শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৭. নাম-মাহাত্ম‍্য 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas17.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৭. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৬. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৭)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
       *🙌🙌নাম-মাহাত্ম‍্য🙌🙌*
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀সপ্তগ্রামের জমিদার হিরণ‍্য ও গোবর্ধন দাসের সঙ্গে অদ্বৈতাচার্য‍্যের পরিচয় ছিল।নবদ্বীনের অনেক ব্রাহ্মণ তাঁদের দেওয়া বৃত্তি ভোগ করতেন।তাঁদের জমিদারির আয় তখনকার সময়েই বিংশতি(২০) লক্ষ মুদ্রার কম ছিল না।ইঁনাদের পুরোহিত বলরাম আচার্য‍্যের সঙ্গে হরিদাসের বিশেষ পরিচয় ছিল,বলরাম যদিও তিনি পদস্থ কুলীন ব্রাহ্মণ, সমাজের প্রতি ভ্রূক্ষেপ না করে হরিদাসকে নিজের আলয়ে নিয়ে গেলেন।গোবর্ধনের পুত্র রঘুনাথ তখন বালক, তিনি পুরোহিতের গৃহে থেকে অধ‍্যয়ন করতেন।বালক হলেও রঘুনাথ ভক্তি শ্রদ্ধায় হরিদাসকে বাধ‍্য (বশীভূত) করেছিলেন।হরিদাসের জীবন্ত চরিত্রে বালকের প্রাণও মোহিত হয়েছিল। রঘুনাথের অন্তর্নিহিত ভাব জাগরিত হয়ে উঠেছিল।অর্থ‍্যাৎ হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিলেন যে,আগামীদিনের পরম বৈষ্ণবজন একজন রঘুনাথ।*
*🌷বলরাম আচার্য‍্যের অনুরোধে হরিদাস একদিন হিরণ‍্য দাসের সভায় গমন করেন।হিরণ‍্য ও গোবর্ধন দাস হরিদাসকে সমাদর করে বসালেন।সভাসদ প্রায় সকলের মুখেই হরিদাসের প্রশংসাবাদ।তিনি তিনলক্ষ নাম জপ করেন, সুতরাং তত্রত‍্য (সেখানকার)পন্ডিতগণ নাম-মাহাত্ম‍্যের কথা উত্থাপন করলেন। কেউ বললেন, "হরিনাম পাপবীজ বিনাশের একমাত্র ঔষধ"।একমাত্র নাম-বলেই মুক্তিফল মিলে।আগের কথার অনুসারে দ্বিতীয় ব‍্যক্তি বললেন।হরিনামের প্রশংসাবাদ শুনে হরিদাসের ভাব-তরঙ্গ উত্থিত হল, তিনি আর চুপ করে বসে থাকতে পারলেন না,মিষ্টি মধুর হাসি সহকারে তিনি তখন একটি শ্লোক উচ্চারণ করলেন। শ্রীধর স্বামীকৃত সে শ্লোকটি এই==*
*"অঙ্ঘঃ সংহরদখিলং সকৃৎ উদয়াদেব সকল লোকস‍্য।*
*তরণিরিব তিমিরজলধিং জয়তি জগন্মঙ্গলহরের্নাম।।"*
*🍀পন্ডিতগণ হরিদাসকে এই শ্লোকটি ব‍্যাখ‍্যা করতে অনুরোধ করলে,তিনি ব‍্যাখ‍্যা করতে প্রবৃত্ত(রত) হলেন।সে ব‍্যাখ‍্যার তাৎপর্য‍্য এই যে,সূর্য‍্যোদয়ের প্রাক্কালেই অন্ধকার ক্ষয় হতে আরম্ভ হয়,তখনই শিয়ালাদি পশু,নিশাচর বা চৌরাদি পলায়নপর হয়।সূর্য‍্যোদয়ে ধর্ম ও নানান মঙ্গলজনক কর্ম অনুষ্ঠিত হতে থাকে।এই সূর্য‍্যোদের সঙ্গে নামোচ্চারণের তুলনা করা যেতে পারে ; শুদ্ধ নাম হৃদয়ে উদয় মাত্র পাপাদির ক্ষয় হয়,নামের ফল মুক্তি নয়,নামের ফল প্রেম।হরিদাস এইকথা বলিবামাত্র গোপাল চক্রবর্তী নামক এক ব‍্যক্তি তিনি "আরিন্দাগিরি"(যারা খাজনা দেয় না তাদের খাজনা-খানায় ধরে নিয়ে যাবার কাজকে আরিন্দাগিরি বলা হয় )।কাজ করতেন, বললেন, "কঠোর যোগ তপস‍্যায়ও যে মুক্তি দুর্লভ,হরিনামে সে মুক্তি অনায়াসে লাভ হয়,এটি প্রলাপ মাত্র। হরিদাস সব সইতে পারেন,নাম-নিন্দা সইতে পারেন না, শুনতে পারেন না। তখন হরিদাস বললেন, "যদি না হয়, চক্রবর্তী বললেন, আমার নাক কাটা যাবে। বলতেই শরীর শিহরিয়ে উঠে,জগতের লোক দেখল যে,তিনদিন যেতে না যেতেই চক্রবর্তীর কুষ্ঠ রোগ হ'ল।হরিনামের মাহাত্ম‍্য জগতে ঘোষিত হল,অবাক হয়ে লোক হরিদাসের মহিমা স্মরণ করতে লাগল।*
*🌹হরিদাসের সংস্কৃত-আলোচনা পাঠ করলে স্পষ্ট বুঝা যায় যে, তিনি ভাল সংস্কৃত জানতেন। কিন্তু হরিদাসের রচিত একটি মাত্র শ্লোক ছাড়া আর কিছুই পাওয়া যায় না। হরিদাসের এই শ্লোকটি শ্রীপাদ রূপ গোস্বামী যত্ন সহকারে সংগ্রহ করে রেখেছিলেন। হরিদাস ঠাকুরের রচিত শ্লোকটি এই=*
*"অলং ত্রিদিববার্তয়া কিমিতি সার্বভৌমশ্রিয়া,*
*বিদূরতরবর্তিনী ভবতু মোক্ষলক্ষ্মীরপি।*
*কলিন্দগিরিনন্দিনীতটনিকুঞ্জপুঞ্জোদরে,*
*মনোহরতি কেবলং নবতমালনীলং মহঃ।।"*
*🍀ভাবার্থ=স্বর্গের কথায় আমার আবশ‍্যক নাই,ভূমন্ডলের আধিপত‍্য পেলেও বা আমার কি হবে?মুক্তিরূপ মহা সম্পত্তি আমি চাহি না ; তবে কালিন্দী তীরবর্তী নিকুঞ্জপুঞ্জ বিলাসী নব তমাল (সদৃশ কোন এক)নীলবর্ণ (পুরুষই) আমার মন হরণ করেছেন।*
*🍁এই অপূর্ব শ্লোকটিতে হরিদাসের মনোগত ভাব,যা চান্দপুরে প্রকাশ পেয়েছিল।(মুক্তি হতে ভক্তি বড়) তার আভাস পাওয়া যাচ্ছে।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ১৮. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds