শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭৭. শ্রীপাদ রঘুনাথ দাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob77.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৭৬. শ্রীরঘুনাথ দাস গোস্বামী 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob76.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ৭৭. শ্রীপাদ রঘুনাথ দাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob77.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,রঘুনাথদাস*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀স্মৃতি স্পষ্ট ঘোষণা করেছেন=*
*"কামসক্তোহপি লুব্ধোহপি শিলগ্রামশিলার্চনং।*
*ভক্ত‍্যা বা যদি বভ‍্যাক্তা কৃত্বা মুক্তিমবাপ্নুয়াৎ"।।*
*সর্বদেব-পূজনং শালগ্রামে কর্তব‍্যং।*
*দেবপূজায়াং সর্বেষামধিকারঃ।।*
*🌻পুনশ্চ শ্রীমৎ রঘুনন্দন স্মার্তবাগীশ মহাশয় আহ্নিকতত্ত্বে ভগবদ্ভক্তের প্রতি যে বত্রিশ প্রকার সেবাপরাপ আছে,তা ভগবদ্ভক্তের প্রতিই উদ্ধৃত করেছেন। যথা=*
*"তে চাপরাধা র্বরাহপুরাণান্নিষ্কৃষ‍্য লিখ‍্যতে।*
*ভগবদ্ভক্তানাং অনিষিদ্ধদিনে দন্তধাবনমকৃতা বিষ্ণোরুপসর্পণং,*
*মৃতং নরং স্পৃষ্টাবাস্নাত্বা বিষ্ণুধর্মকরণ মিত‍্যাদি"।।*
*🌹এস্থলে "ভগবদ্ভক্তগণের" বলায় কোন হরিভক্তের প্রতি নিষেধ সূচিত হল না।যদি কোন স্মার্তপন্ডিত আপত্তি করেন যে,এস্থলে যদিও জাতিভেদ উল্লিখিত হয়নি, কিন্তু স্থানান্তরে আছে, তাহলে আমরাও বলতে পারি,ভগবদ্ভক্তের মহিমাও তো স্থানান্তরে বর্ণিত আছে। "আহ্নিকে" শ্রীবিষ্ণু-পূজাপ্রকরণ ধৃত বরাহপুরাণ বচন। যথা=*
*সংস্মৃতঃ কীর্তিতো বাপি দৃষ্টঃ সংস্পৃষ্টোহপি প্রিয়ে।*
*পুনাতি ভগবদ্ভক্ত শ্চান্ডালোহপি যদৃচ্ছয়া।।*
*এতজ্ জ্ঞাতা তু বিদ্বদ্ভিঃ পূজনীয়ো জনার্দনঃ।*
*বেদোক্ত-বিধিনা ভদ্রে আগমোক্তেন বা সুধীঃ"।।*
*🍁তথাহি নারসিংহে=*
*অষ্টাক্ষরেণ দেবেশং নরসিংহ মনাময়ং।*
*গন্ধ পুষ্পাদিভির্নিত‍্যমর্চয়েদর্চিতং নরঃ।।*
*তথা গন্ধপুষ্পাদি সকামেব নৈব নিবেদয়েৎ"।*
*অনেন ওঁ নমঃ নারায়ণায়েত‍্যনেন*।
*🍀উল্লিখিত প্রমাণে "ভগবদ্ভক্ত, চন্ডাল ও নর শব্দ সাধারণভাবে উক্ত হওয়ায় ভগবদ্ভক্ত আচন্ডাল পর্যন্ত "ওঁ নমঃ নারায়ণায়" মন্ত্রে শ্রীশালগ্রাম বিষ্ণু পূজা করবেন।হায়!যে স্মৃতি নিবন্ধকারের শাসনের দোহাই দিয়ে স্মার্তগণ বৈষ্ণবগণকে নির্য‍্যাতিত করবার প্রয়াস পাচ্ছেন, সেই উদার ঋষিকল্প স্মৃতিকর্তা বৈষ্ণবের সম্বন্ধে কি সমীচীন অভিমত প্রকাশ করেছেন তা দেখলেন কি?এইসব সুপ্রসিদ্ধ সুস্পষ্ট প্রমাণ সত্ত্বেও যারা তা স্বীকার না করে,তারা নিতান্ত অসুর-স্বভাব চিরকাল বৈষ্ণব-দ্বেষী বুঝতে হবে।শাস্ত্রে ব‍্যাধেরও শ্রীশিলার্চন প্রসঙ্গ বর্ণিত আছে।ফলে অধিকার বিষয়ে ভাগবতধর্মে শুদ্ধ সদাচারী বৈষ্ণবমাত্রেই যে অধিকারী সে বিষয়ে সন্দেহ নাই।*
*🍀শ্রীদাসগোস্বামীর কঠোর সাধনার ফল "স্তবাবলী"।এতে ২৯টি বিভিন্ন ভাবের স্তব আছে।তারমধ‍্যে মনঃশিক্ষা,চৈতন‍্যাষ্টক, গৌরাঙ্গস্তবকল্পতরু,বিলাকুসুমাঞ্জলী। ১) ও প্রেমাম্ভোজমরন্দ সর্বাংশ শ্রেষ্ঠ। স্তবাবলীর টীকাকার=বঙ্কুবিহারী বিদ‍্যালঙ্কার। শ্রীদাস গোস্বামীর আর একটি গদ‍্যকাব‍্যের নাম "মুক্তাচরিত্র"। এটিকে সংস্কৃত 'কথা-সাহিত‍্য' বলে যেতে পারে।এই গ্রন্থের বক্তা শ্রীকৃষ্ণ, শ্রোত্রী শ্রীসত‍্যভামা দেবী।এতে বৃন্দাবনের মুক্তারোপণলীলা বর্ণিত আছে।*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৭৮. শ্রীরামানন্দ রায় 🏵️ স্বরূপ-দামোদর 🏵️ শ্রীবাসুদেব সার্বভৌম 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob78.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৭৬. শ্রীরঘুনাথ দাস গোস্বামী 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob76.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৭৫. শ্রীগোপালভট্ট গোস্বামী 🏵️ শ্রীরঘুনাথ ভট্ট গোস্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob75.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৬. শ্রীরঘুনাথ দাস গোস্বামী 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob76.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,শ্রীরঘুনাথ দাস গোস্বামী।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻তখন সেই শিলা যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ-বিগ্রহ, তাতে সন্দেহ কি?বিশেষ করে মহাপ্রভু তিনবৎসর কাল শ্রীঅঙ্গে ধারণ করায় তাঁতে বহু শক্তি সঞ্চারিত হয়েছে।এমন অপূর্ব বস্তু শ্রীদাসগোস্বীর মতো অন্তরঙ্গ ভক্ত ছাড়া অন‍্য কেউই পাবার যোগ্য পাত্র নহেন, সুতরাং রঘুনাথকে এই প্রসাদী শিলা-মালা অর্পণ,এতো পূর্ণ অনুগ্রহের পরিচায়ক। অতএব মহাপ্রভু রঘুনাথকে শ্রীশালগ্রাম শিলার্চনে অনধিকারী বলে যে গোবর্ধনশিলা প্রদান করেছেন,এইরকম ধারণা ভ্রান্ত মাত্র। তাহলে শ্রীরঘুনাথ অবশ্যই একথা উল্লেখ করতেন।মহাপ্রভুর অভিপ্রায় কি,তিনি কি উদ্দেশ্যে রঘুনাথকে শিলা-মালা দিয়েছেন এবং রঘুনাথইবা সেই শিলা-মালা পেয়ে কি ভেবেছিলেন,তা তো স্পষ্টই উল্লিখিত আছে=*
*রঘুনাথ সেই শিলামালা যবে পাইল।*
*গোসাঞির অভিপ্রায় তাই ভাবধা করিল।।*
*শিলা দিয়া গোসাঞি মোরে সমর্পিলা গোবর্ধনে।*
*গুঞ্জামালা দিয়া দিলা রাধিকা চরণে।।*
                *(শ্রীচৈঃচঃঅন্ত‍্য)*
*🌹চার-সম্প্রদায়ী বৈষ্ণব-স্মৃতিমতেই শ্রীশালগ্রামশিলায় নিজাভীষ্ট শ্রীমূর্তির পূজা করা,বৈষ্ণবগণের একান্ত কর্তব‍্য বলে উল্লিখিত হয়েছে।প্রাচীন বৈষ্ণব স্মৃতি শ্রীরামার্চন-চন্দ্রিকায় উক্ত হয়েছে= "মনুষ‍্যেতেষু সর্বেষামধিকারোহস্তি দেহিনাং" ইত‍্যাদি। অর্থ‍্যাৎ"প্রণবরক্ত রামমন্ত্র উচ্চারণ পূর্বক শ্রীশালগ্রাম শিলায় নরনারী সকলেই শ্রীরামচন্দ্রের পূজা করতে অধিকারী হবেন। আবার নিম্বাদিত‍্য সম্প্রদায়ের বৈষ্ণব-স্মৃতি  "বৈষ্ণবধর্ম-সুরদ্রুম-মঞ্জরী"তে শ্রীশালগ্রাম-বর্ণন প্রকরণে লিখিত হয়েছে। "সর্বার্চাসু শালগ্রামশিলায়া আবশ‍্যকত্বং। তথোক্তং পাদ্মে "শালগ্রামশিলা-পূজা বিনা যোহশ্নাতি কিঞ্চনেত‍্যাদি"। অর্থ‍্যাৎ"শ্রীশালগ্রামশিলাতেই সর্ববিধান কর্ত‍ব‍্য। এমন কি শ্রীশালগ্রামশিলার্চন ব‍্যতিরেকে(বিনা) যে ব‍্যক্তি ভোজন করে,তাকে কল্পকোটিকাল শ্বপচ-বিষ্ঠার কৃমি হতে হয়।*
*🍀অতএব বৈষ্ণব-স্মৃতির মতে গৃহী ও ত‍্যাগী বৈষ্ণবভেদে শিলার্চনায় অধিকারী-অনধিকারী ভেদ কথিত হয়  নাই।যখন শ্রীশালগ্রামশিলার্চন বিনা সাধারণ বৈষ্ণব পদবাচ‍্য হয় না,তখন গৃহী-ত‍্যাগী ভেদ থাকবে কিভাবে?বৈষ্ণবের সামান্য লক্ষণ "গৃহীতবিষ্ণুদীক্ষা চ বিষ্ণুপূজাপরো নরঃ"।এখানে নর-শব্দ সাধারণ মানুষমাত্রেই বুঝাচ্ছে।বিষ্ণুপূজা শব্দে শ্রীশালগ্রাম পূজা রূঢ়ি মুখ‍্যার্থ-- পঙ্কজ শব্দবৎ।পঙ্কজ বললে যেমন পঙ্কেজাত অন‍্য কিছু না বুঝিয়ে কেবল পদ্মকেই বুঝিয়ে থাকে, সেইরকম বিষ্ণুপূজা বললে শ্রীশালগ্রামপূজাকেই বুঝিয়ে থাকে।এ বিষয়ে শ্রৌত প্রমাণও লক্ষিত হয়। যথা="দেবভৃত্বা দেবং যজেৎ।অবিষ্ণুর্নার্চয়ে দ্বিষ্ণুমিভ‍্যাদি"। অর্থ‍্যাৎ দেবতাকে তদাত্ম‍্য প্রাপ্ত না হলে অর্থ‍্যাৎ বৈষ্ণব না হলে বিষ্ণুপূজা করবে না।এতে জাতিভেদ বা আশ্রম ভেদের কোনকথা উল্লিখিত হল না তো?স্মৃতিকর্তা রঘুনন্দন যে পার্থক‍্য রক্ষা করে গিয়েছেন,আধুনিক বৈষ্ণবদ্বেষী স্মার্তপন্ডিতগণ সে পার্থক‍্য উঠিয়ে দিতে চান কি?শ্রীমদ্ রঘুনন্দন ভট্টাচার্য্য বার-ব্রত-আচার সর্বপ্রকার ব‍্যবহারে বৈষ্ণবাবৈষ্ণব মতভেদে পৃথক ব‍্যবস্থা লিখেছেন। একাদশী তত্ত্বে= "অরুণোদয়-বেলায়াং দশমী দৃশ্যতে যদা।তদ্দিনে তৎপরিত‍্যজ‍্য বৈষ্ণবৈকাদশী ভবেৎ"।। অর্থ‍্যাৎ অরুণ উদয়কালে দশমী দৃষ্ট হলে বৈষ্ণবগণ সেই দিনে একাদশী পরিত‍্যাগ করে পরদিন শুদ্ধা দ্বাদশীতে উপবাস করবেন। আবার বৈষ্ণবের প্রতি অন‍্য-দেব-নির্মাল‍্য পরিত‍্যাগ করে কেবল বিষ্ণু নৈবেদ‍্য গ্রহণের ব‍্যবস্থা দিয়েছেন। যথা=*
*"পাবনাং বিষ্ণনৈবেদ‍্যং সুরসিদ্ধর্ষিভিঃ স্মৃতঃ।*
*অন‍্য দেবস‍্য নৈবেদ‍্যং ভুক্তাব চান্দ্রায়ণং চরেৎ।।*
*যো যো দেবার্চনরতঃ স তন্নৈবেদ‍্যভক্ষকঃ।*
*কেবলং সৌর শৈবো তু বৈষ্ণবো নৈব ভক্ষয়েৎ"।।*
*🌻যদিও স্মার্তপন্ডিত স্ত্রী-শূদ্রের প্রতি শিব-বিষ্ণু-স্পর্শনে অনধিকার লিখেছেন=*
*"স্ত্রীণামনুপনীতানাং শূদ্রানাঞ্চ জনেশ্বর।*
*স্পর্শনে নাধিকারোহস্তি বিষ্ণৌ বা শঙ্করোহপি বা"।।*
*🌹তথাপি স্বয়ম্ভু অনাদি লিঙ্গে স্ত্রীশূদ্রাদি সাধারণের স্পর্শ অধিকার লিখেছেন।কাশীধামে শ্রীবিশ্বেশ্বরের ও একাম্রকাননে শ্রীভুবনেশ্বরের সর্বসাধারণের স্পর্শ অধিকার সম্বন্ধেও শিষ্টাচার আবহমানকাল চলে আসছে।শ্রীশালগ্রামশিলার্চন সম্বন্ধেও অনাদিলিঙ্গ স্বয়ম্ভূবৎ বৈষ্ণবের পক্ষে অধিকার শাস্ত্র ও সদাচার সম্মত।*
*🙏এই সমস্ত কথায় গ্রন্থকার শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি মহাশয়ের গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস গ্রন্থে ১৬৬-১৬৭ পৃষ্ঠায় লেখা রয়েছে।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭৭. শ্রীপাদ রঘুনাথ দাস 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob77.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৫১. কুলিয়া গ্রামে মহাপ্রভু 🏵️ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 👏 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar51.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
প্রভু গৌড়ে আসিয়া কতকদিন কুমারহট্টে অর্থাৎ হালিসহর গ্রামে বিদ্যাবাচস্পতির গৃহে আসিয়া রহিলেন।প্রভু আসিয়াছেন শুনিয়া গৌড়বাসী ভক্তগণ যার পর নাই পুলকিত হইলেন এবং দলে দলে প্রভুকে দর্শন করিতে আসিতে লাগিলেন। যে চারি পাঁচ দিন প্রভু বিদ্যাবাচস্পতির বাটীতে অবস্থিতি করিয়াছিলেন, সে কয়দিন আর লোকের ভিড়ের বিরাম ছিল না। শেষে লোকসংখ্যা এত বৃদ্ধি পাইতে লাগিল যে, প্রভু-একদিন রাত্রে গোপনে বক্রেশ্বর প্রভৃতি কতিপয় শিষ্যগণ সঙ্গে কুমারহট্ট পরিত্যাগ করিয়া কুলিয়া গ্রামে প্রস্থান করিবেন। যথা——শ্রীচৈতন্যচরিতামৃতে----
