শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda40.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda40.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৯. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda39.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪০)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀শ্রীমৎ শঙ্করাচার্য‍্য সহস্রনামভাষ‍্যেও লিখেছেন= "স্বরূপসামর্থ‍্যেন ন চ‍্যুতো ন চ‍্যব‍্যতে ন চ‍্যবিষ‍্যতে ইত‍্যচ‍্যুতঃ। শাশ্বতং শিবমচ‍্যুতমিতি শ্রুতিঃ।*
*🌷সুতরাং এস্থলেও শঙ্কর ব্রহ্মের স্বরূপ-সামর্থ‍্য বা স্বরূপশক্তির প্রসঙ্গ স্বীকার করেছেন।বস্তুর শক্তি,কার্য‍্যের উত্তরকালে ও পূর্বকালে তৎ তৎ (সেই সেই) বস্তুতে মন্ত্রশক্তির মতো বিরাজমান থাকে।কার্য‍্যকাল প্রাপ্ত হয়ে সেটি প্রকাশিত হয়,এই মাত্র বিশেষ।ব্রহ্মশক্তি সম্বন্ধেও এইকথা। শঙ্করভাষ‍্যেও এইরকম উক্তি দেখতে পাওয়া যায় যথা=*
*"বিষয়াভাবাদিয়মচেতয়মানতা ন চৈতন‍্যাভাবাৎ"।*
*🍀অর্থ‍্যাৎ যে যে স্থলে অচেতয়ামানতা দেখা যায়,তা কেবল বিষয়াভাব নিবন্ধন, কিন্তু চৈতন‍্যভাব জনিত নয়।*
*☘সর্বসংবাদিনীকার বলেন,যদি বল জ্ঞানের নিত‍্যতায় জ্ঞান-বিষয় স্বাতন্ত্রের ব‍্যপদেশ(ছল বা ইঙ্গিত) দেখা যায় না,এরকম আপত্তিও করতে পার না।কেননা,সূর্য‍্য প্রকাশে ও দহন উভয়ই উপলব্ধি হয়।*
*"নাভাব উপলব্ধোঃ।*
*🍀এই ব্রহ্মসূত্রের ভাষ‍্য শঙ্কর বিজ্ঞানবাদনিরাকরণ করেছেন।তাঁর ব‍্যাখ‍্যায় আত্মার সাক্ষীত্ব স্বীকার করা হয়েছে। সুতরাং একই তত্ত্বেরই স্বরূপত্বও স্বীকার করা হয়েছে।স্বরূপত্ত্ব স্বীকৃত হলেই শক্তিত্ত্ব স্বীকার্য‍্য (গ্রহণীয় )হয়ে উঠে।শাস্ত্রে উক্ত আছে পরমেশ্বরের বিমলা চিচ্ছক্তি চৈতন‍্য নামে অভিহিতা।এই শক্তি সত‍্যা ও পরা। ভগবানের জড়া শক্তি অবিদ‍্যা নামে অভিহিত হয়ে থাকে।এই উভয় শক্তির পরস্পর সংযোগে চিজ্জড়াত্মক জগতের উৎপন্ন হয়।*
*🌻সর্ব-সংবাদিনীকার এইরকম সিদ্ধান্ত সংস্থাপন করে আরও প্রমাণার্থ বিষ্ণুপুরাণের "বিষ্ণুশক্তি পরাপ্রোক্তা" শ্লোকটি উদ্ধৃত করে শ্রীধর স্বামীকৃত সেটির টীকা উদ্ধৃত করেছেন।শ্রীধর লিখেছেন বিষ্ণুশক্তি শব্দের অর্থ বিষ্ণুর স্বরূপভূতা চিৎশক্তি।এই শক্তি পরব্রহ্ম পর-তত্ত্বাখ‍্যা।এটি ভেদরহিত সত্তামাত্র নামেও অভিহিত হয়ে থাকে।স্বরুপশক্তি বললে কার্য‍্যোন্মুখত্ব দ্বারাই স্বরূপের শক্তিত্ব স্বীকৃত হয়ে থাকে।স্বরূপ বিশেষ‍্যরূপ।এই শক্তিমৎ বিশেষণরূপ কার্য‍্যোন্মুখত্বই শক্তি।জগৎ কার্য‍্যক্ষমত্বমূলক।জগৎ কার্য‍্যোক্ষমত্বের পরিচায়ক।এই ক্ষমত্বসিদ্ধরূপা শক্তি নিত‍্যা।সুতরাং সেটিই স্বরূপশক্তি।তথাপি এই বস্তু হতে অত‍্যন্ত পৃথক। আবার এই শক্তি সম্বন্ধে বস্তুর নিরূপণযোগ‍্যতা নাই সুতরাং পৃথকত্ব নাই। সুতরাং এই শক্তিকে শক্তিমদ্ বিশেষণরূপ কার্য‍্যোন্মুখত্ব নামে অভিহিত করা হয়েছে। প্রতিবাদী বলতে পারেন যে যদি একে তোমরা শক্তি বল,তবে সেই শক্তির নাম বস্তুই হোক না কেন?সেটিতো বস্তুনিষ্ঠ ধর্ম বিশেষ।শক্তি স্বীকারে কি প্রয়োজন?এর উত্তরে বৈষ্ণব বেদান্তিগণ বলেন,আমরা সেটিকে বস্তু বলতে পারি না।বস্তু থাকা সত্ত্বেও মন্ত্রাদি দ্বারা বস্তুশক্তিই স্তম্ভিত হয়। বস্তু আছে,কিন্তু সেটির কার্য‍্যোন্মুখত্ব স্তম্ভিত,এমত স্থলে শক্তির পৃথকত্ব অবশ‍্য গ্রহণীয়।নতুবা এইরকম স্থলে যুক্তি-বিরুদ্ধতা দোষ ঘটে।ইহাকে স্বরূপ হতে অভিন্নরূপে চিন্তা করা যায় না, সুতরাং সেটি ভিন্ন ; এবং ভিন্নভাবেও চিন্তা করা যায় না এই জন্য সেটি অভিন্ন।এই জন্য শক্তি ও শক্তিমান্ অচিন্ত‍্য বলেও অভিহিত হয়েছে।ইহাই গৌড়ীয় বৈষ্ণবগণের অচিন্ত‍্য ভেদাভেদবাদ। ব্রহ্ম-শক্তিবাদ সম্বন্ধে এটিই বিশুদ্ধ সিদ্ধান্ত।*
*🌺কিন্তু এই শক্তিতত্ত্বের পরেও শ্রীরামানন্দ রায় শ্রীকৃষ্ণতত্ত্বের যে উচ্চতম ভাবের উল্লেখ করেছেন এখন তারই কিঞ্চিৎ আলোচনা করব।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪১. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda41.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৯. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda39.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৯. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda39.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
<><><><><><><><><><><><><>
*🔥বেদান্তের সূত্রভাষ‍্য=*
          *প্রবৃত্তশ্চ। ২|২|২*
*"ইতি অত্রাদ্বৈতশারীরককৃতাপি (ব‍্যাখ‍্যাতম্) ননু তব দেহাদিসংযুক্ত- স‍্যাপ‍্যাত্মনো বিজ্ঞানস্বরূপমাত্রাব‍্যতিরেকেণ প্রবৃত্তা নুপপত্তেরনুপপন্নং প্রবর্তকত্বমিতিচেৎ ন অয়স্কান্তবদ্রূপাদিবচ্চ প্রবৃত্তিরহিতস‍্যাপি প্রবর্তকত্বোপপত্তেঃ"।*
*🍀এস্থলে লোকায়তিক নাস্তিকগণের মত-নিরসানার্থ তাদের মত উদ্ধৃত করে উক্ত মতের পরিহার করা হচ্ছে।🌷নাস্তিকগণ বলেন,তুমি কেবল বলছ আত্মার প্রবৃত্তি আছে কিন্তু তুমি যে প্রবৃত্তি দেখাচ্ছ সেটি দেহসংযুক্ত আত্মারই প্রবৃত্তি ; বিজ্ঞানস্বরূপ মাত্র বস্তুর প্রবৃত্তি (নিযুক্ত) কোথায়? সুতরাং প্রবৃত্তিবিহীন শুদ্ধ চেতনার প্রবর্তকত্ব উপপন্ন(যুক্তিযুক্ত) হচ্ছে না। লোকায়তিকগণের এই মত পরিহারার্থ শঙ্কর বলেন, "প্রবৃত্তি না থাকলেই যে কোন বস্তু প্রবর্তক হতে পারে না একথা বলতে পার না।অয়স্কামণি (চুম্বক) স্বয়ং প্রবৃত্তিরহিত হয়েও চক্ষুর প্রবর্তক হয়।সর্বপ্রবৃত্তি রহিত হয়েও ঈশ্বর সর্বগত সর্বাত্মা ও সর্বশক্তি হয়ে সকল পদার্থের প্রবর্তক।*
*🍁যদি বল "অজ্ঞান হতেই জগদ্রূপ কার্য‍্য হয়ে থাকে, অজ্ঞান ও মিথ‍্যা, জগৎরূপ কার্য‍্যও মিথ‍্যা। সুতরাং জগৎ প্রবর্তকত্বাদি শক্তি ব্রহ্মের নহে, সেটি অজ্ঞানের"। মায়াবাদিন্, তুমি একথাও বলতে পার না।কেন না "জন্মাদ‍্যস‍্য যতঃ" সূত্রের ব‍্যাখ‍্যায় শঙ্করও এই ব‍্যাপারেই ব্রহ্মের প্রসঙ্গ করেছেন।ব্রহ্ম হতেই জগতের উৎপত্তি আদি হয়ে থাকে।জগৎকার্য‍্যত্বে ব্রহ্মপ্রসঙ্গ স্বীকার করলে ব্রহ্মে অজ্ঞান ও তৎকার্য‍্যের অতিরিক্ত স্বরূপ-শক্তির স্থিতি একেবারেই দুর্নিবার হয়ে উঠে।কেননা এতৎপক্ষে কোনও প্রতিবন্ধকতা দেখতে পাওয়া যায় না।সবিতুপ্রকাশক প্রকাশ‍্যনাশেও নষ্ট হয় না,সবিতার (সূর্য‍্যের) মতো বতর্মান থাকে।সবিতা আছেন অথচ তার প্রকাশ নাই,ব্রহ্ম আছেন অথচ তাঁর শক্তি নাই এটি অর্ধ কুক্কুটিবৎ(মোরগবৎ) উপহাস‍্য।*
*🍀এইরকম উক্তির পরে শ্রীপাদ গোস্বামী শ্রীমৎশঙ্করের ভাষ‍্যে উদ্ধৃত করেছেন।শঙ্করও ব্রহ্মসূত্র ভাষ‍্যে স্বীকার করেছেন। যথা=*
      *"ঈক্ষতে র্নাশব্দম্"১|১১৫*
*🍀এই সূত্রভাষ‍্যে=অসত‍্যপি কর্মণি সবিতা প্রকাশক ইতি কর্তৃত্বব‍্যপদেশদর্শনাৎ।এবম্ সত‍্যপি কর্মণি ব্রহ্মণ স্তদৈক্ষতেতি কর্তৃত্বব‍্যপদেশোপপত্তে র্ন দৃষ্টান্তবৈষম‍্যমিতি"।*
*🌺অর্থ‍্যাৎ কর্ম বা প্রকাশ‍্য বস্তুর সঙ্গে সম্বন্ধ অবিবক্ষিত থাকে তখন যেমন সূর্য‍্য প্রকাশ পাচ্ছেন" এইরকম বলা হয় এবং অকর্মককর্তৃত্বের ব‍্যবহার পরিলক্ষিত হয়,তদ্রূপ সৃষ্টির পূর্বে জ্ঞানকর্ম (জ্ঞেয়বস্তু)না থাকতেও "তৎ ঐক্ষত" তিনি ঈক্ষণ করলেন তদ্রূপ অকর্মক কর্তৃত্ব ব‍্যবহারও সিদ্ধ হয়ে থাকে।এতে দৃষ্টান্তের কোনও বৈষম‍্য নাই।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৪০. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda40.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৭. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda37.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৮)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
========================
*🌻আরও কথা এই যে এই অদ্বয়জ্ঞান-তত্ত্বের নীলপীতাদি আকারত্ব ও পরিচ্ছন্নত্বই বা কিভাবে সম্ভাবিত হয়? অদ্বয়জ্ঞানের আবার বর্ণ কি,তার পরিচ্ছদই বা কি? পরিচ্ছদ হচ্ছে=দ্রব‍্য বিশেষ, বৈকুন্ঠ = লোকবিশেষ,সেখানে যারা গমন করে তারা জীববিশেষ,এই সকলের অদ্বয়জ্ঞানত্ব কিভাবে সম্ভবপর হয়? এই অদ্বয়জ্ঞানতত্ত্বের ঐ সকল অবস্থা স্বীকার করলে সকল কথায় হস্তিস্নানের মতো অকর্মণ‍্য ও অযথা হয়ে পড়ে। অর্থ‍্যাৎ হাতীকে স্নান করালে সেই মুহূর্তে স্বীয় (নিজ) স্বভাবে হাতী আবার নিজ দেহকে ধূলি ধূসরিত করে।অদ্বয়তত্ত্বে শক্তি সংযোজনও সেইরকম নিরর্থক।ঐ রকম সিদ্ধান্ত কখনও স্বভাবত নির্মল ও দোষশূন‍্য হবে না।*
*🍀তবে বলতে পার যে "এই জগৎ যখন কার্য‍্যময়।শক্তি ভিন্ন কখনও কার্য‍্য নিষ্পত্তি হয় না, সুতরাং শক্তি অবশ্যই স্বীকার্য‍্য।তদুত্তরে আমরা বলি এই শক্তি,তত্ত্ব নহে,অতত্ত্বও নহে, সেটি অনির্বচনীয়, সুতরাং সেটি মিথ‍্যা এবং স্বরূপভূতা নহে।ভগাদি কেবল উপলক্ষণ মাত্র।"জহদজহৎলক্ষণা" দ্বারা ভগবান্ শব্দটি এখনে অদ্বয়জ্ঞানের সঙ্গে সামানাধিকরণ‍্যে প্রযুক্ত মাত্র।যেমন "সেই ইনিই দেবদত্ত" বললে "দেবদত্ত" শব্দটি উপস্থিত দৃশ‍্যমান ব‍্যক্তির পরিচায়করূপে প্রতিপন্ন হয়, সেইরকম "অদ্বয়জ্ঞানই ভগবান্" এইকথা বললে জহদজহৎ লক্ষণা দ্বারা অদ্বয়জ্ঞানেরই মুখ‍্যত্ব সূচিত হয়ে থাকে।*
*🍁কেবলাদ্বৈতবাদীদের এই আপত্তি খন্ডনের জন্য বিশিষ্টাদ্বৈতবাদী শ্রীবৈষ্ণবগণ বলেন,অদ্বয়তত্ত্বটি যখন ভাবরূপতত্ত্ব সুতরাং "গলগৃহীত" ন‍্যায় অনুসারে এর স্বরূপশক্তি কেবলাদ্বৈতবাদীদেরও স্বীকার করতে হবে।জগদাদিকার্য‍্য দর্শনে শক্তির অস্তিত্ব কে না করবে?কেবলাদ্বৈতবাদীগণের আপত্তি দোষস্পৃষ্ট।জগৎ যখন কার্য‍্য,কার্য‍্যসিদ্ধির জন্য শক্তি অবশ্যই স্বীকার্য‍্য। সুতরাং এই শক্তি,বস্তুর ধর্মবিশেষ, ঐ ধর্ম ছাড়া কোনও কার্য‍্যসিদ্ধ হয় না।ব্রহ্মান্ডের উপাদানে ও নিমিত্তকারণে এই স্বরূপভূতা শক্তি নিত‍্য বিরাজমান।এই শক্তি দ্বারাই কার্য‍্য বিশেষের উৎপত্তি হয়।সেটি ত‍্যাগ করে অপর বস্তুবিশেষ স্বীকার অনর্থক।বিবর্তবাদীদের পক্ষেও একটা অধিষ্ঠান স্বীকার্য‍্য। শুক্তিতেরজতভ্রম হয়,এই অবস্থায় শুক্তিকেই রজতভ্রমের অধিষ্ঠান স্বীকার করতে হয়। কিন্তু শুক্তিতেই রজতের ভ্রম হয়।তাহলে ব্রহ্মই জগৎ ভ্রমের অধিষ্ঠান।যখন ব্রহ্ম অতিরিক্ত অন‍্য পদার্থ নাই, সুতরাং জগৎ ব্রহ্মশক্তিরই পরিচায়ক।*
*🌺সর্বসংবাদিনীকার মায়াবাদের বিরুদ্ধে শ্রীসম্প্রদায়ের উক্ত প্রতিবাদ উদ্ধৃত করে লিখেছেন, "আরও একটা কথা এই যে ব্রহ্ম যখন জগৎরূপে বিবর্তিত হন,তখন তিনি নিজে তৎসম্বন্ধে কিছু করেন কিনা,যদি এই বিষয়ে তাঁর নিজের কোন কার্য না থাকে,তাহলে বুঝতে হবে যে অজ্ঞান দ্বারাই বিবর্তন(ঘূর্ণন)সাধিত হয়েছে। কিন্তু শ্রুতি বলেছেন "সর্ব খল্বিদং ব্রহ্ম" সুতরাং তদতিরিক্ত অজ্ঞানের অস্তিত্বই বা কিভাবে স্বীকৃত হতে পারে? যদি ঘূর্ণন-ব‍্যাপারে ব্রহ্মের কিঞ্চিকরত্ব স্বীকার করা যায়,তাহলে সেই জ্ঞানাশ্রয় শুদ্ধ বস্তুর শক্তি স্বতঃই (নিজে থেকেই) এসে দাঁড়ায়। অদ্বৈতশারীরকভাষ‍্যকার শ্রীমৎ শঙ্করাচার্য‍্য স্বয়ংই লিখেছেন=*
*"শক্তিশ্চ কারণস‍্য কার্যনিয়মার্থা কল্প‍্যমানা নান‍্যা নাপ‍্যসতী বা কার্য‍্যং নিযচ্ছেৎ,অসত্ত্বাবিশেষাদন‍্যত্বাবিশেষাচ্চ তস্মাৎ কারণস‍্যাত্মভূতা শক্তিঃ শক্তেশ্চাত্মভূতং কার্য‍্যমিতি"।২|১|১৮ সূত্র ভাষ‍্য।*
*🌹অর্থ‍্যাৎ শক্তি কারণে অবস্থান করে কারণগত কাজের নিয়মন (নির্দেশ)করে।যাতে কার্য‍্য শক্তি থাকে না, তা কারণ নয়, সুতরাং কার্য‍্যও জন্মায় না।শক্তি কার্য‍্যকারণ হতে ভিন্ন ও কার্য‍্যের মতো অসৎ (অভাবরূপিনী) হলে সেটি কখনও কার্য‍্যের নিয়ামক(নিয়ন্ত্রণকারী) হতে পারত না।তাহলে এই বস্তুদ্বারা এই কার্য‍্য সাধিত হবে,ঐ বস্তুদ্বারা এ কাজ সাধিত হবে না, কার্য‍্য-সাধনের এইরকম নিয়ম থাকত না।অসত্ত্বের ও অন‍্যত্বের অবিশেষ প্রযুক্ত অনিয়মেই কার্য‍্য হত, কোনও নির্দিষ্ট নিয়ম থাকত না। সুতরাং শক্তি কারণেরই স্বরূপ এবং কার্য‍্য শক্তিরই স্বরূপ, এটি অবশ্যই স্বীকার্য‍্য(গ্রহণীয়)।*
*🍀সর্বসংবাদিনীকার শ্রীমৎ শ্রীজীব গোস্বামী বেদান্তের আলোক নিয়ে শ্রীভগবৎশক্তিতত্ত্বকে অতীব পরিস্ফুট(স্পষ্টভাবে প্রকাশিত) করেছেন। তিনি বলেন আলোকের অনুচর অন্ধকারের মতো অজ্ঞান চৈতন‍্যের অনুচর, অর্থ‍্যাৎ যেখানে চৈতন‍্য সেইখানেই অজ্ঞান, এটিই নিয়ম।এই নিয়ম দেখে বুঝা যায় যে এই অজ্ঞানের সত্ত্বাও চৈতন‍্য হতে উদ্ভূত(উৎপন্ন)।এই সিদ্ধান্ত সিদ্ধান্ত হতে আরও বুঝা যায় যে এই অজ্ঞানসত্ত্বার স্ফুরণ-ধর্ম দ্বারাই স্বরূপ শক্তির উপলব্ধি হয়ে থাকে। শ্রুতি বলেন=*
*"অথ কস্মাদুচ‍্যতে ব্রহ্ম বৃংহতি বৃংহয়তীতি"।*
*🔥শ্রীবিষ্ণুপুরাণে এই শ্রুতি অবলম্বনে লিখিত হয়েছে।*
*"বৃহত্ত্বাদ্ বৃংহণত্বাচ্চ যদ্ ব্রহ্ম পরমং বিদুঃ"।*
*🌺বৃহত্ত্বই তাঁর শক্তিমত্তার প্রদর্শক।অন‍্যান‍্য পদার্থে আমরা যে শক্তির স্ফুরণ(কম্পণ বা দীপ্তি)দেখতে পাই, সেইসব শক্তির মূল প্রস্রবণ(ঝরনা বা ক্ষরণ)চিৎশক্তির সন্নিধানত্ব ; নতুবা জড়ে শক্তির ক্রিয়া অসম্ভব।অন‍্যান‍্য পদার্থে যে সব শক্তি দেখতে পাই,তাও ভগবৎশক্তির স্ফুর্তিমাত্র।এর প্রমাণ বেদান্ত সূত্রভাষ‍্য।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৯. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda39.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৭. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda37.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৭. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda37.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৬. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda36.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৭)শ্রীরায় রামানন্দ কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🍀পূর্বেই পরম-তত্ত্বের চার প্রকার অবস্থানের কথা বলা হয়েছে, যথা= স্বরূপ,স্বরূপ=বৈভব,জীব ও প্রধান। বিষ্ণুপুরাণেও প্রধানকে মায়াবৈভবের অন্তর্ভুক্ত করে শক্তিত্রয়ের সংখ্যা করা হয়েছে।জীবশক্তিই তটস্থ শক্তি। বিষ্ণুপুরাণের প্রমাণ এই=*
*"বিষ্ণুশক্তি পরাপ্রোক্তা ক্ষেত্রজ্ঞাখ‍্যা তথাপরা।*
*অবিদ‍্যা কর্মসংজ্ঞান‍্যা তৃতীয়া শক্তিরিষ‍্যতে।।*
*তয়া তিরোহিতত্বাচ্চ শক্তিঃ ক্ষেত্রজ্ঞসংজ্ঞিতা।*
*সর্বভূতেষু ভূপাল তারতম‍্যেন বর্ততে"।।*
*🌻পূর্বেও এর ব‍্যাখ‍্যা করা হয়েছে। মায়া বহিরঙ্গা শক্তি হলেও এর আবরণী শক্তিপ্রভাবে তটস্থ শক্তিময় জীবকে সহজেই অজ্ঞানতমঃপ্রভাবে সমাবৃত করতে সমর্থ।এই মায়ার আবরণের তারতম‍্যানুসারে ক্ষেত্রজ্ঞখ‍্যশক্তি ব্রহ্মা হতে স্থাবর পর্য‍্যন্ত সর্বদেহে কমবেশী পরিমাণে প্রকাশ পায়।ফলে ল্রীভগবানে এইসব শক্তিই মিলিতভাবে অবস্থান করে। চিদচিৎ সকল পদার্থই ভগবানের শরীর। যথা শ্রীভাগবতে=*
*"খং বায়ুমগ্নিং সলিলং মহীষ্ণ জ‍্যোতীংষি সত্ত্বানি দিশো দ্রুমাদীন্*।
*সরিৎ সমুদ্রাংশ্চ হরেঃ শরীরং যৎকিঞ্চভূতং প্রণমেদনন‍্যঃ"।।*
                           *(১১|৩৪|১)*
*🍁শ্রীভগবান যে চিদচিৎশক্তিযুক্ত, ভাগবতে তার প্রমাণ আরও আছে যথা=*
*"অনন্তব‍্যক্তরূপেণ যেনেদমখিলং ততম্।*
*চিদচিচ্ছক্তিযুক্তায় তস্মৈ ভগবতে নমঃ"।।*
                                       *(৭৩|৩৪)*
*🙏শ্রীভগবান চিৎ অচিৎ সর্বশক্তিময়।শ্রীভাগবতেও এইরূপে ব্রহ্মশক্তি বা ভগবৎ শক্তির যথেষ্ট আলোচনা আছে। শ্রীভগবৎসন্দর্ভে অতঃপরে মায়া শক্তির বিস্তৃত আলোচনা আছে।পরমাত্মসন্দর্ভে তটস্থা বা জীবশক্তির ব‍্যাখ‍্যা ও বিচার করা হয়েছে।শ্রীশঙ্করাচার্য‍্যও একবারে শক্তি অস্বীকার করতে পারেননি।সর্বসংবাদিনী গ্রন্থে অতি বিশদ রূপে তা সপ্রমাণ হয়েছে। শ্রীপাদ শ্রীজীব সর্বসংবাদিনী গ্রন্থেও ভগবৎশক্তিতত্ত্বের বিস্তৃত ব‍্যাখ‍্যা করেছেন। তিনি প্রথমে কেবলাদ্বৈতবাদিগণের অভিমত উল্লেখ করে লিখেছেন, "অদ্বয়বাদিগণ বলেন স্বজাতীয় বিজাতীয় স্বগতভেদরহিত জ্ঞানই পরতত্ত্ব।ভাগবতে "বদন্তি" শ্লোকে যে "অদ্বয়"পদটি আছে সেই পদের প্রয়োগেই উপপন্ন(যুক্তিযুক্ত) হচ্ছে যে পরমতত্ত্ব সজাতীয়াদিভেদরহিত। সুতরাং এই তত্ত্ব অনন্ত ও সত‍্য।জ্ঞেয়, জ্ঞান ও তৎসাধনসমূহের প্রবিভাগে ব্রহ্মান্ডসৃষ্ট‍্যাদিসাধনে অদ্বয়তত্ত্ব শান্ত হয়ে পড়েন। যদি বল,অদ্বয়তত্ত্ব জগতের কর্তা, তবে জ্ঞানই কর্তা হয়ে উঠেন।আর যদি অদ্বয়তত্ত্ব বিক্রিয়মাণ হয়ে জগতের করণস্বরূপ হন,তাহলে অদ্বয়জ্ঞানকে বাস‍্যাদিবৎ জড় বলে প্রতিপন্ন করা হয়। তাহলে অদ্বয়জ্ঞান অসত‍্য হয়ে পড়েন।*এঁরা আরও বলেন,জ্ঞান শব্দটি,জ্ঞপ্তি, অববোধ ও বোধপর্য‍্যায় ভুক্ত।এই জ্ঞান নামক তত্ত্বটি "শক্তিমৎ" একথা বলাও অসঙ্গত।যদি বল যে "এই অদ্বয়জ্ঞান-তত্ত্ব "স্বরূপভূত শক্তি" তাও বলতে পার না, স্বরূপশক্তি বস্তুটি কি?এই শক্তি অদ্বয়জ্ঞানহতে অতিরিক্ত,কি অনতিরিক্ত?এর আদ‍্যেই বা স্বরূপত্ব কেন,আর অন্ত‍্যেই বা শক্তিত্ব কেন?সত‍্য বটে,এই অদ্বয়জ্ঞানকে ভগবান বলা হয়েছে। কিন্তু এর ভগময়ত্ব যে গুণাত্মক,যে গুণদ্বারা ইনি "ভগবান" বলে শব্দিত হয়েছেন তা বিশুদ্ধ জ্ঞানস্বরূপ। সুতরাং একটা স্বরূপশক্তি কল্পনা করলেও উহা জ্ঞান ভিন্ন আর কিছুই নয়।এই জ্ঞানবিলাসের বহুত্ব বা নানাত্বও কল্পিত হতে পারে না। আরও নানারত্নে ঈশিত্ব(ঈশ্বরত্ব) লক্ষণবিশিষ্ট গুণক্রিয়াদিই বা কি প্রকারে সম্ভাবিত হতে পারে।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৬. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda36.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৬. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda36.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৫. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda35.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৬)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀এইসব শক্তি ব্রহ্মের স্বরূপ বৈভবের অঙ্গ-প্রত‍্যঙ্গবৎ নিত‍্যসিদ্ধ হলেও সূর্য‍্যের  রশ্মিপরমাণুবৃন্দ যেমন  সূর্য‍্যেরই উপাদান ও সূর্য‍্যমূলক ছাড়া অপর কিছু নয়, এইসব শক্তিও তদ্রূপ ব্রহ্মসত্ত্বা হতে স্বীয় স্বীয়(নিজ নিজ) সত্ত্বা প্রাপ্ত হয়েছে, সুতরাং এরা ব্রহ্মসত্ত্বামূলক ও ব্রহ্মেরই উপাদান। এইরকম সিদ্ধান্ত করে শ্রীজীব শ্রৌত প্রমাণ উদ্ধৃত করেছেন, যথা=*
        *"তস‍্য ভাসা সর্বমিদং বিভাতি"।*
*🌷এটি মুন্ডক শ্রুতি, যথা ঃ----*
*ন তত্র সূর্য‍্যো ভাতি ন চন্দ্রতারকং নেমা বিদ‍্যুতো ভান্তি কুতোহয়মগ্নিঃ*।
*তমেব ভান্তমনুভাতি সর্বং তস‍্য ভাসা সর্বমিদং বিভাতি।।*
*🍀অতঃপরে শক্তির স্বাভাবিকত্ব ও অচিন্ত‍্যত্ব সম্বন্ধে বিষ্ণুপুরাণে প্রাগুক্ত (পূর্বে কথিত) শ্লোক সমূহ উদ্ধৃত করা হয়েছে।*
*🌹মায়াবাদীদের মতে ব্রহ্ম নির্বিশেষ,(যাতে বিশেষ বা প্রভেদ নাই, ভেদাভেদহীন),নির্গুণ, সুতরাং প্রমাণের অগোচর। কিন্তু ব্রহ্ম নির্গুণ হলে এই বিশ্বব্রহ্মান্ড ব্রহ্মের সৃষ্ট হতে পারে না।ব্রহ্মে অবশ্যই নানান শক্তি আছে,এইকথা শ্রুতিতেও জানা গিয়েছে। সুতরাং ব্রহ্ম যে নির্বিশেষ, মায়াবাদীদের এইমত গ্রহণ যোগ্য নয়।মায়াবাদীরা ব্রহ্মে শক্তির অস্তিত্ব পরিলক্ষিত হয় বটে,কিন্তু সেটি "আগন্তুক",(অতিথি)।অর্থ‍্যাৎ জল যেমন স্থভাবত শীতল, কিন্তু আগুনের তাপে এতে উষ্ণতার আবির্ভাব হয়, সেইরকম ব্রহ্মে শক্তির আপাতত প্রতীয়মানতা(অনুভূততা) কেবল মায়ারই বিলাস মাত্র। এই আপত্তি খন্ডনের জন্য সন্দর্ভকার শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন।এইরকম আগন্তুকত্ব ব্রহ্মে স্বীকৃত হতে পারে না। কেননা, শ্রুতি বলেন=*
*"ন তৎসমশ্চাভ‍্যধিকশ্চ দৃশ‍্যতে"।*
*☘"অর্থ‍্যাৎ তাঁর সমান বা তাঁহা হতে অতিরিক্ত আর কিছুই নাই। সুতরাং ব্রহ্মে শক্তি আছে "।*
*🍀এইকথা স্বীকার করলেই বলতে হবে যে এই শক্তি ব্রহ্মের স্বাভাবিক শক্তি,সেটি আগন্তুক নহে।ব্রহ্মের স্বরূপশক্তি প্রভাব দ্বারা প্রাকৃত সত্ত্বাদিগুণের পরিণাম ঘটে এবং তার ফলেই সৃষ্টি আদি ব‍্যাপার সাধিত হয়। অপরন্তু ব্রহ্ম বললেই বুঝতে হবে যে----*
       *🍀সর্বং খল্বিদং ব্রহ্ম।*
*🌷এই পরিদৃশ‍্যমান বিশাল বিশ্বব্রহ্মান্ডে যা কিছু আমাদের প্রত‍্যক্ষ হচ্ছে সবকিছুই ব্রহ্ম। সুতরাং প্রাপঞ্চিক গুণাদিও ব্রহ্মের অতিরিক্ত নয়।মায়াও ব্রহ্মেরই শক্তি, সুতরাং তাতে গুণের অত‍্যন্তাভাব প্রাকৃত গুণাদি দ্বারা স্পৃষ্ট নহেন, অপ্রাকৃত অশেষ কল‍্যাণগুণ তাঁতে বতর্মান। মায়া তাঁর শক্তি বলে স্বীকৃত হলেও সেটি তাঁর বহিরঙ্গ শক্তি, কিন্তু স্বরূপ শক্তি নহেন।মায়া ভগবানের অধীন, এইজন‍্য তিনি মায়াধীশ তাঁর স্বরূপ শক্তি স্বাভাবিকী এবং সেটি মায়াস্পৃষ্ট নয়।অর্থ‍্যাৎ মায়া পরশ করতে পারে না।শ্রীমদ্ভাগবতগীতাতেও লেখা হয়েছে =*
*জ্ঞেয়ং যৎতৎ প্রবক্ষ‍্যামি যজজ্ঞাত্বামৃতমশ্নুতে।*
*অনাদিমৎ পরংব‍্রহ্ম ন সৎতন্নাসদুচ‍্যতে।।*
*(২)সর্বতঃ পাণিপাদন্তদিত‍্যাদি।*
*🍀এইরূপ প্রমাণ-যুক্তির অবতারণা করে শ্রীপাদ শ্রীজীব গোস্বামী শ্রীভগবৎ সন্দর্ভে যে সিদ্ধান্ত সংস্থাপন করেছেন তা এই=*
*"একমেব তৎ পরমতত্ত্বং স্বাভাবিকীচিন্ত‍্যশক্ত‍্যা সর্বদৈব স্বরূপ-তদ্রূপ বৈভবজীবপ্রধানরূপেণ চতুর্ধাবতিষ্ঠতে। সূর্য‍্যান্তর্মন্ডলস্থতেজ ইব মন্ডলতদ্বহির্গতরশ্মি তৎ প্রতিচ্ছবিরূপেণ।।*
*🌻অর্থ‍্যাৎ একই সেই পরমতত্ত্ব স্বাভাবিক অচিন্ত‍্য শক্তি দ্বারা সর্বদাই স্বরূপ শক্তি, বৈকুন্ঠাদি স্বরূপবৈভব, জীব ও প্রধান এই চারভাবে সর্বদাই বিরাজমান। সূর্য‍্যের অন্তর্মন্ডলের তেজ,মন্ডল,মন্ডলের বাইরের রশ্মিমালা ও তাঁর প্রতিছবি উক্ত কথার উদাহরণ স্বরূপ গৃহীত হতে পারে।এইরকম শক্তিবিভাগ বিষ্ণুপুরাণেও দেখতে পাওয়া যায় যথা=*
*একদেশস্থিতস‍্যাগ্নের্জ‍্যোৎনাবিস্তারিণী যথা।*
*পরস‍্য ব্রহ্মণঃ শক্তিস্তথেদমখিলং জগত।।*
*🌺শ্রুতিও বলেন=*
*যস‍্য ভাসা সর্বমিদং বিভাতীতি।*
*🌷এতে একটি আপত্তি উত্থাপিত হতে পারে। সে আপত্তি এই যে প্রত‍্যক শক্তি যদি বিশ্বব‍্যাপিকা ও নিত‍্য হয়, তবে ওদের একত্র সমাবেশ কিভাবে সম্ভাবিত হতে পারে?এই অনুপপত্তি সহজেই খন্ডিত হতে পারে।পূর্বে বলা হয়েছে যে ভগবানের শক্তিগণ অচিন্ত‍্য, যা দুর্ঘটক তাইই অচিন্ত‍্য। শ্রীজীবগোস্বামী লিখেছেন=*
*"দুর্ঘটঘটকত্বং হ‍্যচিন্ত‍্যত্বম্।শক্তি সাধারণত তিন প্রকার=অন্তরঙ্গা,বহিরঙ্গা ও তটস্থা। স্বরূপশক্তিও বেকুন্ঠাদি স্বরূপবৈভব অন্তরঙ্গা শক্তির অন্তর্গত।এঁরা সুর্য‍্যের তেজের থেকেও  অনেক বেশী।তটস্থা শক্তি রশ্মি স্থানীয়।এই শক্তি চিন্ময় শুদ্ধ জীবরূপিনী।বহিরঙ্গা মায়া শক্তি প্রতিছবিগতবর্ণশাবল‍্য স্থানীয় ; এটি সেই পরমতত্ত্বের বহিরঙ্গবৈভব জড়ময় "প্রধান"।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৭. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda37.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৫. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda35.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৫. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda35.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৪. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda34.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৫)শ্রীরায় রামানন্দ কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
*******************************
*🌻ছান্দোগ‍্য শ্রুতি হতে পায়=*
*"তে চ--- সদেব সোমেদমগ্র আসীদিত‍্যাদ‍্যাঃ।"*
*🍀আমরা শ্রুতিগুলি নিম্নে উদ্ধৃত করে দিচ্ছি ঃ-----*
*(১)"সদেব সোম‍্যেদমগ্র আসীদেকমেবাদ্বিতীয়ম্।*
*তদ্ধৈক আহুরসদেবেদমগ্র আসীদেকমেবাদ্বিতীয়ম্।*
*তস্মাদসতঃ সজ্জায়েত।। ইত‍্যাদি।*
        *(ছান্দোগ‍্য ৬ষ্ঠ প্রপা ২খন্ড)*
*(১)অর্থ‍্যাৎ হে সোম‍্য!এই এক অদ্বিতীয় সদ্ বস্তু বিদ‍্যমান ছিলেন।কেউ বলেন আদিতে একমাত্র অদ্বিতীয় অসৎবস্তু বিদ‍্যমান ছিলেন।সেই অসৎ হতে এই পরিদৃশ‍্যমান প্রপঞ্চ আবির্ভূত হয়েছে।*
*(২)কুতস্তু খলু সোম‍্যৈবং স‍্যাদিতি হোবাচ কথমসতঃ সজ্জায়েতেতি।*
*সত্ত্বেব সোম‍্যেদমগ্র মাসীদেকমেবাদ্বিতীয়ম্।তত্রৈব ২য়*।
*(২)অর্থ‍্যাৎ হে সোম‍্য!ইহা কি প্রকার? অসৎ হতে কি প্রকারে সৎজাত হতে পারে?হে সোম‍্য,এক অদ্বিতীয় সৎ-ই অগ্রে ছিলেন।*
*(৩)তদৈক্ষত বহুস‍্যাং প্রজায়েয়েতি তত্তেজোহসৃজত ইত‍্যাদি।*
*(৩)অর্থ‍্যাৎ তিনি মনে করলেন, আমি বহু হ'ব, এই মনে করে তেজের সৃষ্টি করেলেন।*
*🍀অতঃপরের প্রপাঠকে নিম্নলিখিত শ্রুতিগুলি পঠিত হয়েছে, যথা=*
*(১)তেষাং খল্বেষাং ভূতানাং ত্রীণ‍্যেব বীজাণি ভবন্ত‍্যন্ডজং জীবজমুদ্ভিজ্জমিতি।*
*(২)সেয়ং দেবতৈক্ষত হন্তাহমিমাস্তিস্রো দেবতা অনেন জীবেনাত্মনানুপ্রবিশ‍্য নামরূপে ব‍্যাকরবাণীতি।*
*(৩)তাসাং ত্রিবৃতং ত্রিবৃতমেকৈকাং করবাণীতি সেয়ং দেবতেমাস্তিস্রো দেবতা অনেনৈব জীবেনাত্মনানুপ্রবিশ‍্য নামরূপে ব‍্যাকরোৎ।*
*(১)🍀এই ভূতগণ অন্ডজ জীবজ ও উদ্ভিজ্জ  এই তিন প্রকার বীজ হতে উৎপন্ন হয়।*
*(২)🍀তখন সেই দেবতা মনে করলেন,আমি জীবাত্মরূপে এই তিন দেবতায় প্রবেশ করব এবং এদের মধ্যে প্রবেশ করে ভিন্ন ভিন্ন নাম প্রকাশ পাব।*
*(৩)🍀তারপরে দেবতা মনে করলেন আমি এই তিনের প্রত‍্যককে ত্রিবৃত করব।তিনি জীবাত্মরূপে প্রবেশ করে সেইরকম প্রত‍্যেককে ভিন্ন ভিন্ন নামে ত্রিবৃত করলেন।*
*🌻অতঃপরে শ্রীজীব লিখেছেন=*
*আদাবেকং ততস্তদতদরূপমিতিশক্ত‍েঃ স্বাভাবিকত্বমায়াতম্।*
*🍀অর্থ‍্যাৎ ব্রহ্ম আদিতে এক, তারপরে তাঁর ভিন্ন ভিন্ন শক্তি প্রকাশ পায়,এতদ্বারা শক্তির স্বাভাবিকত্ব স্পষ্টরূপে প্রতিপন্ন(উজ্জ্বলরূপে প্রকাশ) হল*।
*🔥যাঁরা আধুনিক বিজ্ঞান ও দর্শনশাস্ত্র পাঠ করেছেন, তাঁরা এই সিদ্ধান্ত সুচারুরূপে হৃদয়ঙ্গম করতে সমর্থ হবেন। অদ্বিতীয় এক হতে বহুত্বের আবির্ভাব, এই সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত।🌹সুবিখ‍্যাত দার্শনিক পন্ডিত হারবার্ট স্পেন্সর তদীয় "ফাষ্ট প্রিন্সিপাল " নামক গ্রন্থে শক্তিতত্ত্ব সম্বন্ধে যেসব সিদ্ধান্ত করেছেন, তাতে জানা যায় যে এক শক্তি হতেই অনন্ত শক্তির উৎপত্তি। বিশ্বকারণ (একমেবাদ্বিতীয়ম্) হতেই বহু হয়েছেন, এ সিদ্ধান্ত বিজ্ঞানসম্মত। শক্তির এই স্বাভাবিকত্ব অবশ্যই স্বীকার্য‍্য। কেননা=*
*"অন‍্যস‍্যাসদ্ভাবেনৌপাধিকত্বাযোগাৎ"।*
*🌷অর্থ‍্যাৎ শ্রুতি অনুসারে এক অদ্বিতীয় সৎবস্তু ভিন্ন পূর্বে যখন কিছুই ছিল না,এ অবস্থায় অন‍্য বস্তু না থাকায় ঔপাধিকত্বের অযোগহেতু এই শক্তি ব্রহ্মেরই স্বাভাবিকী।*
    *🙏শ্রীজীব গোস্বামীর জয়🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৬. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda36.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৪. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda34.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৪. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda34.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৩. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda33.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৪)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🍀দ্বিতীয় প্রমাণ এই যে ঃ------*
*(২) আত্মনি চৈবং বিচিত্রাশ্চ। ব্রহ্মসূত্র,২|১|২৮ সূত্র।*
*🌹ব্রহ্ম এক ও অসহায়। তাঁতে অনেকাকার সৃষ্ট হয়।অথচ তাঁর স্বরূপ নষ্ট হয় না।এরূপ কি ভাবে ঘটে,মনে স্বতঃই (নিজে থেকে ) এই তর্ক উঠতে পারে।কিন্তু ভেবে দেখুন স্বপ্নদেখা আত্মা এক ; স্বপ্নকালে তাতেও অনেকাকার সৃষ্টি হয়, অথচ আত্মার স্বরূপ অবিকল থাকে।বিচিত্র স্বপ্নের সৃষ্টির কথা শ্রুতিতেও পঠিত হয়েছে, তদ্ যথা=*
*ন তত্র রথা ন রথযোগা, ন পন্থানো ভবন্ত‍্যথ রথান্ রথযোগান্ পথঃ সৃজ‍্যতে।*
*🌺অর্থ‍্যাৎ সেখানে (আত্মায়)রথ নাই, রথবাহী অশ্বও নাই,পথও নাই, স্বপ্নেদেখা রথ,অশ্ব ও পথ সৃষ্টি করে। পক্ষান্তরে ভাষ‍্যকার আরও লিখেছেন।*
*"লোকেহপি দেবাদিষু মায়াব‍্যাদিষু চ স্বরূপানুপমর্দেনৈব বিচিত্রা হস্ত‍্যশ্বাদি সৃষ্টয়ো দৃশ্যন্তে, তথৈকস্মিন্নপি ব্রহ্মণি স্বরূপানুমর্দেনৈবানেকাকারা সৃষ্টির্ভবিষ‍্যতীতি"।*
*🌷অর্থ‍্যাৎ লোকমধ‍্যে দেবতা ও ঐন্দ্রজালিক(জাদুকর) প্রভৃতিতে ওদের স্বরূপানুমর্দন অর্থ‍্যাৎ স্বরূপের বিনাশ না হয়েও হাতী প্রভৃতির সৃষ্টি চোখে দেখা যায়।অর্থ‍্যাৎ মায়াবীরা মায়াবলে স্বদেহকে হাতী প্রভৃতিতে পরিণত করেন,অথচ তাঁরা অবিকল অবস্থায় থাকেন।*
*🌻এইসব শক্তি,অচিন্ত‍্য শক্তিরই প্রমাণ স্বরূপ।*
*🍁কিন্তু মায়াবাদীরা ব্রহ্মে শক্তির অস্তিত্ব স্বীকার করেন না।এঁরা বলেন ব্রহ্মবস্তু, চিদেকমাত্র এঁরা চিৎ ভিন্ন অপর পদার্থ স্বীকার করেন না।এই সিদ্ধান্ত খন্ডন করবার জন্য শ্রীজীব গোস্বামীপাদ ব্রহ্মে শক্তির অস্তিত্ব ও স্বাভাবিকত্ব সম্বন্ধে সপ্রমাণ করেছেন। তিনি এই জন্য প্রথমে শ্রীভাগবতের একটি শ্লোক উদ্ধৃত করে সেটির ব‍্যাখ‍্যা দ্বারা বিচার করেছেন। যথা=*
*"সত্ত্বংরজস্তম ইতি ত্রিবৃদেকমাদৌ সূত্রং মহানহমিতি প্রবদন্তি জীবম্।*
*জ্ঞানক্রিয়ার্থফলরূপতয়োরুশক্তি ব্রক্ষৈব ভাতি সদসচ্চ তয়োঃ পরং যৎ।।*
            *(ভাগবত=১১|৩|৩৮)*
*☘অর্থ‍্যাৎ ব্রহ্মই অনেকাত্মশক্তিশালী বলে প্রতিভাত (উজ্জ্বলরূপে প্রকাশিত)হয়ে থাকেন। মূলে "ব্রক্ষৈব" পদে একটি "এব" শব্দ আছে।এই "এব" শব্দটি "নিশ্চিত" অর্থে ব‍্যবহৃত হয়েছে।অর্থ‍্যাৎ সেই শক্তি কল্পিত নহে, সেটি ব্রহ্মার স্বাভাবিক শক্তি।ব্রহ্ম সদ সদাত্মক হয়েও এই দুই বহিরঙ্গ বৈভবের অতিরিক্ত বস্তু।অর্থ‍্যাৎ সৎ= স্থূলকার্য‍্য, যেমন পৃথিব‍্যাদি ; অসৎ= সূক্ষ্ম কারণ, যেমন প্রকৃত‍্যাদি ; ব্রহ্ম এই দুই বহিরঙ্গ পদার্থের অতিরিক্ত শ্রীবৈকুন্ঠ তাঁর বৈভবস্বরূপ ; এবং তটস্থ বৈভব, শুদ্ধ জীবস্বরূপ।পৃথিব‍্যাদি স্থূলদৃষ্টি গ্রাহ‍্য পদার্থ এবং প্রকৃতি প্রভৃতি সূক্ষ্ম অদৃষ্টচর পদার্থ এস্থলে "সদসৎ" নামে অভিহিত হয়েছে। ব্রহ্ম সদ সদ্ রূপে প্রতিভাত হন,কেননা,তিনি দুইয়ের কারণ স্বরূপ।এইসব পদার্থ ব্রহ্ম অতিরিক্ত নহে।যেহেতু ব্রহ্ম ভিন্ন আর কোনও পদার্থ নাই।* 
*🌷তাহলে শক্তিগণকে ব্রহ্ম হতে স্বতন্ত্র কল্পনা করলে এইসব শক্তি অসিদ্ধ হয়ে উঠে।জ্ঞান,ক্রিয়া,অর্থ ও ফল দ্বারা ব্রহ্মবৈভবের অস্তিত্ব উপলব্ধ হয়ে থাকে,মহদাদি জ্ঞানশক্তিরূপ,সূত্রাদি ব্রহ্ম=কার্য‍্যের আধার,এইজন‍্য ইনি সূত্রস্থানীয়। শব্দ,স্পর্শ,রূপ,রস ও গন্ধ এই পঞ্চতন্মাত্র ইন্দ্রিয় অর্থ রূপ প্রকৃতি, এই প্রকৃতিতে সর্বভাবের সমাবেশ সূচিত হয়।এই জন্য ব্রহ্মকে সদসৎস্বরূপ বলা হয়েছে। কিন্তু ব্রহ্ম ফলরূপে এই সদসতেরও পর। পুরুষাখ‍্য স্বরূপ,অবৈভব ভগবদাখ‍্য চিদ্বস্তু এবং তদনুগত শুদ্ধাখ‍্য জীববস্তু এই উভয়ই ফলস্বরূপ।রূপ জ্ঞান ক্রিয়াদি দ্বারা ব্রহ্মের বহু শক্তিত্ব ব‍্যঞ্জিত(সূচিত)হয়েছে।*
*🌺এই এক অদ্বিতীয় ব্রহ্ম হতে কি রকমে বহু শক্তির প্রকাশ হল,শ্রীপাদ শ্রীজব উক্ত শ্লোকের ব‍্যাখ‍্যায় স্পষ্ট করেছেন। প্রথমে আদিতে এক অদ্বিতীয় ব্রহ্ম ; তাঁহা হতে সত্ত্ব,রজ ও তম এই তিন গুণাত্মক প্রধান ; তা হতে ক্রিয়া শক্তিদ্বারা কার্য‍্যাধারস্বরূপ সূত্র ; জ্ঞান শক্তিদ্বারা মহান্ ; এই মহৎতত্ত্ব হতে অহঙ্কার ; এই অহঙ্কারই জীব বা তটস্থ শক্তি।বৈকুন্ঠাদিবৈভব জীবেরই উপলক্ষণ।এই কথা সপ্রমাণ করার জন্য পূজ‍্যপাদ ব‍্যাখ‍্যাকার শ্রীজীব ছান্দোগ‍্য শ্রুতি লক্ষ্য করেছেন তদ্ যথা=*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৫. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda35.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৩. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda33.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৩. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda33.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩২. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda32.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৩)শ্রীরায় রামানন্দ কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""'
*যচ্ছক্তয়ো বদতাং বাদিনাং বৈ বিবাদসম্বাদভুবো ভবন্তি।*
*কুর্বন্তি চৈষাং মুহুরাত্মমোহং তস্মৈ নমোহনন্তগুণায় ভূম্নে।।*
                               *(ভাঃ=৬|৪|২৬)*
*🍀অর্থ‍্যাৎ যাঁর শক্তসমূহ বাদী ও বিবাদিগণের বাদ প্রতিবাদের স্থানস্বরূপ, এবং যাঁর শক্তিসমূহ এইসব বাদিপ্রতিবাদিগণের আত্মমোহর সৃষ্টি করে থাকেন, আমি সেই অনন্তগুণশালী ভূমা(সর্বব‍্যাপী) পুরুষকে প্রণাম করি।*
*🌻ফলে ব্রহ্মস্বরূপ সম্বন্ধে জগতে বাদবিসম্বাদের অত‍্যন্ত আধিক‍্য (বেশী) পরিলক্ষিত হয়ে থাকে। প্রথমে দেখুন, স্বজাতীয়বিজাতীয়স্বগতভেদাসহিষ্ণু অদ্বৈত‍বাদী।এই অদ্বৈতবাদীদের সঙ্গে ষোড়শ পদার্থবাদী নৈয়ায়িকদের মতভেদ জন্য বিসম্বাদ হয়।মীমাংসকদের সঙ্গে বৈশেষিক মতের বিরোধ দেখতে পাওয়া যায়, আবার স্বভাববাদীদের ও সাঙ্খ‍্যগণের স্বতন্ত্র স্বতন্ত্র অভিমত। শ্রীভাগবতের টীকাকার শ্রীমদ্ বীর রাঘবাচার্য‍্য পৃথিব‍্যাদিকেও ভগবৎশক্তি বলে নির্দেশ করেছেন। "শক্তিশব্দেন পৃথিব‍্যাদর উচ‍্যন্ত‍ে"।ইনি এর এই উক্ত সপ্রমাণ করার জন্য শ্রুতি স্মৃতির প্রমাণ কথা উদ্ধৃত করেছেন। যথা=*
*যস‍্যাত্মা শরীরম্, যস‍্য পৃথিবী শরীরম্, যস‍্যাক্ষরং শরীরম্, যস‍্যাব‍্যক্তং শরীর মাত্মন আকাশঃ সম্ভূতঃ তোয়েন জীবান্ বিসসর্জ ভূম‍্যাং নাসদাসীম্নো সদাসীৎ তদানীং তম আসীৎ।*
*⭐আবার অন‍্যত্র স্মৃতি প্রমাণ উদ্ধৃত হয়েছে,যথা=*
*তথাচ ভগবান পরাশরঃ==*
*"একদেশস্থিতস‍্যাপ্নের্জ‍্যোৎস্নাবিস্তারিণী যথা।*
*পরস‍্য ব্রহ্মণঃশক্তি স্তবদমখিলং জগৎ"।।*
                           *(বিষ্ণুপুরাণ)*
*🌹জগৎ সৃষ্টি সম্বন্ধেও বহু বাদবিবাদ আছে।ব্রহ্মবাদীবৈষ্ণব বেদান্তীদের মতে ভগবান অনন্ত শক্তিময় ও অনন্ত কল‍্যাণময়।এঁরা সাংখ‍্য বৈশেষিক প্রভৃতির সিদ্ধান্ত খন্ডন করে বলেন প্রধানাদির বিশ্বরচনার যোগ‍্যতা নাই, জগৎরচনা ভগবৎশক্তিরই কাজ, এবং এতে কেবল সেই ভগবৎশক্তিরই যোগ‍্যতা আছে। এই বিশ্বের সৃষ্টি,নিরমন ধারণ, রক্ষণ,পালনাদির প্রয়োজনীয় অনন্ত গুণ কেবল শ্রীভগবানেরই আছে। শাস্ত্র বলেন "তিনি অখন্ডকল‍্যাণগুণাত্মক" শ্রীমৎ শুকদেব কৃত সিদ্ধান্তপ্রদীপনাম্নী ব‍্যাখ‍্যাতেও এইরকম অভিমত দেখা যায়।এই বিশাল বিশ্বব্রহ্মান্ড যে জ্ঞানময় সশক্তি পুরুষের সৃষ্ট, ইহাই শ্রীপাদ বৈষ্ণব পন্ডিতগণের অভিমত।*
*🌺পূজ‍্যপাদ সন্দর্ভকার আরও একটি পদ‍্য উদ্ধৃত করেছেন, যথা=*
*যস্মিন্ বিরুদ্ধগতয়ো হ‍্যনিশং পতন্তি বিদ‍্যাদয়ো বিবিধ শক্তয় আনুপূর্ব‍্যা।*
*তদ্ ব্রহ্ম বিশ্বভবমেকমনন্তমাদ‍্য- মানন্দমাত্রমবিকারমহং প্রপদ‍্যে"।।*
              *(ভাগবত=৪|৯|১৬)*
*🍀অর্থ‍্যাৎ বিদ‍্যাদি নানান আনুপূর্ব‍্য (আগেপরে বা পরম্পরা) শক্তিসমূহ পরস্পর বিরোধী হলেও যে একমাত্র ব্রহ্ম হতে অর্হিনশ উদ্ভূত হয়,সেই বিশ্ববীজ,আদ‍্য ও এক আনন্দমাত্র অবিকার ব্রহ্মের শরণাপন্ন হলাম।*
*🌻শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় সন্দর্ভে "আনুপূর্ব‍্যা" পদের ব‍্যাখ‍্যায় লিখেছেন= "স্বস্ববর্গে উত্তমমধ‍্যম- কনিষ্ঠভাবেন বিদ‍্যামানা"। "পতন্তি" পদের ব‍্যাখ‍্যায় লেখা হয়েছে, "প্রবর্তন্তে--- স্বস্ব ব‍্যাপারং প্রকুর্বন্তি"। অর্থ‍্যাৎ এরা আনুপৌর্বিক ক্রমে বিদ‍্যমান থেকে স্ব-স্ব কাজ সম্পন্ন করে থাকে। এই প্রমাণেও ব্রহ্মের সশক্তিত্ব সপ্রমাণ হয়েছে। অপর প্রমাণ=*
*"সর্গাদি যোহস‍্যানুরনদ্ধি শক্তিভি দ্রব‍্যক্রিয়াকারকচেতনাত্মভিঃ।*
*তস্মৈ সমুন্নদ্ধবিরুদ্ধশক্তয়ে নমঃ পরস্মৈ পুরুষায় বেধসে"।।*
                      *(ভাঃ=৪|১৭|২৮)*
*🌹যিনি দ্রব‍্য (মহাভূত গণ) ক্রিয়া (ইন্দ্রিয় গণ) কারক ( দেবতা) চেতনা (বুদ্ধি) আত্মা (অহঙ্কার), এই সব শক্তিদ্বারা এই জগতের সৃষ্টি-স্থিতি ও প্রলয় সাধন করেন সেই সমুন্নদ্ধ(সবারউর্ধে) বিরুদ্ধ শক্তিশালী মহান পরম পুরুষকে নমস্কার করি।*
*🌺এইসব কথা দ্বারা সপ্রমাণ হল যে,যিনি পরমতত্ত্ব, তিনি তিনি শক্তিগণের বিরুদ্ধ শক্তিগণের সমাশ্রয়।শক্তির অনন্তত্ব পরিলক্ষিত হলেও শক্তির আধার স্বরূপ শ্রীভগবান এক ও অদ্বিতীয়। এই শক্তিগণ যে অচিন্ত‍্য,পূজ‍্যপাদ সন্দর্ভকার শ্রীজীব গোস্বামী মহোদয় তাহাও প্রমাণ করেছেন=*
*"তাসামচিন্ত‍্যত্বমাহ ঃ--- "আত্মেশ্বরহতর্ক‍্য সহস্র শক্তিঃ ইতি*
*🍀অর্থ‍্যাৎ সেই আত্মেশ্বর বহুল অচিন্ত‍্যশক্তিবিশিষ্ট। শ্রীপাদ শ্রীজীব গোস্বামী লিখেছেন= বেদান্ত সূত্রেও অচিন্ত‍্যত্বের প্রমাণ পাওয়া যায় যথা=*
*(১) শ্রুতস্তু শব্দমূলত্বাৎ! ২অঃ ১পাঃ ২৭ সূত্র।*
*🍀এই সূত্রটির শাঙ্করভাষ‍্যে অচিন্ত‍্যত্ব সম্বন্ধে ব‍্যাখ‍্যা আছে তদ্ যথা=*
*"লৌকিকানামপি মণিমন্ত্রৌষধী প্রভৃতীনাং দেশকালনিমিত্তদেশমন্তরেণ কেবলেন তর্কেণাবগন্তুং শক‍্যন্তে। অস‍্য বস্তুন এতাবত‍্য এতৎসহায়া,এতদ্বিধয়া, এতৎপ্রয়োজনাশ্চ শক্তয় ইতি ; কিমুতাহ চিন্তপ্রভাবস‍্য ব্রহ্মণো রূপং বিনা শব্দেন নিরূপ‍্যেত।তত্রাহুঃ পৌরাণিকাঃ=*
*"অচিন্ত‍্যাঃ খলু যে ভাবা ন তাংস্তর্কেণ যোজয়েৎ।*
*প্রকৃতিভ‍্যঃ পরং যদ্ধি তদচিন্তস‍্য লক্ষণম্"।।*
*🌹অর্থ‍্যাৎ এই প্রত‍্যক্ষ পরিদৃশ‍্যমান জগতেও দেখতে পাওয়া যায়,মণি মন্ত্র ও ঔষধাদির শক্তিগণ দেশকাল
*🌹অর্থ‍্যাৎ এই প্রত‍্যক্ষ পরিদৃশ‍্যমান জগতেও দেখতে পাওয়া যায়,মণিমন্ত্র ও ঔষধাদির শক্তিগণ দেশকাল নিমিত্ত বৈচিত্র্যবশত বহু বিরুদ্ধ কাজ উৎপন্ন করে থাকে।এইসব শক্তির তত্ত্ব, উপদেশ ব‍্যতীত কেবল যুক্তিতর্কের পর্য‍্যালোচনায় অধিগম‍্য (জ্ঞানলাভের যোগ‍্য) হয় না।এই প্রত‍্যক্ষ বস্তুর এই শক্তি,এই সহায়,এই বিষয়, এই প্রয়োজন,ইহাই যখন তর্ক দ্বারা জানা যায় না,তখন শাস্ত্রৈকগম‍্য অচিন্ত‍্য প্রভাব কিভাবে জানা যাবে? পৌরাণিকগণ বলেন=যে সকল বিষয় অচিন্ত‍্য,সেই সব বিষয়কে তর্কতর্কির মধ্যে যাবে না।যা প্রকৃতির পরে, তাহাই অচিন্ত‍্য।*
*🌼দ্বিতীয় প্রমাণ আগামী পর্বে🌼*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৩৪. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda34.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds