শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২১. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda21.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২১. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda21.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২০. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda20.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২১)শ্রীরামানন্দ রায় "কাষ্ঠ পুত্তলিকা"*
*তত্ত্ব-কথন-মধুর বা কান্তাভাব।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀এখানে দার্শনিক তত্ত্বের সূক্ষ্ম কথা নাই,কেবল আছে,সরল প্রাণের সরল প্রেমের সরল কথা।ল্রীরাধার প্রেমই জীবের সাধ‍্যতত্ত্বের অবধি। শ্রীমতীর প্রেম--প্রেম-তত্ত্বের সর্ব উচ্চতম আদর্শ।মহাপ্রভু স্বয়ং সেই প্রেমের স্বাদ আস্বাদন করেছেন, তিনি নিজেই তা জগতে প্রকটন করেছেন। ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব বলেন ঃ--*
*আসামহো চরণরেণুজুষামহং স‍্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলতৌ ধীনাম্*।
*যা দুস্তজং স্বজনমার্য‍্যপথঞ্চ হিত্বা ভেজু মুকুন্দপদবীং শ্রুতভির্বিমৃগ‍্যাম্"।।*
                   *(শ্রীভাগবত=১০|৪৭|৬১)*
*🌺অর্থ‍্যাৎ অহো!আমি যেন ব্রজসুন্দরীদের পদরেণুসেবী বৃন্দাবনের গুল্মলতা বা ঔষধির মধ্যে কোন কিছু  হয়ে জন্মগ্রহণ করতে পারি।যেহেতু এই ব্রজললনাগণ দুস্তজ স্বজন ও আর্য‍্যপথ (ঋষিপথ)পরিত‍্যাগ করে শ্রুতিগণের অন্বেষনীয় মুকুন্দপদটি ভজনা করেছেন।*
*☘কান্তাভাবে শ্রীকৃষ্ণের ভজনই সাধ‍্যতত্ত্বের অবধি (সীমা),রায় রামানন্দের মুখে এই কথা শুনে মহাপ্রভু তুষ্ট হয়ে বললেন,তা বটে,সাধ‍্যের সীমা এই পর্য‍্যন্তই বটে,তাতে আর কোন সন্দেহ নেই, ইহা আমার স্বীকার্য‍্য। যদি এর পরে আরও কিছু বলবার থাকে তবে কিছু বলো।রামানন্দ বিস্মিত হলেন। তিনি সাধ‍্যসাধন তত্ত্বের চরমসীমা বলেও,মহাপ্রভুর তৃষ্ণা নিবারণ করতে পারলেন না।তিনি কোথা হতে আরম্ভ করে কোথায় এসেছেন!এর পরেও ভজনের আদর্শ আর কি হতে পারে? মানুষ,সাধনের উচ্চতম সোপানে (সিঁড়িতে) আরোহণ করলে ব্রহ্মজ্ঞান লাভ করে।ব্রহ্মজ্ঞান-লাভান্তর চিত্ত ভগবদ্ উন্মুখ হলে উহারই প্রথম বিকাশ,=শান্তভক্তি।ক্রমে যতই আরো গভীরে প্রবেশ করতে থাকে ততই দাস‍্য,সখ‍্য,বাৎসল‍্য ভাবে চিত্তবৃত্তি পরিপুষ্ট হয়ে তদভাবে সাধক ভগবানের ভজন করে থাকেন।উচ্চতম সাধনার ভজনের এই উচ্চতম ভাবগুলি ক্রমে বিকশিত হয়। এক এক শ্রেণীর ভক্ত এক একপ্রকার ভাব নিয়ে ভজন করে থাকেন।এটিই সকল ভাবই ব্রজেন্দনন্দন শ্রীকৃষ্ণ প্রাপ্তির উপায়। কিন্তু অনন্তকোটি জন্মের ভজন-ফলে এবং কৃপাময় ভগবানের দয়ায়,যে ভক্তের হৃদয়ে কান্তাভাবের উদয় হয়,তাঁরই ভজন পদ্ধতি চরমসীমা পেয়ে থাকেন।তাই মহাপ্রভু বলেছেন,সাধ‍্যের সীমা এই-ই বটে, কিন্তু এর পরে যদি আরও কিছু থাকে,তবে তাহাও বলো।এবারে রামরায় মহাশয় অনেক ভেবে চিন্তা করে শ্রীরাধার প্রেমের কথা উত্থাপন করলেন।তিনি বললেন, শ্রীরাধার প্রেমই সাধ‍্য-শিরোমণি।এই বলেই পদ্মপুরাণের একটি শ্লোক পাঠ করলেন।যথা ঃ--*
*"যথা রাধা প্রিয়া বিষ্ণোস্তস‍্যাঃ কুন্ডং প্রিয়ং তথা।*
*সর্বগোপীযু সৈবৈকা বিষ্ণোরত‍্যন্ত বল্লভা"।।*
*🌹শ্রীমতী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, তাঁর কুন্ডও শ্রীকৃষ্ণের সেইরকম প্রিয়।সব গোপীর মধ্যে শ্রীমতী রাধিকায় শ্রীকৃষ্ণের প্রিয়তমা। শ্রীভাগবতে শ্রীরাধার নাম স্পষ্টতঃ উল্লেখ না থাকলেও একটি শ্লোকে তা স্পষ্টরূপে অভিব‍্যক্ত হয়েছে। তদযথা---*
*"অনয়া রাধিতো নূনং ভগবান্ হরিরীশ্বরঃ।*
*যন্নো বিহায় গোবিন্দঃ প্রীতো যামনয়দ্রহঃ"।।*
                 *(শ্রীভাগবত=১০|৩০|২৮)*
*🌻অর্থ‍্যাৎ "ভগবান ঈশ্বর হরি এই গোপীর সমীপে (কাছে) সম্পূর্ণ ভাবে বশীভূত।যেহেতু গোবিন্দ আমাদেরকে পরিত‍্যাগ করে অতীব প্রফুল্লচিত্তে ইঁহাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বিহার করেছেন।*
*🌹মহাপ্রভু এই কথায় পরম আহ্লাদিত হয়ে বললেন, তোমার মুখে রসের কথা শুনে আমার বোধ হচ্ছে যেন অমৃতের নদী প্রবাহিত হয়ে ছুটছি। আমার কিছুতেই তৃপ্তি হচ্ছে না। কিন্তু এখানে একটা কথা জাজ্ঞাস‍্য। তুমি বলছ শ্রীরাধাই সকল গোপী অপেক্ষা শ্রীকৃষ্ণের প্রাণবল্লভা। কিন্তু তাঁর পরিচয় কি? শার-রাস-সময়ে শঠশিরোমণি অন‍্যান‍্য গোপীদেরকে পরিত‍্যাগ করে শ্রীমতীকে ইঙ্গিতে নির্জনে নিয়ে গেলেন।সে তো চোরের কর্ম।নিজের ধন নিজে ভোগ করবেন, তা চুরি করা কেন?তাহলে অবশ্যই স্বীকার করতে হবে গোপীদের অগোচরে নয়নভঙ্গীতে শ্রীমতীকে সঙ্কেত জানিয়ে তাঁকে গুপ্তস্থানে নিয়ে গিয়েছিলেন।তাহলেই "অন‍্যাপেক্ষার" কথা উঠছে। কিন্তু অন‍্যাপেক্ষায়পেমের গাঢ়তার স্ফুর্তি হয় না।*
*চুরি করি রাধা নিল গোপীগণ ডরে।*
*অন‍্যাপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা না স্ফুরে।।*
*রাধা লাগি গোপী যদি সাক্ষাৎ করে ত‍্যাগ।*
*তবে জানি রাধায় কৃষ্ণের গাঢ় অনুরাগ।।*
*⭐যে প্রেম সর্বত্র ধাবিত,তা তরল।গোপীগণকে শ্রীকৃষ্ণ ভয় করলেন কেন? কেননা, রাধার প্রতি অধিকতর প্রেম দেখালে তাঁরা মান করবেন।তাহলে এ প্রম গাঢ় হল না।যেহেতু, এতে অন‍্যাপেক্ষা বিদ‍্যমান।নিরপেক্ষ না হলে,লোকাপেক্ষা ত‍্যাগ না করলে, অনুরাগ গাঢ় বলে মনে করা যেতে পারে না।যদি গোপীদের সমক্ষে শ্রীকৃষ্ণ শ্রীমতীর প্রতি অধিকতর প্রেমবশ‍্যতা দৈখাতে পারতেন,তবে বুঝা যেত যে শ্রীমতীতে তাঁর অনুরাগ দৃঢ়। কিন্তু তাঁর লোকাপেক্ষা রয়েছে। গোপীদেরকে সাক্ষাৎ সম্বন্ধে পরিত‍্যাগ করে শ্রীরাধার প্রতি অধিকতর প্রীতি প্রদর্শন করা হয়নি। সুতরাং শ্রীমতীর প্রতি যে তাঁর গাঢ় অনুরাগ,তার পরিচয় কি? রামরায় বললেন,প্রভু!আপনার প্রশ্নের উত্তর দিতে এ অধম সম্পূর্ণই অযোগ্য।তবে আপনি কৃপা করে যা বলাচ্ছেন তাই আমি বলছি, ত্রিজগতে রাধাপ্রেমের কোন উপমা নাই।শ্রীরাধার প্রেমমাধুরী বৈকুন্ঠের অনুপম অমৃত।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৪০. শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya140.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪০. শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya140.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৩৯. শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya139.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 *(১৪০)💧শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী💧*
*শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত*
~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌼শ্রীগৌরহরি গৃহে থাকলে শ্রীগৌরাঙ্গ অবতারের মূল উদ্দেশ্য সাধন হত না।কৃপা করে মহাপ্রভুই এই জ্ঞানটি শ্রীমতীকে দিয়েছেন।মহাপ্রভুই এই দিব‍্য জ্ঞানদাতা।তবে বিষ্ণুপ্রিয়ার বড় দুঃখ সকলেই শ্রীগৌরহরির দর্শন পাচ্ছেন,তাঁর সঙ্গসুখে মানবজীবন চরিতার্থ করছেন,তাঁর সেবায় অধিকার পাচ্ছেন,বিষ্ণুপ্রিয়াকে কেন শ্রীকৃষ্ণচৈতন‍্য এ সুখে বঞ্চিতা করলেন।এর মর্ম এখনও তিনি বুঝতে পারেননি বলেই এত দুঃখ।শ্রীগৌর ভগবানই শ্রীমতীকে এ দুঃখ দূরীকরণের উপায় বলে দিবেন, বিষ্ণুপ্রিয়ার দুঃখ তিনিই দূর করে দেবেন।সর্ব-দুঃখহারী বিষ্ণুপ্রিয়াবল্লভ শ্রীগৌর ভগবানের শ্রীচরণে অধম অকৃতী গ্রন্থকারের করযোড়ে নিবেদন,শ্রীমতীর এই দুঃখটি দূর করে দিয়ে তাঁর ভক্তবৃন্দের প্রাণ রক্ষা করুন।শ্রীমতীর দুঃখে পাষাণও বিগলিত হয়।শ্রীমতীর দুঃখ আর সহ‍্য করতে পারছি না।তাঁর শ্রীচরিত লিখতে আরম্ভ করে পর্যন্ত রাত্রিদিন কাঁদছে।যত দিন দেহে প্রাণ থাকবে,ততদিন কাঁদবে।হে সর্ব-দুঃখহারী গৌরভগবান্, হে বিষ্ণুপ্রিয়াবল্লভ! তোমার কাছে প্রাণ খুলে এই নিবেদনটি করলাম।অধমের প্রার্থনাটি শুনবে কি?তোমাকে তোমার ভক্ত-বৃন্দ নিজজন-নিঠুর বলে থাকে।হে দীন দয়াল!ভক্তবৎসল!দীন শরণ!নিজজনকে তুমি এত কষ্ট কেন দাও?এতে তোমার কি সুখ হয়?নিজজন কি তোমার ভক্ত নয়?তারা যে তোমাকে ভিন্ন অন‍্য কাউকেও জানে না।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর ক্রন্দনে তোমার হৃদয় বিগলিত হচ্ছে না? তুমি লোকশিক্ষার জন্য, স্বয়ং আচরণ করে জীবকে ধর্ম-শিক্ষা দিবার জন্য এত নিঠুরালি করছ!তা বেশ!নিজজনকে প্রাণে মেরে লাভ কি?বিষ্ণুপ্রিয়ার অবস্থা একবার এসে দেখ দেখি,ঠাকুর তাঁর দশাটি কি হয়েছে? যদি প্রাণে মারবার বাসনা থাকে,মন থেকে এই কথাটি বল না কেন?সকল জ্বালা একেবারে ফুরিয়ে যায়।হে মহাপ্রভু!অধমাধম লেখকের ধৃষ্টতা অপরাধ ক্ষমা করবে।বড় দুঃখেই প্রাণ খুলে তোমার শ্রীচরণে মনের কথাটি নিবেদন করলাম,অপরাধ নিও না।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪১. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya141.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



জয় জয় যশোদা-নন্দন শচীসুত গৌরচন্দ্র 🏵️ জয় জয় রোহিণী-নন্দন বলরাম নিত্যানন্দ 🏵️ আহ্নিক কীৰ্ত্তন 🔔 ভজন, পাঠের আদিতে 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/kirttan.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
জয় জয় যশোদা-নন্দন শচীসুত গৌরচন্দ্র 🏵️ জয় জয় রোহিণী-নন্দন বলরাম নিত্যানন্দ 🏵️ আহ্নিক কীৰ্ত্তন 🔔 ভজন, পাঠের আদিতে 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/kirttan.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      ꧁ স্তত্রম- বন্দনা- গীত- আরতি 🙏 সূচীপত্র
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
জয় জয় যশোদা-নন্দন শচীসুত গৌরচন্দ্র।
জয় জয় রোহিণী-নন্দন বলরাম নিত্যানন্দ।।
জয় জয় মহাবিষ্ণু-অবতার শ্রীঅদ্বৈতচন্দ্র।
জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।।
জয় জয় স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ।
জয় জয় খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ।।
জয় জয় পঞ্চপুত্র-সঙ্গে ভজে রায় ভবানন্দ।
জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ।।
জয় জয় দ্বাদশ গোপাল আদি চৌষট্টি মহান্ত।
জয় জয় ছয় চক্রবর্ত্তী অষ্ট কবিরাজ চন্দ্র৷৷
জয় জয় হরিদাস বক্রেশ্বর বসু রামানন্দ।
জয় জয় সাৰ্ব্বভৌম প্রতাপরুদ্র গোপীনাথাচাৰ্য্য।। .
জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রভু শ্যামানন্দ।
জয় জয় উড়িয়া গৌড়িয়া আদি যত ভক্তবৃন্দ।।
তোমরা সবে মিলি কর কৃপা আমি অতি মন্দ।
সবে কৃপা করি দেহ গৌর-চরণারবৃন্দ।।
🙏 শ্রীশ্রীমনোহর ভজন দীপিকা 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
জয় জয় শ্যামসুন্দর মদনমোহন বৃন্দাবনচন্দ্ৰ 🏵️ জয় জয় রাধারমণ রাসবিহারী শ্রীগোকুলানন্দ 🏵️ আহ্নিক কীৰ্ত্তন 🔔 ভজন, পাঠের অন্তে 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/kirttan_22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





৫৭. নীলাচলে মহাপ্রভুর অপ্রকটের পরবর্তীতে শ্রীপাদ বক্রেশ্বর পণ্ডিত প্রভুর একান্ত শিষ্য শ্রীপাদ গোপাল গুরু গোস্বামীর সহিত শ্রীনরোত্তম দাস ঠাকুর প্রভুর সাক্ষাৎ দর্শন এবং শ্রীবক্রেশ্বরের চারু-চরিত্র বর্ণন 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar57.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৭. নীলাচলে মহাপ্রভুর অপ্রকটের পরবর্তীতে শ্রীপাদ বক্রেশ্বর পণ্ডিত প্রভুর একান্ত শিষ্য শ্রীপাদ গোপাল গুরু গোস্বামীর সহিত শ্রীনরোত্তম দাস ঠাকুর প্রভুর সাক্ষাৎ দর্শন এবং শ্রীবক্রেশ্বরের চারু-চরিত্র বর্ণন 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar57.html        
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                        🙏👇 পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৬. নীলাচলে মহাপ্রভুর অপ্রকটের পরবর্তীতে শ্রীপাদ বক্রেশ্বর পণ্ডিত প্রভুর সহিত শ্রীনিবাস আচার্য্য‌ প্রভুর সাক্ষাৎ দর্শন এবং তাহা দ্বারা গৌড়দেশে প্রথম শ্রীচৈতন্যপ্ৰবৰ্ত্তিত বৈষ্ণবধর্ম্ম প্রচার 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar56.html        
  ✧═══════════•❁❀❁•═══════════✧
ঐ সময়ের অল্পদিন পরেই শ্রীপণ্ডিত বক্রেশ্বর প্রভু তিরোধান করেন। কারণ ইহার কিছুকাল পরে যখন গৌড়দেশের আর একটি শক্তিধর ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় নীলাচলে আগমন করেন, তখন তিনি আর প্রভু বক্রেশ্বরের দর্শনলাভ করিতে পারেন নাই। ঠাকুর মহাশয় ঐ আশ্রমে শ্রীগোপাল শুরু মোহান্তের দর্শনলাভ করেন। ইনি শ্রীবক্রেশ্বরের অতি অন্তরঙ্গ ভক্ত ও সেবক ছিলেন এবং শ্রীপণ্ডিত প্রভুর তিরোধানের পর তিনিই ঐ আশ্রমের গাদি প্রাপ্ত হয়েন। শ্রীনরোত্তম ঠাকুর মহাপ্রভুর ঐ আশ্রমে তাঁহার শয্যাদি দর্শন করিয়া অতিশয় ব্যাকুলচিত্ত হইয়া উঠিলেন। শ্রীগোপাল গুরু গোস্বামী তাঁহাকে শ্রীপণ্ডিত বক্রেশ্বরের মধুর চরিত্রাদি কহিয়া প্রবোধিত করিলেন ।
যথা--
নরোত্তম দেখি প্রভুর শয়ন আসন।
ভূমে লোটাইয়া কৈল অনেক ক্রন্দন।।
শ্রীগোপাল গুরু অতি অধৈর্য্য হিয়ায় ।
নরোত্তমে কোলে লইয়া কান্দে উভরায় ৷ ”
শ্রীগোপাল গুরু কতক্ষণে স্থির হইয়া ।
নরোত্তমে স্থির কৈল কত প্ৰবোধিয়া ॥
যথা যথা প্রভু ভাবাবেশে মগ্ন হইলা ৷
সে সকল স্থান নরোত্তমে দেখাইলা |
শ্রীবক্রেশ্বরের চারু-চরিত্র কহিল ।
শ্রীরাধাকান্তের পাদপদ্মে সমৰ্পিল ॥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৫৮. দীক্ষাগ্রহণ কি ❓অবৈষ্ণব স্থানে দীক্ষাগ্রহণের ফল কি ❓ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar58.html      
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





২০. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda20.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২০. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda20.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda19.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২০)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*তত্ত্ব-কথন,মধুর বা কান্তাভাব*
~~~~~~~~~~~~~~~~~~
*🍀এই মধুর রসে অপরাপর রস-নিবহের (নিবহের=সকলের) সমাবেশ-ভাব প্রদর্শিত হয়েছে। পবিত্রতম প্রেমের ঘনীভূতসার,ভবভূতির পদ‍্যে ও মহানাটকে যেরকম প্রকাশিত হয়েছে, সংস্কৃত ভাষায় তেমন পদ‍্য অতীব বিরল। ভবভূতির=*
*"ইয়ং গেহে লক্ষ্মীরিয়মমৃতবর্তির্নয়নয়োঃ"।।*
*☘পদ‍্যটি দাম্পত‍্যপ্রেম-প্রকর্ষ বর্ণনের একটি অত‍্যুজ্জ্বল আদর্শ।*
*অপি  চ*
*"অদ্বৈতঃ সুখদুঃখয়োরনুগুণং সর্বাস্থবস্থাসু যৎ,*
*বিশ্রামো হৃদয়স‍্য যত্র জরসা যস্মিন্নহার্য‍্যো রসঃ।*
*কালেনাবরণত‍্যয়াৎ পরিণতে যৎ স্নেহসারে স্থিতং,*
*ভদ্রং প্রেম সুমানুষস‍্য কথমপ‍্যেকং হি তৎ প্রাপ‍্যতে"।।*
*🌺অর্থ‍্যাৎ যে প্রেম,সুখে-দুঃখে কোনরকম বিকৃত হয় না, সব অবস্থাতেই যে প্রেম অনুকূল,সংসার সুলভ শোক-ক্ষোভাদি প্রপীড়িত হৃদয়ের পক্ষে যে প্রেম একমাত্র বিশ্রামস্বরূপ, বার্ধ‍্যকেও যে প্রেমের হ্রাস বা বিনাশ হয় না,দীর্ঘকালের সংসর্গে লজ্জাভয়াদির তিরোধানে যে প্রেম স্নেহসারে পরিণত হয়,সজ্জনের এইরকম অতি বিরল নিরূপাধি (উপাধিহীন) প্রেম প্রকৃতই অতি দুর্লভ।*
*🌹প্রেমের কি-জানি-কেমন এক উদভ্রান্তভাবে বিমুগ্ধ হয়ে শ্রীরামচন্দ্র যখন সীতাদেবীর শ্রীঅঙ্গ-স্পর্শে অব‍্যক্ত মহামধুর রসে নিমজ্জিত হয়ে গদগদ কন্ঠে বললেন=*
*"বিনিশ্চেতুং শক‍্যে সুখমিতি বা দুঃখমিতি বা,*
*প্রবাধো নিদ্রা বা কিমু বিষবিসর্পঃ কিমু মদঃ।*
*তবস্পর্শে স্পর্শে মম হি পরিমূঢ়েন্দ্রিয়গণো,*
*বিকারশ্চৈতন‍্যং ভ্রময়তি সম্মীলয়তি চ"।।*
*🌻অর্থ‍্যাৎ হে দেবি! আমি কি সুখে আছি না দুঃখে আছি ; এ কি আমার নিদ্রাবস্থা না জাগরনাবস্থা ; আমার শরীরে কি বিষ সঞ্চারিত হচ্ছে,অথবা আমি সন্মোহানন্দে বিভোর হচ্ছি ; আমি তো কিছু নির্ণয় করতে পারছি না। তোমার স্পর্শজনিত চিত্তবিকারে আমার মনোবৃত্তি বিলুপ্ত হয়েছে।কখন একটু জ্ঞান হচ্ছে, আবার কখন মোহপ্রাপ্ত হচ্ছি।*
*🍀প্রেমের একটা জগদতীত ভাব ভবভূতির এই প্রসন্নগম্ভীর পদ‍্যে প্রকটিত হয়ে পড়েছে। প্রেমের অন‍্যান‍্য অবস্থায় যে একটু দূর-দূরভাব পরিলক্ষিত হয়, এই প্রেমের গূঢ় গভীর আকর্ষণে সেই ভাব দূরীকৃত হয়ে যায়,খুব কাছের সম্বন্ধ হয়ে হৃদয়ে হৃদয়ে "আপন আপন"অথবা "তুমি আমার, আমি তোমার" এইভাবের প্রগাঢ়তা জন্মে। কিন্তু এইরকম প্রেমও বহিরঙ্গ। ব্রজদেবী-নিষ্ঠ কান্তা প্রেমই সাধ‍্য বলে কীর্তিত হয়েছে।*
*🌻শ্রীকৃষ্ণ-কান্তাগণ,সাধারণী,সমঞ্জসা ও সমর্থাভেদে তিন প্রকার।এঁদের সকলেরই কান্তাভাবই স্থায়ী।তারমধ‍্যে  সাধারণীর কান্তাভাব সম্ভোগেচ্ছার নিদান ; সমঞ্জসার কান্তাভাব ক্বচিৎভেদিতসম্ভোগেচ্ছ,এবং সমর্থার কান্তাভাব স্বরূপভিন্নসম্ভোগেচ্ছ।*
*☘ব্রজদেবীগণ নিরন্তর তুরীয় অবস্থায় অবস্থিতা।তাঁদের স্থূল ও সূক্ষ্ম ও কারণ শরীরের অনুভব না থাকায় তাঁরা স্থূল সূক্ষ্মাদির কোনও সংবাদ রাখেন না। আনন্দ-চিন্ময়রস প্রতিভাবিতা ব্রজদেবীগণের আনন্দ চিন্ময়রসস্বরূপ শ্রীকৃষ্ণাঙ্গসঙ্গজনিত যে আনন্দ অনুভব হয়,তা স্থূলজগতের স্পর্শাদিজনিত সুখ হতে সম্পূর্ণ আলাদা।তা ব্রহ্মানন্দসুখ হতেও কোটিগুণ বেশী,তার সঙ্গে অন‍্য কারো তুলনা হতে পারে না।*
*🍁বাঙ্গালী বৈষ্ণব কবিগণের পদাবলীতে ব্রজদেবী-নিষ্ঠ কান্তাপ্রেমের যে সব উৎকৃষ্ট পদ প্রাপ্ত হওয়া যায়,সংস্কৃত ভাষাতেও সেইরকম কবিতা অতি দুর্লভ।এ স্থলে চন্ডীদাসের একটি পদ উদ্ধৃত করে অতি সংক্ষেপে কান্তাপ্রেমের কথার উপসংহার করা যাচ্ছে।*
       *বধূ হে! নয়নে লুকায়ে থোব।*
*প্রেম-চিন্তামণি ,   রসেতে গাঁথিয়া,*
         *হৃদয়ে তুলিয়া লব।।*
*শিশুকাল হৈতে, আন নাহি চিতে,*
         *ও পদ করেছি সার।*
*ধন জন মন,          জীবন যৌবন,*
         *তুমি সে গলার হার।।*
*শয়নে  স্বপনে,    নিদ্রা  জাগরণে,*
         *কভু না পাসরি তোমা।*
*অবলার  ত্রুটি,   হয় শত কোটি,*
         *সকলি করিবে ক্ষমা।।*
*না ঠেলিও বলে,  অবলা আখলে,*
        *যে হয় উচিত তোর।*
*ভাবিয়া দেখিনু,  তোমা বঁধূ বিনে,*
        *আর কেহ নাহি মোর।।*
*তিলে আখি আড়,করিতে না পারি,*
         *আড়াল হইলে মরি।*
*চন্ডীদাস ভণে,   অনুগত জেনে,*
         *দয়া না ছাড়িহ তুমি।।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২১. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda21.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৯. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda19.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda19.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda18.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
**(১৯)শ্রীরামানন্দ রায় "কাষ্ঠ পুত্তলিকা"*
      *তত্ত্ব--কথন,মধুর বা কান্তাভাব*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌹তাই শ্রীরামরায় বললেন=*
*পরিপূর্ণ কৃষ্ণপ্রাপ্তি এই প্রেমা হৈতে।*
*এই প্রেমের বশকৃষ্ণ কহে ভাগবতে।।*
*এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে।*
*অতএব ঋণ হয় কহে ভাগবতে।।*
*🌻শ্রীমদ্ভাগবতগীতায় শ্রীকৃষ্ণের শ্রীমুখ-নির্গত প্রতিজ্ঞা বাক‍্য এই যে,*
*"যে যথা মাং প্রপদ‍্যন্তে তাং তথৈব ভজাম‍্যহম্"।*
*🍀অর্থ‍্যাৎ "যে আমাকে যেরকম ভাবে ভজন করে,আমিও সেইরকম ভাবেই তার ভজন করে থাকি "।*
*🌻কিন্তু অতীব বিস্ময়ের বিষয় এই যে ব্রজগোপীদের ভজন-প্রভাবে স্বয়ং শ্রীকৃষ্ণের এই প্রতিশ্রুতি নিরর্থক হয়ে পড়ে।তাঁর এই দৃঢ় প্রতিজ্ঞাও ভঙ্গ হয়ে যায়। অথবা ভক্ত চূড়ামণি ভীষ্মই শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গে করে দিয়েছিলেন,পরম প্রেমিক গোপীদের প্রেমভজনে তাঁর প্রতিজ্ঞা ভঙ্গ হবে, এতে আর বৈচিত্র্য কি?তাই শ্রীমদ্ভাগবতে তিনি নিজের প্রতিশ্রুতির কথা স্মরণ করে বলেছেন---*
*"ন পারয়েহহং নিরবদ‍্যসংষুজাং স্বসাধুকৃত‍্যং বিবুধায়ুষা পিবা যা মাহভজন্ দুর্জরগেহশৃঙ্খলাঃ সংবৃশ্চ তদ্বঃ প্রতিযাতু সাধুনা "।*
                  *(ভাগবত=১০|৩২|২২)*
*🌺গোপীদের ভজনের অনুরূপ ভজন করতে না পেরে শ্রীভগবান গোপীপ্রেমে ঋণী হয়ে বিকিয়ে ছিলেন। সুতরাং কান্তভাবই সর্বসাধ‍্য সার।*
*🌹মহাপ্রভু বললেন "সাধ‍্যের অবধি এই বটে। অর্থ‍্যাৎ জীবদের সাধনের চরমসীমা এই পর্যন্ত।ব্রজসুন্দরীগণের ভাব নিয়ে জগতের নরনারী যদি কৃষ্ণভজনের অধিকার প্রাপ্ত হন তা হলেই তাঁদের সাধ‍্যের অবধি নির্ণয় হল। কিন্তু মহাপ্রভুর জিজ্ঞাসার নিবৃত্তি হল না।*
*কান্তাপ্রেমে প্রেমের ঘনত্ব বৃদ্ধি পায়।প্রেম এক মহাকর্ষণী শক্তি। এই শক্তির প্রভাবাধিক‍্যে সম্বন্ধ-নৈকট‍্য সংসাধিত হয়,অর্থ‍্যাৎ এই শক্তির প্রভাব এতই বেশী যে,শ্রীকৃষ্ণপ্রেম সম্বন্ধকে অতি নিকটে নিয়ে এসে সমস্ত আশা পূরণ করেন, এই হচ্ছে কান্তা প্রেমের গুণ।প্রেমের আধিক‍্যের অনুপাতে নৈকট‍্যের পরিমাণ স্থিরীকৃত হয়ে থাকে।প্রেমের এই নিয়ম গণিতবিজ্ঞানসিদ্ধ। রসায়ন-বিজ্ঞানে আকর্ষণ ও বিপ্রকর্ষণের প্রভাব ধরে পদার্থের তিন অবস্থা নির্ণীত হয়েছে। "বায়বীয়" (Gaseous),"তরল" (Liquid) "এবং" (Solid)। বিপ্রকর্ষণের প্রভাবাধিক‍্যই (অধিক বা বেশী প্রভাবে) বায়বীয়তার কারণ, আবার অপর পক্ষে আকর্ষণের আধিক‍্যনিবন্ধনই পদার্থের ঘনত্ব সাধিত হয়। আকর্ষণ ও বিপ্রকর্ষণের সাম‍্যাবস্থাতে তারল‍্য বা তরলতা।*
*🍀প্রেমের নিয়মও কিয়ৎ (কিছু) পরিমাণে এইরকম।যেখানে প্রেমের আকর্ষণ অতি প্রবল (খুব বেশী), সেখানে এক হৃদয় অপর হৃদয়ের অভিমুখে প্রবল ভাবে আকৃষ্ট হয়, সেই আকর্ষণের ফলে এক হৃদয় অপর হৃদয়ে মিলে মিশে এক হতে চাহে।এই হিসেবে চিন্ময় জগতে প্রেম, আকর্ষণীশক্তি, ও মায়া, বিক্ষেপিকা শক্তি।প্রেমের টানে জীবের ভাগবতসাম্মুখ‍্য ঘটে,প্রেমের টানে জীব প্রেমময়ের প্রেমরাজ‍্যের দিকে আকৃষ্ট হয়ে ধাবিত হয়, আবার অপর পক্ষে মায়ার বিক্ষেপিকা শক্তির (Repulsion) প্রভাবে জীব ভগবদ্ বহির্মুখ হয়ে সংসার দুঃখে ডুবে বেড়ায়। সুতরাং প্রেমই জীবের সাধ‍্য। তারমধ‍্যে কান্তাপ্রেম সর্বউৎকৃষ্টতর। ভজনের এমন উচ্চতর অধিকার শান্তদাস‍্যসখ‍্য বাৎসল‍্যের অগোচর।মধুররসে অপরাপর রসের সমাবেশ থাকায় মধুর রসই শ্রেষ্ঠ। "ইন্দুমতী বিয়োগবিধুরা অজের মুখে কবিকুলচূড়ামণি কালিদাস বলেছেন----*
*গৃহিণী সচিবঃ সখী মিথঃ প্রিয়শিষ‍্যা ললিতে কলাবিধৌ।*
*🌻অর্থ‍্যাৎ গৃহিণীর মন্ত্রণায় সচিবের মতো,প্রমোদালাপে সখীর মতো এবং ললিত কলাবিধিতে শিষ‍্যার মতো। এ স্থলেও মধুর ভাবে যে অন‍্যান‍্য রস সমুদায়ের সমাবেশ আছে,তার আভাস পাওয়া যাচ্ছে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২০. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda20.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৮. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda18.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda18.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. বাৎসল‍্যভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda17.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৮)শ্রীরামানন্দ রায় "কাষ্ঠ পুত্তলিকা"*
    *তত্ত্ব--কথন, কান্তাভাব বা মধুরভাব*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻প্রেমের ক্রমবিকাশ প্রদর্শন দ্বারা সাধ‍্যতত্ত্বের পরম ও চরম লক্ষ্য জীবসমাজে প্রকটন করাই মহাপ্রভুর উদ্দেশ্য।বর্ণাশ্রম ধর্ম হতে আরম্ভ করে শ্রীরামরায় মহাশয় বাৎসল‍্যপ্রেম পর্যন্ত বললেন, তথাপি প্রেমময় গৌরহরির জিজ্ঞাসার নিবৃত্তি(ক্ষান্ত) হল না।ব্রহ্ম-জিজ্ঞাসা পর্যন্ত বেদান্তের চরম সীমা।শান্ত ভাবেই সেই জিজ্ঞাসার নিবৃত্তি। কিন্তু মহাপ্রভুর প্রবর্তিত প্রেমধর্ম-জিজ্ঞাসার প্রারম্ভ, দাস‍্যপ্রেম হতে শান্তে কৃষ্ণনিষ্ঠতা আছে, কিন্তু প্রেমের সেবা নাই।তাই দাস‍্যেই প্রেমভজনের আরম্ভ।সখ‍্য ও বাৎসল‍্য এর ক্রমবিকাশ।বাৎসল‍্যরসের কথা শুনে শ্রীগৌরাঙ্গ বললেন "ইহা উত্তম। কিন্তু এর পরে কি?রামরায় বললেন, "তবে শ্রীকৃষ্ণ কান্তাগণের প্রেমের কথা বলব কি?শ্রীকৃষ্ণবল্লভা ব্রজসুন্দরীগণের প্রেম অতি অদ্ভুত। শ্রীভাগবত বলেন=*
*"নায়ং শ্রীয়োহঙ্গ উ নিতান্তরতেঃ প্রসাদঃ,*
*স্বর্যোষিতাং নলিনগন্ধরুচাং কুতোহন‍্যা।*
*রাসোৎসবেহস‍্য ভূজদন্ডগৃহীতকন্ঠ-,*
*লব্ধাশীষাং য উদগাদ্ ব্রজসুন্দরীণাম্"।।*
*🌼অর্থ‍্যাৎ শ্রীভগবান রাস উৎসবের সময়ে ব্রজসুন্দরীগণের কন্ঠে ভুজদন্ড অর্পণ করে তাঁদের প্রতি যেরকম কৃপা করেছিলেন,শ্রীনারায়ণের বক্ষঃস্থল সমাশ্রিতা একান্ত-রতিশালিনী লক্ষ্মীর প্রতিও তাদৃশ (সেইরকম) প্রসাদ উদিত হয় নি। সুতরাং নলিনীগন্ধশীলা স্বর্গযোষিৎ প্রভৃতি অপর রমণীগণের পক্ষে সে সৌভাগ্য লাভের আর সম্ভাবনা কি*
*🍀ব্রজসুন্দরীগণই মধুর ভজন প্রকটন করেন।মধুর চাহনি,মধুর হাসি, মধুর সম্ভাষণ, মধুর হাবভাব, নবযৌবনের নবানুরাগের সমস্ত মাধুর্য‍্য শ্রীকৃষ্ণের পদমূলে সমর্পণ করে ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণের ভজন করেন।শ্রীবৃন্দাবনের কুসুমিত কুঞ্জে কুঞ্জে ব্রজসুন্দরীগণ রসরাজের যে মধুর সেবা করেন, ত্রিভুবনে আর কোথাও তেমন সেবা-পারিপাট‍্যের লেশভাব দেখা যায় না। শ্রীকৃষ্ণ-প্রাপ্তির অনেক উপায় আছে বটে,সাধকগণ ভগবানের কৃপায় তাঁকে প্রাপ্ত হন বটে, কিন্তু সকলেই একরকম ভাবে তাঁর তত্ত্ব-রসাস্বাদ সম্ভোগ করতে পারেন না। শান্ত,দাস‍্য, সখ‍্য,বাৎসল‍্য ও মধুর প্রভৃতি ভাবনিচয় শ্রীকৃষ্ণ প্রাপ্তির উপায় বটে, কিন্তু নিরপেক্ষ ভাবে বিচার করলে অনেক তারতম‍্য দেখা যায়।তাই শ্রীচৈতন‍্যচরিতামৃতে লিখিত আছে।*
*🍀কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়।*
*🍀কৃষ্ণ প্রাপ্তির তারতম‍্য বহুত আছয়।।*
*🍀কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম।*
*🍀তটস্থ হয়ে বিচারিলে আছে তারতম।।*
*🌺শান্তভাবে ভজন করলেও শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। কিন্তু দাস‍্যে যে ভজনরস আছে, শান্তে তা নাই। আবার সখ‍্যে যা আছে,দাস‍্যে তা নাই,বাৎসল‍্যে যা আছে,সখ‍্যে তা নাই, অবশেষে মাধুর্য‍্যে যা আছে বাৎসল‍্যে তা নাই।অথচ শান্তে যা আছে,দাস‍্যে তা তো আছেই,আরও কিছু বেশী আছে। শান্তের কৃষ্ণনিষ্ঠা ও দাস‍্যের সেবা এই দুই দাস‍্যে আছে, কিন্তু দাস‍্যে সখ‍্যভাব নাই।সখ‍্য শান্তের কৃষ্ণনিষ্ঠা,দাস‍্যের সেবা, এবং সখ‍্যের আপন-আপন নিঃসঙ্কোচ ভাব আছে, অথচ বাৎসল‍্যের স্নেহ নাই।বাৎসল‍্যে শান্তের কৃষ্ণনিষ্ঠা দাস‍্যের সেবা, সখ‍্যের নিঃসঙ্কোচ এবং স্নেহের প্রবলভাব বতর্মান। কিন্তু ওতে কান্তার  মধুর সেবা অসম্ভব।মধুর ভাবে চারটি ভাবই বিরাজিত। চৈতন‍্যচরিতামৃতে পায়=*
*🍀গুণাধিক‍্যে স্বাদাধিক‍্যে বাড়ে প্রতি রসে।*
*🍀শান্তদাস‍্য সখ‍্য বাৎসল‍্য মধুরেতে বৈসে।।*
*🌻এই কথাটি দার্শনিক দৃষ্টান্ত দ্বারা বুঝাবার জন্য সর্বশাস্ত্রবিশারদ ও প্রেমিক ভক্ত রামানন্দ রায় বেদান্তদর্শনের পঞ্চীকরণ-তত্ত্বের উল্লেখ করে বলছেন ঃ---*
*🍀আকাশাদির গুণ যেন পর পর ভূতে।*
*দুই তিন গণনে বাড়ে পঞ্চ পৃথিবীতে।।*
*🌻বেদান্তসারে লিখিত আছে ঃ--*
*🌹"আকাশে শব্দোহভিব‍্যজ‍্যতে। বায়ৌ শব্দস্পর্শৌ।অগ্নৌ শব্দস্পর্শরূপাণি।অপ্সু শব্দস্পর্শ রূপরসাঃ। পৃথিব‍্যাং শব্দস্পর্শরূপরসগন্ধাশ্চ।*
*🌺অর্থ‍্যাৎ "আকাশের" গুণ কেবল শব্দ।"বায়ুতে" আকাশের গুণ শব্দ আছে, নিজের গুণ স্পর্শও আছে। "অগ্নিতে" শব্দ স্পর্শ ও রূপ আছে। "রসে" শব্দ স্পর্শ রূপ ও রস এই চারটি গুণ আছে। পৃথিবীতে জলের চারটি গুণ তো আছেই, এ ছাড়াও গন্ধ নামক স্বতন্ত্র গুণ আছে। সুতরাং পৃথিবীতে পাঁচগুণ বতর্মান। এই প্রকার "মধুর" ভাবেও পাঁচটি ভাব বতর্মান থাকায় এর স্বাদাধিক‍্য সর্বাপেক্ষা বেশী।অন‍্যান‍্য ভাবেও কৃষ্ণপ্রাপ্তি ঘটে থাকে,সত‍্য।কিন্তু গুণাধিক‍্যেই স্বাদাধিক‍্য হয়, সুতরাং সর্বাপেক্ষা গুণশীল মধুরেই স্বাদাধিক‍্য সর্বাপেক্ষা অধিক। ইহা স্বতঃসিদ্ধ।*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda19.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৭. বাৎসল‍্যভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda17.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. বাৎসল‍্যভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda17.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda16.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৭)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
    *তত্ত্ব--কথন,বাৎসল‍্যভাব*
     °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শ্রীরামানন্দ রায় এর উত্তরে বললেন,প্রভো!এর পরে যদি বলতে হয়,তবে বাৎসল‍্য প্রেমই সাধ‍্যসার বলে আমার ধারণা।*
*🍀শ্রীমদ্ভাগবত বলেন ঃ--*
*"নন্দঃ কিমকরোদ্ ব্রহ্মণ্ শ্রেয় এব মহোদয়ং।*
*যশোদা বা মহাভাগা পপৌ যস‍্যা স্তনং হরিঃ"।।*
                             *(১০|৮|৪৬)*
*🌻অর্থ‍্যাৎ হে ব্রহ্মণ্!নন্দগোপ কি মহাফলযুক্ত শ্রেয় তপস‍্যাই করেছিলেন যে তিনি সাক্ষাৎ শ্রীভগবানকে পুত্ররূপে প্রাপ্ত হলেন, আর মহাভাগা শ্রীমতী যশোমতীর মহাভাগ‍্যই কত বেশী,যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম হরি তাঁর স্তন পান করলেন। আরও----*
*"নেমং বিরিঞ্চো ন ভবো ন শ্রীরপ‍্যঙ্গসংশ্রয়া।*
*প্রসাদং লেভিরে গোপী যত্তৎপ্রাপ বিমুক্তিদাৎ"।*
                    *(ভাগবত=১০|৯|২০)*
*🌹আরও দেখুন,শ্রীমতী যশোদার ভাগ‍্যের সীমা নাই, ব্রহ্মা মহাদেবাদি শ্রীভগবানের যে প্রসাদ লাভে অসমর্থ, এমন কি সাক্ষাৎ পূর্ণলক্ষ্মী তাঁর অঙ্গ-সংশ্রিতা হয়েও যে প্রসাদ লাভ করতে পারেননি,প্রেমদাতা শ্রীকৃষ্ণ হতে যশোদা তাদৃশ(সেইরকম) প্রসাদ লাভ করলেন।*
*🌷শ্রীভগবানকে পুত্ররূপে পেয়ে, তাঁকে পুত্ররূপে লালনপালন করা নিত‍্যসিদ্ধগণের পক্ষেই সম্ভবনীয়। এমন মহাভাগ‍্য কি মানুষের হয়!তথাপি মানুষ সেই ভাব নিয়ে, ব্রজের সেই মহাবাৎসল‍্য-ভাব-সাগরের বিন্দুকণার আভাস নিয়ে সাধনার পথে অগ্রসর হলে প্রেমসাধনার মহারাজ‍্যের সুগম পথ পেতেও পারেন।*
*🍁বাৎসল‍্যপ্রেম সখ‍্যপ্রেম হতেও অনেক বেশী আদরের।বাৎসল‍্যপ্রেমের যে প্রকার প্রগাঢ়তর প্রভাব দেখা যায়, আমাদের এই প্রেমাভাস-প্রকাশক সংসারেও তার সবিশেষ পরিচয় পাওয়া যায়।শ্রীভগবানের প্রেম গাঢ়রূপে মাতৃশক্তিতে বিরাজিত।এই জগতে "মা"  প্রেমের সাক্ষাৎ শ্রীমূর্তি। তাঁর বক্ষামৃতধারা,প্রেমেরই মূর্তিমান প্রবাহ, তাঁর স্নেহবৎসল নয়নদৃষ্টি, প্রেমের বাহ‍্য প্রকাশমাত্র,তাঁর স্নেহমধুর মুখের কথা প্রেমেরই পরিস্ফুট ভাষা।*
*☘মানুষের ঈথা দূরে থাকুক,বনের পাখী কত যত্নে চঞ্চুপুটে (ঠোঁটে) আহার এনে কিভাবে ব‍্যস্ততা ও ব‍্যগ্রতাসহ শাবকের মুখের ভিতরে প্রদান করে কৃতার্থ হয়,(পাঠক এস্থলে একবার সে কথা স্মরণ করুন।)পাখী কোন শক্তির প্রণোদনায়(উৎসাহে), কার প্রেরণায় (উৎসাহ সঞ্চার করে), কোন ভাবে ভাবিত হয়ে নিজে অভুক্ত থেকেও শাবকের ক্ষুধা নিবারণে ব‍্যাকুল হয়?হ‍্যাঁ, ইহাই বাৎসল‍্যপ্রেম। এই মহাব‍্যাপ্তিময়ী বাৎসল‍্য-প্রীতির প্রভাব সর্বত্র।*
*🌻পাঠক মহাশয়, বৎসহারা ধেনুর কথা মনে করুন, সেই দিগ্বিদিগ মর্মস্পর্শী, প্রাণ-ব‍্যাকুলতাকর হাম্বারব, সেই সাক্ষাৎ ব‍্যাকুলতার প্রতিছবি "কি-জানি-কোথা-গেলে-পাব" এমন তীব্র ভাবময় ঢল-ঢল-নয়নযুগল একবার মনে করে দেখুন,প্রাণীতেও এই বাৎসল‍্য-প্রেমের প্রভাব কত বলবান্।মানুষ যদি ঐ বৎসহারা ধেনুর মত শ্রীকৃষ্ণের জন্য আকুল হয়ে  "কৃষ্ণ রে, বাপরে আমার " বলে ডাকতে পারেন,তবে মা যশোদার অঞ্চলের নিধি সুন্দরগোপাল মূর্তিতে কেনই বা তিনি না দেখা দিবেন? বাৎসল‍্যের অধিকার কত? প্রেমজ, তাড়ন,বন্ধন ও তিরস্কার প্রভৃতি বাৎসল‍্যে যে ভাবে প্রকাশ পায়, সখ‍্যের সে উচ্চ অধিকার নাই। বাৎসল‍্যে ভগবানের প্রেমেসেবা এইরূপ বিবিধ কারণে সখ‍্য হতে অনেক বেশী গাঢ়। তাই শ্রীরামরায় সখ‍্যের পরে বাৎসল‍্য-প্রেমতত্ত্বের সাধ‍্যতা নির্দেশ করেন।*
*🌺বাৎসল‍্যরসে কোমলাঙ্গ বিনয়ী সর্বলক্ষণসম্পন্ন ইত‍্যাদি গুণযুক্ত শ্রীকৃষ্ণ বিষয়ালম্বন।মমতাযুক্ত, বাৎসল‍্যসেবাপরায়ণ,শ্রীভগবন্নিষ্ঠ পিত্রাদি আশ্রয়ালম্বন।ব্রজে ব্রজেশ্বরী, ব্রজরাজ,রোহিণী,উপনন্দ,অন‍্যত্র দেবকী  বসুদেব ও কুন্তী প্রভৃতি বাৎসল‍্যরসের আশ্রয়ালম্বন।হাস‍্য,মৃদুমধুর বাক‍্য ও বালচেষ্টাদি= উদ্দীপন বিভাব। মস্তকাঘ্রাণ ও লালনপালনাদি=অনুভাব।স্তম্ভ স্বেদাদি ও স্তন‍্যক্ষরণ= সাত্ত্বিকভাব। হর্ষ শঙ্কা প্রভৃতি ব‍্যভিচারী ভাব।এই রসে বাৎসল‍্য রতি স্থায়ীভাব।প্রেম স্নেহ ও রাগ এই তিনটি উহার উত্তরোত্তর অবস্থা ত্রয়।এতেও বিয়োগে পূর্বের মতো দশটি দশা সংঘটিত হয়।*
*🌷শান্ত,দাস‍্য,সখ‍্য,বাৎসল‍্য ও মধুর। ব্রজের এই পাঁচ ভাব।শান্তভাব ব্রজের মুনি ঋষিদের। ইহাঁদের হৃদয়েও কৃষ্ণনিষ্ঠ প্রেম আছে। কিন্তু তা আবৃত (ঢাকা)।দাস‍্যেই প্রেমের প্রথম বিকাশ, কিন্তু এই দাস‍্যে শান্ত,সখ‍্য,বাৎসল‍্য ও মধুর এই চারভাবই বিদ‍্যমান।সখ‍্য প্রেমে যে এক নব ভাব প্রকটিত হয়,ইতঃপূর্বে তা বর্ণিত হয়েছে।বাৎসলের স্নেহ, প্রেমেরই ঘনিভূত অবস্থা।তাই মহাপ্রভু বাৎসল‍্যকে "উত্তম" বলে স্বীকার করলেন। কিন্তু রামরায় তখনও মহাপ্রভুর সাধ‍্যতত্ত্বের পরম ও চরম লক্ষ্যে উপনীত হলেন না।তাই পরম করুণাময় গৌরহরি বললেন, "এহোত্তম আগে কহ আর"।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda18.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬. তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda16.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda16.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. সখ‍্য----প্রেম 🏵️ তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda15.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৬)🙏শ্রীরামানন্দ রায় "কাষ্ঠ পুত্তুলিকা🙏*
         *তত্ত্ব----------কথন*
          ******************
*🍀এই বঙ্গের সুবিখ‍্যাত কবি শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কাব‍্যগ্রন্থে  সখ‍্যভাবের লালসাসূচক একটি পদ‍্য আছে। ব্রজের সখ‍্যময় রাখাল-জীবন কেমন সমুজ্জ্বল ও আনন্দময়, প্রসিদ্ধ কবির পদ‍্যেও তার আভাস পাবেন।*
*আমি ছেড়েই দিতে রাজি সুসভ‍্যতার আলোক,*
*আমি চাইনা হতে নব বঙ্গে নূতন যুগের চালক ;*
*আমি নাইবা গেলেম বিলেত নাইবা পেলেম রাজার খিলেত,*
*যদি পর জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক!*
*তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ‍্যতার আলোক।।*
*যারা নিত‍্য কেবল ধেনু চরায় বংশী বটের তলে,*
*যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে ;*
*যারা বৃন্দাবনের বন সদাই শ‍্যামের বাঁশী শোনে,*
*যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কাল জলে!*
*যারা নিত‍্য কেবল ধেনু চরায় বংশী বটের তলে।।*
*ওরে বিহান হল জাগরে ভাই-- ডাকে পরস্পরে।*
*ওরে এই যে দধি-মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে।।*
*হের মাঠের পথে ধেনু, চলে উড়িয়ে গোখুর-রেণু,*
*হের আঙ্গিনাতে ব্রজের বধূ-- দুগ্ধ দোহন করে।*
*ওরে বিহান হল জাগরে ভাই ডাকে পরস্পরে।*
*ওরে শাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে,*
*ওরে এপার ওপার আঁধার হল কালিন্দীরি কুলে!*
*যত গোপাঙ্গনা ভয়ে কাঁপে খেয়া তরীর পরে,*
*হের কুঞ্জবনে নাচে ময়ূর কলাপ খানি তুলে।*
*ওরে শাঙন মেঘের ছায়া পড়ে কাল তমাল মূলে।।*
*মোরা নব নবীন ফাগুন রা'তে নীল নদীর তীরে,*
*কোথা যাব চলি অশোক বনে শিখিপুচ্ছ শিরে!*
*যবে দোলার ফুল রশি দিবে নীপ শাখায় কসি'*
*যবে দখিণ বায়ে বাঁশীর ধ্বনি উঠবে আকাশ ঘিরে,*
*মোরা রাখাল মিলে করব খেলা নীল নদীর তীরে!*
*আমি হবনা ভাই,নবরঙ্গে নব যুগের চালক,*
*আমি জ্বালাবনা আঁধার দেশে সুসভ‍্যতার আলোক ;*
*যদি ননী ছানার গাঁয়ে কোথাও অশোক নীপের ছায়ে*
*আমি কোন জন্মে পারি হতে ব্রজের রাখাল বালক।*
*🌻ভক্ত পাঠক মহোদয়গণ, আপনারা কৃপা করে এইরূপে সময়ে সময়ে এই ত্রিতাপসন্তপ্ত জীবগণকে ব্রজরাখালগণের নিত‍্যানন্দময়, প্রীতি প্রফুল্লময়,মহাসখ‍্যভাবময়,পরমোজ্জ্বল ভাবছবি অঙ্কিত করে দেখিয়ে দিন।আপনারা সরস ভক্তিময়ী ভাষায় এই সখ‍্য-প্রেমের প্রোজ্জল প্রতিছবি প্রতিফলিত করে চিরসন্তপ্ত জীবগণের হৃদয়প্রাচীরে আলম্বিত করে দিতে পারলে এই ভীষণ বিষাদ ও অবসাদের সংসারেও জীবগণ কিয়ৎক্ষণ (কিছুক্ষণ) আনন্দময় ভাব অনুভব করে কৃতার্থ ও চরিতার্থ হতে পারেন।*
*🌹সখ‍্যরসে বিদগ্ধ,বুদ্ধিমান,সুবেশ ও সুখী ইত‍্যাদি গুণযুক্ত শ্রীকৃষ্ণ বিষয়ালম্বন।মমতাযুক্ত, সখ‍্যসেবাপরায়ণ কৃষ্ণ-সখারাই আশ্রয়াবলম্বন। সখ‍্যরসে আশ্রয়াবলম্বন চতুর্বিধ--,সুহৃৎ,সখা, প্রিয়সখা ও প্রিয়নর্মসখা।যাঁরা কৃষ্ণ হতে বয়সে বড় এবং কিঞ্চিৎ বাৎসল‍্যবান্,তাঁরাই সুহৃৎ,ব্রজে সুভদ্র, মন্ডলীভদ্র ও বলভদ্র প্রভৃতি সুহৃৎ। যাঁরা শ্রীকৃষ্ণ হতে বয়সে কিঞ্চিৎ ছোট ও দাস‍্যমিশ্রিত ভাববিশিষ্ট তাঁরাই সখা।ব্রজে বিশাল,বৃষভ ও দেবপ্রস্থ প্রভৃতিই এই শ্রেণীর উদাহরণ।যাঁরা বয়সে শ্রীকৃষ্ণের তুল‍্য,তাঁরাই প্রিয় সখা ; যেমন শ্রীদাম,সুদাম,বসুদাম। অপিচ (আরও) যাঁরা প্রেয়সী-রহস‍্যের সহায়,তাঁরা প্রিয়নর্মসখা ; যেমন সুবল, মধুমঙ্গল প্রভৃতি।(এই গ্রন্থে প্রিয়নর্মসখা হিসেবে মধুমঙ্গলের নাম দেওয়া হয়েছে, মধুমঙ্গল হচ্ছেন চারটি বাদে আরেকটি সখার নাম পাওয়া যায় তা হল "বিদুষক সখা"।) সখ‍্যরসে একত্র খেলা ও এক শয‍্যায় শয়ন প্রভৃতি অনুভাব,অশ্রু পুলকাদি সাত্ত্বিক ভাব, হর্ষ-গর্বাদি সঞ্চারী ভাব এবং সমদৃষ্টিহেতু নিঃসম্ভ্রমতাময় বিশ্বাস বিশেষরূপ সখ‍্যরতির স্থায়ীভাব।সখ‍্যরতি উত্তরোত্তর বাড়তে বাড়তে সখ‍্য,প্রণয়,প্রেম,স্নেহ এইগুলি আখ‍্যা ধারণ করে।এই সখ‍্য-রসেও দাস‍্যরসের মতো বিয়োগে তাপ,কৃশতা ও জাগরণাদি দশা ঘটে থাকে।*
*🌺শ্রীরামরায় মহাপ্রভুর কাছে এই সখ‍্যভাবকে সাধ‍্যতত্ত্বসার বলে প্রকাশ করলেন।মহাপ্রভু শুনে বললেন, "রামানন্দ তুমি সখ‍্যপ্রেমকে সাধ‍্য বলে বলছ, এতো অতি উত্তম কথা। কিন্তু এও সাধ‍্যতত্ত্বের সার নহে, এর পরে কি তাই বল।"*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. বাৎসল‍্যভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda17.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds