✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*০৯,🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া🙏*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🦋শ্রীপাদ সনাতন মিশ্র এঁদের মধ্যে একজন।এর প্রমাণ শ্রীচৈতন্য মঙ্গল,*
*মোর ভাগ্য সম ভাগ্য কাহার হইব*।
*পরব্রহ্ম শ্রীগোবিন্দে কন্যা সমর্পিব।।*
*সদা যাঁর পাদপদ্ম পূজে ব্রহ্মা শিব।*
*সে চরণে কন্যা দিয়া আমিহ অর্চিব।।*
*🙏শ্রীপাদ সনাতন মিশ্র বুঝে ছিলেন তাঁর ভাবী জামাতাটি পরম-ব্রহ্ম সনাতন সাক্ষাৎ গোবিন্দ।সামান্য মনুষ্য বোধে তাঁকে নিমাই পন্ডিত বলেন।সেই জন্যই মিশ্র ঠাকুরের মনে এত ভয়,এত সন্দেহ,পাছে তাঁর কন্যাকে শ্রীভগবান অঙ্কলক্ষ্মী(পত্নী)করতে সম্মত না হন।শচীদেবীর আশ্বাস বাক্যে সনাতন মিশ্রের সে সন্দেহ একেবারেই দূর হল না,তবে মন কতকটা শান্ত হল বটে, কিন্তু ভয় রইল অবশেষে পাছে ভগবানের দয়ায় বঞ্চিত হন।এ ভয়ের অবশ্য কারণ ছিল।ভগবানকে কন্যা সমর্পণ করে জীবন সার্থক করব এ আশাটি বড় উচ্চাশা।ভক্তবৎসল বাঞ্জাকল্পতরু ভগবান ভক্তের সকল কথায় শুনে থাকে,সকল আশায় পূর্ণ করেন, কিন্তু ভক্তের মনে সম্পূর্ণ ভরসা থাকা সম্ভবপর নহে।ভক্ত ও ভগবানে প্রভু ও দাস সম্পর্ক।এরূপ অবস্থায় ভয় বা সন্দেহ স্বাভাবিক।সনাতন মিশ্রের সন্দেহ অমূলক নহে।তাই ভগবান ভাবী শ্বশুরকেও পরীক্ষা করতে ছাড়লেন না।*
*এ বোল শুনিয়া নিমাই করিল উত্তর।*
*কহ কোথা কার বিভা কেবা কন্যা কার।।*
*(শ্রীচৈতন্যমঙ্গল)*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*সনাতন মিশ্র গণক ঠাকুরকে শুভ বিবাহের দিন স্থির করতে ডেকে পাঠালেন।গণক ঠাকুর মহানন্দে মিশ্র ঠাকুরের গৃহাভিমুখে যাচ্ছেন।পথে নিমাই পন্ডিতের সঙ্গে সাক্ষাৎ।নিমাই পন্ডিত ছাত্রগণকে সঙ্গে নিয়ে গঙ্গাস্নানে যাচ্ছেন।গণক ঠাকুর নিমাই পন্ডিতকে উদ্দেশ্য করে বললেন,"পন্ডিত" তোমার শুভ বিবাহের দিন স্থির করতে যাচ্ছি।সনাতন মিশ্রের পরম রূপবতী কন্যার সঙ্গে তোমার শুভ পরিণয় হবে।আহা, বড় সুখের কথা।তৎসঙ্গে মিশ্র ঠাকুরের বড় সৌভাগ্য।এ কথা শুনে নিমাই পন্ডিত একেবারে বিস্মিত হয়ে গণক ঠাকুরের প্রতি চেয়ে রইলেন এবং বললেন "সে কি কথা"? আমার বিবাহ?আমি তো কিছুই জানি না?এ বিবাহে আমার মত তো কেউ নেয় নি? গণক ঠাকুর সবিস্ময়ে বললেন, "নবদ্বীপের সমস্ত লোক এ শুভ পরিণয়ের সংবাদে আনন্দ করছে, আর পন্ডিত!তুমি কিনা তোমার বিয়ের খবর রাখ না! ঐ যে একটি কথা আছে "যার বিয়ে তার খোঁজ নেই,পাড়া পড়শীর ঘুম নেই" তাই হল তোমার।বড় আশ্বর্য্য কথা!তোমার মাতা ঠাকুরাণী এই বিবাহ স্থির করেছেন।তোমাকে কি তিনি বলেন নাই? নিমাই পন্ডিত গণক ঠাকুরের কথা শুনে হাসতে হাসতে কেবল একটি ""না"" বলে গঙ্গার ঘাটের দিকে চলে গেলেন।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




