শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫৭. শ্রী-সম্প্রদায় 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob57.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৭. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৬. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *বৈষ্ণব বিবৃতি*
*🙏🙏🙏শ্রী-সম্প্রদায়🙏🙏🙏*
<><><><><><><><><><><><><><
*🌻তাহলে আমি এই রাজকন‍্যাকে ত‍্যাগ করে যেতে পারি।অতঃপর রাজার বিনীত অনুরোধে রামানুজ রাজকন‍্যার মস্তকে চরণস্পর্শ করে পাদোদক প্রদান করলেন।তখন বৈষ্ণফের পদরজঃ স্পর্শে ও পাদোদক পান করে ব্রহ্মরাক্ষসের প্রেতত্ব খন্ডিত হ'ল,দিব‍্যদেহ ধারণ করে উর্ধধামে চলে গেলেন।এইরকম ভাবে শ্রীরামানুজের কৃপায় রাজকন‍্যা সম্পূর্ণরূপে সুস্থ হলেন।রাজা ও রাজমহিষী বৈষ্ণবধর্ম গ্রহণ করে রামানুজের মতাবলম্বী হলেন।আবার এক বৌদ্ধ রাজা বিলাল রায়ের কন‍্যাকেও এইরকম ব্রহ্মরাক্ষসের কবল হতে মুক্ত করে রাজাকে বৈষ্ণবধর্মে দীক্ষিত করেন।সেই অবধি বিলাল রায় বিষ্ণুবর্ধন নামে বিখ‍্যাত হলেন।এইসময় বহু বৌদ্ধ-শ্রমণ বিচারে পরাস্ত হয়ে বৈষ্ণবধর্ম গ্রহণ করেন। তৎকালে এই দক্ষিণ খন্ডে শৈব ধর্মেরই বিশেষ প্রাদুর্ভাব ছিল।তখন বৈষ্ণবগণ সম্প্রদায় ভুক্ত হয়ে বাস করলেও তাঁদের বিশেষ কেউ মাথা বা নেতা ছিলেন না।কাঞ্চীপূর্ণ নামক এক বৈষ্ণব মহাত্মা হীন-বংশোদ্ভব হলেও (শূদ্র পিতার ঔরসে শবরীর গর্ভে জন্ম) স্বীয় ভক্তি-প্রতিভায় তদানীন্তন বৈষ্ণব সমাজের বিশেষ সম্মানীয় ছিলেন।ইনি যামুনাচার্য‍্যের শিষ্য।ফলে কাঞ্চীপূর্ণই তৎপ্রদেশীয় সমগ্র বৈষ্ণব সমাজের পরিচালক ও নেতৃস্থানীয় ছিলেন।এই সময়েই শৈবধর্মের প্রতিদ্বন্দ্বিরূপে উদার বৈষ্ণবধর্ম ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। বৈষ্ণব ব্রাহ্মণগণ ও ভগবদ্ভক্ত শূদ্রাদি নীচবর্ণকেও ব্রাহ্মণের তুল‍্য সম্মান প্রদান করতে থাকায়,বৈষ্ণবধর্মের প্রতি বিদ্বেষ প্রকাশ করতে লাগলেন। বৈষ্ণবগণও শৈবদের নানা মতে বিরুদ্ধাচারণ করতে লাগলেন।রামানুজ শ্রীপূর্ণাচার্য‍্যের নিটক দীক্ষা গ্রহণ করলেন।মহাত্মা শঠকোপ নিম্নশ্রেণীর শূদ্র বংশে জন্মগ্রহণ করেও অপূর্ব প্রতিভাবলে শ্রুতির সারাংশ মন্থন করে যে "শঠারি-সূত্র" নামে বৈষ্ণব-সিদ্ধান্ত গ্রন্থ রচনা করেন, সেই "শঠারি-সূত্র" অবলম্বন করেই রামানুজ শ্রী-সম্প্রদায় প্রবর্তিত করেন।চার্বাক,বৌদ্ধ ও জৈন প্রভৃতি বিরুদ্ধবাদীগণ দ্বারা বৈদিক ধর্মের যে বিলোপ সাধন হচ্ছিল অতঃপর ত্রিদন্ডী বৈষ্ণবগণ দ্বারাই তার উদ্ধার সাধন হতে লাগল।হাজার হাজার বৌদ্ধ-শ্রমণ ও মায়াবাদী শৈব শ্রীরামানুজের কৃপায় পঞ্চ-সংস্কারে সংস্কৃত হয়ে বৈষ্ণব সম্প্রদায়ের পুষ্টিবর্ধন করতে লাগলেন।*
*🌹শ্রীরামানুজাচার্য‍্য যাদবগিরিতে এক মন্দির প্রতিষ্ঠা করে চবলরায় নামে এক শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং কাবেরীনদীর তীরের কাছে শ্রীরঙ্গমেই শ্রীরঙ্গনাথ দেবের সেবায় শেষজীবন অতিবাহিত করেন।এই সময় এবং এর পরবর্তীকালেও হিমালয় হতে কুমারিকা পর্যন্ত সর্বত্র এই শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণবের প্রাধান‍্য প্রতিষ্ঠিত হয়েছিল।বাংলা দেশের হুগলী,হাবড়া,২৪ পরগণা, বর্ধমান, মেদিনীপুর,বাঁকুড়া,বীরভূম প্রভৃতি জেলার এবং পূর্ববঙ্গের বহু জায়গায় বহু শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণব এসে বাস করেছিলেন এবং এদেশবাসী বহু ব‍্যক্তিকে শিষ‍্য করেছিলেন।মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় শ্রী-সম্পদায়ী বৈষ্ণবদের একটি মঠ আছে।শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণবদের উপাস‍্য-- শ্রীলক্ষ্মীনারায়ণ,শ্রীকৃষ্ণরুক্মিণী, শ্রীরামসীতা বা কেবল শ্রীনারায়ণ, শ্রীরাম বা শ্রীলক্ষ্মী,শ্রীসীতা প্রভৃতি শ্রীভগবানের অবতার বা তদীয় শক্তি। শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণবদের মধ্যে আচার-গত বিশেষ মত না থাকলেও উপাস‍্য দেবদেবী নিয়ে নানা মতভেদ আছে।এই সম্প্রদায়ের বৈষ্ণবগণ গৃহী ও যতিভেদে দুই শ্রেণীতে বিভক্ত।গৃহস্থগণও স্ব স্ব গৃহে শ্রীশালগ্রামশিলা বা শ্রীদেব-মূর্তি স্থাপন করে যথাবিধি অর্চনা করে থাকেন।যতিগণের (সন্ন‍্যাসীগণের) পারলৌকিক কর্ম "নারায়ণ-বলি" নামক স্মৃতি গ্রন্থের মতানুসারে নির্বাহিত হয়। আর গৃহস্থদের "গরুড় পুরাণের" মতে ঔর্ধদৈহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়ে থাকে। মৃত ব‍্যক্তিকে প্রেত ভেবে কোন কাজ করা নিষিদ্ধ ; দেবতা ভেবে সমস্ত কাজ করবে, এটিই আচার্য‍্য রামানুজের অনুশাসন।*
*🙏বৈষ্ণবমাত্রেরই গোপীচন্দনাদি দ্বারা তিলক ধারণ একটি মুখ‍্য সাধনাঙ্গ।শ্রী-বৈষ্ণবদের তিলক সেবার বিশেষত্ব এই যে,তাঁরা নাসামূল হতে কেশ পর্যন্ত দুইটি সমান্তর উর্ধরেখা অঙ্কিত করে নাসামূলে উক্ত রেখার প্রান্তদ্বয় একটি ভ্রু-মধ‍্য গত সরল রেখা দ্বারা যোজিত করে দেন, এবং ঐ দুই উর্ধরেখার মধ‍্যস্থলে পীত বা রক্তবর্ণ (হরিদ্রা ও চূণ মিশ্রিত রুলি)একটি উর্ধরেখা অঙ্কিত করেন ; এই রক্তরেখাই লক্ষ্মীস্বরূপা। এছাড়াও কেউ কেউ তপ্তমুদ্রাও ধারণ করেন।কন্ঠে তুলসী মালা নিত‍্য ধারণ করে থাকেন।তুলসী কিম্বা পদ্মবীজের জপমালা। শ্রীভাগবত,বরাহ,গরুড় পুরাণ,পদ্মপুরাণ, নারদীয় পুরাণ ও বিষ্ণুপুরাণই অর্থ‍্যাৎ সাত্ত্বিক পুরাণই এঁদের প্রামাণিক গ্রন্থ। যথা পদ্মোত্তর খন্ডে পায়=*
*"বৈষ্ণবং নারদীয়ঞ্চ তথা ভাগবতং শুভং।*
*গারুড়ঞ্চ তথা পাদ্মং বারাহং শুভদর্শনে।।*
*সাত্ত্বিকানি পুরাণানি বিজ্ঞেয়ানি শুভানি বৈ"।।*
*🌻শ্রীরামানুজের পাঁচখানি প্রসিদ্ধ গ্রন্থ আছে।যথা=*
*"বেদান্তোসারো বেদান্তদীপো বেদার্থসংগ্রহ।*
*শ্রীভাষ‍্যঞ্চাপি গীতীয়া ভাষ‍্যং চক্রে যতীশ্বরঃ"।।*
*🌻এই গুলিও সম্প্রদায়ের প্রামাণ‍্য গ্রন্থ।এর মধ্যে শ্রীভাষ‍্যই সর্বাপেক্ষা বৃহৎ।ভগবৎ-কল্পিত শাঙ্কর-ভাষ‍্যে যাঁরা হতচৈতন‍্য হয়েছেন,তাঁরা যেন বেদব‍্যাসের প্রিয়শিষ‍্য মহর্ষি বৌধায়ন-কৃত বেদান্তবৃত্তি ও সেই বৃত্তির অনুগত রামানুজের বেদান্ত গ্রন্থ আলোচনা করেন।তাতে ব্রহ্ম সবিশেষ কি নির্বিশেষ এবং নির্বিশেষত্ব-বোধক শ্রৌত ও স্মার্তবাক‍্যেরই বা তাৎপর্য‍্য কি,তা বুঝতে সমর্থ হবেন।*
*🙏🙏জয় নিতাই, ক্রমাগত🙏🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৮. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds