শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫৯. শ্রী--সম্প্রদায় 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob59.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৯. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৫৮. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🍀🍀শ্রী--সম্প্রদায়🍀🍀*
*গ্রন্থকার শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি মহোদয়* *তিনি বৈষ্ণব বিবৃতি লিখেছেন।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻বাংলার অধিকাংশ প্রাচীন গৃহস্থ বৈষ্ণবের বীজপুরুষ এই "আচারী" ও "রামাৎ" সম্প্রদায়-ভুক্ত ছিলেন।কারণ, শ্রী-সম্প্রদায়ী বৈষ্ণবদের দ্বারা বাংলায় বৈষ্ণবধর্ম যতটা প্রসার লাভ করেছিল,অন‍্য তিন সম্প্রদায় দ্বারা ততটা ঘটে নাই।ব্রহ্ম-সম্প্রদায়ী বৈষ্ণবগণ ওনাদের মতো সার্বজনীন উদারতা দেখাতে পারেননি। শিষ‍্য পরম্পরাগত বৈষ্ণবগণের উপাধি ছিল "আচার্য‍্য", ঐ আচার্য‍্য উপাধি হতেই "আচারী" উপাধি হয়েছে। রামাৎ বৈষ্ণবগণকে যেমন "সাধারণী বৈষ্ণব" বলে,এবং সেই সাধারণী বৈষ্ণবদের উপাধি যেরকম ""দাস"", সেইরকম ইহাঁদেরও উপাধি আচারী।*
*🌹আচারী-সম্প্রদায়ে কেবল ব্রাহ্মণেরই অধিকার।ইনাদের মধ্যে অনেকেই গৃহস্থ এবং বংশ-পরম্পরায় রামানুজ-প্রবর্তিত ধর্মমতে দীক্ষিত। শ্রীবৃন্দাবনের শ্রীরঙ্গজী-বিগ্রহ রঙ্গাচার্য‍্য নামে এক আচারী ব্রাহ্মণের প্রতিষ্ঠিত। এবং তদীয়(তাঁর) সেবক লক্ষ্মীচাঁদ শেঠ কর্তৃক শ্রীরঙ্গনাথজীর মন্দির নির্মিত।বাঙ্গলার মধ্যে চন্দ্রকোণায় ও মুর্শিদাবাদে ইনাদের দেবালয় আছে।ইনারা ক্ষত্রিয় বৈশ‍্য প্রভৃতি নানা বর্ণকে শিষ্য করেন, কিন্তু শাস্ত্রজ্ঞ সদাচারী ব্রাহ্মণ ভিন্ন অন‍্যজাতি এই সম্প্রদায়ে গুরু হতে পারেন না।পরস্পর দেখা হ'লে শ্রী- বৈষ্ণবগণ "দাসোহস্মি বা দাসোহহং" বলে অভিবাদন করে থাকেন।রামানুজ সম্প্রদায়ের গুরু প্রণালী।যথা=*
*শ্রী=লক্ষ্মীদেবী। বিষ্বকসেন্-- বেদব‍্যাস--(ব্রহ্ম-সূত্রকার)। বৌধায়ন-- বিশিষ্টাদ্বৈত মতে ব্রহ্মসূত্রের ভাষ‍্যকার। গুহদেব-- ভারুচি--ব্রহ্মানন্দ---দ্রমিড়াচার্য‍্য-- শঠকোপ-- বোপদেব-- শ্রীনাথ-- পুন্ডরীকাক্ষ--রামমিশ্র--শ্রীপরাঙ্কশ -- যামুনাচার্য‍্য---শ্রীরামানুজাচার্য‍্য-- দেবাচার্য‍্য-- হরিনন্দ-- রাঘবানন্দ--- রামানন্দ (ইনি স্বতন্ত্র রামানন্দী বা রামাৎ শাখা-সম্প্রদায় গঠন করেন*
*☘রামানন্দের অসংখ্য শিষ‍্যের মধ্যে ১২ শত শিষ‍্য অতি প্রসিদ্ধ।যথা= আশানন্দ,কবীর, রয়দাস বা রুইদাস,পীপা,সুরানন্দ,সুখানন্দ,ধন্না,সেন,মহানন্দ,পরমানন্দ,প্রিয়ানন্দ। ইনারা স্ব স্ব নামে পৃথক উপাসী সম্প্রদায় গঠন করে গিয়েছেন।ধর্ম বিষয়ে রামানন্দী সম্প্রদায়ের সঙ্গে ইনাদের অনেক বিভিন্নতা দেখা যায়।*
*🌷শ্রীরামানুজাচার্য‍্য পাষন্ড,বৌদ্ধ, চার্বাক,মায়াবাদী প্রভৃতি অবৈদিকগণকে বৈষ্ণবমতে দীক্ষিত করে বৈদিক-বিপ্রত্বে উন্নীত করেছিলেন।*
*"পাষন্ড-বৌদ্ধ-চার্বাক মায়াবাদ‍্যাদ‍্যবৈদিকাঃ।*
*সর্বে যতীন্দ্রমাশ্রিত‍্য বভুবু র্বৈদিকোত্তমাঃ "।।*
 *(অনন্তাচার্য‍্য-কৃত "প্রপন্নামৃত গ্রন্থে)*
*🙌🙌রামানন্দী বা রামাৎ🙌🙌*
            °°°°°°°°°°°°°°°°°°°°
*☘রামানুজ প্রবর্তিত শ্রী-সম্প্রদায়িদের কঠোর নিয়মাবলী হতে শিষ‍্যদেরকে মুক্ত করাই রামানন্দের প্রধান উদ্দেশ্য।কথিত আছে =রামানন্দ নানা দেশভ্রমণ করে মটে ফিরে এলে,তাঁর সতীর্থগণ ও গুরুদেব রাঘবানন্দ, দেশ-ভ্রমণে ভোজন কার্য‍্য নিয়মমত না হওয়ায় রামানন্দকে পতিত জ্ঞানে আলাদা ভোজন করতে আজ্ঞা দেন। রামানন্দ এতে অপমানিত হয়ে তাঁদের সঙ্গ ত‍্যাগ করে "স্বনাম প্রসিদ্ধ রামানন্দী বা রামাৎ" সম্প্রদায় গঠন করেন। খৃঃ ১৩শ, শতাব্দীর শেষভাগে রামানন্দ প্রয়াগে জন্মগ্রহণ করেন।পিতার নাম পুণ‍্যসদন(কান‍্যকুব্জীয় ব্রাহ্মণ) মাতার নাম সুশীলা। শ্রীরামসীতা ইনাদের উপাস‍্য দেবতা।তুলসী,শালগ্রাম,বিষ্ণুর অন‍্যান‍্য অবতার মূর্তিরও পূজা করেন।*
*🍀রামাৎ বৈষ্ণবদের মধ্যে জাতিভেদ নেই।ভক্তমাত্রেই একজাতি।এনারা বলেন--, ভগবান্ যখন মৎস‍্য-কূর্মাদিরূপে অবতীর্ণ হয়ে ছিলেন,তখন ভক্তদের নীচবংশে আবির্ভাব নয়।রামানন্দের সম্প্রদায় প্রবর্তক শিষ‍্যগণের মধ্যে কবীর জোলা তাঁতী,রয়দাস বা রোইদাস চর্মকার,পীপা রাজপুত,ধন্না জাঠ, কবীর-পন্থীর শিষ‍্যানুশিষ‍্য দাদু (দাদু পন্থী প্রবর্তক) ধুনুরি ছিলেন।বঙ্গদেশে এইসব রামাৎ বৈষ্ণবের শাখা-সম্প্রদায়ী একেবারে নেই বললেই বেশী বলা হবে না।বঙ্গের অধিকাংশ প্রাচীন গৃহস্থ বৈষ্ণব "আচারী" ও মূল রামাইত সম্প্রদায় ভুক্ত ছিলেন। পরে শ্রীমন্মহাপ্রভুর সময় হতে কৌলিক মত ত‍্যাগ করে মহাপ্রভুর প্রবর্তিত মত গ্রহণ করে গৌড়বঙ্গ বাস করে গুরুর শিষ‍্যত্ব স্বীকার করে এক্ষণে গৌড়াদ‍্য-ব্রহ্ম-বৈষ্ণব বা বৈদিক বৈষ্ণব নামে অভিহিত হয়েছেন।*
*🌺শোনা যায়,উত্তরপাড়া, শ্রীরামপুর, বৈদ‍্যবাটী প্রভৃতি জায়গার গৃহস্থ রামাৎ বৈষ্ণবদের মধ্যে অনেকেই রাত্রিতে ভিক্ষা করেন।তাঁরা বলেন, দিনে সঙ্কল্পিত নাম-জপ-পূজাদি অর্চনায় ব‍্যস্ত থাকা কর্তব‍্য, সুতরাং দিনে ভিক্ষা নিষিদ্ধ। অবশ‍্য এটি প্রশংসনীয়।*
*🌹ভক্তমাল গ্রন্থে রামান্দী বৈষ্ণব চরিত্রের অদ্ভুত অদ্ভুত ঘটনা বিবৃত হয়েছে।অনেকে বলেন,ভক্তমাল প্রণেতা নাভাজী, সুরদাস,তুলসীদাস,কবি জয়দেব ইঁনারা রামানন্দী সম্প্রদায়ভুক্ত ছিলেন।*
🙌🙏🙌🙏🙌🙏🙌🙌🙏🙌🙏🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁৬০. বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds