শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫৮. রামানুজ বেদান্ত-সূত্রের যে ভাষ‍্য করেন তার নাম শ্রীভাষ‍্য 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob58.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৮. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৭. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
   *🌹🌹বৈষ্ণব-বিবৃতি🌹🌹*
💧💧💧💧💧💧💧💧💧💧
*🌻রামানুজ বেদান্ত-সূত্রের যে ভাষ‍্য করেন তার নাম শ্রীভাষ‍্য।রামানুজ "শ্রী" অর্থ‍্যাৎ লক্ষ্মীর পারম্পরিক শিষ‍্য বলে ভাষ‍্যের নাম শ্রীভাষ‍্য।শঙ্করের কল্পিত অদ্বৈতবাদ নিরস্ত করে এতে বিশিষ্টাদ্বৈতবাদ প্রতিপাদিত হয়েছে। নিখিল বিশ্বের মূলে,এক ধর্ম, স্বভাব বা শক্তি আছে, সেই শক্তি একাই কাজ করে কি কোন শক্তিমান আছেন?এই তত্ত্ব নিয়েই নানা মতভেদ। কেউ শক্তি ও শক্তিমানে অভেদ,কেউ ভেদ,কেউ বা ভেদ-অভেদ দুই স্বীকার করেন।ভেদ শব্দে দ্বৈত,অভেদ শব্দে অদ্বৈত।রামানুজ অপ্রাকৃত রূপগুণাদিযুক্ত এক বিশেষ অদ্বৈত তত্ত্ব স্বীকার করেন,এজন‍্য এঁনার মতকে বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়।*
*🍀এই রামানুজ ভাষ‍্যে প্রসঙ্গতঃ আর্হত বা জৈনদের মত খন্ডিত হয়েছে।জৈনমতে পঞ্চ,সপ্ত ও নবতত্ত্বের উল্লেখ আছে।এই তত্ত্বভেদ দর্শনে সহজেই সন্দেহ উপজাত হয়।জীবের পরিমাণ, মানবদেহের অনুরূপ এই জৈন মতও খন্ডিত হয়েছে।ঘটাদি জড় বস্তুর মতো জীব পরিমিত হলে একদা নানা দেশে থাকা অসম্ভব হয় এবং ধর্ম-শাস্ত্র-কথিত জন্মান্তরীয় গজ(হাতি) ও পিপিলিকাদি(পিঁপড়ে আদি) শরীরেই বা মানবদেহানুরূপ জীব কিভাবে ব‍্যাপিয়া থাকতে পারে?*
*🌷আবার রজ্জুতে সর্প ভ্রম যেরকম মিথ‍্যা,ব্রহ্মে এই জগৎ তদ্রূপ মিথ‍্যা।ইহা অবিদ‍্যার কাজ,ব্রহ্মজ্ঞান হলে অবিদ‍্যার নিবৃত্তি হয়, তখন জগৎ-প্রপঞ্চও নিবৃত্ত হয় ইত‍্যাদি শঙ্কর-মতও এই শ্রীভাষ‍্যে খন্ডিত হয়েছে। লঙ্কর মতে অবিদ‍্যা-- ভাব পদার্থ, ইহা সৎও নয়,অসৎও নয় ; সুতরাং জ্ঞানের বিষয়ীভূত নয়।এই অবিদ‍্যাসিদ্ধির জন্য যে শ্রুতি উদ্ধার করেন,তাতে ভাবরূপ অবিদ‍্যার সিদ্ধি হয় না,কারণ,শ্রুত‍্যক্ত,"অনৃত" শব্দে সাংসারিক অল্প-ফলজনক কর্ম এবং "মায়া" শব্দে বিচিত্র সৃষ্টিকারিণী ত্রিগুণাত্মিকা মায়া বুঝিয়ে থাকে।মুক্তিতেও অবিদ‍্যা সিদ্ধ হয় না ; কারণ,ব্রহ্ম জ্ঞানস্বরূপ,তাঁর আশ্রয়ে অবিদ‍্যা বা অজ্ঞান থাকতে পারে না, ইত‍্যাদি নানারকম বিচার শ্রীভাষ‍্যে আছে।*
*🌺রামানুজের মতে চিৎ,অচিৎ ও ঈশ্বর এই তিন পদার্থ স্বীকৃত হয়েছে।চিৎ শব্দে জীবাত্মা, ইনি কর্মফলভোক্তা, নিত‍্য ও চেতন স্বরূপ এবং পরমাত্মার সকাশে ভিন্নরূপে প্রতীত হন।ভগবৎ-আরাধনা ও তৎপদ-প্রাপ্তিই জীবের স্বভাব। অচিৎ=প্রত‍্যক্ষ-গোচর যাবতীয় জড় পদার্থ, ইহা ত্রিবিধ,অন্নজলাদি ভোগ‍্যবস্তু,ভোজনপানাদি ভোগোপকরণ ও শরীরাদি ভোগায়তন ; আর ঈশ্বর বিশ্বের কর্তা, উপাদান ও নিখিলজীবের নিয়ামক।*
*"বাসুদেবঃ পরংব্রহ্ম কল‍্যাণগুণসংযুতঃ।*
*ভুবনানামুপাদানাং কর্তা জীব-নিয়ামকঃ"।।*
             *(সর্বদর্শনান্তর্গত রামানুজদর্শনম্)*
*🌼ভগবান বাসুদেব লীলাবশতঃ পঞ্চমূর্তি পরিগ্রহ করেন। প্রথম অর্চা=প্রতিমাদি,দ্বিতীয়,বিভব= মৎস‍্যকূর্মাদি অবতার, তৃতীয়, ব‍্যূহ= বাসুদেব,বলরাম,প্রদ‍্যুম্ন ও অনিরুদ্ধ চতুব‍্যূহ চতুর্থ, সূক্ষ্ম= সম্পূর্ণ ষড়গুণশালী (ষড়গুণ-- বিরজ (রজোগুণভাব) বিমৃত‍্যু (মরণাভাব) বিশোক (শোকাভাব)বিজিঘিৎসা (ক্ষুৎপিপাসাদির অভাব) সত‍্যকাম ও সত‍্যসঙ্কল্প)। বাসুদেব নামক পরব্রহ্ম পঞ্চম, সর্বনিয়ন্তা অন্তর্য‍্যামী। উপাসনা পাঁচ প্রকার।অভিগমন (দেব মন্দির মার্জনাদি ও অভিগমন) উপাদান (গন্ধপুষ্পাদি-পূজোপকরণ সংগ্রহ) ইজ‍্যা (দেব-পূজা--পূজায় বলি নিষিদ্ধ ) স্বাধ‍্যায় (মন্ত্রজপ,বৈষ্ণবসূক্ত স্তবাদি পাঠ ও নাম-সংকীর্তন এবং শাস্ত্রাভাস) যোগ (ধ‍্যান-ধারণা দেবতানুসন্ধানের নাম যোগ)।*
*☘পাঞ্চরাত্র বৈষ্ণবগণই শ্রীরামানুজাচার্য‍্যের সময় শ্রী-সম্প্রদায়ী নামে অভিহিত হয়েছেন।এই সম্প্রদায়ের দুটি শাখা।একটি আচারী, দ্বিতীয়টি রামানন্দী বা রামাৎ।আচারী বৈষ্ণবগণ সম্পূর্ণ রামানুজাচার্য‍্যের মতের অনুকূল বলে এঁদেরকে মূল-সম্প্রদায়-ভূক্ত বলা হয়। রামানন্দী সম্প্রদায় হতে কবীরপন্থী,রয়দাসী,সেনপন্থী,খাকী, মলুকদাসী,দাদুপন্থী ও রামসনেহী প্রভৃতি বহু শাখা সম্প্রদায় হয়েছে।*
           *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৯. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds