✧═══════════•❁❀❁•═══════════✧
৭৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব আত্মনিবেদন🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda76.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda75.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৬)শ্রীরায় রামানন্দ কাষ্ঠ পুত্তলিকা* *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব আত্মনিবেদন🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺প্রাচীন একটি পদ্যে বলিরাজকে আত্মনিবেদনের উদাহরণস্বরূপে অভিহিত করা হয়েছে, তদ্ যথা=*
*"শ্রীবিষ্ণোঃ শ্রবণে পরীক্ষিদভবদ্ বৈয়াসকিঃ কীর্তনে।*
*প্রহ্লাদঃ স্মরণে তদঙ্ঘ্রি ভজনে লক্ষ্মীঃ পৃথুঃ পূজনে।।*
*অক্রূরঃ স্তুতিবন্দনে কপিপতির্দাস্যেহথ সখ্যেহর্জুনঃ।*
*সর্বস্বাত্মনিবেদনে বলিরভুৎ কৃষ্ণাপ্তি যেষাং পরম্।।"*
*🌹দান সময়ে বলিরাজ যেরকম দান করেছিলেন,তা আত্নদানতুল্য। কিন্তু ভাবমিশ্র দাস্যযুক্ত আত্মনিবেদনের উদাহরণার্থ শ্রীঅম্বুরীষ মহারাজের নামই কীর্তিত হয়েছে।প্রেয়সীভাবের আত্মদান রুক্মিণীতে পরিদৃষ্ট হয় বা দেখা যায়।আমরা এখানে রসিকরাজ শ্রীচন্ডীদাস ঠাকুরের কৃত শ্রীবৃন্দাবন রসমাধুরীময় পদ্য হতে শ্রীমতী বৃন্দাবনেশ্বরীর একটি আত্মনিবেদনের পদ্য উদ্ধৃত করছি। যথা=*
*বঁধূ,কি আর বলিব আমি।*
*জীবনে মরণে, জনমে জনমে,*
*প্রাণনাথ হৈও তুমি।।*
*তোমার চরণে , আমার পরাণে,*
*লাগল প্রেমের ফাঁসি।*
*জাতি-কুল-শীল,সকল তেজিয়া,*
*ওপদে হইনু দাসী।।*
*ভাবিয়াছিলাম, এ তিন ভুবনে,*
*আর মোর কেহ আছে।*
*রাধা বলি কেহ, সুধাইতে নাই,*
*দাঁড়াব কাহার কাছে?*
*একুলে ওকুলে, দুকুলে গোকুলে,*
*আপনা বলিব কায়।*
*শীতল বলিয়া, শরণ লইনু*
*ও দুটি কমল পায়।।*
*না ঠেলহে ছলে, অবলা অখলে,*
*ত্রুটির নাহিক ওর।*
*ভাবিয়া দেখিনু , প্রাণনাথ বিনে,*
*গতি যে নাহিক মোর।।*
*গলায় বসন, করি নিবেদন,*
*শুনহে রসিক রায়।*
*চন্ডীদাস কহে, অনুগত জনে,*
*ছাড়া না উচিত ভায়।।*
*🌻আত্ননিবেদনের এই মধুর ভাব জগতের জন্য কোনও ধর্মগ্রন্থে নাই, অন্য কোন কাব্যেও নাই।রামপ্রসাদ বলতেন "চিনি হওয়ার চেয়ে চিনি খাওয়া ভাল "।যাঁরা সোহহং ভাবের সাধন করেন,আমরা তাঁদের সাধনার চরমফলেরপক্ষপাতী নহি।যদিও গাঢ়প্রেমের চরম আবেশে কখন কখন তন্ময়ত্ব (বিভোর)ভাবের উদয় হয় বটে, কিন্তু ঐরকম ভাবসাধকের হৃদয়ে প্রথম হতে আনয়ন করতে চেষ্টা করা জীবের পক্ষে অপরাধজনক বলেই বৈষ্ণব শাস্ত্রকারগণের অভিপ্রায় (উদ্দেশ্য)।পাপবিদ্ধ ক্ষুদ্রতম জীব নিজকে ব্রহ্ম বলে প্রকাশ করলে সেই উক্তি ভক্তজনের পক্ষে প্রকৃতই হৃদয়বিদারিকা।আত্মনিবেদনের আত্মবিসর্জন আছে, কিন্তু আত্মবিস্মরণ নাই।আত্মনিবেদনের আমিত্বের পূর্ণ তিরোধান না হলেও সে আমিত্বের নিজ অভিমানের আভাসলেশও থাকে না। "আমি" থাকে বটে, কিন্তু সে "আমি"র অভিমান থাকে না। যদি তাঁর কোনও অভিমানের উদয় হয়,সে অভিমান এই যে "আমিই" তোমার। বৈষ্ণব দার্শনিক এই ভাবে অনুপ্রাণিত হয়ে "তত্ত্বমসি" মহাবাক্যের ব্যাখ্যা করে বলেন "তৎ (তস্য) ত্বং অসি অর্থ্যাৎ তুমি তাঁর।(ষট্ পদীতে শ্রীমৎ শঙ্করও বলেছেন=*
*"সত্যপিভেদাপগমে নাথ তবাহং ন মামকী ত্বম্।*
*সামুদ্রোহি তরঙ্গঃ কচন সমুদ্রো ন তারঙ্গঃ।।"*
*🍁অর্থ্যাৎ হে নাথ!জীব ব্রহ্মে ভেদবুদ্ধি বিনষ্ট হলেও সত্য সত্যই প্রভো "আমি তোমার" এ কথা বলা যেতে পারে। কিন্তু তুমি আমার,এ কথা বলা যেতে পারে না।লোকে বলে, সমুদ্রেরই তরঙ্গ ; তরঙ্গের সমুদ্র এ কথা কেউ বলে না।*
*🌺সখ্য ও আত্মনিবেদন এই দুই প্রকারের সাধনভক্তি অতীব দুষ্কর, সুতরাং সাধকগণের মধ্যে এই দুই প্রকার সাধন অতীব বিরল।ধীর ভক্তগণের মধ্যেও অতি অল্প ব্যক্তিই এই দুই সাধনের যোগ্যতা লাভ করতে পারেন।ভাবশূন্য কেবল আত্মনিবেদন দুষ্করত্ব(দুঃসাধ্য) নিবন্ধন(হেতু) বিরল। মহিমাধিক্যে সেটি নাই।কেননা সেটিতে ভাবের অভাব।সখ্য কিন্তু উভয় প্রকারেই বিরল (কখনও ঘটে)।কেননা,বিনাভাবে কখনও সখ্য হয় না।সুতরাং দুষ্ট্ররত্ব নিবন্ধন ও ভাব প্রাচুর্য্যজনিত মহিমা হেতু সখ্য অতি বিরল।আবার আত্মনিবেদন যখন ভাবমিশ্র হয়ে উঠে,তখন সেটিও নিজ মহিমায় নিরতিশয়(অত্যন্ত বেশী)বিরল হয়ে থাকে। আমরা শ্রীশ্রীবৃন্দাবনেশ্বরীর যে আত্মনিবেদনের পদ উদ্ধৃত করেছি,তার সঙ্গে বৈধীভক্তির অন্তর্গত আত্মনিবেদনের সম্বন্ধ নাই বললেও হয়। শ্রীমতীর আত্ননিবেদন ভাবমহিমায় অদ্বিতীয়, সুতরাং অপরের পক্ষে ঐভাব একবারেই অলভ্য। আমাদের পক্ষে ভক্তিবিবেকের পদ্যে যে গো-বিক্রয়ের দৃষ্টান্তের উল্লেখ করা হয়েছে,সাধন ভক্তের ঐরকম আত্ননিবেদন-ফল-লাভ হলেই অকৈতব (অকপট)কৃষ্ণ-প্রেম-লাভের পথ ক্রমশ প্রসরতর হয়ে উঠে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব, নিজপ্রীয়োপহরণ🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda77.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
