শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৯৪. চতুর্বর্ণের উৎপত্তি🌻 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob94.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৩. বৈষ্ণবাচার্য্যগণের অভিমত 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob93.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৪. চতুর্বর্ণের উৎপত্তি🌻 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob94.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌻🌻চতুর্বর্ণের উৎপত্তি🌻🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀উক্ত মৌলিক হংস বর্ণ হতেই সমাজের সুশৃঙ্খলতা-সাধন ও অভাব পূরণ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ক্ষত্রিয়, বৈশ‍্য ও শূদ্রের উৎপত্তি হয়েছে।যথা=*
*"কামভোগ-প্রিয়াস্তীক্ষ্ণাঃ ক্রোধনা প্রিয়সহসাঃ।*
*ত‍্যক্ত-স্বধর্মরক্তাঙ্গা স্তে দ্বিজাঃ ক্ষত্রতাং গতাঃ"।।*
           *(মহাভারত শান্তি পর্ব ১৮৮|১১)*
*🌹"অর্থ‍্যাৎ যে সকল দ্বিজ রজগুণপ্রভাবে কামী, ভোগপ্রিয় এবং ক্রোধ-পরতন্ত্র সাহসিক কর্মে অর্থ‍্যাৎ যুদ্ধ-বিগ্রহাদিতে লিপ্ত হয়েছিলেন তাঁরা ব্রাহ্মণধর্ম ত‍্যাগ হেতু রক্তবর্ণ ক্ষত্রিয় হলেন।*
*"গোভ‍্যোবৃত্তিং সমাস্থায় পীতাঃ কৃষ‍্যুপজীবিনঃ।*
*স্বধর্মান্ নানুতিষ্ঠন্তি তে দ্বিজাঃ বৈশ‍্যতাং গতাঃ"।।*
                                  *(ঐ=১২)*
*☘যে সমুদয় দ্বিজ রজ ও তমগুণপ্রভাবে পশুপালন ও কৃষিকার্য‍্যের দ্বারা জীবিকা-নির্বাহ করতেন,তাঁরা স্বধর্ম ত‍্যাগ হেতু পীতবর্ণ বৈশ‍্য হলেন।*
*"হিংসানৃত‍প্রিয়া লুব্ধাঃ সর্বকর্মোপজীবিনঃ।*
*কৃষ্ণাঃ শৌচপরিভ্রষ্টা স্তে দ্বিজাঃ শূদ্রতাং গতাঃ"।।ঐ=১৩*
*🌺যে সকল দ্বিজ তমগুণপ্রভাবে হিংসা-পরতন্ত্র মিথ‍্যা-প্রিয়, লোভী ও শৌচ পরিভ্রষ্ট হয়ে সর্ববিধ কর্ম‍ের দ্বারা জীবিকার্জন করতে লাগলেন,তাঁরা শূদ্র হলেন।*
*🌹এই জন্যই সমস্ত উপনিষদের সার ভাগ শ্রীমদ্ভাগবতগীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন =*
*"চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্মবিভাগশঃ "।৪|১৩*
*🌷"গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারবর্ণের সৃষ্টি করেছি "। আরও বলেছেন=*
*"ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বিশাং শূদ্রাণাঞ্চ পরন্তপ।*
*কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈঃ"।।১৮|৪১*
*🌺জীবমাত্রই ত্রিগুণাত্মক, সুতরাং তাদের প্রত‍্যেকের ক্রিয়ারও পার্থক্য আছে।মানুষের মধ্যেও উক্ত গুণত্রয়ের ইতর বিশেষ থাকাতে স্বভাবেরও অনেক প্রকার পার্থক্য আছে।তারমধ‍্যে সাত্বিক-স্বভাববিশিষ্ট ব‍্যক্তিগণ ব্রাহ্মণ,রজঃ স্বভাব বিশিষ্ট ব‍্যক্তিগণ ক্ষত্রিয়,তম স্বভাব বিশিষ্ট ব‍্যক্তিগণ শূদ্র এবং রজস্তম-গুণ-মিশ্রিত স্বভাবের ব‍্যক্তিগণ বৈশ‍্য।এই জন্যই এদের পৃথক পৃথক কর্ম প্রবিভক্ত হয়েছে*।
*☘পূর্বোক্ত গীতা-বচনের ব‍্যাখ‍্যান্তর করে বলেন যে, সৃষ্টির প্রথমে ভগবান চারবর্ণের আত্মা চার প্রকার করে সৃষ্টি করেছেন অর্থ‍্যাৎ ব্রাহ্মণের আত্মা সত্ত্বপ্রধান,ক্ষত্রিয়ের রজঃ প্রধান,বৈশ‍্যের রজস্তম প্রধান  এবং শূদ্রের আত্মা তমঃ প্রধান।ইহা সম্পূর্ণ যুক্তি ও শাস্ত্র-বিরুদ্ধ।আত্মা গুণাতীত পদার্থ,গীতাতেই উল্লিখিত হয়েছে। (১৪ অঃ ১৯ শ্লোক দ্রষ্টব‍্য) গুণাদি জীবের জন্মগত নহে, সাধনাদি উৎকৃষ্ট উপায় দ্বারা তাদের এই সকল গুণ লব্ধ হয়ে থাকে।এই সকল গুণ মানুষের জন্মগত হলে আর জ্ঞান প্রাপ্তির আবশ‍্যকতা উপলব্ধি হয় না। অতএব জাতি নির্বিশেষে যিনিই সত্ত্বগুণসম্পন্ন হবেন তিনিই প্রধান হবেন,তিনিই ব্রাহ্মণ হবেন।ইহাই সর্বভূতে সমদর্শী ভগবান কথিত ভাগবত ধর্ম।ফলে যাঁতে যে বর্ণাভিব‍্যঞ্জক লক্ষণ দেখা যাবে,তিনি সেই বর্ণ বলে সংজ্ঞিত হবেন,ইহা হিন্দু শাস্ত্রের মত, ইহাই উদার-প্রকৃতি আর্য‍্য ঋষিগণের অভিপ্রায়। কর্মফলে দ্বিজগণ শূদ্রাদি প্রাপ্ত হলেও তাঁরা চিরকালই যে ধর্ম ও যজ্ঞাদি ক্রিয়াতে বঞ্চিত থাকবেন,তা নয়।তাঁদের মধ্যে যাঁরা সত্ত্বস্বভাব বিশিষ্ট হয়ে সত্ত্বধর্মকে আশ্রয় করবেন, তিনি অবশ্যই জাত‍্যুৎকর্ষ লাভ করবেন।*
*"ইত‍্যেতেঃ কর্মভির্ব‍্যস্তা দ্বিজা বর্ণান্তর গতাঃ।*
*ধর্ম যজ্ঞক্রিয়া তেষাং নিত‍্যং ন প্রতিষিধ‍্যতে "।।১৮|১৪*
*🍀অর্থাৎ মহাভারত শান্তি পর্বতে এই সমস্ত কর্ম দ্বারা দ্বিজগণ অন‍্যান‍্য বর্ণ প্রাপ্ত হয়েছেন, ধর্ম ও যজ্ঞক্রিয়া যে চিরকাল এঁদের পক্ষে নিষিদ্ধ রয়েছে তা নহে।*
*🔥যিনি বেদবিহিত আচারাদির অনুষ্ঠান করেন এবং যাঁতে সত্ত্ব গুণের বিকাশ দেখা যায়,তিনি শূদ্র হলেও ব্রাহ্মণ বলে নির্দেশ করিবে। যথা=*
*"ক্ষান্তং দান্তং জিতক্রোধং জিতাত্মানং জিতেন্দ্রিয়ম্।*
*তমেব ব্রাহ্মণং মন‍্যে শেষাঃ ইতি স্মৃতাঃ"।।*
         *(বৃদ্ধ গৌতম সংহিতা,২১ অঃ)*
*🌲পুনশ্চ*
*"অগ্নিহোত্রব্রতপরান্ স্বাধ‍্যায় নিরতান্ শুচীন্।*
*উপবাসরতান্ দান্তাং স্তান্ দেবা ব্রাহ্মণান্ বিদুঃ"।।ঐ*
*🔥অর্থ‍্যাৎ ক্ষমাবান্, দমশীল,জিতক্রোধ, জিতাত্মা ও জিতেন্দ্রিয় ব‍্যক্তিকেই ব্রাহ্মণ বলে জানবে, আর সকলে শূদ্র।যাঁরা অগ্নিহোত্রব্রত এবং স্বাধ‍্যায়নিরত,শুচী, উপবাসরত ও দান্ত, দেবতাগণ তাঁদেরকে ব্রাহ্মণ বলে জানেন।এই প্রকার মহাভারত পর্ব ২০৫ অধ‍্যায়েও উক্ত হয়েছে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৫. চতুর্বর্ণের উৎপত্তি 🏵️ ব্রাহ্মণ কে ❓বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob95.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৯৩. বৈষ্ণবাচার্য্যগণের অভিমত 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob93.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯২. বর্ণ-----প্রকরণ🌻বৈষ্ণবের----দ্বিজত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob92.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৩. বৈষ্ণবাচার্য্যগণের অভিমত 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob93.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণবাচার্য্যগণের অভিমত*
"""""""""""""""""""""""""""""""""""'''''''''''''''''
*🍀বর্তমান সময়ে ব্রাহ্মণ বললে বুঝে থাকেন,যাঁর পিতা ব্রাহ্মণ জাতি এবং মা ব্রাহ্মণী তিনিই ব্রাহ্মণ।ব্রাহ্মণের ঔরসে এ ব্রাহ্মণীর গর্ভে যাঁর জন্ম হয় নাই,তিনি কিছুতেই ব্রাহ্মণ হতে পারেন না।বর্তমান সময়ে ব্রাহ্মণজাতি বিষয়ে লোকের ধারণা এইরকম। কিন্তু বেদ-ধর্মসংহিতা পুরাণাদিতে এর বিপরীত বিশ্বাসের যে পরিচয় পাওয়া যায়,তা আগেই কিঞ্চিৎ বলা হয়েছে। ঋগ্বেদের পুরুষসূক্ত ব‍্যতীত অন‍্যান‍্য সূক্তের যেখানেই ব্রাহ্মণশব্দ কোন ব‍্যক্তিকে বোধ করাবার উদ্দেশ্যে প্রযুক্ত হয়েছে, সেখানেই দেখতে পাওয়া যায় ব্রাহ্মণ শব্দ কোন নির্দিষ্ট জাতি বিশেষকে বোধ না করায়ে স্তুতিপাঠক ঋত্বিক মাত্রকেই বোধ করিয়ে থাকে।তাছাড়া "বিপ্র" শব্দের যে প্রয়োগ দেখতে পাওয়া যায়,সেটি কোন জাতি বিশেষকে বুঝায় না।সেটির অর্থ মাধাবী বা বুদ্ধিমান।পরন্তু ঋগ্বেদীয় পুরুষসূক্তের বর্ণ-উৎপত্তি-বোধক ঋক্ টি আলোচনা করলে চারবর্ণের সৃষ্টি যে গুণ ও কর্মের বিভাগ অনুসারে হয়েছে,তা স্পষ্ট প্রতিপন্ন হয়।*
         *🌻ব্রাহ্মণ--নির্ণয়🌻*
*🍀১১শ,ঋকে জিজ্ঞাসা করা হয়েছে =*
*"যৎপুরুষং ব‍্যদধুঃ কতিধা ব‍্যকল্পয়ন্।*
*মুখং কিমস‍্য কৌ বাহু কা ঊরুপাদা উচ‍্যতে"।।*
*🌹১২শ,ঋকে উক্ত প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে=*
*"ব্রাহ্মণোহষ‍্য মুখমাসীবাহু রাজন‍্যঃ কৃতঃ।*
*উষ্ক তদস‍্য যদ্বৈশ‍্যঃ পদ্ভ‍্যাং শূদ্রো অজায়ত "।।৮|৪|১৯*
*🍁প্রশ্ন হচ্ছে=যাঁকে পুরুষ বলে বিধান করা হল,তিনি কি প্রকার কল্পিত হন?অর্থ‍্যাৎ তিনি বাস্তবিক শরীরী নন, তবে কবিগণ কিরূপে তাঁর শরীর কল্পনা করেন?তাঁর মুখ কি? বাহুদ্বয় কি? উরু বা পাদদ্বয়ই বা কি?*
*🌻এর উত্তরে বলা হয়েছে -- ব্রাহ্মণকে তাঁর মুখ স্বরূপ কল্পনা করা হয়েছিল,ক্ষত্রিয়কে তাঁর বাহুদ্বয় কল্পনা করা হয়েছিল,বৈশ‍্য, সেই পুরুষের উরু কল্পিত করা হয়েছিল এবং শূদ্রকে তাঁর পদরূপে কল্পনা করা হয়েছিল।যদিও শূদ্র সম্বন্ধে "পদ্ভ‍্যাং শূদ্র অজায়ত" অর্থ‍্যাৎ পদদ্বয় হতে শূদ্র জন্মেছিল, স্পষ্ট উল্লেখ আছে, তথাপি প্রশ্নে যখন "ব‍্যকল্পয়ন্" শব্দ রয়েছে এ ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য যথাক্রমে তাঁর মুখ,বাহু ও উরু রূপেই কল্পিত হয়েছে।তখন পদ হতে শূদ্রের উৎপত্তি কল্পনা ছাড়া অন‍্য কোনরকম অর্থ সঙ্গত বোধ হয় না। ষে যাইহোক,বৈদিক-কালে যে,কোন জাতিভেদ প্রথা ছিল না,তাতে কোন সন্দেহ নাই।জীব-সৃষ্টির পরে যেরকম বৃত্তি অবলম্বন করলেন,তাঁরা সেইরকমে ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য,শূদ্র এই চার ভাগে বিভক্ত হলেন।প্রথমে মানুষদের মধ্যে বর্ণ বা জাতিগত কোন পার্থক্য ছিল না =*
*"ন ফিশেষোহস্তি বর্ণানাং সর্বং ব্রহ্মময় জগৎ।*
*ব্রহ্মণা পূর্ব সৃষ্টং হি কর্মণা বর্ণতাং গতং "।।*
          *(মহাভারত,শান্তিপর্ব=১৮৭|১০)*
*🌼অর্থ‍্যাৎ আদিকালে কোন বর্ণ বা জাতিভেদ ছিল না, জগৎ ব্রহ্মময় ছিল, সুতরাং মানুষমাত্রেই দ্বিজ বা ব্রাহ্মণ নামে সমাখ‍্যাত ছিলেন।কেবল কর্মদ্বারাই বর্ণভেদ সূচিত হয়েছে।*
*🌷তৈত্তিরীয় ব্রাহ্মণে উল্লিখিত হয়েছে =*
*"দৈব‍্যো বৈ বর্ণো ব্রাহ্মণঃ আসুর্য‍্যো শূদ্রঃ।১২|৬|৭*
*🌺অর্থ‍্যাৎ দেবভাব হতে ব্রাহ্মণ বর্ণের ও আসুরভাব হতে শূদ্রবর্ণের উৎপত্তি হয়েছে।*
*"অসতো বৈ এষ সম্ভূতো যৎ শূদ্রাঃ।৩|২।*
*🌹অর্থ‍্যাৎ এই শূদ্র অসৎ-সম্ভূত।*
*🌻অতএব সমাজের আদিম অবস্থায় মানবের স্ব স্ব গুণ ও কর্মের উচুনীচ অনুসারেই ব্রাহ্মণাদি বর্ণের উৎপত্তি হয়েছিল।জন্মের সঙ্গে এর কোন সম্বন্ধ ছিল না।যাঁরা সৎ, সদাচারী তাঁরা আর্য‍্য বা ব্রাহ্মণ এবং যারা অসৎ বা অসদাচারী তাঁরা অনার্য‍্য বা শূদ্র।*
*🌹শ্রীমদ্ভাগবতে লিখিত আছে =*
*"এক এব পুরা বেদ প্রণব সর্ববাঙ্ময়ঃ।*
*দেব নারায়ণো নান‍্য একাগ্নি বর্ণ এব চ"।।৯|১৪|৪৮।*
*☘পুরাকালে সর্ববাঙ্ময় প্রণব একমাত্র বেদ ছিলেন, এবং এক অগ্নি ও এক বর্ণ বা জাতি ছিল।এই একবর্ণের নাম "হংস"। যথা-- আদৌ কৃতযুগে বর্ণো নৃণাং হংস ইতি স্মৃতঃ। এই হংসবর্ণের নারায়ণ-পরায়ণত্ব হেতু সকলেই যে বৈষ্ণব ছিলেন,তা সহজেই অনুমান করা যায়। এই বেদ প্রণীহিত বৈষ্ণবধর্মের সাহায্যে যেমন সহজে ব্রাহ্মণত্ব বা বৈষ্ণবত্ব লাভ হয়, সেরকম আর কোন সাধনাতেই হয় না।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৪. চতুর্বর্ণের উৎপত্তি🌻 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob94.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৯২. বর্ণ-----প্রকরণ🌻বৈষ্ণবের----দ্বিজত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob92.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯১. বর্ণ------প্রকরণ 🏵️ বৈষ্ণব শূদ্র নহে 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob91.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯২. বর্ণ-----প্রকরণ🌻বৈষ্ণবের----দ্বিজত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob92.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯২)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*💧💧বর্ণ-----প্রকরণ💧💧*
*🌻বৈষ্ণবের----দ্বিজত্ব🌻*
****************************
*🌹এই শ্লোকের টীকায় শ্রীপাদ সনাতন গোস্বামী লিখেছেন-- "নৃণাং সর্বেবামেব দ্বিজত্বং বিপ্রতা", অর্থ‍্যাৎ রসের বিধান অনুসারে যেমন কাঁসাও খনিজাত সোনার মতো বর্ণে,গুণে ও মূল‍্যে তুল‍্যতা প্রাপ্ত হয়, সেইরকম মানুষমাত্রেই যথা-বিধানে বৈষ্ণবীদীক্ষা গ্রহণ করলে দ্বিজত্ব অর্থ‍্যাৎ বিপ্রতা প্রাপ্ত হন।এখানে "বিপ্রতা প্রাপ্ত হন" বলায় বুঝতে হবে, বৈষ্ণবমাত্রেই তখন বেদপাঠে অধিকারী হতে পারেন,তা স্পষ্ট প্রমাণিত হল।পুনশ্চ কাশীখন্ডে লিখিত আছে=*
*"অন্ত‍্যজা অপি তদ্রাষ্ট্রে শঙ্খচক্রাঙ্কধারিণঃ।*
*সংপ্রাপ‍্য বৈষ্ণবীং দীক্ষাং দীক্ষিতা ইব সংভুব"।।*
*🍀অর্থ‍্যাৎ ময়ূরধ্বজ প্রদেশে অন্ত‍্যজ জাতিও বৈষ্ণবীদীক্ষায় দীক্ষিত হয়ে যাজ্ঞিকের মতো শোভা পেয়ে থাকেন।*
*🌺বৈষ্ণবের এই বিপ্র-তুল‍্য ব‍্যবহার দর্শন করে অনেক কর্মজড় ব্রাহ্মণাভিমানী স্মার্তজন বৈষ্ণবকে ভ্রষ্টাচারী বলে উপহাস ও নিন্দা করে থাকেন।আরো বলে থাকেন, বৈষ্ণব বর্ণাশ্রম ধর্ম মানে না। কিন্তু তাঁদের জানা উচিত,বৈষ্ণবধর্ম বেদ-প্রণিহিত ধর্ম, সুতরাং বৈষ্ণবজন বেদানুসারেই বর্ণাশ্রম ধর্ম পালন করে থাকেন, তাঁরা বেদ-বিরুদ্ধ কপোল-কল্পিত কোন বিধি-নিষেধের অনুবর্তী হন না।অতএব বৈষ্ণবের বিপ্রতুল‍্যতা বেদ-মূলক।বেদ কোন বর্ণবিশেষকে উল্লেখ না করে দীক্ষিত মাত্রকে ব্রাহ্মণ বলেছেন।যথা শতপথ ব্রাহ্মণে=*
*"তদ্বৈ বসন্ত এবাভ‍্যারভেত বসন্তো বৈ ব্রাহ্মণস‍্যর্তু য উ বৈ কশ্চ যজতে ব্রাহ্মণীভূয়ৈব যজতে।" ১৩ প্রপা। অঃ ৪|১|১।*
*🌹অর্থ‍্যাৎ বসন্তেই আরম্ভ করা আবশ‍্যক।বসন্তই ব্রাহ্মণের ঋতু,যে কেউ যজন করে থাকেন তিনিই ব্রাহ্মণ হয়ে যজন করেন।*
*💧বৈষ্ণবের দ্বিজত্ব, বেদ-সিদ্ধ।*
*🍀ফাল্গুন চৈত্র মাসই বসন্ত ঋতু।এই দুই মাসই দীক্ষা গ্রহণের প্রশস্ত সময়।যথা হরিভক্তি বিলাসে ২য়, বিঃধৃত=*
*"ফাল্গুনে সর্ববশ‍্যত্ব মাচার্য‍্যোঃপরিকীর্তিতঃ।* *(আগমে)*
*মন্ত্রারম্ভস্তু চৈত্রে স‍্যাৎ সমস্ত পুরুষার্থদঃ"। (গৌতমীয়ে।*)
*🌻ফলে বসন্তকালই বৈষ্ণবীদীক্ষা গ্রহণ করে ভগবদ্ভক্তজন আরম্ভ করতে হয়,ইহাই বৈদিক বিধান।বেদ এইরকম দীক্ষিত ব‍্যক্তিকে ব্রাহ্মণ বলে নির্দেশ করেছেন। ঐতরেয় ব্রাহ্মণে স্পষ্ট লিখিত আছে।*
*"যথৈতদ্ ব্রাহ্মণস‍্য দীক্ষিতস‍্য ব্রাহ্মণো দীক্ষিষ্টেতি।*
*দীক্ষামাবেদয়ন্ত‍্যেব মেবৈতৎ ক্ষত্রিয়স‍্য"।। ৩|৪ অঃ।।*
*🌹অর্থ‍্যাৎ যে প্রকার ব্রাহ্মণের দীক্ষা সময় "আমি অমুক ব্রাহ্মণ দীক্ষা,নিচ্ছি" বলে আবেদন করতে হয়, সেইরকম ক্ষত্রিয়কেও "আমি অমুক ব্রাহ্মণ" বলে আবেদন করতে হয়।*
*🍀এই শ্রুতির ভাষ‍্যে আপস্তম্ভ সূত্রের যে বচন উদ্ধৃত হয়েছে,তাতে উক্ত শ্রুতির মর্ম আরও স্পষ্টতর হয়েছে। যথা=*
*"ব্রাহ্মণো বা এষ জায়তে যো দীক্ষতে তস্মাদ্রাজন‍্য বৈশ‍্যৌ অপি ব্রাহ্মণ ইত‍্যেবাবেদয়তি "।।*
*🌷অর্থ‍্যাৎ যে দীক্ষা গ্রহণ করে,সে ব্রাহ্মণ হয়ে যায়। সুতরাং ক্ষত্রিয় বৈশ‍্যকেও দীক্ষা গ্রহণের পরে "ব্রাহ্মণ" বলে আবেদন করতে হবে।*
*🌼এইসব বৈদিক বচনকে আশ্রয় করেই পুরাণসমূহ বৈষ্ণবকে "দ্বিজাধিক" বলে ঘোষণা করেছেন। যথা নারদীয়ে=*
*" শ্বপচোহপি মহীপাল বিষ্ণোর্ভক্তো দ্বিজাধিকঃ।"*
*🌺অর্থ‍্যাৎ হে রাজন্!বিষ্ণুভক্তিহীন ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য অপেক্ষা শ্বপচ কুলোৎপন্ন বিষ্ণুভক্ত অর্থ‍্যাৎ বৈষ্ণবের মহিমা ও গৌরব অনেক বেশী।*
*🍀এই জন্যই শ্রীপাদ সনাতন গোস্বামী শ্রীহরিভক্তি বিলাসের টীকায় লিখেছেন=*
*"যতঃ শূদ্রেষ্বন্ত‍্যজেষ্বপি যে বৈষ্ণবা স্তে শূদ্রাদয়ো ন কিলোচ‍্যন্তে"।*
*🌷অর্থ‍্যাৎ শূদ্র কি অন্ত‍্যজ কুলে জন্মগ্রহণ করলেও বিষ্ণদীক্ষা গ্রহণের পর বৈষ্ণব-সদাচার পালন দ্বারা যদি "বৈষ্ণব" সংজ্ঞা লাভ হয়, তবে আর তাকে শূদ্রাদি নীচজাতি বলা যায় না। কিন্তু ভগবদ-দীক্ষা প্রভাবে তাঁদের বিপ্র-সাম‍্য সিদ্ধ হয়।*
*"কিঞ্চ ভগবদ্দীক্ষা প্রভাবেন শূদ্রাদীনামপি বিপ্র-সাম‍্যং সিদ্ধমেব।"*
*🍁ফলে যে ব‍্যক্তি দীক্ষা গ্রহণ করেন তিনিই বিপ্রের মতো শ্রীভগবৎ-যজন যোগ‍্যতা লাভ করে থাকেন।*
*🌻এই বৈদিক সিদ্ধান্ত অনুসারেই শ্রীপাদ সনাতন গোস্বামী বলেছেন=*
*"অতএব বিপ্রৈঃ সহ বৈষ্ণবানামেকত্রৈব গণনা"।*
*🍀অর্থ‍্যাৎ বৈষ্ণবকে বিপ্রের সঙ্গে একত্র গণনা করবে। যেহেতু হরিভক্তি-সুধোদয়ে শ্রীভগবদ্ ব্রহ্মসংবাদে উক্ত হয়েছে =*
*"তীর্থান‍্যশ্বত্থতরবো গাবো বিপ্রা স্তথাদ্বয়ং।*
*মদ্ভক্তাশ্চেতিবিজ্ঞেয়াঃ পঞ্চৈতে তনবো মম "।।*
*🌷মানে=তীর্থ,অশ্বত্থতরু,বৈষ্ণব এই পাঁচটি আমার তনু বলে জানবে। শ্রীগোস্বামীপাদ শ্রীমদ্ভাগবতাদি হতে আরও বহু প্রমাণ উদ্ধৃত করে মন্তব‍্য প্রকাশ করেছেন যে=*
*"ইত্থং বৈষ্ণবানাং ব্রাহ্মণৈঃ সহ সাম‍্যমেব সিদ্ধতি।*
*কিঞ্চ,বিপ্রাদ্দিষড়্ গুণযুতাদিত‍্যাদি বচনৈরবৈষ্ণব ব্রাহ্মণেভ‍্যো নীচজাতি জাতানামপি বৈষ্ণবানাং শ্রৈষ্ঠ‍্যং নির্দিন‍্যতেতরাং"।*
*☘অতএব পূর্বোক্ত শ্রৌত প্রমাণ ও তদনুগত পৌরাণিক বচন অনুসারে বুঝা যাচ্ছে যে, জাতি পূজ‍্য নহে, গুণই পূজ‍্য।কিন্তু গুণ ও কর্ম অনুসারেই বর্ণ নির্ণয় হয়ে থাকে। যথা=*
*"ন জাতি পূজ‍্যতে রাজন্ গুণাঃ কল‍্যাণকারকাঃ।*
*চন্ডালমপি বৃত্তস্থং তং দেবা ব্রাহ্মণং বিদুঃ"।।*
                     *(বৃদ্ধ গৌতম সংহিতা ২১ অঃ)*
*🍁অর্থ‍্যাৎ হে রাজন!জাতি পূজ‍্য নহে,গুণই কল‍্যাণকার।চন্ডালও যদি বৃত্তস্থ হয় অর্থ‍্যাৎ যথাবিধি দীক্ষা গ্রহণ করে সদাচার পরায়ণ হয়,দেবতাগণ তাকে ব্রাহ্মণ বলে জ্ঞাত হন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৩. বৈষ্ণবাচার্য্যগণের অভিমত 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob93.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৯১. বর্ণ------প্রকরণ 🏵️ বৈষ্ণব শূদ্র নহে 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob91.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯০. শ্রীবিষ্ণুই দীক্ষার স্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯১. বর্ণ------প্রকরণ 🏵️ বৈষ্ণব শূদ্র নহে 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob91.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*❄❄বর্ণ------প্রকরণ❄❄*
*🍀🍀বৈষ্ণব শূদ্র নহে🍀🍀*
~~~~~~~~~~~~~~~~~~~~
*💧অতএব বৈষ্ণব যে সে কুলে জন্মগ্রহণ করলেও বিষ্ণু-দীক্ষা প্রভাবে ও বৈষ্ণব-সদাচার পালনে তাঁর শূদ্রাদি জাতিদোষ বিনষ্ট হয়ে যায়।তখন তিনি ভাগবত বা বৈষ্ণব জাতিতে উন্নীত হন।পদ্মপুরাণে ভগবদ্ব্রহ্ম-সংবাদে উক্ত হয়েছে =*
*"ন শূদ্রা ভগবদ্ভক্তা স্তে তুভাগবতাঃ মতাঃ।*
*সর্ববর্ণেষু তে শূদ্রা যে ন ভক্তা জনার্দনে"।।*
*🌻অর্থ‍্যাৎ ভগবদ্ভক্তগণ শূদ্র নহে, তাঁরা ভাগবত নামে অভিহিত।যারা ভগবানের প্রতি ভক্তিমান না হয়, তারা যে কোন বর্ণ হোক না কেন, তাদেরকে শূদ্র বলে জানবে। আরও কথিত আছে=*
*"অর্চ‍্যেবিষ্ণৌ শিলাধীর্গুরুষু নরমতি বৈষ্ণবে জাতিবুদ্ধি ☆ ☆ ☆ বিষ্ণৌ সর্বেশ্বরেশে তদিতর সমধির্যস‍্য বা নারকী সঃ।*
*🍀অর্থ‍্যাৎ যে নরাধম শালগ্রামে শিলাবুদ্ধি,গুরুদেবে নরবুদ্ধি এবং বৈষ্ণবে জাতিবুদ্ধি করে, সে নারকী, সুতরাং প্রায়শ্চিত্তার্হ।*
*🍁পুনশ্চ পদ্মপুরাণে মাঘ-মাহাত্ম‍্যে উক্ত হয়েছে =*
*"শ্বপাকমিব নেক্ষেত লোকে বিপ্রমবৈষ্ণবং।*
*বৈষ্ণবো বর্ণবাহ‍্যেহপি পুনাতি ভুবনত্রয়ম্"।।*
*🌻অর্থ‍্যাৎ ইহলোকে অবৈষ্ণব বিপ্রকে চন্ডালের সমান ও দর্শন করে না, কিন্তু বৈষ্ণব বর্ণবাহ‍্য হলেও ত্রিভুবন পবিত্র করে থাকে।*
*🌷বৈষ্ণব শূদ্রাদি নীচ-কুলোৎপন্ন হলেও তার সেই দুর্জাতিত্ব দীক্ষা ও ভক্তি প্রভাবেই নষ্ট সঙ্গে থাকে। যথা=*
*"ভক্ত পুনাতি মন্নিষ্ঠা শ্বপচান্নাপি সম্ববাৎ"।* *শ্রীভাঃ ১১স্কন্ধ*।
*🌻শ্রীহরিভক্তি বিলাসে এই শ্লোকের টীকায় শ্রীপাদ সনাতন গোস্বামী লিখেছেন= "সম্ভবাৎ জাতিদোষাদপি পুনাতি"। অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি নিষ্ঠাপূর্বক আমার প্রতি ভক্তি প্রকাশ করে থাকে,সে চন্ডালাদি জাতিদোষ হতে মুক্ত হয়ে পবিত্র হয়ে থাকে। সুতরাং যাঁর "বৈষ্ণব" বে সংজ্ঞা হয়, তিনি পূর্বজাতিদোষ হতে মুক্ত হয়ে দন্ডীর মতো অবশ্যই উৎকৃষ্ট জাতিত্ব প্রাপ্ত হয়ে থাকেন।শ্রীপাদ জীবগোস্বামী ভক্তিসন্দর্ভে লিখেছেন=*
*ইতি শ্রীপৃথুচরিতানুসারেণ যৎকিঞ্চিৎ।*
*জাতাবপ‍্যুত্তমত্বমেব মন্তব‍্যম্।।*
*🌹অর্থ‍্যাৎ পৃথুরাজ অতি নীচকুলোদ্ভব হলেও তাঁর আদেশ সর্বত্র পালিত হত।তিনি সপ্তদ্বীপের একছত্র শাসনকর্তা ছিলেন। কিন্তু ব্রাহ্মণকুল এবং অচ‍্যুত-গোত্র বৈষ্ণবগণের উপর তার কোন শাসন ছিল না।*
*"সর্বত্রাস্খলিতাদেশঃ সপ্তদ্বীপৈক-দন্ডধৃক্।*
*অন‍্যত্র ব্রাহ্মণকুলাদন‍্যত্রাচ‍্যুত-গোত্রতঃ"।।*
              *(শ্রীভাঃ ৪|২১|১১)*
*🍁এই পৃথুচরিতানুসারে বিচার করে দেখা যায়,যে কোন কুলে জন্ম হোক না কেন,"বৈষ্ণব" আখ‍্যা লাভ করলে জাতিতেও উত্তমত্ব লাভ করবে।এইই মন্তব‍্য। অতঃপর তিনি শাস্ত্রবাক‍্য উদ্ধৃত করে নিজ বাক‍্যের সমর্থন করেছেন। তদ্ যথা=*
*"যস‍্য যল্লক্ষণং প্রোক্তং পুংসো বর্ণাভিব‍্যঞ্জকম্।*
*যদন‍্যত্রাপি দৃশ‍্যেতে তত্তেনৈব বিনির্দিশেৎ"।।*
                  *(শ্রীভাঃ ৭ম, স্কন্ধ,১১অঃ)*
*🌻অর্থ‍্যাৎ শাস্ত্রে ব্রাহ্মণাদি বর্ণচতুষ্টয়ের বর্ণজ্ঞাপক যে সব লক্ষণ লক্ষিত হয়,তবে তাকে সেই বর্ণ বলে নির্দেশ করবে।*
*☘এই জন্যই বৈষ্ণবে ব্রাহ্মণের বহু লক্ষণ পরিদৃষ্ট হওয়ায় এবং বিষ্ণুদীক্ষা প্রভাবে দ্বিজত্ব বা বিপ্রতা সিদ্ধ হওয়ায় বৈষ্ণব, বধাহ্মণ-সদৃশ বা "বৃত্ত-ব্রাহ্মণ"। যথা=*
*"যথা কাঞ্চনতাং যাতি কাংস‍্যং রসবিধানতঃ।*
*তথা দীক্ষা-বিধানেন দ্বিজত্বং জায়তে নৃণাং"।।*
*(হরিভক্তিবিলাস ধৃত তত্ত্বসাগর বচন)*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯২. বর্ণ-----প্রকরণ🌻বৈষ্ণবের----দ্বিজত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob92.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৩২. শ্রীমতীর বিষাদ বিরহ 😪 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya132.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩১. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩২)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*😪😪শ্রীমতীর বিষাদ বিরহ😪😪*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
                   *(০৬)*
*দেবী চেয়ে ভাল মানবী আমার,*
               *সংসার-সাগর-তরণী।*
*(আহা)গোরা মাখা আছে তনুতে তোমার,*
               *পাগলী আমার জননী।।*
*পীযূষচুম্বিত পাপিয়ার স্বরে,*
*মা!মা!মা!মা! ব'লে ডাক গো আমারে।*
*ভুলে যাই জ্বলা ক্ষণিকের তরে,*
          *শোন মা সুচারু হাসিনী।*
*(আহা)গোরা-মাখা-আছে তনুতে তোমার,*
           *পাগলিনী আমার জননী।।*
                      *(০৭)*
*আয় মা! আয় মা!আয় মা! বুকেতে,*
           *আর না ছাড়িব ভুলিয়া।*
*(আহা)দেখ মা!দেখ মা!বিষাদ-অনলে,*
             *পরাণ যেতেছে জ্বলিয়া।।*
*আয় মা! পরাই সুনীল বসন,*
*আয় মা!পরাই কনক-ভূষণ,*
*আয় ক'রে দিই কবরী বন্ধন,*
                 *গৈরিক বসন খুলিয়া।*
*(আহা)জুড়া মা!আমার ব‍্যথিত জীবন,*
          *জননী! জননী! বলিয়া।।*
*🌻শচীমা শ্রীমতীর কাছে আর বেশীক্ষণ থাকতে পারলেন না।শ্রীমতীর সন্ন‍্যাসিনী মূর্তি তিনি আর দেখতে পারছেন না।শচীমা উঠে কাঁদতে কাঁদতে নিজ ঘরের ভিতরে গেলেন।শ্রীমতী বুঝলেন,মা আমার ভীষণ ব‍্যথা পেয়েছেন,তিনি আর বসে থাকতে পারলেন না, তাড়াতাড়ি বেশ পরিবর্তন করে শচীমার নিকট গমন করলেন।গিয়ে দেখলেন বৃদ্ধা মা ভূমিশয‍্যায় শয়ন করে নীরবে রোদন করছেন।বিষ্ণুপ্রিয়া তাঁর নিকটে বসে শাশুড়ির পিঠে হাত দিলেন, কিন্তু শচীমা উঠতে পারলেন না,শয়ন করেই ডান হাত বাড়িয়ে পুত্রবধূর গলা জড়িয়ে ধরলেন।শ্রীমতীর উষ্ণ অশ্রুজলে শচীমায়ের গাত্রবসন সিক্ত হয়ে অঙ্গ স্পর্শ করল।তখন তিনি আর স্থির থাকতে পারলেন না।উঠে বসে শচীমা শ্রীমতীর নয়ন আঁচল দিয়ে মুছিয়ে দিলেন। তিনি নয়ন মুছতে মুছতে বললেন,মাগো! আমরা এ জনম কেবল কাঁদতেই এসেছি।কেঁদে কেঁদে জীবন কাটাইব।পূর্বে বলেছি,রোদনই আমাদের ভজন।তুমিও কাঁদ,আমিও কাঁদি।আমাদের কান্নাতেই জগৎজীব কাঁদবে,তারা উদ্ধার হবে।নিমাই আমার যখন গৃহে ছিল, বাছা আমার রাতদিন কাঁদত,নয়নজলে তাঁর বক্ষ ভেসে যেত।আমি ভাবতাম, নিমাই আমার এত কাঁদে কেন? নিজে আচরিয়া নিমাই আমার জীবকে ধর্মশিক্ষা দিবার জন্য গৃহত‍্যাগী হয়ে সন্ন‍্যাসী হয়েছে।নিজে কেঁদে অপরকে কাঁদিতে শিখিয়েছেন।মা! তোমার স্বামী  মানুষ নহেন, তিনি যা শিক্ষা দিয়েছেন,তাই করো।কেঁদে কেঁদে তাঁকে ডাক,সঙ্গে আমিও ডাকি, তাহলেই তাঁকে পাব।*
*🍀শচীমায়ের কথাগুলি শ্রবণ করে বিষ্ণুপ্রিয়া নীরবে রোদন করতে লাগলেন,শচীমাও পুত্রবধূর সঙ্গে যোগ দিলেন।শচী ও বিষ্ণুপ্রিয়ার অশ্রুজলে কলিহত জীবের পাপ ধৌত হল।মহাপ্রভুর মনোবাঞ্জা পূর্ণ হল।শ্রীগৌরাঙ্গ একদিন নিতাইচাঃদকে বলেছিলেন=*
*🌿🌿ব্রজের খেলা বনভ্রমণ।*
*😭😭নদের খেলা এবার কেবল রোদন।।*
*😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯০. শ্রীবিষ্ণুই দীক্ষার স্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob90.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৯. দীক্ষার আবশ‍্যকতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯০. শ্রীবিষ্ণুই দীক্ষার স্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌹🌹বর্ণ---------প্রকরণ🌹🌹*
*🙏শ্রীবিষ্ণুই দীক্ষার স্বামী 🙏*
#####################
*🌷অতএব বিষ্ণু-পূজা করলে সকল দেবতারই সন্তোষ সাধিত হয়। তাই শ্রীমদ্ভাগবতে ৪|৩১|১২ উক্ত হয়েছে =*
*"যথা তরোর্মূল নিষেচনেন তৃপ‍্যন্তি তৎ স্বন্ধভুজোপশাখাঃ।*
*প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বার্হণমচ‍্যুতেজ‍্যা"।।*
*🌻অর্থ‍্যাৎ তরু-মূলে জল সেচন করলে যেমন তার কান্ড-শাখা-প্রশাখা পর্য‍্যন্ত প্রফুল্ল হয়ে থাকে,অন্নাহার করলে যেমন সমস্ত ইন্দ্রিয়ের পরিপুষ্টি ও স্ফুর্তি সাধিত হয় সেইরকম একমাত্র অচ‍্যুত শ্রীহরির অর্চনা করলেই সকল দেবতারই তৃপ্তি হয়ে থাকে।*
*🍁এই কারণেই দীক্ষিত ব‍্যক্তি বৈষ্ণব নামে অভিহিত হয়ে থাকেন।দীক্ষিত ব‍্যক্তি দীক্ষা গ্রহণের পরে সর্বথেবময় বিষ্ণুকে আপন প্রভু স্বীকার করে তাঁর পূজা করে থাকেন। দীক্ষিত ব‍্যক্তির মন্ত্র-দেবতার পূজা করা নিত‍্য কর্তব‍্য। যথা আগমে পায়=*
*"লব্ধা মন্ত্রস্তু যো নিত‍্যং নার্চয়েন্মন্ত্র-দেবতাং।*
*সর্বকর্মাফলং তস‍্যানিষ্টং যচ্ছতি দেবতা"।।*
*🍀অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি মন্ত্র লাভ করে প্রত‍্যহ মন্ত্র-দেবতাকে অর্চনা না করেন, তাঁর সমস্ত কর্ম নিষ্ফল হয় এবং মন্ত্র-দেবতা তাঁর অনিষ্ট সাধন করেন।*
*💧অতএব দীক্ষগ্রহণ যে সকলেরই অবশ‍্য কর্তব‍্য, তাতে কোন সন্দেহ নাই। আবার দীক্ষিত ব‍্যক্তি যে "বৈষ্ণব"নামে অভিহিত হয়ে থাকেন,তা ঐতরেয় ব্রাহ্মণে স্পষ্ট বিবৃত হয়েছে =*
*"বৈষ্ণবো ভবতি বিষ্ণু র্বৈ যজ্ঞ স্বয়মেবৈনং।*
*তদ্দেবতরা স্বেন চ্ছন্দসা সম্বর্ধয়তি"।।*
            *(১ পঞ্জিকা,৩অ,৪র্থ খন্ড)*
*🌺যে ব‍্যক্তি বিষ্ণু দীক্ষা গ্রহণ করেন, সে ব‍্যক্তি "বৈষ্ণব" নামে অভিহিত হয়ে থাকেন।যজ্ঞই বিষ্ণুর নাম।বিষ্ণু-দেবতা স্বয়ং স্বতন্ত্র রূপে সেই পুরুষের (যাঁর নিকট হতে দীক্ষা গ্রহণ করা হয় এ যিনি বৈষ্ণব হন তাঁদের) বর্ধন করে থাকেন।*
*🌹এই বৈদিক সিদ্ধান্ত অনুসারেই শ্রীহরিভক্তি-বিলাসের দ্বিতীয় বিলাসে বিষ্ণু-যামলের এই কথা উদ্ধৃত হয়েছে।*
*"অতো গুরুং প্রণম‍্যেবং সর্বস্বং বিনিবেদ‍্য চ।*
*গৃহ্নীয়াদ্বৈষ্ণবং মন্ত্রং দীক্ষা পূর্বং বিধানতঃ"।।*
*🙏অতএব গুরুদেবকে প্রণাম করো।আপনার সর্বস্ব শ্রীগুরুচরণারবিন্দে সমর্পণ করো এবং দীক্ষা পূর্বক যথাবিধি বৈষ্ণব গ্রহণ করো। দীক্ষার শব্দের ব‍্যুৎপত্তি। যথা=*
*🌻🌻দীক্ষা শব্দের ব‍্যুৎপত্তি🌻🌻*
*"দিব‍্যজ্ঞানং যতো দদ‍্যাৎ কুর্য‍্যাৎ পাপস‍্য সংক্ষয়ং।*
*তস্মাদ্দীক্ষেতি সা প্রোক্তা দেশিকৈস্তত্ত্বকোবিদৈঃ"।।*
*🌺অর্থ‍্যাৎ যা দিব‍্যজ্ঞান প্রদান করে এবং পাপক্ষালন করে,সেই প্রকরণকে তত্ত্বজ্ঞ দেশিকগণ দীক্ষা বলে থাকেন।*
*🌼বিষ্ণুমন্ত্র গ্রহণ করে যিনি "বৈষ্ণব" সংজ্ঞা লাভ করেন অর্থ‍্যাৎ যিনি ধর্মে বৈষ্ণব কর্মে বৈষ্ণব, এমন কি জাতি-পরিচয়েও বৈষ্ণব বলে অভিহিত সঙ্গে থাকেন,তাঁতে জাতিভেদ বা জাতিবুদ্ধি থাকতে পারে না।সকল বৈষ্ণবই তখন এক স্বতন্ত্র বৈষ্ণবজাতিতে পরিণত হন। ব্রহ্মবৈবর্ত পুরাণে উক্ত হয়েছে =*
*"ব্রহ্ম ক্ষত্রিয় বিটশূদ্রা শ্চতস্রো জাতয়ো যথা।*
*স্বতন্ত্রা জাতিরেকা চ বিশ্বেষু বৈষ্ণবাভিধা"।।*
              *(ব্রহ্মখন্ড=১১|৪৩)*
*🍀অর্থ‍্যাৎ ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য ও শূদ্র এই চার জাতি ; কিন্তু জগতে বৈষ্ণব নামে এক জাতি আছে, তা এই চারজাতির অন্তর্গত নহে,স্বতন্ত্র বা স্বাধীন।পরন্তু চার-বর্ণের উপরিচর=*
*⭐তাদৃশ বৈষ্ণবের জাতিভেদ বা জাতিবুদ্ধি করা শাস্ত্রে ঘোর অপরাধজনক কীর্তিত হয়েছে। যথা ইতিহাস-সমুচ্চয়ে-------*
*"শূদ্রম্বা ভগবদ্ভক্তং নিষাদং শ্বপচং তথা।*
*বীক্ষতে জাতি সামান‍্যাৎ স যাতি নরকং ধ্রুবং"।।*
*☘বৈষ্ণব---স্বতন্ত্র---জাতি☘*
*অর্থ‍্যাৎ ভগবদ্ভক্ত বা বৈষ্ণব শূদ্র, চন্ডাল বা শ্বপচ যে কোন হীন কুলে জন্মগ্রহণ করলেও তাকে সামান্যজাতি রূপে, বা অন‍্য শূদ্রাদি যেরকম, ইনিও সেইরকম ইত‍্যাদি সমানজাতি রূপে দর্শন করলে নিশ্চয় নরকগামী হতে হয়।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯১. বর্ণ------প্রকরণ 🏵️ বৈষ্ণব শূদ্র নহে 📖 বৈষ্ণব বিবৃতি🙏শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob91.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৮৯. দীক্ষার আবশ‍্যকতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob89.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৮. বর্ণ------প্রকরণ 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৯. দীক্ষার আবশ‍্যকতা 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*🌹🌹বর্ণ------প্রকরণ🌹🌹*
*🌻🌻দীক্ষার আবশ‍্যকতা🌻🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*"শালগ্রাম-শিলা পূজাং বিনা যোহশ্নাতি কিঞ্চন।*
*স চন্ডালাদি বিষ্ঠায়া মাকল্পং জায়তে ক্রিমি"।।*
*🍀অর্থ‍্যাৎ শ্রীশালগ্রামশিলার্চন ব‍্যতীত যে ব‍্যক্তি কিছু ভোজন করে,সে কল্পকাল পর্য‍্যন্ত চন্ডাল বিষ্ঠার ক্রিমি হয়ে জন্মগ্রহণ করে।*
*☘ইত‍্যাদি বচনে পূজার নিত‍্য আব‍শ‍্যকতা সূচিত হওয়ায়,দীক্ষা গ্রহণেরও নিত‍্যত্ব সূচিত হয়েছে। অতএব দীক্ষা গ্রহণ জীব মাত্রেরই যে অবশ‍্য কর্তব‍্য,তাতে সন্দেহ নাই। অদীক্ষিত ব‍্যক্তি পশুর সমান, আগেই বলা হয়েছে। এইরকম পশু হওয়ার কথা,বেদের অঙ্গ নিরুক্তগ্রন্থে স্পষ্ট উল্লিখিত আছে =*
*"স্থানুরয়ং ভারহারঃ কিলভুদধীত‍্য বেদং ন বিঙ্গানাতি যোহর্থম্"।*
                    *(১ অঃ। ১৮)*
*🍁অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি বেদ অধ‍্যয়ন করেও বেদের অর্থ পরিজ্জাত ধা হয়, সে স্থানুর(উই ঢিপি) মতো জড় ; তার বেদাধ‍্যয়ন,শর্করাবাহী পশুর মতো কেবল ভার-বহন মাত্র।ফলে তার বেদপাঠ পন্ডশ্রম মাত্র। সুতরাং যাঁরা বেদপাঠ করে বেদের অর্থ অবগত হন,তাঁদেরই বেদপাঠ সার্থক।বেদের মুখ‍্য অর্থ কি,স্বয়ং বেদই তা প্রকাশ করেছেন।*
*🙏🙏🙏বেদের মুখ‍্যার্থ🙏🙏🙏*
*🍀যথা ঋগ্বেদ,প্রথম মন্ডল=*
*"ঋচো অক্ষরে পরমে ব‍্যোমান্ যস্মিন্ দেবা অবিবিশ্বে নিষেদুঃ।*
*যস্তন্নবেদ কিমৃচা করিষ‍্যতি য উতদ্বিদুস্ত ইমে সমাসতে"।।*
           *(২|৩|২১|১৬৪ সূঃ)*
*🌹পরমব‍্যোম্ অর্থ‍্যাৎ সর্বব‍্যাপক এবং অক্ষর অর্থ‍্যাৎ অবিনশ্বর পরমেশ্বরেই সমস্ত মন্ত্র ও সমস্ত দেবতা দেবতা অবস্থিত।যে ব‍্যক্তি সেই পরমেশ্বর অর্থ‍্যাৎ বিষ্ণুর বিষয় কিছুমাত্র অবগত না হয়,তার সেই বেদমন্ত্রে কি করবে?*
*⭐এই বৈদিক বচনের তাৎপর্য‍্য অনুসরণ করে "শ্রীনারদ-পঞ্চরাত্র" বলেছেন=*
*"বিষ্ণুতত্ত্বং পরিজ্ঞায় একং চানৈক ভেদগং।*
*দীক্ষয়েন্মেদিনীং সর্বাং কিং পুনশ্চোপসন্ততান্ "*
*🌷অর্থ‍্যাৎ এক বা বহুভেদগত বিষ্ণুতত্ত্ব জেনে,কেবল দীক্ষার অর্থ জানা ব‍্যক্তি কে,জেনে নিখিল জগতকে দীক্ষা প্রদান করবেন।*
*🌹অতএব যাঁরা পরমেশ্বযকে অবগত হন,পরমেশ্বর কেবল তাঁদেরই প্রাপ্ত হন।ফলে সমস্ত বেদমন্ত্র এবং সেই মন্ত্র প্রতিপাদ‍্য অগ্নি ইন্দ্রাদি সমস্ত দেবতা পরমেশ্বর বিষ্ণুতেই অবস্থিত অর্থ‍্যাৎ পরমেশ্বরই সকলের আধার।বেদের এই সার সিদ্ধান্ত যাদের হৃদয়ঙ্গম না হয়,তাদের পক্ষে বেদপাঠ পন্ডশ্রম মাত্র।কিন্তু উক্ত বেদার্থ পরিজ্ঞান ভগবত-আরাধনা ব‍্যতিরেকে কখনই সম্ভব হয় না। আবার ভগবত-আরাধনের অধিকার, বিনা দীক্ষার সিদ্ধ হয় না।এইজন‍্যই ইতঃপূর্বে উক্ত হয়েছে।অদীক্ষিত ব‍্যক্তি পশুর সমান।*
*🌼অনেকে বলে থাকেন, দীক্ষা গ্রহণের কোন দরকার নাই। যজ্ঞোপবীত ধারণই প্রধান সংস্কার এবং গায়ত্রীই মূলমন্ত্র।অতএব উপবীত (পৈতা) গ্রহণ করে গায়ত্রী জপ করলেই সমস্ত সিদ্ধ হয়ে যায়।বেদে যজ্ঞোপবীত ও গায়ত্রীর বিধান আছে, দীক্ষার বিধান নাই।*
*🍀যাঁরা কখনও বেদ আলোচনা করেননি,তাঁরা একথা বললে তত আশ্বর্য‍্যের বিষয় হয় না,পরন্তু যাঁরা নিজেকে বেদজ্ঞ পন্ডিত বলে মনে করেন,তাঁদের পক্ষে এইরকম উক্তি অতীব আক্ষেপের বিষয়।বেদে দীক্ষা প্রকরণ অতি সুন্দরভাবে উল্লিখিত হয়েছে।যথা যজুর্বেদ=*
*"ব্রতেন দীক্ষামাপ্নোতি দীক্ষয়াপ্নোতি দক্ষিণম্।*
*দক্ষিণা শ্রদ্ধামাপ্নোতি শ্রদ্ধয়া সত‍্যমাপ‍্যতে"।।*
                    *(অঃ ১৯ মঃ ৩০)*
*☘অর্থ‍্যাৎ গুরু সেবারূপ ব্রতদ্বারা মানুষ দীক্ষা প্রাপ্ত হয়,দীক্ষা হতে দক্ষিণার প্রাপ্তি,দক্ষিণা দানেই শ্রদ্ধার উদয় হয় এবং শ্রদ্ধা হতেই সত‍্য প্রাপ্ত হওয়া যায়।*
*💧আবার ঐতরেয় ব্রাহ্মণ,প্রথম অধ‍্যায়ে উক্ত হয়েছে =*
*"ঋতং রাব দীক্ষা,সত‍্যম্ দীক্ষা।*
*তস্মাদীক্ষিতেন সত‍্যমেব বদিতব‍্যম্।।*
                              *(১|১|৬)*
*🌷অর্থ‍্যাৎ দীক্ষাই ঋত(পরব্রহ্ম),দীক্ষাই সত‍্য।অতএব দীক্ষিত ব‍্যক্ষির সত‍্যবাদী হওয়া কর্তব‍্য।*
*🌹অধুনা (বর্তমান) দীক্ষা-মন্ত্রের অনেক বৈলক্ষণ ল ক্ষিত হয়।কেউ রুদ্রমন্ত্রে,কেউ শক্তিমন্ত্রে,আরও কেউ কেউ অন‍্যান‍্য দেবতার মন্ত্রে দীক্ষা গ্রহণ করে থাকেন। কিন্তু এইরকম দীক্ষাকে প্রকৃত দীক্ষা বলা যায় না,দীক্ষভাস মাত্র বলা যায়।যেহেতু বিষ্ণুই দীক্ষার দেবতা ; সুতরাং বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করিলেই দীক্ষা পূর্ণ হয়ে থাকে।ফলে বৈষ্ণবী দীক্ষাতেই দীক্ষার পূর্ণতা সিদ্ধ হয় এবং এটিই বেদ সম্মত। যথা ঐতরেয় ব্রাহ্মণে পাওয়া যায় =*
*"অগ্নিশ্চহবৈ বিষ্ণুশ্চ দেবানাং দীক্ষাপালৌ।*
*তৌ দীক্ষায়া ইশাতে তদ্ যদাগা বৈষ্ণবম্ হবির্ভবতি।।*
*যৌ দীক্ষায়া ইশাতে তৌ প্রীতৌ দীক্ষাম্ প্রযচ্ছতাম্।*
*যৌ দিক্ষয়িতারৌ তৌ দীক্ষয়েতাং"।।*
                        *(২|১|৪ খন্ডে)*
*অর্থ‍্যাৎ অগ্নি এবং বিষ্ণু দেবতাগণের দীক্ষাপালক।এই দেবতাদ্বয়ই দীক্ষার ঈশ্বর।এই কারণে আগ্না-বৈষ্ণব হরি হয়।যাঁরা দীক্ষার স্বামী হবেন, তাঁরা প্রসন্ন হয়ে দীক্ষা দান করবেন।দীক্ষাদান যোগ্য ব‍্যক্তিই দীক্ষাদান করবেন। এই শ্রৌত প্রমাণ অনুসারে সিদ্ধ হল যে,অগ্নি ও বিষ্ণুই দীক্ষার স্বামী।*
*🙌🙌🙌বিষ্ণুই দীক্ষার স্বামী 🙌🙌*
*🌻অগ্নি হতে দীক্ষার আরম্ভ অর্থ‍্যাৎ হোমক্রিয়ার আরম্ভ হয়ে বিষ্ণু-মন্ত্র গ্রহণেই দীক্ষার পরিসমাপ্তি হয়। আবার বিষ্ণুই যে সর্বোত্তম দেবতা, এবং সর্বদেবময়,তা আগে কথা হয়েছে।অতএব এক্ষণে এই সিদ্ধান্ত করতে পারা যায় যে,বৈদিক বিধান অনুসারে বৈষ্ণবী দীক্ষাই প্রকৃত দীক্ষা।যেহেতু বেদ,বিষ্ণুকেই দীক্ষার স্বামী বলেছেন।আরও বিষ্ণুর পর যখন অন‍্যকোন দেবতা নাই, তখন বিষ্ণু-মন্ত্র গ্রহণ রূপ দীক্ষা-সংস্কারের উপরও আর কোন সংস্কার নাই, এবং এক বিষ্ণু-পূজাতেই সমস্ত দেবতার পূজার সিদ্ধ হয়ে যায়।* *সুতরাং বিষ্ণুপূজকের অর্থ‍্যাৎ বৈষ্ণবের আর অন‍্য কোন দেবতার পূজার প্রয়োজন হয় না। শ্রুতি বলেন="বিষ্ণু সর্বা দেবতাঃ"।*
*বানান ভুল মার্জনীয়*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯০. শ্রীবিষ্ণুই দীক্ষার স্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds