✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda16.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. সখ্য----প্রেম 🏵️ তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda15.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৬)🙏শ্রীরামানন্দ রায় "কাষ্ঠ পুত্তুলিকা🙏*
*তত্ত্ব----------কথন*
******************
*🍀এই বঙ্গের সুবিখ্যাত কবি শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কাব্যগ্রন্থে সখ্যভাবের লালসাসূচক একটি পদ্য আছে। ব্রজের সখ্যময় রাখাল-জীবন কেমন সমুজ্জ্বল ও আনন্দময়, প্রসিদ্ধ কবির পদ্যেও তার আভাস পাবেন।*
*আমি ছেড়েই দিতে রাজি সুসভ্যতার আলোক,*
*আমি চাইনা হতে নব বঙ্গে নূতন যুগের চালক ;*
*আমি নাইবা গেলেম বিলেত নাইবা পেলেম রাজার খিলেত,*
*যদি পর জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক!*
*তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক।।*
*যারা নিত্য কেবল ধেনু চরায় বংশী বটের তলে,*
*যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে ;*
*যারা বৃন্দাবনের বন সদাই শ্যামের বাঁশী শোনে,*
*যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কাল জলে!*
*যারা নিত্য কেবল ধেনু চরায় বংশী বটের তলে।।*
*ওরে বিহান হল জাগরে ভাই-- ডাকে পরস্পরে।*
*ওরে এই যে দধি-মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে।।*
*হের মাঠের পথে ধেনু, চলে উড়িয়ে গোখুর-রেণু,*
*হের আঙ্গিনাতে ব্রজের বধূ-- দুগ্ধ দোহন করে।*
*ওরে বিহান হল জাগরে ভাই ডাকে পরস্পরে।*
*ওরে শাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে,*
*ওরে এপার ওপার আঁধার হল কালিন্দীরি কুলে!*
*যত গোপাঙ্গনা ভয়ে কাঁপে খেয়া তরীর পরে,*
*হের কুঞ্জবনে নাচে ময়ূর কলাপ খানি তুলে।*
*ওরে শাঙন মেঘের ছায়া পড়ে কাল তমাল মূলে।।*
*মোরা নব নবীন ফাগুন রা'তে নীল নদীর তীরে,*
*কোথা যাব চলি অশোক বনে শিখিপুচ্ছ শিরে!*
*যবে দোলার ফুল রশি দিবে নীপ শাখায় কসি'*
*যবে দখিণ বায়ে বাঁশীর ধ্বনি উঠবে আকাশ ঘিরে,*
*মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে!*
*আমি হবনা ভাই,নবরঙ্গে নব যুগের চালক,*
*আমি জ্বালাবনা আঁধার দেশে সুসভ্যতার আলোক ;*
*যদি ননী ছানার গাঁয়ে কোথাও অশোক নীপের ছায়ে*
*আমি কোন জন্মে পারি হতে ব্রজের রাখাল বালক।*
*🌻ভক্ত পাঠক মহোদয়গণ, আপনারা কৃপা করে এইরূপে সময়ে সময়ে এই ত্রিতাপসন্তপ্ত জীবগণকে ব্রজরাখালগণের নিত্যানন্দময়, প্রীতি প্রফুল্লময়,মহাসখ্যভাবময়,পরমোজ্জ্বল ভাবছবি অঙ্কিত করে দেখিয়ে দিন।আপনারা সরস ভক্তিময়ী ভাষায় এই সখ্য-প্রেমের প্রোজ্জল প্রতিছবি প্রতিফলিত করে চিরসন্তপ্ত জীবগণের হৃদয়প্রাচীরে আলম্বিত করে দিতে পারলে এই ভীষণ বিষাদ ও অবসাদের সংসারেও জীবগণ কিয়ৎক্ষণ (কিছুক্ষণ) আনন্দময় ভাব অনুভব করে কৃতার্থ ও চরিতার্থ হতে পারেন।*
*🌹সখ্যরসে বিদগ্ধ,বুদ্ধিমান,সুবেশ ও সুখী ইত্যাদি গুণযুক্ত শ্রীকৃষ্ণ বিষয়ালম্বন।মমতাযুক্ত, সখ্যসেবাপরায়ণ কৃষ্ণ-সখারাই আশ্রয়াবলম্বন। সখ্যরসে আশ্রয়াবলম্বন চতুর্বিধ--,সুহৃৎ,সখা, প্রিয়সখা ও প্রিয়নর্মসখা।যাঁরা কৃষ্ণ হতে বয়সে বড় এবং কিঞ্চিৎ বাৎসল্যবান্,তাঁরাই সুহৃৎ,ব্রজে সুভদ্র, মন্ডলীভদ্র ও বলভদ্র প্রভৃতি সুহৃৎ। যাঁরা শ্রীকৃষ্ণ হতে বয়সে কিঞ্চিৎ ছোট ও দাস্যমিশ্রিত ভাববিশিষ্ট তাঁরাই সখা।ব্রজে বিশাল,বৃষভ ও দেবপ্রস্থ প্রভৃতিই এই শ্রেণীর উদাহরণ।যাঁরা বয়সে শ্রীকৃষ্ণের তুল্য,তাঁরাই প্রিয় সখা ; যেমন শ্রীদাম,সুদাম,বসুদাম। অপিচ (আরও) যাঁরা প্রেয়সী-রহস্যের সহায়,তাঁরা প্রিয়নর্মসখা ; যেমন সুবল, মধুমঙ্গল প্রভৃতি।(এই গ্রন্থে প্রিয়নর্মসখা হিসেবে মধুমঙ্গলের নাম দেওয়া হয়েছে, মধুমঙ্গল হচ্ছেন চারটি বাদে আরেকটি সখার নাম পাওয়া যায় তা হল "বিদুষক সখা"।) সখ্যরসে একত্র খেলা ও এক শয্যায় শয়ন প্রভৃতি অনুভাব,অশ্রু পুলকাদি সাত্ত্বিক ভাব, হর্ষ-গর্বাদি সঞ্চারী ভাব এবং সমদৃষ্টিহেতু নিঃসম্ভ্রমতাময় বিশ্বাস বিশেষরূপ সখ্যরতির স্থায়ীভাব।সখ্যরতি উত্তরোত্তর বাড়তে বাড়তে সখ্য,প্রণয়,প্রেম,স্নেহ এইগুলি আখ্যা ধারণ করে।এই সখ্য-রসেও দাস্যরসের মতো বিয়োগে তাপ,কৃশতা ও জাগরণাদি দশা ঘটে থাকে।*
*🌺শ্রীরামরায় মহাপ্রভুর কাছে এই সখ্যভাবকে সাধ্যতত্ত্বসার বলে প্রকাশ করলেন।মহাপ্রভু শুনে বললেন, "রামানন্দ তুমি সখ্যপ্রেমকে সাধ্য বলে বলছ, এতো অতি উত্তম কথা। কিন্তু এও সাধ্যতত্ত্বের সার নহে, এর পরে কি তাই বল।"*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. বাৎসল্যভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda17.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
