শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬০. ব্রহ্ম-সম্প্রদায় বা শ্রীমধ্বাচার্য‍্য 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boosnob60.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬০. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৯. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
            *চতুঃ সম্প্রদায়*
*২য়,ব্রহ্ম-সম্প্রদায় বা শ্রীমধ্বাচার্য‍্য*
<><><><><><><><><><><><><>
*🌻এই সম্প্রদায়ের প্রবর্তক আচার্য‍্য শ্রীমধ্বাচার্য‍্য।দর্শনমত--দ্বৈত। নিষ্ঠা-- কীর্তন।এই সম্প্রদায় অতি প্রাচীন। খৃষ্টীয় একাদশ শতাব্দীর শেষভাগে প্রাদুর্ভাব হয়ে বৈষ্ণবধর্ম প্রচার করেন। উপাস‍্য=পূর্ণব্রহ্ম শ্রীকৃষ্ণ ; বতর্মান উপাসনা=শ্রীশ্রীরাধাকৃষ্ণ যুগলমূর্তি।গৌড়ীয় বৈষ্ণব-সম্প্রদায় এই সম্প্রদায়েই অনুপ্রবিষ্ট(মধ‍্যগত)। এই মধ্বাচার্য‍্য সম্প্রদায়ের সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সম্বন্ধ বিচার পরে উল্লিখিত হবে।দক্ষিণাপথের তুলব দেশের অন্তর্গত পাপনাশিনী নদীতীরে উড়ুপকৃষ্ণ গ্রামে দ্রাবিড় ব্রাহ্মণ বংশে মধ্বাচার্য‍্য জন্মগ্রহণ করেন।ইঁনার গৃহস্থাশ্রমের নাম বাসুদেব।সনক-কুলোৎপন্ন আচার্য‍্য অচ‍্যুতপ্রচের নিকট সন্ন‍্যাস গ্রহণের পর ইঁনার নাম "আনন্দতীর্থ" হয়।ইনি অনন্তেশ্বর মঠে অবস্থান করে বিদ‍্যা অভ‍্যাস করেন। সাধারণতঃ ইনি মধ্বাচার্য‍্য নামে খ‍্যাত। তিনি ব্রহ্মসূত্রের যে ভাষ‍্য রচনা করেন, তার নাম মাধ্ব-ভাষ‍্য ফা পূর্ণপ্রজ্ঞদর্শন।এই দর্শন দ্বৈতবাদপর।এই মতে জীব সূক্ষ্ম ও ঈশ্বর-সেবক।বেদ অপৌরুষেয় সিদ্ধান্তবোধক ও স্বতঃপ্রমাণ।প্রত‍্যক্ষ,অনুমান ও শব্দ এই তিন প্রমাণ।এই মতে জগৎ সত‍্য।এ বিষয়ে রামানুজ ও মধ্বা এক মতাবলম্বী।মধ্ব বলেন--,রামানুজ ভেদ,অভেদ,ভেদাভেদ এই তিন তত্ত্ব স্বীকার করে শঙ্কর মতের পোষকতায় করেছেন।ইনি "তত্ত্বমসি" শ্রুতিতে "তস‍্য তং" অর্থ‍্যাৎ তাঁর তুমি (ভেদ‍্য ভেদক=সেব‍্য সেবক সম্বন্ধে ষষ্ঠীতৎ পুরুষ সমাস)তৎ-পদে ঈশ্বর,তং পদে জীব, ঈশ্বর সেব‍্য,জীব সেবক। এইরকম জীবে আর ঈশ্বরে ভেদ প্রতিপাদন করেছেন।এই মতে তত্ত্ব দুইটি ; স্বতন্ত্র=ঈশ্বর এবং অস্বতন্ত্র জীব-ঈশ্বরাধীন।এই মতে উপাসনা ত্রিবিধ।অঙ্গে বিষ্ণুচক্রাদি অঙ্কন, নামকরণ অর্থ‍্যাৎ বিষ্ণুর নামে সন্তানাদির নাম করণ, এবং তৃতীয় ভজন।ভজন দশপ্রকার।যথা=*
*ভজনং দশবিধং বাচা সত‍্যং হিতং প্রিয়ং স্বাধ‍্যায়ঃ,।*
*কায়েন দানং পরিত্রাণং পরিরক্ষণং মনসা দয়া স্পৃহা শ্রদ্ধা চেতি।।*
*অত্রৈকৈকং নিষ্পাদ‍্য নারায়ণে সমর্পণং ভজনং"।*
                *(সর্বদর্শনে---পূর্ণপ্রজ্ঞদর্শনম্)*
*🍀অর্থ‍্যাৎ বাচিক---সত‍্যবচন,হিতকথন, প্রিয়ভাষণ ও শাস্ত্রানুশীলন, কারিক---দান,পরিত্রাণ ও পরিরক্ষণ ; মানসিক--দয়া,স্পৃহা,শ্রদ্ধা।ইহাঁরা দন্ডীদের মত যজ্ঞোপবীত পরিত‍্যাগ করেন।ইহাঁরা বিবাহাদির পর দীর্ঘকাল সংসারে বাস করে শেষজীবনে সন্ন‍্যাস গ্রহণ করেন।দন্ড, কমন্ডলু ও গৈরিক ধারণ করেন। তিলক শ্রী-বৈষ্ণবদেরই মত,তবে বিশেষ এই যে,রামানুজীর বৈষ্ণবগণ দুই উধুপুন্ড্রের মধ্যে পীত বা রক্তবর্ণের রেখাঙ্কন করেন,ইনারা নারায়ণ নিবেদিত দগ্ধ গন্ধদ্রব‍্যের ভস্মদ্বারা ঐ স্থলে একটি কৃষ্ণবর্ণের রেখা অঙ্কিত করে শেষভাগে হরিদ্রাময় এক বর্তুলাকার (গোল) তিলক করে থাকেন।*
*☘মধ্বাচার্য‍্য সুব্রহ্মণ‍্য,উদীপি ও মধ‍্যতল এই তিন জায়গার মঠে শ্রীশালগ্রাম শিলা স্থাপন করেন,তাছাড়া উদীপিতে এক শ্রীকৃষ্ণ বিগ্রহও স্থাপন করেন।প্রবাদ= এটি আদি শ্রীকৃষ্ণমূর্তি,অর্জুন কর্তৃক দ্বারকায় প্রথম স্থাপিত হন।পরে মধ্বাচার্য‍্য এটি এক বণিকের হরিচন্দন-পূর্ণ জলমগ্ন নৌকা হতে উত্তোলন করে স্থাপিত করেন।এই শ্রীবিগ্রহ রাধিকা-বিহীন,মন্থন পাশধারী শিশুকৃষ্ণমূর্তি। আবার তুলব দেশের অন্তর্গত কানুর,গেজাওর,আজমার,ফলমার, কৃষ্ণপুর,সিরুর,সোদ ও পুত্তি নামক স্থানে আটটি মন্দির নির্মাণ করে, রামসীতা,লক্ষ্মণসীতা,কালীয়মর্দন, সুবিতল,সুকর,নৃসিংহ ও বসন্ত-বিতল এই আটটি বিগ্রহ স্থাপন করেন।*
*মধ্বাচার্য-- সূত্রভাষ‍্য,ঋগ্ ভাষ‍্য, দশোপধিষদ ভাষ‍্য,ভারত তাৎপর্য‍্য, ভাগবত তাৎপর্য‍্য প্রভৃতি ৩৭ খানি গ্রন্থ রচনা করেন। রামানুজ সম্প্রদায়ের মতো মধ্বাচার্য‍্য-সম্প্রদায় বহুল রূপে বিস্তৃত না হবার কারণ,এঁরা ব্রাহ্মণ ভিন্ন অন‍্য বর্ণকে দীক্ষাগুরু হবার অধিকার প্রদান করতে সঙ্কুচিত হন।তবে দীক্ষাগুরুগণ নিতান্ত অন্ত‍্যজ জাতি ছাড়া সকলকেই দীক্ষা ও উপদেশ দানে কৃতার্থ করে থাকেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬১. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds