✧═══════════•❁❀❁•═══════════✧
১৪. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda14.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৩. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananada13.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪)🌻🙏শ্রীরামানন্দ রায়🙏🌻*
*🙌তত্ত্ব--কথন🙌*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹সাধক যখন প্রেমভক্তির সুখময় রাজ্যে প্রবেশ করেন, তখন এ জগতে থেকেও তাঁর একটা জগৎছাড়া ভাব হয়,তখন সাধারণের অতীন্দ্রিয়(ইন্দ্রিয়ের অগোচর)অর্থ্যাৎ তিনি আর আন কিছু দেখতে পান না, অভক্তের অদৃশ্য,প্রেমের ঠাকুর তাঁর হৃদয় জুড়ে বসেন।সাধক তখন আপন (নিজ) হৃদয়ে তাঁর প্রাণবল্লভের রূপরাশি প্রত্যক্ষ(সাক্ষাৎ) করে বিভোর ও বিহ্বল হয়ে পড়েন।কুসুম-মধু-লুব্ধ ভ্রমরের মতো সাধক ভক্ত তখন শ্রীভগবৎপদারবিন্দমকরন্দলোভে সততই তাঁর শ্রীচরণান্তিকে ঘুরে বেড়াতে চান।তখন তাঁর বাহ্যজ্ঞান, বাহ্য তৃষ্ণার বিলোপ (লুপ্ত) হয়। এই জগতের প্রভুদের সঙ্গে সেই প্রেমের ঠাকুর শ্রীমন্মহাপ্রভুর তুলনা হয় না। তিনি মহাপ্রভু অথচ প্রিয় সুহৃদ।ভক্ত তাঁর দাস অথচ নিঃসঙ্কোচ দাস।সে রাজ্যে শুধুই মাধুর্য্যের প্রভুত্ব, সেখানে কঠোরতা নেই,ভ্রুভঙ্গি নাই,উচ্চবাক্য নাই। সেখানে প্রেমের প্রভু,প্রেমের দাস।তাই গোপীগণ বলতেন "আমরা তোমার "অশুল্কদাসিকা" অর্থ্যাৎ আমরা বিনা বেতনে তোমার শ্রীচরণে নিজেদের জীবন সমর্পন করে "দাসী" হয়েছি। এই হচ্ছে দাস্যপ্রেম ভক্তির আকর্ষণের ফল।দাস্য প্রেমভক্তির ক্রিয়া যতই বলবতী হয়,জীব ভগবৎ চরণান্তিকে ততই প্রবলবেগে আকৃষ্ট হতে থাকে। সুতরাং প্রেমভক্তির রাজ্যে প্রবেশে দাস্যই প্রথম সোপান বা সিঁড়ি।🙏দাস্য-ভক্তি-রস-বিশেষ।রসের বিষয় ও আশ্রয় থাকে।ষড়ৈশ্বর্য্য -শালী সর্বজ্ঞ ও ভক্তবৎসল শ্রীকৃষ্ণ এই রসের বিষয়-অবলম্বন। তাঁর শ্রীচরণ-সেবা-পরায়ণ ভক্তই এর আশ্রয়-অবলম্বন। দাস্যসেবাপরায়ণ ভক্ত,মমতাযুক্ত,গৌরবভাবময়,শ্রীভগবন্নিষ্ঠ, ও জনসমাজের উপকারক।অধিককৃত ভক্ত,আশ্রিতভক্ত,পারিষদ ও অনুগামী ভেদে এই রসের আশ্রয়ালম্বন চারভাগে বিভক্ত।তারমধ্যে ব্রহ্মশঙ্করাদি দেবতাগণ অধিকৃত ভক্ত। আশ্রিত ভক্ত তিন প্রকার=শরণ্য,জ্ঞানিচর ও সেবানিষ্ঠ। কালিয়নাগ,মগধরাজ-জরাসন্ধ কর্তৃক উৎপীড়িত(অত্যাচারিত) ও রুদ্ধ(বন্ধ) রাজগণ শরণ্য ভক্ত।যাঁরা পূর্বে জ্ঞানী ছিলেন,পরে ভক্তিরসের আস্বাদন পেয়ে দাস্য প্রবৃত্ত(নিযুক্ত) হন তারাই জ্ঞানিচর।সনকাদি মুনিগণ এই শ্রেণীর উদাহরণ।যাঁরা প্রথম হতেই সেবানিষ্ঠ,তাঁরা সেবানিষ্ঠ দাস্যবলম্বী বলে অভিহিত। চন্দ্রধ্বজ, হরিহর,বহুলাশ্ব রাজগণ এই বিভাগের অন্তর্গত।উদ্ধব,দারুক ও শ্রুতদেবাদি ক্ষত্রিয়গণ এবং উপনন্দাদি গোপগণ-- পারিষদ। চতুর্থ শ্রেণী =অনুগামী। অনুগামী দাস্যভক্তের বিবিধ বিভাগ আছে। পুরে সুচন্দ্র ও মন্ডনাদি এবং ব্রজে রক্ত-পত্রক-মধুকন্ঠাদি অনুগামী। এই অনুগামীদের মধ্যে যাঁরা সপরিবারে শ্রীকৃষ্ণসেবক,তাঁরা ধুর্য্যভক্ত ; যাঁরা শ্রীকৃষ্ণের প্রেয়সীবর্গে বেশী আদরযুক্ত,তাঁরা ধীরভক্ত, আর যাঁরা কৃষ্ণের কৃপালাভে গর্বিত, এবং নিরপেক্ষ,তাঁরা বীরভক্ত।নিত্যসিদ্ধ, সাধনসিদ্ধ ও সাধকসিদ্ধ এই শ্রেণীর ভক্ত ত্রিবিধ।*
*🌻দাস্যরসের তিনটি অবস্থা, প্রেম, স্নেহ ও রাগ ; তারমধ্যে অধিকৃতভক্তে ও আশ্রিতভক্তে প্রেম পর্য্যন্ত স্বায়ী হয়, পারিষদভক্তে স্নেহ পর্য্যন্ত এবং পরীক্ষিৎ দারুক ও উদ্ধবের রাগ পর্য্যন্ত প্রকট হয়ে থাকে। কিন্তু ব্রজানুগ রক্তকাদিতে এবং পুরে প্রদ্যুম্নাদিতে সব গুলি দেখা যায়। দাস্যরসে আযোগ,যোগ ও বিয়োগ এই তিন অবস্থাই থাকে।প্রথম দর্শনের পূর্বের অবস্থার নাম "আযোগ"। দর্শনের পর বিচ্ছেদ ঘটে তার নাম বিয়োগ ; মধ্যাবস্থার নাম যোগ।দাস ভক্তগণের শ্রীকৃষ্ণ বিয়োগে, অঙ্গ-তাপ, কৃশতা,জাগরণ,আলম্বনশূন্যতা, অধীরতা,জড়তা,ব্যাধি,উন্মাদ, মূর্ছা ও মৃত্যুতুল্য অবস্থা ঘটে থাকে। অযোগে ঔৎসুক্যাদি(উৎকন্ঠাদি) এবং যোগে সিদ্ধিতুষ্টি প্রভৃতি লক্ষিত হয়। ফলে দাস্যভক্তিবলে শ্রীকৃষ্ণের প্রতি হৃদয়ের যে একটা প্রবল আকর্ষণ পরিলক্ষিত হয়ে থাকে এই সব বিষয়ের বিচারে তা স্পষ্টতঃই অনুমান করা যায়।এই জন্যই রামরায় দাস্যভক্তিকে "সাধ্য" বলে অভিহিত করলেন।*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. সখ্য----প্রেম 🏵️ তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda15.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
