে,সে বলল রাম-লক্ষ্মণ নাগপাশে বন্ধন হয়েছে মরে নাই।অযথা রোদন কোরো না,ঐদিকে নাগপাশে বন্দী রাম-লক্ষ্মণকে দেখে তারাও(সকল বানরগণ) ভীষণ কান্না শুরু করে।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
