✧═══════════•❁❀❁•═══════════✧
২. মাঙ্গল্যময় ক্ষণ বা সময় 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu2.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১. নবদ্বীপ ধাম 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu1.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(০২)সংক্ষিপ্ত কথন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼মাঙ্গল্যময় ক্ষণ বা সময়🌼*
~~~~~~~~~~~~~~~~~~~
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
*🌴ফাল্গুন মাস।কাব্য আমোদীদের বসন্ত ঋতু।ভাব-বিলাসীদের মধুমাস। শীতের কম্প নেই,নিদাঘের(গ্রীষ্মের) ঘাম নেই,বর্ষার মেঘাডম্বর নাই।প্রত্যেকটি দিন-রাত সর্বদার জন্য মনোরম,উপভোগ্য।সর্বত্র একটি তৃপ্তি বিধায়ক আবহওয়া।মানুষের মন প্রাণের গতি স্বচ্ছন্দ,সাবলীল,যেন উর্ধমুখী।*
*🌳তিথিটি ছিল পূর্ণিমা।পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ঘরে নিশাপতির রাত্রিবিলাস।ফুলের সুবাস,জ্যোৎস্নার নিশ্বাস,বনে-উপবনে,লতায় পাতায় চন্দ্রিমা যেন বিগলিত। গঙ্গার উন্মুক্তবক্ষে প্রবাহিত গন্ধবহের স্নিগ্ধ করস্পর্শ।নবদ্বীপের নরনারীর মনে প্রাণে কে জানে কোন অজানা কারণে উদ্বেলিত আনন্দ।বিকেল বেলা হতেই সুরধূনীর তট জন কোলাহলে অপূর্ব শ্রীমন্ডিত। কর্ণ-রসায়ন ভাষায়=*
*🍀অসাবৃতূণাং পতিরগ্রতোহভবৎ,*
*তথৈব পক্ষঃসিত এব সোহভবৎ।*
*তথা তিথীনাং প্রবরা চ পূর্ণিমা,*
*গুণানুবন্ধী খলু মঙ্গলোদয়ঃ।।*
*(কর্ণ-রসায়ন=৩৪|২)*
*🌹বসন্ত ঋতু,শুক্লপক্ষ,তিথিশ্রেষ্ঠ পূর্ণিমা।সর্ববিধ মঙ্গলের উদয়ে মহামাঙ্গল্যের পরিসীমা।*
*🌺শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের অনুভবে=*
*"অনন্ত ব্রহ্মান্ডে যত আছে সুমঙ্গল।*
*সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল"।।*
*🌹ঐ দিন ছিল চন্দ্রগ্রহণ।রাহু চন্দ্রকে গ্রাস করতে আরম্ভ করল যেন এই কথা বলতে বলতে -- হে নিশানাথ তুমি,আর কেন বৃথা উদিত হচ্ছ-- ঐ দেখ অপর এক কলঙ্কহীন চন্দ্রমা পৃথিবীতে উদিত হচ্ছেন।*
*"অলং ত্বয়া সংপ্রতি শীতদীধিতিঃ।*
*সমুদগতোহন্যেস্তি ভুবীতি ভাবয়ন্।।*
*(কর্ণপুর=২|৪০)*
*🌼গ্রহণকালে হরিনাম কীর্তন।ইহা হিন্দুর চিরন্তনী রীতি।অগণিত ভক্ত দলে দলে খোল-করতালে হরিনাম কীর্তন করতে করতে, শুধু গঙ্গাতীর নহে,সারা নবদ্বীপ মুখরিত করে তুলল।হাজার হাজার নহে,লক্ষ লক্ষ লোক গঙ্গায় অবগাহনগত বা স্নান করছেন।কত লোকের দৃষ্টি গ্রহণ দর্শনর জন্য আকাশের দিকে তাকিয়ে রয়েছেন।কত কত ভক্ত কোমরজলে দাঁড়িয়ে স্তব-স্তুতি পাঠে নিবিষ্ট বা মনোযোগী।আর সকলের কন্ঠে হরিনামের রোল।"হরিবোল হরিবোল সবে এই শুনি।সকল ব্রহ্মান্ডে ব্যাপিলেক হরিধ্বনি"।।সর্বত্র একটি মনোহারি দৃশ্য।*
*🌹এই সুন্দর সময়, এই মরজগতের অসুন্দর মাটিতে আসিলেন এক অনিন্দ্য সুন্দর অমৃতময় "পুরুষবর"।অবতীর্ণ বা জন্মিলেন শ্রীগৌরাঙ্গসুন্দর।দরিদ্র ব্রাহ্মণ পন্ডিত শ্রীজগন্নাথ মিশ্রের আঙ্গিনায়,পতিব্রতা সতী শিরোমণি শচীদেবীর অঙ্কদেশে বা কোলমধ্যে।উর্ধে ধ্যানমগ্ন আকাশ,নিম্নে কীর্তনমুখর বাতাস,মধ্যে অবতীর্ণ হলেন বৃন্দাবনের রসরাজ,বিশ্বজগতের রাজাধিরাজ।ধারণ করলেন একটি বুকজোড়া শিশুর সাজ।*
*"হেনই সময়ে সর্ব জগতজীবন।*
*অবতীর্ণ হইলেন শ্রীশচীনন্দন।।*
*🌹এলেন তিনি মানবের মাঝে,মানবের সাজে।রূপের ছটায় শ্রীজগন্নাথ মিশ্রের গৃহাঙ্গন সমুজ্জ্বল।হাসির ছটায়তপ্ত মানুষের চিত্তে শান্তির হিল্লোল।আনন্দ উল্লাসময় ভূমিকায় প্রেমঘন পুরুষের অবতরণ।উদ্দেশ্য তপ্ত-জীবের প্রাণে শান্তির অমিয়ধারা বর্ষণ মাধ্যমে চিরতৃপ্তি সম্পাদন। চৌদ্দশত সাত শকাব্দের ফাল্গুন মাসের তেইশে।১৪৮৬ খ্রীষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের আঠারোই।চন্দ্র ছিলেন সিংহ রাশিতে।সিংহলগ্ন তখন পূর্ব উদয়াচলে উদীয়মান।ক্ষণটি পরম শুভদ।বারটি শুক্রবার।কেহ বা শনিবারও বলেন।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*ধারাবাহিক*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩. ভবিষ্যৎ উক্তি 💮 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/mahaprabhu3.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
