✧═══════════•❁❀❁•═══════════✧
৬৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda69.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৯)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
*****************************
*🍀মালা ধারণের সম্বন্ধে অক্ষমালাও(রুদ্রাক্ষমালাও) বিহিত হয়েছে, কিন্তু বৈষ্ণবের পক্ষে তুলসীমালাই সর্বাপেক্ষা প্রশস্ততম এবং সেটিই বৈষ্ণব-আচার-সম্মত*।
*অতঃপর অঙ্গে শ্রীনাম লিখন(২২), নিমাল্য ধারণ (দেবতাকে নিবেদিত পুষ্প বা দেবতার আশীর্বাদী ফুল বা প্রসাদ),(২৩)।শ্রীভগবানের মূর্তির আগে নৃত্য করা(২৪), দন্ডবৎ নমস্কার (২৫), শ্রীমূর্তি দর্শন করা গাত্রোত্থান,(২৬),অনুব্রজ্যা বা অনুগমন(২৭), অর্থ্যাৎ শ্রীমূর্তির পেছন পেছন গমন (২৮), এবং শ্রীভগবানের অধিষ্ঠান স্থানে গমন ও ভক্তির অঙ্গ। তাঁর অধিষ্ঠান দ্বিবিধ=এক তীর্থাদি, অপর শ্রীভগবন্মন্দির(২৯),অর্চন (৩০), পূজ্যপাদ শ্রীভক্তিরসামৃতসিন্ধুকার অর্চনের যে লক্ষণ করেছেন তা এই=*
*"শুদ্ধিষ্যাবাদি পূর্বাঙ্গ কর্মনির্বাহ পূর্বকম্।*
*অর্চনস্তুপচারাণাং স্যান্মম্নোনোপপাদনম্।।"*
*🌳অর্থ্যাৎ ভূতশুদ্ধি ও মাতৃকান্যাসাদি পূর্বাঙ্গ-নির্বাহ-পূর্বক মন্ত্র দ্বারা উপাচার-সমর্পণকেই অর্চনা বলা হয়।(উপরের শ্লোকটি স্পষ্ট লেখা বুঝা যাচ্ছিল না,শব্দ ভুল হতে পারে।)*
*🍀পরিচর্য্যা (৩১)=পরিচর্য্যা দুই প্রকার--উপকরণাদি পরিস্কার এবং চামরাদি দ্বারা উপাসনা। যথা=*
*"পরিচর্য্যাতু সেবোপকরণাদি পরিষ্ক্রিয়া।*
*তথা প্রকীর্ণচ্ছত্রাদিবাদিত্রাদ্যৈরুপাসনা।।"*
*🌺শ্রীপাদ শ্রীজীব গোস্বামী বলেন রাজার মতো সেবাই এস্থলে পরিচর্য্যা শব্দের বাচ্য। গীত(৩২), সংকীর্তন (৩৩), এই সংকীর্তন তিন প্রকার যথা=*
*"নামলীলাগুণাদীনামুচ্চৈর্ভাষাতু কীর্তনম্।"*
*🌷অর্থ্যাৎ নাম,লীলা ও গুণাদির উচ্চ উচ্চারণ করাকেই কীর্তন বলা যায়।*
*🌹জপ (৩৪) মন্ত্রের অত্যন্ত লঘু উচ্চারণই জপ। বিজ্ঞপ্তি(৩৫) বিজ্ঞপ্তি অর্থ শ্রীকৃষ্ণের কাছে বিশেষরূপে নিবেদন। বিজ্ঞপ্তি বহু প্রকার।তারমধ্যে সংপ্রার্থনাময়ী,দৈন্যবোধিকা ও লালসাময়ী বিজ্ঞপ্তি উদাহরণ সহ শ্রীভক্তিরসামৃতসিন্ধুতে উল্লিখিত হয়েছে।*
*🙏সংপ্রার্থনাত্মিকা বিজ্ঞপ্তির=*
*"যুবতীনাং যথা যুনি যুনাঞ্চ যুবতৌ যথা।*
*মনোভিরমতে তদ্বৎ মনোভিরমতাং ত্বয়ি।।"*
*🍀অর্থ্যাৎ হে ভগবন্!যুবতীগণের মন যেমন যুব পুরুষে এবং যুবগণের মন যেমন যুবতীগণে আসক্ত হয় আমার মন তোমাতে যেন সেইরকম আসক্ত হয়।*
*🌺দৈন্যবোধিকার উদাহরণ*
*"মত্তুল্যো নাস্তি পাপাত্মা নাপরাধীচ কশ্চন।*
*পরিহারেহপি লজ্জা মে কিং ব্রুবে পুরুষোত্তম।।"*
*🍁অর্থ্যাৎ হে পুরুষোত্তম! আমার মতো পাপাত্মা ও অপরাধী জগতে আর কে আছে?এমন কি পাপ পরিহারের জন্য তোমার কাছে দৈন্য জানাতেও লজ্জা বোধ হচ্ছে*
*🌹লালসাময়ী বিজ্ঞপ্তির*
*"কদাহং যমুনাতীরে নামানি তব কীর্তয়ন্।*
*উদ্বাষ্পঃ পুন্ডরীকাক্ষ রচয়িষ্যামি তান্ডবান্।।"*
*🌺হে নলিন-নয়ন,কবে আমার এমন দিন হবে যে যমুনা-তীরে তোমার নাম কীর্তন করতে করতে সজল নয়নে তান্ডব নৃত্য করতে আরম্ভ করব।*
*🍀নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা এইত্রিবিধ বিজ্ঞপ্তিতে পরিপূর্ণ।*
*🍁স্তব পাঠ (৩৬),নৈবেদ্য স্বাদ গ্রহণ (৩৭), পাদোদকের স্বাদ গ্রহণ (৩৮), ধূপমাল্যাদির ঘ্রাণ গ্রহণ (৩৯), শ্রীমূর্তি স্পর্শন(৪০), শ্রীমূর্তির দর্শন(৪১), আরত্রিক ও উৎসবাদি দর্শন(৪২), আদি শব্দে এখানে পূজা দর্শন ও বুঝতে হবে। শ্রবণ(৪৩), এই শ্রবণ তিন প্রকার--নামশ্রবণ, চরিত্রশ্রবণ ও গুণশ্রবণ।তৎকৃপেক্ষণ(৪৪) অর্থ্যাৎ কবে শ্রীকৃষ্ণের দয়া হবে এই আশানুবন্ধে কাল-অতিবাহিত করা। স্মৃতি(৪৫),ধ্যান(৪৬),এই ধ্যান চার প্রকার=রূপধ্যান,গুণধ্যান, ক্রীড়াধ্যান এবং সেবাদিরধ্যান। রূপগুণাদির সুষ্ঠু চিন্তনই ধ্যান-শব্দ বাচ্য।*
*🌹সেবাধ্যান বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি অদ্ভুত কাহিনী আছে। শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় ঐ কাহিনীর সংক্ষিপ্ত অভিপ্রায় শ্রীভক্তিরসামৃতসিন্ধুর টীকায় প্রকাশ করেছেন।আমরা সেটির একটি বঙ্গানুবাদ উদ্ধৃত করে দিচ্ছি। তদ্ যথা --, প্রতিষ্ঠানপুরে কোন এক ব্রাহ্মণ বাস করতেন, কিন্তু তিনি দরিদ্র হয়েও নিজেকে কর্মাহীন মেনে শান্ত মনে দিনযাপন করতেন,ব্রাহ্মণ অতি সরলমনা,কোন সময়ে বিজ্ঞতম বিপ্রদের সভায় বৈষ্ণবধর্ম সকল শ্রবণ করতে করতে তিনি "ঐ ধর্মসকল মনের বা মানসের দ্বারাও সিদ্ধ হয় "।এই কথা স্মরণ করে নিজ দরিদ্রতা নিবন্ধন (হেতু বা কারণ)স্বয়ং মনে মনে ঐ মানসিক ধর্মের আচরণ করতে আরম্ভ করলেন।কোন একদিন গোদাবরী নদীতে স্নানকরে নিত্যকর্ম সমাপন করলেন,পরে নিশ্চল(স্থির) বুদ্ধিতে নির্জন জায়গায় বসে প্রাণায়ামাদি দ্বারা মনকে স্থির করে তারমধ্যে শ্রীভগবান শ্রীহরির মূর্তি স্থাপন করে পট্টবস্ত্র পরিধান করলেন, এবং শ্রীমন্দির পরিস্কার করতে লাগলেন।অনন্তর ঐ মূর্তিকে প্রণিপাত পরঃসর সোনা রূপার তৈরী কলস দ্বারা গঙ্গা থেকে জল আনলেন,তারপর নানান দ্রব্র দিয়ে মহারাজ উপচারে তাঁর স্নানাদি আরত্রিক পর্যন্ত সমস্ত কাজ শেষ করে দিন দিন তিনি সুখ অনুভব করতে লাগলেন।এইভাবে বহুকাল অতিবাহিত হলে কোন একদিন মনে মনে পরমান্ন রন্ধন করে স্থর্ণপাত্রে রেখে ভগবানের ভোজনের জন্য দাঁড়িয়ে রইলেন।পরমান্ন গরম ছিল ঠাণ্ডা হয়েছে কিনা দেখবার জন্য মনে মনেই পরমান্নতে নিজের আঙ্গুল দিয়ে দেখতে গেলেন,আঙ্গুল দিতেই অত্যন্ত তাপ লাগল।তাঁর মনে হল যে আঙ্গুর পুড়ে গেল।কিন্তু তাতে ব্রাহ্মণের কষ্ট বোধ হল না।তাঁর মনে হল "হায় এ কি করলাম" অঙ্গুলি স্পর্শে পরমান্ন অপবিত্র হয়েছে।দুঃখিত চিত্তে এই কথা ভাবতে ভাবতে তাঁর সমাধি ভঙ্গ হল এবং অনুতাপ করতে করতে দৈবাৎ আঙ্গুলের প্রতি দৃষ্টিপাত হওয়াতে দেখলেন সত্যই অঙ্গুলী পুড়ে গেছে। ব্রাহ্মণের এই ব্যবহার জ্ঞাত হয়ে বৈকুন্ঠাধিপতি বৈকুন্ঠনাথ মৃদু হাসলেন।লক্ষ্মী প্রভৃতি শক্তিগণ নারায়ণের কাছে ছিলেন,তাঁরা হাসির কারণ জানতে ইচ্ছে করলেন। ভগবান কোন উত্তর না করে বিমানে চড়ে ঐ ব্রাহ্মণকে নিজের কাছে নিয়ে এলেন এবং প্রেয়সীগণকে দেখিয়ে সমস্ত বৃত্তান্ত বর্ণন করলেন।তারপর ভগবান ঐ দরিদ্র ব্রাহ্মণকে বৈকুন্ঠে চির বাসের জন্য রেখে দিলেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda70.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
