শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৮. অতি গূঢ় নিত্যানন্দ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_5.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২৮. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
     ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(২৮)
*অতি গূঢ় নিত্যানন্দ।*

একদিন মহাপ্রভু নিত্যানন্দ সঙ্গে শ্রীবাস পন্ডিত গৃহে বসে আছেন।সেই সময় মুরারি গুপ্ত এসে প্রভুর চরণে প্রণাম করলেন। তারপর নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম করলেন। মহাপ্রভু মুরারি কে বললেন "এ ঠিক হলো না,ব্যতিক্রম করে কেন প্রনাম করলে? কোথায় তুমি সবাইকে শিখাবে, আর তুমি এইরকম ধর্ম লঙ্ঘন করছ? মুরারী বলছেন *"প্রভু! তুমি হৃদয়ে প্রেরণা দিয়ে যা করাও আমি তাই করছি। মহাপ্রভু বললেন "ভালো ভালো, আজকে ঘরে যাও, কাল সকালে সব জেনে যাবে!"*  *সসম্ভ্রমে মুরারি গুপ্ত বাড়িতে গিয়ে শয়ন করলেন। স্বপ্নে দেখছেন, মহাভাগবত প্রধান মল্লবেশে নিত্যানন্দ আগে আগে চলেছেন, শিরে মহানাগফনা, হাতে দেখছেন শ্রীহল-মুষল।*

 *নিত্যানন্দ মূর্তি দেখে যেন হলধর। শিরে পাখা ধরি পাছে যায় বিশ্বম্ভর।।*

 _*মহাপ্রভু হেসে বলছেন 'এবার তো জানলে মুরারি?আমি যে কনিষ্ঠ! এখন মনে বিচার করে দেখ।" দুই ভাই শিক্ষা দিয়ে চলে গেলেন।*_

 মুরারির স্বপ্ন ভেঙে গেল, চেতন পেয়ে গুপ্ত ক্রন্দন করতে লাগলেন।
 *"হা নিত্যানন্দ!"*  বলে ঘন ঘন দীর্ঘশ্বাস ছাড়তে লাগলেন। প্রভাতে উঠে আনন্দিত মনে মহাপ্রভুর কাছে আসলেন, এসে *প্রথমে নিতাই চরণে প্রণাম করলেন, তারপর মহাপ্রভুর চরণে। হেসে মহাপ্রভু মুরারীকে বললেন -"এ কেমন হল?"*
 *মুরারী- "প্রভু!তুমি যেমন করালে।"*

 "পবন-কারনে যেন শুষ্ক তৃণ চলে।
জীবের সকল কর্ম তোর শক্তি বলে।।"

মহাপ্রভু বললেন-" তুমি আমার অত্যন্ত প্রিয়,অতএব তোমারে আমি এই সকল তত্ত্ব জানালাম।"

মহাপ্রভু মুরারিকে নিজ তত্ত্ব জানাচ্ছেন, এমন সময় গদাধর এসে মহাপ্রভুর মুখে তাম্বুল দিলেন।

মহাপ্রভু বলছেন-" মুরারি তুমি আমার সেবকের ভিতরে প্রধান"।
এই বলে চর্বিত তাম্বুল প্রদান করলেন। হাতজোড় করে মুরারি গ্রহণ করলেন। চর্বিত তাম্বুল খেয়ে মুরারী মহানন্দে মত্ত হয়ে উঠল।
*মহাপ্রভু বলছেন-"মুরারী! হাত ধুয়ে ফেল।"  মুরারী মাথায় হাত মুছলেন।*

*প্রভু বোলে "আরে ব্যাটা জাতি গেল তোর। তোর অঙ্গে উচ্ছিষ্ট লাগিল সব মোর।।*

বলতে বলতেই প্রভুর ঈশ্বর-আবেশ আসলো দাঁত কড়-মড় করে বলছেন- 
*"সন্ন্যাসী প্রকাশানন্দ বৈসয়ে কাশীতে। মোরে খণ্ড খণ্ড ব্যাটা করে ভালমতে।।*

 *পড়ায়ে বেদান্ত মোর বিগ্ৰহ না মানে।   কুষ্ঠ করাইলুঁ অঙ্গে তভু নাহি জানে।।*

 *অনন্ত ব্রহ্মাণ্ড মোর যে অঙ্গেতে বৈসে। তাহা মিথ্যা বোলে ব্যাটা কেমন সাহসে।।*

*সত্য কহোঁ মুরারী! আমার তুমি দাস। যে না মানে মোর অঙ্গ, সেই যায় নাশ।।*

 *অজ ভবানন্দ মাঝে যে বিগ্রহ সেবে। যে বিগ্রহ প্রাণ  করি পূজে সর্ব-দেবে।।*

 *পুণ্য* পবিত্রতা পায় যে অঙ্গ পরশে।
 তাহা মিথ্যা বোলে ব্যাটা কেমন সাহসে।।

সত্য সত্য করোঁ তোরে এই পরকাশ।
 সত্য মুঞি, সত্য মোর দাস তার দাস।।

সত্য মোর লীলা কর্ম, সত্য মোর স্থান।
 ইহা মিথ্যা বোলে মোরে করে খাণখাণ।।

যে যশ শ্রবণে আদি অবিদ্যা বিনাশ।
 পাপী অধ্যাপকে  বোলে 'মিথ্যা সে বিলাস'।।

মুরারি গুপ্ত কে লক্ষ্য করে প্রভু জীবকে শিক্ষা দিলেন- আমার এই বিগ্ৰহ, সেবক, লীলা, স্থান সবকিছু নিত্য সত্য।

কিছুক্ষণ পরে মহাপ্রভুর বাহ্য হল, "ভাই "বলে মুরারিকে আলিঙ্গন করলেন। বড় স্নেহ করে বললেন- "সত্য তুমি মুরারী! আমার শুদ্ধ দাস।
 তুমি সে জানিলা নিত্যানন্দের প্রকাশ।।

 *নিত্যানন্দে যাহার তিলেক দ্বেষ রহে।দাস হইলেও সে মোর প্রিয় নহে।।*
 
 ঘরে যাহ গুপ্ত! তুমি আমারে কিনিলা।
 নিত্যানন্দতত্ত্ব গুপ্ত! তুমি সে জানিলা।।

হেন মতে মুরারী প্রভুর কৃপা পাত্র।
এ কৃপার পাত্র হবে হনূমান মাত্র।।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২৮. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
      ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস  ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
আনন্দে মুরারিগুপ্ত নিজের ঘরে গেলেন, এক বলছেন আর খল খল করে হাসছেন। পরম উল্লাসে বলছেন- আমি এখন ভোজন করব। পতিব্রতা অন্ন এনে দিলেন। বিহ্বল মুরারি গুপ্ত অন্ন মেখে খাও খাও বলে অন্ন গ্রাস করে মুখে তুলে দিচ্ছেন। "খাও খাও কৃষ্ণ" বলছেন। পতির ব্যবহার দেখে পত্নী হাসছেন। পুন পুন অন্ন এনে দেন, আর মুরারী বারবার খাওয়ান। 
"যত অন্ন দেয় গুপ্ত, তাহা প্রভু খায়।"

  "কৃষ্ণ কৃষ্ণ" বলে পতিব্রতা সাবধান করালেন। 
কৃষ্ণপ্রেমানন্দে গুপ্ত বিভোর হয়ে বসে আছেন। এমন সময় মহাপ্রভু চলে আসলেন।
গুপ্ত জিজ্ঞাসা করছেন -কি মনে করে শুভাগমন হল?
 মহাপ্রভু বলছেন- বিষ্টম্ভের চিকিৎসার জন্য।
 গুপ্ত বলছেন- অজীর্ণের কারণ?

প্রভু বোলে আরে ব্যাটা! জানিবি কেমনে।
 "খাও খাও" বলি অন্ন ফেলিলি যখনে।।
 তুই পাসরিলি যবে তোর পত্নী জানে।
 তুঞি দিলি মুঞি বা না খাইমু কেমনে।।

তোর অন্নের জন্যই আমার অজীর্ণ হয়েছে। এর একমাত্র ঔষধ তোর ঘরের জল।

 এত বলি ধরি মুরারীর জলপাত্র।
 জল পিয়ে প্রভু ভক্তি রসে পূর্ণমাত্র।।

কৃপা দেখি মুরারি হইল অচেতন।
মহাপ্রেমে গুপ্তগোষ্ঠী করয়ে ক্রন্দন।।

হেন প্রভু, হেন ভক্তিযোগ,হেন দাস।
 চৈতন্য প্রসাদে হইল ভক্তির প্রকাশ।।

 মুরারি গুপ্তের দাসে যে প্রসাদ পাইল।
 সেই নদীয়ায় ভট্টাচার্য না দেখিল।।

বিদ্যা ধন প্রতিষ্ঠায় কিছু নাহি করে।
 বৈষ্ণবের প্রসাদে সে ভক্তি-ফল ধরে।।

*যে-সে-কেনে নহে বৈষ্ণবের দাসী দাস।  সর্বোত্তম সে-ই ,  __এই বেদের প্রকাশ।।*

ক্রমশ ..…
✧═══════════•❁❀❁•═══════════✧      
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
 

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
           ꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds