✧═══════════•❁❀❁•═══════════✧
৭৫. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda75.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৪. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda74.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৫)শ্রীরামানন্দ রায়, কাষ্ঠ পুত্তলিকা*
*🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*যিনি ভগবানের পাদপদ্মেই সার বলে দৃঢ়বিশ্বাস করে স্থির থাকেন, তিনিই বৈষ্ণবশ্রেষ্ঠ।এর পরেই পূজ্যপাদ গ্রন্থকার মহোদয় এক সিদ্ধান্ত স্থাপন করেছেন তা এই যে=*
*"শ্রদ্ধামাত্রস্যতদ্ভক্তাবধিকারিত্বহেতুতা।*
*অঙ্গত্বমস্য বিশ্বাস-বিশেষত্ব তু কেশবে।।"*
*অর্থ্যাৎ শ্রীভগবানের প্রতি ভক্তি-বিষয়ে শ্রদ্ধাশীলমাত্রেরই অধিকারিতার হেতুতা আছে। সুতরাং এই শ্রদ্ধাকে শ্রীভগবৎসম্বন্ধীয় বিশ্বাস-বিশেষের অঙ্গত্ব বলা যায়। টীকাকারের অভিপ্রায় এই যে শ্রদ্ধা ও বিশ্বাস এক পর্যায়বাচক। কিন্তু পূর্ববস্থা ও উত্তরাবস্থা প্রকাশের জন্য শ্রদ্ধা ও বিশ্বাস এই দুই পৃথক শব্দের প্রয়োগ করা হয়েছে।*
*🌻মিত্রবৃত্তির উদাহরণ অগস্ত্য সংহিতা হতে উদ্ধৃত হয়েছে।সেটি এই যে =*
*"পরিচর্য্যাপরাঃ কেচিৎ প্রাসাদেষু চ শেরতে।*
*মনুষ্যমিব তং দ্রষ্টুং ব্যবহর্তুঞ্চ বন্ধুবৎ।।"*
*🍀অর্থ্যাৎ ভগবানকে মানুষের মতো দর্শন করবার জন্য এবং তাঁর সঙ্গে বন্ধুবৎ ব্যবহার করার জন্য কোন কোন মহাত্মা তাঁর মন্দিরে শয়ন করে থাকেন।*
*🌷ইহা হতে শ্রীপাদ শ্রীরূপগোস্বামী এই সিদ্ধান্ত করেছেন যে=*
*"রাগানুগাঙ্গতাস্য স্যাদ্বিধিমার্গানপেক্ষণাৎ।*
*মার্গদ্বয়েন চৈতেন সাধ্যা সখ্যবতি র্মতা।।"*
*🌺অর্থ্যাৎ এই সখ্য-সাধন যখন বিধির অপেক্ষা না থাকে,তখন সেটি রাগানুগা ভক্তির অন্তর্ভুক্ত হয়ে উঠে। সুতরাং বন্ধুভাবের রতি বা প্রেম= বিধিভক্তি ও রাগানুগাভক্তি, এই দুই প্রকারেই সাধিত হয়ে থাকে।*
*🌳দাস্য ও সখ্যের পরে আত্মনিবেদনের (৪৯) কথা উল্লিখিত হয়েছে। ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ বলেন=*
*"শ্রবণং কীর্তনং বিষ্ণোঃ স্মরণং পাদসেবনং।*
*অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম্।*
*ইতি পুংসার্পিতা বিষ্ণৌ ভক্তিশ্চেন্নব লক্ষণা।।"*
*🍁শ্রীপাদ ভক্তিরসামৃতসিন্ধুকার বৈধীভক্তির অঙ্গসমূহের মধ্যে এই নববিধা ভক্তির সবিশেষ উল্লেখ করেছেন। সেটিতে আত্মনিবেদনেরও যথেষ্ট আলোচনা পরিলক্ষিত হয়।তদীয় গ্রন্থে শ্রীমদ্ভাগবতের ১১শ স্কন্ধের ২৯শ অধ্যায়ের ৩২শ পদ্যটি উদাহরণ স্বরূপ উদ্ধৃত হয়েছে, তদযথা=*
*"মর্ত্যো যদা ত্যক্তসমস্তকর্মা নিবেদিতাত্মা বিচিকীর্ষতো মে।*
*তদামৃতত্বং প্রতিপদ্যমানো ময়াত্মভুয়ায় চ কল্পতে বৈ।।"*
*🌷অর্থ্যাৎ শ্রীকৃষ্ণ বলছেন "নশ্বর দেহ বিশিষ্ট মানুষ আত্মপোষণ ও আত্মীয় পোষণরূপ ঐহিক এবং পারত্রিক (ইহলোক ও পরলোক) সমস্ত কর্ম পরিত্যাগ করে যখন আমার কৃপালাভের অধিকারী হয়, তখন সে অমরত্ব লাভ করে সাষ্টিলক্ষণা(ভগবানের সমানগতি বা শক্তি লাভ, পঞ্চবিধ মুক্তির মধ্যে চতুর্থ প্রকার মুক্তি স=সমান +ঋষ্টি=গতি) মুক্তি পেয়ে থাকে। শ্রীমদ্ভাগবতগীতায় উক্ত-- "সর্বান্ ধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ"। এই আজ্ঞাও আত্মনিবেদনের উদাহরণ স্বরূপ।*
*🍀আত্মা শব্দের অর্থ কি, তা ধা বুঝলে আত্মনিবেদনের প্রকৃত অর্থ বুঝতে পারা যায় না। এই কারণে শ্রীপাদ রূপগোস্বামী লিখেছেন=*
*"অর্থো দ্বিধিত্মশব্দস্য পন্ডিতৈরুপপাদ্যতে।*
*দেহ্যহন্তস্পদং কৈশ্চিদ্দেহঃ কৈশ্চিন্মমত্বভাক্।।"*
*🌹অর্থ্যাৎ পন্ডিতগণ এইরকম জায়গায় আত্মন্ শব্দের দুইপ্রকার অর্থ করেন।একপ্রকার অর্থ=অহংত্বের আস্পদীভূত (আধার) দেহীই আত্মা। অর্থ্যাৎ যে পদার্থের "আমি" "আমার" ইত্যাকার (এইরকমের) জ্ঞান হয়, তিনিই আত্মা। আবার কেউ কেউ মমত্বভাক দেহকেই আত্মা বলে কথিত করে থাকেন।যেমন শ্রুতিতে আছে "আত্মানং সততং গোপায়িত" এখানে শরীরকেই আত্মা বলা হয়েছে। এই জায়গায় এই দুই অর্থই সুসঙ্গত বলে শ্রীগোস্বামীপাদ এই দুই অর্থেরই উল্লেখ করেছেন। বিশ্বপ্রকাশে আত্মন্ শব্দের সাতটি অর্থের উল্লেখ আছে, তদযথা=দেহ,মন,ব্রহ্ম,স্বভাব,ধৃতি(ধারণ), বুদ্ধি,ও প্রযত্ন (বারংবার বা সম্যক চেষ্টা)।পূজ্যপাদ গ্রন্থকার এখানে দেহী ও দেহ-- আত্মশব্দের এই দুই অর্থ গ্রহণ করেছেন এবং এতেই সেটির অন্যান্য অর্থও অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। দেহী সমর্পণের উদাহরণ, যথা যামুনাচার্য্য স্তোত্রে পায়=*
*"বপুরাদিবু যোহপি কোহপি বা গুণতোহসানি যথাতথাতথাবিধঃ।*
*তদরং তব পাদপদ্ময়ো রহমদ্যৈব ময়া সমর্পিতঃ।।*
*🌳হে ভগবন্!আমি যখন যে যোনিতে জন্মগ্রহণ করে যে প্রকার দেহধারণ করি না কেন, এবং গুণনিবন্ধন আমি যাই হই না কেন, সেই আমি আজ তোমার শ্রীপাদপদ্মে আত্মনিবেদন করে দিলাম।*
*🌲দেহ নিবেদনের উদাহরণ যথা ভক্তিবিবেকে=*
*"চিন্তাং কুর্য্যান্নরক্ষায়ৈ বিক্রীতস্য যথা পশোঃ।*
*তথার্পয়ন্ হরৌ দেহং বিরমেদস্যরক্ষণাৎ।।"*
*☘অর্থ্যাৎ পশু বিক্রীত হলে তার রক্ষার জন্য যেমন তার প্রতিপালকের আর কোনও চিন্তা থাকে না, সেই রকম শ্রীহরিকে দেহ নিবেদন করে এর রক্ষণের জন্য প্রযত্ন হতে প্রতিনিবৃত্ত হতে হবে।*
*🌻শ্রীমদ্ভাগবতের নববিধভক্তিসূচক শ্লোকের আত্মনিবেদন শব্দের ব্যাখ্যায় শ্রীধরস্বামী মহোদয়ও ঠিক এই কথায় বলেছেন, তদযথা=*
*"যথা বিক্রীতস্য গবাশ্বাদে র্ভরণং পালনাদি চিন্তা ন ক্রিয়তে, তথা দেহং তস্মৈ সমর্প্য তচ্চিন্তাবর্জনমিত্যর্থঃ।"*
*🌷পূজ্যপাদ ক্রমসন্দর্ভকার লিখেছেন= আত্মনিবেদনের কার্য্য আত্মার্থ চেষ্টাশূন্যতা।অর্থ্যাৎ নিজের দেহগেহাদি সংরক্ষণের সমস্ত চিন্তা ত্যাগ করে ভগবানের জন্য অখিল চেষ্টাময়ত্বই আত্মনিবেদনের কাজ। এই আত্মার্পণ, গো-বিক্রয়সমান। গো-স্বামী যতদিন নিজকে গোরুর অধিকারী বলে মনে করে,ততদিন পর্যন্ত তাকে সেটির ভরণ পোষণ ও রক্ষণাদির জন্য চিন্তা করতে হয়, কিন্তু যখন সে সেটিকে অন্যের কাছে বিক্রি করে,তখন আর সেটির জন্য গো-বিক্রেতার কোনও চিন্তা থাকে না। এইরকম যতদিন মানুষ দেহকে "আমার" বলে মনে করেন, ততদিন এই আমিত্বাভিমানের ফলে তাঁকে দেহের ভরণপোষণের জন্য ব্যতিব্যস্ত হতে হয়। কিন্তু মানুষ যদি কোটি জন্মের সৌভাগ্যের ফলে শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করতে পারেন, তখন তাঁর চিত্ত নিখিল-আত্মচিন্তা বিবর্জিত হয়ে শ্রীকৃষ্ণচরণে আসক্ত হয়ে পড়ে।*
🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব আত্মনিবেদন🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda76.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
