✧═══════════•❁❀❁•═══════════✧
৬৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda64.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda63.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৪)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠপুত্তলিকা*
*সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀ভজনে রতবৈষ্ণবগণের প্রাগুক্ত (উল্লিখিত)অপরাধ বিষয়ে সাবধান হয়ে চলতে হবে।তাঁদের আত্মা নানা প্রকার সুবিধানে ও ভগবানের কৃপাসুধায় পরিপুষ্টি(অতিশয়) লাভ করে ক্রমেই অকৈতব(সরল মনে)কৃষ্ণ-প্রেমানন্দ উপভোগ করার জন্য প্রস্তুত হন। সেবাপরাধ সম্বন্ধে শ্রীপাদ গোস্বামী মহোদয়গণ যে সব অপরাধের উল্লেখ করেছেন,ভজনে রত বৈষ্ণব মাত্রেরই সেই সব অপরাধের প্রত্যেকটির প্রতি তীব্র দৃষ্টি রেখে চলতে হবে এবং তার সম্বন্ধে গুরুর কাছে যথাশাস্ত্র উপদেশ গ্রহণ করতে হবে। বৈধীভক্তির বিস্তৃত আলোচনায় কোন কোন পাঠক মনে করতে পারেন আমরা অপ্রাসঙ্গিক বিষয়ের আলোচনা করছি। কিন্তু যাঁরা বৈষ্ণব দর্শনের মর্মস্থলদর্শী,যাঁরা বৈষ্ণব ভজন-তত্ত্বের শিক্ষাগুরু,তাঁরা ধর্মজীবনের ক্রমবিকাশের যে সকল নিয়ম ও প্রণালী কৃপা করে লিখে গিয়েছেন,আমাদের মতো বিষয়ী প্রথম অধিকারীর জন্য অবশ্যই সেই সব নিয়ম অনুসরণীয়, নচেৎ হৃদয়ে ভগবত্ততত্ত্বের স্ফুর্তি সম্ভাবনা নাই ; রাগানুগা ভক্তি লাভ তো দূরের কথা। ধর্মধ্বজিত্ব (ধর্মের নামে ভানকারী) বা আত্ম-প্রতারণায় লোকের চিত্ত ভজনের অযোগ্য হয়ে পড়ে।প্রতিদিন এক একবার আত্মচিত্ত পরীক্ষা করে দেখা একান্ত কর্তব্য যে,সেই গোলোকের ধন শ্রীশ্রীরাধাকৃষ্ণের শ্রীচরণকমলের ধ্যান-ধারণায় চিত্ত সুপটু হল কিনা,তাঁদের লীলা-রস-সিন্ধুর বিন্দুমাত্র আস্বাদন করার জন্য হৃদয় প্রস্তুত হল কিনা,শ্রীকৃষ্ণ-স্মরণের জন্য চিত্তভূমি প্রস্তুত হল কিনা? ক্ষেত্রে বীজাঙ্কুরোদ্গমের জন্য যেমন যত্নের সঙ্গে কর্ষণের আবশ্যক,তেমনি জলদমালার পললধারাও প্রয়োজনীয়।সাধকের পক্ষেও এই রীতি।সাধককে যেমন বৈধীভক্তি দ্বারা সুন্দররূপে চিত্তভূমি কর্ষণ করতে হবে, আবার তেমনি শ্যাম-জলদের কৃপা-পলল-বর্ষণের জন্যও প্রতীক্ষা করতে হবে ; নচেৎ প্রেম-বীজাঙ্কুরের সম্ভাবনা অতি বিরল।বীজ বপন করে দিয়েও কৃষককে অনুক্ষণ সাবধান থাকতে হয়।ক্ষেত্রে বা জমিতে অন্য উদ্ভিদ প্রভাব না পায়, কীটকুলের সমাগমে অঙ্কুর বিনষ্ট না হতে পারে এজন্য কৃষককে সর্বদাই সতর্কতা গ্রহণ করতে হয়।প্রেম-লাভার্থী সাধকগণের সাধন ইহা অপেক্ষা সহজ বলে মনে করা অসঙ্গত।সহজিয়াগণ সহজে হরিভক্তি লাভ করতে চান, কিন্তু শাস্ত্রকার বলেন=*
*"জ্ঞানতঃ সুলভা মুক্তি র্ভুক্তি র্যজ্ঞাদিপুণ্যতঃ।*
*সেয়ং সাধন-সাহস্রৈ র্হরিভক্তিঃ সুদুর্লভা।।"*
*🌹যজ্ঞাদি পুণ্য দ্বারা স্বর্গভোগ লাভ হয়,ব্রহ্মজ্ঞান মুক্তির জনক,কিন্তু এই প্রকার হাজার হাজার সাধনেও হরিভক্তি সুদুর্লভা।🌺শ্রীহরিভক্তি লাভের সাধন স্বতন্ত্র এবং সেই সাধন প্রণালী-বিন্যাসই বৈষ্ণবধর্মের বিশিষ্টতা।অবশ্যই প্রেম প্রয়োজন।এই নিত্যসিদ্ধ প্রেম যাতে হৃদয়ে প্রকটিত হয় তার সাধন আছে।শ্রীকৃষ্ণনাম গ্রহণ সেটির একতম।যথা চৈতন্যচরিতামৃতে=*
*🍀এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ।*
*🍀প্রেমের কারণে ভক্তি করেন প্রকাশ।।*
*🍀প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার।*
*🍀স্বেদ,কম্প,পুলকাদি গদগদ অশ্রুধার।।*
*🍀অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন।*
*🍀এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন।।*
*🌻কিন্তু এই নাম গ্রহণেও সাধককে সমুচিত(সম্পূর্ণ উচিত ভাবে)সাবধান হতে হবে।সেবাপরাধের মতো নামাপরাধও ভক্তিলাভের গুরুতর বাধক।নামের ফল=প্রেম-লাভ। কিন্তু নিরপরাধ হয়ে নাম নিতে হবে। যথা শ্রীচরিতামৃতে=*
*🍀নিরপরাধ নাম লইলে দেন প্রেমধন।"*
*🌹নচেৎ বহুবার শ্রীকৃষ্ণের নাম করলেও প্রেমলাভ অসম্ভব।নামের ফলে বস্তুশক্তির মতো পাপাদি অবশ্যই দূর হবে কিন্তু প্রেমলাভ হবে না।হেলায় ও অশ্রদ্ধায় শ্রীনাম করলেও লোক পাপ হতে পরিত্রাণ পায়। কিন্তু নামাপরাপ বড় গুরুতর অপরাধ।নাম অপরাধীর হৃদয়ে কৃষ্ণনাম বীজ অঙ্কুরিত হয় না। যথা শ্রীচরিতামৃতে=*
*🍀হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার।*
*🍀তবু যদি প্রেম নহে,নহে অশ্রুধার।*
*🍀তবে জানি অপরাধ তাহাতে প্রচুর।*
*🍀কৃষ্ণ নাম বীজ তাহা না হয় অঙ্কুর।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬৫. নাম-অপরাধ❓ সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda65.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
