✧═══════════•❁❀❁•═══════════✧
৩৩. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda33.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩২. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda32.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৩)শ্রীরায় রামানন্দ কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""'
*যচ্ছক্তয়ো বদতাং বাদিনাং বৈ বিবাদসম্বাদভুবো ভবন্তি।*
*কুর্বন্তি চৈষাং মুহুরাত্মমোহং তস্মৈ নমোহনন্তগুণায় ভূম্নে।।*
*(ভাঃ=৬|৪|২৬)*
*🍀অর্থ্যাৎ যাঁর শক্তসমূহ বাদী ও বিবাদিগণের বাদ প্রতিবাদের স্থানস্বরূপ, এবং যাঁর শক্তিসমূহ এইসব বাদিপ্রতিবাদিগণের আত্মমোহর সৃষ্টি করে থাকেন, আমি সেই অনন্তগুণশালী ভূমা(সর্বব্যাপী) পুরুষকে প্রণাম করি।*
*🌻ফলে ব্রহ্মস্বরূপ সম্বন্ধে জগতে বাদবিসম্বাদের অত্যন্ত আধিক্য (বেশী) পরিলক্ষিত হয়ে থাকে। প্রথমে দেখুন, স্বজাতীয়বিজাতীয়স্বগতভেদাসহিষ্ণু অদ্বৈতবাদী।এই অদ্বৈতবাদীদের সঙ্গে ষোড়শ পদার্থবাদী নৈয়ায়িকদের মতভেদ জন্য বিসম্বাদ হয়।মীমাংসকদের সঙ্গে বৈশেষিক মতের বিরোধ দেখতে পাওয়া যায়, আবার স্বভাববাদীদের ও সাঙ্খ্যগণের স্বতন্ত্র স্বতন্ত্র অভিমত। শ্রীভাগবতের টীকাকার শ্রীমদ্ বীর রাঘবাচার্য্য পৃথিব্যাদিকেও ভগবৎশক্তি বলে নির্দেশ করেছেন। "শক্তিশব্দেন পৃথিব্যাদর উচ্যন্তে"।ইনি এর এই উক্ত সপ্রমাণ করার জন্য শ্রুতি স্মৃতির প্রমাণ কথা উদ্ধৃত করেছেন। যথা=*
*যস্যাত্মা শরীরম্, যস্য পৃথিবী শরীরম্, যস্যাক্ষরং শরীরম্, যস্যাব্যক্তং শরীর মাত্মন আকাশঃ সম্ভূতঃ তোয়েন জীবান্ বিসসর্জ ভূম্যাং নাসদাসীম্নো সদাসীৎ তদানীং তম আসীৎ।*
*⭐আবার অন্যত্র স্মৃতি প্রমাণ উদ্ধৃত হয়েছে,যথা=*
*তথাচ ভগবান পরাশরঃ==*
*"একদেশস্থিতস্যাপ্নের্জ্যোৎস্নাবিস্তারিণী যথা।*
*পরস্য ব্রহ্মণঃশক্তি স্তবদমখিলং জগৎ"।।*
*(বিষ্ণুপুরাণ)*
*🌹জগৎ সৃষ্টি সম্বন্ধেও বহু বাদবিবাদ আছে।ব্রহ্মবাদীবৈষ্ণব বেদান্তীদের মতে ভগবান অনন্ত শক্তিময় ও অনন্ত কল্যাণময়।এঁরা সাংখ্য বৈশেষিক প্রভৃতির সিদ্ধান্ত খন্ডন করে বলেন প্রধানাদির বিশ্বরচনার যোগ্যতা নাই, জগৎরচনা ভগবৎশক্তিরই কাজ, এবং এতে কেবল সেই ভগবৎশক্তিরই যোগ্যতা আছে। এই বিশ্বের সৃষ্টি,নিরমন ধারণ, রক্ষণ,পালনাদির প্রয়োজনীয় অনন্ত গুণ কেবল শ্রীভগবানেরই আছে। শাস্ত্র বলেন "তিনি অখন্ডকল্যাণগুণাত্মক" শ্রীমৎ শুকদেব কৃত সিদ্ধান্তপ্রদীপনাম্নী ব্যাখ্যাতেও এইরকম অভিমত দেখা যায়।এই বিশাল বিশ্বব্রহ্মান্ড যে জ্ঞানময় সশক্তি পুরুষের সৃষ্ট, ইহাই শ্রীপাদ বৈষ্ণব পন্ডিতগণের অভিমত।*
*🌺পূজ্যপাদ সন্দর্ভকার আরও একটি পদ্য উদ্ধৃত করেছেন, যথা=*
*যস্মিন্ বিরুদ্ধগতয়ো হ্যনিশং পতন্তি বিদ্যাদয়ো বিবিধ শক্তয় আনুপূর্ব্যা।*
*তদ্ ব্রহ্ম বিশ্বভবমেকমনন্তমাদ্য- মানন্দমাত্রমবিকারমহং প্রপদ্যে"।।*
*(ভাগবত=৪|৯|১৬)*
*🍀অর্থ্যাৎ বিদ্যাদি নানান আনুপূর্ব্য (আগেপরে বা পরম্পরা) শক্তিসমূহ পরস্পর বিরোধী হলেও যে একমাত্র ব্রহ্ম হতে অর্হিনশ উদ্ভূত হয়,সেই বিশ্ববীজ,আদ্য ও এক আনন্দমাত্র অবিকার ব্রহ্মের শরণাপন্ন হলাম।*
*🌻শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় সন্দর্ভে "আনুপূর্ব্যা" পদের ব্যাখ্যায় লিখেছেন= "স্বস্ববর্গে উত্তমমধ্যম- কনিষ্ঠভাবেন বিদ্যামানা"। "পতন্তি" পদের ব্যাখ্যায় লেখা হয়েছে, "প্রবর্তন্তে--- স্বস্ব ব্যাপারং প্রকুর্বন্তি"। অর্থ্যাৎ এরা আনুপৌর্বিক ক্রমে বিদ্যমান থেকে স্ব-স্ব কাজ সম্পন্ন করে থাকে। এই প্রমাণেও ব্রহ্মের সশক্তিত্ব সপ্রমাণ হয়েছে। অপর প্রমাণ=*
*"সর্গাদি যোহস্যানুরনদ্ধি শক্তিভি দ্রব্যক্রিয়াকারকচেতনাত্মভিঃ।*
*তস্মৈ সমুন্নদ্ধবিরুদ্ধশক্তয়ে নমঃ পরস্মৈ পুরুষায় বেধসে"।।*
*(ভাঃ=৪|১৭|২৮)*
*🌹যিনি দ্রব্য (মহাভূত গণ) ক্রিয়া (ইন্দ্রিয় গণ) কারক ( দেবতা) চেতনা (বুদ্ধি) আত্মা (অহঙ্কার), এই সব শক্তিদ্বারা এই জগতের সৃষ্টি-স্থিতি ও প্রলয় সাধন করেন সেই সমুন্নদ্ধ(সবারউর্ধে) বিরুদ্ধ শক্তিশালী মহান পরম পুরুষকে নমস্কার করি।*
*🌺এইসব কথা দ্বারা সপ্রমাণ হল যে,যিনি পরমতত্ত্ব, তিনি তিনি শক্তিগণের বিরুদ্ধ শক্তিগণের সমাশ্রয়।শক্তির অনন্তত্ব পরিলক্ষিত হলেও শক্তির আধার স্বরূপ শ্রীভগবান এক ও অদ্বিতীয়। এই শক্তিগণ যে অচিন্ত্য,পূজ্যপাদ সন্দর্ভকার শ্রীজীব গোস্বামী মহোদয় তাহাও প্রমাণ করেছেন=*
*"তাসামচিন্ত্যত্বমাহ ঃ--- "আত্মেশ্বরহতর্ক্য সহস্র শক্তিঃ ইতি*
*🍀অর্থ্যাৎ সেই আত্মেশ্বর বহুল অচিন্ত্যশক্তিবিশিষ্ট। শ্রীপাদ শ্রীজীব গোস্বামী লিখেছেন= বেদান্ত সূত্রেও অচিন্ত্যত্বের প্রমাণ পাওয়া যায় যথা=*
*(১) শ্রুতস্তু শব্দমূলত্বাৎ! ২অঃ ১পাঃ ২৭ সূত্র।*
*🍀এই সূত্রটির শাঙ্করভাষ্যে অচিন্ত্যত্ব সম্বন্ধে ব্যাখ্যা আছে তদ্ যথা=*
*"লৌকিকানামপি মণিমন্ত্রৌষধী প্রভৃতীনাং দেশকালনিমিত্তদেশমন্তরেণ কেবলেন তর্কেণাবগন্তুং শক্যন্তে। অস্য বস্তুন এতাবত্য এতৎসহায়া,এতদ্বিধয়া, এতৎপ্রয়োজনাশ্চ শক্তয় ইতি ; কিমুতাহ চিন্তপ্রভাবস্য ব্রহ্মণো রূপং বিনা শব্দেন নিরূপ্যেত।তত্রাহুঃ পৌরাণিকাঃ=*
*"অচিন্ত্যাঃ খলু যে ভাবা ন তাংস্তর্কেণ যোজয়েৎ।*
*প্রকৃতিভ্যঃ পরং যদ্ধি তদচিন্তস্য লক্ষণম্"।।*
*🌹অর্থ্যাৎ এই প্রত্যক্ষ পরিদৃশ্যমান জগতেও দেখতে পাওয়া যায়,মণি মন্ত্র ও ঔষধাদির শক্তিগণ দেশকাল
*🌹অর্থ্যাৎ এই প্রত্যক্ষ পরিদৃশ্যমান জগতেও দেখতে পাওয়া যায়,মণিমন্ত্র ও ঔষধাদির শক্তিগণ দেশকাল নিমিত্ত বৈচিত্র্যবশত বহু বিরুদ্ধ কাজ উৎপন্ন করে থাকে।এইসব শক্তির তত্ত্ব, উপদেশ ব্যতীত কেবল যুক্তিতর্কের পর্য্যালোচনায় অধিগম্য (জ্ঞানলাভের যোগ্য) হয় না।এই প্রত্যক্ষ বস্তুর এই শক্তি,এই সহায়,এই বিষয়, এই প্রয়োজন,ইহাই যখন তর্ক দ্বারা জানা যায় না,তখন শাস্ত্রৈকগম্য অচিন্ত্য প্রভাব কিভাবে জানা যাবে? পৌরাণিকগণ বলেন=যে সকল বিষয় অচিন্ত্য,সেই সব বিষয়কে তর্কতর্কির মধ্যে যাবে না।যা প্রকৃতির পরে, তাহাই অচিন্ত্য।*
*🌼দ্বিতীয় প্রমাণ আগামী পর্বে🌼*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩৪. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda34.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
