✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৭৬. শ্রীরঘুনাথ দাস গোস্বামী 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob76.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৭৭. শ্রীপাদ রঘুনাথ দাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob77.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত্য,রঘুনাথদাস*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀স্মৃতি স্পষ্ট ঘোষণা করেছেন=*
*"কামসক্তোহপি লুব্ধোহপি শিলগ্রামশিলার্চনং।*
*ভক্ত্যা বা যদি বভ্যাক্তা কৃত্বা মুক্তিমবাপ্নুয়াৎ"।।*
*সর্বদেব-পূজনং শালগ্রামে কর্তব্যং।*
*দেবপূজায়াং সর্বেষামধিকারঃ।।*
*🌻পুনশ্চ শ্রীমৎ রঘুনন্দন স্মার্তবাগীশ মহাশয় আহ্নিকতত্ত্বে ভগবদ্ভক্তের প্রতি যে বত্রিশ প্রকার সেবাপরাপ আছে,তা ভগবদ্ভক্তের প্রতিই উদ্ধৃত করেছেন। যথা=*
*"তে চাপরাধা র্বরাহপুরাণান্নিষ্কৃষ্য লিখ্যতে।*
*ভগবদ্ভক্তানাং অনিষিদ্ধদিনে দন্তধাবনমকৃতা বিষ্ণোরুপসর্পণং,*
*মৃতং নরং স্পৃষ্টাবাস্নাত্বা বিষ্ণুধর্মকরণ মিত্যাদি"।।*
*🌹এস্থলে "ভগবদ্ভক্তগণের" বলায় কোন হরিভক্তের প্রতি নিষেধ সূচিত হল না।যদি কোন স্মার্তপন্ডিত আপত্তি করেন যে,এস্থলে যদিও জাতিভেদ উল্লিখিত হয়নি, কিন্তু স্থানান্তরে আছে, তাহলে আমরাও বলতে পারি,ভগবদ্ভক্তের মহিমাও তো স্থানান্তরে বর্ণিত আছে। "আহ্নিকে" শ্রীবিষ্ণু-পূজাপ্রকরণ ধৃত বরাহপুরাণ বচন। যথা=*
*সংস্মৃতঃ কীর্তিতো বাপি দৃষ্টঃ সংস্পৃষ্টোহপি প্রিয়ে।*
*পুনাতি ভগবদ্ভক্ত শ্চান্ডালোহপি যদৃচ্ছয়া।।*
*এতজ্ জ্ঞাতা তু বিদ্বদ্ভিঃ পূজনীয়ো জনার্দনঃ।*
*বেদোক্ত-বিধিনা ভদ্রে আগমোক্তেন বা সুধীঃ"।।*
*🍁তথাহি নারসিংহে=*
*অষ্টাক্ষরেণ দেবেশং নরসিংহ মনাময়ং।*
*গন্ধ পুষ্পাদিভির্নিত্যমর্চয়েদর্চিতং নরঃ।।*
*তথা গন্ধপুষ্পাদি সকামেব নৈব নিবেদয়েৎ"।*
*অনেন ওঁ নমঃ নারায়ণায়েত্যনেন*।
*🍀উল্লিখিত প্রমাণে "ভগবদ্ভক্ত, চন্ডাল ও নর শব্দ সাধারণভাবে উক্ত হওয়ায় ভগবদ্ভক্ত আচন্ডাল পর্যন্ত "ওঁ নমঃ নারায়ণায়" মন্ত্রে শ্রীশালগ্রাম বিষ্ণু পূজা করবেন।হায়!যে স্মৃতি নিবন্ধকারের শাসনের দোহাই দিয়ে স্মার্তগণ বৈষ্ণবগণকে নির্য্যাতিত করবার প্রয়াস পাচ্ছেন, সেই উদার ঋষিকল্প স্মৃতিকর্তা বৈষ্ণবের সম্বন্ধে কি সমীচীন অভিমত প্রকাশ করেছেন তা দেখলেন কি?এইসব সুপ্রসিদ্ধ সুস্পষ্ট প্রমাণ সত্ত্বেও যারা তা স্বীকার না করে,তারা নিতান্ত অসুর-স্বভাব চিরকাল বৈষ্ণব-দ্বেষী বুঝতে হবে।শাস্ত্রে ব্যাধেরও শ্রীশিলার্চন প্রসঙ্গ বর্ণিত আছে।ফলে অধিকার বিষয়ে ভাগবতধর্মে শুদ্ধ সদাচারী বৈষ্ণবমাত্রেই যে অধিকারী সে বিষয়ে সন্দেহ নাই।*
*🍀শ্রীদাসগোস্বামীর কঠোর সাধনার ফল "স্তবাবলী"।এতে ২৯টি বিভিন্ন ভাবের স্তব আছে।তারমধ্যে মনঃশিক্ষা,চৈতন্যাষ্টক, গৌরাঙ্গস্তবকল্পতরু,বিলাকুসুমাঞ্জলী। ১) ও প্রেমাম্ভোজমরন্দ সর্বাংশ শ্রেষ্ঠ। স্তবাবলীর টীকাকার=বঙ্কুবিহারী বিদ্যালঙ্কার। শ্রীদাস গোস্বামীর আর একটি গদ্যকাব্যের নাম "মুক্তাচরিত্র"। এটিকে সংস্কৃত 'কথা-সাহিত্য' বলে যেতে পারে।এই গ্রন্থের বক্তা শ্রীকৃষ্ণ, শ্রোত্রী শ্রীসত্যভামা দেবী।এতে বৃন্দাবনের মুক্তারোপণলীলা বর্ণিত আছে।*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৭৮. শ্রীরামানন্দ রায় 🏵️ স্বরূপ-দামোদর 🏵️ শ্রীবাসুদেব সার্বভৌম 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob78.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
