✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
এই যে দুই মহাত্মার বাটীতে সঙ্কীৰ্ত্তন হইতে লাগিল, তাঁহাদের মধ্যে শ্রীবাস পণ্ডিত বৈষ্ণবাচার্য্যগণের মতে সাক্ষাৎ নারদ মুনির প্রকার্শ ছিলেন, আর শ্রীচন্দ্রশেখর আচার্য্য নিশাপতি চন্দ্রের প্রকাশ ছিলেন এবং তিনি সম্পর্কে মহাপ্রভুর মেষো হইতেন। ক্রমে ক্রমে এই সঙ্কীর্তন-তরঙ্গ বাড়িতে লাগিল। তথন আর প্রভু আপনাকে লুকাইতে পারিলেন না। যদিও তাঁহার মধ্যে মধ্যে ভক্তভাব হইত যদিও তিনি আপনাকে দীর্নাতিদীন দেখাইতেন, তথাপি তাহার ভগবদ্ভাব ভক্তগণের প্রতি পূর্ণরূপে প্রতিভাত হইত। ভক্তগণের নিকট ভগবানের আপনাকে লুকাইবার কি যো আছে ? তিনি যত কেন গোপন করিবার চেষ্টা করুন না, ভক্ত তাহাকে জানিতে পারিবেই পারিবে।
শ্রীচৈতন্যচরিতামৃতে শ্রীকরিবাজ গোস্বামী যথা-
শ্রীচৈতন্য সম্বন্ধে এক স্থলে বলিয়াছেন;
আপনা লুকাইতে প্রভু নানা যত্ন করে ।
তথাপি তাঁহার ভক্ত জানয়ে তাহারে ॥
ঐ শ্রীবাস-অঙ্গনে যে সঙ্কীৰ্ত্তন হইত, তাহাতে মহাপ্রভুর নিজের নৃত্য তো অতুল্যই ছিল; শ্রীপাদ বক্রেশ্বরের নৃত্যও তৎসদৃশ। ঐ সময় অবধি মহাপ্রভুর সন্ন্যাস-গ্রহণ-কাল পৰ্য্যন্ত যে অদ্ভুত নানারূপ নবদ্বীপ-লীলা রহস্য, তৎসমুদায়, শ্রীচৈতন্য চরিতামৃত, শ্রীচৈতন্যভাগবত, শ্রীচৈতন্য মঙ্গল প্রভৃতি বিবিধ শ্রীগ্রন্থনিচয়ে অতি বিস্তারিতরূপে বর্ণিত আছে এবং ইদানীৰ্ত্তন কালে ভক্তপ্রবর শ্রীল শ্রীযুক্ত শিশিরকুমার ঘোষ মহাশয় প্রভুর
কৃপাবলে শক্তিবিশিষ্ট হইয়া তাঁহার রচিত “অমিয় নিমাই চরিত” গ্রন্থে অতি অমিয় ভাষায় বর্ণন করিয়াছেন। এজন্য এ ক্ষুদ্র পুস্তিকায় যে সকল বর্ণন করা নিষ্প্রয়োজন, বিশেষতঃ ঐ সময়ের মধ্যে শ্রীবক্রেশ্বর পণ্ডিত সম্বন্ধে বিশেষ কিছু বলিবার কথা কোন প্রাচীন শ্রীগ্রন্থাদিতে দেখিতে পাওয়া যায় না। তবে এই পর্যন্ত বলা যাইতে পারে যে, ঐ সময়ে শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত প্রভু শ্রীমদ্ গৌরাঙ্গদেবের নিত্যসেবক স্বরূপ ছিলেন অবতারের যে প্রধান কাৰ্য্য-প্রেমদান ও এবং মহাপ্রভুর ভক্তিশিক্ষা দ্বারা পাতকী উদ্ধার করা, সে সম্বন্ধে নিতাই, হরিদাস প্রভৃতির সহিত তিনিও একজন প্রধান সহায় ছিলেন, এবং সেই কারণেই তিনি শ্রীচৈতন্যরূপ প্রেম-কল্পতরুর একটী বড় শাখা বলিয়া পরিগণিত।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
