✧═══════════•❁❀❁•═══════════✧
৩৪. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda34.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩৩. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda33.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৪)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🍀দ্বিতীয় প্রমাণ এই যে ঃ------*
*(২) আত্মনি চৈবং বিচিত্রাশ্চ। ব্রহ্মসূত্র,২|১|২৮ সূত্র।*
*🌹ব্রহ্ম এক ও অসহায়। তাঁতে অনেকাকার সৃষ্ট হয়।অথচ তাঁর স্বরূপ নষ্ট হয় না।এরূপ কি ভাবে ঘটে,মনে স্বতঃই (নিজে থেকে ) এই তর্ক উঠতে পারে।কিন্তু ভেবে দেখুন স্বপ্নদেখা আত্মা এক ; স্বপ্নকালে তাতেও অনেকাকার সৃষ্টি হয়, অথচ আত্মার স্বরূপ অবিকল থাকে।বিচিত্র স্বপ্নের সৃষ্টির কথা শ্রুতিতেও পঠিত হয়েছে, তদ্ যথা=*
*ন তত্র রথা ন রথযোগা, ন পন্থানো ভবন্ত্যথ রথান্ রথযোগান্ পথঃ সৃজ্যতে।*
*🌺অর্থ্যাৎ সেখানে (আত্মায়)রথ নাই, রথবাহী অশ্বও নাই,পথও নাই, স্বপ্নেদেখা রথ,অশ্ব ও পথ সৃষ্টি করে। পক্ষান্তরে ভাষ্যকার আরও লিখেছেন।*
*"লোকেহপি দেবাদিষু মায়াব্যাদিষু চ স্বরূপানুপমর্দেনৈব বিচিত্রা হস্ত্যশ্বাদি সৃষ্টয়ো দৃশ্যন্তে, তথৈকস্মিন্নপি ব্রহ্মণি স্বরূপানুমর্দেনৈবানেকাকারা সৃষ্টির্ভবিষ্যতীতি"।*
*🌷অর্থ্যাৎ লোকমধ্যে দেবতা ও ঐন্দ্রজালিক(জাদুকর) প্রভৃতিতে ওদের স্বরূপানুমর্দন অর্থ্যাৎ স্বরূপের বিনাশ না হয়েও হাতী প্রভৃতির সৃষ্টি চোখে দেখা যায়।অর্থ্যাৎ মায়াবীরা মায়াবলে স্বদেহকে হাতী প্রভৃতিতে পরিণত করেন,অথচ তাঁরা অবিকল অবস্থায় থাকেন।*
*🌻এইসব শক্তি,অচিন্ত্য শক্তিরই প্রমাণ স্বরূপ।*
*🍁কিন্তু মায়াবাদীরা ব্রহ্মে শক্তির অস্তিত্ব স্বীকার করেন না।এঁরা বলেন ব্রহ্মবস্তু, চিদেকমাত্র এঁরা চিৎ ভিন্ন অপর পদার্থ স্বীকার করেন না।এই সিদ্ধান্ত খন্ডন করবার জন্য শ্রীজীব গোস্বামীপাদ ব্রহ্মে শক্তির অস্তিত্ব ও স্বাভাবিকত্ব সম্বন্ধে সপ্রমাণ করেছেন। তিনি এই জন্য প্রথমে শ্রীভাগবতের একটি শ্লোক উদ্ধৃত করে সেটির ব্যাখ্যা দ্বারা বিচার করেছেন। যথা=*
*"সত্ত্বংরজস্তম ইতি ত্রিবৃদেকমাদৌ সূত্রং মহানহমিতি প্রবদন্তি জীবম্।*
*জ্ঞানক্রিয়ার্থফলরূপতয়োরুশক্তি ব্রক্ষৈব ভাতি সদসচ্চ তয়োঃ পরং যৎ।।*
*(ভাগবত=১১|৩|৩৮)*
*☘অর্থ্যাৎ ব্রহ্মই অনেকাত্মশক্তিশালী বলে প্রতিভাত (উজ্জ্বলরূপে প্রকাশিত)হয়ে থাকেন। মূলে "ব্রক্ষৈব" পদে একটি "এব" শব্দ আছে।এই "এব" শব্দটি "নিশ্চিত" অর্থে ব্যবহৃত হয়েছে।অর্থ্যাৎ সেই শক্তি কল্পিত নহে, সেটি ব্রহ্মার স্বাভাবিক শক্তি।ব্রহ্ম সদ সদাত্মক হয়েও এই দুই বহিরঙ্গ বৈভবের অতিরিক্ত বস্তু।অর্থ্যাৎ সৎ= স্থূলকার্য্য, যেমন পৃথিব্যাদি ; অসৎ= সূক্ষ্ম কারণ, যেমন প্রকৃত্যাদি ; ব্রহ্ম এই দুই বহিরঙ্গ পদার্থের অতিরিক্ত শ্রীবৈকুন্ঠ তাঁর বৈভবস্বরূপ ; এবং তটস্থ বৈভব, শুদ্ধ জীবস্বরূপ।পৃথিব্যাদি স্থূলদৃষ্টি গ্রাহ্য পদার্থ এবং প্রকৃতি প্রভৃতি সূক্ষ্ম অদৃষ্টচর পদার্থ এস্থলে "সদসৎ" নামে অভিহিত হয়েছে। ব্রহ্ম সদ সদ্ রূপে প্রতিভাত হন,কেননা,তিনি দুইয়ের কারণ স্বরূপ।এইসব পদার্থ ব্রহ্ম অতিরিক্ত নহে।যেহেতু ব্রহ্ম ভিন্ন আর কোনও পদার্থ নাই।*
*🌷তাহলে শক্তিগণকে ব্রহ্ম হতে স্বতন্ত্র কল্পনা করলে এইসব শক্তি অসিদ্ধ হয়ে উঠে।জ্ঞান,ক্রিয়া,অর্থ ও ফল দ্বারা ব্রহ্মবৈভবের অস্তিত্ব উপলব্ধ হয়ে থাকে,মহদাদি জ্ঞানশক্তিরূপ,সূত্রাদি ব্রহ্ম=কার্য্যের আধার,এইজন্য ইনি সূত্রস্থানীয়। শব্দ,স্পর্শ,রূপ,রস ও গন্ধ এই পঞ্চতন্মাত্র ইন্দ্রিয় অর্থ রূপ প্রকৃতি, এই প্রকৃতিতে সর্বভাবের সমাবেশ সূচিত হয়।এই জন্য ব্রহ্মকে সদসৎস্বরূপ বলা হয়েছে। কিন্তু ব্রহ্ম ফলরূপে এই সদসতেরও পর। পুরুষাখ্য স্বরূপ,অবৈভব ভগবদাখ্য চিদ্বস্তু এবং তদনুগত শুদ্ধাখ্য জীববস্তু এই উভয়ই ফলস্বরূপ।রূপ জ্ঞান ক্রিয়াদি দ্বারা ব্রহ্মের বহু শক্তিত্ব ব্যঞ্জিত(সূচিত)হয়েছে।*
*🌺এই এক অদ্বিতীয় ব্রহ্ম হতে কি রকমে বহু শক্তির প্রকাশ হল,শ্রীপাদ শ্রীজব উক্ত শ্লোকের ব্যাখ্যায় স্পষ্ট করেছেন। প্রথমে আদিতে এক অদ্বিতীয় ব্রহ্ম ; তাঁহা হতে সত্ত্ব,রজ ও তম এই তিন গুণাত্মক প্রধান ; তা হতে ক্রিয়া শক্তিদ্বারা কার্য্যাধারস্বরূপ সূত্র ; জ্ঞান শক্তিদ্বারা মহান্ ; এই মহৎতত্ত্ব হতে অহঙ্কার ; এই অহঙ্কারই জীব বা তটস্থ শক্তি।বৈকুন্ঠাদিবৈভব জীবেরই উপলক্ষণ।এই কথা সপ্রমাণ করার জন্য পূজ্যপাদ ব্যাখ্যাকার শ্রীজীব ছান্দোগ্য শ্রুতি লক্ষ্য করেছেন তদ্ যথা=*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩৫. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda35.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
