শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda67.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৮)শ্রীশ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
       *সাধনতত্ত্ব  ও ভক্তিতত্ত্ব*
       ^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌳উর্ধপুন্ড্র ধারণ করাই কর্তব‍্য, না করলে প্রত‍্যবায় (পাপ বা অমঙ্গল) আছে।পদ্মপুরাণে নারদ বলেন=*
*"যজ্ঞোদানং তপ‍ো হোমঃ স্বাধ‍্যায়ঃ পিতৃতর্পণম্।*
*ব‍্যর্থং ভবতি তৎসর্ব মূর্ধপুন্ড্রং বিনাকৃতম্।।*
*উর্ধপুন্ড্রৈর্বিহীনস্তু সন্ধ‍্যা কর্মাদিকং চরেৎ।*
*তৎসর্বং রাক্ষসং নিত‍্যং নরকঞ্চধি গচ্ছতি।।*
*যচ্ছরীরং মনুষ‍্যাণামূর্ধপুন্ড্রংবিনাকৃতং।*
*দ্রষ্টব‍্যং নৈব তত্তাবৎ শ্মশানসদৃশং ভবেৎ।।*
*যস‍্যোর্ধপুন্ড্রং দৃশ‍্যেত ললাটে ন নরস‍্য হি।*
*তদ্দর্শনং ন কর্তব‍্যং দৃষ্টা সূর্য‍্যং নিরীক্ষয়েৎ।।"*
*🌻শাস্ত্রে উর্ধপুন্ড্র ধারণের যথেষ্ট মাহাত্ম্য কীর্তিত হয়েছে। যথা ব্রহ্মান্ড পুরাণে=*
*"অশুচির্বাপ‍্যনাচারো মনসা পাপ মাচরন্।*
*শুচিরেব ভবেন্নিত‍্য মূর্ধপুন্ড্রাঙ্কিতো নরঃ।।"*
*🍀ব্রহ্মান্ড পুরাণে শ্রীভগবানের উক্তিতে লিখিত আছে=*
*"উর্ধপুন্ড্রধরো মর্ত‍্যো ম্রিয়তে যত্রকুত্রচিৎ।*
*শ্বপাকোপি বিমানস্থো মমলোকং মহীয়তে।।"*
*🌹বৈষ্ণবভূষণ দ্বাদশ উর্ধপুন্ড‍্রের প্রণালী এই===*
*"ললাটে কেশবং ধ‍্যায়েন্নারায়ণ মথোদরে।*
*বক্ষঃস্থলে মাধবস্তু গোবিন্দং কন্ঠকুপকে।।*
*বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক্ষৌ বাহোচমধুসূদনং।*
*ত্রিবিক্রমং কন্ধরেতু বামনং বামপার্শকে।।*
*শ্রীধরং বাম বাহৌ তু হৃষিকেশস্তু কন্ধরে।*
*পৃষ্ঠেতু পদ্মনাভঞ্চ কট‍্যাং দামোদরং ন‍্যসেৎ।।*
*তৎপ্রক্ষালন-তোয়ন্তু বাসুদেবাদি মুর্ধনি।*
*উর্ধপুন্ড্রং ললাটেতু সর্বেষাং প্রথমং স্মৃতং।*
*ললাটাদি ক্রমেণৈব ধারণন্তু বিধীয়তে।।"*
*🌻অর্থ‍্যাৎ ললাটে কেশবায় নমঃ,উদরে শ্রীনারায়ণায় নমঃ, বক্ষঃস্থলে শ্রীমাধবায় নমঃ,কন্ঠে শ্রীগোবিন্দায় নমঃ,দক্ষিণপার্শে শ্রীবিষ্ণবে নমঃ,দক্ষিণ বাহুতে শ্রীমধুসূদনায় নমঃ,দক্ষিণ কন্ধরে শ্রীত্রিবিক্রমায় নমঃ,বাম পার্শে শ্রীবামনায় নমঃ,বামবাহুতে শ্রীধরায় নমঃ, বাম কন্ধরে হৃষিকেশায় নমঃ, পৃষ্ঠে শ্রীপদ্মনাভায় নমঃ, কটিতে শ্রীদামোদরায় নমঃ। এইরূপে তিলকসেবা করে বামহস্তপ্রক্ষালিত জল শ্রীবাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে মস্তকে প্রক্ষেপ বা নিক্ষেপ করতে হবে।তিলক প্রক্ষালন জল বাসুদেবায় নমঃ এই মন্ত্রে অকারাদি দ্বাদশ স্বরবর্ণসহ নিজ মস্তকে ন‍্যাস করবে।কেউ কেউ দ্বাদশাক্ষর মন্ত্র দ্বারাও ন‍্যাস করেন।প্রথমতঃ ললাটে তিলক ধারণ করতে হবে,তারপরে যথাক্রমে অন‍্যান‍্য স্থানে করতে হবে।*
*প্রাগুক্ত (উল্লিখিত) বচনে "কন্ধর" পাঠ অনেক গ্রন্থেই দেখা যায়।কিন্তু অভিধানে কন্ধর অর্থ মেঘ, "কং জলং ধরয়তীতি কন্ধরঃ"।গ্রীবা অর্থেও কন্ধর কন্ধরা উভয় শব্দই ব‍্যবহৃত হয়। কিন্তু গ্রীবাতে তিলক দেবার ব‍্যবস্থা কুত্রাপি দেখা যায় না।উল্লিখিত বচনে বাহুমূল শব্দ দেখতে পাওয়া যায় না। সম্ভবতঃ বাহুমূলস্থলই কন্ধর শব্দের লাক্ষণিক অর্থ হতে পারে।কেউ কেউ কন্ধর অর্থ স্কন্ধ বলে নির্দেশ করেছেন।এটি কল্পনা মাত্র।অমরকোষ এবং উহার টীকাসমূহে কন্ধর অর্থ স্কন্ধ বলে লেখা হয়নি।মেদিনী,হেমচন্দ্র, ত্রিকান্ডশেষ প্রভৃতি আভিধিনিকেরাও কন্ধর অর্থ স্কন্ধ বলি অভিহিত করেননি। আধুনিক কোষকারগণের মধ্যে শব্দকল্পদ্রুম বা বাচস্পত‍্যভিধানেও কন্ধর শব্দের স্কন্ধ অর্থ দেখতে পাওয়া যায় না।তবে শব্দটি যদি কন্ধর না হয়ে "কন্দর" হয় তবে স্কন্ধ-কন্দর অর্থে ব‍্যবহৃত হতে পারে,আর বাহুমূল হতে উর্ধ ত্রিপুন্ড্র পরিমিতরূপে সরলভাবে অঙ্কিত করলে উহা স্কন্ধ-কন্দরের উপর দিয়ে গ্রীবামূল পর্য‍্যন্ত পৌঁছে।উর্ধপুন্ড্রের পরিমাণ বচন যথা=*
*"দশাঙ্গুলপ্রমাণন্তু উত্তমোত্তম মুচ‍্যতে।*
*নবাঙ্গুলং মধ‍্যমং স‍্যাৎ অষ্টাঙ্গুল মতঃপবম্।।"*
*🍀অর্থ‍্যাৎ দশাঙ্গুল পরিমিত উর্ধপুন্ড্র উত্তম হতে উত্তম, নয় অঙ্গুল পরিমাণ মধ‍্যম,অষ্টমাঙ্গুল পরিমাণ কনিষ্ঠ।সুতরাং বাহুমূল হতে আরম্ভ করে স্কন্ধ কন্দর দিয়ে গ্রীবামূল পর্য‍্যন্ত উর্ধপুন্ড্র হওয়াই প্রশস্ত।*
           *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda69.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds