✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda18.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. বাৎসল্যভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda17.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৮)শ্রীরামানন্দ রায় "কাষ্ঠ পুত্তলিকা"*
*তত্ত্ব--কথন, কান্তাভাব বা মধুরভাব*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻প্রেমের ক্রমবিকাশ প্রদর্শন দ্বারা সাধ্যতত্ত্বের পরম ও চরম লক্ষ্য জীবসমাজে প্রকটন করাই মহাপ্রভুর উদ্দেশ্য।বর্ণাশ্রম ধর্ম হতে আরম্ভ করে শ্রীরামরায় মহাশয় বাৎসল্যপ্রেম পর্যন্ত বললেন, তথাপি প্রেমময় গৌরহরির জিজ্ঞাসার নিবৃত্তি(ক্ষান্ত) হল না।ব্রহ্ম-জিজ্ঞাসা পর্যন্ত বেদান্তের চরম সীমা।শান্ত ভাবেই সেই জিজ্ঞাসার নিবৃত্তি। কিন্তু মহাপ্রভুর প্রবর্তিত প্রেমধর্ম-জিজ্ঞাসার প্রারম্ভ, দাস্যপ্রেম হতে শান্তে কৃষ্ণনিষ্ঠতা আছে, কিন্তু প্রেমের সেবা নাই।তাই দাস্যেই প্রেমভজনের আরম্ভ।সখ্য ও বাৎসল্য এর ক্রমবিকাশ।বাৎসল্যরসের কথা শুনে শ্রীগৌরাঙ্গ বললেন "ইহা উত্তম। কিন্তু এর পরে কি?রামরায় বললেন, "তবে শ্রীকৃষ্ণ কান্তাগণের প্রেমের কথা বলব কি?শ্রীকৃষ্ণবল্লভা ব্রজসুন্দরীগণের প্রেম অতি অদ্ভুত। শ্রীভাগবত বলেন=*
*"নায়ং শ্রীয়োহঙ্গ উ নিতান্তরতেঃ প্রসাদঃ,*
*স্বর্যোষিতাং নলিনগন্ধরুচাং কুতোহন্যা।*
*রাসোৎসবেহস্য ভূজদন্ডগৃহীতকন্ঠ-,*
*লব্ধাশীষাং য উদগাদ্ ব্রজসুন্দরীণাম্"।।*
*🌼অর্থ্যাৎ শ্রীভগবান রাস উৎসবের সময়ে ব্রজসুন্দরীগণের কন্ঠে ভুজদন্ড অর্পণ করে তাঁদের প্রতি যেরকম কৃপা করেছিলেন,শ্রীনারায়ণের বক্ষঃস্থল সমাশ্রিতা একান্ত-রতিশালিনী লক্ষ্মীর প্রতিও তাদৃশ (সেইরকম) প্রসাদ উদিত হয় নি। সুতরাং নলিনীগন্ধশীলা স্বর্গযোষিৎ প্রভৃতি অপর রমণীগণের পক্ষে সে সৌভাগ্য লাভের আর সম্ভাবনা কি*
*🍀ব্রজসুন্দরীগণই মধুর ভজন প্রকটন করেন।মধুর চাহনি,মধুর হাসি, মধুর সম্ভাষণ, মধুর হাবভাব, নবযৌবনের নবানুরাগের সমস্ত মাধুর্য্য শ্রীকৃষ্ণের পদমূলে সমর্পণ করে ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের ভজন করেন।শ্রীবৃন্দাবনের কুসুমিত কুঞ্জে কুঞ্জে ব্রজসুন্দরীগণ রসরাজের যে মধুর সেবা করেন, ত্রিভুবনে আর কোথাও তেমন সেবা-পারিপাট্যের লেশভাব দেখা যায় না। শ্রীকৃষ্ণ-প্রাপ্তির অনেক উপায় আছে বটে,সাধকগণ ভগবানের কৃপায় তাঁকে প্রাপ্ত হন বটে, কিন্তু সকলেই একরকম ভাবে তাঁর তত্ত্ব-রসাস্বাদ সম্ভোগ করতে পারেন না। শান্ত,দাস্য, সখ্য,বাৎসল্য ও মধুর প্রভৃতি ভাবনিচয় শ্রীকৃষ্ণ প্রাপ্তির উপায় বটে, কিন্তু নিরপেক্ষ ভাবে বিচার করলে অনেক তারতম্য দেখা যায়।তাই শ্রীচৈতন্যচরিতামৃতে লিখিত আছে।*
*🍀কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়।*
*🍀কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়।।*
*🍀কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম।*
*🍀তটস্থ হয়ে বিচারিলে আছে তারতম।।*
*🌺শান্তভাবে ভজন করলেও শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। কিন্তু দাস্যে যে ভজনরস আছে, শান্তে তা নাই। আবার সখ্যে যা আছে,দাস্যে তা নাই,বাৎসল্যে যা আছে,সখ্যে তা নাই, অবশেষে মাধুর্য্যে যা আছে বাৎসল্যে তা নাই।অথচ শান্তে যা আছে,দাস্যে তা তো আছেই,আরও কিছু বেশী আছে। শান্তের কৃষ্ণনিষ্ঠা ও দাস্যের সেবা এই দুই দাস্যে আছে, কিন্তু দাস্যে সখ্যভাব নাই।সখ্য শান্তের কৃষ্ণনিষ্ঠা,দাস্যের সেবা, এবং সখ্যের আপন-আপন নিঃসঙ্কোচ ভাব আছে, অথচ বাৎসল্যের স্নেহ নাই।বাৎসল্যে শান্তের কৃষ্ণনিষ্ঠা দাস্যের সেবা, সখ্যের নিঃসঙ্কোচ এবং স্নেহের প্রবলভাব বতর্মান। কিন্তু ওতে কান্তার মধুর সেবা অসম্ভব।মধুর ভাবে চারটি ভাবই বিরাজিত। চৈতন্যচরিতামৃতে পায়=*
*🍀গুণাধিক্যে স্বাদাধিক্যে বাড়ে প্রতি রসে।*
*🍀শান্তদাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈসে।।*
*🌻এই কথাটি দার্শনিক দৃষ্টান্ত দ্বারা বুঝাবার জন্য সর্বশাস্ত্রবিশারদ ও প্রেমিক ভক্ত রামানন্দ রায় বেদান্তদর্শনের পঞ্চীকরণ-তত্ত্বের উল্লেখ করে বলছেন ঃ---*
*🍀আকাশাদির গুণ যেন পর পর ভূতে।*
*দুই তিন গণনে বাড়ে পঞ্চ পৃথিবীতে।।*
*🌻বেদান্তসারে লিখিত আছে ঃ--*
*🌹"আকাশে শব্দোহভিব্যজ্যতে। বায়ৌ শব্দস্পর্শৌ।অগ্নৌ শব্দস্পর্শরূপাণি।অপ্সু শব্দস্পর্শ রূপরসাঃ। পৃথিব্যাং শব্দস্পর্শরূপরসগন্ধাশ্চ।*
*🌺অর্থ্যাৎ "আকাশের" গুণ কেবল শব্দ।"বায়ুতে" আকাশের গুণ শব্দ আছে, নিজের গুণ স্পর্শও আছে। "অগ্নিতে" শব্দ স্পর্শ ও রূপ আছে। "রসে" শব্দ স্পর্শ রূপ ও রস এই চারটি গুণ আছে। পৃথিবীতে জলের চারটি গুণ তো আছেই, এ ছাড়াও গন্ধ নামক স্বতন্ত্র গুণ আছে। সুতরাং পৃথিবীতে পাঁচগুণ বতর্মান। এই প্রকার "মধুর" ভাবেও পাঁচটি ভাব বতর্মান থাকায় এর স্বাদাধিক্য সর্বাপেক্ষা বেশী।অন্যান্য ভাবেও কৃষ্ণপ্রাপ্তি ঘটে থাকে,সত্য।কিন্তু গুণাধিক্যেই স্বাদাধিক্য হয়, সুতরাং সর্বাপেক্ষা গুণশীল মধুরেই স্বাদাধিক্য সর্বাপেক্ষা অধিক। ইহা স্বতঃসিদ্ধ।*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda19.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
