শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৩. ভগবান্ ভক্তির বশ 🏵️ শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas23.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২২. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৩)শ্রীমৎ হরিদাস ঠাকুরের জীবন চরিত*
        *🙏ভগবান্ ভক্তির বশ🙏*
      ****************************
*🍀শ্রীমতী রাইধনি যদিও কতক পরিহাসের ভাবে কথাগুলি বললেন, কিন্তু শ্রীকৃষ্ণ পরিহাস ভাবলেন না  ; বলছেন সখী!শ্রীমতীর শাসন আমার পক্ষে পুষ্পবর্ষণ, আমি তাঁর ঋণ কদাপি পরিশোধ করতে পারব না। গোবিন্দের এই কথাটি শুনে যথার্থই শ্রীমতীর হাসির উদয় হল।হেসেই তিনি বলছেন=সখী!জীবের যাতনা দেখে বড় ব‍্যথা পায়, ইনি যদি জীবের দুঃখ দূর করেন, তবেই আমার ঋণ,যা স্বীকার করছেন পরিশোধ হয়।*
*🍁বলা বাহুল‍্য এ ভাবটি শ্রীমতীর মজ্জাগত হলেও পরিহাসের ভাবেই তিনি বলেন ; কিন্তু শ্রীকৃষ্ণ বরাবর ভাবান্তরে গ্রহণ করছেন, তাঁর উত্তরেই তা প্রকাশ।এবারেও তিনি বলছেন=*
    *শুন শুন বিনোদিনী রাই!*
*তোমার এ ঋণ,   পরিশোধ হবে,*
        *কলি প্রথম সন্ধ‍্যায়।।*
*ত‍্যজি কাল বরণ,  করিব ধারণ,*
       *তোমার অঙ্গের কান্তি।*
*তুয়া নাম লইয়া ,বেড়াব কাঁদিয়া,*
      *অশ্রুজলে হব শ্রান্তি।।*
*ভাবি তব ভাব, হবে প্রেম-ভাব,*
      *স্ব-ভাব ছাড়িবে দেহ।*
*তেজিয়া বাঁশরী,      হব দন্ডধারী,*
      *নারিতে রাখিবে কেহ।।*
*লইয়া ভক্তগণ ,    করিব কীর্তন,*
      *রাধা রাধা ধ্বনি করি।*
*ক্ষণে ক্ষণে মূর্ছা,     হইবে তখন,*
       *অচেতনে রৈব পড়ি।।*
*অমূল‍্য রতন,     তব প্রেম-ধন,*
       *অযাচকে বিলাইব।*
*কলিযুগ যাবে ,কৃতযুগ আসবে,*
      *তবে সে খালাস হব।।*
*ধীরচন্দ্র কয় , তবে সে খালাস,*
       *নতুবা প্রেমের ঋণী।*
*ভকত-হৃদয়ে , রাখি সেই প্রেম,*
       *গুপত গৌরমণি।।*
*🌺শ্রীমতীর পরিহাসের ভাব পালিয়ে গেল, শ্রীকৃষ্ণের কথা শুনে শ্রীরাধা ব‍্যথিতা,ক্রমে তাঁর "প্রেম বৈচিত্র্য" ভাবের উদয় হল ; শ্রীকৃষ্ণ যেন যথার্থই ধরা-অবলুন্ঠিত হচ্ছেন, এই ভাবে শ্রীমতী মূর্ছিতা হয়ে পড়লেন। দেখতে দেখতে সেই ক্ষণিক মূর্ছা দূরীভূত হল, তিনি উঠে বসলেন।তখনও শ্রীমতীর বাহ‍্যজ্ঞান নাই, পূর্বভাবেই তিনি বলছেন=*
*না না,ভূমে প'ড়না প'ড়না প'ড়না হে।*
*তোমায় যতনে রাখিব হৃদয়ে ভরি ;*
*ভূমে প'ড়না! (ওহে দুঃখিনীর বন্ধু!)*
*🌹এই কথা বলে শ্রীরাধা উন্মাদিনীর মতো বিদ‍্যুৎগতিতে গমন করে শ্রীকৃষ্ণকে বাহুদ্বারা বেষ্টন করলেন।(🌻এই বেষ্টনে গৌররূপ উদ্ভাসিত হয়।কেউ কেউ বলেন,আলিঙ্গনচ্ছলে শ্রীকৃষ্ণকে অন্তরে রেখে শ্রীরাধা বাইরে রইলেন, ইহাই গৌরাঙ্গ অবতার ; গৌর অবতারে এটিই শাস্ত্রকথিত ছন্নত্ব (আচ্ছাদিত)। কিন্তু সে সব কথা এখানে অপ্রাসঙ্গিক। চতুর্থ ও পঞ্চম বর্ষের "শ্রীবিষ্ণুপ্রিয়া" পত্রিকায় এই সব কথা বিস্তারিত ভাবে আলোচিত হয়েছে।🌻)।*
*🌷শ্রীকৃষ্ণ ও সখীগণের যত্নে শ্রীমতীর সম্পূর্ণ বাহ‍্য-জ্ঞান ফিরে এলো, হাস‍্য পরিহাস আবার আরম্ভ হল।সখীগণ তখন দাসকবচের কথা পুনর্বার তুলে ধরলেন।শ্রীকৃষ্ণ পূর্বাপর (আগাগোড়া)এতে সম্মত, সখীদের কথায় তিনি দাস-কবচ লিখে দিলেন। মহাজনগণ সেই দাসকবচ-পদে এইরকম লিখেছেন,যথা=*
*ইয়াদিকিদ্দ,          গুণ-সমুদ্র,*
          *শত সাধু শ্রীরাধা।*
*সদুদারস‍্য,                 চরিতস‍্য,*
       *পূরাও মনেরই সাধা।।*
*তস‍্য খাতক,         হরি নায়ক,*
        *বসতি ব্রজপুরী।*
*কস‍্য কর্জ,                পত্র মিদং,*
        *লিখিলাম সুকুমারী।।*
*ঠামহি তব,             প্রেম দুর্লভ,*
         *লইনু কর্জ করিয়া।*
*ইহার লভ‍্য,              পাইবে ভব‍্য,*
