✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. সখ্য----প্রেম 🏵️ তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda15.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda14.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫)🙌শ্রীরামানন্দ রায়🙌*
*তত্ত্ব-----কথন*
*সখ্য----প্রেম*
"""""""""""""""""""""""""""'"""'"
*🌺শ্রীশ্রীমহাপ্রভু দাস্যপ্রেমের কথা শুনে বললেন "সাধ্য তত্ত্বের" মধ্যে দাস্যপ্রেম প্রেমসাধনের উপায় বটে। কিন্তু এটি সাধ্য-তত্ত্বের সার নহে।তার পরে কি তাইই বল।শ্রীরামরায় অতঃপরে "সখ্যপ্রেম" এর কথা তুললেন। প্রেমের রাজ্য -- জীবের আপন রাজ্য।বাইরে বাইরে দূরে দূরে থাকলে আপনার হতে আপন যে ভগবান, তাঁর প্রেমসেবা সম্ভবে না। তাই দাস্য,প্রেমসেবার উপায় হলেও ওতে যেন সাধককে একটুকু ভীত-ভীত,একটুকু ফাঁক-ফাঁক, একটুকু দূরে-দূরে রাখে। প্রেম চাহে মাখামাখি।সুতরাং দাস্য হতে সখ্যপ্রেম মাখামাখিজনক। শ্রীচৈতন্যচরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদে লেখা আছে =*
*ঐশ্বর্য্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত।*
*ঐশ্বর্য্য-শিথিল প্রেমে নহে মোর প্রীত।।*
*আমারে ঈশ্বর মানে,আপনাকে হীন।*
*তার প্রেমবশে আমি না হই অধীন।।*
*🍀দাস্যপ্রেমে প্রেমের ভাব আছে, কিন্তু এতে সম্ভ্রম ও ভক্তি প্রভৃতি জনিত সঙ্কোচতাও আছে। সুতরাং দাস্য প্রেমভক্তি, সাধ্যতত্ত্ব হলেও প্রেম রাজ্যে দাস্যপ্রেমের আদর অপেক্ষাকৃত অনেক কম। কিন্তু আমাদের মত বহিরঙ্গগণ অনেক জন্মের তপস্যাতেও বোধহয় দাস্য প্রেমের অধিকার লাভ করতে পারে না। শ্রীমহাপ্রভুর সঙ্গে রাম রায়ের যে আলাপ হচ্ছে,উহা প্রেমের উচ্চতম বিকাশের কথা।উহা সাধারণ সাধকের দুষ্প্রেক্ষ্য। দাস্যপ্রেম অপেক্ষা সখ্যপ্রেম উচ্চতর। শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর উক্তি=*
*সখা শুদ্ধ সখ্যে কর স্কন্ধে আরোহণ।*
*"তুমি কোন বড়লোক" তুমি আমি সম।।*
*🌹ভগবানকে সখা বলে সম্বোধন করায়,তাঁর সঙ্গে সখ্যভাবে বিচরণ করায় যে অনন্ত মাধুর্য্যানন্দ সম্ভোগ করা যায়, তা কেবল ব্রজরাখালগণের লীলাতেই সুন্দরভাবে দেখা যায়। তাই শ্রীমদ্ভাগবতকার বলেন=*
*"ইত্থং সতাং ব্রহ্মসুখানুভুত্যা দাস্যং গতানাং পরদৈবতেন।*
*মায়াশ্রিতানাং নরদারকেন সার্ধং বিজহ্রুঃ কৃতপুণ্যপুঞ্জাঃ"।।*
*🌺অর্থ্যাৎ যিনি মায়াশ্রিতদের কাছে নরবালকরূপে,দাসভক্তগণের কাছে পরদেবতারূপে এবং জ্ঞানীদের কাছে পরব্রহ্মরূপে প্রতিভাত(উজ্জ্বল রূপ) হন।সেই অনন্ত ঐশ্বর্য্যমাধুর্য্যশীল স্বয়ং ভগবানের সঙ্গে পুঞ্জ পুঞ্জ পুণ্যশীল ব্রজরাখালগণ সানন্দে বিচরণ করেন।*
*🍀সখায় সখায় প্রেমের যে এক বিচিত্র ভাব পরিলক্ষিত হয়, এইজগতে আমরা অকৃত্রিম সখ্যভাবে তার কিঞ্চিৎ আভাস দেখতে পাই। এখানে ভীতির জড়িমা ও সম্ভ্রমের সঙ্কোচন পরিলক্ষিত হয় না।সখ্যপ্রেমে কোন সঙ্কোচ থাকে না। সখ্যে এক আনন্দময়,আপন-আপন, মাখামাখি ভাব উভয় হৃদয়ে বিরাজ করে।দাস্যে যেন হৃদয় একটু ভীত ভীতভাবে দূরে-দূরে থাকতে চাই, সখ্যে এর বিপরীত ভাব উপস্থিত হয়।ভীতির স্থলে নির্ভীকতা,সম্ভ্রমের স্থলে সমতা এবং দূরে থাকার স্থলে হাত ধরে এবং গলা ধরে বিচরণ প্রভৃতি। অতি নিকটের ভাবগুলি আবির্ভূত হয়ে থাকে।তথাপি মধুরাদি সেবাতেও দাস্য অন্তঃপ্রবিষ্ট।*
*🌹চিত্তের সঙ্কোচন ও বিকাশ ধর্মাধর্মের মাপকাঠি।যাতে চিত্ত সঙ্কোচিত হয়,যাতে উহার অনন্ত প্রসারে ব্যাঘাত জন্মে,যাতে চিত্ত সঙ্কোচিত হয়ে ক্ষুদ্র হয়ে পড়ে তাহাই অধর্ম ; আবার অপর পক্ষে যাতে চিত্তের বিকাশ ঘটে,যাতে প্রকৃত প্রস্তাবে পরিণাম-সরসভাবে চিত্ত প্রীতি প্রফুল্ল হয়,তাহাই ধর্ম। ধর্মের প্রকৃত নিবাস বৈকুন্ঠ।যেখানে কুন্ঠা নাই, সেই স্থলই বৈকুন্ঠ। এই জগতে এমন জায়গা কোথায়, যেখানে কুন্ঠা নাই? সর্বত্রই ভয়, সর্বত্রই পরিণাম বিরসতার আশঙ্কা,সর্বত্রই এক মহাস্বার্থের সঙ্কোচনী শক্তির দুরন্ত প্রভাব।মহারাজাধীরাজের চিত্তও সততই কুন্ঠিত।প্রকৃত প্রেম-রাজ্যই বৈকুন্ঠধাম।*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda16.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
