শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৯৪. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda94.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯৪. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda94.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৩. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda93.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৪)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
        *রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
        <><><><><><><><><><><><
*🍁শ্রীচরিতামৃতের আদিলীলার চতুর্থ অধ‍্যায়ে গোপীভাবের দার্শনিক তত্ত্ব পাঠ করেছেন।গোপীগণ বিশুদ্ধ প্রেমবতী।তাঁদের চিত্তে একবিন্দুও কামগন্ধলেশ বিবর্জিত, যথা=*
*আত্মসুখদুঃখে গোপীর নাহিক বিচার।*
*কৃষ্ণসুখ হেতু চেষ্টা মনোব‍্যবহার*।।
*কৃষ্ণ লাগি আর সব করি পরিত‍্যাগ।*
*কৃষ্ণসুখ হেতু করে শুদ্ধ অনুরাগ*।।
*☘এইরকম প্রণয় উৎকর্ষ আর কোথাও সম্ভবনীয় নহে। শ্রীচরিতামৃতকার আরও বলেন=*
*আর এক অদ্ভুত গোপীভাবের স্বভাব।*
*বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব*।।
*গোপীগণ করেন যবে কৃষ্ণ দরশন।*
*সুখ বাঞ্জা নাহি,সুখ হয় কোটি গুণ।।*
*গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়।*
*তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়।।*
☆               ☆               ☆               ☆
*গোপীপ্রেম করে কৃষ্ণ-মাধুর্য‍্যের পুষ্টি।*
*মাধুর্য‍্য বাড়ায় প্রেম হঞা মহাতুষ্টি*।।
*প্রীতি বিষয়ানন্দে তদাশ্রয়নন্দ।*
*তাহা নাহি নিজ সুখ বাঞ্জার সম্বন্ধ।।*
*নিরুপাধি প্রেম যাহা তাহা এই রীতি।*
*প্রীতি-বিষয়-সুখে আশ্রয়ের প্রীতি।।*
*🍀শ্রীরামরায় মহাশয়ের উপদেশামৃতে এইসব সূক্ষ্মতত্ত্বের পুনরুল্লেখ করা হয়েছে।রামরায় বলছেন প্রভো!সখীদের প্রেমের মহিমা শুনো,স্বীয় (নিজ) সুখ কাকে বলে সখীরা তা জানেন না, "শ্রীরাধামাধবের লীলাবিহারের রসপুষ্টি করে দেওয়াই তাঁদের সুখ।শ্রীমতী মানিনী হলেন,সখীরা মান প্রশমনের উপায় করতে লাগলেন, পদপতিত নাগররাজের পক্ষ নিয়ে শ্রীমতীকে কত তিরস্কার করতে লাগলেন।আবার শ‍্যামবিরহে রাই পাগলিনী প্রায় হলেন,এমন কি তাঁর অন্তিমদশা উপস্থিত হল,সখীরা তাঁর কর্ণে কৃষ্ণনাম জপ করতে লাগলেন।শ্রীরাধার চেতনা হল,তিনি পাগলিনীর মতো ইতি উতি চাইতে লাগলেন। সখীরা তাঁকে সাজাতে বসিলেন, কিন্তু শ‍্যামের অভিসারে শ‍্যাম-উন্মাদিনী শ্রীমতী উন্মাদিনীর মত ছুটে চললেন, সখীরা তাঁর সঙ্গে সঙ্গে দৌঁড়লেন, শ্রীমতী তখন জ্ঞানহারা। পাছে ব্রজের পথে কাঁটায় কাঁকরে শ্রীমতীর কুসুমকোমল চরণ দুইখানি ক্ষতবিক্ষত হয়ে যায়,সখীরা সেই ভয়ে অস্থির।কুঞ্জবনে রাধাশ‍্যামের মিলন হল, সখীদের আর আনন্দের সীমা নাই,তাঁরা নানাপ্রকারে কুঞ্জ-সেবায় রত হলেন,নানাপ্রকারে রসবতী রসরাজের রসসেবাসুখে নিমগ্ন হলেন।এই সেবাতেই তাঁদের পরম সুখ ও চরমা তৃপ্তি।তাঁরা আর কিছু চাহেন না। তাঁরা কেবল চান, আমরা যেন এই যুগলরূপ জীবন ভরে দর্শন করি।এমন নিষ্কাম নিঃস্বার্থ মধুর সেবা কে কবে করেছে? সখীর স্বভাব সম্বন্ধে শ্রীচরিতামৃতকার বলেন=*
*সখীর স্বভাব এক অকথ‍্য কথন।*
*কৃষ্ণসহ নিজ লীলায় সখীর নাহি মন।।*
*কৃষ্ণসহ রাধিকার লীলা যে করায়*।
*নিজ কেলি হতে তাতে কোটি সুখ পায়।।*
*রাধার স্বরূপ,-- কৃষ্ণপ্রেমকল্পলতা।*
*সখীগণ হয় তার পল্লব পুষ্পপাতা।।*
*কৃষ্ণলীলামৃতে যদি লতাকে সিঞ্চয়।*
*নিজ সেক হইতে পল্লবাদ‍্যের কোটি সুখ হয়।।*
*🌳এখানে শ্রীগোবিন্দ লীলামৃতের একটি শ্লোক উদ্ধৃত হচ্ছে, যথা=*
*"সখ‍্যঃ শ্রীরাধিকায়া ব্রজকুমুদবিধোহ্লাদিনী নামশক্তেঃ,*
*সারাংশপ্রেমবল্ল‍্যাঃ কিশলয়দলপুষ্পাদিতুল‍্যাঃ স্বতুল‍্যাঃ।*
*সিক্তায়াং কৃষ্ণলীলামৃতরসনিচয়ৈরুল্লসন্ত‍্যা মমুষ‍্যাং,*
*জতোল্লাসাঃ স্বসেকাৎ শতগুণমধিকং সন্তি যত্তর চিত্রম্।।"*
*🌹অর্থ‍্যাৎ সখীগণ ব্রজকুমুদবিধু  শ্রীকৃষ্ণের হ্লাদিনী শক্তির সার প্রেমরূপিণী শ্রীরাধালতিকার কিশলয়পাতা এবং পুষ্পাদি সমান।তাঁরাও তৎতুল‍্যা অর্থ‍্যাৎ রাধাসম। কৃষ্ণলীলামৃতরস দ্বারা স্বয়ং লতা পরিসিক্ত ও উল্লাসযুক্ত হলে পত্র-পুষ্পাদিতুল‍্য সখীগণের যে স্বীয় সেক অপেক্ষা শতগুণে বেশী উল্লাস উপজাত হয় বা জন্ম হয়। তাই শ্রীচরিতামৃতকার বলেন=*
*"নিজ প্রিয় সুখবাঞ্জা নাহি গোপীকার।*
*কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম-বিহার।।"*
*🌻মানুষের জ্ঞান আছে,সে জ্ঞান অনিত‍্য,সীমাবদ্ধ ও বিষয়দুষ্ট। ভগবানের জ্ঞান অসীম,অনন্ত, অপাপবিদ্ধ,বিশুদ্ধ ও শাশ্বত। মানুষের এক প্রকার প্রেম আছে, তা প্রকৃত প্রেম নয়,এমন কি বিশুদ্ধ প্রকৃত প্রেমের আভাসও নাই,সেটি কামের নামান্তর। ঘুরিয়ে ফিরিয়ে দেখলে দেখা যাবে যে সেটি কাম ছাড়া আর কিছুই নয়, কিন্তু যিনি অনন্ত জগতের অধীশ্বর যিনি সর্বকারণের কারণ, যিনি সকল জ্ঞানের জ্ঞান,যিনি নিখিল প্রেমের প্রেম,তাঁর প্রেমলীলা যে কি চমৎকার ব‍্যাপার,তাঁর প্রেমলীলার সহায়স্বরূপিনী তাঁর নিজ স্বরূপশক্তিরূপিনী প্রেমময়ীদের প্রেমসেবা-পারিপাট‍্য কেমন অদ্ভুত ও নিষ্কাম,তা ব্রজসাধনায় সিদ্ধগণেরই অনুভবনীয়।কেননা এই সখীরাই তাঁদের প্রেমসেবার শিক্ষাগুরু।* 
       🔥🔥🔥🔥🔥🔥🔥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ৯৫. সাধ‍্যতত্ত্ব ও বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda95.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




