✧═══════════•❁❀❁•═══════════✧
৬৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda66.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬৫. নাম-অপরাধ❓ সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda65.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৬)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
*🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
=======================
*🌹মনু বলেন=যে জায়গায় গুরুর পরিবাদ (অপবাদ বা কুৎসা) বা নিন্দা হয়,সেখানে কান পেতে তা শোনা ঊচিৎ নয় অথবা সে জায়গা হতে অন্যত্র চলে যাওয়া উচিত।বিদ্যমান দোষের উল্লেখের নাম পরিবাদ বা পরীবাদ, এবং অবিদ্যমান দোষের উল্লেখের নাম নিন্দা। শ্রীহরিভক্তিবিলাসের সদাচারেও ভবিষ্যপুরাণের উক্ত এই মর্মের একটি শ্লোক উদ্ধৃত হয়েছে। যথা=*
*"তুষ্ণীমাসীত নিন্দায়াং ন ব্রুয়াৎ কিঞ্চিদুত্তরং।*
*কর্ণৌ পিধায় গন্দব্যং ন বৈনমবলোকয়েৎ।।"*
*🌹কুমারসম্ভবে শ্রীউমামুখোক্তি এই=*
*"ন কেবলং যো মহতোহবভাষতে,*
*শৃণোতি তস্মাদপি যঃ সঃ পাপভাক্।"*
*🌷অর্থ্যাৎ যে মহতের নিন্দা করে,কেবল সেই যে পাপভাগী হয় তা নয়,যে সে নিন্দা শোনে তারও পাপ হয়।শ্রীভাগবতে লিখিত আছে সতীদেবী দক্ষযজ্ঞে পিতার মুখে স্বামীর নিন্দা শুনে অধীর হয়ে বললেন=*
*"কণৌ পিধায় নিবিয়াদ্ যদকল্প ঈশে,*
*ধর্মাবিতর্য্যশৃণিভিনৃর্ভিরস্য মানে।*
*ছিন্দ্যাং প্রসহ্য রুষতি মসতাং প্রভুশ্চেৎ,*
*জিহ্বামসুনপি ততো বিসৃজেৎ স ধর্মঃ।।"*
*🍀অর্থ্যাৎ নিরঙ্কুশ (স্বেচ্ছাচারী) মানবকুল যে স্থানে ধর্মরক্ষক স্বামীর নিন্দা করে,সেখানে যদি প্রতিক্রিয়ার সামর্থ্য না হয়,তবে দুইকান ঢেকে সেখান থাকে বেড়িয়ে যাবে ; যদি শক্তি থাকে,তাহলে যে ব্যক্তি ঐরকম অকল্যাণ বা কুকথা প্রয়োগ করে,তার জিহ্বা জোর করে টেনে ছিঁড়ে ফেলে দিবে,তারপরে নিজের প্রাণও ত্যাগ করবে।*
*🍁শ্রীভাগবতের উক্ত শ্লোক ভক্তিসন্দর্ভেও ধৃত (ধারণ) হয়েছে।ইহা সতীর উক্তি। কিন্তু বৈষ্ণবগণের পক্ষে এ উপদেশ প্রযুজ্য(প্রয়োগ করা সম্ভব)নয়।কেননা বৈষ্ণবগণ কাউকেও উদ্বিগ্ন করবেন না ; স্বয়ং আহত বা প্রহৃত হয়েও জীবের মঙ্গল সাধন করবেন।শ্রীহরিদাসই এর উদাহরণ স্থল।*
*🌹গুরুনিন্দা,বৈষ্ণবনিন্দা ও কৃষ্ণনিন্দা শুনে এইরকম অসহিষ্ণুতার উপদেশ কেন প্রদত্ত হল? বৈষ্ণবধর্ম নির্মৎসর(অহিংস) সাধুগণের ধর্ম।অসহিষ্ণুতা ও ক্রোধ রজগুণের জন্ম। সাত্ত্বিকধর্মে এতাদৃশ (এইরকম)রজোগুণের প্রশ্রয় দেওয়া হল কেন?একটু চিন্তা করলেই এর কারণ বুঝা যেতে পারে।*
*🍀আমরা আগেই উপদেশ পেয়েছি, কায়মনোবাক্যে কোন প্রাণীরই উদ্বেগ (দুশ্চিন্তা)করা অকর্তব্য।বিশেষ করে বৈষ্ণবকে তৃণাদপি সুনীচ হতে হবে।একটি তৃণেরও একপ্রান্ত পদাহত হলে অপর প্রান্ত উদ্ধৃত(উত্তোলিত)হয়ে উঠে, কিন্তু বৈষ্ণবকে তৃণ অপেক্ষাও নিরভিমান হতে হবে, বৈষ্ণব পদদলিত হলেও মাথা তুলবেন না এটিই শাস্ত্রের উদ্দেশ্য।কিন্তু এই উপদেশ বৈষ্ণবের নিজ সম্বন্ধে। যদি তাঁর সমক্ষে কৃষ্ণনিন্দা বা তাঁর ভক্ত নিন্দা হয় তখন এই মৃদুতাকে (কোমলতাকে)বজ্রতেজে পরিণত করতে হবে, কান বন্ধ করে,কথাগুলি নিতান্ত অশ্রাব্য মনে করে তৎক্ষণাৎ সে জায়গা ত্যাগ করে চলে যেতে হবে।নিন্দক সঙ্গে শ্রীভগবতনিন্দা শুনতে শুনতে ভক্তি তো দূরের কথা, সামান্য শ্রদ্ধার হানি হতে থাকে।এইরকমে সাধকের আরাধ্য বস্তু ক্রমেই তাঁর হৃদয় হতে সরে পড়েন। সুতরাং এ সম্বন্ধে সবিশেষ সাবধানতা একান্ত প্রয়োজনীয়।তাই পরমকারুণিক শাস্ত্রকারগণ এই সম্বন্ধে এইরকম কঠোর আদেশ দিয়ে সাধকগণকে সাবধান করে দিয়েছেন। ব্যক্তিবিশেষের মনে এইরকম উপদেশ "গোড়ামী" বলে বিবেচিত হতে পারে, কিন্তু যাঁরা নিষ্ঠাবান, উপাস্যদেবতা বা তাঁর আপন-জনগণ যাঁদের অতি প্রিয়,তাদৃশ(সেইরকম)সাধকগণের চিত্ত প্রিয়জনগণের নিন্দাশুনে অবিচলিত থাকতে পারেন না, এটি স্বভাবসিদ্ধ।তবে সমাধিমগ্ন আত্মেশ্বর যোগীদের কথা স্বতন্ত্র।কেননা তাঁদের কাছে জাগতিক সর্ব প্রকার দ্বন্দ্ব ভাবই দূর হয়ে গেছে। কিন্তু প্রেমসম্পত্তিই যাঁদের ভজনের শক্তি, তাঁরা নিন্দা শুনে স্থির থাকতে পারেন না,তাঁদের প্রাণ হতে প্রিয়তম শ্রীভগবানের নিন্দাবাদ শুনলে নিজই তাঁদের হৃদয় অধীর হয়ে উঠে। জগতে এইজন্য অনেক জায়গায় অনেকবার ভীষণ রক্তারক্তি হয়ে গিয়েছে।এখন এই সব নিদারুণ ব্যাপারের প্রশ্রয় পাওয়া অসঙ্গত।এ সম্বন্ধে মনুর বিধিই এখন একমাত্র অনুসরণীয়। অর্থ্যাৎ যেখানে গুরুজনের নিন্দা বা পরীবাদ হয়,কান বন্ধ করে সেখান হতে অন্য কোন জায়গায় চলে যাও।এই বিধিই হিংসাবিহীন শান্ত বৈষ্ণবগণের পক্ষে পালনীয়। নচেৎ দম্ভ,ক্রোধ, অপরের উদ্বেগ বা দৈহিক দন্ড বিধান করা বৈষ্ণবের পক্ষে নিতান্ত অকর্তব্য।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda67.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
