✧═══════════•❁❀❁•═══════════✧
৩৭. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda37.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩৬. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda36.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৭)শ্রীরায় রামানন্দ কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
~~~~~~~~~~~~~~~~~~~~
*🍀পূর্বেই পরম-তত্ত্বের চার প্রকার অবস্থানের কথা বলা হয়েছে, যথা= স্বরূপ,স্বরূপ=বৈভব,জীব ও প্রধান। বিষ্ণুপুরাণেও প্রধানকে মায়াবৈভবের অন্তর্ভুক্ত করে শক্তিত্রয়ের সংখ্যা করা হয়েছে।জীবশক্তিই তটস্থ শক্তি। বিষ্ণুপুরাণের প্রমাণ এই=*
*"বিষ্ণুশক্তি পরাপ্রোক্তা ক্ষেত্রজ্ঞাখ্যা তথাপরা।*
*অবিদ্যা কর্মসংজ্ঞান্যা তৃতীয়া শক্তিরিষ্যতে।।*
*তয়া তিরোহিতত্বাচ্চ শক্তিঃ ক্ষেত্রজ্ঞসংজ্ঞিতা।*
*সর্বভূতেষু ভূপাল তারতম্যেন বর্ততে"।।*
*🌻পূর্বেও এর ব্যাখ্যা করা হয়েছে। মায়া বহিরঙ্গা শক্তি হলেও এর আবরণী শক্তিপ্রভাবে তটস্থ শক্তিময় জীবকে সহজেই অজ্ঞানতমঃপ্রভাবে সমাবৃত করতে সমর্থ।এই মায়ার আবরণের তারতম্যানুসারে ক্ষেত্রজ্ঞখ্যশক্তি ব্রহ্মা হতে স্থাবর পর্য্যন্ত সর্বদেহে কমবেশী পরিমাণে প্রকাশ পায়।ফলে ল্রীভগবানে এইসব শক্তিই মিলিতভাবে অবস্থান করে। চিদচিৎ সকল পদার্থই ভগবানের শরীর। যথা শ্রীভাগবতে=*
*"খং বায়ুমগ্নিং সলিলং মহীষ্ণ জ্যোতীংষি সত্ত্বানি দিশো দ্রুমাদীন্*।
*সরিৎ সমুদ্রাংশ্চ হরেঃ শরীরং যৎকিঞ্চভূতং প্রণমেদনন্যঃ"।।*
*(১১|৩৪|১)*
*🍁শ্রীভগবান যে চিদচিৎশক্তিযুক্ত, ভাগবতে তার প্রমাণ আরও আছে যথা=*
*"অনন্তব্যক্তরূপেণ যেনেদমখিলং ততম্।*
*চিদচিচ্ছক্তিযুক্তায় তস্মৈ ভগবতে নমঃ"।।*
*(৭৩|৩৪)*
*🙏শ্রীভগবান চিৎ অচিৎ সর্বশক্তিময়।শ্রীভাগবতেও এইরূপে ব্রহ্মশক্তি বা ভগবৎ শক্তির যথেষ্ট আলোচনা আছে। শ্রীভগবৎসন্দর্ভে অতঃপরে মায়া শক্তির বিস্তৃত আলোচনা আছে।পরমাত্মসন্দর্ভে তটস্থা বা জীবশক্তির ব্যাখ্যা ও বিচার করা হয়েছে।শ্রীশঙ্করাচার্য্যও একবারে শক্তি অস্বীকার করতে পারেননি।সর্বসংবাদিনী গ্রন্থে অতি বিশদ রূপে তা সপ্রমাণ হয়েছে। শ্রীপাদ শ্রীজীব সর্বসংবাদিনী গ্রন্থেও ভগবৎশক্তিতত্ত্বের বিস্তৃত ব্যাখ্যা করেছেন। তিনি প্রথমে কেবলাদ্বৈতবাদিগণের অভিমত উল্লেখ করে লিখেছেন, "অদ্বয়বাদিগণ বলেন স্বজাতীয় বিজাতীয় স্বগতভেদরহিত জ্ঞানই পরতত্ত্ব।ভাগবতে "বদন্তি" শ্লোকে যে "অদ্বয়"পদটি আছে সেই পদের প্রয়োগেই উপপন্ন(যুক্তিযুক্ত) হচ্ছে যে পরমতত্ত্ব সজাতীয়াদিভেদরহিত। সুতরাং এই তত্ত্ব অনন্ত ও সত্য।জ্ঞেয়, জ্ঞান ও তৎসাধনসমূহের প্রবিভাগে ব্রহ্মান্ডসৃষ্ট্যাদিসাধনে অদ্বয়তত্ত্ব শান্ত হয়ে পড়েন। যদি বল,অদ্বয়তত্ত্ব জগতের কর্তা, তবে জ্ঞানই কর্তা হয়ে উঠেন।আর যদি অদ্বয়তত্ত্ব বিক্রিয়মাণ হয়ে জগতের করণস্বরূপ হন,তাহলে অদ্বয়জ্ঞানকে বাস্যাদিবৎ জড় বলে প্রতিপন্ন করা হয়। তাহলে অদ্বয়জ্ঞান অসত্য হয়ে পড়েন।*এঁরা আরও বলেন,জ্ঞান শব্দটি,জ্ঞপ্তি, অববোধ ও বোধপর্য্যায় ভুক্ত।এই জ্ঞান নামক তত্ত্বটি "শক্তিমৎ" একথা বলাও অসঙ্গত।যদি বল যে "এই অদ্বয়জ্ঞান-তত্ত্ব "স্বরূপভূত শক্তি" তাও বলতে পার না, স্বরূপশক্তি বস্তুটি কি?এই শক্তি অদ্বয়জ্ঞানহতে অতিরিক্ত,কি অনতিরিক্ত?এর আদ্যেই বা স্বরূপত্ব কেন,আর অন্ত্যেই বা শক্তিত্ব কেন?সত্য বটে,এই অদ্বয়জ্ঞানকে ভগবান বলা হয়েছে। কিন্তু এর ভগময়ত্ব যে গুণাত্মক,যে গুণদ্বারা ইনি "ভগবান" বলে শব্দিত হয়েছেন তা বিশুদ্ধ জ্ঞানস্বরূপ। সুতরাং একটা স্বরূপশক্তি কল্পনা করলেও উহা জ্ঞান ভিন্ন আর কিছুই নয়।এই জ্ঞানবিলাসের বহুত্ব বা নানাত্বও কল্পিত হতে পারে না। আরও নানারত্নে ঈশিত্ব(ঈশ্বরত্ব) লক্ষণবিশিষ্ট গুণক্রিয়াদিই বা কি প্রকারে সম্ভাবিত হতে পারে।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩৮. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda38.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
