✧═══════════•❁❀❁•═══════════✧
৩৬. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda36.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩৫. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda35.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৬)শ্রীরামানন্দ রায় কাষ্ঠ পুত্তলিকা*
*🙏বিশুদ্ধ শ্রীকৃষ্ণতত্ত্ব বর্ণন🙏*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀এইসব শক্তি ব্রহ্মের স্বরূপ বৈভবের অঙ্গ-প্রত্যঙ্গবৎ নিত্যসিদ্ধ হলেও সূর্য্যের রশ্মিপরমাণুবৃন্দ যেমন সূর্য্যেরই উপাদান ও সূর্য্যমূলক ছাড়া অপর কিছু নয়, এইসব শক্তিও তদ্রূপ ব্রহ্মসত্ত্বা হতে স্বীয় স্বীয়(নিজ নিজ) সত্ত্বা প্রাপ্ত হয়েছে, সুতরাং এরা ব্রহ্মসত্ত্বামূলক ও ব্রহ্মেরই উপাদান। এইরকম সিদ্ধান্ত করে শ্রীজীব শ্রৌত প্রমাণ উদ্ধৃত করেছেন, যথা=*
*"তস্য ভাসা সর্বমিদং বিভাতি"।*
*🌷এটি মুন্ডক শ্রুতি, যথা ঃ----*
*ন তত্র সূর্য্যো ভাতি ন চন্দ্রতারকং নেমা বিদ্যুতো ভান্তি কুতোহয়মগ্নিঃ*।
*তমেব ভান্তমনুভাতি সর্বং তস্য ভাসা সর্বমিদং বিভাতি।।*
*🍀অতঃপরে শক্তির স্বাভাবিকত্ব ও অচিন্ত্যত্ব সম্বন্ধে বিষ্ণুপুরাণে প্রাগুক্ত (পূর্বে কথিত) শ্লোক সমূহ উদ্ধৃত করা হয়েছে।*
*🌹মায়াবাদীদের মতে ব্রহ্ম নির্বিশেষ,(যাতে বিশেষ বা প্রভেদ নাই, ভেদাভেদহীন),নির্গুণ, সুতরাং প্রমাণের অগোচর। কিন্তু ব্রহ্ম নির্গুণ হলে এই বিশ্বব্রহ্মান্ড ব্রহ্মের সৃষ্ট হতে পারে না।ব্রহ্মে অবশ্যই নানান শক্তি আছে,এইকথা শ্রুতিতেও জানা গিয়েছে। সুতরাং ব্রহ্ম যে নির্বিশেষ, মায়াবাদীদের এইমত গ্রহণ যোগ্য নয়।মায়াবাদীরা ব্রহ্মে শক্তির অস্তিত্ব পরিলক্ষিত হয় বটে,কিন্তু সেটি "আগন্তুক",(অতিথি)।অর্থ্যাৎ জল যেমন স্থভাবত শীতল, কিন্তু আগুনের তাপে এতে উষ্ণতার আবির্ভাব হয়, সেইরকম ব্রহ্মে শক্তির আপাতত প্রতীয়মানতা(অনুভূততা) কেবল মায়ারই বিলাস মাত্র। এই আপত্তি খন্ডনের জন্য সন্দর্ভকার শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন।এইরকম আগন্তুকত্ব ব্রহ্মে স্বীকৃত হতে পারে না। কেননা, শ্রুতি বলেন=*
*"ন তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে"।*
*☘"অর্থ্যাৎ তাঁর সমান বা তাঁহা হতে অতিরিক্ত আর কিছুই নাই। সুতরাং ব্রহ্মে শক্তি আছে "।*
*🍀এইকথা স্বীকার করলেই বলতে হবে যে এই শক্তি ব্রহ্মের স্বাভাবিক শক্তি,সেটি আগন্তুক নহে।ব্রহ্মের স্বরূপশক্তি প্রভাব দ্বারা প্রাকৃত সত্ত্বাদিগুণের পরিণাম ঘটে এবং তার ফলেই সৃষ্টি আদি ব্যাপার সাধিত হয়। অপরন্তু ব্রহ্ম বললেই বুঝতে হবে যে----*
*🍀সর্বং খল্বিদং ব্রহ্ম।*
*🌷এই পরিদৃশ্যমান বিশাল বিশ্বব্রহ্মান্ডে যা কিছু আমাদের প্রত্যক্ষ হচ্ছে সবকিছুই ব্রহ্ম। সুতরাং প্রাপঞ্চিক গুণাদিও ব্রহ্মের অতিরিক্ত নয়।মায়াও ব্রহ্মেরই শক্তি, সুতরাং তাতে গুণের অত্যন্তাভাব প্রাকৃত গুণাদি দ্বারা স্পৃষ্ট নহেন, অপ্রাকৃত অশেষ কল্যাণগুণ তাঁতে বতর্মান। মায়া তাঁর শক্তি বলে স্বীকৃত হলেও সেটি তাঁর বহিরঙ্গ শক্তি, কিন্তু স্বরূপ শক্তি নহেন।মায়া ভগবানের অধীন, এইজন্য তিনি মায়াধীশ তাঁর স্বরূপ শক্তি স্বাভাবিকী এবং সেটি মায়াস্পৃষ্ট নয়।অর্থ্যাৎ মায়া পরশ করতে পারে না।শ্রীমদ্ভাগবতগীতাতেও লেখা হয়েছে =*
*জ্ঞেয়ং যৎতৎ প্রবক্ষ্যামি যজজ্ঞাত্বামৃতমশ্নুতে।*
*অনাদিমৎ পরংব্রহ্ম ন সৎতন্নাসদুচ্যতে।।*
*(২)সর্বতঃ পাণিপাদন্তদিত্যাদি।*
*🍀এইরূপ প্রমাণ-যুক্তির অবতারণা করে শ্রীপাদ শ্রীজীব গোস্বামী শ্রীভগবৎ সন্দর্ভে যে সিদ্ধান্ত সংস্থাপন করেছেন তা এই=*
*"একমেব তৎ পরমতত্ত্বং স্বাভাবিকীচিন্ত্যশক্ত্যা সর্বদৈব স্বরূপ-তদ্রূপ বৈভবজীবপ্রধানরূপেণ চতুর্ধাবতিষ্ঠতে। সূর্য্যান্তর্মন্ডলস্থতেজ ইব মন্ডলতদ্বহির্গতরশ্মি তৎ প্রতিচ্ছবিরূপেণ।।*
*🌻অর্থ্যাৎ একই সেই পরমতত্ত্ব স্বাভাবিক অচিন্ত্য শক্তি দ্বারা সর্বদাই স্বরূপ শক্তি, বৈকুন্ঠাদি স্বরূপবৈভব, জীব ও প্রধান এই চারভাবে সর্বদাই বিরাজমান। সূর্য্যের অন্তর্মন্ডলের তেজ,মন্ডল,মন্ডলের বাইরের রশ্মিমালা ও তাঁর প্রতিছবি উক্ত কথার উদাহরণ স্বরূপ গৃহীত হতে পারে।এইরকম শক্তিবিভাগ বিষ্ণুপুরাণেও দেখতে পাওয়া যায় যথা=*
*একদেশস্থিতস্যাগ্নের্জ্যোৎনাবিস্তারিণী যথা।*
*পরস্য ব্রহ্মণঃ শক্তিস্তথেদমখিলং জগত।।*
*🌺শ্রুতিও বলেন=*
*যস্য ভাসা সর্বমিদং বিভাতীতি।*
*🌷এতে একটি আপত্তি উত্থাপিত হতে পারে। সে আপত্তি এই যে প্রত্যক শক্তি যদি বিশ্বব্যাপিকা ও নিত্য হয়, তবে ওদের একত্র সমাবেশ কিভাবে সম্ভাবিত হতে পারে?এই অনুপপত্তি সহজেই খন্ডিত হতে পারে।পূর্বে বলা হয়েছে যে ভগবানের শক্তিগণ অচিন্ত্য, যা দুর্ঘটক তাইই অচিন্ত্য। শ্রীজীবগোস্বামী লিখেছেন=*
*"দুর্ঘটঘটকত্বং হ্যচিন্ত্যত্বম্।শক্তি সাধারণত তিন প্রকার=অন্তরঙ্গা,বহিরঙ্গা ও তটস্থা। স্বরূপশক্তিও বেকুন্ঠাদি স্বরূপবৈভব অন্তরঙ্গা শক্তির অন্তর্গত।এঁরা সুর্য্যের তেজের থেকেও অনেক বেশী।তটস্থা শক্তি রশ্মি স্থানীয়।এই শক্তি চিন্ময় শুদ্ধ জীবরূপিনী।বহিরঙ্গা মায়া শক্তি প্রতিছবিগতবর্ণশাবল্য স্থানীয় ; এটি সেই পরমতত্ত্বের বহিরঙ্গবৈভব জড়ময় "প্রধান"।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৩৭. বিশুদ্ধ শ্রীকৃষ্ণ---তত্ত্ব বর্ণন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda37.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