         *প্রেম অখিল ভরিয়া।।*
*যখন তিন,                 বাঞ্জা পূরব*
          *ঋণ শোধ কলিযুগে।*
*এই করারে,        খত লিখি দিয়ে,*
           *শ্রীরূপ মঞ্জরী আগে।।*
*কহে চন্দ্রশেখর,    লেখনি ধরিয়া,*
           *লিখিলা করুণা করি।।*
*শ্রীরাধে বলিয়া,  খত লিখি দিলা,*
            *লেহত শ্রীকর ধরি।।*
*🍁এই রহস‍্যটি কি?গৌর-অবতারের ইহাও একটি কারণ। শ্রীগৌরচাঁদই জীবের দুঃখে কেঁদেছিলেন।শ্রীরাধার অভিলাষ পূর্ণ  করেছিলেন।এই অবতারেই শ্রীরাধার প্রেম-- ব্রজের নিগূঢ় প্রেম-- অযাচিত ভাবে যাকে তাকে বিতরণ করা হয়েছিল, শ্রীরাধার পেমের অনুরোধে ভগবান্ মর্ত‍্যভূমে অবতীর্ণ হয়ে ছিলেন।*
*🌹শ্রীভগবান্ সর্বগুণাধার। পূর্বে যে বৈষ্ণব-বাসনার কথা বলেছিলাম, জীবের দুঃখ দূর হোক, ইহা সেই মূল প্রস্রবণ হতে রাধা-হৃদয় হতে উদ্গত বা উৎপত্তি।আর ভগবান যদিও অসীম শক্তিধর,তথাপি তিনি ভক্তির বশ,আর তিনি জীবের পরম সুহৃদ, পূর্বোক্ত বিষয়টি চিন্তা করলে ইহাই বোধ হয়।ইহা জীবের পরম আশাপ্রদ ও ভরসা-শান্তির স্থল।*
*🍁ভগবান্ ভক্তির বশ,ভক্তি বলে ভক্ত তাঁকে অবতীর্ণ পর্য‍্যন্ত করাতে পারেন। গৌর অবতারের অসংখ্য কারণ থাকতে পারে বা আছেও ; শীরাধার অভিলাষও তার মধ্যে একটি  এবং এই অবতারের বীজস্বরূপ।*
*🙏পরবর্তী পর্বে আবার,ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ২৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৮০. শ্রীদৈবকীনন্দন দাস 🏵️ শ্রীবৃন্দাবন দাস ঠাকুর 🏵️ শ্রীঠাকুর লোচনানন্দ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob80.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৭৯. শ্রীকবিকর্ণপুর গোস্বামী 🏵️ ঈশান নাগর 🏵️ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob79.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৮০. শ্রীদৈবকীনন্দন দাস 🏵️ শ্রীবৃন্দাবন দাস ঠাকুর 🏵️ শ্রীঠাকুর লোচনানন্দ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob80.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,অতি সংক্ষেপে, শ্রীদৈবকীনন্দন দাস।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🍀ব্রাহ্মণ-কুমার দৈবকীনন্দন দাসের বাস ভবন হালিশহরে।ইনি সদাশিব কবিরাজের পুত্র শ্রীপুরুষোত্তম দাসের মন্ত্র শিষ্য।নবদ্বীপের প্রসিদ্ধ বৈষ্ণবদ্বেষী চাপাল গোপালই এই দৈবকীনন্দন দাস।বৈষ্ণব দ্বেষের কারণে ইঁনার কুষ্ঠব‍্যাধি হয়।শেষে মহাপ্রভুর শরণাপন্ন হলে মহাপ্রভু তাঁকে শ্রীবাসের চরণোদক পান করতে ও বৈষ্ণব-বন্দনা-রচনা করতে আদেশ করেন।কথিত আছে "বৈষ্ণব-বন্দনা ও বৈষ্ণব-অভিধান রচনা  করে উক্ত মহাব‍্যাধি হতে মুক্তিলাভ করেন।ইহা বৈষ্ণবের নিত‍্য পাঠ গ্রন্থ।এতে মহাপ্রভুর প্রায় সমস্ত ভক্তের নাম,স্থল-বিশেষে ধাম ও সংক্ষিপ্ত পরিচয় প্রদর্শিত হয়েছে।*
*🙏🙏শ্রীবৃন্দাবন দাস ঠাকুর 🙏🙏*
<><><><><><><><><><><><><><><>
*🌹শ্রীবাস পন্ডিতের জ‍্যেষ্ঠ সহোদর নলিন পন্ডিতের কন‍্যা শ্রীনারায়ণী দেবীর গর্ভে ১৪২৯ শকে বৈশাখী কৃষ্ণা দ্বাদশীতে ১৮ মাস গর্ভে থেকে জন্মগ্রহণ করেন।জন্মস্থান হালিশহরের নিকট কুমারহট্টে।নারায়ণীকে বিধবা না জেনে শ্রীনিত‍্যানন্দ "পুত্রবতী হও" বলে আশীর্বাদ করেন।ব‍্যাসপূজার সময় মহাপ্রভুর ভুক্তাবশেষ ভোজন করে নারায়ণীর গর্ভসঞ্চার হয়।ইহা সাধারণের চোখে বা বিচারদৃষ্টিতে নিতান্ত অস্বাভাবিক বোধ হলেও ভগবানের লীলায় তাঁর ইচ্ছাশক্তিতে সকলই সম্ভব হতে পারে।সম্ভবত লোকনিন্দা ভয়ে নারায়ণী শিশুপুত্র নিয়ে নবদ্বীপে মামগাছি গ্রামে শ্রীবাসুদেবদত্ত ঠাকুর বাড়ীতে আশ্রয় গ্রহণ করেন।পরে এই ঠাকুর "নারায়ণীর পাট" বলে প্রসিদ্ধি লাভ করে।ঐ বৃন্দাবন শ্রীনিত‍্যানন্দের শিষ‍্য।ইনি পরে নিত‍্যানন্দ প্রভুর আদেশে বর্ধমান জেলার দেনুড় গ্রামে শ্রীপাট স্থাপন করে বাস করেন।বৈষ্ণবগণ ইঁহাকে চৈতন‍্যলীলার ব‍্যাসদেব বলে মহিমা ঘোষণা করেন।কৃত্তিবাস,বিদ‍্যাপতি ও চন্ডীদাসের পর এবং কাশীরাম দাসের পূর্বে ইনি বাংলাতে "শ্রীচৈতন‍্যভাগবত" রচনা করে বাংলা সাহিত‍্য জগতে অমর হয়েছেন।বাস্তবিকই বৈষ্ণব কবিগণই বাংলা সাহিত‍্যের সৃষ্টিকর্তা, এবং বৈষ্ণব সাহিত‍্যই বাংলা সাহিত‍্যের ভিত্তি ও প্রাণ।ইহা নিঃসংশয় বলা যেতে পারে।কেবল মঙ্গলচন্ডী বিষহরি মনসারগান ও সীতামাহাত্ন‍্য এর পূর্বে রচিত বলে দেখা যায়।শ্রীবৃন্দাবনের চৈতন‍্যভাগবত প্রথমে চৈতন‍্যমঙ্গল নামে খ‍্যাতি ছিল।পরে শ্রীনরহরি সরকার ঠাকুরের শিষ্য কোগ্রাম নিবাসী শ্রীলোচনদাস ঠাকুর "চৈতন‍্য মঙ্গল"রচনা করলে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ শ্রীবৃন্দাবন দাসের গ্রন্থের নাম "শ্রীচৈতন‍্য ভাগবত" রাখেন।১৪৯৭ শকে এই গ্রন্থের সমাপ্তি।এই গ্রন্থে অনেক কথা লোকপরম্পরা শুনে লিখিত।"বেদগুহ‍্য চৈতন‍্য-চরিত কেবা জানে।তাই লিখি যাহা শুনিয়াছি ভক্তস্থানে।।এতে সিদ্ধান্ত অংশের ছায়া মাত্র আছে, লীলাংশই প্রধান।শ্রীকৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন‍্যচরিতামৃতের ইহাই আদর্শ। আদি,মধ‍্য ও অন্ত‍্য ভেদে মহাপ্রভুর তিনলীলা এতে বর্ণিত।এছাড়া "তত্ত্ববিলাস" গোপীকামোহন কাব‍্য, নিত‍্যানন্দ বংশমালা ও বৈষ্ণববন্দনা অন‍্য চারটি পুস্তক ঠাকুর বৃন্দাবনের রচিত বলেও খ‍্যাত আছে।১৫১১ শকে কার্তিকী শুক্লা প্রতিপদ তিথিতে বৃন্দাবন ঠাকুরের তিরোভাব হয়।*
*🍁🍁শ্রীঠাকুর লোচনানন্দ🍁🍁*
*🍀বর্ধমান মঙ্গলকোটের নিকট কুনুর নদীর তীরে কোগ্রামে জন্মগ্রহণ করেন।পিতার নাম কমলাকর সেন, মাতার নাম সদানন্দী।১৪৫৯ শকে (কোন মতে ১৪৪৫ শকে) লোচনদাসের জন্ম।শ্রীখন্ডের শ্রীনরহরি সরকার ঠাকুরের নিকট দীক্ষিত হয়ে তাঁরই আদেশ অনুসারে "শ্রীচৈতন‍্যমঙ্গল" গ্রন্থ রচনা করেন।এই গ্রন্থও আদি,মধ‍্য ও অন্ত তিন খন্ডে পরিপূর্ণ।অতি সরল পাঞ্চালী রীতিতে রচিত বলে ইহা পাঁচালী বলে প্রসিদ্ধ।অদ‍্যাপি এই চৈতন‍্যমঙ্গল গীত হয়ে থাকে।লোচনদাসের "ধামালী" বলে কতকগুলি সরল রহস‍্যব‍্যঞ্জক গীতি-কবিতা আছে।তাছাড়া রায় রামানন্দকৃত "জগন্নাথবল্লভ-নাটকের" সংস্কৃত পদাবলী ভেঙ্গে যে বাংলা  পদাবলী রচনা করেছেন,তাতে লোচনদাসের পান্ডিত‍্য-প্রকর্ষের প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়।"চৈতন‍্য-প্রেমবিলাস" দুর্লভসার (এতে চৈত লীলা ও রসতত্ত্ব বর্ণিত আছে।)দেহতত্ত্ব-নিরুপণ, প্রার্থনা, আনন্দলতিকা প্রভৃতি গ্রন্থও লোচনদাস কৃত বলে প্রসিদ্ধ।বিবিধ পদগ্রন্থে লোচনকৃত অনেক পদাবলীও আছে।১৫১১ শকে লোচনদাস অপ্রকট হন।*
*🌻গ্রন্থকার শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি মহোদয়ের লিখিত।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮১. শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob81.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৭৯. শ্রীকবিকর্ণপুর গোস্বামী 🏵️ ঈশান নাগর 🏵️ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob79.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৭৮. শ্রীরামানন্দ রায় 🏵️ স্বরূপ-দামোদর 🏵️ শ্রীবাসুদেব সার্বভৌম 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob78.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৭৯. শ্রীকবিকর্ণপুর গোস্বামী 🏵️ ঈশান নাগর 🏵️ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob79.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,শ্রীকবিকর্ণপুর গোস্বামী=ইঁনার পূর্বনাম পরমানন্দ সেন।মহাপ্রভুর প্রিয়পার্ষদ কাঁচড়াপাড়া নিবাসী শ্রীশিবানন্দ সেনের পুত্র।১৪৩৬ শকে ইঁনার জন্ম (খৃঃ১৫১৪)।সাত বৎসর বয়সে পিতার সঙ্গে নীলাচলে গমন করে মহাপ্রভুর শ্রীপদাঙ্গুলি জিহ্বায় স্পর্শ করে দৈবী বিদ‍্যা লাভ করেন।এই কৃপালাভের পর সংস্কৃতে কৃষ্ণগুণ বর্ণনময় শ্লোক রচনা করে মহাপ্রভুকে শুনালে, মহাপ্রভু পরমানন্দকে "পুরীদাস" এবং প্রথম উচ্চারিত শ্লোকে ব্রজগোপীগণের কর্ণভূষণের বর্ণনা থাকায় "কবিকর্ণপুর" নাম প্রদান করেন।কবিকর্ণপুরের গুরুদেবের নাম "শ্রীনাথ"। শ্রীচৈতন‍্যচরিতামৃতম্ সংস্কৃত মহাকাব‍্য কর্ণপুরের রচিত।মহাপ্রভুর বাল‍্যলীলা হতে শেষলীলা পর্যন্ত ইঁহার বর্ণনীয়। "গৌরগণোদ্দেশের" প্রথম পদ‍্যই ইঁহার প্রথম পদ‍্য।বৈষ্ণব-সাহিত‍্য জগতে মহাকাব‍্য এই দ্বিতীয়।এতে বিবিধ রস,ভাব,অলঙ্কার ও ছন্দের প্রাচুর্য‍্য দেখা যায়। "শিশুপাল বধ" ও কিরাত-অর্জুনের মত এতেও শব্দালঙ্কার ও চিত্রকাব‍্য প্রদর্শিত হয়েছে।মুরারি গুপ্তকৃত "চৈতন‍্যচরিত" কাব‍্য এই মহাকাব‍্যের আদর্শ।মহাপ্রভুর অপ্রকটের ৯ বৎসর পরে ১৪৬৪ শকে আষাঢ় সোমবার কৃষ্ণ-দ্বিতীয়া তিথি মধ্যে এই গ্রন্থ সমাপ্ত হয়।এই মহাকাব‍্য ছাড়া কর্ণপুরের রচিত একটি উৎকৃষ্ট দশাঙ্ক নাটক আছে নাম "শ্রীচৈতন‍্যচন্দ্রোদয়"।মহাপ্রভুর সুমধুর লীলা-চরিত্র সংস্কৃত নাটকীয় ভাষায় বর্ণিত।ইনার সার্বভৌমানুগ্রহ নামক ষষ্ঠ অঙ্কের বিচারপ্রসঙ্গে সমস্ত মাধ্বদর্শনের মত প্রদর্শিত হয়েছে।অথচ দার্শনিক গ্রন্থের মতো নীরস নহে।"প্রবোধ চন্দ্রোদয়" নাটকের মত এতেও প্রেম,মৈত্রী,বিরাগ,ভক্তি প্রভৃতি আধ‍্যাত্মিক ভাবকেও নটনটীরূপে ব‍্যক্তিত্বে কল্পিত (Personified) করা হয়েছে।নাটকটি সর্বাংশে ভক্তিরস প্রধান।এই গ্রন্থের সমাপ্তি হয় ১৪৯৪ শকে।কুলনগর নিবাসী শ্রীপুরুষোত্তম সিদ্ধান্তবাগীশ  (শেষ নাম প্রেমদাস)১৬৩৪ শকে এই নাটকের বাংলা পদ‍্যানুবাদ করেন।অনুবাদে তাঁর যথেষ্ট কৃতিত্বের পরিচয় পাওয়া যায়।ইঁনার কৃত আরেকটি গদ‍্যপদ‍্যময় বৃহৎ কাব‍্যগ্রন্থ আছে নাম "আনন্দবৃন্দাবন চম্পূ"।এতে ভাগবতের দশম,স্কন্ধ-বর্ণিত কৃষ্ণলীলা মধ্যে কেবল ব্রজলীলার বিস্তার করা হয়েছে।এতে "গোপাল চম্পূর "মত অনুপ্রাসের বাহুল‍্য আছে।শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ইহার "সুখবর্তনী" নামে টীকাকার।২৪ স্তবকে ফা অধ‍্যায়ে এই গ্রন্থটি সম্পূর্ণ।গ্রন্থকর্তা "দেবো নঃ কুলদৈবতং বিজয়তাং চৈতন‍্যরূপো হরিঃ" এইকথায় শ্রীমন্মহাপ্রভুকে কুলদেবতা বলে স্বীকার করেছেন।সুমধুর লীলাচিত্রণ-চাতুর্য‍্যে, ভাব-প্রকটন মাধুর্য‍্যে ও সুললিত শব্দসম্ভার সংযোজন নৈপুণ‍্যে গ্রন্থটি ভক্তমাত্রেরই হৃদয়স্পর্শী ও উপাদেয় রূপে আস্বাদ‍্য।ভাগবত ব‍্যাখ‍্যাতগণ গোপাল চম্পূ ও আনন্দ বৃন্দাবন চম্পূ নিয়েই ব‍্যাখ‍্যা মাধুর্য‍্য প্রকটন করে থাকেন।*
*☘বৈষ্ণব সাহিত‍্যে অলঙ্কার গ্রন্থেরও অভাব নাই।সে বিষয়ে কর্ণপুরের "অলঙ্কার কৌস্তুভ" বিশেষ উল্লেখযোগ্য।বোম্বে মুদ্রিত "অলঙ্কার কৌস্তুভ" নামে একটি অলঙ্কার গ্রন্থ আছে, তা বিশ্বেশ্বর পন্ডিত কৃত।তার সঙ্গে কর্ণপুরের গ্রন্থের তুলনাই হয় না। এটি সাহিত‍্য জগতের উজ্জ্বল রত্ন।এতে অলঙ্কার শাস্ত্রোক্ত বাক‍্য,কাব‍্য,অভিধা,ব‍্যঞ্জনাদি শব্দশক্তি,ধ্বনি,রস,নাট‍্যাঙ্গ,দোষ,গুণ,রীতি অলঙ্কার ইত‍্যাদি সমস্ত বিষয় সর্বাঙ্গ সুন্দররূপে প্রকটিত। বিশেষত এটি শেষ অলঙ্কার গ্রন্থ বলে অলংকারোক্ত কোন বিষয়েই অভাব নাই।১৪৯৮ শকের কিছু পূর্বে এই গ্রন্থ রচনার কাল অনুমিত হয়।*
*🌻এই মহাকবিকৃত আরেকটি গ্রন্থ "গৌরগণোদ্দেশ দীপিকা"।এতে শ্রীকৃষ্ণ অবতারের ভক্তগণের মধ্যে শ্রীগৌরাঙ্গাবতারে কে কোন রূপে জন্মগ্রহণ করেছেন, তাই বর্ণনা আছে।উপাসনা-তত্ত্বে এটি বৈষ্ণবগণের বিশেষ উপযোগী।গ্রন্থটি ১৪৯৮ শকে (ইং ১৫৭৬ সালে) লিখিত হয়।কর্ণপুরের প্রণীত আর একটি বৃহদ্ গৌরগণোদ্দেশ দীপিকা গ্রন্থ আছে বলে প্রসিদ্ধ। এই ১৪৯৮ শকেই কর্ণপুরের তিরোভাব ঘটে।*
*🌹🌹🌹ঈশান নাগর🌹🌹🌹*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀অদ্বৈতাচার্য‍্যের পালিত পুত্র ও শিষ‍্য, এবং মহাপ্রভুর ভৃত‍্য।১৪১৪ শকে জন্ম। মহাপ্রভু ঈশানকে ব্রাহ্মণ বলে পাদধৌত করতে বাধা প্রদান করলে ঈশান তৎক্ষণাৎ উপবীত ছিঁড়ে ফেলে দেন।১৪৮৪ শকে শেষ জীবনে ৭০ বৎসর বয়সে সীতাদেবীর আদেশে পদ্মাতীরস্থ তেওতা গ্রামে বিয়ে করেন।ইঁনার তিন পুত্র, পুরুষোত্তম নাগর,হরিবল্লভ নাগর ও কৃষ্ণবল্লভ নাগর।তেওতার রাজ-পরিবার এই বংশের শিষ‍্য।১৪৯০ শকে ঈশান "অদ্বৈত-প্রকাশ" গ্রন্থ রচনা শেষ করেন। তাছাড়াও শ‍্যামদাস (রাজা দিব‍্যসিংহ) প্রণীত "অদ্বৈত-বাল‍্যলীলা-সূত্র" এই কয়টি বাংলা পদ‍্যে লিখিত ঐতিহাসিক কাব‍্য গ্রন্থ।এতেই শ্রীঅদ্বৈতাচার্য‍্যের সম্পূর্ণ বৃত্তান্ত পাওয়া যায়।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮০. শ্রীদৈবকীনন্দন দাস 🏵️ শ্রীবৃন্দাবন দাস ঠাকুর 🏵️ শ্রীঠাকুর লোচনানন্দ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob80.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৭৮. শ্রীরামানন্দ রায় 🏵️ স্বরূপ-দামোদর 🏵️ শ্রীবাসুদেব সার্বভৌম 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob78.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৭৭. শ্রীপাদ রঘুনাথ দাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob77.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৭৮. শ্রীরামানন্দ রায় 🏵️ স্বরূপ-দামোদর 🏵️ শ্রীবাসুদেব সার্বভৌম 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob78.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,শ্রীরামানন্দ রায়, অতি সংক্ষেপে।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌹শ্রীরামানন্দ রায়=দাক্ষিণাত‍্যের গোদাবরী নদীতীরস্থ বিদ‍্যানগরীবাসী শ্রীভবানন্দ রায়ের পুত্র।ইনি পুরীরাজ প্রতাপরুদ্রের মহামন্ত্রী হয়ে শ্রীক্ষেত্রে বাস করতেন।শ্রীভবানন্দরায়ের পঞ্চ পুত্র,রামানন্দ,গোপীনাথ,কলানিধি, বাণীনাথ ও সুধানিধি। সকলেই মহারাজ প্রতাপরুদ্রের অধীনে উচ্চরাজকর্মচারী ছিলেন।তারমধ‍্যে রামানন্দই বিদ‍্যানগরের রাজপ্রতিনিধি।ইনি শ্রীমাধবেন্দ্রপুরীর শিষ্য শ্রীরাঘবেন্দ্রপুরীর নিকট দীক্ষা গ্রহণ করেন।শ্রীরামরায় মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তের অগ্রণী।মহাপ্রভু এই শক্তিশালী ভক্তের শ্রীমুখ দিয়ে রস-সিদ্ধান্তের যাবতীয় উপদেশ জীবের জন্য প্রকাশ করিয়েছেন।চৈতন‍্যচরিতামৃতে তা বিস্তারিত ভাবে বর্ণিত আছে।রামানন্দ প্রতাপরুদ্রের ইচ্ছামত "শ্রীজগন্নাথবল্লভ নাটক" রচনা করেন।দেবদাসীগণ দ্বারা শ্রীরাধা ললিতাদি স্ত্রীপাঠ‍্য অংশ অভিনয়কালে রামানন্দ সেই অভিনেত্রীদের সাক্ষাৎ ভগবৎ-প্রেয়সী রূপে চিন্তা করতেন এবং অতি নির্বিকার ও ভক্তিভাবে তাঁদের সেবা শুশ্রূষা সম্পাদন করতেন।মহাপ্রভুর অন্তর্ধানের পর ১৪৫৭ শকে ফাল্গুনী কৃষ্ণা তৃতীয়া তিথিতে ইঁহার অন্তর্ধান হয়।*
*🌻🌻স্বরূপ-দামোদর🌻🌻*
*🍀নদীয়াবাসী পুরুষোত্তম পন্ডিতের শেষ নাম শ্রীস্বরূপ-দামোদর। ইনি মহাপ্রভুর অতি অন্তরঙ্গ ভক্ত।দশনামি সন্ন‍্যাসীগণের গিরি,পুরা,ভারতী,বন,অরণ‍্যাদি দশ প্রকার উপাধি আছে।যাঁরা সন্ন‍্যাসধর্ম গ্রহণ করেও উল্লিখিত কোন উপাধি গ্রহণ না করেন,তাঁদেরকে "স্বরূপ" বলা হয়ে থাকে।স্বরূপ-দামোদরের এই "স্বরূপ" উক্ত ভাবেরই দ‍্যোতক(প্রকাশক)।ইঁনার এক "কড়চা" ভিন্ন আর কোন গ্রন্থ দেখা যায় না। সে কড়চাও আবার দুর্লভ।শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ "চৈতন‍্যচরিতামৃত" গ্রন্থারম্ভে "রাধাকৃষ্ণ-প্রণয়-বিকৃতি" হতে ৯টি শ্লোক শ্রীস্বরূপ গোস্বামীর কড়চা হতে অবিকল উদ্ধৃত।ফলে প্রথম তত্ত্ব-বিচার ঐ কড়চা হতেই সূচিত হয়েছে।*
*☘শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর অপ্রকটের পর মুহূর্তেই গৌরগত-প্রাণ শ্রীস্বরূপ গোস্বামী অচেতন হলেন।আর তাঁর মূর্ছা ভঙ্গ হল না।১৪৫৫শকে আষাঢ়ী শুক্লাদশমীতে অপ্রকট হন।ভক্তগণের প্রতি দৈববাণী হল মহাপ্রভুর আর দর্শন পাওয়া যাবে না।*
*🌹🌹শ্রীবাসুদেব সার্বভৌম 🌹🌹*
*🍀ভুবন বিখ‍্যাত নৈয়ায়িক পন্ডিত। আদিশূর সমানীত পঞ্চব্রাহ্মণের অন‍্যতম শ্রীহর্ষবংশীয় গঙ্গানন্দ বা মহেশ্বর বিশারদের পুত্র।নবদ্বীপের খুব কাছেই বিদ‍্যানগনে ইঁনার বাস।পক্ষতা,ন‍্যায়-কুসুমাঞ্জলী  প্রভৃতি গ্রন্থ প্রণেতা প্রসিদ্ধ নৈয়ায়িক রঘুনাথ শিরোমণি, মহাপ্রভু,স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য্য ও তন্ত্রসার-প্রণেতা কৃষ্ণানন্দ আগমবাগীশ এই সার্বভৌমেরই ছাত্র।শ্রীবাসুদেব সার্বভৌম মহাপ্রভু অপেক্ষা ৩০|৪০ বৎসরের বয়োজ‍্যেষ্ঠ।শেষ জীবনে উড়িষ‍্যার রাজা প্রতাপরুদ্রের আশ্রয়ে নীলাচলে টোল স্থাপন করে বেদান্ত প্রচার করেন।মহাপ্রভুকে বেদান্ত মতে শিক্ষা দিতে গিয়ে নিজেই অলৌকিক প্রতিভা,বিদ‍্যাবত্তা ও কৃষ্ণপ্রেম বৈভবের পরিচয় পেয়ে চিরকালের মত মহাপ্রভুর শ্রীচরণে সবংশে আত্মবিক্রয় করেন।মহাপ্রভু তাঁকে ষড়ভূজ মূর্তি দেখিয়ে কৃপা করেছিলেন।সেই মূরতি দেখে যে স্তব করেছিলেন তাহাই "চৈতন‍্যশতক"।এটি প্রামাণিক ও ইতিহাস প্রসিদ্ধ গ্রন্থ।বাঙ্গলার প্রাচীন কবি কৃত্তিবাস বাসুদেব সার্বভৌমের উর্ধতন পঞ্চম পুরুষ।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৭৯. শ্রীকবিকর্ণপুর গোস্বামী 🏵️ ঈশান নাগর 🏵️ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob79.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৭৭. শ্রীপাদ রঘুনাথ দাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob77.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৭৬. শ্রীরঘুনাথ দাস গোস্বামী 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob76.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৭৭. শ্রীপাদ রঘুনাথ দাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob77.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,রঘুনাথদাস*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀স্মৃতি স্পষ্ট ঘোষণা করেছেন=*
*"কামসক্তোহপি লুব্ধোহপি শিলগ্রামশিলার্চনং।*
*ভক্ত‍্যা বা যদি বভ‍্যাক্তা কৃত্বা মুক্তিমবাপ্নুয়াৎ"।।*
*সর্বদেব-পূজনং শালগ্রামে কর্তব‍্যং।*
*দেবপূজায়াং সর্বেষামধিকারঃ।।*
*🌻পুনশ্চ শ্রীমৎ রঘুনন্দন স্মার্তবাগীশ মহাশয় আহ্নিকতত্ত্বে ভগবদ্ভক্তের প্রতি যে বত্রিশ প্রকার সেবাপরাপ আছে,তা ভগবদ্ভক্তের প্রতিই উদ্ধৃত করেছেন। যথা=*
*"তে চাপরাধা র্বরাহপুরাণান্নিষ্কৃষ‍্য লিখ‍্যতে।*
*ভগবদ্ভক্তানাং অনিষিদ্ধদিনে দন্তধাবনমকৃতা বিষ্ণোরুপসর্পণং,*
*মৃতং নরং স্পৃষ্টাবাস্নাত্বা বিষ্ণুধর্মকরণ মিত‍্যাদি"।।*
*🌹এস্থলে "ভগবদ্ভক্তগণের" বলায় কোন হরিভক্তের প্রতি নিষেধ সূচিত হল না।যদি কোন স্মার্তপন্ডিত আপত্তি করেন যে,এস্থলে যদিও জাতিভেদ উল্লিখিত হয়নি, কিন্তু স্থানান্তরে আছে, তাহলে আমরাও বলতে পারি,ভগবদ্ভক্তের মহিমাও তো স্থানান্তরে বর্ণিত আছে। "আহ্নিকে" শ্রীবিষ্ণু-পূজাপ্রকরণ ধৃত বরাহপুরাণ বচন। যথা=*
*সংস্মৃতঃ কীর্তিতো বাপি দৃষ্টঃ সংস্পৃষ্টোহপি প্রিয়ে।*
*পুনাতি ভগবদ্ভক্ত শ্চান্ডালোহপি যদৃচ্ছয়া।।*
*এতজ্ জ্ঞাতা তু বিদ্বদ্ভিঃ পূজনীয়ো জনার্দনঃ।*
*বেদোক্ত-বিধিনা ভদ্রে আগমোক্তেন বা সুধীঃ"।।*
*🍁তথাহি নারসিংহে=*
*অষ্টাক্ষরেণ দেবেশং নরসিংহ মনাময়ং।*
*গন্ধ পুষ্পাদিভির্নিত‍্যমর্চয়েদর্চিতং নরঃ।।*
*তথা গন্ধপুষ্পাদি সকামেব নৈব নিবেদয়েৎ"।*
*অনেন ওঁ নমঃ নারায়ণায়েত‍্যনেন*।
*🍀উল্লিখিত প্রমাণে "ভগবদ্ভক্ত, চন্ডাল ও নর শব্দ সাধারণভাবে উক্ত হওয়ায় ভগবদ্ভক্ত আচন্ডাল পর্যন্ত "ওঁ নমঃ নারায়ণায়" মন্ত্রে শ্রীশালগ্রাম বিষ্ণু পূজা করবেন।হায়!যে স্মৃতি নিবন্ধকারের শাসনের দোহাই দিয়ে স্মার্তগণ বৈষ্ণবগণকে নির্য‍্যাতিত করবার প্রয়াস পাচ্ছেন, সেই উদার ঋষিকল্প স্মৃতিকর্তা বৈষ্ণবের সম্বন্ধে কি সমীচীন অভিমত প্রকাশ করেছেন তা দেখলেন কি?এইসব সুপ্রসিদ্ধ সুস্পষ্ট প্রমাণ সত্ত্বেও যারা তা স্বীকার না করে,তারা নিতান্ত অসুর-স্বভাব চিরকাল বৈষ্ণব-দ্বেষী বুঝতে হবে।শাস্ত্রে ব‍্যাধেরও শ্রীশিলার্চন প্রসঙ্গ বর্ণিত আছে।ফলে অধিকার বিষয়ে ভাগবতধর্মে শুদ্ধ সদাচারী বৈষ্ণবমাত্রেই যে অধিকারী সে বিষয়ে সন্দেহ নাই।*
*🍀শ্রীদাসগোস্বামীর কঠোর সাধনার ফল "স্তবাবলী"।এতে ২৯টি বিভিন্ন ভাবের স্তব আছে।তারমধ‍্যে মনঃশিক্ষা,চৈতন‍্যাষ্টক, গৌরাঙ্গস্তবকল্পতরু,বিলাকুসুমাঞ্জলী। ১) ও প্রেমাম্ভোজমরন্দ সর্বাংশ শ্রেষ্ঠ। স্তবাবলীর টীকাকার=বঙ্কুবিহারী বিদ‍্যালঙ্কার। শ্রীদাস গোস্বামীর আর একটি গদ‍্যকাব‍্যের নাম "মুক্তাচরিত্র"। এটিকে সংস্কৃত 'কথা-সাহিত‍্য' বলে যেতে পারে।এই গ্রন্থের বক্তা শ্রীকৃষ্ণ, শ্রোত্রী শ্রীসত‍্যভামা দেবী।এতে বৃন্দাবনের মুক্তারোপণলীলা বর্ণিত আছে।*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৭৮. শ্রীরামানন্দ রায় 🏵️ স্বরূপ-দামোদর 🏵️ শ্রীবাসুদেব সার্বভৌম 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob78.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৭৬. শ্রীরঘুনাথ দাস গোস্বামী 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob76.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৭৫. শ্রীগোপালভট্ট গোস্বামী 🏵️ শ্রীরঘুনাথ ভট্ট গোস্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob75.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৬. শ্রীরঘুনাথ দাস গোস্বামী 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob76.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,শ্রীরঘুনাথ দাস গোস্বামী।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻তখন সেই শিলা যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ-বিগ্রহ, তাতে সন্দেহ কি?বিশেষ করে মহাপ্রভু তিনবৎসর কাল শ্রীঅঙ্গে ধারণ করায় তাঁতে বহু শক্তি সঞ্চারিত হয়েছে।এমন অপূর্ব বস্তু শ্রীদাসগোস্বীর মতো অন্তরঙ্গ ভক্ত ছাড়া অন‍্য কেউই পাবার যোগ্য পাত্র নহেন, সুতরাং রঘুনাথকে এই প্রসাদী শিলা-মালা অর্পণ,এতো পূর্ণ অনুগ্রহের পরিচায়ক। অতএব মহাপ্রভু রঘুনাথকে শ্রীশালগ্রাম শিলার্চনে অনধিকারী বলে যে গোবর্ধনশিলা প্রদান করেছেন,এইরকম ধারণা ভ্রান্ত মাত্র। তাহলে শ্রীরঘুনাথ অবশ্যই একথা উল্লেখ করতেন।মহাপ্রভুর অভিপ্রায় কি,তিনি কি উদ্দেশ্যে রঘুনাথকে শিলা-মালা দিয়েছেন এবং রঘুনাথইবা সেই শিলা-মালা পেয়ে কি ভেবেছিলেন,তা তো স্পষ্টই উল্লিখিত আছে=*
*রঘুনাথ সেই শিলামালা যবে পাইল।*
*গোসাঞির অভিপ্রায় তাই ভাবধা করিল।।*
*শিলা দিয়া গোসাঞি মোরে সমর্পিলা গোবর্ধনে।*
*গুঞ্জামালা দিয়া দিলা রাধিকা চরণে।।*
                *(শ্রীচৈঃচঃঅন্ত‍্য)*
*🌹চার-সম্প্রদায়ী বৈষ্ণব-স্মৃতিমতেই শ্রীশালগ্রামশিলায় নিজাভীষ্ট শ্রীমূর্তির পূজা করা,বৈষ্ণবগণের একান্ত কর্তব‍্য বলে উল্লিখিত হয়েছে।প্রাচীন বৈষ্ণব স্মৃতি শ্রীরামার্চন-চন্দ্রিকায় উক্ত হয়েছে= "মনুষ‍্যেতেষু সর্বেষামধিকারোহস্তি দেহিনাং" ইত‍্যাদি। অর্থ‍্যাৎ"প্রণবরক্ত রামমন্ত্র উচ্চারণ পূর্বক শ্রীশালগ্রাম শিলায় নরনারী সকলেই শ্রীরামচন্দ্রের পূজা করতে অধিকারী হবেন। আবার নিম্বাদিত‍্য সম্প্রদায়ের বৈষ্ণব-স্মৃতি  "বৈষ্ণবধর্ম-সুরদ্রুম-মঞ্জরী"তে শ্রীশালগ্রাম-বর্ণন প্রকরণে লিখিত হয়েছে। "সর্বার্চাসু শালগ্রামশিলায়া আবশ‍্যকত্বং। তথোক্তং পাদ্মে "শালগ্রামশিলা-পূজা বিনা যোহশ্নাতি কিঞ্চনেত‍্যাদি"। অর্থ‍্যাৎ"শ্রীশালগ্রামশিলাতেই সর্ববিধান কর্ত‍ব‍্য। এমন কি শ্রীশালগ্রামশিলার্চন ব‍্যতিরেকে(বিনা) যে ব‍্যক্তি ভোজন করে,তাকে কল্পকোটিকাল শ্বপচ-বিষ্ঠার কৃমি হতে হয়।*
*🍀অতএব বৈষ্ণব-স্মৃতির মতে গৃহী ও ত‍্যাগী বৈষ্ণবভেদে শিলার্চনায় অধিকারী-অনধিকারী ভেদ কথিত হয়  নাই।যখন শ্রীশালগ্রামশিলার্চন বিনা সাধারণ বৈষ্ণব পদবাচ‍্য হয় না,তখন গৃহী-ত‍্যাগী ভেদ থাকবে কিভাবে?বৈষ্ণবের সামান্য লক্ষণ "গৃহীতবিষ্ণুদীক্ষা চ বিষ্ণুপূজাপরো নরঃ"।এখানে নর-শব্দ সাধারণ মানুষমাত্রেই বুঝাচ্ছে।বিষ্ণুপূজা শব্দে শ্রীশালগ্রাম পূজা রূঢ়ি মুখ‍্যার্থ-- পঙ্কজ শব্দবৎ।পঙ্কজ বললে যেমন পঙ্কেজাত অন‍্য কিছু না বুঝিয়ে কেবল পদ্মকেই বুঝিয়ে থাকে, সেইরকম বিষ্ণুপূজা বললে শ্রীশালগ্রামপূজাকেই বুঝিয়ে থাকে।এ বিষয়ে শ্রৌত প্রমাণও লক্ষিত হয়। যথা="দেবভৃত্বা দেবং যজেৎ।অবিষ্ণুর্নার্চয়ে দ্বিষ্ণুমিভ‍্যাদি"। অর্থ‍্যাৎ দেবতাকে তদাত্ম‍্য প্রাপ্ত না হলে অর্থ‍্যাৎ বৈষ্ণব না হলে বিষ্ণুপূজা করবে না।এতে জাতিভেদ বা আশ্রম ভেদের কোনকথা উল্লিখিত হল না তো?স্মৃতিকর্তা রঘুনন্দন যে পার্থক‍্য রক্ষা করে গিয়েছেন,আধুনিক বৈষ্ণবদ্বেষী স্মার্তপন্ডিতগণ সে পার্থক‍্য উঠিয়ে দিতে চান কি?শ্রীমদ্ রঘুনন্দন ভট্টাচার্য্য বার-ব্রত-আচার সর্বপ্রকার ব‍্যবহারে বৈষ্ণবাবৈষ্ণব মতভেদে পৃথক ব‍্যবস্থা লিখেছেন। একাদশী তত্ত্বে= "অরুণোদয়-বেলায়াং দশমী দৃশ্যতে যদা।তদ্দিনে তৎপরিত‍্যজ‍্য বৈষ্ণবৈকাদশী ভবেৎ"।। অর্থ‍্যাৎ অরুণ উদয়কালে দশমী দৃষ্ট হলে বৈষ্ণবগণ সেই দিনে একাদশী পরিত‍্যাগ করে পরদিন শুদ্ধা দ্বাদশীতে উপবাস করবেন। আবার বৈষ্ণবের প্রতি অন‍্য-দেব-নির্মাল‍্য পরিত‍্যাগ করে কেবল বিষ্ণু নৈবেদ‍্য গ্রহণের ব‍্যবস্থা দিয়েছেন। যথা=*
*"পাবনাং বিষ্ণনৈবেদ‍্যং সুরসিদ্ধর্ষিভিঃ স্মৃতঃ।*
*অন‍্য দেবস‍্য নৈবেদ‍্যং ভুক্তাব চান্দ্রায়ণং চরেৎ।।*
*যো যো দেবার্চনরতঃ স তন্নৈবেদ‍্যভক্ষকঃ।*
*কেবলং সৌর শৈবো তু বৈষ্ণবো নৈব ভক্ষয়েৎ"।।*
*🌻যদিও স্মার্তপন্ডিত স্ত্রী-শূদ্রের প্রতি শিব-বিষ্ণু-স্পর্শনে অনধিকার লিখেছেন=*
*"স্ত্রীণামনুপনীতানাং শূদ্রানাঞ্চ জনেশ্বর।*
*স্পর্শনে নাধিকারোহস্তি বিষ্ণৌ বা শঙ্করোহপি বা"।।*
*🌹তথাপি স্বয়ম্ভু অনাদি লিঙ্গে স্ত্রীশূদ্রাদি সাধারণের স্পর্শ অধিকার লিখেছেন।কাশীধামে শ্রীবিশ্বেশ্বরের ও একাম্রকাননে শ্রীভুবনেশ্বরের সর্বসাধারণের স্পর্শ অধিকার সম্বন্ধেও শিষ্টাচার আবহমানকাল চলে আসছে।শ্রীশালগ্রামশিলার্চন সম্বন্ধেও অনাদিলিঙ্গ স্বয়ম্ভূবৎ বৈষ্ণবের পক্ষে অধিকার শাস্ত্র ও সদাচার সম্মত।*
*🙏এই সমস্ত কথায় গ্রন্থকার শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি মহাশয়ের গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস গ্রন্থে ১৬৬-১৬৭ পৃষ্ঠায় লেখা রয়েছে।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭৭. শ্রীপাদ রঘুনাথ দাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob77.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds