✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪২. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৪২ রামায়ণ তুলসীদাস*
/\/\/\/\/\/\/\/\/\/\/\
*⭐লক্ষ্মণের বাক্যাহুতিতে পরশুরাম ক্রোধাগ্নি বৃদ্ধি হচ্ছে দেখে রঘুকুলভানু রামচন্দ্র মধুর বচন প্রয়োগ করে (যেন জলসিঞ্চন করে অগ্নিকে শান্ত করতে চাইলেন)।রামচন্দ্র বললেন=হে নাথ!বালকের উপর কৃপা করুন।এই দুগ্ধপোষ্য শিশুর প্রতি ক্রোধ করবেন না।এ যদি আপনার প্রতাপ সম্বন্ধে বিন্দুমাত্র জানত তাহলে কি এই অজ্ঞান বালক আপনার সঙ্গে তর্ক করত?শিশুর চপলতা গুরু,পিতা ও মাতার কৌতুকের কারণ হয়ে থাকে।কাজেই শিশু ও সেবক মনে করে ক্ষমা করে দিন।আপনি তো নিরপেক্ষ,সদাচারী,সুধীর ও জ্ঞানী বলেই পরিচিত।রামচন্দ্রের সুশীতল বচন শুনে মুনির ক্রোধাগ্নি কিঞ্চিৎ কম হল।এমন সময়ে লক্ষ্মণ আবার কিছু বলে হাসলেন।তাঁকে হাসতে দেখে পরশুরাম আপাদস্তক জ্বলে উঠল।তিনি বললেন=হে রাম! তোমার অনুজ অতি পাপী,গৌরবর্ণ হয়েও সে অন্তরে মলিন।এ পয়োমুখ নয়,কালকূটমুখ।এই বালক স্বভাবে দুর্বিনীত,তোমার মতন আদৌ সুশীল নয়।এই অধম আমাকে কালসম মনে করে না।লক্ষ্মণ আবার বললেন, হে মুনি!শুনুন।ক্রোধই হল পাপের উৎস। ক্রোধের বশীভূত হয়েই মানুষ নানারকম অনুচিত কর্ম করে থাকে আর বিশ্বের প্রতিকূল আচরণ করে সকলের অকল্যাণ করে।হে মুনিশ্রেষ্ঠ!আমি হলাম আপনার অনুচর ; এইবার দয়া করে শান্ত হন।আপনার রাগে তো হরধনু জোড়া লাগবে না।অনেকক্ষণ হল দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই আপনার চরণ ব্যথা করছে এইবার বসুন।যদি এই ধনুকেই আপনার বিশেষ প্রীতি নিহিত থাকে তাহলে না হয় কোনো বড় দক্ষ কারিগর ডেকে তা জুড়ে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে।লক্ষ্মণের কথায় রাজর্ষি জনকের ভয় হল। তিনি বললেন,আরে!চুপ।কথাটি অনুচিত ; তা বলা ঠিক হয়নি।মিথিলার জনগণ তখন থরথরি কম্পমান হয়ে ভাবছে,আরে!এই ছোট রাজকুমার তো দেখছি ভয়ানক দুষ্ট।লক্ষ্মণের নিরুদ্বিগ্নচিত্ত কথাবার্তা শুনে পরশুরামের সর্বাঙ্গ রাগে জ্বলে যেতে লাগল যা তাঁর শক্তিক্ষয়ের কারণ হচ্ছিল।রামচন্দ্রের উপর যেন দয়া করে পরশুরাম বললেন=কেবল তোমার অনুজ বলেই আমি একে রেহাই দিলাম।এর এত সুন্দর গৌরবর্ণ তবুও এ অতীব মলিনচিত্ত;যেন সুবর্ণ নির্মিত বিষকুম্ভ।পরশুরামের আবার ব্যঙ্গোক্তি করতে উদ্যত হলে রামচন্দ্র দৃষ্টির দ্বারা অনুজকে বিরত করলেন।তখন লক্ষ্মণ মুনিবর বিশ্বামিত্রের কাছে গমন করলেন।রামচন্দ্র হাতজোড় করে সবিনয়ে সুললিত কন্ঠে বললেন,সে নাথ!আপনি সজ্জন ও বুদ্ধিমান।আপনি বালকের কথার উপর গুরুত্ব দেবেন না।বোলতা ও বালক স্বভাব একরকম হয়।বিজ্ঞ সন্তজন তাদের দোষ ধরেন না।আর তা ছাড়া সে তো কোনো অন্যায় করেনি।হে নাথ!যদি কোন অপরাধ হয়ে থাকে তাহলে তার জন্য দায়ী ত আমি।অতএব হে প্রভু!আমি আপনার শরণাগত।এখন কৃপা, ক্রোধ প্রশমনের জন্য আপনি কোন উপায় বলুন।হে মুনিরাজ!সম্ভব হলে আমি তাই করব।পরশুরাম বললেন, হে রাম!শান্ত হই কেমন করে,দেখ,এখনও তোমার ছোট ভাই আমার দিকে বক্রদৃষ্টি নিক্ষেপ করছে।ওর গলায় যদি কুঠারাঘাত না করি তাহলে বৃথাই এত ক্রোধ করা।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