শ্রীলোকনাথ গোস্বামী 🏵️ মহাপ্রভুর ভুবনমঙ্গল পার্ষদ শ্রীলোকনাথ গোস্বামীর অপ্রকট তিথি 😭 শ্রাবণী কৃষ্ণাষ্টমী তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/loknath.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
       ꧁👇📖 সূচীপত্র 🙏 শ্রী দীপ বাগুই 📖👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*শ্রীলোকনাথ গোস্বামী।*

*মহাপ্রভুর ভুবনমঙ্গল পার্ষদ শ্রীলোকনাথ গোস্বামীর অপ্রকট শ্রাবণী কৃষ্ণাষ্টমী তিথি।*

মহাপ্রভুর আদেশে যেসমস্ত পূজ্য বৈষ্ণবগণ বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করতে এবং বিগ্রহ সেবা প্রকাশ করতে গিয়েছিলেন, তাদের মধ্যে সর্বাগ্রগণ্য হলেন *#শ্রীলোকনাথ_গোস্বামী।*
 লোকনাথ গোস্বামীর জন্ম বর্তমান বাংলাদেশের যশোহর জেলার মাগুরা মহকুমার তালগৈড়া>তালগড়ি>তালখড়ি গ্রামে।বাবা হলেন অদ্বৈত প্রভুর ছাত্র ও শিষ্য পদ্মনাভ চক্রবর্তী এবং মায়ের নাম সীতাদেবী।

*#যশোহর_জেলাতে_তালগৈড়া_গ্রামে_স্থিতি।#মাতা_সীতা_পিতা_পদ্মনাভ_চক্রবর্তী।।*

 মা-বাবার তৃতীয় সন্তান লোকনাথ। শিশুকাল থেকেই হৃদয়ে প্রবল বৈরাগ্য।লোক মুখে গৌরাঙ্গের মধুর বাল্য-লীলা শ্রবণ করে অত্যন্ত উৎকণ্ঠিত ছিল লোকনাথ মহাপ্রভুর দর্শনের জন্য।

*#প্রেম_রস_আস্বাদনে_দিবানিশি_নাহি_জানে_আন_কথা_না_করে_শ্রবণে। #মহৈশ্বর্য্য_ত্যাগ_করি_আইলা_নদীয়া_পুরী_যথা_প্রভু_শ্রীশচীনন্দন।।*

*#প্রভু_মুখ_নিরখিয়া_ধরনীতে_লোটাইয়া_রহিলেন_চরণ_যুগলে।#গৌরাঙ্গ_আনন্দমনে_হেরি_লোকনাথ_পানে_প্রেম_ভরে_করে_টলমলে।।*

 *#আইস_আইস_লোকনাথ_আজি_মোর_সুপ্রভাত_এত_বলি_শচীরকুমার। #ভুজযুগ_পসারিয়া_আলিঙ্গন_কৈল_ধাইয়া_বুক_বহি_পড়ে_অশ্রুধার।।*

*#লোকনাথ_গৃহে_সদা_রহয়ে_উদাস।  #সর্বত্যাগী_নবদ্বীপে_আইলা_প্রভু_পাশ।।*

 বাবার চতুষ্পাঠিতে পড়াশোনা শেষ করে বাবার গুরু অদ্বৈত আচার্যের কাছে উচ্চ শিক্ষা আহরণের ছলে  শান্তিপুরে চলে আসেন। 
 এখানেই নিমাই পণ্ডিতের সাথে দেখা হয় ও বহুদিনের সঞ্চিত সাধ পূর্ণ হয়।

*#শ্রীগৌরাঙ্গের_গুণে_অতি_চমৎকার।#লোকনাথের_হৈল_ভাগবতে_অধিকার।।*

নিমাই পণ্ডিতকে সতীর্থরূপে পেয়ে লোকনাথের ভাগবত পড়তে ইচ্ছে জাগল নিমাই পণ্ডিতও লোকনাথকে কাছে পেয়ে তার পর নাই আনন্দিত হল। অদ্বৈত আচার্যের কাছে চলল শিক্ষা গ্রহণ এবং ভাগবত পাঠ ।অবশেষে লোকনাথ অদ্বৈত প্রভুর কাছ থেকে দীক্ষা গ্ৰহন করলেন।উচ্চ শিক্ষা শেষে লোকনাথ নিজের দেশে ফিরে আসেন।

 কিছুকাল পরেই নিমাই পণ্ডিত পিতৃ-পুরুষের ভিটা দর্শন  এবং পিতামহী শোভাদেবীকে দেখতে পূর্ববঙ্গে আসেন। এইসময় নিমাই পণ্ডিত লোকনাথের বাড়িতে কিছুদিন ছিলেন। লোকনাথের বাবা পদ্মনাভ চক্রবর্তী নিমাই পণ্ডিতকে অতিথি রূপে বরণ করেছিলেন।

*#পদ্মনাভ_তারে_সৎকার_কৈলা_বিধিমত।#মহাপ্রভু_তথি_বাস_কৈলা_দিন_কত।।* 

এরপর নিমাই পণ্ডিত নবদ্বীপে ফিরে এলেন।এরমধ্যে পাঁচ বছর অতিক্রান্ত। নানা ঘটনার পরে নিমাই পণ্ডিত আজ ভক্তের কাছে #মহাপ্রভু  রূপে নিজের স্বরূপ প্রকাশ করেছেন। শুনেই লোকনাথ চলে আসলেন নবদ্বীপে । মহাপ্রভু পুরনো বন্ধুকে পেয়ে আনন্দে আত্মহারা। কয়েক দিন পরেই মহাপ্রভু লোকনাথকে বৃন্দাবনে যেতে আদেশ করলেন। শুনে মাথায় যেন বজ্রপাত হল লোকনাথের।
আছাড় খেয়ে মহাপ্রভুর চরণ তলে পড়ে মূর্চ্ছিত হয়ে গেলেন। মহাপ্রভু অতিযত্নে জ্ঞান ফেরালেন।হাত দুটি ধরে আদর করে বললেন আমি আর দু-তিন দিন পরেই দেবদুর্লভ প্রেমভক্তিধন বিতরণের জন্য সন্ন্যাস গ্রহণ করব, আমার সেই চাঁচর কেশ আর থাকবে না। তুমি আমার যে রূপ দর্শন পেয়েছ, এই রূপ হৃদয়ে ধারণ করে বৃন্দাবনে গমন কর, আমার সন্ন্যাসী স্বরূপ দেখে তুমি সহ্য করতে পারবে না।
তুমি আগে বৃন্দাবনে যাও, পরে পরে রূপ সনাতন আদি সব ভক্ত গিয়ে তোমার সঙ্গে মিলিত হবে। তাদের সঙ্গে সুখে তোমার দিন অতিবাহিত হবে।

সঙ্গ ছাড়া হয়ে অত্যন্ত দুঃখিত অন্তঃকরণে লোকনাথ চললেন বৃন্দাবনে।

 যায় যায় ফিরে চায়, আর কি দেখতে পাবো না?
 সেই হরি বলা রসের বদন?
নয়ন জলে ভাসতে ভাসতে চললেন লোকনাথ। এদিকে মহাপ্রভুও লোকনাথের বিরহে ব্যাকুল হয়ে পড়লেন। দু'চোখের জলে মুখ- বুক ভেসে যেতে লাগল।

এরপরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীতে এসেছেন।কিছুদিন থেকে চলে এসেছেন দাক্ষিণাত্যে।এদিকে লোকনাথ গোস্বামী শুনতে পেয়েছেন যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে দাক্ষিণাত্যে এসেছেন।মহাপ্রভুর দেখা পাবার জন্য লোকনাথ চললেন দাক্ষিণাত্যে।ততদিনে মহাপ্রভু পুরীতে ফিরে এসেছেন।এরপরে মহাপ্রভু বঙ্গদেশ হয়ে  পুনরায় বৃন্দাবনে আসলেন।  লোকনাথ গোস্বামী খবর পেয়ে দাক্ষিণাত্য থেকে বৃন্দাবনে ফিরে আসতে আসতে মহাপ্রভু  বৃন্দাবন থেকে চলে আসলেন প্রয়াগে।  লোকনাথ বৃন্দাবনে এসে মহাপ্রভুর আগমন ও প্রস্থান শুনে পুনরায় মহাপ্রভুকে দর্শনের জন্য প্রয়াগে যাবার উদ্যোগ করতেই মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন-
*#প্রভাতে_প্রয়াগ_যাত্রা_করিব_এ_মনে। #স্বপ্নে_প্রভু_প্রবোধিয়া_রাখিলা_বৃন্দাবনে।।*

*#তোমার_নিকটে_নিরন্তর_আছি_আমি।#বৃন্দাবন_হৈতে_কোথা_না_যাইহ_তুমি।।*

মহাপ্রভুর স্বপ্নাদেশ পেয়ে লোকনাথ আর ব্রজের বাইরে বের হলেন না‌। দিবারাত্রি কাঁদেন গৌর-বিরহে। আর কি দেখতে পাব না?
 সেই মোহন মূর্তি! চাঁচর-কেশ, নাটুয়া বেশ! হবে নাকি নয়নগোচর?
 এইভাবে কাঁদতে কাঁদতে দিন কাটতে লাগল। 
 তারপর  যমুনা পুলিন-বনে, রাধাকুণ্ডে, গিরি-গোবর্ধনে, কখনো বর্ষানে, কখনো নন্দগ্রামে, আবার কখনো যাবটে, এইভাবে ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হয়ে *#ছত্রবনে_উমরাও_গ্ৰামে_কিশোরীকুণ্ডের পাশে কিছুদিন অতিবাহিত করলেন।*

প্রাণে বাসনা জাগল বিগ্রহ সেবার।
তার বিগ্রহ সেবার একান্ত বাসনা দেখে মহাপ্রভুই অন্য স্বরূপে এসে বিগ্ৰহ দিয়ে গেলেন আর বললেন এর নাম *#রাধাবিনোদ*। লোকনাথ আনন্দ উৎফুল্লিত হৃদয়ে বিগ্রহের রূপ-মাধুরী দর্শন করছেন।তা দেখে ঠাকুর বলছেন আমার খুব খিদে পেয়েছে,কিছু খেতে দাও। শুনেই আনন্দিত চিত্তে শীঘ্র পাক করে ভোগ দিলেন, পুষ্পশয্যা রচনা করে শয়ন করালেন,বৃক্ষ শাখায় বাতাস দিলেন, মনের আনন্দে পাদ-সম্বাহন করলেন। মন-প্রাণ তার চরণে সমর্পণ করলেন।একটা ঝোলা নির্মাণ করলেন সেটাই রাধাবিনোদের মন্দির হল। গ্রামবাসী কুটিয়া করে দিতে চাইলে তিনি অস্বীকার করলেন।
*#যে_বৈরাগ্য_তাঁর_তা_কহিতে_অন্ত_নাই।#শ্রীরাধাবিনোদ_কৃপা_কৈলা_এই_ঠাঁই ।।*

এরপর ব্রজে এলেন একে একে  সুবুদ্ধি-রায়, রূপ-সনাতন আদি। তা সবার সঙ্গে গৌর-গুণকীর্তনে আনন্দে সময় অতিবাহিত হতে লাগল। বৃন্দাবনে বসল চাঁদের হাট। শ্রীজীব গোস্বামী; গোপাল ভট্ট গোস্বামী আদি তখন বৃন্দাবনের প্রমুখ মহাজন।
হঠাৎ মহাপ্রভুর অদর্শন-বার্তা শ্রবণ করে বিরহ-জ্বালায় মৃতপ্রায় হয়ে পড়লেন লোকনাথ ।

 রঘুনাথ দাস এসে রাধাকুণ্ডে ভজনে রত হলেন। ধীরে ধীরে রূপ-সনাতন, ভট্ট রঘুনাথ নিত্যলীলাতে প্রবেশ করলেন । লোকনাথ গোস্বামী তখনো স্থূলশরীরে আছেন। প্রতিজ্ঞা করেছেন জীবনে কাউকে দীক্ষা দেবেন না। এমন সময় ব্রজে আসলেন নরোত্তম। দীর্ঘদিন লোকনাথ গোস্বামীর  শৌচস্থান পরিষ্কার করে কৃপা লাভ করলেন। নিজ প্রতিজ্ঞা ভেঙে নরোত্তমকে দীক্ষা দিলেন লোকনাথ গোস্বামী।জীবনে এই একজনকেই তিনি শিষ্য করেছিলেন।

ধীরে ধীরে লোকনাথের বিরহ জ্বালা বাড়তে লাগল। গৌর-বিরহে আর প্রাণ ধারণ করা যায় না। অবশেষে লোকনাথ তাঁর *#মঞ্জুলালী_মঞ্জরী* স্বরূপে শ্রীরাধাবিনোদের  নিত্য-সেবায় নিযুক্ত হলেন।
আনুমানিক ১৫৮৮খ্রিস্টাব্দের বেশ কিছু পরে।তাঁর অপ্রাকৃত দেহ বৃন্দাবনে গোকুলানন্দ মন্দিরে সমাধি দেওয়া হয়।আজও বৃন্দাবনে গোকুলানন্দ মন্দিরে লোকনাথ গোস্বামীর সমাধি দর্শন করা যায়।এবং ঐ মন্দিরেই লোকনাথ গোস্বামীর সেবিত রাধাবিনোদ (মূল রাধাবিনোদ জয়পুরে>ঔরঙ্গজেবের আক্রমণের সময় থেকে) জীউ সেবিত হচ্ছেন।

*#শ্রীমদ্রাধাবিনোদৈকসেবাসম্পৎসমন্বিতম্।#পদ্মনাভাত্মজং_শ্রীমল্লোকনাথপ্রভুং_ভজে।।**জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*


*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৩৭. অভিনব প্রবোধ বাক‍্য 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu37.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৭)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু, সংক্ষিপ্ত কথন।*
*🌻অভিনব প্রবোধ বাক‍্য🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*প্রভু গৌরহরি সন্ন‍্যাস নিবেন।এই সংবাদ চাপা রাখা গেল না।শচীমাতা শুনলেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী শুনলেন।বহু ভক্তবৃন্দ শুনলেন।চতুর চূড়ামণি তাদেরকে প্রবোধ দিয়ে আশ্বস্ত করলেন।ভক্তদের বললেন, তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ জন্ম জন্মান্তরের।প্রত‍্যেক জন্মেই তোমরা আমার সঙ্গে আছ।এই মত আরও দুই অবতার আছে।তাতেও তোমরা আমার সঙ্গে এই মত কীর্তনানন্দে মেতে থাকবে।*
*🌻জননীকে বললেন,মা তুমি আমার আজকের মা নও।এক সময় তুমি ছিলে পৃশ্নি।তখন তোমার পুত্র হয়েছিলাম।তারপর তুমি অদিতি, আমি বামন। তুমি দেবাহূতি মাতা, আমি পুত্র কপিল। তারপর তুমি কৌশল‍্যা, আমি রামচন্দ্র, অনন্তর তুমি দেবকী মাতা,আমি দেবকী পুত্র।আরও দুই জন্মে এইরকমে সংকীর্তনারম্ভে আমি তোমার পুত্র হব।তোমরা আমার কখনও ছাড়াছাড়ি হতে পারে না।*
*🍁মহাপ্রভু সকলকে বললেন=*
*তোমরাই ভাব আমি সন্ন‍্যাস করিয়া।*
*চলিলাঙ আমি তোমা সভারে ছাড়িয়া।।*
*সর্বথা তোমরা ইহা না ভাবিহ মনে*।
*তোমা সভা আমি না ছাড়িব কোন ক্ষণে।।*
*🌻মহাপ্রভু সন্ন‍্যাসী হবেন এই সংবাদে জননী ও ঘরণী বজ্রাহতের মত নির্বাক হয়েছিলেন।প্রভুর মধুর কথাবার্তায় তারা সকলে বুঝলেন যে মায়ের অবাধ‍্য হয়ে পত্নীর প্রাণে ব‍্যথা দিয়ে তিনি কোন কাজ করবেন না। সকলেই আশ্বস্ত হলেন।🌻তখন হতে নিমাইয়ের অন‍্যরূপ হল।জননী ও গৃহিণীকে ভুলাবার জন্য গৃহকার্য‍্যে একান্ত ভাবে মনোনিবেশ করলেন। ছাত্রগণকে পড়াতে লাগলেন।নিত‍্য সন্ধ‍্যাবন্দনা,গৃহদেবতার অর্চনা নিপুণভাবে করতে লাগলেন। এমন কি গৃহের আয় ব‍্যয় সংক্রান্ত ব‍্যাপারেও মনোনিবেশ করলেন। সংসারের কার্য‍্যে এত অভিনিবেশ দেখে শচীমা ও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া তুষ্ট হয়ে গেলেন যে, তাঁদের প্রাণধন কখনও সংসার ছাড়বে না।*
*🙌জয় শ্রীগৌরহরির জয়🙌*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৬. বিরহে ভাবোচ্ছাস 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu36.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৬)শ্রীগৌরাঙ্গমহাপ্রভু সংক্ষিপ্ত কথন*        
*🍀🍀বিরহ ভাবোচ্ছাস🍀🍀*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শিরীষ কুসুম যেন,কোমল চরণ তেন,*
      *পরশিতে মনে লাগে ভয়।*
*ভূমেতে দাঁড়াও যবে,প্রাণ মোর লও তবে,*
       *হেলিয়া পড়এ পাছে সর্বত্র।।*
*🌻এইকথা বলতে বলতে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী নিস্তব্ধ হয়ে গেলেন।নয়নের তপ্ত অশ্রু বক্ষে বেয়ে অঝোরে ঝরতে লাগল।মুখ বন্ধ করে বুকে হাত দিয়ে প্রভু গৌরহরি কেবল শুনলেন। পুত্র বৎসলা স্নেহের খনি শচীমাতা নিমাইচাঁদকে নিজে কোলে টেনে গদগদ কন্ঠে বললেন, বাপ নিমাই! বাপরে আমায় ছেড়ে যাসনে।এই পোড়া পরাণ বেঁচে আছে শুধু তোর মুখখানা দেখে।*
*না যাইও না যাইও বাপ!আমারে ছাড়িয়া।*
*পাপ জীউ আছে তোর শ্রীমুখ দেখিয়া।।*
*🌻তোর দাদা বিশ্বরূপ আমার বক্ষে শেল দিয়ে ছেড়ে চলে গেল।তোর পিতা অকালে আমাদের ছেড়ে চলে গেলেন, শোকসাগরে ভাসিয়ে।আমি এই সকল নিদারুণ দুঃখ ভুলে আছি শুধু তোর মুখখানির দিকে তাকিয়ে।তুই গেলে এই প্রাণ আর দেহে বইবে না।তোর পদ্মের মত চক্ষু দুটি,তোর চাঁদপানা বদনখানি,তোর মত্ত হাতির মত গমনভঙ্গী, তোর কান জুড়ান বচন, তোর ঘর আলো করা অঙ্গের বরণ, এসব না দেখে আমার প্রাণ পাখীএ দেহ খাঁচাটি ছেড়ে চলে যাবে।*
*অমিয়া বরিখে যেন সুন্দর বচন।*
*কেমনে বঞ্চিব না দেখি গজেন্দ্র গমন।।*
*🌼ঘরে পূর্ণিমার চাঁদের মত বধূমাতা।তার নয়নে অবিরল অশ্রুজল দেখে কেমনে দেহে প্রাণ রাখব।কোন ভাষা দিয়ে আমি তার সদাতপ্ত প্রাণে শান্তি দিব।তোর বিরহে লক্ষ্মীপ্রিয়া দেহত‍্যাগ করিল আমার সামনে।বিষ্ণুপ্রিয়াকে কোলে পেয়ে আমি তার দুঃখ ভুলেছি।এখন তোর বিরহে বধূ আমার অনাথিনী,ব‍্যর্থ জীবন নিয়ে সে কী করবে?কি বলে তাকে প্রবোধ দিব? নিমাই তুই আর কয়দিন থাক। তোর সম্মুখে আমরা দুইজনে প্রাণ বিসর্জন দেই। তারপর যেথা খুশী সেথা চলে যা কেউ ফাধা দেবে না।এইকথা বলতে বলতে শচীমা বিবর্ণ হয়ে গেলেন।দিনে দিনে দেহ অস্থিচর্মসার হয়ে গেল।শোকাকুলা জননী ও ঘরণী আহার নিদ্রা ত‍্যাগ করে কেবল গুমরে গুমরে কাঁদতে লাগলেন।পরে শচীমা আবার বললেন,নিমাই তুই না হয় জগতের লোককে ধর্মশিক্ষা দিতে এসেছিস, মাকে প্রাণে মেরে জগতকে কি ধর্মশিক্ষা শিখাবি?*
*তুমি ধর্মময় যদি জননী ছাড়িবা।*
*কেমতে জগতে তুমি ধর্ম বুঝাইবা।।*
*🌻শোন নিমাই আমার পরামর্শ।নবদ্দীপে থাক, তোর প্রাণের দোসর নিতাই আছে, তোর অভিন্ন প্রাণ গদাধর আছে।আর কতশত প্রাণের জন আছে।এদের নিয়ে গৃহে থেকে কীর্তনানন্দে ডুবে থাক। এই বলে মা নিমাইর গলা ধরে হা-হুতাশ করতে লাগলেন।মায়ের তপ্ত অশ্রুধারায় নিমাইয়ের সোনার দেহ ভিজে গেল।*
*🙌জয় শচীমা,মহাপ্রভু শ্রীমতীর জয়🙌*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩৫. বিরহে ভাবোচ্ছাস 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu35.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৫)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষিপ্ত কথন*
*🌺🌺বিরহে ভাবোচ্ছাস🌺🌺*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻প্রাণের গৌরাঙ্গসুন্দর সন্ন‍্যাসী হবেন, এখনও হন নাই,হবেন, এই ভাবী বিরহের নিদারুণ বেদনায় ভক্তগণ যৎপরোনাস্তি(অত‍্যন্ত) ব‍্যাকুল হয়ে পড়লেন।সকল প্রিয়জনেরা ডুবলেন ভাবী বিরহের দুঃখ সাগরে।প্রাণপ্রিয় মুকুন্দ কেঁদে বললেন,মহান্রভু আমাদের ছেড়ে যাবেন তো যাবেনই, কে আপনাকে ঠেকাবে। কিন্তু এখন ওকথা মুখে আনবেন না। আমাদের নবদ্বীপ ভরে এই আনন্দ আরও চলুক, উত্তরোত্তর বাড়তে থাকুক।এখনি সাঙ্গ করবেন না।*
*🍁প্রাণধন গদাধরের মাথায় যেন বজ্রাঘাত হ'ল, হৃদয়ের গৌরহরি সন্ন‍্যাসী হবেন,এইকথা শুনে তিরস্কারের সুরে গৌরহরিকে বললেন, শিখা-সূত্র ত‍্যাগ করে সন্ন‍্যাসী হলে কি হবে?কৃষ্ণপ্রাপ্তি হবে?এ জগতে গৃহস্থ বৈষ্ণব নাই?*
*🍀শিখা-সূত্র মুড়াইলে যদি কৃষ্ণ পাই?*
*🍀গৃহস্থ তোমার মতে বৈষ্ণব কি নাই।।*
*🌺ইহা তোমার আজগুবি মত!বেদাদি শাস্ত্রের এই মত নহে।সন্ন‍্যাসী হইবা  কিন্তু তার আগে মাতৃবধের পাপে ডুবিবে।*
*🍀প্রথমে তো জননী বধের ভাগী হবে।*
*🌹মহাপ্রভু চাঁচর কেশ মুন্ডন করে সন্ন‍্যাসী হবেন শুনে অনেকেই মূর্ছিত হয়ে পড়লেন।সন্ন‍্যাসী হয়ে একা একা কেমন করে পথ চলবেন! ক্ষুধায় তৃষ্ণায় অন্ন-জল কে মুখে দিবে ভেবে ভক্তগণ অন্ন-জল ত‍্যাগ করলেন।*
*🍀এইমত ভক্তগণ ভাবে নিরন্তরে*।
*🍀অন্ন পান কারো নাহি রোচয়ে শরীরে।।*
*🌻নিভৃতে প্রাণের দেবতাকে পেয়ে দেবী বিষ্ণুপ্রিয়া কহিলেন,শুনলাম তুমি গৃহত‍্যাগ করে সন্ন‍্যাসী হবে। আমার মাথায় হাত দিয়ে বলো, যদি একথা হয় আমি এখুনি তোমার সম্মুখে প্রাণ বিসর্জন করব।*
*শুন শুন প্রাণনাথ,মোর শিরে দেহ হাত,*
      *সন্ন‍্যাস করিবে নাকি তুমি।।*
*লোকমুখে শুনি ইহা,বিদারিয়া যায় হিয়া,*
       *আগুনেতে প্রবেশিব আমি।।*
*🌻ফুলের মত কোমল তোমার শ্রীচরণ। আমার কঠোর হাতে সেবা করতে ভীষণ ভয় লাগে। আর ঐ চরণে কন্টকাকীর্ণ বনপথে কি করে চলবে?*
*🌼বাকী অংশ আগামীকাল*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩৪. সন্ন‍্যাসের পরামর্শ 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu34.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৪)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষিপ্ত কথন*
*🌻সন্ন‍্যাসের পরামর্শ🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻একদিন গৌরসুন্দর নিত‍্যানন্দের হাত ধরে এক নিভৃতে বসলেন।বললেন,শোন শ্রীপাদ!আমি তোমাকে আমার অন্তরের কথা বলি। আমি আসিলাম জগত উদ্ধার করতে,এখন দেখি বিপরীত হচ্ছে।ওরা যখন আমাকে মারতে ইচ্ছা করেছে,তখন ওদের বন্ধন কোটিগুণ বেড়ে গেল।*
*🍀আমাকে মারিতে যবে করিলেক মনে।*
*🍀তখনেই পড়ি গেল অনেক বন্ধনে।।*
*🌻আমি যদি শিখা,সূত্র ত‍্যাগ করে মস্তক মুন্ডন করে সন্ন‍্যাসী হয়ে,যে মারতে চেয়েছে তার দুয়ারে গিয়ে ভিক্ষুক হই, তবে সে আমাকে দেখে চরণে ধরবে।নিতাই তুমি যদি জগত জীবের উদ্ধার চাও তাহলে এই কার্য‍্যে আমাকে নিষেধ করিও না।মহাপ্রভুর কথা শুনে নিতাইচাঁদ উত্তর করলেন=*
*🍀নিত‍্যানন্দ বোলে প্রভু!তুমি ইচ্ছাময়।*
*🍀তোমার যে ইচ্ছা সেই আমার নিশ্চয়।।*
*🌺নিতাইচাঁদের বাক‍্যে মহাপ্রভু সন্তুষ্ট হলেন। পুনঃ পুনঃ তাঁকে আলিঙ্গন করলেন।নিতাই উত্তর দিলেন বটে, কিন্তু নিতাইচাঁদের অন্তরে একটি ভাবনাই বেদনা ভরে উঠল।*
*🍀স্থির হই নিত‍্যানন্দ গণে মনে মনে।*
*🍀প্রভু গেলে,আই প্রাণ ধরিব কেমনে।।*
      *আই=শচীমাকে বলা হয়েছে।*
*🙌জয় নিতাইচাঁদ জয় গৌরচাঁদ🙌*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩৩. মহাকীর্তন পথের নির্দেশ 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu33.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
(৩৩)শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু সংক্ষিপ্ত কথন*
*মহাকীর্তন পথের নির্দেশ*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻মহাপ্রভু কাজীর আইন অমান্য করে যে বিরাট শোভাযাত্রা করে চাঁদ কাজীর বাড়ীতে গিয়েছিলেন ও যে পথ দিয়ে নিজগৃহে ফিরেছিলেন তার নিখুঁত বর্ণনা শ্রীচৈতন‍্য ভাগবতে তো আছেই,উদ্ধব দাস পদকর্তার একটি পদেও আছে।*
*🌻গৌরসুন্দর নিজের বাড়ীর গঙ্গার ঘাট হতে কীর্তন শোভাযাত্রা আরম্ভ করলেন, তারপর মাধাইর ঘাট,বারকোনা ঘাট,নগরিয়া ঘাট, এই চারঘাট অতিক্রম করে গঙ্গার নগর দিয়ে সিমুলিয়া পৌঁছিলেন।*
*গঙ্গাতীরে তীরে পথ আছে নদীয়ায়।*
*আগে সেই পথে নাচি যায় গৌররায়।।*
*আপনার ঘাটে বহু নৃত‍্য করি।*
*তবে মাধাইর ঘাট গেলা গৌরহরি।।*
*বারকোনা-- ঘাটে নগরিয়া-- ঘাটে গিয়া।*
*গঙ্গার নগর দিয়া গেলা সিমুলিয়া।।*
    *(শ্রীচৈতন‍্য ভাঃ মধ‍্যখন্ড ২৩শ অঃ)*
*নবদ্বীপের শেষ প্রান্তের নগর সিমুলিয়া।মহাপ্রভু সেখানে গিয়ে কাজীর বাড়ীর পথ ধরলেন।*
*নদীয়ায় একান্ত নগর সিমুলিয়া।*
*নাচিতে নাচিতে প্রভু উত্তরিলা গিয়া।।*
•••••• •••••• ••••••
*কাজীর বাড়ীর পথ ধরিলা ঠাকুর*।
*বাদ‍্য কোলাহল কাজী শুনয়ে প্রচুর।।ঐ*
*🌹কাজীর বাড়ী গিয়ে তার সঙ্গে কথোপকথন করে তাকে ভক্তিধনে ধনী করিয়ে মহাপ্রভু নিজ গৃহ অভিমুখে ফিরলেন,গঙ্গার তীর পথ না ধরে নগরের পথ ধর ফিরলেন।কোন কোন পাড়া অতিক্রম করলেন তারও বর্ণনা আছে।*
*🌻প্রথমে শঙ্খবণিক নগরে প্রবেশ করলেন।তারপর আসিলেন তন্তুবায়ের নগরে।এই দুই পল্লী ঘুরে মহাপ্রভু আসিলেন খোলাবেচা শ্রীধরের বাড়ী।সেখানে লৌহপাত্রে জল পান করে,গাদিগাছা পারডাঙ্গা দিয়ে,নিজ গৃহে ফিরলেন। এই যাতায়াতের পথের বর্ণনা উদ্ধব দাস পদকর্তা মধুর ভাষায় পরপর দিকনির্ণয় করে লিখেছেন।শ্রীচৈতন‍্য ভাগবতে শ্রীবৃন্দাবন দাস ঠাকুরের বর্ণনা ও উদ্ধব দাসের বণানা মিলে যায়।*
*যে দিনেতে গৌরহরি,কাজীরে দলন করি,*
       *নবদ্বীপ করিলা ভ্রমণ।*
*চারিঘাট উত্তরিয়া,গঙ্গানগর গ্রাম দিয়া,*
       *পরে জলাশয় সুশোভন।।*
*জলাশয় ঐশান‍্যেতে,চাঁদ কাজী করে স্থিতে,*
        *সিমুলিয়া নামে সেই স্থান।*
*কাজীরে দলন করি,ভক্ত সনে গৌরহরি,*
        *দখিন দিশা করিলা গমন।।*
*সংকীর্তনে মত্ত হই,শঙ্খ তন্তু পল্লী দুই,*
       *মহানন্দে করিলা ভ্রমণ।।*
*শ্রীধরের গৃহ হৈয়া,গাদিগাজা মাজিদা দিয়া,*
     *পশ্চিম দিশা পার-ভাঙ্গা স্থান।*
*তাহার উত্তর দিয়া,রাজপন্ডিতের গৃহ হইয়া,*
      *ভক্তগণে মহাসুখী করি।*
*বায়ুকোণে কিছু দূরে,গঙ্গার দক্ষিণ তীরে,*
       *নিজ গৃহে গেলা গৌরহরি।।*
*উত্তরেতে নিজ ঘাটে,তার পূর্বে মাধাইর ঘাট,*
       *নিকটেতে শ্রীবাস অঙ্গন।*তাহার ঐশিন‍্যে কোণে,বারকোনা ঘাট নামে,*
       *যাহা হয় শুক্লাম্বর আশ্রম।।*
*তার উত্তরে কিছু দূরে,নগরিয়া ঘাট বরে,*
      *তার উত্তরে গঙ্গানগর গ্রাম।*
*এ উদ্ধব মন্দমতি,শোধিতে অক্ষমমতি,*
        *নগর ভ্রমণ বিরচিল গান।।*
*🌻শ্রীচৈতন‍্য ভাগবতের ও উদ্ধব দাসজীর বর্ণনায় তৎকালীন নবদ্বীপের একটি সুন্দর মানচিত্র ফুটে উঠেছে।মহাপ্রভুর জন্মস্থান ও ঐ সব পাড়া-পল্লী গঙ্গাগর্তে ডুবে যাওয়ায় ঐ মানচিত্র এখন ধ‍্যানের বস্তু হয়ে আছে।*
*🌹প্রসঙ্গতঃ বলছি একটি বিশিষ্ট বৈষ্ণব সম্প্রদায়ের অভিমত এই যে মহাপ্রভুর জন্মস্থান গঙ্গিগর্ভে যায়নি।তা মায়াপুর নামক স্থানে অবস্থিত।চাঁদ কাজীর বাড়ী যে গঙ্গাগর্ভে লুপ্ত হয়নি ইহা সকলেই মানেন।যাঁরা মহাপ্রভুর জন্মভূমি মায়াপুর বলেন, তাঁদেরকে মহাপ্রভুর জন্মস্থান হতে কাজীর বাড়ী যাবার ও আসবার পথ দুইটি দেখিয়ে দিতে হবে।যদি না পারেন তাহলে তাঁদের দাবী ভ্রমাত্মক বুঝতে হবে।মহাপ্রভুর জন্মস্থান কোনটি সঠিক যদি ঠিক না করা নাও যায়,তাহলেও যেটি ঠিক নয় সেটি চক্ষুষ্মান ব‍্যক্তি গ্রহণ করবে কিভাবে? মায়াপুর,এই নামটি শ্রীচৈতন‍্য চরিতামৃত, শ্রীচৈতন‍্য ভাগবত, শ্রীচৈতন‍্য মঙ্গল,এই তিন মহাগ্রন্থের কোথাও দেখা যায় না।কাজীদলন কাহিনী শ্রীচৈতন‍্যভাগবতে মধ‍্যখন্ডে ত্রয়োবিংশ অধ‍্যায়ে ও শ্রীচৈতন‍্য চরিতামৃতের আদিলীলায় সপ্তদশ পরিচ্ছেদে বর্ণিত আছে।কোথাও "মায়াপুর" নামটি দেখতে পাই না।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩২. গৃহত‍্যাগের পূর্বাভাস 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu32.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
(৩২) শ্রীগৌরাঙ্গপ্রভু,সংক্ষিপ্ত কথন*
*🍀গৃহত‍্যাগের পূর্বাভাস🍀*
••••••••••••••••••••••••••••••••••••••••
*🌻একদিন মহাপ্রভু গৃহে বসে বিষণ্ণ মনে "গোপী" "গোপী" বলছেন।দৈবে একজন পড়ুয়া এসে বলল, তুমি গোপী গোপী বল কেন, কৃষ্ণনাম কর।এই কথা শুনে মহাপ্রভু কৃষ্ণ নামে দোষোদ্গার করতে লাগলেন ও পড়ুয়াকে ঠেঙ্গা(লাঠি) নিয়ে মারতে উদ‍্যত হলেন। পড়ুয়া ভয়ে পালিয়ে গেল।গিয়ে সকল পড়ুয়াদের ঐ কথা বলল।শুনে তারা ক্ষেপে গেল।*
*শুনি ক্রোধ কৈল সব পঢ়ুয়ার গণ*।
*সবে মেলি করে তবে প্রভুর নিন্দন।।*
*সব দেশ ভ্রষ্ট কৈল একলা নিমাই।*
▪ ▪ ▪
*পুনঃ যদি ঐছে করে মারিব তাহারে।।*
*অবস্থা দেখে গৌরহরি ভাবলেন।সংসার ত‍্যাগ করে সন্ন‍্যাসী হব।সন্ন‍্যাসী না হলে ঐ সকল পড়ুয়াদের মস্তক নিচু হবে না।যেমন ভাবনা,তেমনি সংকল্প। স্থির করলেন সন্ন‍্যাসী হবেন।প্রথম নিত‍্যানন্দকে মনের কথা ব‍্যক্ত করলেন। নিম্নোক্ত হেঁয়ালী ভাষায়*
*করিল পিপ্পলী খন্ড-কফ নিবারিতে।*
*উলটিয়া আরো কফ বাঢ়িল দেহেতে।।*
*🌻ভক্তগণ মহাপ্রভুর এই কথার অর্থ বুঝতে পারলেন না।তবু তাদের কেমন যেন একটা ভীতির উদয় হল।*
*নিত‍্যানন্দ বুঝিলেন প্রভুর অন্তর।*
*জানিলেন-- প্রভু শীঘ্র ছাড়িবেন ঘর।।*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

adds