শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda69.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda69.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৯)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
       *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
      *****************************
*🍀মালা ধারণের সম্বন্ধে অক্ষমালাও(রুদ্রাক্ষমালাও) বিহিত হয়েছে, কিন্তু বৈষ্ণবের পক্ষে তুলসীমালাই সর্বাপেক্ষা প্রশস্ততম এবং সেটিই বৈষ্ণব-আচার-সম্মত*। 
*অতঃপর অঙ্গে শ্রীনাম লিখন(২২), নিমাল‍্য ধারণ (দেবতাকে নিবেদিত পুষ্প বা দেবতার আশীর্বাদী ফুল বা প্রসাদ),(২৩)।শ্রীভগবানের মূর্তির আগে নৃত‍্য করা(২৪), দন্ডবৎ নমস্কার (২৫), শ্রীমূর্তি দর্শন করা গাত্রোত্থান,(২৬),অনুব্রজ‍্যা বা অনুগমন(২৭), অর্থ‍্যাৎ শ্রীমূর্তির পেছন পেছন গমন (২৮), এবং শ্রীভগবানের অধিষ্ঠান স্থানে গমন ও ভক্তির অঙ্গ। তাঁর অধিষ্ঠান দ্বিবিধ=এক তীর্থাদি, অপর শ্রীভগবন্মন্দির(২৯),অর্চন (৩০), পূজ‍্যপাদ শ্রীভক্তিরসামৃতসিন্ধুকার অর্চনের যে লক্ষণ করেছেন তা এই=*
*"শুদ্ধিষ‍্যাবাদি পূর্বাঙ্গ কর্মনির্বাহ পূর্বকম্।*
*অর্চনস্তুপচারাণাং স‍্যান্মম্নোনোপপাদনম্।।"*
*🌳অর্থ‍্যাৎ ভূতশুদ্ধি ও মাতৃকান‍্যাসাদি পূর্বাঙ্গ-নির্বাহ-পূর্বক মন্ত্র দ্বারা উপাচার-সমর্পণকেই অর্চনা বলা হয়।(উপরের শ্লোকটি স্পষ্ট লেখা বুঝা যাচ্ছিল না,শব্দ ভুল হতে পারে।)*
*🍀পরিচর্য‍্যা (৩১)=পরিচর্য‍্যা দুই প্রকার--উপকরণাদি পরিস্কার এবং চামরাদি দ্বারা উপাসনা। যথা=*
*"পরিচর্য‍্যাতু সেবোপকরণাদি পরিষ্ক্রিয়া।*
*তথা প্রকীর্ণচ্ছত্রাদিবাদিত্রাদ‍্যৈরুপাসনা।।"*
*🌺শ্রীপাদ শ্রীজীব গোস্বামী বলেন রাজার মতো সেবাই এস্থলে পরিচর্য‍্যা শব্দের বাচ‍্য। গীত(৩২), সংকীর্তন (৩৩), এই সংকীর্তন তিন প্রকার যথা=*
*"নামলীলাগুণাদীনামুচ্চৈর্ভাষাতু কীর্তনম্।"*
*🌷অর্থ‍্যাৎ নাম,লীলা ও গুণাদির উচ্চ উচ্চারণ করাকেই কীর্তন বলা যায়।*
*🌹জপ (৩৪) মন্ত্রের অত‍্যন্ত লঘু উচ্চারণই জপ। বিজ্ঞপ্তি(৩৫) বিজ্ঞপ্তি অর্থ শ্রীকৃষ্ণের কাছে বিশেষরূপে নিবেদন। বিজ্ঞপ্তি বহু প্রকার।তারমধ‍্যে সংপ্রার্থনাময়ী,দৈন‍্যবোধিকা ও লালসাময়ী বিজ্ঞপ্তি উদাহরণ সহ শ্রীভক্তিরসামৃতসিন্ধুতে উল্লিখিত হয়েছে।*
   *🙏সংপ্রার্থনাত্মিকা বিজ্ঞপ্তির=*
*"যুবতীনাং যথা যুনি যুনাঞ্চ যুবতৌ যথা।*
*মনোভিরমতে তদ্বৎ মনোভিরমতাং ত্বয়ি।।"*
*🍀অর্থ‍্যাৎ হে ভগবন্!যুবতীগণের মন যেমন যুব পুরুষে এবং যুবগণের মন যেমন যুবতীগণে আসক্ত হয় আমার মন তোমাতে যেন সেইরকম আসক্ত হয়।*
*🌺দৈন‍্যবোধিকার উদাহরণ*
*"মত্তুল‍্যো নাস্তি পাপাত্মা নাপরাধীচ কশ্চন।*
*পরিহারেহপি লজ্জা মে কিং ব্রুবে পুরুষোত্তম।।"*
*🍁অর্থ‍্যাৎ হে পুরুষোত্তম! আমার মতো পাপাত্মা ও অপরাধী জগতে আর কে আছে?এমন কি পাপ পরিহারের জন্য তোমার কাছে দৈন‍্য জানাতেও লজ্জা বোধ হচ্ছে*
*🌹লালসাময়ী বিজ্ঞপ্তির*
*"কদাহং যমুনাতীরে নামানি তব কীর্তয়ন্।*
*উদ্বাষ্পঃ পুন্ডরীকাক্ষ রচয়িষ‍্যামি তান্ডবান্।।"*
*🌺হে নলিন-নয়ন,কবে আমার এমন দিন হবে যে যমুনা-তীরে তোমার নাম কীর্তন করতে করতে সজল নয়নে তান্ডব নৃত্য করতে আরম্ভ করব।*
*🍀নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা এইত্রিবিধ বিজ্ঞপ্তিতে পরিপূর্ণ।*
*🍁স্তব পাঠ (৩৬),নৈবেদ‍্য স্বাদ গ্রহণ (৩৭), পাদোদকের স্বাদ গ্রহণ (৩৮), ধূপমাল‍্যাদির ঘ্রাণ গ্রহণ (৩৯), শ্রীমূর্তি স্পর্শন(৪০), শ্রীমূর্তির দর্শন(৪১), আরত্রিক ও উৎসবাদি দর্শন(৪২), আদি শব্দে এখানে পূজা দর্শন ও বুঝতে হবে। শ্রবণ(৪৩), এই শ্রবণ তিন প্রকার--নামশ্রবণ, চরিত্রশ্রবণ ও গুণশ্রবণ।তৎকৃপেক্ষণ(৪৪) অর্থ‍্যাৎ কবে শ্রীকৃষ্ণের দয়া হবে এই আশানুবন্ধে কাল-অতিবাহিত করা। স্মৃতি(৪৫),ধ‍্যান(৪৬),এই ধ‍্যান চার প্রকার=রূপধ‍্যান,গুণধ‍্যান, ক্রীড়াধ‍্যান এবং সেবাদিরধ‍্যান। রূপগুণাদির সুষ্ঠু চিন্তনই ধ‍্যান-শব্দ বাচ‍্য।*
*🌹সেবাধ‍্যান বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি অদ্ভুত কাহিনী আছে। শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় ঐ কাহিনীর সংক্ষিপ্ত অভিপ্রায় শ্রীভক্তিরসামৃতসিন্ধুর টীকায় প্রকাশ করেছেন।আমরা সেটির একটি বঙ্গানুবাদ উদ্ধৃত করে দিচ্ছি। তদ্ যথা --, প্রতিষ্ঠানপুরে কোন এক ব্রাহ্মণ বাস করতেন, কিন্তু তিনি দরিদ্র হয়েও নিজেকে কর্মাহীন মেনে শান্ত মনে দিনযাপন করতেন,ব্রাহ্মণ অতি সরলমনা,কোন সময়ে বিজ্ঞতম বিপ্রদের সভায় বৈষ্ণবধর্ম সকল শ্রবণ করতে করতে তিনি "ঐ ধর্মসকল মনের বা মানসের দ্বারাও সিদ্ধ হয় "।এই কথা স্মরণ করে নিজ দরিদ্রতা নিবন্ধন (হেতু বা কারণ)স্বয়ং মনে মনে ঐ মানসিক ধর্মের আচরণ করতে আরম্ভ করলেন।কোন একদিন গোদাবরী নদীতে স্নানকরে নিত‍্যকর্ম সমাপন করলেন,পরে নিশ্চল(স্থির) বুদ্ধিতে নির্জন জায়গায় বসে প্রাণায়ামাদি দ্বারা মনকে স্থির করে তারমধ‍্যে শ্রীভগবান শ্রীহরির মূর্তি স্থাপন করে পট্টবস্ত্র পরিধান করলেন,  এবং শ্রীমন্দির পরিস্কার করতে লাগলেন।অনন্তর ঐ মূর্তিকে প্রণিপাত পরঃসর সোনা রূপার তৈরী কলস দ্বারা গঙ্গা থেকে জল আনলেন,তারপর নানান দ্রব্র দিয়ে মহারাজ উপচারে তাঁর স্নানাদি আরত্রিক পর্যন্ত সমস্ত কাজ শেষ করে দিন দিন তিনি সুখ অনুভব করতে লাগলেন।এইভাবে বহুকাল অতিবাহিত হলে কোন একদিন মনে মনে পরমান্ন রন্ধন করে স্থর্ণপাত্রে রেখে ভগবানের ভোজনের জন্য দাঁড়িয়ে রইলেন।পরমান্ন গরম ছিল ঠাণ্ডা হয়েছে কিনা দেখবার জন্য মনে মনেই পরমান্নতে নিজের আঙ্গুল দিয়ে দেখতে গেলেন,আঙ্গুল দিতেই অত‍্যন্ত তাপ লাগল।তাঁর মনে হল যে আঙ্গুর পুড়ে গেল।কিন্তু তাতে ব্রাহ্মণের কষ্ট বোধ হল না।তাঁর মনে হল "হায় এ কি করলাম" অঙ্গুলি স্পর্শে পরমান্ন অপবিত্র হয়েছে।দুঃখিত চিত্তে এই কথা ভাবতে ভাবতে তাঁর সমাধি ভঙ্গ হল এবং অনুতাপ করতে করতে দৈবাৎ আঙ্গুলের প্রতি দৃষ্টিপাত হওয়াতে দেখলেন সত‍্যই অঙ্গুলী পুড়ে গেছে। ব্রাহ্মণের এই ব‍্যবহার জ্ঞাত হয়ে বৈকুন্ঠাধিপতি বৈকুন্ঠনাথ মৃদু হাসলেন।লক্ষ্মী প্রভৃতি শক্তিগণ নারায়ণের কাছে ছিলেন,তাঁরা হাসির কারণ জানতে ইচ্ছে করলেন। ভগবান কোন উত্তর না করে বিমানে চড়ে ঐ ব্রাহ্মণকে নিজের কাছে নিয়ে এলেন এবং প্রেয়সীগণকে দেখিয়ে সমস্ত বৃত্তান্ত বর্ণন করলেন।তারপর ভগবান ঐ দরিদ্র ব্রাহ্মণকে বৈকুন্ঠে চির বাসের জন্য রেখে দিলেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda70.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda67.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৮)শ্রীশ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
       *সাধনতত্ত্ব  ও ভক্তিতত্ত্ব*
       ^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌳উর্ধপুন্ড্র ধারণ করাই কর্তব‍্য, না করলে প্রত‍্যবায় (পাপ বা অমঙ্গল) আছে।পদ্মপুরাণে নারদ বলেন=*
*"যজ্ঞোদানং তপ‍ো হোমঃ স্বাধ‍্যায়ঃ পিতৃতর্পণম্।*
*ব‍্যর্থং ভবতি তৎসর্ব মূর্ধপুন্ড্রং বিনাকৃতম্।।*
*উর্ধপুন্ড্রৈর্বিহীনস্তু সন্ধ‍্যা কর্মাদিকং চরেৎ।*
*তৎসর্বং রাক্ষসং নিত‍্যং নরকঞ্চধি গচ্ছতি।।*
*যচ্ছরীরং মনুষ‍্যাণামূর্ধপুন্ড্রংবিনাকৃতং।*
*দ্রষ্টব‍্যং নৈব তত্তাবৎ শ্মশানসদৃশং ভবেৎ।।*
*যস‍্যোর্ধপুন্ড্রং দৃশ‍্যেত ললাটে ন নরস‍্য হি।*
*তদ্দর্শনং ন কর্তব‍্যং দৃষ্টা সূর্য‍্যং নিরীক্ষয়েৎ।।"*
*🌻শাস্ত্রে উর্ধপুন্ড্র ধারণের যথেষ্ট মাহাত্ম্য কীর্তিত হয়েছে। যথা ব্রহ্মান্ড পুরাণে=*
*"অশুচির্বাপ‍্যনাচারো মনসা পাপ মাচরন্।*
*শুচিরেব ভবেন্নিত‍্য মূর্ধপুন্ড্রাঙ্কিতো নরঃ।।"*
*🍀ব্রহ্মান্ড পুরাণে শ্রীভগবানের উক্তিতে লিখিত আছে=*
*"উর্ধপুন্ড্রধরো মর্ত‍্যো ম্রিয়তে যত্রকুত্রচিৎ।*
*শ্বপাকোপি বিমানস্থো মমলোকং মহীয়তে।।"*
*🌹বৈষ্ণবভূষণ দ্বাদশ উর্ধপুন্ড‍্রের প্রণালী এই===*
*"ললাটে কেশবং ধ‍্যায়েন্নারায়ণ মথোদরে।*
*বক্ষঃস্থলে মাধবস্তু গোবিন্দং কন্ঠকুপকে।।*
*বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক্ষৌ বাহোচমধুসূদনং।*
*ত্রিবিক্রমং কন্ধরেতু বামনং বামপার্শকে।।*
*শ্রীধরং বাম বাহৌ তু হৃষিকেশস্তু কন্ধরে।*
*পৃষ্ঠেতু পদ্মনাভঞ্চ কট‍্যাং দামোদরং ন‍্যসেৎ।।*
*তৎপ্রক্ষালন-তোয়ন্তু বাসুদেবাদি মুর্ধনি।*
*উর্ধপুন্ড্রং ললাটেতু সর্বেষাং প্রথমং স্মৃতং।*
*ললাটাদি ক্রমেণৈব ধারণন্তু বিধীয়তে।।"*
*🌻অর্থ‍্যাৎ ললাটে কেশবায় নমঃ,উদরে শ্রীনারায়ণায় নমঃ, বক্ষঃস্থলে শ্রীমাধবায় নমঃ,কন্ঠে শ্রীগোবিন্দায় নমঃ,দক্ষিণপার্শে শ্রীবিষ্ণবে নমঃ,দক্ষিণ বাহুতে শ্রীমধুসূদনায় নমঃ,দক্ষিণ কন্ধরে শ্রীত্রিবিক্রমায় নমঃ,বাম পার্শে শ্রীবামনায় নমঃ,বামবাহুতে শ্রীধরায় নমঃ, বাম কন্ধরে হৃষিকেশায় নমঃ, পৃষ্ঠে শ্রীপদ্মনাভায় নমঃ, কটিতে শ্রীদামোদরায় নমঃ। এইরূপে তিলকসেবা করে বামহস্তপ্রক্ষালিত জল শ্রীবাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে মস্তকে প্রক্ষেপ বা নিক্ষেপ করতে হবে।তিলক প্রক্ষালন জল বাসুদেবায় নমঃ এই মন্ত্রে অকারাদি দ্বাদশ স্বরবর্ণসহ নিজ মস্তকে ন‍্যাস করবে।কেউ কেউ দ্বাদশাক্ষর মন্ত্র দ্বারাও ন‍্যাস করেন।প্রথমতঃ ললাটে তিলক ধারণ করতে হবে,তারপরে যথাক্রমে অন‍্যান‍্য স্থানে করতে হবে।*
*প্রাগুক্ত (উল্লিখিত) বচনে "কন্ধর" পাঠ অনেক গ্রন্থেই দেখা যায়।কিন্তু অভিধানে কন্ধর অর্থ মেঘ, "কং জলং ধরয়তীতি কন্ধরঃ"।গ্রীবা অর্থেও কন্ধর কন্ধরা উভয় শব্দই ব‍্যবহৃত হয়। কিন্তু গ্রীবাতে তিলক দেবার ব‍্যবস্থা কুত্রাপি দেখা যায় না।উল্লিখিত বচনে বাহুমূল শব্দ দেখতে পাওয়া যায় না। সম্ভবতঃ বাহুমূলস্থলই কন্ধর শব্দের লাক্ষণিক অর্থ হতে পারে।কেউ কেউ কন্ধর অর্থ স্কন্ধ বলে নির্দেশ করেছেন।এটি কল্পনা মাত্র।অমরকোষ এবং উহার টীকাসমূহে কন্ধর অর্থ স্কন্ধ বলে লেখা হয়নি।মেদিনী,হেমচন্দ্র, ত্রিকান্ডশেষ প্রভৃতি আভিধিনিকেরাও কন্ধর অর্থ স্কন্ধ বলি অভিহিত করেননি। আধুনিক কোষকারগণের মধ্যে শব্দকল্পদ্রুম বা বাচস্পত‍্যভিধানেও কন্ধর শব্দের স্কন্ধ অর্থ দেখতে পাওয়া যায় না।তবে শব্দটি যদি কন্ধর না হয়ে "কন্দর" হয় তবে স্কন্ধ-কন্দর অর্থে ব‍্যবহৃত হতে পারে,আর বাহুমূল হতে উর্ধ ত্রিপুন্ড্র পরিমিতরূপে সরলভাবে অঙ্কিত করলে উহা স্কন্ধ-কন্দরের উপর দিয়ে গ্রীবামূল পর্য‍্যন্ত পৌঁছে।উর্ধপুন্ড্রের পরিমাণ বচন যথা=*
*"দশাঙ্গুলপ্রমাণন্তু উত্তমোত্তম মুচ‍্যতে।*
*নবাঙ্গুলং মধ‍্যমং স‍্যাৎ অষ্টাঙ্গুল মতঃপবম্।।"*
*🍀অর্থ‍্যাৎ দশাঙ্গুল পরিমিত উর্ধপুন্ড্র উত্তম হতে উত্তম, নয় অঙ্গুল পরিমাণ মধ‍্যম,অষ্টমাঙ্গুল পরিমাণ কনিষ্ঠ।সুতরাং বাহুমূল হতে আরম্ভ করে স্কন্ধ কন্দর দিয়ে গ্রীবামূল পর্য‍্যন্ত উর্ধপুন্ড্র হওয়াই প্রশস্ত।*
           *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda69.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda67.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda67.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda66.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৭)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
      *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
      *****************************
*🌺এই পর্য‍্যন্ত ৬৪ অঙ্গের দ্বিতীয় দশাঙ্কের উল্লেখ করা হ'ল। শ্রীভক্তি- রসামৃতসিন্ধুকার এস্থলে বলেছেন=*
*"ব‍্যতিরেকেতয়ামীষাং দশানাং স‍্যাদনুষ্ঠিতঃ,*
*অস‍্যাস্তত্র প্রবেশায় দ্বারত্বেহপ‍্যঙ্গ বিংশতেঃ।*
*ত্রয়প্রধানমেবোক্তং গুরুপাদাশ্রয়াদিকং।।"*
*🍀অর্থ‍্যাৎ সাধনভক্তিতে প্রবেশের পক্ষে এই কুড়িটি অঙ্গ দ্বারস্বরূপ।এতগুলির মধ্যে গুরুপাদাশ্রয়াদি তিনটি প্রধান।এই তিন বিষয়ের কথা প্রমাণ গুরুগীতায়,শ্রীহরভক্তিবিলাসে এ ভক্তিসন্দর্ভের বৈধীভক্তি প্রকরণে দ্রষ্টব‍্য।এই বিংশতি(২০) অঙ্গের পরে চতুঃষষ্ঠী(৬৪) অঙ্গভক্তির যে সব অঙ্গ  কীর্তিত হয়েছে তাদের অধিকাংশই ক্রিয়া-প্রধান, তদ্ যথা==*
*"ধৃতি র্বৈষ্ণবচিহ্নানাং হরের্নামাক্ষরস‍্য চ।*
*নির্ম‍াল‍্যাদেশ্চ তস‍্যাগ্রে তান্ডবং দন্ডবন্নতিঃ।।*
*অভ‍্যুত্থান মনুব্রজ‍্যা গতিঃ স্থানপরিক্রমা।*
*অর্চনংপরিচর্য‍্যাচ গীতং সঙ্কীতনং জপঃ।।*
*বিজ্ঞপ্তিস্তব পাঠশ্চ স্বাদোনৈবেদ‍্য পাদ‍্যয়োঃ।*
*ধূপমাল‍্যাদিসৌরভ‍্যং শ্রীমূর্তেঃ স্পৃষ্টিরীক্ষণম্।।*
*আরাত্রিকোৎসবাদেশ্চ শ্রবণং তৎ কৃপেক্ষণং।*
*স্মৃতিধ‍্যানং তথাদাস‍্যং সখ‍্যমাত্মনিবেদনম্।।*
*নিজপ্রিয়োপহরণং তদর্থেহখিলচেষ্টিতম্।*
*সর্বথা শরণাপত্তি স্তদীয়ানাঞ্চ সেবনম্।।*
*তদীয়া স্তুলসী শাস্ত্রমথুরাবৈষ্ণবাদয়ঃ।*
*যথা বৈভবসামগ্রী সৎগোষ্ঠিভি র্মহোৎসবঃ।।*
*উর্জাদরোবিশেষেণ যাত্রাজন্মদিনাদিষু।*
*শ্রদ্ধা বিশেষতঃ প্রীতি শ্রীমূর্তেরঙ্ঘ্রিসেবনে।।*
*শ্রীমদ্ভাগবতার্থানা মাস্বাদো রসিকৈ সহঃ।*
*সজাতীয়াশয়ে স্নিগ্ধে সাধৌ সঙ্গঃ স্বতোবরে।।*
*নাম-সঙ্কীর্তনং শ্রীমন্মথুরামন্ডলে স্থিতিঃ।।"*
*🌷ক্রমশ এই অবশিষ্ট অঙ্গগুলির কিঞ্চিৎ ব‍্যাখ‍্যা করা যাচ্ছে।*
*(২১)বৈষ্ণব চিহ্নসমূহের ধারণ= মালাতিলকধারণ বৈষ্ণবচিহ্ন, বৈষ্ণবচিহ্ন ধারণ ভক্তির অঙ্গ।* *পদ্মপুরাণ বলেন==*
*"যে কন্ঠলগ্নতুলসীনলিনাক্ষমালা যে বাহুমূলপরিচিহ্নিতশঙ্খচক্রাঃ।*
*যে বা ললাট ফলকে লসদূর্ধপুন্ড্রাস্তে বৈষ্ণবা ভুবন মাশু পবিত্রয়ন্তি।।*
*🌺অর্থ‍্যাৎ যাঁদের কন্ঠদেশ তুলসী পদ্মবীজ বা রুদ্রাক্ষমালা দ্বারা শোভিত,যাঁদের বাহুমূল শঙ্খ,চক্র চিহ্নে পরিচিহ্নিত,যাঁদের ললাটদেশে উর্ধপুন্ড্র দেদীপ‍্যমান(দীপ্তমান),সেইরকম বৈষ্ণবগণ ভুবনকে পবিত্র করেন। এই কথা দ্বারা মালাতিলকের মাহাত্ম্য প্রকটিত হয়েছে। সাম্প্রদায়িক চিহ্ন ধারণ অবশ‍্য কর্তব‍্য, তাতে আর কিছুমাত্রও দ্বিমত হতে পারে না। কেউ কেউ বলতে পারেন কেবলমাত্র চিহ্নই বৈষ্ণবের পরিচারক নহে। মনু ৬|৬৬|৬৭ বলেন=*
*"দূষিতোহপি চরেদ্ধর্মং যত্রতত্রাশ্রমে রতঃ।*
*সমঃ সর্বেষু ভূতেষু ন লিঙ্গং ধর্মকারণম্।।*
*ফলং কতক বৃক্ষস‍্য যদ‍্যপ‍্যম্বুপ্রসাদকম্।*
*ন নাম গ্রহণাদেব তস‍্য বারি প্রসীদতি।।"*
*🌹মেধাতিথি ও কল্লুকভট্টের ব‍্যাখ‍্যা অনুসারে এর অর্থ এই যে,আশ্রমলিঙ্গরহিত হলেও ব্রহ্মবুদ্ধিতে সর্বভূতে সমদৃষ্টি দ্বারা ধর্মানুষ্ঠান করবে।কেবল দন্ডাদি লিঙ্গ ধারণই ধর্মকারণ নয়, বিহিত অনুষ্ঠানই ধর্মকারণ।রাগ-দ্বেষ-লোভ প্রভৃতি যত্নকরে পরিহার করতে হবে। এই শ্লোকটি ধর্মপ্রাধান‍্যবোধের জন‍‍্যই উক্ত হয়েছে। কিন্তু চিহ্ন ত‍্যাগের উদ্দেশ্যে এই কথা ব‍্যবহৃত হতে পারে না।কারণ ইহার উদাহরণ এই যে কতক বৃক্ষের ফল কলুষজলের(ময়লাজলের) স্বচ্ছতাজনক বটে, কিন্তু সেই ফলের নাম গ্রহণ করলে জল নির্মল হয় না, জল নির্মলীকরণের জন্য কতকফল নিক্ষেপরূপ অনুষ্ঠানের প্রয়োজন।চিহ্নধারণ কেবল ফলের নাম সদৃশ (সমান বা তুল‍্য)। সুতরাং কেবল চিহ্নধারণ করলেই অন্তঃকরণ নির্মল বা শুদ্ধ হয় না, বিহিত(বিধিমতো) অনুষ্ঠানও প্রয়োজনীয়। কিন্তু বৈষ্ণব শাস্ত্রকারগণ চিহ্নধারককেও ভক্তির অঙ্গমধ‍্যে পরিগণিত করেছেন।বৈষ্ণবধর্মের সাধনায় প্রবৃত(রত) হলে মালাধারণ ও তিলকসেবা অবশ‍্য কর্তব‍্য।নচেৎ আশ্রমাচারের মর্য‍্যাদা লঙ্ঘিত হয়, এবং তাতে ভক্তিদেবী অপ্রসন্না হন।তিলকসেবা সম্বন্ধে শ্রীশ্রীমহাপ্রভুর আদেশ শ্রীচৈতন‍্যভাগবতে অতি স্পষ্টভাবেই লিখিত হয়েছে, তদ্ যথা=*
*"প্রভু বলে কেন ভাই কপালে তোমার।*
*তিলক না দেখি কেন কি যুক্তি ইহার।।*
*তিলক না থাকে যদি বিপ্রের কপালে।*
*সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে।।*
*🍀উর্ধপুন্ড্র ধারণ করাই কর্তব‍্য, না করলে প্রত‍্যবায়(পাপ বা অমঙ্গল) আছে। তদ্ যথা=* *পদ্মপুরাণে নারদ বলেন==*
      *
            *আগামী পর্বে*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda66.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda66.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৫. নাম-অপরাধ❓ সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda65.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৬)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
       *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
      =======================
*🌹মনু বলেন=যে জায়গায় গুরুর পরিবাদ (অপবাদ বা কুৎসা) বা নিন্দা হয়,সেখানে কান পেতে তা শোনা ঊচিৎ নয় অথবা সে জায়গা হতে অন‍্যত্র চলে যাওয়া উচিত।বিদ‍্যমান দোষের উল্লেখের নাম পরিবাদ বা পরীবাদ, এবং অবিদ‍্যমান দোষের উল্লেখের নাম নিন্দা। শ্রীহরিভক্তিবিলাসের সদাচারেও ভবিষ‍্যপুরাণের উক্ত এই মর্মের একটি শ্লোক উদ্ধৃত হয়েছে। যথা=*
*"তুষ্ণীমাসীত নিন্দায়াং ন ব্রুয়াৎ কিঞ্চিদুত্তরং।*
*কর্ণৌ পিধায় গন্দব‍্যং ন বৈনমবলোকয়েৎ।।"*
*🌹কুমারসম্ভবে শ্রীউমামুখোক্তি এই=*
*"ন কেবলং যো মহতোহবভাষতে,*
*শৃণোতি তস্মাদপি যঃ সঃ পাপভাক্।"*
*🌷অর্থ‍্যাৎ যে মহতের নিন্দা করে,কেবল সেই যে পাপভাগী হয় তা নয়,যে সে নিন্দা শোনে তারও পাপ হয়।শ্রীভাগবতে লিখিত আছে সতীদেবী দক্ষযজ্ঞে পিতার মুখে স্বামীর নিন্দা শুনে অধীর হয়ে বললেন=*
*"কণৌ পিধায় নিবিয়াদ্ যদকল্প ঈশে,*
*ধর্ম‍াবিতর্য‍্যশৃণিভিনৃর্ভিরস‍্য মানে।*
*ছিন্দ‍্যাং প্রসহ‍্য রুষতি মসতাং প্রভুশ্চেৎ,*
*জিহ্বামসুনপি ততো বিসৃজেৎ স ধর্মঃ।।"*
*🍀অর্থ‍্যাৎ নিরঙ্কুশ (স্বেচ্ছাচারী) মানবকুল যে স্থানে  ধর্মরক্ষক স্বামীর নিন্দা করে,সেখানে যদি প্রতিক্রিয়ার সামর্থ‍্য না হয়,তবে দুইকান ঢেকে সেখান থাকে বেড়িয়ে যাবে ; যদি শক্তি থাকে,তাহলে যে ব‍্যক্তি ঐরকম অকল‍্যাণ বা কুকথা প্রয়োগ করে,তার জিহ্বা জোর করে টেনে ছিঁড়ে ফেলে দিবে,তারপরে নিজের প্রাণও ত‍্যাগ করবে।*
*🍁শ্রীভাগবতের উক্ত শ্লোক ভক্তিসন্দর্ভেও ধৃত (ধারণ) হয়েছে।ইহা সতীর উক্তি। কিন্তু বৈষ্ণবগণের পক্ষে এ উপদেশ প্রযুজ‍্য(প্রয়োগ করা সম্ভব)নয়।কেননা বৈষ্ণবগণ কাউকেও উদ্বিগ্ন করবেন না ; স্বয়ং আহত বা প্রহৃত হয়েও জীবের মঙ্গল সাধন করবেন।শ্রীহরিদাসই এর উদাহরণ স্থল।*
*🌹গুরুনিন্দা,বৈষ্ণবনিন্দা ও কৃষ্ণনিন্দা শুনে এইরকম অসহিষ্ণুতার উপদেশ কেন প্রদত্ত হল? বৈষ্ণবধর্ম নির্মৎসর(অহিংস) সাধুগণের ধর্ম।অসহিষ্ণুতা ও ক্রোধ রজগুণের জন্ম। সাত্ত্বিকধর্মে এতাদৃশ (এইরকম)রজোগুণের প্রশ্রয় দেওয়া হল কেন?একটু চিন্তা করলেই এর কারণ বুঝা যেতে পারে।*
*🍀আমরা আগেই উপদেশ পেয়েছি, কায়মনোবাক‍্যে কোন প্রাণীরই উদ্বেগ (দুশ্চিন্তা)করা অকর্তব‍্য।বিশেষ করে বৈষ্ণবকে তৃণাদপি সুনীচ হতে হবে।একটি তৃণেরও একপ্রান্ত পদাহত হলে অপর প্রান্ত উদ্ধৃত(উত্তোলিত)হয়ে উঠে, কিন্তু বৈষ্ণবকে তৃণ অপেক্ষাও নিরভিমান হতে হবে, বৈষ্ণব পদদলিত হলেও মাথা তুলবেন না এটিই শাস্ত্রের উদ্দেশ্য।কিন্তু এই উপদেশ বৈষ্ণবের নিজ সম্বন্ধে। যদি তাঁর সমক্ষে কৃষ্ণনিন্দা বা তাঁর ভক্ত নিন্দা হয় তখন এই মৃদুতাকে (কোমলতাকে)বজ্রতেজে পরিণত করতে হবে, কান বন্ধ করে,কথাগুলি নিতান্ত অশ্রাব‍্য মনে করে তৎক্ষণাৎ সে জায়গা ত‍্যাগ করে চলে যেতে হবে।নিন্দক সঙ্গে শ্রীভগবতনিন্দা শুনতে শুনতে ভক্তি তো দূরের কথা, সামান্য শ্রদ্ধার হানি হতে থাকে।এইরকমে সাধকের আরাধ‍্য বস্তু ক্রমেই তাঁর হৃদয় হতে সরে পড়েন। সুতরাং এ সম্বন্ধে সবিশেষ সাবধানতা একান্ত প্রয়োজনীয়।তাই পরমকারুণিক শাস্ত্রকারগণ এই সম্বন্ধে এইরকম কঠোর আদেশ দিয়ে সাধকগণকে সাবধান করে দিয়েছেন। ব‍্যক্তিবিশেষের মনে এইরকম উপদেশ "গোড়ামী" বলে বিবেচিত হতে পারে, কিন্তু যাঁরা নিষ্ঠাবান, উপাস‍্যদেবতা বা তাঁর আপন-জনগণ যাঁদের অতি প্রিয়,তাদৃশ(সেইরকম)সাধকগণের চিত্ত প্রিয়জনগণের নিন্দাশুনে অবিচলিত থাকতে পারেন না, এটি স্বভাবসিদ্ধ।তবে সমাধিমগ্ন আত্মেশ্বর যোগীদের কথা স্বতন্ত্র।কেননা তাঁদের কাছে জাগতিক সর্ব প্রকার দ্বন্দ্ব ভাবই দূর হয়ে গেছে। কিন্তু প্রেমসম্পত্তিই যাঁদের ভজনের শক্তি, তাঁরা নিন্দা শুনে স্থির থাকতে পারেন না,তাঁদের প্রাণ হতে প্রিয়তম শ্রীভগবানের নিন্দাবাদ শুনলে নিজই তাঁদের হৃদয় অধীর হয়ে উঠে। জগতে এইজন‍্য অনেক জায়গায় অনেকবার ভীষণ রক্তারক্তি হয়ে গিয়েছে।এখন এই সব নিদারুণ ব‍্যাপারের প্রশ্রয় পাওয়া অসঙ্গত।এ সম্বন্ধে মনুর বিধিই এখন একমাত্র অনুসরণীয়। অর্থ‍্যাৎ যেখানে গুরুজনের নিন্দা বা পরীবাদ হয়,কান বন্ধ করে সেখান হতে অন‍্য কোন জায়গায় চলে যাও।এই বিধিই হিংসাবিহীন শান্ত বৈষ্ণবগণের পক্ষে পালনীয়। নচেৎ দম্ভ,ক্রোধ, অপরের উদ্বেগ বা দৈহিক দন্ড বিধান করা বৈষ্ণবের পক্ষে নিতান্ত অকর্তব‍্য।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda67.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৫. নাম-অপরাধ❓ সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda65.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৫. নাম-অপরাধ❓ সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda65.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda64.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৫)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
        *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀তবে জানি অপরাধ তাহাতে প্রচুর।*
*🍀কৃষ্ণ নাম বীজ তাহা না হয় অঙ্কুর।।*
*🌹এই নাম-অপরাধ দশটি যথা=*
*💧সাধুনিন্দা,💧বিষ্ণু নাম হতে শিব নামাদির পৃথক পরিচিন্তন,💧গুরুদেবের প্রতি অবজ্ঞা, 💧শ্রুতি ও তদনুগত শাস্ত্র নিন্দন,💧হরিনাম মহিমায় অর্থবাদ মনে করা অর্থ‍্যাৎ হরিনামের শাস্ত্র বর্ণিত মাহাত্ম্য কেবল স্তুতিবাদ মাত্র অর্থ কল্পনা, 💧প্রকারান্তরে হরিনামের অর্থ কল্পনা করা,💧নাম বলে পাপে প্রবৃত্তি, 💧ব্রত,দান প্রভৃতি অন‍্যান‍্য শুভ কর্মের সঙ্গে শ্রীহরিনামের তুলনা,💧শ্রদ্ধাহীন জনের প্রতি নামোপদেশ, ও 💧নাম মাহাত্ম্য শ্রবণ করে তাতে অপ্রীতি।*
*🌺শ্রীশ্রীহরিভক্তিবিলাসে এর যে বচন-প্রমাণ উল্লিখিত হয়েছে তা এই=*
*"সতাং নিন্দা নাম্নঃ পরমমপরাধং বিতনুতে,*
*যতঃ খ‍্যাতিং যাতং কথমুসহতে তদবিগরিহাং।*
*শিবস‍্য শ্রীবিষ্ণো র্য ইহ গুণনামাদি সকলং,*
*ধিয়া ভিন্নং পশ‍্যেৎ স খলু হরিনামাহিতকরঃ।।*
*গুরোরবজ্ঞা শ্রুতিশাস্ত্রনিন্দনং তথার্থবাদো হরিনাম্নি কল্পনং।*
*নাম্নো বলাদ্ যস‍্য হি পাপবুদ্ধি র্ন বিদ‍্যতে তস‍্য যমৈ র্হি শুদ্ধি।।*
*ধর্মব্রতত‍্যাগ হুতাদি সর্বশুভক্রিয়াসাম‍্যমপি প্রমাদঃ।*
*অশ্রদ্ধধানে বিমুখেহপ‍্যশৃন্বতি যশ্চোপদেশঃ শিবনামাপরাধঃ।।*
*শ্রুতেহপি নাম মাহাত্ম্যো যঃ প্রীতিরর্হিতো নবঃ।*
*অহং মমাদিপরমো নাম্নি সোপ‍্যপরাধকৃৎ।।"*
*🍀এ স্থলে দশবিধ নাম-অপরাধের মধ্যে প্রকারান্তরে হরিনামের অর্থ কল্পনার কথা উল্লিখিত হয় নাই, কিন্তু তার পরিবর্তে "অহং মমাদি পরমঃ" বলে অন‍্য একটি নাম-অপরাধের বিষয় উল্লিখিত হয়েছে।নাম-গ্রহণের অপেক্ষা বিষয়-ভোগের আধিক‍্যের অনুষ্ঠানও নাম-অপরাধের মধ্যে গণ‍্য অথবা এর আরও এক অর্থ হতে পারে তদ্ যথা=*
*🌻আমি বহুতর নাম কীর্তন করে থাকি, এই যে ইতস্তত (এদিক-ওদিক) নাম কীর্তন হচ্ছে এটিও আমার প্রবর্তিত, আমার সমান নাম কীর্তন আর কে করতে পারে,নাম তো আমার  জিহ্বার অধীন,এই প্রকার গর্ব এক গুরুতর নাম-অপরাধ।সাধকগণ সাবধান ভাবে নাম-অপরাধ পরিবর্জন করেন।যদি প্রমাদেও (অমনোযোগেও)সাধকের কখনও নামাপরাধ হয়, অনুতাপসহ নামকীর্তন করা ছাড়া তা হতে ত্রাণের আর দ্বিতীয় উপায় নাই ; পদ্মপুরাণ বলেন=*
*"সর্বাপরাধকৃদতি মুচ‍্যতে হরি-সংশ্রয়াৎ।*
*হরেরপ‍্যপরাধান্ যঃ কুর্য‍্যাদ্দিপদপাংশনঃ।।*
*নামাশ্রয়ঃ কদাচিৎ স‍্যাৎ তরত‍্যেব স নামতঃ।*
*নাম্নোপি সর্বসুহৃদো হ‍্যপরাধাৎ পতত‍্যধঃ।।"*
*🌹অর্থ‍্যাৎ মানুষ নানান প্রকার অপরাধ করেও শ্রীহরিচরণারবিন্দে আশ্রয় করলে সব অপরাধ হতে মুক্তি পায়। কিন্তু হরির কাছে অপরাধী হলে হরিনামই সে অপরাধ হতে একমাত্র ত্রাতা।হরিনাম সকলের সুহৃদ। সুতরাং নামাপরাধ করলে পাতিত‍্য (অধঃপতন)অবশ‍্যম্ভাবী। নাম অপরাধ হতে পরিত্রাণের একমাত্র উপায় ভক্তিভরে শ্রীহরিনাম করা। যথা=*
*জাতে নামাপরাধেহপি প্রমাদেন কথঞ্চন।*
*সদা সঙ্কীর্তয়েন্নাম তদেকশরণো ভবেৎ।।*
*নামাপরাধযুক্তানাং নামান‍্যেব হরন্ত‍্যঘং।*
*অবিশ্রান্তপ্রযুক্তাণি তান‍্যেবার্থকরানি চ।।"*
*🌼নাম-অপরাধ হতে পরিত্রাণ লাভের কেবল অবিশ্রান্ত বা অবিরাম নামকীর্তনই একমাত্র উপায়।পদ্মপুরাণে এ সম্বন্ধে বহুল প্রমাণ আছে।ভক্তিসন্দর্ভেও যথেষ্ট বিচার দেখা যায়। (বৈধীভক্তির দ্বিতীয় দশকের শেষ উপদেশ)=*
*"কৃষ্ণতদ্ভক্তবিদ্বেষবিনিন্দাদ‍্যসহিষ্ণুতা।"*
*🍀অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণের অথবা তদ্ভক্তের প্রতি বিদ্বেষ ও নিন্দাদি কথাবার্তা বা কার্য‍্যাদিতে অসহিষ্ণু প্রকাশ।তাই নরোত্তম ঠাকুমহাশয় বলেছেন, "ক্রোধ কৃষ্ণদ্বেষী জনে"। শ্রীমদ্ভাগবতেও লেখা আছে=*
*"নিন্দাং ভগবতঃ শৃন্বং স্তৎপরস‍্য জনস‍্য বা।*
*ততো নাপৈতি যঃ সোহপি যাত‍্যধঃ সুকৃতাচ্চ‍্যুতঃ।।"*
*🌺অর্থ‍্যাৎ যে ভগবানের বা তৎপরায়ণ ভক্তজনের নিন্দা শ্রবণ করে সেই জায়গা হতে পলায়ন না করে, সে সর্বপুণ‍্য-বিচ‍্যুত হয়ে অধোগামী হয়(অর্থ‍্যাৎ যে নিন্দা করে আর অপরে শুনতে থাকে,শুনে কোন প্রতিবাদ করে না বা শোনার আরও আগ্রহ দেখায়)।শ্রীভাগবতের এই পদ‍্যটি শ্রীহরিভক্তিবিলাসে, শ্রীভক্তিরসামৃতসিন্ধুতে এবং শ্রীভক্তিসন্দর্ভতে উদ্ধৃত করা হয়েছে। মনু বলেন=*
*"গুরোর্যত্র পরীবাদো নিন্দাবাপি প্রবর্ততে।*
*কর্ণৌ তত্র পিধাতব‍্যৌ গন্তব‍্যং বা ততোহন‍্যতঃ"।।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda66.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda64.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda64.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda63.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৪)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠপুত্তলিকা*
       *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব।*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀ভজনে রতবৈষ্ণবগণের প্রাগুক্ত (উল্লিখিত)অপরাধ বিষয়ে সাবধান হয়ে চলতে হবে।তাঁদের আত্মা নানা প্রকার সুবিধানে ও ভগবানের কৃপাসুধায় পরিপুষ্টি(অতিশয়) লাভ করে ক্রমেই অকৈতব(সরল মনে)কৃষ্ণ-প্রেমানন্দ উপভোগ করার জন্য প্রস্তুত হন। সেবাপরাধ সম্বন্ধে শ্রীপাদ গোস্বামী মহোদয়গণ যে সব অপরাধের উল্লেখ করেছেন,ভজনে রত বৈষ্ণব মাত্রেরই সেই সব অপরাধের প্রত‍্যেকটির প্রতি তীব্র দৃষ্টি রেখে চলতে হবে  এবং তার সম্বন্ধে গুরুর কাছে যথাশাস্ত্র উপদেশ গ্রহণ করতে হবে। বৈধীভক্তির বিস্তৃত আলোচনায় কোন কোন পাঠক মনে করতে পারেন আমরা অপ্রাসঙ্গিক বিষয়ের আলোচনা করছি। কিন্তু যাঁরা বৈষ্ণব দর্শনের মর্মস্থলদর্শী,যাঁরা বৈষ্ণব ভজন-তত্ত্বের শিক্ষাগুরু,তাঁরা ধর্মজীবনের ক্রমবিকাশের যে সকল নিয়ম ও প্রণালী কৃপা করে লিখে গিয়েছেন,আমাদের মতো বিষয়ী প্রথম অধিকারীর জন্য অবশ্যই সেই সব নিয়ম অনুসরণীয়, নচেৎ হৃদয়ে ভগবত্ততত্ত্বের স্ফুর্তি সম্ভাবনা নাই ; রাগানুগা ভক্তি লাভ তো দূরের কথা। ধর্মধ্বজিত্ব (ধর্মের নামে ভানকারী) বা আত্ম-প্রতারণায় লোকের চিত্ত ভজনের অযোগ্য হয়ে পড়ে।প্রতিদিন এক একবার আত্মচিত্ত পরীক্ষা করে দেখা একান্ত কর্তব‍্য যে,সেই গোলোকের ধন শ্রীশ্রীরাধাকৃষ্ণের শ্রীচরণকমলের ধ‍্যান-ধারণায় চিত্ত সুপটু হল কিনা,তাঁদের লীলা-রস-সিন্ধুর বিন্দুমাত্র আস্বাদন করার জন্য হৃদয় প্রস্তুত হল কিনা,শ্রীকৃষ্ণ-স্মরণের জন্য চিত্তভূমি প্রস্তুত হল কিনা? ক্ষেত্রে বীজাঙ্কুরোদ্গমের জন্য যেমন যত্নের সঙ্গে কর্ষণের আবশ‍্যক,তেমনি জলদমালার পললধারাও প্রয়োজনীয়।সাধকের পক্ষেও এই রীতি।সাধককে যেমন বৈধীভক্তি দ্বারা সুন্দররূপে চিত্তভূমি কর্ষণ করতে হবে, আবার তেমনি শ‍্যাম-জলদের কৃপা-পলল-বর্ষণের জন্যও প্রতীক্ষা করতে হবে ; নচেৎ প্রেম-বীজাঙ্কুরের সম্ভাবনা অতি বিরল।বীজ বপন করে দিয়েও কৃষককে অনুক্ষণ সাবধান থাকতে হয়।ক্ষেত্রে বা জমিতে অন‍্য উদ্ভিদ প্রভাব না পায়, কীটকুলের সমাগমে অঙ্কুর বিনষ্ট না হতে পারে এজন‍্য কৃষককে সর্বদাই সতর্কতা গ্রহণ করতে হয়।প্রেম-লাভার্থী সাধকগণের সাধন ইহা অপেক্ষা সহজ বলে মনে করা অসঙ্গত।সহজিয়াগণ সহজে হরিভক্তি লাভ করতে চান, কিন্তু শাস্ত্রকার বলেন=*
*"জ্ঞানতঃ সুলভা মুক্তি র্ভুক্তি র্যজ্ঞাদিপুণ‍্যতঃ।*
*সেয়ং সাধন-সাহস্রৈ র্হরিভক্তিঃ সুদুর্লভা।।"*
*🌹যজ্ঞাদি পুণ‍্য দ্বারা স্বর্গভোগ লাভ হয়,ব্রহ্মজ্ঞান মুক্তির জনক,কিন্তু এই প্রকার হাজার হাজার সাধনেও হরিভক্তি সুদুর্লভা।🌺শ্রীহরিভক্তি লাভের সাধন স্বতন্ত্র এবং সেই সাধন প্রণালী-বিন‍্যাসই বৈষ্ণবধর্মের বিশিষ্টতা।অবশ‍্যই প্রেম প্রয়োজন।এই নিত‍্যসিদ্ধ প্রেম যাতে হৃদয়ে প্রকটিত হয় তার সাধন আছে।শ্রীকৃষ্ণনাম গ্রহণ সেটির একতম।যথা চৈতন‍্যচরিতামৃতে=*
*🍀এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ।*
*🍀প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ।।*
*🍀প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার।*
*🍀স্বেদ,কম্প,পুলকাদি গদগদ অশ্রুধার।।*
*🍀অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন।*
*🍀এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন।।*
*🌻কিন্তু এই নাম গ্রহণেও সাধককে সমুচিত(সম্পূর্ণ উচিত ভাবে)সাবধান হতে হবে।সেবাপরাধের মতো নামাপরাধও ভক্তিলাভের গুরুতর বাধক।নামের ফল=প্রেম-লাভ। কিন্তু নিরপরাধ হয়ে নাম নিতে হবে। যথা শ্রীচরিতামৃতে=*
*🍀নিরপরাধ নাম লইলে দেন প্রেমধন।"*
*🌹নচেৎ বহুবার শ্রীকৃষ্ণের নাম করলেও প্রেমলাভ অসম্ভব।নামের ফলে বস্তুশক্তির মতো পাপাদি অবশ্যই দূর হবে  কিন্তু প্রেমলাভ হবে না।হেলায় ও অশ্রদ্ধায় শ্রীনাম করলেও লোক পাপ হতে পরিত্রাণ পায়। কিন্তু নামাপরাপ বড় গুরুতর অপরাধ।নাম অপরাধীর হৃদয়ে কৃষ্ণনাম বীজ অঙ্কুরিত হয় না। যথা শ্রীচরিতামৃতে=*
*🍀হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার।*
*🍀তবু যদি প্রেম নহে,নহে অশ্রুধার।*
*🍀তবে জানি অপরাধ তাহাতে প্রচুর।*
*🍀কৃষ্ণ নাম বীজ তাহা না হয় অঙ্কুর।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৫. নাম-অপরাধ❓ সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda65.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda63.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda63.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬২. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 আগমে যে বত্রিশটি সেবাপরাধ লিখিত হয়েছে কি কি ❓❓ 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda62.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৩)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
        *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
         ^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀বরাহপুরাণে আরও বত্রিশ সংখ‍্যক অপরাধের বিষয় লিখিত আছে, হরিভক্তিবিলাসের বচন।*
*হরিভক্তিবিলাসের সংস্কৃত শ্লোক লিখিলাম না।🙏অপরাধ মার্জনা করবেন।*
*🍀নারসিংহ পুরাণেও এই বিষয়ের উপদেশ দেখা যায়, যথা শান্তনুকে নারদ বলছেন=*
*অতঃ পরন্তু নির্মাল‍্যং ন লজ্জায় মহীতপে।*
*নরসিংহস‍্য দেবস‍্য তথান‍্যেষাং দিবৌকসাং।।*
*কৃষ্ণস‍্য পরিতোষেপ্সু ন তচ্ছপথ মাচরেৎ।*
*নানাদেবস‍্য নির্মাল‍্য মুপযুঞ্জীত চ ক্বচিৎ।।*
     *তথা বিষ্ণুধর্মোত্তরে পায়*
*"আ পদ‍্যপিচ কষ্টায়াং দেবেশ শপথং নরঃ।*
*ন করোতি হি যো ব্রহ্মণ স্তস‍্য তুষ‍্যতি কেশবঃ।।*
*ন ধারয়তি নির্মাল‍্যমন‍্যদেবধৃতন্তু যঃ।*
*ভুক্তে ন চান‍্য নৈবেদ‍্যং তস‍্য তুষ‍্যতি কেশবঃ।।"*
*🌷অর্থ‍্যাৎ রাজান্নভোজন,অন্ধকার গৃহে শ্রীমূর্তি স্পর্শ,বিনা-বিধিতে শ্রীমূর্তি স্পর্শ,বাদ‍্য বিনা দ্বার উদ্ঘাটন, কুকুর দৃষ্ট ভক্ষ‍্য সংগ্রহ,অর্চনে মৌনভঙ্গ,পূজা করতে বসে মূত্র ত‍্যাগের জন্য গমন,গন্ধমাল‍্য না দিয়ে ধূপদান,শাস্ত্রনিষিদ্ধ পুষ্পে পূজা,দন্তধাবন (ধাবন অর্থ মাজন,) না করা,স্ত্রীসঙ্গমের পর স্নানাদি দ্বারা শুদ্ধ না হওয়া,মৃত দীপ ও রজস্বলা স্ত্রীকে স্পর্শ করে, রক্তবর্ণ,নীলবর্ণ, মলিন কিম্বা অপরের বস্ত্র পরিধান করা,মৃত দেখে অপান বায়ু (নিম্নগামী বায়ু)ত‍্যাগ করা, ক্রোধ করে শ্মশান হতে ফিরে আসা,ভুক্ত দ্রব‍্য জীর্ণ না করে,গাঁজা ও অহিফেন বা আফিম সেবন করা এবং তেল মেখে হরির স্পর্শ ও হরিসেবা করলে পাপ জন্মে।*
              *অন‍্যত্র* ।
*🍀ভগবৎ-শাস্ত্রের অনাদর করে ভগবৎ-প্রতিপত্তি, প্রতিপত্তি=সম্মান। অন‍্য শাস্ত্র প্রবর্তন, শ্রীমূর্তির সামনে পান চিবানো,এরন্ড পত্রস্থ পুষ্প দ্বারা অর্চন,ভেরেন্ডা পাতায় পুষ্প নিয়ে অর্চনা করা,আসুর কালে পূজন, পিঠে বা ভূমিতে বসে পূজা করা, শ্রীমূর্তির স্নান কালে বামহাতে তৎস্পর্শ,পর্য‍্যুষিত(অন্তত একদিনের বাসি ) অথবা যাচিত পুষ্পে পূজা, পূজা করতে করতে থুতু ফেলা, পূজা বিষয়ে গর্ব করা(অর্থ‍্যাৎ আমি ভক্তি সহকারে পূজা করি,আমি যেমন নানান উপকরণে পূজা করি,এইরকম  আর কে করে,এই গর্ব),তির্য‍্যগ্ ভাবে পুন্ড্র (কপালে তিলক ধারণ) অপ্রক্ষালিত পদে শ্রীমন্দিরে প্রবেশ (পা না ধুয়ে মন্দিরে ঢোকা),গনেশকে পূজা না করা,অবৈষ্ণব পক্ক ভক্ষ‍্য নিবেদন (অবৈষ্ণবের হাতের রন্ধন) বৈষ্ণবের দৃষ্টিতে পূজন, কাপালিকে দেখে পূজা করা,নখের স্পৃষ্ট জলে শ্রীমূতির স্নান (স্পৃষ্ট=ছোঁয়া),ঘর্মাক্ত কলেবরে শ্রীমূর্তি সেবা(ঘামে শরীর ভিজে গেছে), নিষিদ্ধ। সাধুগণের অসম্মত আচার,শাস্ত্রবিহিত আচার অতিক্রম ও নিষিদ্ধ আচারে সেবা অপরাধজনক।*
*🌻সেবাপরাধ সম্বন্ধে শ্রীপাদ শ্রীজীব গোস্বামীমহোদয় ভক্তিসন্দর্ভে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছেন। এখানে সেটির সামান্য মর্ম প্রকাশ করা যাচ্ছে। তিনি বলেন বরাহপুরাণে লিখিত আছে=*
*"শ্রদ্ধায়োপহৃতং শ্রেষ্ঠং ভক্তেন মম বার্য‍্যপি।*
*ভূর্ষ‍্যপ‍্যভক্তপহৃতং ন মে তোষায় কল্পতে।।"*
*🌹অর্থ‍্যাৎ "আমার ভক্ত শ্রদ্ধা করে যদি আমাকে জলবিন্দুও উপহার প্রদান করেন,আমি তাতে অত‍্যন্ত পরিতৃপ্ত হই, আর অভক্তের উপহার ভূরি (প্রচুর) হলেও তাতে আমার পরিতোষ জন্মে না।"*
*🌷এখানে শ্রদ্ধা ভক্তি শব্দ দ্বারা আদরই বুঝতে হবে। তাহলে বুঝতে হবে যে অপরাধ সমস্ত অনাদরমূলক। সুতরাং অপরাধের নিদান অনাদরই পরিত‍্যাজ‍্য।*
*🌺এই সকল সেবাপরাধ হতে কি কি উপায়ে পরিত্রাণ লাভ করা যেতে পারে শাস্ত্রে তার বিধান আছে।তদ্ যথা হরিভক্তিবিলাসে=*
*"অহন‍্যহনি যো মর্ত‍্যো গীতাধ‍্যায়ং পঠেত্তু বৈ।*
*দ্বাত্রিংশদপরাধাস্তু ক্ষমতে তস‍্য কেশবঃ।।*
*সহস্র নাম মাহাত্ম্যং যঃ পৃঠেচ্ছৃণুয়াদপি।*
*অপরাধ-সহস্রেণ ন স লিপ‍্যেত ক্বশ্চন।।*
*দ্বাদশ‍্যাং জাগরে বিষ্ণো যঃ পঠেৎ তুলসীস্তবং।*
*তুলসীরোপণং কার্য‍্যং শ্রবণেন বিশেষতঃ।*
*অপরাধ সহস্রাণি ক্ষমতে পুরুষোত্তমঃ।।*
*তুলস‍্যা কুরুতে যস্তু শালগ্রামশিলার্চনম্!*
*দ্বাত্রিংশদরাধশ্চ ক্ষমতে তস‍্য কেশবঃ।।"*
*🌻বরাহপুরাণেও সেবাপরাধ খন্ডনের প্রায়শ্চিত্ত ব‍্যবস্থা আছে। সেবাপরাধের সঙ্গে সঙ্গে মহদপরাধেরও উল্লেখ আছে  যথা ভক্তিসন্দর্ভে=*
*"ন ভজতি কুমণীষিনাং স ইজ‍্যাং।*
*হরিরধনাত্মধনপ্রিয়ো রসজ্ঞঃ।।*
*শ্রুতধনকুলকর্মণাং মদৈ র্যঃ।*
*বিদধতি পাপমকিঞ্চনেষু সৎসু।।"*
*🙏বৈষ্ণব অপরাধ, পতনের কারণ তদ্ যথা=*
*"ঘ্নন্তি নিন্দন্তি বিদ্বেষ্টি বৈষ্ণবান্নভিনন্দতি।*
*ক্রধ‍্যতে দর্শনে হর্ষং ন যাতি পতনানি ষট্।।*
*🙏বৈষ্ণব অপরাধ ছয় প্রকার *ঃ---*, *বৈষ্ণবকে প্রহার করা, নিন্দা* *করা,বিদ্বেষ করা,অভিনন্দন না করা, ক্রোধ করা এবং বৈষ্ণব দর্শনে* *আনন্দিত না হওয়া  এই ছয়টি বৈষ্ণব অপরাধ।এরা পতনের মূল। শ্রীচরিতামৃতও বলেন=*
*যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতী মাতা।*
*উগাড়ে বা ছিন্ডে তার শুকি যায় পাতা।।*
*🌹এই মহদপরাধ খন্ডনের জন্য ভক্তিসন্দর্ভে যে ব‍্যবস্থা আছে তা এই= যাঁর কাছে অপরাধ করা হয় তাঁর কাছে ভক্তিভরে ক্ষমা প্রার্থনা করা, অথবা তাঁর প্রীতির জন্য সবসময় দীর্ঘকাল ভগবন্নাম কীর্তন দ্বারা তাঁকে প্রসন্ন করা।যাঁর কাছে অপরাধ করা তাঁকে প্রসন্ন করা ছাড়া এই অপরাধ মোচনের আর দ্বিতীয় উপায় নাই।তাই শ্রীজীব গোস্বামীপাদ সূত্রাকারে লিখেছেন=*
*"তৎপ্রসাদং বিনা তদসিদ্ধেঃ।"*
*☘পূজ‍্যপাদ সন্দর্ভকার এর যে উদাহরণের উল্লেখ করেছেন তা এই=*
*"যৌহসৌ ময়া বিদিততত্ত্বদৃশা সভায়াং,*
*ক্ষিপ্তো দুরুক্তিবিশিখৈ র্বিগণস‍্য তন্মাম্।*
*অর্বাক্ পতন্তমর্হত্তমনিন্দয়াপাদ্দৃষ্টাদ্রয়া,*
*স ভগবান সকৃতেন  তুষ‍্যেৎ।।"*
*🌻অর্থ‍্যাৎ শিবের ক্রোধে দক্ষ প্রজাপতির মুন্ডপাত হয়  এবং তাঁর দেহে ছাগমুন্ড সংযোজিত হয়।দক্ষ প্রজাপতি নিজ অপরাধ বুঝতে পেরে প্রাগুক্ত(পূর্বে কথিত)পদ‍্যে মহাদেবের স্তব করেন।🍀এর বঙ্গানুবাদ এই যে প্রভো! আমি তত্ত্বজ্ঞান প্রাপ্ত না হওয়াতে যজ্ঞ-সভায় আপনার প্রতি নানান দুর্বাক‍্যবাণ নিক্ষেপ করেছিলাম (অশ্লীল অকথা-কুকথা বলেছিলাম)। আপনি আমার জন্য তা বিস্মৃত হলেন। আমি পূজ‍্যতমের নিন্দা করে আমার যে অধঃপতন হয়েছিল,তা হতে আমাকে রক্ষা করলেন।পরের প্রতি অনুগ্রহ প্রকাশ করতে পারলেই যাঁর সন্তোষ হয়, আমি কি তাঁর করা উপকারের প্রত‍্যুপকার করতে সমর্থ হব?*
        *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda64.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds