✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. বাৎসল্যভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda17.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda16.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৭)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*তত্ত্ব--কথন,বাৎসল্যভাব*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শ্রীরামানন্দ রায় এর উত্তরে বললেন,প্রভো!এর পরে যদি বলতে হয়,তবে বাৎসল্য প্রেমই সাধ্যসার বলে আমার ধারণা।*
*🍀শ্রীমদ্ভাগবত বলেন ঃ--*
*"নন্দঃ কিমকরোদ্ ব্রহ্মণ্ শ্রেয় এব মহোদয়ং।*
*যশোদা বা মহাভাগা পপৌ যস্যা স্তনং হরিঃ"।।*
*(১০|৮|৪৬)*
*🌻অর্থ্যাৎ হে ব্রহ্মণ্!নন্দগোপ কি মহাফলযুক্ত শ্রেয় তপস্যাই করেছিলেন যে তিনি সাক্ষাৎ শ্রীভগবানকে পুত্ররূপে প্রাপ্ত হলেন, আর মহাভাগা শ্রীমতী যশোমতীর মহাভাগ্যই কত বেশী,যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম হরি তাঁর স্তন পান করলেন। আরও----*
*"নেমং বিরিঞ্চো ন ভবো ন শ্রীরপ্যঙ্গসংশ্রয়া।*
*প্রসাদং লেভিরে গোপী যত্তৎপ্রাপ বিমুক্তিদাৎ"।*
*(ভাগবত=১০|৯|২০)*
*🌹আরও দেখুন,শ্রীমতী যশোদার ভাগ্যের সীমা নাই, ব্রহ্মা মহাদেবাদি শ্রীভগবানের যে প্রসাদ লাভে অসমর্থ, এমন কি সাক্ষাৎ পূর্ণলক্ষ্মী তাঁর অঙ্গ-সংশ্রিতা হয়েও যে প্রসাদ লাভ করতে পারেননি,প্রেমদাতা শ্রীকৃষ্ণ হতে যশোদা তাদৃশ(সেইরকম) প্রসাদ লাভ করলেন।*
*🌷শ্রীভগবানকে পুত্ররূপে পেয়ে, তাঁকে পুত্ররূপে লালনপালন করা নিত্যসিদ্ধগণের পক্ষেই সম্ভবনীয়। এমন মহাভাগ্য কি মানুষের হয়!তথাপি মানুষ সেই ভাব নিয়ে, ব্রজের সেই মহাবাৎসল্য-ভাব-সাগরের বিন্দুকণার আভাস নিয়ে সাধনার পথে অগ্রসর হলে প্রেমসাধনার মহারাজ্যের সুগম পথ পেতেও পারেন।*
*🍁বাৎসল্যপ্রেম সখ্যপ্রেম হতেও অনেক বেশী আদরের।বাৎসল্যপ্রেমের যে প্রকার প্রগাঢ়তর প্রভাব দেখা যায়, আমাদের এই প্রেমাভাস-প্রকাশক সংসারেও তার সবিশেষ পরিচয় পাওয়া যায়।শ্রীভগবানের প্রেম গাঢ়রূপে মাতৃশক্তিতে বিরাজিত।এই জগতে "মা" প্রেমের সাক্ষাৎ শ্রীমূর্তি। তাঁর বক্ষামৃতধারা,প্রেমেরই মূর্তিমান প্রবাহ, তাঁর স্নেহবৎসল নয়নদৃষ্টি, প্রেমের বাহ্য প্রকাশমাত্র,তাঁর স্নেহমধুর মুখের কথা প্রেমেরই পরিস্ফুট ভাষা।*
*☘মানুষের ঈথা দূরে থাকুক,বনের পাখী কত যত্নে চঞ্চুপুটে (ঠোঁটে) আহার এনে কিভাবে ব্যস্ততা ও ব্যগ্রতাসহ শাবকের মুখের ভিতরে প্রদান করে কৃতার্থ হয়,(পাঠক এস্থলে একবার সে কথা স্মরণ করুন।)পাখী কোন শক্তির প্রণোদনায়(উৎসাহে), কার প্রেরণায় (উৎসাহ সঞ্চার করে), কোন ভাবে ভাবিত হয়ে নিজে অভুক্ত থেকেও শাবকের ক্ষুধা নিবারণে ব্যাকুল হয়?হ্যাঁ, ইহাই বাৎসল্যপ্রেম। এই মহাব্যাপ্তিময়ী বাৎসল্য-প্রীতির প্রভাব সর্বত্র।*
*🌻পাঠক মহাশয়, বৎসহারা ধেনুর কথা মনে করুন, সেই দিগ্বিদিগ মর্মস্পর্শী, প্রাণ-ব্যাকুলতাকর হাম্বারব, সেই সাক্ষাৎ ব্যাকুলতার প্রতিছবি "কি-জানি-কোথা-গেলে-পাব" এমন তীব্র ভাবময় ঢল-ঢল-নয়নযুগল একবার মনে করে দেখুন,প্রাণীতেও এই বাৎসল্য-প্রেমের প্রভাব কত বলবান্।মানুষ যদি ঐ বৎসহারা ধেনুর মত শ্রীকৃষ্ণের জন্য আকুল হয়ে "কৃষ্ণ রে, বাপরে আমার " বলে ডাকতে পারেন,তবে মা যশোদার অঞ্চলের নিধি সুন্দরগোপাল মূর্তিতে কেনই বা তিনি না দেখা দিবেন? বাৎসল্যের অধিকার কত? প্রেমজ, তাড়ন,বন্ধন ও তিরস্কার প্রভৃতি বাৎসল্যে যে ভাবে প্রকাশ পায়, সখ্যের সে উচ্চ অধিকার নাই। বাৎসল্যে ভগবানের প্রেমেসেবা এইরূপ বিবিধ কারণে সখ্য হতে অনেক বেশী গাঢ়। তাই শ্রীরামরায় সখ্যের পরে বাৎসল্য-প্রেমতত্ত্বের সাধ্যতা নির্দেশ করেন।*
*🌺বাৎসল্যরসে কোমলাঙ্গ বিনয়ী সর্বলক্ষণসম্পন্ন ইত্যাদি গুণযুক্ত শ্রীকৃষ্ণ বিষয়ালম্বন।মমতাযুক্ত, বাৎসল্যসেবাপরায়ণ,শ্রীভগবন্নিষ্ঠ পিত্রাদি আশ্রয়ালম্বন।ব্রজে ব্রজেশ্বরী, ব্রজরাজ,রোহিণী,উপনন্দ,অন্যত্র দেবকী বসুদেব ও কুন্তী প্রভৃতি বাৎসল্যরসের আশ্রয়ালম্বন।হাস্য,মৃদুমধুর বাক্য ও বালচেষ্টাদি= উদ্দীপন বিভাব। মস্তকাঘ্রাণ ও লালনপালনাদি=অনুভাব।স্তম্ভ স্বেদাদি ও স্তন্যক্ষরণ= সাত্ত্বিকভাব। হর্ষ শঙ্কা প্রভৃতি ব্যভিচারী ভাব।এই রসে বাৎসল্য রতি স্থায়ীভাব।প্রেম স্নেহ ও রাগ এই তিনটি উহার উত্তরোত্তর অবস্থা ত্রয়।এতেও বিয়োগে পূর্বের মতো দশটি দশা সংঘটিত হয়।*
*🌷শান্ত,দাস্য,সখ্য,বাৎসল্য ও মধুর। ব্রজের এই পাঁচ ভাব।শান্তভাব ব্রজের মুনি ঋষিদের। ইহাঁদের হৃদয়েও কৃষ্ণনিষ্ঠ প্রেম আছে। কিন্তু তা আবৃত (ঢাকা)।দাস্যেই প্রেমের প্রথম বিকাশ, কিন্তু এই দাস্যে শান্ত,সখ্য,বাৎসল্য ও মধুর এই চারভাবই বিদ্যমান।সখ্য প্রেমে যে এক নব ভাব প্রকটিত হয়,ইতঃপূর্বে তা বর্ণিত হয়েছে।বাৎসলের স্নেহ, প্রেমেরই ঘনিভূত অবস্থা।তাই মহাপ্রভু বাৎসল্যকে "উত্তম" বলে স্বীকার করলেন। কিন্তু রামরায় তখনও মহাপ্রভুর সাধ্যতত্ত্বের পরম ও চরম লক্ষ্যে উপনীত হলেন না।তাই পরম করুণাময় গৌরহরি বললেন, "এহোত্তম আগে কহ আর"।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda18.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
