✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*১০,🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া🙏*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🦋গণক ঠাকুরের মনে একটা বিষম খটকা লাগল।তিনি যথাসময়ে সনাতন মিশ্রের গৃহে পৌঁছলেন।পথিমধ্যে নিমাই পন্ডিতের সঙ্গে যে সব কথা হয়ে ছিল,একটু ভণিতার সঙ্গে সে মিশ্র ঠাকুরকে জানালেন। শুনে সনাতন মিশ্র মনে করলেন নিমাই পন্ডিত তাঁর কন্যাকে প্রত্যাখ্যান করলেন।তাঁর পূর্ব সন্দেহ মনে দৃঢ়াঙ্কিত হল।হৃদয়ে একটা দারুণ আঘাত লাগল।মনে মর্মান্তিক কষ্ট পেলেন।গণক ঠাকুরের কথাগুলি ঠাকুর লোচন দাস শ্রীচৈতন্য মঙ্গলে লিখেছেন=*
*গণক কহিল শুন শুন হে পন্ডিত।*
*আসিতে দেখিনু বিশ্বম্ভর আচম্বিত।।*
*তারে দেখি আনন্দিত ভেল মোর মন।*
*কৌতুকে তাহারে আমি বলিনু বচন।।*
*কালি শুভ অধিবাস হইবে তোমার।*
*বিবাহ হইবে শুন বচন আমার।।*
*এ বোল শুনিয়া তেঁহো করিল উত্তর।*
*কহ কোথা কার বিভা কেবা কন্যা বর।।*
*আমার সাক্ষাতে কথা কহিল এমন।*
*বুঝিয়া কার্যের গতি কর আচরণ*।।
*🌻গণকের কথা শুনে সনাতন মিশ্রের মস্তকে যেন বজ্রপাৎ হল। তিনি অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। মধ্যে মধ্যে দীর্ঘ নিশ্বাস ফেলছেন।অধোবদনে বসে আছেন।কিছুক্ষণ এইভাবে থেকে তিনি অন্তঃপুরে প্রবেশ করলেন।গণক ঠাকুর বাইরের গৃহে বসে রইলেন।মিশ্র ঠাকুর সর্বপ্রথমে গৃহিণীকে কু-সংবাদটি দিলেন।মিশ্র গৃহিণী গৃহে আনন্দোৎসবের আয়োজন করছিলেন, স্বামীর মুখে এই অশুভ সংবাদ পেয়ে একেবারেই নিরানন্দ হলেন।সকলেই একে একে এই কথা শুনলেন,সনাতন মিশ্রের গৃহে হাহাকার পড়ে গেল।সকলেই নিরানন্দ,সকলের মুখে বিষাদ-চিহ্ন লক্ষিত হল।তিনি দুঃখে অপমানে হাহাকার করে মাটিতে পড়ে গেলেন।যথা শ্রীচৈতন্য মঙ্গলে=*
*গণকের মুখে এত শুনিয়া বচন।*
*ধৈর্য্য হারাইল পন্ডিত সনাতন।।*
*নানা দ্রব্য কৈনু আমি নানা অলঙ্কার।*
*কাহারে বা দোষ দিব করম আমার।।*
*আমি কোন কিছু অপরাধ নাহি করি।*
*অকারণে আদর ছাড়িলা গৌর-হরি।।*
*হা হা গোরাচাঁদ বলি ভূমেতে পড়িলা।*
*গৌরাঙ্গ-সম্বন্ধ-সুখ ধন হারাইলা*।।
*ফুৎকার করিয়া কান্দে বোলে হরি হরি।*
*তোমা না পাইয়া বিশ্বম্ভর আমি মরি।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻এত বড় রাজপন্ডিত,এত বড় সম্মানী লোক,সকলের সামনে বালকের মতো মাটিতে পড়ে চিৎকার করে রোদন করতে লাগলেন।ভক্ত ভগবানের কাছে উপেক্ষিত হয়েছেন, দাস প্রভুর কাছে অবজ্ঞাত হয়েছে,মনে বড় দুঃখই হয়েছে,অভিমানে বুক ফেটে যাচ্ছে। দাস আর কি করবেন?এখন দাসের ক্রন্দন ভিন্ন আর কি সম্বল আছে? ভগবানের কাছে ভক্তের কাতর রোদন ভিন্ন আর কি নিবেদন আছে?তাই আজ মিশ্র ঠাকুর মনের দুঃখে শ্রীগৌরাঙ্গসুন্দরকে কাতর কন্ঠে স্তব করছেন*
*জয় পান্ডবের পরিত্রাণ বিশ্বম্ভরে।*
*রাখিলে ভীষ্মক-বাঞ্জা বিদর্ভ নগরে।।*
*জয় রুক্মিণীর বাঞ্জা-রক্ষক মুরারি।*
*আনিলেন অকুমারী যতেক সুন্দরী।।*
*তা সভারে করিল বিভা জানি তার মর্ম।*
*মোর কন্যা বিভা কর তুমি সত্য ধর্ম।।*
*মোরে ঘৃণা না করিবে পতিত বলিয়া।*
*কত কত পতিতেরে লৈয়াছ তরিয়া।।*
*জয় বিশ্বম্বর জগজন ত্রাণ দাতা।*
*জয় সর্বেশ্বরেশ্বর বিধির বিধাতা*।।
*মুঞি সে অধমাধম মতি অতি মন্দ*।
*কভু না পাইল তোর ভজনের গন্ধ।।*
*🙏এদিকে মিশ্র-গৃহিণী নিজ মনোদুঃখ সংবরণ করে স্ত্রীজন সুলভ লজ্জা ত্যাগ করে,স্বামীর কাছে বসে নানাবিধ সান্ত্বনা দিতে লাগলেন।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



