✧═══════════•❁❀❁•═══════════✧
২০. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda20.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda19.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(২০)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*তত্ত্ব-কথন,মধুর বা কান্তাভাব*
~~~~~~~~~~~~~~~~~~
*🍀এই মধুর রসে অপরাপর রস-নিবহের (নিবহের=সকলের) সমাবেশ-ভাব প্রদর্শিত হয়েছে। পবিত্রতম প্রেমের ঘনীভূতসার,ভবভূতির পদ্যে ও মহানাটকে যেরকম প্রকাশিত হয়েছে, সংস্কৃত ভাষায় তেমন পদ্য অতীব বিরল। ভবভূতির=*
*"ইয়ং গেহে লক্ষ্মীরিয়মমৃতবর্তির্নয়নয়োঃ"।।*
*☘পদ্যটি দাম্পত্যপ্রেম-প্রকর্ষ বর্ণনের একটি অত্যুজ্জ্বল আদর্শ।*
*অপি চ*
*"অদ্বৈতঃ সুখদুঃখয়োরনুগুণং সর্বাস্থবস্থাসু যৎ,*
*বিশ্রামো হৃদয়স্য যত্র জরসা যস্মিন্নহার্য্যো রসঃ।*
*কালেনাবরণত্যয়াৎ পরিণতে যৎ স্নেহসারে স্থিতং,*
*ভদ্রং প্রেম সুমানুষস্য কথমপ্যেকং হি তৎ প্রাপ্যতে"।।*
*🌺অর্থ্যাৎ যে প্রেম,সুখে-দুঃখে কোনরকম বিকৃত হয় না, সব অবস্থাতেই যে প্রেম অনুকূল,সংসার সুলভ শোক-ক্ষোভাদি প্রপীড়িত হৃদয়ের পক্ষে যে প্রেম একমাত্র বিশ্রামস্বরূপ, বার্ধ্যকেও যে প্রেমের হ্রাস বা বিনাশ হয় না,দীর্ঘকালের সংসর্গে লজ্জাভয়াদির তিরোধানে যে প্রেম স্নেহসারে পরিণত হয়,সজ্জনের এইরকম অতি বিরল নিরূপাধি (উপাধিহীন) প্রেম প্রকৃতই অতি দুর্লভ।*
*🌹প্রেমের কি-জানি-কেমন এক উদভ্রান্তভাবে বিমুগ্ধ হয়ে শ্রীরামচন্দ্র যখন সীতাদেবীর শ্রীঅঙ্গ-স্পর্শে অব্যক্ত মহামধুর রসে নিমজ্জিত হয়ে গদগদ কন্ঠে বললেন=*
*"বিনিশ্চেতুং শক্যে সুখমিতি বা দুঃখমিতি বা,*
*প্রবাধো নিদ্রা বা কিমু বিষবিসর্পঃ কিমু মদঃ।*
*তবস্পর্শে স্পর্শে মম হি পরিমূঢ়েন্দ্রিয়গণো,*
*বিকারশ্চৈতন্যং ভ্রময়তি সম্মীলয়তি চ"।।*
*🌻অর্থ্যাৎ হে দেবি! আমি কি সুখে আছি না দুঃখে আছি ; এ কি আমার নিদ্রাবস্থা না জাগরনাবস্থা ; আমার শরীরে কি বিষ সঞ্চারিত হচ্ছে,অথবা আমি সন্মোহানন্দে বিভোর হচ্ছি ; আমি তো কিছু নির্ণয় করতে পারছি না। তোমার স্পর্শজনিত চিত্তবিকারে আমার মনোবৃত্তি বিলুপ্ত হয়েছে।কখন একটু জ্ঞান হচ্ছে, আবার কখন মোহপ্রাপ্ত হচ্ছি।*
*🍀প্রেমের একটা জগদতীত ভাব ভবভূতির এই প্রসন্নগম্ভীর পদ্যে প্রকটিত হয়ে পড়েছে। প্রেমের অন্যান্য অবস্থায় যে একটু দূর-দূরভাব পরিলক্ষিত হয়, এই প্রেমের গূঢ় গভীর আকর্ষণে সেই ভাব দূরীকৃত হয়ে যায়,খুব কাছের সম্বন্ধ হয়ে হৃদয়ে হৃদয়ে "আপন আপন"অথবা "তুমি আমার, আমি তোমার" এইভাবের প্রগাঢ়তা জন্মে। কিন্তু এইরকম প্রেমও বহিরঙ্গ। ব্রজদেবী-নিষ্ঠ কান্তা প্রেমই সাধ্য বলে কীর্তিত হয়েছে।*
*🌻শ্রীকৃষ্ণ-কান্তাগণ,সাধারণী,সমঞ্জসা ও সমর্থাভেদে তিন প্রকার।এঁদের সকলেরই কান্তাভাবই স্থায়ী।তারমধ্যে সাধারণীর কান্তাভাব সম্ভোগেচ্ছার নিদান ; সমঞ্জসার কান্তাভাব ক্বচিৎভেদিতসম্ভোগেচ্ছ,এবং সমর্থার কান্তাভাব স্বরূপভিন্নসম্ভোগেচ্ছ।*
*☘ব্রজদেবীগণ নিরন্তর তুরীয় অবস্থায় অবস্থিতা।তাঁদের স্থূল ও সূক্ষ্ম ও কারণ শরীরের অনুভব না থাকায় তাঁরা স্থূল সূক্ষ্মাদির কোনও সংবাদ রাখেন না। আনন্দ-চিন্ময়রস প্রতিভাবিতা ব্রজদেবীগণের আনন্দ চিন্ময়রসস্বরূপ শ্রীকৃষ্ণাঙ্গসঙ্গজনিত যে আনন্দ অনুভব হয়,তা স্থূলজগতের স্পর্শাদিজনিত সুখ হতে সম্পূর্ণ আলাদা।তা ব্রহ্মানন্দসুখ হতেও কোটিগুণ বেশী,তার সঙ্গে অন্য কারো তুলনা হতে পারে না।*
*🍁বাঙ্গালী বৈষ্ণব কবিগণের পদাবলীতে ব্রজদেবী-নিষ্ঠ কান্তাপ্রেমের যে সব উৎকৃষ্ট পদ প্রাপ্ত হওয়া যায়,সংস্কৃত ভাষাতেও সেইরকম কবিতা অতি দুর্লভ।এ স্থলে চন্ডীদাসের একটি পদ উদ্ধৃত করে অতি সংক্ষেপে কান্তাপ্রেমের কথার উপসংহার করা যাচ্ছে।*
*বধূ হে! নয়নে লুকায়ে থোব।*
*প্রেম-চিন্তামণি , রসেতে গাঁথিয়া,*
*হৃদয়ে তুলিয়া লব।।*
*শিশুকাল হৈতে, আন নাহি চিতে,*
*ও পদ করেছি সার।*
*ধন জন মন, জীবন যৌবন,*
*তুমি সে গলার হার।।*
*শয়নে স্বপনে, নিদ্রা জাগরণে,*
*কভু না পাসরি তোমা।*
*অবলার ত্রুটি, হয় শত কোটি,*
*সকলি করিবে ক্ষমা।।*
*না ঠেলিও বলে, অবলা আখলে,*
*যে হয় উচিত তোর।*
*ভাবিয়া দেখিনু, তোমা বঁধূ বিনে,*
*আর কেহ নাহি মোর।।*
*তিলে আখি আড়,করিতে না পারি,*
*আড়াল হইলে মরি।*
*চন্ডীদাস ভণে, অনুগত জেনে,*
*দয়া না ছাড়িহ তুমি।।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
২১. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda21.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
