শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭৯. শ্রীকবিকর্ণপুর গোস্বামী 🏵️ ঈশান নাগর 🏵️ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob79.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৭৮. শ্রীরামানন্দ রায় 🏵️ স্বরূপ-দামোদর 🏵️ শ্রীবাসুদেব সার্বভৌম 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob78.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৭৯. শ্রীকবিকর্ণপুর গোস্বামী 🏵️ ঈশান নাগর 🏵️ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob79.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,শ্রীকবিকর্ণপুর গোস্বামী=ইঁনার পূর্বনাম পরমানন্দ সেন।মহাপ্রভুর প্রিয়পার্ষদ কাঁচড়াপাড়া নিবাসী শ্রীশিবানন্দ সেনের পুত্র।১৪৩৬ শকে ইঁনার জন্ম (খৃঃ১৫১৪)।সাত বৎসর বয়সে পিতার সঙ্গে নীলাচলে গমন করে মহাপ্রভুর শ্রীপদাঙ্গুলি জিহ্বায় স্পর্শ করে দৈবী বিদ‍্যা লাভ করেন।এই কৃপালাভের পর সংস্কৃতে কৃষ্ণগুণ বর্ণনময় শ্লোক রচনা করে মহাপ্রভুকে শুনালে, মহাপ্রভু পরমানন্দকে "পুরীদাস" এবং প্রথম উচ্চারিত শ্লোকে ব্রজগোপীগণের কর্ণভূষণের বর্ণনা থাকায় "কবিকর্ণপুর" নাম প্রদান করেন।কবিকর্ণপুরের গুরুদেবের নাম "শ্রীনাথ"। শ্রীচৈতন‍্যচরিতামৃতম্ সংস্কৃত মহাকাব‍্য কর্ণপুরের রচিত।মহাপ্রভুর বাল‍্যলীলা হতে শেষলীলা পর্যন্ত ইঁহার বর্ণনীয়। "গৌরগণোদ্দেশের" প্রথম পদ‍্যই ইঁহার প্রথম পদ‍্য।বৈষ্ণব-সাহিত‍্য জগতে মহাকাব‍্য এই দ্বিতীয়।এতে বিবিধ রস,ভাব,অলঙ্কার ও ছন্দের প্রাচুর্য‍্য দেখা যায়। "শিশুপাল বধ" ও কিরাত-অর্জুনের মত এতেও শব্দালঙ্কার ও চিত্রকাব‍্য প্রদর্শিত হয়েছে।মুরারি গুপ্তকৃত "চৈতন‍্যচরিত" কাব‍্য এই মহাকাব‍্যের আদর্শ।মহাপ্রভুর অপ্রকটের ৯ বৎসর পরে ১৪৬৪ শকে আষাঢ় সোমবার কৃষ্ণ-দ্বিতীয়া তিথি মধ্যে এই গ্রন্থ সমাপ্ত হয়।এই মহাকাব‍্য ছাড়া কর্ণপুরের রচিত একটি উৎকৃষ্ট দশাঙ্ক নাটক আছে নাম "শ্রীচৈতন‍্যচন্দ্রোদয়"।মহাপ্রভুর সুমধুর লীলা-চরিত্র সংস্কৃত নাটকীয় ভাষায় বর্ণিত।ইনার সার্বভৌমানুগ্রহ নামক ষষ্ঠ অঙ্কের বিচারপ্রসঙ্গে সমস্ত মাধ্বদর্শনের মত প্রদর্শিত হয়েছে।অথচ দার্শনিক গ্রন্থের মতো নীরস নহে।"প্রবোধ চন্দ্রোদয়" নাটকের মত এতেও প্রেম,মৈত্রী,বিরাগ,ভক্তি প্রভৃতি আধ‍্যাত্মিক ভাবকেও নটনটীরূপে ব‍্যক্তিত্বে কল্পিত (Personified) করা হয়েছে।নাটকটি সর্বাংশে ভক্তিরস প্রধান।এই গ্রন্থের সমাপ্তি হয় ১৪৯৪ শকে।কুলনগর নিবাসী শ্রীপুরুষোত্তম সিদ্ধান্তবাগীশ  (শেষ নাম প্রেমদাস)১৬৩৪ শকে এই নাটকের বাংলা পদ‍্যানুবাদ করেন।অনুবাদে তাঁর যথেষ্ট কৃতিত্বের পরিচয় পাওয়া যায়।ইঁনার কৃত আরেকটি গদ‍্যপদ‍্যময় বৃহৎ কাব‍্যগ্রন্থ আছে নাম "আনন্দবৃন্দাবন চম্পূ"।এতে ভাগবতের দশম,স্কন্ধ-বর্ণিত কৃষ্ণলীলা মধ্যে কেবল ব্রজলীলার বিস্তার করা হয়েছে।