✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৭৯. শ্রীকবিকর্ণপুর গোস্বামী 🏵️ ঈশান নাগর 🏵️ বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob79.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৮০. শ্রীদৈবকীনন্দন দাস 🏵️ শ্রীবৃন্দাবন দাস ঠাকুর 🏵️ শ্রীঠাকুর লোচনানন্দ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob80.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত্য,অতি সংক্ষেপে, শ্রীদৈবকীনন্দন দাস।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🍀ব্রাহ্মণ-কুমার দৈবকীনন্দন দাসের বাস ভবন হালিশহরে।ইনি সদাশিব কবিরাজের পুত্র শ্রীপুরুষোত্তম দাসের মন্ত্র শিষ্য।নবদ্বীপের প্রসিদ্ধ বৈষ্ণবদ্বেষী চাপাল গোপালই এই দৈবকীনন্দন দাস।বৈষ্ণব দ্বেষের কারণে ইঁনার কুষ্ঠব্যাধি হয়।শেষে মহাপ্রভুর শরণাপন্ন হলে মহাপ্রভু তাঁকে শ্রীবাসের চরণোদক পান করতে ও বৈষ্ণব-বন্দনা-রচনা করতে আদেশ করেন।কথিত আছে "বৈষ্ণব-বন্দনা ও বৈষ্ণব-অভিধান রচনা করে উক্ত মহাব্যাধি হতে মুক্তিলাভ করেন।ইহা বৈষ্ণবের নিত্য পাঠ গ্রন্থ।এতে মহাপ্রভুর প্রায় সমস্ত ভক্তের নাম,স্থল-বিশেষে ধাম ও সংক্ষিপ্ত পরিচয় প্রদর্শিত হয়েছে।*
*🙏🙏শ্রীবৃন্দাবন দাস ঠাকুর 🙏🙏*
<><><><><><><><><><><><><><><>
*🌹শ্রীবাস পন্ডিতের জ্যেষ্ঠ সহোদর নলিন পন্ডিতের কন্যা শ্রীনারায়ণী দেবীর গর্ভে ১৪২৯ শকে বৈশাখী কৃষ্ণা দ্বাদশীতে ১৮ মাস গর্ভে থেকে জন্মগ্রহণ করেন।জন্মস্থান হালিশহরের নিকট কুমারহট্টে।নারায়ণীকে বিধবা না জেনে শ্রীনিত্যানন্দ "পুত্রবতী হও" বলে আশীর্বাদ করেন।ব্যাসপূজার সময় মহাপ্রভুর ভুক্তাবশেষ ভোজন করে নারায়ণীর গর্ভসঞ্চার হয়।ইহা সাধারণের চোখে বা বিচারদৃষ্টিতে নিতান্ত অস্বাভাবিক বোধ হলেও ভগবানের লীলায় তাঁর ইচ্ছাশক্তিতে সকলই সম্ভব হতে পারে।সম্ভবত লোকনিন্দা ভয়ে নারায়ণী শিশুপুত্র নিয়ে নবদ্বীপে মামগাছি গ্রামে শ্রীবাসুদেবদত্ত ঠাকুর বাড়ীতে আশ্রয় গ্রহণ করেন।পরে এই ঠাকুর "নারায়ণীর পাট" বলে প্রসিদ্ধি লাভ করে।ঐ বৃন্দাবন শ্রীনিত্যানন্দের শিষ্য।ইনি পরে নিত্যানন্দ প্রভুর আদেশে বর্ধমান জেলার দেনুড় গ্রামে শ্রীপাট স্থাপন করে বাস করেন।বৈষ্ণবগণ ইঁহাকে চৈতন্যলীলার ব্যাসদেব বলে মহিমা ঘোষণা করেন।কৃত্তিবাস,বিদ্যাপতি ও চন্ডীদাসের পর এবং কাশীরাম দাসের পূর্বে ইনি বাংলাতে "শ্রীচৈতন্যভাগবত" রচনা করে বাংলা সাহিত্য জগতে অমর হয়েছেন।বাস্তবিকই বৈষ্ণব কবিগণই বাংলা সাহিত্যের সৃষ্টিকর্তা, এবং বৈষ্ণব সাহিত্যই বাংলা সাহিত্যের ভিত্তি ও প্রাণ।ইহা নিঃসংশয় বলা যেতে পারে।কেবল মঙ্গলচন্ডী বিষহরি মনসারগান ও সীতামাহাত্ন্য এর পূর্বে রচিত বলে দেখা যায়।শ্রীবৃন্দাবনের চৈতন্যভাগবত প্রথমে চৈতন্যমঙ্গল নামে খ্যাতি ছিল।পরে শ্রীনরহরি সরকার ঠাকুরের শিষ্য কোগ্রাম নিবাসী শ্রীলোচনদাস ঠাকুর "চৈতন্য মঙ্গল"রচনা করলে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ শ্রীবৃন্দাবন দাসের গ্রন্থের নাম "শ্রীচৈতন্য ভাগবত" রাখেন।১৪৯৭ শকে এই গ্রন্থের সমাপ্তি।এই গ্রন্থে অনেক কথা লোকপরম্পরা শুনে লিখিত।"বেদগুহ্য চৈতন্য-চরিত কেবা জানে।তাই লিখি যাহা শুনিয়াছি ভক্তস্থানে।।এতে সিদ্ধান্ত অংশের ছায়া মাত্র আছে, লীলাংশই প্রধান।শ্রীকৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্যচরিতামৃতের ইহাই আদর্শ। আদি,মধ্য ও অন্ত্য ভেদে মহাপ্রভুর তিনলীলা এতে বর্ণিত।এছাড়া "তত্ত্ববিলাস" গোপীকামোহন কাব্য, নিত্যানন্দ বংশমালা ও বৈষ্ণববন্দনা অন্য চারটি পুস্তক ঠাকুর বৃন্দাবনের রচিত বলেও খ্যাত আছে।১৫১১ শকে কার্তিকী শুক্লা প্রতিপদ তিথিতে বৃন্দাবন ঠাকুরের তিরোভাব হয়।*
*🍁🍁শ্রীঠাকুর লোচনানন্দ🍁🍁*
*🍀বর্ধমান মঙ্গলকোটের নিকট কুনুর নদীর তীরে কোগ্রামে জন্মগ্রহণ করেন।পিতার নাম কমলাকর সেন, মাতার নাম সদানন্দী।১৪৫৯ শকে (কোন মতে ১৪৪৫ শকে) লোচনদাসের জন্ম।শ্রীখন্ডের শ্রীনরহরি সরকার ঠাকুরের নিকট দীক্ষিত হয়ে তাঁরই আদেশ অনুসারে "শ্রীচৈতন্যমঙ্গল" গ্রন্থ রচনা করেন।এই গ্রন্থও আদি,মধ্য ও অন্ত তিন খন্ডে পরিপূর্ণ।অতি সরল পাঞ্চালী রীতিতে রচিত বলে ইহা পাঁচালী বলে প্রসিদ্ধ।অদ্যাপি এই চৈতন্যমঙ্গল গীত হয়ে থাকে।লোচনদাসের "ধামালী" বলে কতকগুলি সরল রহস্যব্যঞ্জক গীতি-কবিতা আছে।তাছাড়া রায় রামানন্দকৃত "জগন্নাথবল্লভ-নাটকের" সংস্কৃত পদাবলী ভেঙ্গে যে বাংলা পদাবলী রচনা করেছেন,তাতে লোচনদাসের পান্ডিত্য-প্রকর্ষের প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায়।"চৈতন্য-প্রেমবিলাস" দুর্লভসার (এতে চৈত লীলা ও রসতত্ত্ব বর্ণিত আছে।)দেহতত্ত্ব-নিরুপণ, প্রার্থনা, আনন্দলতিকা প্রভৃতি গ্রন্থও লোচনদাস কৃত বলে প্রসিদ্ধ।বিবিধ পদগ্রন্থে লোচনকৃত অনেক পদাবলীও আছে।১৫১১ শকে লোচনদাস অপ্রকট হন।*
*🌻গ্রন্থকার শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি মহোদয়ের লিখিত।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮১. শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob81.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
