শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪১. রামায়ণ 🙏 তুলসী দাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_38.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
            ꧁ ৪১. রামায়ণ 🙏 তুলসী দাস 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
       ꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*৪১ রামায়ণ তুলসীদাস*
*🌻পরশুরাম বললেন,হে বিশ্বামিত্র!শোনো। তোমার এই বালক নিতান্ত মন্দবুদ্ধি ও কুটিল স্বভাবের।কালের প্রভাবে এ নিজ কুলের ধ্বংস ডেকে আনছে।এ তো পূর্ণচন্দ্রসম সূর্য‍্যবংশের কলঙ্ক।এই বালক অত‍্যন্ত অবাধ‍্য,মূর্খ ও নির্ভয়।মুহূর্ত‍্যের মধ্যে বালক কালগ্রাস হয়ে যাবে।আমি সাবধান করলাম,পরে আমাকে দোষ দিও না।যদি তুমি এর মঙ্গল চাও তাহলে একে আমার প্রতাপ,সামর্থ‍্য ও ক্রোধের কথা বলেচুপ করে থাকতে বলো।লক্ষ্মণ আবার বলে উঠলেন, হে মুনি!যেখানে আপনি স্বয়ং বিরাজমান,সেখানে আপনার গুণকীর্তন করবার জন্য লোকের কী দরকার?আপনি তো এর মধ্যেই বারে বারে নিজের মুখেই গুণকীর্তন করে ফেলেছেন। এখনও যদি পূর্ণরূপে তৃপ্তি না হয়ে থাকে তাহলে না হয়, আরও কিছু বলে ফেলুন।রাগ চেপে রেখে অকারণে কষ্ট পাবেন না।বীরত্ব প্রদর্শনই তো আপনার ব্রত।আপনি ধৈর্যবান ও ক্ষোভশূন‍্য,এইরকম কটু কথা বলা আপনার শোভা পায় না। 🌻শূর ও তার সামর্থ‍্য রণক্ষেত্রে প্রদর্শন করে থাকে,মুখে বলে বেড়ায় না। শত্রুকে সামনে উপস্থিত দেখে কাপুরুষগণই নিজ প্রতাপের গুণকীর্তন করে থাকে।🌻আপনি তো আমার জন্য ক্রমাগত কালকে হাঁক পারছেন মনে হচ্ছে।লক্ষ্মণের কাটাকাটা কথা শুনে পরশুরাম নিজ ভয়ানক কুঠারকে ঠিক করে হাতে তুলে নিলেন।আরো বললেন,আর যেন কেহ আমাকে দোষ না দেয়।এই কটুভাষী বালক বধের যোগ্য।বালক মনে করে আমি অনেকক্ষণ সহ‍্য করেছি,এখন দেখছি এর মৃত‍্যু শিয়রে এসে দাঁড়িয়েছে।এবার ঋষি বিশ্বামিত্র বললেন,অপরাধ ক্ষমা করুন।সাধুগণ বালকের দোষগুণ ধরেন না।পরশুরাম বললেন,আমি সুতীক্ষ্ণ কুঠার হাতে দয়ামায়াহীন ও ক্রোধী পরশুরাম আর আমার সামনে দাঁড়িয়ে এই গুরুদ্রোহী দুর্বিনীত অপরাধী আমার বিরুদ্ধেই কথা বলছে!তবুও আমি তাকে বধ না করে ছেড়ে দিলাম হে বিশ্বামিত্র!কেবল তোমাকে ভালবাসি বলিয়া।না হলে কুঠার দিয়ে একে বধ করে অনায়াসে গুরুদেবের ঋণ শোধ করতাম।🌻ঋষি বিশ্বামিত্র মনে মনে হাসলেন,তিনি ভাবছেন,মুনিবর সর্বত্রই শ‍্যামলিমাই প্রত‍্যক্ষ দর্শন করে যাচ্ছেন।(অর্থ‍্যাৎ সর্বত্র জয়লাভ করে তিনি ভাবছেন যে শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ দুইজন সাধারণ ক্ষত্রিয় মাত্র।) কিন্তু লৌহ নির্মিত খাঁড়াকে তিনি আখের রসে ভরা বলে ভাবছেন, যা মুখে দিলেই জল হয়ে যাবে।দুঃখ এই যে মুনি এখনও অবুঝ হয়ে কথা বলছেন ; এঁদের ক্ষমতা তাঁর জানা নেই।🌻লক্ষ্মণ বললেন,হে মুনি! আপনার কীর্তিকলাপ কারো অজানা নহে ; তা তো জগদ্বিখ‍্যাত।আপনি তো পিতা-মাতার ঋণ ভাল ভাবে শোধ করেছেন এখন কেবল গুরুর ঋণটুকুই পড়ে আছে যার জন্য আপনি অত‍্যন্ত চিন্তান্বিত।মনে হচ্ছে যেন গুরুঋণ শোধ করবার জন্য আপনি আমার মাথাটাই ঠিক করে রেখেছেন।যাইহোক,অনেকদিন আগেকার কথা।ঋণটা তো সুদে আসলে অনেক বেড়ে গেছে।তাহলে তা হিসেব করবার জন্য কাউকে ডাকুন,তাহলে আমি তা ট‍্যাঁক থেকে দিয়ে দিই।লক্ষ্মণের কটুবাক‍্য পরশুরামকে আবার উত্তেজিত করল। তিনি আবার কুঠার হাতে নিলেন।সভায় উপস্থিত জনগণ হাহাকার করে উঠল।লক্ষ্মণ বললেন, হে ভৃগুশ্রেষ্ঠ! আপনি আমাকে কুঠারের ভয় দেখাচ্ছেন? কিন্তু হে নৃপশত্রু! আমি আপনাকে ব্রাহ্মণ বলিয়া এখনও কিন্তু বলিনি।মনে হচ্ছে সম্মুখ সমরে আপনি বলবান যোদ্ধা এখনও পাননি।হে ব্রাহ্মণ দেবতা!আপনার যত তড়পানি ঘরে বসেই। উপস্থিত জনগণ এই কথাকে অনুচিত বলে স্বীকৃতি দিল।তখন প্রভু রামচন্দ্র ইশারা করে অনুজকে থামতে বললেন।*
*🙏বানান, ভুল মার্জনীয়🙏*
          *ক্রমশ*
✧═══════════•❁❀❁•═══════════✧ 
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds