শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২. মাঙ্গল‍্যময় ক্ষণ বা সময় 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu2.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২. মাঙ্গল‍্যময় ক্ষণ বা সময় 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu2.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১. নবদ্বীপ ধাম 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu1.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০২)সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼মাঙ্গল‍্যময় ক্ষণ বা সময়🌼*
~~~~~~~~~~~~~~~~~~~
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
*🌴ফাল্গুন মাস।কাব‍্য আমোদীদের বসন্ত ঋতু।ভাব-বিলাসীদের মধুমাস। শীতের কম্প নেই,নিদাঘের(গ্রীষ্মের) ঘাম নেই,বর্ষার মেঘাডম্বর নাই।প্রত‍্যেকটি দিন-রাত সর্বদার জন্য মনোরম,উপভোগ‍্য।সর্বত্র একটি তৃপ্তি বিধায়ক আবহওয়া।মানুষের মন প্রাণের গতি স্বচ্ছন্দ,সাবলীল,যেন উর্ধমুখী।*
*🌳তিথিটি ছিল পূর্ণিমা।পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ঘরে নিশাপতির রাত্রিবিলাস।ফুলের সুবাস,জ‍্যোৎস্নার নিশ্বাস,বনে-উপবনে,লতায় পাতায় চন্দ্রিমা যেন বিগলিত। গঙ্গার উন্মুক্তবক্ষে প্রবাহিত গন্ধবহের স্নিগ্ধ করস্পর্শ।নবদ্বীপের নরনারীর মনে প্রাণে কে জানে কোন অজানা কারণে উদ্বেলিত আনন্দ।বিকেল বেলা হতেই সুরধূনীর তট জন কোলাহলে অপূর্ব শ্রীমন্ডিত। কর্ণ-রসায়ন ভাষায়=*
*🍀অসাবৃতূণাং পতিরগ্রতোহভবৎ,*
*তথৈব পক্ষঃসিত এব সোহভবৎ।*
*তথা তিথীনাং প্রবরা চ পূর্ণিমা,*
*গুণানুবন্ধী খলু মঙ্গলোদয়ঃ।।*
                      *(কর্ণ-রসায়ন=৩৪|২)*
*🌹বসন্ত ঋতু,শুক্লপক্ষ,তিথিশ্রেষ্ঠ পূর্ণিমা।সর্ববিধ মঙ্গলের উদয়ে মহামাঙ্গল‍্যের পরিসীমা।*
*🌺শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের অনুভবে=*
*"অনন্ত ব্রহ্মান্ডে যত আছে সুমঙ্গল।*
*সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল"।।*
*🌹ঐ দিন ছিল চন্দ্রগ্রহণ।রাহু চন্দ্রকে গ্রাস করতে আরম্ভ করল যেন এই কথা বলতে বলতে -- হে নিশানাথ তুমি,আর কেন বৃথা উদিত হচ্ছ-- ঐ দেখ অপর এক কলঙ্কহীন চন্দ্রমা পৃথিবীতে উদিত হচ্ছেন।*
*"অলং ত্বয়া সংপ্রতি শীতদীধিতিঃ।*
*সমুদগতোহন‍্যেস্তি ভুবীতি ভাবয়ন্।।*
                  *(কর্ণপুর=২|৪০)*
*🌼গ্রহণকালে হরিনাম কীর্তন।ইহা হিন্দুর চিরন্তনী রীতি।অগণিত ভক্ত দলে দলে খোল-করতালে হরিনাম কীর্তন করতে করতে, শুধু গঙ্গাতীর নহে,সারা নবদ্বীপ মুখরিত করে তুলল।হাজার হাজার নহে,লক্ষ লক্ষ লোক গঙ্গায় অবগাহনগত বা স্নান করছেন।কত লোকের দৃষ্টি গ্রহণ দর্শনর জন্য আকাশের দিকে তাকিয়ে রয়েছেন।কত কত ভক্ত কোমরজলে দাঁড়িয়ে স্তব-স্তুতি পাঠে নিবিষ্ট বা মনোযোগী।আর সকলের কন্ঠে হরিনামের রোল।"হরিবোল হরিবোল সবে এই শুনি।সকল ব্রহ্মান্ডে ব‍্যাপিলেক হরিধ্বনি"।।সর্বত্র একটি মনোহারি দৃশ্য।*
*🌹এই সুন্দর সময়, এই মরজগতের অসুন্দর মাটিতে আসিলেন এক অনিন্দ‍্য সুন্দর অমৃতময় "পুরুষবর"।অবতীর্ণ বা জন্মিলেন শ্রীগৌরাঙ্গসুন্দর।দরিদ্র ব্রাহ্মণ পন্ডিত শ্রীজগন্নাথ মিশ্রের আঙ্গিনায়,পতিব্রতা সতী শিরোমণি শচীদেবীর অঙ্কদেশে বা কোলমধ‍্যে।উর্ধে ধ‍্যানমগ্ন আকাশ,নিম্নে কীর্তনমুখর বাতাস,মধ‍্যে অবতীর্ণ হলেন বৃন্দাবনের রসরাজ,বিশ্বজগতের রাজাধিরাজ।ধারণ করলেন একটি বুকজোড়া শিশুর সাজ।*
*"হেনই সময়ে সর্ব জগতজীবন।*
*অবতীর্ণ হইলেন শ্রীশচীনন্দন।।*
*🌹এলেন তিনি মানবের মাঝে,মানবের সাজে।রূপের ছটায় শ্রীজগন্নাথ মিশ্রের গৃহাঙ্গন সমুজ্জ্বল।হাসির ছটায়তপ্ত মানুষের চিত্তে শান্তির হিল্লোল।আনন্দ উল্লাসময় ভূমিকায় প্রেমঘন পুরুষের অবতরণ।উদ্দেশ‍্য তপ্ত-জীবের প্রাণে শান্তির অমিয়ধারা বর্ষণ মাধ‍্যমে চিরতৃপ্তি সম্পাদন। চৌদ্দশত সাত শকাব্দের ফাল্গুন মাসের তেইশে।১৪৮৬ খ্রীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের আঠারোই।চন্দ্র ছিলেন সিংহ রাশিতে।সিংহলগ্ন তখন পূর্ব উদয়াচলে উদীয়মান।ক্ষণটি পরম শুভদ।বারটি শুক্রবার।কেহ বা শনিবারও বলেন।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
         *ধারাবাহিক*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩. ভবিষ‍্যৎ উক্তি 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu3.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১. নবদ্বীপ ধাম 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu1.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১. নবদ্বীপ ধাম 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu1.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০১)সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼নবদ্বীপ ধাম🌼*
~~~~~~~~~~~~~
*"ইয়ং মহী ভাগ‍্যদেবী মহীয়সী,*
*দিবোপি দিব‍্যাদপি নির্মলৈর্গুণৈঃ।*
*মহান্তি রত্নানি যদা দধাত‍্যতো,*
*দধৌ নবদ্বীপমতীব দুর্লভম্।।*
                    *(১|২,কবি কর্ণপুর)*
*🌻এই বসুমতী ভাগ‍্যবতী।দেবতা ও স্বর্গ হইতেও গরীয়সী।নানা রত্ন ধারণ করে ধরণীর যে গৌরববৃদ্ধি,তদপেক্ষা অধিক বা বেশী মর্য‍্যাদা দুর্লভ নবদ্বীপ নগরীকে কোলে ধারণ করে।*
*🌻ভারতবর্ষ বৈকুন্ঠের আঙ্গিনা।তার পূর্ব সীমান্তস্থ একটি প্রদেশ, নাম বঙ্গদেশ।ভারত জননীর কোলে একটি আদরের কন‍্যার মতো তার অবস্থান।নবদ্বীপ বঙ্গভূমির একটি শ্রেষ্ঠ নগরী।রাজকীয় রাজধানী নয়।সাংস্কৃতিক রাজধানী বটে।ধনে,ঐশ্বর্য‍্যে,বিদ‍্যাবত্তায় নবদ্বীপ একটি সমুজ্জ্বল ধাম।ব্রাহ্মণ-পন্ডিত প্রধান স্থান।যাগ-যজ্ঞ,ব্রত-পূজা,অর্চনা,হিন্দুর দশকর্মাদির অনুষ্ঠানে নগরটি সর্বদা জীবন্ত।অগণিত পন্ডিত ও পড়ুয়ার শাস্ত্রপাঠে,বিচারে,চর্চায়,নবদ্বীপ সর্বদা কলমুখর।এই সুবিখ‍্যাত নগরীতে গোলোক হইতে ভূলোকে অবতরণ করেছেন মহাপ্রভু শ্রীশ্রীগৌরাঙ্গসুন্দর।নিখিল বিশ্বজীবের যুগান্তব‍্যাপী তপস‍্যার একটি অদৃষ্টপূর্ব ফল।একটি অচিন্তিতপূর্ব মহাসম্পদ।সকল প্রাণীর প্রাণ মনোহর।*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
        *বানান ভুল মার্জনীয়*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২. মাঙ্গল‍্যময় ক্ষণ বা সময় 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu2.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🥀 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda78.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda78.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব, নিজপ্রীয়োপহরণ🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda77.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৮)🦚🦚শ্রীরামানন্দ রায় 🦚🦚*
       *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
      *****************************
*🙏উদ্ধব শ্রীভগবানকে বলছেন=*
*"তাপত্রয়েণাভিহতস‍্য ঘোরে সন্তপ‍্যমানস‍্য ভবাধ্বনীশ।*
*পশ‍্যামি নান‍্যচ্ছবণং ত্বদঙ্ঘৃি- দ্বন্দ্বাতপত্রাদমৃতাভিবর্ষাৎ।।"*
*🙏হে ঈশ! আমি এই ঘোর সংসারে ত্রিতাপে সন্তপ্ত (মানসিক যন্ত্রণাযুক্ত) হয়ে অমৃতবর্ষী তোমার চরণকমল আতপত্র (ছত্রছায়া)ভিন্ন আর কোন আশ্রয় দেখতে পাই না*।
*🌲শরণাপত্তির এটি একটি শ্রেষ্ঠলক্ষণ।তাই শ্রীহরিভক্তি বিলাসকার বলেন ঃ---*
*"ইত্থঞ্চ বোধ‍্যং বিদ্বদ্ভিঃ শরণাপত্তিলক্ষণং।*
*বাচা হৃদাচ তন্বাপি কৃষ্ণৈকাশ্রয়ণং হি যৎ।।"*
*🌺অর্থ‍্যাৎ বাক‍্য দ্বারা,হৃদয়ের দ্বারা ও কায় বা দেহ দ্বারা শ্রীকৃষ্ণের এইরকম আশ্রয় গ্রহণকে পন্ডিতগণ শরণাপত্তির লক্ষণ বলে থাকেন বা জানেন।শ্রীহরিভক্তি বিলাসকার এর উদাহরণ প্রয়োগ করে আরও লিখেছেন =*
*"তবাস্মিতি বদন্ বাচা তমেব মনসা বিদন্।*
*তৎস্থানমাশ্রিত স্তন্বা মোদতে শরণাগতঃ।।"*
*🍁অর্থ‍্যাৎ "শরণাগতজন কথা দ্বারা শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ কোরে বলেন, হে ভগবান্ "আমি তোমার", মনের দ্বারাও সেইরকম চিন্তা করেন এবং দেহ দ্বারা তাঁর লীলাস্থানের আশ্রয় গ্রহণ করতে আনন্দ অনুভব করেন।*
*🌻এই প্রকার শরণাগতি দৃঢ়তম, তদেকনিষ্ঠতার(তাঁর(ভগবানের) সঙ্গে এক হয়ে থাকার)  ফল। এর উদাহরণ স্কন্দপুরাণ হতে উদ্ধৃত করা হয়েছে। তদ্ যথা=*
*"গোবিন্দং পরমানন্দং মুকুন্দং মধুসূদনং।*
*ত‍্যক্তাবান‍্যং বৈ ন জানামি ন ভজামি স্মরামি ন।।*
*ন নমামি নচ স্তৌমি ন পশ‍্যামি চ চক্ষুষা।*
*ন স্পৃহামি ন গায়ামি নবা যামি হরিং বিনা।।"*
*🌹অর্থ‍্যাৎ "পরমানন্দ গোবিন্দ মুকুন্দ মধুসূদনকে ছাড়া আমি অন‍্য কিছু জানি না,অন‍্য কারও ভজন বা স্মরণ করি না,অন‍্য কাউকে নমস্কার করি না,অন‍্য কারো স্তব করি না, অন‍্য কারও কাছে যায় না, অথবা নয়নে অন‍্য কাউকে দেখতে পাই না।"*
*🌳এই "অন‍্য" শব্দের অর্থ দেবতান্তরই বুঝতে হবে। আগে লেখা হয়েছে অন‍্য দেবতার অবজ্ঞা সেবা অপরাধের মধ্যে গণ‍্য।এখন স্কন্দপুরাণের এই কথায় জানা যাচ্ছে যে অন‍্য দেবতার ভজনাদি নিষিদ্ধ।এতে বিরোধ আপত্তির কথা উঠতে পারে কিন্তু বিচার করে দেখলে এতে আদৌ কোন বিরোধ নেই।তদেকনিষ্ঠ শরণাগত ভক্ত প্রত‍্যেক দেবতাকেই নিজ ইষ্ট শ্রীভগবানের পূর্ণ প্রকাশ অনুভব করেন।তিনি যখন ষষ্ঠীদেবীকে দেখতে পান,তাঁর কাছেও তখন মাথা নত করেন, বস্তুতঃ তিনি তখন ষষ্ঠীদেবী মনে করে সেখানে প্রণাম করেন না।তাঁর ধ‍্যান-নিমজ্জিত চিত্ত সর্বত্রই তদীয় ইষ্টদেবের শ্রীমূর্তির প্রকাশ দেখতে পান।তিনি সর্বদেবেই সর্বদেবদেব শ্রীভগবানকে দেখে তাঁরই বন্দনা করেন।তাঁর ধ‍্যান অবস্থিত চিত্তের কাছে ব্রহ্মশিবাদিও শ্রীকৃষ্ণরূপে প্রতিপন্ন(প্রমাণ সিদ্ধ) হয়ে থাকেন। প্রত‍্যেক দেবতাতেই সর্বদেবদেব শ্রীভগবান্ প্রকটিত হওয়ায় কার্য‍্যতঃ তিনি কারও অবজ্ঞা করেন না, অথচ তাঁর তদেকনিষ্ঠার ফলে এক কৃষ্ণ ভিন্ন দেবতান্তর তাঁর প্রত‍্যক্ষের বিষয় হয় না।*
*☘এখানে তিন প্রকার শরণাপত্তির কথা উল্লিখিত হল।কারও কারও মতে শরণাপত্তি ছয় প্রকার।শ্রীপাদ শ্রীজীব গোস্বামী ভক্তিসন্দর্ভ গ্রন্থে লিখেছেন,ষড়বর্গাদি-অধিকৃত☆ ষড়বর্গ=কাম,ক্রোধ,লোভ,মোহ,মদ ও মাৎসর্য‍্যকে ষড়বর্গ বলা হয়।*সংসার এই ষড়বর্গ দ্বারা অধিকৃত।দুষ্ট রাজার অধিকৃত দেশ যেমন সর্বদাই ভয়জনক,কামক্রোধাদির অধিকৃত,সংসারও সেই প্রকার সর্বপ্রকার ভয়ের প্রসূতি।গীতার মতে জন্ম,মৃত‍্যু, জরা,ব‍্যাধি,দুঃখ ও দোষকে ষড়বর্গ বলা যেতে পারে।ভগবানের উপদেশ এই যে="জন্ম-মৃত‍্যু-জরা-ব‍্যাধি-দুঃখ-দোষানোদর্শনম্।"ন‍্যায়দর্শনকার মহর্ষি গৌতম বলেন= "দুঃখজন্ম-প্রবৃত্তিদোষমিথ‍্যাজ্ঞানানামুত্তরাপায়ে তদন্তরাপায়াদপবর্গঃ।" ভাষ‍্যকার বাৎস‍্যায়ন এর যে ভাষ‍্য করেছেন,তার মর্ম এই যে প্রবৃত্তিই কুৎসিত বা অতিপূজিত জন্মের কারণ।শরীর ইন্দ্রিয় বুদ্ধি প্রভৃতির নিকার(লাঞ্জনা) বিশিষ্ট প্রাদুর্ভাবই জন্ম।জন্ম হলেই দুঃখ অনিবার্য‍্য।প্রতিকূলবেদনাই দুঃখের লক্ষণ।তত্ত্বজ্ঞানের উদয় হলে মিথ‍্যাজ্ঞান দূরীভূত হয়,দোষের তিরোধানে প্রবৃত্তির উচ্ছেদ হয়,মিথ‍্যাজ্ঞানের তিরোধানে দোষসমস্ত দূরীভূত হয়।প্রবৃত্তির তিরোধানে জন্মের কারণ বিনষ্ট হয়,জন্ম না হলে দুঃখের উদয় হয় না,দুঃখের তিরোধানে অপবর্গ(মোক্ষ বা মুক্তি) লাভ হয়।বাৎস‍্যায়ন আরও বলেন "ইমে মিথ‍্যা জ্ঞানোদয়ো দুঃখা স্তা ধর্মাঃ অবিচ্ছেনৈব প্রবৃত্তমানাঃ সংসার ইতি" সুতরাং সংসার যে ষড়বর্গের শাসিত দুঃখের প্রবাহ,এটিই দার্শনিক গণের সর্বসম্মত অভিপ্রায়।☆সংসার ভয়ে বাধ‍্য হয়ে মানুষ পরিত্রাণের উপায় না দেখে শ্রীভগবানের শরণ গ্রহণ করে।এটিও এক প্রকার শরণাপত্তি।আবার ভগবদ্ বৈমুখ‍্যজনক অশেষ প্রকার ভক্তিবাধা মোচনের জন্য ভক্তিকাম ব‍্যক্তি ভগবানের শরণ গ্রহণ করেন।এই উভয় প্রকার শরণগ্রহণেই অনন‍্যগতিত্ব নিত‍্য বর্তমান। অনন‍্যগতিত্বের অর্থ অপর গতির অভাব।অনন‍্যগতিত্ব ছাড়া শরণাপত্তি অসম্ভব। "হে ভগবান্,তুমি ছাড়া আর দ্বিতীয় গতি নাই" এই কথা হৃদয়ে ঠিক রেখে কায়মনোবাক‍্যে ভগবানের শরণ গ্রহণ করাই শরণাপত্তি।*
*🌷এই অনন‍্য গতি দুই প্রকার-- অন‍্য কোন আশ্রয় না থাকায়, ভগবানের আশ্রয় গ্রহণ করা।এটি কেবল ভয়বশতঃ।এই একপ্রকার অনন‍্যগতি।অপর প্রকারের অনন‍্যগতি অন‍্য প্রকারের আশ্রিতের কোনরকম পরিবর্জন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda79.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব, নিজপ্রীয়োপহরণ🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda77.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব, নিজপ্রীয়োপহরণ🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda77.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব আত্মনিবেদন🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda76.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৭)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
   *সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব, নিজপ্রীয়োপহরণ।*
********************************************
*🌻(৫০) নিজপ্রিয়োপহরণের কথা বলা হয়েছে।নিজের প্রিয় দ্রব‍্যাদি ভগবানকে অর্পণ করা বৈধীভক্তির অঙ্গ। শাস্ত্র এই যে =*
*"যদ্ যদিষ্টতমং লোকে যচ্চাতিপ্রিয়মাত্মনঃ।*
*তদরিবেদয়ন্মহ‍্যং তদনন্ত‍্যার  কল্পতে।।"*
*🌷অর্থ‍্যাৎ শ্রীভগবান বলছেন, যে সব দ্রব‍্য‍ জনসমাজে অতি উৎকৃষ্ট  এবং যে সব দ্রব‍্য নিজের অতি প্রিয়তম, তা আমাকে নিবেদন করে দিলে সেটি অনন্ত ফলপ্রদ হয়।*
*🦚এই স্থানে ইষ্টতম দ্রব‍্য এবং আত্মপ্রিয় দ্রব‍্য অর্থ-- শাস্ত্রবিধিসম্মত নিবেদ‍্য  দ্রব‍্যই বুঝতে হবে।অনিবেদনযোগ‍্য পদার্থের নিবেদন "নিজ প্রিয়োপহরণ" বিধির তাৎপর্য‍্য নয়। অথবা বৈষ্ণবের "নিজপ্রিয়োপহরণ" কখনও অনিবেদনযোগ‍্য হতে পিরে না।কেননা, বৈষ্ণবের কখনও অবৈষ্ণবোচিত দ্রব‍্যে স্পৃহা (বাসনা) জন্মিতে পারে না। টীকাকার মহোদয় বলেন, "যচ্চাতিপ্রিয়মাত্মনঃ" পদে যে চকার আছে সেটির অর্থ ভগবানেরও যাহা প্রিয়, এই অর্থ বুঝতে হবে।তারপরে "তদর্থেহখিলচেষ্টিতম্ (৫১) অর্থ‍্যাৎ বৈষ্ণবের সমস্ত কাজই ভগবানের উদ্দেশ্যে সম্পন্ন করতে হবে। পঞ্চরাত্রে লিখিত আছে ==*
*"লৌকিকী বৈদিকীবাপি যা ক্রিয়া ক্রিয়তে মুনে।*
*হরিসেবানুকূলৈব সা কার্য‍্যা ভক্তিমিচ্ছতা।।"*
*🪷অর্থ‍্যাৎ হে মুনে!যাঁরা ভক্তি লাভের ইচ্ছুক, তাঁরা লৌকিক ও বৈদিক যে সব কাজ করবেন,তাদেরকে তার সকল  সব কাজই হরিসেবার অনুকূল‍ে করতে হবে।*
*🌺শ্রীভগবানের উদ্দেশ্যে অখিল (সমস্ত)কাজ করা,কার্য‍্যফল তাতেই সমর্পণ করা এবং তাঁতেই আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হওয়া  অকৈতব (অকপট) কৃষ্ণপ্রেম লাভের প্রধান উপায়। এই ভাবই অকপটত্বের সাধন।আত্মপ্রীতির জন্য যা কিছু করা যায় তাইই কাম।আর নিজের প্রীতি-সাধনের কোনও অভিপ্রায় না রেখে কেবল ভগবানের প্রীতির জন্যই  যখন জীবের সমস্ত চেষ্টার উদ‍্যম জন্মে, তখন সেটি যে অকৈতব কৃষ্ণপ্রেম লাভের সোপান স্বরূপ হবে তাতে আর সন্দেহ কি?দাস‍্য,সখ‍্য, আত্মনিবেদন, তদর্থে তার অর্থে বা মানে)সমস্ত চেষ্টা এই সব সাধনা দ্বারা ভগবানের চরণে জীবের সম্বন্ধ ক্রমশঃই দৃঢ়তর(শক্তপোক্ত) হয়ে উঠে। এই ভক্তি হতেই প্রেমের উদয় হয়।*
*🙏অতঃপরে শরণাপত্তির(৫২) কথা উল্লিখিত হয়েছে।শরণাপত্তি সম্বন্ধে শ্রীভক্তিরসামৃতসিন্ধুতে কেবল নাম উল্লেখ মাত্র করা হয়েছে।এ সম্বন্ধে শ্রীহরিভক্তিবিলাসে যথেষ্ট আলোচনা পাওয়া যায়।""শরণাপত্তি"" কাকে বলে?প্রথমে তার অর্থ করা প্রয়োজনীয়। "শরণ" শব্দের কয়েকটি অর্থ অভিধানে দেখতে পাওয়া যায়। অমরের মতে শরণ শব্দের অর্থ গৃহ এবং রক্ষাকর্তা।মেদিনী অভিধানে লিখিত আছে "শরণং",গৃহরক্ষি ত্রোর্বধরক্ষণয়োরপি "।অর্থ‍্যাৎ শরণ শব্দ গৃহ,রক্ষিতা,বধ ও রক্ষণ অর্থে। ব‍্যবহার হয়ে থাকে। ঘাতক অর্থেও শরণ শব্দের ব‍্যবহার দেখা যায়। শৃ ধাতুর অর্থ হিংসা করা। কিন্তু শরণ অর্থ রক্ষণ আশ্রয় বা আশ্রয় দাতৃরূপে ব‍্যবহৃত হলে "শৃণাতি দুঃখমনেনেতি করণে ল‍্যুট " অর্থ‍্যাৎ ইহা দ্বারা দুঃখ বিনষ্ট হয় এই অর্থে করণে ল‍্যুট প্রত‍্যয় দ্বারা শরণ শব্দ সাধিত হয়।আশ্রয় ও রক্ষাকর্তা অর্থেই এই শব্দের অধিকতর ব‍্যবহার পরিলক্ষিত হয়ে থাকে। শ্রীপাদ শ্রীজীব গোস্বামীও টীকায় শরণ শব্দের এই দুই অর্থই করেছেন,তদ্ যথা=*
*"শরণং প্রপন্নোহস্মি রক্ষিতৃত্বেন বৃতবানস্মি শরণং তদাশ্রয়ং প্রাপ্তঃ ; শরণ শব্দেন তদ্বয়মপি (আশ্রয়-রক্ষিত্রোঃ) উচ‍্যতে।"*
*🙏শরণ ও আপত্তি এই দুই শব্দের সন্ধিতে শরণাপত্তি শব্দ সাধিত হয়।আপত্তি শব্দের অর্থ এখানে প্রাপণ বা পাওয়া।শরণাপত্তি পদের অর্থ-- শরণ-প্রাপণ। শ্রীকৃষ্ণের পদাশ্রয়ণই শরণাপত্তির তাৎপর্য‍্য (আসল অর্থ)।*
*🌹এতে এখন হতে মনে হতে পারে যে শরণাপত্তি, দাস‍্য,সখ‍্য ও আত্মনিবেদনেরই অন্তর্গত।ফলে শরণাপত্তিতেও ঐ রকম মনোবৃত্তির প্রয়োজন।তাহলেও দাস‍্য,সখ‍্য ও আত্মনিবেদন হতে শরণাপত্তির পার্থক্য আছে। "আমি একমাত্র শ্রীকৃষ্ণের আশ্রিত, শ্রীকৃষ্ণই আমার একমাত্র রক্ষিতা" এই বলে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করাই আত্ম-নিবেদনের তাৎপর্য‍্য। এই উদাহরণের অর্থ শ্রীভাগবত হতে একটি প্রমাণ উদ্ধৃত করা হয়েছে। উদ্ধব ভগবানকে বলছেন=*
      *আজ এই পর্যন্ত থাক*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda78.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব আত্মনিবেদন🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda76.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব আত্মনিবেদন🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda76.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda75.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৬)শ্রীরায় রামানন্দ কাষ্ঠ পুত্তলিকা*                                          *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব আত্মনিবেদন🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺প্রাচীন একটি পদ‍্যে বলিরাজকে আত্মনিবেদনের উদাহরণস্বরূপে অভিহিত করা হয়েছে, তদ্ যথা=*
*"শ্রীবিষ্ণোঃ শ্রবণে পরীক্ষিদভবদ্ বৈয়াসকিঃ কীর্তনে।*
*প্রহ্লাদঃ স্মরণে তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মীঃ পৃথুঃ পূজনে।।*
*অক্রূরঃ স্তুতিবন্দনে কপিপতির্দাস‍্যেহথ সখ‍্যেহর্জুনঃ।*
*সর্বস্বাত্মনিবেদনে বলিরভুৎ কৃষ্ণাপ্তি যেষাং পরম্।।"*
*🌹দান সময়ে বলিরাজ যেরকম দান করেছিলেন,তা আত্নদানতুল‍্য। কিন্তু ভাবমিশ্র দাস‍্যযুক্ত আত্মনিবেদনের উদাহরণার্থ শ্রীঅম্বুরীষ মহারাজের নামই কীর্তিত হয়েছে।প্রেয়সীভাবের আত্মদান রুক্মিণীতে পরিদৃষ্ট হয় বা দেখা যায়।আমরা এখানে রসিকরাজ শ্রীচন্ডীদাস ঠাকুরের কৃত শ্রীবৃন্দাবন  রসমাধুরীময় পদ‍্য হতে শ্রীমতী বৃন্দাবনেশ্বরীর একটি আত্মনিবেদনের পদ‍্য উদ্ধৃত করছি। যথা=*
     *বঁধূ,কি আর বলিব আমি।*
*জীবনে মরণে,     জনমে জনমে,*
          *প্রাণনাথ হৈও তুমি।।*
*তোমার চরণে ,    আমার পরাণে,*
          *লাগল প্রেমের ফাঁসি।*
*জাতি-কুল-শীল,সকল তেজিয়া,*
           *ওপদে হইনু দাসী।।*
*ভাবিয়াছিলাম,      এ তিন ভুবনে,*
        *আর মোর কেহ আছে।*
*রাধা বলি কেহ,     সুধাইতে নাই,*
        *দাঁড়াব কাহার কাছে?*
*একুলে ওকুলে,  দুকুলে গোকুলে,*
         *আপনা বলিব কায়।*
*শীতল বলিয়া,         শরণ লইনু*
          *ও দুটি কমল পায়।।*
*না ঠেলহে ছলে,  অবলা অখলে,*
           *ত্রুটির নাহিক ওর।*
*ভাবিয়া দেখিনু , প্রাণনাথ বিনে,*
         *গতি যে নাহিক মোর।।*
*গলায়  বসন,        করি নিবেদন,*
         *শুনহে রসিক রায়।*
*চন্ডীদাস কহে,       অনুগত জনে,*
         *ছাড়া না উচিত ভায়।।*
*🌻আত্ননিবেদনের এই মধুর ভাব জগতের জন্য কোনও ধর্মগ্রন্থে নাই, অন‍্য কোন কাব‍্যেও নাই।রামপ্রসাদ বলতেন "চিনি হওয়ার চেয়ে চিনি খাওয়া ভাল "।যাঁরা সোহহং ভাবের সাধন করেন,আমরা তাঁদের সাধনার চরমফলেরপক্ষপাতী নহি।যদিও গাঢ়প্রেমের চরম আবেশে কখন কখন তন্ময়ত্ব (বিভোর)ভাবের উদয় হয় বটে, কিন্তু ঐরকম ভাবসাধকের হৃদয়ে প্রথম হতে আনয়ন করতে চেষ্টা করা জীবের পক্ষে অপরাধজনক বলেই বৈষ্ণব শাস্ত্রকারগণের অভিপ্রায় (উদ্দ‍েশ‍্য)।পাপবিদ্ধ ক্ষুদ্রতম জীব নিজকে ব্রহ্ম বলে প্রকাশ করলে সেই উক্তি ভক্তজনের পক্ষে প্রকৃতই হৃদয়বিদারিকা।আত্মনিবেদনের আত্মবিসর্জন আছে, কিন্তু আত্মবিস্মরণ নাই।আত্মনিবেদনের আমিত্বের পূর্ণ তিরোধান না হলেও সে আমিত্বের নিজ অভিমানের আভাসলেশও থাকে না। "আমি" থাকে বটে, কিন্তু সে "আমি"র অভিমান থাকে না। যদি তাঁর কোনও অভিমানের উদয় হয়,সে অভিমান এই যে "আমিই" তোমার। বৈষ্ণব দার্শনিক এই ভাবে অনুপ্রাণিত হয়ে "তত্ত্বমসি" মহাবাক‍্যের ব‍্যাখ‍্যা করে বলেন "তৎ (তস‍্য) ত্বং অসি অর্থ‍্যাৎ তুমি তাঁর।(ষট্ পদীতে শ্রীমৎ শঙ্করও বলেছেন=*
*"সত‍্যপিভেদাপগমে নাথ তবাহং ন মামকী ত্বম্।*
*সামুদ্রোহি তরঙ্গঃ কচন সমুদ্রো ন তারঙ্গঃ।।"*
*🍁অর্থ‍্যাৎ হে নাথ!জীব ব্রহ্মে ভেদবুদ্ধি বিনষ্ট হলেও সত‍্য সত‍্যই প্রভো "আমি তোমার" এ কথা বলা যেতে পারে। কিন্তু তুমি আমার,এ কথা বলা যেতে পারে না।লোকে বলে, সমুদ্রেরই তরঙ্গ ; তরঙ্গের সমুদ্র এ কথা কেউ বলে না।*
*🌺সখ‍্য ও আত্মনিবেদন এই দুই প্রকারের সাধনভক্তি অতীব দুষ্কর, সুতরাং সাধকগণের মধ্যে এই দুই প্রকার সাধন অতীব বিরল।ধীর ভক্তগণের মধ্যেও অতি অল্প ব‍্যক্তিই এই দুই সাধনের যোগ‍্যতা লাভ করতে পারেন।ভাবশূন‍্য কেবল আত্মনিবেদন দুষ্করত্ব(দুঃসাধ‍্য) নিবন্ধন(হেতু) বিরল। মহিমাধিক‍্যে সেটি নাই।কেননা সেটিতে ভাবের অভাব।সখ‍্য কিন্তু উভয় প্রকারেই বিরল (কখনও ঘটে)।কেননা,বিনাভাবে কখনও সখ‍্য হয় না।সুতরাং দুষ্ট্ররত্ব নিবন্ধন ও ভাব প্রাচুর্য‍্যজনিত মহিমা হেতু সখ‍্য অতি বিরল।আবার আত্মনিবেদন যখন ভাবমিশ্র হয়ে উঠে,তখন সেটিও নিজ মহিমায় নিরতিশয়(অত‍্যন্ত বেশী)বিরল হয়ে থাকে। আমরা শ্রীশ্রীবৃন্দাবনেশ্বরীর যে আত্মনিবেদনের পদ উদ্ধৃত করেছি,তার সঙ্গে বৈধীভক্তির অন্তর্গত আত্মনিবেদনের সম্বন্ধ নাই বললেও হয়। শ্রীমতীর আত্ননিবেদন ভাবমহিমায় অদ্বিতীয়, সুতরাং অপরের পক্ষে ঐভাব একবারেই অলভ‍্য। আমাদের পক্ষে ভক্তিবিবেকের পদ‍্যে যে গো-বিক্রয়ের দৃষ্টান্তের উল্লেখ করা হয়েছে,সাধন ভক্তের ঐরকম আত্ননিবেদন-ফল-লাভ হলেই অকৈতব (অকপট)কৃষ্ণ-প্রেম-লাভের পথ ক্রমশ প্রসরতর হয়ে উঠে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব, নিজপ্রীয়োপহরণ🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda77.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda75.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda75.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda74.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৫)শ্রীরামানন্দ রায়, কাষ্ঠ পুত্তলিকা*
       *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
     °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*যিনি ভগবানের পাদপদ্মেই সার বলে দৃঢ়বিশ্বাস করে স্থির থাকেন, তিনিই বৈষ্ণবশ্রেষ্ঠ।এর পরেই পূজ‍্যপাদ গ্রন্থকার মহোদয় এক সিদ্ধান্ত স্থাপন করেছেন তা এই যে=*
*"শ্রদ্ধামাত্রস‍্যতদ্ভক্তাবধিকারিত্বহেতুতা।*
*অঙ্গত্বমস‍্য বিশ্বাস-বিশেষত্ব তু কেশবে।।"*
*অর্থ‍্যাৎ শ্রীভগবানের প্রতি ভক্তি-বিষয়ে শ্রদ্ধাশীলমাত্রেরই অধিকারিতার হেতুতা আছে। সুতরাং এই শ্রদ্ধাকে শ্রীভগবৎসম্বন্ধীয় বিশ্বাস-বিশেষের অঙ্গত্ব বলা যায়। টীকাকারের অভিপ্রায় এই যে শ্রদ্ধা ও বিশ্বাস এক পর্যায়বাচক। কিন্তু পূর্ববস্থা ও উত্তরাবস্থা প্রকাশের জন্য শ্রদ্ধা ও বিশ্বাস এই দুই পৃথক শব্দের প্রয়োগ করা হয়েছে।*
*🌻মিত্রবৃত্তির উদাহরণ অগস্ত‍্য সংহিতা হতে উদ্ধৃত হয়েছে।সেটি এই যে =*
*"পরিচর্য‍্যাপরাঃ কেচিৎ প্রাসাদেষু চ শেরতে।*
*মনুষ‍্যমিব তং দ্রষ্টুং ব‍্যবহর্তুঞ্চ বন্ধুবৎ।।"*
*🍀অর্থ‍্যাৎ ভগবানকে মানুষের মতো দর্শন করবার জন্য এবং তাঁর সঙ্গে বন্ধুবৎ ব‍্যবহার করার জন্য কোন কোন মহাত্মা তাঁর মন্দিরে শয়ন করে থাকেন।*
*🌷ইহা হতে শ্রীপাদ শ্রীরূপগোস্বামী এই সিদ্ধান্ত করেছেন যে=*
*"রাগানুগাঙ্গতাস‍্য স‍্যাদ্বিধিমার্গানপেক্ষণাৎ।*
*মার্গদ্বয়েন চৈতেন সাধ‍্যা সখ‍্যবতি র্মতা।।"*
*🌺অর্থ‍্যাৎ এই সখ‍্য-সাধন যখন বিধির অপেক্ষা না থাকে,তখন সেটি রাগানুগা ভক্তির অন্তর্ভুক্ত হয়ে উঠে। সুতরাং বন্ধুভাবের রতি বা প্রেম= বিধিভক্তি ও রাগানুগাভক্তি, এই দুই প্রকারেই সাধিত হয়ে থাকে।*
*🌳দাস‍্য ও সখ‍্যের পরে আত্মনিবেদনের (৪৯) কথা উল্লিখিত হয়েছে। ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ বলেন=*
*"শ্রবণং কীর্তনং বিষ্ণোঃ স্মরণং পাদসেবনং।*
*অর্চনং বন্দনং দাস‍্যং সখ‍্যমাত্মনিবেদনম্।*
*ইতি পুংসার্পিতা বিষ্ণৌ ভক্তিশ্চেন্নব লক্ষণা।।"*
*🍁শ্রীপাদ ভক্তিরসামৃতসিন্ধুকার বৈধীভক্তির অঙ্গসমূহের মধ্যে এই নববিধা ভক্তির সবিশেষ উল্লেখ করেছেন। সেটিতে আত্মনিবেদনেরও যথেষ্ট আলোচনা পরিলক্ষিত হয়।তদীয় গ্রন্থে শ্রীমদ্ভাগবতের ১১শ স্কন্ধের ২৯শ অধ‍্যায়ের ৩২শ পদ‍্যটি উদাহরণ স্বরূপ উদ্ধৃত হয়েছে, তদযথা=*
*"মর্ত‍্যো যদা ত‍্যক্তসমস্তকর্মা নিবেদিতাত্মা বিচিকীর্ষতো মে।*
*তদামৃতত্বং প্রতিপদ‍্যমানো ময়াত্মভুয়ায় চ কল্পতে বৈ।।"*
*🌷অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণ বলছেন "নশ্বর দেহ বিশিষ্ট মানুষ আত্মপোষণ ও আত্মীয় পোষণরূপ ঐহিক এবং পারত্রিক (ইহলোক ও পরলোক) সমস্ত কর্ম পরিত‍্যাগ করে যখন আমার কৃপালাভের অধিকারী হয়, তখন সে অমরত্ব লাভ করে সাষ্টিলক্ষণা(ভগবানের সমানগতি বা শক্তি লাভ, পঞ্চবিধ মুক্তির মধ্যে চতুর্থ প্রকার মুক্তি স=সমান +ঋষ্টি=গতি) মুক্তি পেয়ে থাকে। শ্রীমদ্ভাগবতগীতায় উক্ত-- "সর্বান্ ধর্মান্ পরিত‍্যজ‍্য মামেকং শরণং ব্রজ"। এই আজ্ঞাও আত্মনিবেদনের উদাহরণ স্বরূপ।*
*🍀আত্মা শব্দের অর্থ কি, তা ধা বুঝলে আত্মনিবেদনের প্রকৃত অর্থ বুঝতে পারা যায় না। এই কারণে শ্রীপাদ রূপগোস্বামী লিখেছেন=*
*"অর্থো দ্বিধিত্মশব্দস‍্য পন্ডিতৈরুপপাদ‍্যতে।*
*দেহ‍্যহন্তস্পদং কৈশ্চিদ্দেহঃ কৈশ্চিন্মমত্বভাক্।।"*
*🌹অর্থ‍্যাৎ পন্ডিতগণ এইরকম জায়গায় আত্মন্ শব্দের দুইপ্রকার অর্থ করেন।একপ্রকার অর্থ=অহংত্বের আস্পদীভূত (আধার) দেহীই আত্মা। অর্থ‍্যাৎ যে পদার্থের "আমি" "আমার" ইত‍্যাকার (এইরকমের) জ্ঞান হয়, তিনিই আত্মা। আবার কেউ কেউ মমত্বভাক দেহকেই আত্মা বলে কথিত করে থাকেন।যেমন শ্রুতিতে আছে "আত্মানং সততং গোপায়িত" এখানে শরীরকেই আত্মা বলা হয়েছে। এই জায়গায় এই দুই অর্থই সুসঙ্গত বলে শ্রীগোস্বামীপাদ এই দুই অর্থেরই উল্লেখ করেছেন। বিশ্বপ্রকাশে আত্মন্ শব্দের সাতটি অর্থের উল্লেখ আছে, তদযথা=দেহ,মন,ব্রহ্ম,স্বভাব,ধৃতি(ধারণ), বুদ্ধি,ও প্রযত্ন (বারংবার বা সম‍্যক চেষ্টা)।পূজ‍্যপাদ গ্রন্থকার এখানে দেহী ও দেহ-- আত্মশব্দের এই দুই অর্থ গ্রহণ করেছেন এবং এতেই সেটির অন‍্যান‍্য অর্থও অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। দেহী সমর্পণের উদাহরণ, যথা যামুনাচার্য‍্য স্তোত্রে পায়=*
*"বপুরাদিবু যোহপি কোহপি বা গুণতোহসানি যথাতথাতথাবিধঃ।*
*তদরং তব পাদপদ্ময়ো রহমদ‍্যৈব ময়া সমর্পিতঃ।।*
*🌳হে ভগবন্!আমি যখন যে যোনিতে জন্মগ্রহণ করে যে প্রকার দেহধারণ করি না কেন, এবং গুণনিবন্ধন আমি যাই হই না কেন, সেই আমি আজ তোমার শ্রীপাদপদ্মে আত্মনিবেদন করে দিলাম।*
*🌲দেহ নিবেদনের উদাহরণ যথা ভক্তিবিবেকে=*
*"চিন্তাং কুর্য‍্যান্নরক্ষায়ৈ বিক্রীতস‍্য যথা পশোঃ।*
*তথার্পয়ন্ হরৌ দেহং বিরমেদস‍্যরক্ষণাৎ।।"*
*☘অর্থ‍্যাৎ পশু বিক্রীত হলে তার রক্ষার জন্য যেমন তার প্রতিপালকের  আর কোনও চিন্তা থাকে না, সেই রকম শ্রীহরিকে দেহ নিবেদন করে এর রক্ষণের জন্য প্রযত্ন হতে প্রতিনিবৃত্ত হতে হবে।*
*🌻শ্রীমদ্ভাগবতের নববিধভক্তিসূচক শ্লোকের আত্মনিবেদন শব্দের ব‍্যাখ‍্যায় শ্রীধরস্বামী মহোদয়ও ঠিক এই কথায় বলেছেন, তদযথা=*
*"যথা বিক্রীতস‍্য গবাশ্বাদে র্ভরণং পালনাদি চিন্তা ন ক্রিয়তে, তথা দেহং তস্মৈ সমর্প‍্য তচ্চিন্তাবর্জনমিত‍্যর্থঃ।"*
*🌷পূজ‍্যপাদ ক্রমসন্দর্ভকার লিখেছেন= আত্মনিবেদনের কার্য‍্য আত্মার্থ চেষ্টাশূন‍্যতা।অর্থ‍্যাৎ নিজের দেহগেহাদি সংরক্ষণের সমস্ত চিন্তা ত‍্যাগ করে ভগবানের জন্য অখিল চেষ্টাময়ত্বই আত্মনিবেদনের কাজ। এই আত্মার্পণ, গো-বিক্রয়সমান। গো-স্বামী যতদিন নিজকে গোরুর অধিকারী বলে মনে করে,ততদিন পর্যন্ত তাকে সেটির ভরণ পোষণ ও রক্ষণাদির জন্য চিন্তা করতে হয়, কিন্তু যখন সে সেটিকে অন‍্যের কাছে বিক্রি করে,তখন আর সেটির জন্য গো-বিক্রেতার কোনও চিন্তা থাকে না। এইরকম যতদিন মানুষ দেহকে "আমার" বলে মনে করেন, ততদিন এই আমিত্বাভিমানের ফলে তাঁকে দেহের ভরণপোষণের জন্য ব‍্যতিব‍্যস্ত হতে হয়। কিন্তু মানুষ যদি কোটি জন্মের সৌভাগ্যের ফলে শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করতে পারেন, তখন তাঁর চিত্ত নিখিল-আত্মচিন্তা বিবর্জিত হয়ে শ্রীকৃষ্ণচরণে আসক্ত হয়ে পড়ে।*
  🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব আত্মনিবেদন🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda76.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda74.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda74.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৩. শ্রীবৈকুন্ঠপ্রাপকত্ব 🥀 সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda73.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৪)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
        *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব*
       **************************
*🍀শ্রীভগবানে কর্ম-অর্পণ করাকেও যে দাস‍্য বলা হয়,শাস্ত্রে তারও প্রমাণ আছে,যথা স্কন্দ পুরাণে ঃ---*
*তস্মিন্ সমর্পিতং কর্ম স্বাভাবিক মপীশ্বরে।*
*ভবেদ্ভাগবতো ধর্ম স্তৎকর্ম কিমূতার্পিতম্।।*
*কর্ম স্বাভাবিকং ভদ্রং জপধ‍্যানার্চনানিচ।*
*ইতীদং বিবিধে কৃষ্ণে বৈষ্ণবে র্দাস‍্যমর্পিতম্।।*
*মৃদুশ‍্যদ্ধস‍্য কথিতা স্বল্পা কর্মাধিকারিতা।*
*তদর্পিতং হরৌ দাস‍্যমিতি কৈশ্চিদুদীর্য‍্যতে।।"*
*🌻অর্থ‍্যাৎ শ্রীভগবানে বর্ণাশ্রমাদি স্বাভাবিক কর্মসকলও সমর্পিত হলে,ঐ সকল কর্ম ভাগবত ধর্ম নামে কথিত বা অভিহিত হয়।তাঁর উদ্দেশ্যে কর্ম সকল তাঁর প্রীত‍্যর্থে অনুষ্ঠিত ও তাঁতে অর্পিত হলে সেই সব কর্ম যে ভাগবত ধর্ম বলে অভিহিত হবে,তাতে আর সন্দেহ কি?কর্ম দুই প্রকার-- স্বাভাবিক অর্থ‍্যাৎ বর্ণাশ্রমাদি কর্ম এবং তপধ‍্যানাদি। এই উভয় প্রকার কর্মই মঙ্গলজনক। এই দুই প্রকার কর্মই শ্রীকৃষ্ণে অর্পিত হয়।মৃদুশ্রদ্ধ ব‍্যক্তির কর্ম-অধিকারিতা স্বল্প বা কম।এই কর্ম শ্রীভগবানে অর্পিত হলে কেউ কেউ সেটিকে দাস‍্য বলে।স্বমত-সম্মত দাস‍্যের প্রমাণ কথা নারদ পুরাণে লিখিত হয়েছে।যথা=*
*"ঈহা যস‍্য হরের্দাস‍্য কর্মণা মনসা গিরা।*
*নিখিলাস্বপ‍্যবস্থাসু জীবন্মুক্তঃ স উচ্চতে।।"*
*🌹কি সুখে কি দুঃখে সব অবস্থাতেই কায়মনোবাক‍্যে শ্রীহরির পরিচর্য‍্যায় যাঁর চেষ্টা বিদ‍্যমান,তিনিই জীবন্মুক্ত মহাপুরুষ।*
*🌻🌻অতঃপরে সখ‍্যের (৪৮) কথা বলা হয়েছে। সখ‍্য দুই প্রকার,--বিশ্বাস ও মিত্রবৃত্তি। যথা=*
*"বিশ্বাসো মিত্রবৃত্তিশ্চ সখ‍্যং দ্বিবিধমীবিতম্।"*
*🌹টীকাকার বলেন এখানেও পূর্ববৎ অপর মত ও স্বীয় (নিজ) সম্প্রদায়ের অভিমতের কথা বলা হয়েছে।বিশ্বাস অন‍্যের মত।মিত্রবৃত্তি নিজ মত। বিশ্বাসের উদাহরণ এই যে=*
*"প্রতিজ্ঞা তব গোবিন্দ ন মে প্রণশ‍্যতি।*
*ইতি সংস্মৃত‍্য সংস্মৃত‍্য প্রাণান্ সংধাররাম‍্যহম্।।"*
*🌺এই শ্লোকটি দ্রৌপদীর কথা।টীকাকার বলেন এই কথাটি প্রেম বিশেষের দ‍্যোতক,কিন্তু সাধন নয়।পরমপ্রেমাতিশয়াদেরও সাধন আছে, এইজন‍্য এই পদ‍্যটি এখানে উদ্ধৃত হয়েছে।*
*"ত্রিভুবনবিভবহেতবেহপ‍্যকুন্ঠস্মৃতি- বজিতাত্মসুরাথিভির্বিমৃগ‍্যাৎ।*
*ন চলতি ভগবৎ পদারবিন্দাল্লবনিমিষার্ধ মপি স বৈষ্ণবাগ্রঃ।।"*
*🍁অর্থ‍্যাৎ যিনি ত্রৈলোক‍্যরাজ‍্য উপস্থিত হলেও ইন্দ্রিদিদেবগণের অন্বেষণীয় ভগবচ্চরণারবিন্দ হতে লবনিমেষার্ধ কালের জন্য বিচলিত হন না,শ্রীভগবানের পাদপদ্মকেই সার বলে দৃঢ়বিশ্বাস করে স্থির থাকেন,তিনিই বৈষ্ণবশ্রেষ্ঠ।*
      🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda75.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds