✧═══════════•❁❀❁•═══════════✧
৭৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব, নিজপ্রীয়োপহরণ🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda77.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব আত্মনিবেদন🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda76.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৭)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব, নিজপ্রীয়োপহরণ।*
********************************************
*🌻(৫০) নিজপ্রিয়োপহরণের কথা বলা হয়েছে।নিজের প্রিয় দ্রব্যাদি ভগবানকে অর্পণ করা বৈধীভক্তির অঙ্গ। শাস্ত্র এই যে =*
*"যদ্ যদিষ্টতমং লোকে যচ্চাতিপ্রিয়মাত্মনঃ।*
*তদরিবেদয়ন্মহ্যং তদনন্ত্যার কল্পতে।।"*
*🌷অর্থ্যাৎ শ্রীভগবান বলছেন, যে সব দ্রব্য জনসমাজে অতি উৎকৃষ্ট এবং যে সব দ্রব্য নিজের অতি প্রিয়তম, তা আমাকে নিবেদন করে দিলে সেটি অনন্ত ফলপ্রদ হয়।*
*🦚এই স্থানে ইষ্টতম দ্রব্য এবং আত্মপ্রিয় দ্রব্য অর্থ-- শাস্ত্রবিধিসম্মত নিবেদ্য দ্রব্যই বুঝতে হবে।অনিবেদনযোগ্য পদার্থের নিবেদন "নিজ প্রিয়োপহরণ" বিধির তাৎপর্য্য নয়। অথবা বৈষ্ণবের "নিজপ্রিয়োপহরণ" কখনও অনিবেদনযোগ্য হতে পিরে না।কেননা, বৈষ্ণবের কখনও অবৈষ্ণবোচিত দ্রব্যে স্পৃহা (বাসনা) জন্মিতে পারে না। টীকাকার মহোদয় বলেন, "যচ্চাতিপ্রিয়মাত্মনঃ" পদে যে চকার আছে সেটির অর্থ ভগবানেরও যাহা প্রিয়, এই অর্থ বুঝতে হবে।তারপরে "তদর্থেহখিলচেষ্টিতম্ (৫১) অর্থ্যাৎ বৈষ্ণবের সমস্ত কাজই ভগবানের উদ্দেশ্যে সম্পন্ন করতে হবে। পঞ্চরাত্রে লিখিত আছে ==*
*"লৌকিকী বৈদিকীবাপি যা ক্রিয়া ক্রিয়তে মুনে।*
*হরিসেবানুকূলৈব সা কার্য্যা ভক্তিমিচ্ছতা।।"*
*🪷অর্থ্যাৎ হে মুনে!যাঁরা ভক্তি লাভের ইচ্ছুক, তাঁরা লৌকিক ও বৈদিক যে সব কাজ করবেন,তাদেরকে তার সকল সব কাজই হরিসেবার অনুকূলে করতে হবে।*
*🌺শ্রীভগবানের উদ্দেশ্যে অখিল (সমস্ত)কাজ করা,কার্য্যফল তাতেই সমর্পণ করা এবং তাঁতেই আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হওয়া অকৈতব (অকপট) কৃষ্ণপ্রেম লাভের প্রধান উপায়। এই ভাবই অকপটত্বের সাধন।আত্মপ্রীতির জন্য যা কিছু করা যায় তাইই কাম।আর নিজের প্রীতি-সাধনের কোনও অভিপ্রায় না রেখে কেবল ভগবানের প্রীতির জন্যই যখন জীবের সমস্ত চেষ্টার উদ্যম জন্মে, তখন সেটি যে অকৈতব কৃষ্ণপ্রেম লাভের সোপান স্বরূপ হবে তাতে আর সন্দেহ কি?দাস্য,সখ্য, আত্মনিবেদন, তদর্থে তার অর্থে বা মানে)সমস্ত চেষ্টা এই সব সাধনা দ্বারা ভগবানের চরণে জীবের সম্বন্ধ ক্রমশঃই দৃঢ়তর(শক্তপোক্ত) হয়ে উঠে। এই ভক্তি হতেই প্রেমের উদয় হয়।*
*🙏অতঃপরে শরণাপত্তির(৫২) কথা উল্লিখিত হয়েছে।শরণাপত্তি সম্বন্ধে শ্রীভক্তিরসামৃতসিন্ধুতে কেবল নাম উল্লেখ মাত্র করা হয়েছে।এ সম্বন্ধে শ্রীহরিভক্তিবিলাসে যথেষ্ট আলোচনা পাওয়া যায়।""শরণাপত্তি"" কাকে বলে?প্রথমে তার অর্থ করা প্রয়োজনীয়। "শরণ" শব্দের কয়েকটি অর্থ অভিধানে দেখতে পাওয়া যায়। অমরের মতে শরণ শব্দের অর্থ গৃহ এবং রক্ষাকর্তা।মেদিনী অভিধানে লিখিত আছে "শরণং",গৃহরক্ষি ত্রোর্বধরক্ষণয়োরপি "।অর্থ্যাৎ শরণ শব্দ গৃহ,রক্ষিতা,বধ ও রক্ষণ অর্থে। ব্যবহার হয়ে থাকে। ঘাতক অর্থেও শরণ শব্দের ব্যবহার দেখা যায়। শৃ ধাতুর অর্থ হিংসা করা। কিন্তু শরণ অর্থ রক্ষণ আশ্রয় বা আশ্রয় দাতৃরূপে ব্যবহৃত হলে "শৃণাতি দুঃখমনেনেতি করণে ল্যুট " অর্থ্যাৎ ইহা দ্বারা দুঃখ বিনষ্ট হয় এই অর্থে করণে ল্যুট প্রত্যয় দ্বারা শরণ শব্দ সাধিত হয়।আশ্রয় ও রক্ষাকর্তা অর্থেই এই শব্দের অধিকতর ব্যবহার পরিলক্ষিত হয়ে থাকে। শ্রীপাদ শ্রীজীব গোস্বামীও টীকায় শরণ শব্দের এই দুই অর্থই করেছেন,তদ্ যথা=*
*"শরণং প্রপন্নোহস্মি রক্ষিতৃত্বেন বৃতবানস্মি শরণং তদাশ্রয়ং প্রাপ্তঃ ; শরণ শব্দেন তদ্বয়মপি (আশ্রয়-রক্ষিত্রোঃ) উচ্যতে।"*
*🙏শরণ ও আপত্তি এই দুই শব্দের সন্ধিতে শরণাপত্তি শব্দ সাধিত হয়।আপত্তি শব্দের অর্থ এখানে প্রাপণ বা পাওয়া।শরণাপত্তি পদের অর্থ-- শরণ-প্রাপণ। শ্রীকৃষ্ণের পদাশ্রয়ণই শরণাপত্তির তাৎপর্য্য (আসল অর্থ)।*
*🌹এতে এখন হতে মনে হতে পারে যে শরণাপত্তি, দাস্য,সখ্য ও আত্মনিবেদনেরই অন্তর্গত।ফলে শরণাপত্তিতেও ঐ রকম মনোবৃত্তির প্রয়োজন।তাহলেও দাস্য,সখ্য ও আত্মনিবেদন হতে শরণাপত্তির পার্থক্য আছে। "আমি একমাত্র শ্রীকৃষ্ণের আশ্রিত, শ্রীকৃষ্ণই আমার একমাত্র রক্ষিতা" এই বলে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করাই আত্ম-নিবেদনের তাৎপর্য্য। এই উদাহরণের অর্থ শ্রীভাগবত হতে একটি প্রমাণ উদ্ধৃত করা হয়েছে। উদ্ধব ভগবানকে বলছেন=*
*আজ এই পর্যন্ত থাক*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda78.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