এতে "গোপাল চম্পূর "মত অনুপ্রাসের বাহুল‍্য আছে।শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ইহার "সুখবর্তনী" নামে টীকাকার।২৪ স্তবকে ফা অধ‍্যায়ে এই গ্রন্থটি সম্পূর্ণ।গ্রন্থকর্তা "দেবো নঃ কুলদৈবতং বিজয়তাং চৈতন‍্যরূপো হরিঃ" এইকথায় শ্রীমন্মহাপ্রভুকে কুলদেবতা বলে স্বীকার করেছেন।সুমধুর লীলাচিত্রণ-চাতুর্য‍্যে, ভাব-প্রকটন মাধুর্য‍্যে ও সুললিত শব্দসম্ভার সংযোজন নৈপুণ‍্যে গ্রন্থটি ভক্তমাত্রেরই হৃদয়স্পর্শী ও উপাদেয় রূপে আস্বাদ‍্য।ভাগবত ব‍্যাখ‍্যাতগণ গোপাল চম্পূ ও আনন্দ বৃন্দাবন চম্পূ নিয়েই ব‍্যাখ‍্যা মাধুর্য‍্য প্রকটন করে থাকেন।*
*☘বৈষ্ণব সাহিত‍্যে অলঙ্কার গ্রন্থেরও অভাব নাই।সে বিষয়ে কর্ণপুরের "অলঙ্কার কৌস্তুভ" বিশেষ উল্লেখযোগ্য।বোম্বে মুদ্রিত "অলঙ্কার কৌস্তুভ" নামে একটি অলঙ্কার গ্রন্থ আছে, তা বিশ্বেশ্বর পন্ডিত কৃত।তার সঙ্গে কর্ণপুরের গ্রন্থের তুলনাই হয় না। এটি সাহিত‍্য জগতের উজ্জ্বল রত্ন।এতে অলঙ্কার শাস্ত্রোক্ত বাক‍্য,কাব‍্য,অভিধা,ব‍্যঞ্জনাদি শব্দশক্তি,ধ্বনি,রস,নাট‍্যাঙ্গ,দোষ,গুণ,রীতি অলঙ্কার ইত‍্যাদি সমস্ত বিষয় সর্বাঙ্গ সুন্দররূপে প্রকটিত। বিশেষত এটি শেষ অলঙ্কার গ্রন্থ বলে অলংকারোক্ত কোন বিষয়েই অভাব নাই।১৪৯৮ শকের কিছু পূর্বে এই গ্রন্থ রচনার কাল অনুমিত হয়।*
*🌻এই মহাকবিকৃত আরেকটি গ্রন্থ "গৌরগণোদ্দেশ দীপিকা"।এতে শ্রীকৃষ্ণ অবতারের ভক্তগণের মধ্যে শ্রীগৌরাঙ্গাবতারে কে কোন রূপে জন্মগ্রহণ করেছেন, তাই বর্ণনা আছে।উপাসনা-তত্ত্বে এটি বৈষ্ণবগণের বিশেষ উপযোগী।গ্রন্থটি ১৪৯৮ শকে (ইং ১৫৭৬ সালে) লিখিত হয়।কর্ণপুরের প্রণীত আর একটি বৃহদ্ গৌরগণোদ্দেশ দীপিকা গ্রন্থ আছে বলে প্রসিদ্ধ। এই ১৪৯৮ শকেই কর্ণপুরের তিরোভাব ঘটে।*
*🌹🌹🌹ঈশান নাগর🌹🌹🌹*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀অদ্বৈতাচার্য‍্যের পালিত পুত্র ও শিষ‍্য, এবং মহাপ্রভুর ভৃত‍্য।১৪১৪ শকে জন্ম। মহাপ্রভু ঈশানকে ব্রাহ্মণ বলে পাদধৌত করতে বাধা প্রদান করলে ঈশান তৎক্ষণাৎ উপবীত ছিঁড়ে ফেলে দেন।১৪৮৪ শকে শেষ জীবনে ৭০ বৎসর বয়সে সীতাদেবীর আদেশে পদ্মাতীরস্থ তেওতা গ্রামে বিয়ে করেন।ইঁনার তিন পুত্র, পুরুষোত্তম নাগর,হরিবল্লভ নাগর ও কৃষ্ণবল্লভ নাগর।তেওতার রাজ-পরিবার এই বংশের শিষ‍্য।১৪৯০ শকে ঈশান "অদ্বৈত-প্রকাশ" গ্রন্থ রচনা শেষ করেন। তাছাড়াও শ‍্যামদাস (রাজা দিব‍্যসিংহ) প্রণীত "অদ্বৈত-বাল‍্যলীলা-সূত্র" এই কয়টি বাংলা পদ‍্যে লিখিত ঐতিহাসিক কাব‍্য গ্রন্থ।এতেই শ্রীঅদ্বৈতাচার্য‍্যের সম্পূর্ণ বৃত্তান্ত পাওয়া যায়।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮০. শ্রীদৈবকীনন্দন দাস 🏵️ শ্রীবৃন্দাবন দাস ঠাকুর 🏵️ শ্রীঠাকুর লোচনানন্দ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob80.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds