✧═══════════•❁❀❁•═══════════✧
৬৫. নাম-অপরাধ❓ সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda65.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda64.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৫)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀তবে জানি অপরাধ তাহাতে প্রচুর।*
*🍀কৃষ্ণ নাম বীজ তাহা না হয় অঙ্কুর।।*
*🌹এই নাম-অপরাধ দশটি যথা=*
*💧সাধুনিন্দা,💧বিষ্ণু নাম হতে শিব নামাদির পৃথক পরিচিন্তন,💧গুরুদেবের প্রতি অবজ্ঞা, 💧শ্রুতি ও তদনুগত শাস্ত্র নিন্দন,💧হরিনাম মহিমায় অর্থবাদ মনে করা অর্থ্যাৎ হরিনামের শাস্ত্র বর্ণিত মাহাত্ম্য কেবল স্তুতিবাদ মাত্র অর্থ কল্পনা, 💧প্রকারান্তরে হরিনামের অর্থ কল্পনা করা,💧নাম বলে পাপে প্রবৃত্তি, 💧ব্রত,দান প্রভৃতি অন্যান্য শুভ কর্মের সঙ্গে শ্রীহরিনামের তুলনা,💧শ্রদ্ধাহীন জনের প্রতি নামোপদেশ, ও 💧নাম মাহাত্ম্য শ্রবণ করে তাতে অপ্রীতি।*
*🌺শ্রীশ্রীহরিভক্তিবিলাসে এর যে বচন-প্রমাণ উল্লিখিত হয়েছে তা এই=*
*"সতাং নিন্দা নাম্নঃ পরমমপরাধং বিতনুতে,*
*যতঃ খ্যাতিং যাতং কথমুসহতে তদবিগরিহাং।*
*শিবস্য শ্রীবিষ্ণো র্য ইহ গুণনামাদি সকলং,*
*ধিয়া ভিন্নং পশ্যেৎ স খলু হরিনামাহিতকরঃ।।*
*গুরোরবজ্ঞা শ্রুতিশাস্ত্রনিন্দনং তথার্থবাদো হরিনাম্নি কল্পনং।*
*নাম্নো বলাদ্ যস্য হি পাপবুদ্ধি র্ন বিদ্যতে তস্য যমৈ র্হি শুদ্ধি।।*
*ধর্মব্রতত্যাগ হুতাদি সর্বশুভক্রিয়াসাম্যমপি প্রমাদঃ।*
*অশ্রদ্ধধানে বিমুখেহপ্যশৃন্বতি যশ্চোপদেশঃ শিবনামাপরাধঃ।।*
*শ্রুতেহপি নাম মাহাত্ম্যো যঃ প্রীতিরর্হিতো নবঃ।*
*অহং মমাদিপরমো নাম্নি সোপ্যপরাধকৃৎ।।"*
*🍀এ স্থলে দশবিধ নাম-অপরাধের মধ্যে প্রকারান্তরে হরিনামের অর্থ কল্পনার কথা উল্লিখিত হয় নাই, কিন্তু তার পরিবর্তে "অহং মমাদি পরমঃ" বলে অন্য একটি নাম-অপরাধের বিষয় উল্লিখিত হয়েছে।নাম-গ্রহণের অপেক্ষা বিষয়-ভোগের আধিক্যের অনুষ্ঠানও নাম-অপরাধের মধ্যে গণ্য অথবা এর আরও এক অর্থ হতে পারে তদ্ যথা=*
*🌻আমি বহুতর নাম কীর্তন করে থাকি, এই যে ইতস্তত (এদিক-ওদিক) নাম কীর্তন হচ্ছে এটিও আমার প্রবর্তিত, আমার সমান নাম কীর্তন আর কে করতে পারে,নাম তো আমার জিহ্বার অধীন,এই প্রকার গর্ব এক গুরুতর নাম-অপরাধ।সাধকগণ সাবধান ভাবে নাম-অপরাধ পরিবর্জন করেন।যদি প্রমাদেও (অমনোযোগেও)সাধকের কখনও নামাপরাধ হয়, অনুতাপসহ নামকীর্তন করা ছাড়া তা হতে ত্রাণের আর দ্বিতীয় উপায় নাই ; পদ্মপুরাণ বলেন=*
*"সর্বাপরাধকৃদতি মুচ্যতে হরি-সংশ্রয়াৎ।*
*হরেরপ্যপরাধান্ যঃ কুর্য্যাদ্দিপদপাংশনঃ।।*
*নামাশ্রয়ঃ কদাচিৎ স্যাৎ তরত্যেব স নামতঃ।*
*নাম্নোপি সর্বসুহৃদো হ্যপরাধাৎ পতত্যধঃ।।"*
*🌹অর্থ্যাৎ মানুষ নানান প্রকার অপরাধ করেও শ্রীহরিচরণারবিন্দে আশ্রয় করলে সব অপরাধ হতে মুক্তি পায়। কিন্তু হরির কাছে অপরাধী হলে হরিনামই সে অপরাধ হতে একমাত্র ত্রাতা।হরিনাম সকলের সুহৃদ। সুতরাং নামাপরাধ করলে পাতিত্য (অধঃপতন)অবশ্যম্ভাবী। নাম অপরাধ হতে পরিত্রাণের একমাত্র উপায় ভক্তিভরে শ্রীহরিনাম করা। যথা=*
*জাতে নামাপরাধেহপি প্রমাদেন কথঞ্চন।*
*সদা সঙ্কীর্তয়েন্নাম তদেকশরণো ভবেৎ।।*
*নামাপরাধযুক্তানাং নামান্যেব হরন্ত্যঘং।*
*অবিশ্রান্তপ্রযুক্তাণি তান্যেবার্থকরানি চ।।"*
*🌼নাম-অপরাধ হতে পরিত্রাণ লাভের কেবল অবিশ্রান্ত বা অবিরাম নামকীর্তনই একমাত্র উপায়।পদ্মপুরাণে এ সম্বন্ধে বহুল প্রমাণ আছে।ভক্তিসন্দর্ভেও যথেষ্ট বিচার দেখা যায়। (বৈধীভক্তির দ্বিতীয় দশকের শেষ উপদেশ)=*
*"কৃষ্ণতদ্ভক্তবিদ্বেষবিনিন্দাদ্যসহিষ্ণুতা।"*
*🍀অর্থ্যাৎ শ্রীকৃষ্ণের অথবা তদ্ভক্তের প্রতি বিদ্বেষ ও নিন্দাদি কথাবার্তা বা কার্য্যাদিতে অসহিষ্ণু প্রকাশ।তাই নরোত্তম ঠাকুমহাশয় বলেছেন, "ক্রোধ কৃষ্ণদ্বেষী জনে"। শ্রীমদ্ভাগবতেও লেখা আছে=*
*"নিন্দাং ভগবতঃ শৃন্বং স্তৎপরস্য জনস্য বা।*
*ততো নাপৈতি যঃ সোহপি যাত্যধঃ সুকৃতাচ্চ্যুতঃ।।"*
*🌺অর্থ্যাৎ যে ভগবানের বা তৎপরায়ণ ভক্তজনের নিন্দা শ্রবণ করে সেই জায়গা হতে পলায়ন না করে, সে সর্বপুণ্য-বিচ্যুত হয়ে অধোগামী হয়(অর্থ্যাৎ যে নিন্দা করে আর অপরে শুনতে থাকে,শুনে কোন প্রতিবাদ করে না বা শোনার আরও আগ্রহ দেখায়)।শ্রীভাগবতের এই পদ্যটি শ্রীহরিভক্তিবিলাসে, শ্রীভক্তিরসামৃতসিন্ধুতে এবং শ্রীভক্তিসন্দর্ভতে উদ্ধৃত করা হয়েছে। মনু বলেন=*
*"গুরোর্যত্র পরীবাদো নিন্দাবাপি প্রবর্ততে।*
*কর্ণৌ তত্র পিধাতব্যৌ গন্তব্যং বা ততোহন্যতঃ"।।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda66.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