আসি বিদ্যাবাচস্পতি-গৃহেতে রহিলা।
প্রভুরে দেখিতে লোক-সঙ্ঘট্ট হইলা ॥
পঞ্চ দিন দেখে লোক নাহিক বিশ্রাম।
লোকভয়ে রাত্রে প্রভু আইলা কুলিয়া গ্রাম ॥

এই কুলিয়া গ্রাম নবদ্বীপের অদূরবর্ত্তী। এখানে শ্রীমাধর দাসের বাটীতে প্রভু অবস্থিতি করিলেন। কিন্তু এখানে আসিয়াও কি নিশ্চিন্ত হইতে পারিলেন? এখানেও সহস্র সহস্র লোক আসিতে আরম্ভ করিল।
যথা---শ্রীচৈতন্যচরিতামৃতে-------
কুলিয়া গ্রামেতে প্রভুর শুনি আগমন ।
কোটি কোটি লোক আসি কৈলা দরশন।।

এইরূপ হইবারই তো কথা। প্রভুই কি তাহা বুঝিতে পারিতেন না যে, যেখানে তিনি থাকিবেন, ভক্তগণ আকৃষ্ট হইয়া তাঁহার চরণসমীপে আসিবেই আসিবে। চুম্বক পাথর যেমন লৌহকে আকর্ষণ করিয়া থাকে, আমাদের শ্রীগৌরাঙ্গ-পরশমণি তেমনি ভক্তগণের মনকে আকর্ষণ করিবেনই। এই কুলিয়ায় লোকের যে জনতা হইল, তাহা বর্ণনাতীত। যথা—
কুলিয়ার আকর্ষণ না যায় কথন।
কেবল বর্ণিতে শক্তি সহস্ৰবদন ।।
শ্রীচৈতন্যভাগবত ।

এই কুলিয়া গ্রামে মহাপ্রভু কত যে লীলা প্রকাশ করিলেন যে সকলের মধ্যে একটা বিষয় এস্থলে বর্ণনা করা আবশ্যক।

যেহেতু তাহার সহিত আমাদের শ্রীপণ্ডিত প্রভু বক্রেশ্বরের সম্বন্ধ রহিয়াছে।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর আলালনাথ দর্শন 🏵️ জগন্নাথের অনবসর হেতু মহাপ্রভুর আলালনাথ দর্শন ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/alarnath.html



  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর আলালনাথ দর্শন ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ DeepBagui.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই ꧂
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর আলালনাথ দর্শন 

জগন্নাথদেব ইন্দ্রদ্যুম্ন মহারাজ কে বলেছিলেন যে স্নানযাত্রা পরবর্তী ১৪দিনে অঙ্গরাগ বিহীন অবস্থায় দর্শনার্থীরা যেন তাকে দর্শন না করেন।এই ১৪ দিন যেন তাঁর অনবসর সেবা চলে। তাই এই ১৪দিন #অনবসর কাল নামে পরিচিত । ১০৮কলসি জলে স্নান করে জগন্নাথ দেবের জ্বর হয়। ১৪দিন পরে অমাবস্যাতে প্রভুর অঙ্গরাগ কৃত নতুন স্বরূপ দর্শন করেন দর্শনার্থীরা।সেই উৎসব জগন্নাথের #নেত্রোৎসব বা #নবযৌবন উৎসব নামে পরিচিত ।

এই ১৪ দিন শ্রীমন্মহাপ্রভু প্রিয় বিরহে ব্যাকুল।পুরীতে গম্ভীরা মঠে অবস্থান কালে মহাপ্রভু রাধা-স্বরূপে জগন্নাথরূপী শ্রীকৃষ্ণের ভাব আস্বাদন করতেন। প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে শৌচকৃত্যাদি সমাপনান্তে মহাপ্রভু যেতেন জগন্নাথ মন্দিরে। সেখানে জগন্নাথের মঙ্গলারতি প্রাণ ভরে দর্শন করতেন। বোধকরি প্রাণে প্রাণে অনুভব হত। জগন্নাথরূপী প্রাণপ্রিয় কৃষ্ণ কে গৌররূপী বৃষভানু রাজনন্দিনী প্রাণ ভরে দর্শন করতেন।চারিচোখের মিলন হত।কিন্তু এই অনবসর কালে প্রিয় দর্শন যে হবে না।এই বিরহ মহাপ্রভু সহ্য করবেন কীভাবে ? জগন্নাথ বিরহে ব্যাকুল মহাপ্রভু ছুটে চললেন পুরীধামের অদূরে ব্রহ্মগিরি নামক জায়গাতে। সেখানে অধিষ্ঠান করছেন জগন্নাথের প্রতিভূ শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী আলালনাথ দেব। মহাপ্রভু আলালনাথের মধ্যেই জগন্নাথ কে দেখতে পেলেন। দেখতে পেলেন তাঁর প্রাণ প্রিয় শ্রীগোবিন্দ কে। আনন্দে মহাপ্রভু মূর্চ্ছিত হয়ে পড়লেন আলালনাথ  মন্দিরের সিংহদরজার সামনে পাথরের ওপর। মহাপ্রভুর বিরহানলে শিলা গলে গেল। গলিত শিলাতে মহাপ্রভুর সর্বাঙ্গের ছাপ পড়ে গেল।অদ্যাবধি এই সর্বাঙ্গ শিলা বিরাজিত আলালনাথ মন্দিরের পাশে।

 গৌরলীলা ত্রিকাল সত্য । লীলা কখনোই পরিসমাপ্ত হয় না। লীলা নিত্য-সত্য-শাশ্বত ।তখনও মহাপ্রভু যেতেন আলালনাথ দর্শনে। এখনও মহাপ্রভু যাবেন আলালনাথ দর্শনে। তখন প্রকটে যেতেন এখন অপ্রকটে যাবেন। ত্রিকাল সত্য লীলা যেমন সংঘটিত হবার তেমনি হবে।
#অদ্যাপিহ_সেই_লীলা_করে_গোরারায়।
#কোন_কোন_ভাগ্যবান_দেখিবারে_পায়।"*

জয় নিতাই!*
✧═══════════•❁❀❁•═══════════✧      
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৭৫. শ্রীগোপালভট্ট গোস্বামী 🏵️ শ্রীরঘুনাথ ভট্ট গোস্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob75.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৭৪. শ্রীজীব গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob74.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৫. শ্রীগোপালভট্ট গোস্বামী 🏵️ শ্রীরঘুনাথ ভট্ট গোস্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob75.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,শ্রীগোপালভট্ট গোস্বামী*
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🙏শ্রীগোপালভট্ট গোস্বামী= দাক্ষিণাত‍্যে শ্রীরঙ্গনাথক্ষেত্রের নিকটবর্তী ভট্টমারী(কোন মতে বেলগুঁড়ি গ্রামে)১৪২৫ শকে খৃঃ ১৫০৩, জন্মগ্রহণ করেন।পিতার নাম শ্রীবেঙ্কট ভট্ট।তীর্থ-ভ্রমণ কালে শ্রীমন্মহাপ্রভু এই বেঙ্কট ভট্টের আলয়ে সমগ্র বর্ষাকাল অবস্থান করে শ্রীগোপালভট্টকে কৃপা করেন। যথাসময়ে ভট্টগোস্বামী শ্রীবৃন্দাবনে এসে শ্রীপাদ রূপ ও সনাতনের সঙ্গে সম্মিলিত হন।ইনি খুল্লতাত শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীর শিষ্য।নীলাচল হতে মহাপ্রভু নিজ ডোর কৌপীন ও বসিবার আসন পাঠিয়ে শ্রীগোপালভট্টকে শক্তি সঞ্চার করেছিলেন।শ্রীভট্ট গোস্বামী পূজিত শ্রীদামোদর শিলা হতে যে শ্রীকৃষ্ণমূর্তি প্রকটিত হয়েছিলেন, সেটিই বর্তমান শ্রীশ্রীরাধারমণ বিগ্রহ। "শ্রীহরিভক্তি বিলাস" "সৎক্রিয়া-সারদীপিকা" শ্রীকৃষ্ণকর্ণামৃতের "শ্রীকৃষ্ণবল্লভা" টীকা ইঁনারই রচিত।শ্রীনিবাস আচার্য‍্য ইঁনারই নিকট দীক্ষা গ্রহণ করেন। ১৫০৭ শকে শ্রাবণী শুক্লা পঞ্চমীতে, প্রিয়শিষ‍্য দেববন-নিবাসী শ্রীগোপীনাথ গোস্বামীর উপর শ্রীশ্রীরাধারমণের সেবাভার অর্পণ করে নিত‍্যলীলায় প্রবেশ করেন।গোপীনাথের অপ্রকটের পর তদীয় ভাই শ্রীদামোদর গোস্বামী সেবাভার প্রাপ্ত হন।ইঁনারই বংশধর বতর্মান সেবাইত প্রসিদ্ধ বৈষ্ণবাচার্য‍্য শ্রীমন্ মধুসূদন গোস্বামী-- সার্বভৌম বৈষ্ণব জগতের উজ্জ্বল রত্ন।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🙏শ্রীরঘুনাথ ভট্ট গোস্বামী= ইনি ছয় গোস্বামীর অন‍্যতম।পিতার নাম শ্রীতপন মিশ্র।কাশীতে তপন মিশ্রের গৃহে শ্রীমন্মহাপ্রভুর অবস্থান কালে কৃপালাভ করেন এবং তাঁর আদেশে শ্রীবৃন্দাবনে বাস করেন।ইনি প্রত‍্যহ একলক্ষ হরিনাম ও এক হাজার বৈষ্ণবকে প্রণাম করতেন১৪৮৫ শকে আশ্বিনী শুক্লাদ্বাদশীতে ৫৮ বৎসর বয়সে শ্রীবৃন্দাবনে অপ্রকট হন।ইঁনার রচিত কোন গ্রন্থাদির বিবরণ পাওয়া যায় না।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🙏শ্রীরঘুনাথ দাসগোস্বামী=ইনি কঠোর বৈরাগ‍্য-সম্পন্ন মহাভাগবত চূড়ামণি ছিলেন।জেলা হুগলী, ত্রিশবিঘা রেল স্টেশনের নিকট সরস্বতী নদী-তীরে কৃষ্ণপুর গ্রামে ১৪১৯ শকে জন্মগ্রহণ করেন।সপ্তগ্রামের ১২ লক্ষ মুদ্রার আয়ের জমিদারীর অধীশ্বর কায়স্থ-বংশীয় শ্রীগোবর্ধন মজুমদারের পুত্র।বাল‍্যকালেই ইঁনার হৃদয়ে বৈরাগ‍্য-অঙ্কুর জন্মে,বৈরাগ‍্যের অবস্থা দেখে ইনার পিতা এক পরমা রূপবতী কন‍্যার সঙ্গে বিবাহ দেন। রঘুনাথ অতুল ঐশ্বর্য‍্য ও রূপবতী পত্নীকে পরিত‍্যাগ করে ১৯ বৎসর বয়সে নীলাচলে মহাপ্রভুর শ্রীচরণমূলে উপস্থিত হন। সেখানে ১৬ বৎসর শ্রীস্বরূপ গোস্বামীর সঙ্গে থেকে মহাপ্রভুর পরিচর্য‍্যা করে,মহাপ্রভুর অন্তর্ধানের পর ৪১ ব‍ৎসর শ্রীবৃন্দাবনে শ্রীরাধাকুন্ড তীরে অবস্থান করেন।১৫০৮ শকাব্দে আশ্বিনী শুক্লা দ্বাদশীতে শ্রীবৃন্দাবনে অপ্রকট হন।শ্রীরাধাকুন্ডের ঈশান কোণে ইঁনার সমাধি বিরাজিত।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌻রঘুনাথ বাল‍্যকালে শ্রীরাধারমণ-বিগ্রহের সেবা করতেন। মুসলমান অত‍্যাচারে এই বিগ্রহ নদীতে ফেলে দিলে এই সংবাদ শুনে শ্রীমৎ দাসগোস্বামী বৃন্দাবন হতে শ্রীকৃষ্ণকিশোর নামক জনৈক শিষ্যকে প্রেরণ করেন। তিনি ঐ বিগ্রহের উদ্ধার ও সেবা প্রকাশ করেন।শ্রীমৎ দাসগোস্বামী বৈরাগ‍্যের আদর্শমূরতি।তাই মহাপ্রভু বলেছেন, "রঘুনাথের বৈরাগ‍্য হয় পাষাণের রেখা"। সত‍্যই, বৈষ্ণব রাজ‍্যে শ্রীমৎ দাসগোস্বামীর মতো কঠোরব্রতী দেখা যায় না।শ্রীমন্মহাপ্রভু দাসগোস্বামীকে শ্রীগোবর্ধনশিলা ও গুঞ্জমালা প্রদান করে পূজা করতে আজ্ঞা দেন।*
*🌹অধুনা(বর্তমান) কোন কোন বর্ণাশ্রম-রক্ষাভিলাষী স্মার্তমন‍্য পন্ডিত এই দৃষ্টান্ত দেখিয়ে ব্রাহ্মণেতর বৈষ্ণবের শ্রীশালগ্রাম শিলার্চনে অধিকার নাই বলে মন্তব্য প্রকাশ করে থাকেন।*
*🌻শ্রীমহাপ্রভু শ্রীরঘুনাথকে কেন যে গোবর্ধনশিলা পূজা করতে বলেছিলেন, তার যখন কোন স্পষ্ট নির্দেশ নাই, তখন অনুমানের উপর নির্ভর করে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না।ব্রাহ্মণেতর কুলোদ্ভব বৈষ্ণব শ্রীশালগ্রামার্চন করতে পারবে না,এইরকম যদি মহাপ্রভুর অভিপ্রায় হ'ত,তাহলে শ্রীপাদ সনাতনের দ্বারা বৈষ্ণব-স্মৃতি হরিভক্তিবিলাসে ভগবৎপর-স্ত্রী-শূদ্রাদিও শ্রীশিলার্চনে অধিকারী,এইরকম লেখাতেন না।অথবা "ব্রাহ্মণস‍্যৈব পূজ‍্যোহমিত‍্যাদি" স্মৃতির বাক‍্যকে অবৈষ্ণবপর বলে খন্ডন করতেন না। কেউ কেউ টীকার লিখিত= "যতো বিধিনিষেধা ভগবদ্ভক্তানাং ন ভবন্তী" "দেবর্ষিভুতাপ্তনৃণাং পিতৃণামিত‍্যাদি বচনৈঃ"। ইত‍্যাদি বাক‍্য উদ্ধৃত করে প্রমাণ করতে চেয়েছেন যে,উহা ত‍্যাগী বৈষ্ণব সম্বন্ধে ; কিন্তু তা সর্বতোভাবে অসঙ্গত।যেহেতু অবৈষ্ণব ত‍্যাগীও দৈব ও পৈত্র কর্মাদিকে পরিত‍্যাগ করে থাকেন।তাহলে বৈষ্ণবের বিশেষত্ব রইল কি?ত‍্যাগী কাকে বলে? "সর্বকর্ম-ফলত‍্যাগং প্রাহুস্ত‍্যাগং বিচক্ষণাঃ।।(গীতা)।বৈষ্ণব সর্বদা কাম-সঙ্কল্প-বর্জিত বলে সকল অবস্থাতেই ত‍্যাগী। সুতরাং তাঁর অধিকার থাকবে না কেন? আরও বৈষ্ণব স্মৃতিকার বলেন=*
*"অতো নিষেধকং যদ্ যদ্বচনং শ্রুয়তে স্ফুটং।*
*অবৈষ্ণবপরং তত্তদ্বিজ্ঞেয়ং তত্ত্বদর্শিভিঃ"।।*
*🍀এই যে স্বয়ং কারিকা করেছেন, ইহা তাঁর স্বকপোল কল্পিত নহে, ইহা সমর্থনের জন‍‍্যই টীকাকার "দেবর্ষিভূতাপ্তাদি" শ্লোকের উল্লেখ করেছেন।এস্থলে বিশেষ বিধি দ্বারা সামান্য বিধি প্রমাণিত করেছেন।*
*🌺অথবা এমনও হতে পারে,শ্রীগন্ডকীশিলার মতো শ্রীগোবর্ধনশিলাও যে বৈষ্ণবগণের পরমার্চনীয় বস্তু,তা প্রদর্শনের জন্যই স্বীয় অন্তরঙ্গ ভক্ত শ্রীরঘুনাথকে শ্রীগোবর্ধনশিলা পূজা করতে আজ্ঞা করেন।শ্রীশালগ্রামশিলা বৈষ্ণব মাত্রেই তো পূজো করবেন ; বিশেষ শ্রীশালগ্রাম পূজা যখন বৈধী ভক্তির অন্তর্গত। সুতরাং রাগানুগা ভক্তের উজ্জ্বল-আদর্শ শ্রীরঘুনাথের দ্বারা যদি শ্রীগোবর্ধন শিলার্চন প্রকাশ হয়,তাহলেই বৈধ ও রাগানুগা উভয় শ্রেণীর ভক্তগণ দ্বারাই শালগ্রামের মতো শ্রীগোবর্ধন-শিলার্চনও অনুষ্ঠিত হবে।এই উদ্দেশ্যই মহাপ্রভু শ্রীরঘুনাথকে শ্রীগোবর্ধনশিলার্চন করতে দিয়েছিলেন। অথবা শ্রীগোবর্ধন-শিলা ও গুঞ্জমালা মহাপ্রভু তিন বৎসর ধারণ করিলেন ; শুধু ধারণ করা নয়,যাঁকে শ্রীকৃষ্ণ-কলেবর বলে=*
*------- -------- কভু হৃদয়ে নেত্রে ধরে।*
*কভু নাসায় ঘ্রাণ লয় কভু শিরে করে।।*
*নেত্রজলে সেই শিলা ভিজে নিরন্তর।*
*শিলাকে কহেন প্রভু কৃষ্ণ-কলেবর।।*
*🌻এই সমস্ত উক্তি গ্রন্থকারের, শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি মহোদয়।* *গ্রন্থ=গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস,পৃষ্ঠা সংখ্যা ১৬৪-১৬৫।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏   
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭৬. শ্রীরঘুনাথ দাস গোস্বামী 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob76.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭৪. শ্রীজীব গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob74.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৭৩. শ্রীরূপ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob73.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৪. শ্রীজীব গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob74.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*বৈষ্ণব-সাহিত‍্য,শ্রীজীব গোস্বামী*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🙏শ্রীজীব গোস্বামী=গৌড়ীয় বৈষ্ণবাচার্য‍্যের মুকুটমণি, অদ্বিতীয় দার্শনিক পন্ডিত।ইঁনার অক্ষয় কীর্তি-- "ভাগবত-সন্দর্ভ" বা ষট্ সন্দর্ভ।ইহা তত্ত্ব,ভাগবৎ,পরমাত্মা,কৃষ্ণ,ভক্তি ও প্রীতি এই ছয়টি সন্দর্ভে বিভক্ত।১৫০০শকাব্দের কিছু পরে ইনার রচনা কাল।"গোপালচম্পূঃ" সন্দর্ভের পরে লিখিত।শ্রীমদ্ গোপাল ভট্ট প্রাচীন-বৈষ্ণবাচার্য‍্য শ্রীমাধ্বাচার্য‍্যাদির গ্রন্থ হতে সারভাগ সংগ্রহ করে এই গ্রন্থ রচনা করেন। শ্রীজীব সেই গোপাল ভট্ট লিখিত পুরাতন গ্রন্থ দেখে ক্রমে পরিপাটি সজ্জিত করে বিস্তারিত করেছেন।এই গ্রন্থটি অশেষ দার্শনিক বিচার ও বহুদর্শিতাপূর্ণ। ছয়টি সন্দর্ভের মধ্যে তত্ত্ব,ভাগবৎ ও পরমাত্মা সন্দর্ভকে প্রমাণ ভাগে এবং কৃষ্ণ, ভক্তি ও প্রীতি সন্দর্ভকে প্রমেয়ভাগে পরিমাণ যোগ্য বা জ্ঞেয়) ধরা যেতে পারে।সন্দর্ভের সিদ্ধান্ত-প্রণালী সর্বাংশে ভাগবতের অনুগত,এজন‍্য সন্দর্ভের শেষ তিনটি সন্দর্ভে শ্রীকৃষ্ণের ও তদীয় প্রাপ্তির উপায় ভক্তি এবং তার পরাবস্থা যে প্রীতি তার বিচার করেছেন।*
*🌹সর্বসম্বাদিনী=উক্ত ভাগবত-সন্দর্ভের বা ষট্ সন্দর্ভের শ্রীজীব-কৃত টীকা বা অনুব‍্যাখ‍্যা।এতে প্রথম চার সন্দর্ভের ব‍্যাখ‍্যা আছে।ফলে এটিকে একটি পৃথক গ্রন্থ বলেই বোধ হয়।*
*☘শ্রীজীব-কৃত সুবৃহৎ-- বাইশ হাজার শ্লোকাত্মক গদ‍্য-পদ‍্যময় কাব‍্য-- "গোপাল চম্পূ", দুইভাগে বিভক্ত=পূর্বচম্পূ ও উত্তরচম্পূ।ষট্ সন্দর্ভের অন্তর্গত শ্রীকৃষ্ণসন্দর্ভে যে সিদ্ধান্ত দার্শনিক আকারে মীমাংসিত, এতে তাই কাব‍্যকারে বর্ণিত।পূর্বচম্পূ ১৫১০ শকে এবং উত্তরচম্পূ ১৫১৪ শকে বৈশাখ মাসে সম্পূর্ণ হয়।এর সমস্ত সিদ্ধান্ত পৌরাণিক বাক‍্যে সমর্থিত।পূর্বোক্ত "পদ‍্যাবলীর" টীকাকার ঁবীরচন্দ্র গোস্বামী মহোদয় এই মহাগ্রন্থের "শব্দার্থ বোধিকা" নামে টীকা রচনা করেছেন।*
*🍀সঙ্কল্প-কল্পদ্রুম=এটিও দার্শনিক কাব‍্য গ্রন্থ।চম্পূর মতো এতেও লীলা ও সিদ্ধান্ত দুই আছে।সমস্ত বৈষ্ণব-সিদ্ধান্ত অতি সংক্ষেপে জানবার অপূর্ব গ্রন্থ।আর একটি শ্রীজীব-কৃত মহাকাব‍্য "মাধব-মহোৎসব" শ্রীরাধার অভিষেক ও দ্বারকা হতে ব্রজে এসে শ্রীরাধার সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ উপলক্ষ্যে যে উৎসব সম্পন্ন হয়, তাইই এই কাব‍্যে মুখ‍্য বর্ণনীয় বিষয়।এটি মহাকাব‍্য-লক্ষণের কোন অংশে কম নহে। শ্রীজীব গোস্বামীর অন‍্যতম অক্ষয় কীর্তি "হরিনামামৃত-ব‍্যাকরণ"। এটিই সংস্কৃত ব‍্যাকরণের শেষ গ্রন্থ। সুতরাং এতে অধিকাংশ প্রাচীন ব‍্যাকরণের মত উদ্ধৃত হয়েছে।এটি লঘু ও বৃহৎভেদে দুইটি। ব‍্যাকরণশাস্ত্র শুষ্ক শাস্ত্র।বৈষ্ণবগণের যাতে ব‍্যাকরণ শিক্ষার সঙ্গে সঙ্গে ভক্তির অনুশীলন হয়,এই উদ্দেশ্যে ব‍্যাকরণের সমস্ত সংজ্ঞা, উদাহরণ ও সূত্রগুলি শ্রীভগবন্নামাত্মক করে সাহিত‍্য জগতে এক অপূর্ব কৃতিত্ত্ব প্রদর্শন করেছেন। যেমন=ক-কার স্থানে ক-রাম, খ-রাম ইত‍্যাদি। ং-বিষ্ণুচক্র, ঃ-বিষ্ণুসর্গ।স্বরবর্ণ-সর্বেশ্বর, ব‍্যঞ্জনবর্ণ-বিষ্ণুজন ইত‍্যাদি। বৈষ্ণবের প্রিয় এমন সরল ব‍্যাকরণ আর নাই।দুঃখের বিষয়,ইঁনার পঠন-পাঠন অতীব বিরল। ইহা ছাড়া "সূত্রমালিকা" ও "ধাতু-সংগ্রহ" গ্রন্থও ব‍্যাকরণাংশ বলেই উল্লেখ যোগ্য।*
*🌻যোগসার-স্তবের টীকা,অগ্নিপুরাণের গায়ত্রীর টীকা, শ্রীরাধাপদচিহ্নের টীকা,ভাবার্থ-সূচকচম্পূ ও শ্রীমদ্ভাগবতের ক্রম সন্দর্ভ টীকাও শ্রীপাদ জীব গোস্বামী প্রণীত।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭৫. শ্রীগোপালভট্ট গোস্বামী 🏵️ শ্রীরঘুনাথ ভট্ট গোস্বামী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob75.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭৩. শ্রীরূপ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob73.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
 *বৈষ্ণব-সাহিত‍্য,শ্রীরূপ গোস্বামী*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀শ্রীপাদ রূপ গোস্বামী=বৈষ্ণব সাহিত‍্যকে বহু অমূল‍্য গ্রন্থরত্নে অলঙ্কৃত করেছেন।প্রথম "ভক্তরসামৃতসিন্ধু" এতে শান্তরসের মুখ‍্য ভক্তিরস বিস্তৃত ভাবে পল্লবিত করা হয়েছে।শ্রীপাদ রূপ গোস্বামী গোকুলে অবস্থান কালে ১৪৬৩ শকাব্দে এই গ্রন্থ সমাপ্ত করেন।এর টীকা "দুর্গম-সঙ্গমনী" শ্রীপাদ জীবগোস্বামীকৃত এবং "রসামৃত-শেষ" নামে শ্রীজীব কৃত এই গ্রন্থের একটি পরিশিষ্টও আছে।একে দ্বিতীয় "সাহিত‍্য-দর্পণের" অংশ বললেও চলে।ভক্তির প্রকার ভেদ অনেকরকম, তারমধ‍্যে শৃঙ্গার-রসাত্মিকা ভক্তি বিশেষ গোপনীয়, এজন‍্য "রসামৃতে" তার বিস্তৃতি না করে স্বতন্ত্র "উজ্জ্বলনীলমণি" গ্রন্থে উজ্জ্বলরসের অঙ্গ-উপাঙ্গাদি বহুরূপে বিস্তৃত করেছেন। সুতরাং রসামৃত ও উজ্জ্বলকে "হরিভক্তিরসামৃতসিন্ধু" নামে উল্লেখ করা যেতে পারে।শ্রীজীবও ইহা লঘুতোষণীর শেষে শ্রীরূপের গ্রন্থের প্রসঙ্গে উল্লেখ করেছেন--"ভাণিকা দানকেল‍্যাখ‍্যা রসামৃতযুগং পুনঃ"।সমষ্টিভাবে ধরলে শ্রীকবিকর্ণপুরের "অলঙ্কার কৌস্তুভ" শ্রীরূপের "নাটকচন্দ্রিকা" "ভক্তিরসামৃতসিন্ধু" ও "উজ্জ্বলনীলমণি" এই চারটি গৌড়ীয় বৈষ্ণব-সম্প্রদায়ের অলঙ্কার শাস্ত্র।তারমধ‍্যে প্রথম,অলঙ্কারশাস্ত্রোক্ত সর্বসাধারণ বিষয়ের সমন্বয়, দ্বিতীয়, নাট‍্যাঙ্গের বহুলীকরণ,তৃতীয়,সর্বসাধারণ-ভক্তিরস এবং শেষটিতে রসরাজ শৃঙ্গার বা উজ্জ্বলরসের বহু বিস্তার আছে।এতে উক্ত রসের প্রকার ভেদ আছে।এই গ্রন্থে জ্ঞান না থাকলে লীলা-রসকীর্তন গানে বা শ্রবণে অধিকার জন্মে না।এটি অতি বৃহৎ গ্রন্থ। এর দুটি টীকা, শ্রীজীবকৃত "লোচনরোচনী" ও শ্রীবিশ্বনাথ চক্রবর্তী-কৃত "আনন্দ-চন্দ্রিকা"।*
*🌻শ্রীপাদ রূপ গোস্বামী-কৃত মহাকাব‍্য নাই।দুইটি সর্বগুণমন্ডিত নাটক আছে। প্রথম,"বিদগ্ধ-মাধব" সপ্ত অঙ্কে বিভক্ত। শ্রীবৃন্দাবনের কেশী তীর্থে নানা দিকের দশাগত ভক্তমন্ডলীর সামনে শ্রীশ্রীগোপেশ্বর মহাদেবের স্বপ্নাদেশে এই নাটক প্রথম লেখা হয়।নীলাচলে মহাপ্রভু ও ভক্তমন্ডলী এই অমৃতায়মান নাটকের কিছু কিছু অংশ শ্রবণেঅত‍্যন্ত পরিতৃপ্ত হয়েছিলেন।এতে নাটকীয় সমস্ত বিষয়ের বিন‍্যাস ও নায়ক-নায়িকাগত সংস্কৃত ও প্রাকৃত ভাষার প্রয়োগ নানাবিধ ছন্দ,ভাব, অলঙ্কারের অপূর্ব পারিপাট‍্য প্রদর্শিত হয়েছে।এই নাটক শ্রীকৃষ্ণের ব‍্যজলীলা-বিষয়ক। ১৫৮৯ সম্বতে এই নাটক গোকুলে সমাপ্ত হয়।এর টীকাকার শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী। পদ‍্যানুবাদ-যদুনন্দন দাস। অনুবাদের নাম-- "শ্রীরাধাকৃষ্ণলীলারস-কদম্ব"। দ্বিতীয় নাটক, "ললিত-মাধব", দশ অঙ্কে বিভক্ত।শ্রীকৃষ্ণের দ্বারকা-লীলা এতে বর্ণিত আছে।নাটকীয় অন‍্যান‍্য অংশে উভয় নাটকই সমান। কিন্তু ললিত-মাধবে কিছু বেশী লক্ষ্য করা যায়।এই নাটক চতুঃষষ্ঠী(৬৪) কলাতে পরিপূর্ণ।সমস্ত লক্ষণ-ভূষণে ভূষিত।এই নাটক শ্রীবৃন্দাবনের ভদ্রবনে ১৪৫৯ শকাব্দে সমাপ্ত হয়। টীকাকর শ্রীজীব গোস্বামী।এর প্রথম অভিনয় শ্রীরাধাকুন্ডতীরে শ্রীমাধব-মন্দিরের সামনে সম্পন্ন হয়।*
*🌹"দানকেলী-কৌমুদী", দৃশ‍্যকাব‍্যের* *অন্তর্গত "ভাণ" নামক রূপক কাব‍্য। কৌমুদী শব্দ স্ত্রীলিঙ্গ বলে একে "ভাণিকা" বলা হয়েছে।টীকাকার শ্রীজীব গোস্বামী।এটি এক* *অঙ্কে সমাপ্ত।শ্রীরূপ হতেও অদ্ভুত কৃতিত্ব প্রদর্শন করেছেন।এতে দান-লীল*
 *বর্ণিত হয়েছে।শ্রীনন্দীশ্বরে ১৪৭১ শকাব্দে এই গ্রন্থ রচিত হয়।টীকাকার শ্রীজীব।*
*☘শ্রীরূপের অপর একটি গ্রন্থের নাম "স্তবমালা"।এতে একান্নটি স্তব আছে।পৃথকভাবে ধরলে প্রত‍্যেকে এক একটি গ্রন্থ।শ্রীজীব এই গ্রন্থটি সংগ্রহ করে একত্র করেছেন।এতে শ্রীচৈতন‍্য,শ্রীকৃষ্ণ, শ্রীরাধার নানা স্তব আছে। "শ্রীগোবিন্দবিরুদাবলী" এটিও স্তবমালার অন্তর্গত।এতে ছন্দশাস্ত্রের অসাধারণ পান্ডিত‍্য প্রদর্শিত হয়েছে।কোন দাক্ষিণাত‍্য কবি প্রণীত "দেব বিরুদাবলী" এই ধরণের গ্রন্থ।কেউ কেউ গোবিন্দবিরুদাবলীকে শ্রীজীব-কৃত বলেন। কিন্তু স্তবমালার টীকাকার শ্রীবলদেব বিদ‍্যাভূষণ টীকারম্ভে স্পষ্টই শ্রীরূপ-কৃত বলে উচ্চারণ করেছেন।স্তবমালার অন্তর্গত "শ্রীগীতাবলী" নামক এক পদাবলীর ছোট গ্রন্থ আছে, এটি শ্রীসনাতন গোস্বামী-কৃত বলে প্রসিদ্ধ।গীতের শেষে শ্রীকৃষ্ণবোধক "সনাতন" শব্দ ভণিতারূপে যুক্ত হয়েছে।শ্রীরূপ এর সংগ্রাহক। এই গীতাবলীর পদ শ্রীবৈষ্ণব দাসের "পদ-কল্পতরুতে" উদ্ধৃত হয়েছে।স্তবমালার "চাটুপুষ্পাঞ্জলী" "মুকুন্দমুক্তাবলী" প্রভৃতি প্রসিদ্ধ স্তব বৈষ্ণবগণ নিত‍্য আহ্নিক-পূজাদির সময় পাঠ করে থাকেন।*
*🌺শ্রীরূপের অপর সংগ্রহ-গ্রন্থ "পদ‍্যাবলী"।শ্রীরূপ যখন রামকেলীতে গৌড়-বাদশাহের মন্ত্রীরূপে বাস করেন, তখন নানা দেশ-বিদেশ হতে বহু পন্ডিত তাঁর কাছে উপস্থিত হতেন, তাঁদের নিকট হতে সংগৃহীত পদ‍্য সমষ্টিই এই "পদ‍্যাবলী"।এতে পদ‍্যের পরম্পরান্বয় না থাকায় ইহা কোষকাব‍্যের অন্তর্গত।জেলা বর্ধমান, মাড়গ্রাম নিবাসী নিত‍্যধামগত পন্ডিত বীরচন্দ্র গোস্বামীই এই পদ‍্যাবলীর "রসিক-রঙ্গদা" নামে টীকা রচনা করেছেন।এতে নানা ছন্দ ও বৈচিত্র্যপূর্ণ ৩৯২ টি শ্লোক আছে।আর একটি খন্ডকাব‍্য ; নাম "হংসদূত" শ্লোক সংখ্যা ১৪২টি।এর টীকাকারের পরিচয় অজ্ঞাত।হংসকে দূত কল্পনা করে মথুরার শ্রীকৃষ্ণকে বিরহার্তা শ্রীরাধার সংবাদ শ্রবণ করানোই এই গ্রন্থের প্রতিপাদ‍্য বিষয়।মহাকবি কালিদাসের "মেঘদূতের" মতো এটিও একটি অপূর্ব রত্নবিশেষ।শ্রীরূপের আরেকটি দূতকাব‍্য "উদ্ধবসন্দেশ বা উদ্ধবদূত"।শ্রীউদ্ধব মথুরা হতে বৃন্দাবনে আগমন করলে,গোপীগণ তাঁর দ্বারা যে সংবাদ প্রেরণ করেন,তাইই এর বর্ণনীয়।এটীও একটি অমৃত-সাগরের গ্রন্থ।আবার শ্রীরূপ-কৃত "মথুরা-মাহাত্ম‍্য", প্রাচীন পৌরাণিক রচনাবলী দ্বারা মথুরাধামের সংস্থাপন ও গৌরব বর্ণিত। "শ্রীউপদেশামৃত" একাদশ শ্লোকাত্মক বৈষ্ণবগণের প্রতি উপদেশ।"শ্রীরূপ-চিন্তামণি" এতে শ্রীরাধাকৃষ্ণের চরণ-চিহ্ন বর্ণিত। শ্রীরাধাকৃষ্ণগণোদ্দেশদীপিকা, এটি বড় ও ছোট ভেদে দুটি গ্রন্থ।১৪৭২ শকাব্দে এর রচনা শেষ হয়।এতে শ্রীরাধাকৃষ্ণের বংশাবলী,সখা,দাস,দাসী,বসনাভরণাদি বর্ণিত হওয়ায় রাগানুগা ভজনমার্গের পক্ষে সবিশেষ অনুকূল। তাছাড়া "ব‍্যাখ‍্যান-চন্দ্রিকা" "প্রেমেন্দু সাগর" ও "বৃন্দাদেব‍্যষ্টক" নামক গ্রন্থগুলিও শ্রীরূপ-কৃত বলে প্রসিদ্ধ। শ্রীরূপের গ্রন্থ -উপসংহারে একটি বক্তব্য আছে =*
*"লক্ষ গ্রন্থ কৈল ব্রজ-বিলাসবর্ণন"*
                           *(চৈঃচঃমঃ ১)*
*"চারিলক্ষ সংগ্রহ গ্রন্থ দুঁহে বিস্তার করিলা"।ঐ অন্ত |৪।*
*🌻শ্রীপাদ রূপ ও সনাতনের গ্রন্থ রচনা ও বিস্তার বিষয়ে এই উক্তি অতীব গৌরব-দ‍্যোতক।মেদিনীকোষে গ্রন্থ শব্দের শ্লোকার্থ দেখা যায়।তাহলে শ্রীরূপের লক্ষশ্লোক এবং উভয়ের সংগৃহীত শ্লোক চার লক্ষ।ইহাই মীমাংসিত হয়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭৪. শ্রীজীব গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob74.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


৭২. শ্রীপ্রবোধানন্দ সরস্বতী 👏 শ্রীপাদ সনাতন গোস্বামী 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob72.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭২) গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস ২য়*
       *🌻বৈষ্ণব--সাহিত‍্য🌻*
        **********************
*🌻শ্রীপ্রবোধানন্দ সরস্বতী🌻*
======================
*🍀ইনি দাক্ষিণাত‍্য বৈদিক ব্রাহ্মণ-কুলোদ্ভূত ; কাবেরী তীরস্থ শ্রীরঙ্গ ক্ষেত্রে আবির্ভাব, শ্রীমদ্ গোপাল ভট্টের পিতা বেঙ্কটাচার্য‍্যের সহোদর নাম প্রকাশানন্দ।শেষ জীবনে কাশীবাসী হন।ইনি সেই সময় কাশীর সর্বপ্রধান বৈদান্তিক পন্ডিত ও মায়াবাদী সন্ন‍্যাসীদের প্রধান ছিলেন।শ্রীমহাপ্রভুর কৃপায় তিনি সেখানে অপূর্ব ভক্তি-জীবন লাভ করে "প্রবোধানন্দ" নামে অভিহিত হন।ইনি মহাপ্রভুকে যে স্তব স্তুতি করেন, তার সমষ্টিই "শ্রীচৈতন‍্যচন্দ্রামৃত"।ইহার১২ টি বিভাগে যথাক্রমে স্তুতি,প্রণাম, আশীর্বাদ, গৌরভক্ত-মহিমা, অভক্তের নিন্দা, নিজদৈন‍্য, উপাসনানিষ্ঠা, লোক-শিক্ষা, গৌরোৎকর্ষ, অবতারমহিমা, রূপোল্লাস নৃত্যাদি এবং শোক বর্ণত আছে। শ্লোকগুলি গৌরভক্তির সুধাময় উচ্ছাস। "আনন্দী" নামক জনৈক ভক্ত এই গ্রন্থের "রসিকাস্বাদনী" টীকা রচয়িতা।*
  *🙏শ্রীপাদ সনাতন গোস্বামী🙏*
        •••••••••••••••••••••••••••••
[*🌻ভরদ্বাজ গোত্রীয় বৈদিক ব্রাহ্মণকুলে প্রাদুর্ভূত ; মূল পুরুষ = জগদ্ গুরু, তৎপুত্র অনিরুদ্ধ, তৎপুত্র রূপেশ্বর ও হরিহর।রূপেশ্বরের পুত্র পদ্মনাভ নবহট্ট বা নৈহাটিতে গঙ্গাতীরে বাস করেন।ইঁনার পাঁচ পুত্রের মধ্যে পঞ্চম মুকুন্দ, তৎপুত্র কুমারদেবের প্রথম,শ্রীসনাতন দ্বিতীয় শ্রীরূপ তৃতীয় শ্রীবল্লভ বা অমর সন্তোষ ও বল্লভ, (মহাপ্রভুর প্রদত্ত নাম =অনুপম)।এই শ্রীবল্লভের পুত্রই শ্রীপাদ জীব গোস্বামী।*
*🌹১৪৯৩ খৃঃ অব্দ হতে ১৫২৫ খৃঃ অব্দ পর্যন্ত গৌড়ের বাদশাহ আলাউদ্দীন হোসেন শাহের রাজত্ত্ব কাল।গৌড়ের রাজধানী বর্তমান মালদহের নিকট রামকেলি নামক জায়গায় ইঁনারা কর্মোপলক্ষ‍্যে বাস করতেন। সনাতন ও রূপ স্ব স্ব প্রতিভাবলে বাদশাহ হোসের শাহের প্রধান মন্ত্রী ও তদীয় সহকারী হয়েছিলেন। বাদশাহ-প্রদত্ত সনাতনের  "দবির খাস্" ও রূপের "সাকর মল্লিক" উপাধি ছিল।ইঁনারা পন্ডিত বাসুদেব সার্বভৌমের কনিষ্ঠ ভাই শ্রীবিদ‍্যাবাস্পপতির নিকট দীক্ষ গ্রহণ করেন।শ্রীমন্মহাপ্রভু প্রথমে শ্রীরূপকে কৃপা করে উদ্ধার করেন এবং প্রয়াগে তাঁকে শিক্ষা প্রদান করে শক্তি সঞ্চার করেন।পরে শ্রীসনাতনকে কৃপা করেন। সনাতন রাজকার্য‍্যে অমনোযোগী হওয়ায় বাদশাহের বিরাগভাজন হয়ে বন্দী হন।পরে কারাধ‍্যক্ষের কৃপায় কারামুক্ত হয়ে কাশীতে গিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হন।মহাপ্রভু সনাতনকে কাছে রেখে ভক্তি-ধর্ম শিক্ষা দান করলেন এবং নিজ শক্তি সঞ্চার করে শ্রীবৃন্দাবনে থেকে ভক্তিশাস্ত্র প্রণয়নে আদেশ করলেন।*
*এই দুই ভাই আমি পাঠাইনু বৃন্দাবনে।*
*শক্ত দিয়া ভক্তিশাস্ত্র করিতে প্রবর্তনে।।*
*🍀অবশেষে শ্রীপাদ সনাতন শ্রীরূপ ও ভ্রাতৃষ্পুত্র শ্রীরূপের মন্ত্রশিষ‍্য শ্রীজীব গোস্বামী বৃন্দাবনে অবস্থান করে অসংখ্য ভক্তি-গ্রন্থ প্রণয়ন করেন। ভক্তি-সিদ্ধান্ত গ্রন্থ রচনায় ইঁনারাই বৈষ্ণব-সমাজের শীর্ষস্থানীয়।শ্রীপাদ সনাতন ১৪০৪ শকে আবির্ভূত হয়ে ১৪৮৬ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে শ্রীবৃন্দাবনে অপ্রকট হন।দ্বাদশ আদিত‍্যটীলার নিকট তাঁর সমাধি বিদ‍্যমান।*
*🌷প্রসিদ্ধ বৈষ্ণবস্মৃতি "শ্রীহরিভক্তি বিলাসে" বৈষ্ণবের নিত‍্য প্রয়োজনীয় ব্রত,পূজা,দীক্ষা, বিষ্ণুস্থাপন, সন্ধ‍্যাবন্দন, পূজোপকরণ, বৈষ্ণবাচার, ভক্ত-মাহাত্ম‍্য,ভক্তি মাহাত্ম‍্য,দ্বাদশ মাসিক কাজ, মালাজপ,মন্ত্রবিচার, বাস্তুযাগ প্রভৃতি সংক্ষেপে সঙ্কলন করে শ্রীপাদ সনাতন গোস্বামী উহা শ্রীমদ্ গোপাল ভট্ট গোস্বামীকে প্রদান করেন। শ্রীভট্ট গোস্বামী ঐ বিধিগুলির মাহাত্ম‍্যাদিসূচক বহু শাস্ত্রীয় প্রমাণ দ্বারা মূল গ্রন্থের আয়োতন বৃদ্ধি করেন। এই গ্রন্থের অপর নাম "ভগবদ্ভক্তিবিলাস"।শ্রীপাদ সনাতন এই গ্রন্থের দিকপ্রদর্শিনী টীকা প্রণয়ন করে এই গ্রন্থের গৌরব আরও বৃদ্ধি করেছেন। এই হরিভক্তি-বিলাসই বঙ্গীয় বৈষ্ণবসমাজের প্রামাণ‍্য বৈষ্ণব স্মৃতি।স্মার্ত চূড়ামণি রঘুনন্দন এনার অনেক ব‍্যবস্থা নিজ গ্রন্থে উদ্ধৃত করেছেন।বৈষ্ণবের আচার রক্ষা বিষয়ে এই হরিভক্তি বিলাসই রাজদন্ড স্বরূপ।ইহা অমান‍্য করলে গোস্বামী সম্প্রদায়ে তার জায়গা নাই।এই স্মৃতি গ্রন্থে শাস্ত্রবাক‍্য, পরবাক‍্য ও নিজবাক‍্য এই তিন প্রকার বাক‍্যভেদ আছে।সকল প্রকরণেই প্রথম স্মার্তমতকে হলিভক্তি বিলাসের দোহাই দিয়ে বৈষ্ণব মত বলে প্রচার করেন, তাঁরা যে ঘোর ভ্রান্ত তা বলাই বাহুল‍্য।রঘুনন্দনের নব‍্য স্মৃতির সঙ্গে বৈষ্ণবস্মৃতির শ্রাদ্ধ ও একাদশী প্রভৃতি নিয়ে চিরদিনই মতভেদ।এ ছাড়াও "সৎক্রিয়া-সারদীপিকা" নামে শ্রীমদ্ গোপাল ভট্টকৃত একখানি পদ্ধতি গ্রন্থও আছে।এতে অনন‍্য-শরণ গৃহী বৈষ্ণবগণের বিবাহ,গর্ভাধান অন্নপ্রাশন উপনয়নাদি দশবিধ সংস্কার মন্ত্র ও প্রণাম প্রয়োগাদি সহ সঙ্কলিত আছে।গৌড়ীয় গৃহী বৈষ্ণবগণ এই পদ্ধতি অনুসারেই সংস্কারাদি করে থাকেন।*
*🌻শ্রীপাদ সনাতন-কৃত "বৃহদভাগবতামৃতম্" প্রধান ধর্ম গ্রন্থ।এই গ্রন্থে বৈষ্ণবগণের উপাস‍্য নির্ণীত হয়েছে।গ্রন্থকর্তা স্বয়ং এর টীকাকার, টীকার নাম দিগ্ দর্শনী।এটি দুই খন্ডে বিভক্ত-- বৃহৎ গ্রন্থ।বৈষ্ণবদের উপাসনা কান্ডে এই গ্রন্থই মুখ‍্য ও রাজপথ স্বরূপ।এই গ্রন্থের রচনা ও উপাখ‍্যান গুলি বড়ই মনোরম। শ্রীরূপ গোস্বামী এই গ্রন্থকে সংক্ষিপ্ত আকারে পরিণত করে "লঘু ভাগবতামৃতম্" সঙ্কলন করেছেন।এটিও দুই খন্ডে বিভক্ত, প্রথম কৃষ্ণামৃত দ্বিতীয় ভক্তামৃত।শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠতা ও নিত‍্য মূর্তিত্ব প্রকট-অপ্রকট লীলা, বাসুদেব হতে নন্দনন্দনের ক্রিয়াশক্তিগত পার্থক‍্য প্রভৃতি এই গ্রন্থে বহুতর বিষয় আলোচিত ও মীমাংসিত হয়েছে।শ্রীপাদ সনাতন শ্রীভাগবত-দশমস্কন্ধের এক টীকা করেছেন তার নাম "বৃহদ্ বৈষ্ণব তোষণী"।অন‍্যাংশের টীকা না করে কেবল দশমস্কন্ধের টীকা রচনার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণলীলারসাস্বাদ ভিন্ন কিছুই নয় বলে বোধ হয়।শ্রীজীব এই বৃহৎ তোষণীকে সংক্ষিপ্ত করে "লঘুতোষণী" নাম দেন।১৪৭৬ শকে বৃহত্তোষণী রচনার শেষ হয়।শ্রীজীব ১৫০০ শকে উহাকে লঘোতোষণীতে পরিণত করেন।এ ছাড়াও "দশম-চরিত" "রসময়-কলিকা" ও রসকীর্তনের সংস্কৃত পদাবলী রচনা করেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds