শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭২. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda72.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭২. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda72.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda71.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭২)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
      *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
   ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
*🌺অপরন্ত(আরও)আধুনিক একশ্রেণীর বিজ্ঞানবিৎ দার্শনিক পন্ডিত মনঃসংযোগ ব‍্যাপারের সূক্ষ্ম বৈজ্ঞানিক তত্ত্ব আলোচনায় রত হয়েছেন।ফরাসি পন্ডিত টমাস রিবট (Thomas Ribot) একটি গ্রন্থ লিখেছেন, সেটির নাম Psychology of Attention। ইনি বলেন সুখ-দুঃখাদির অনুভূতিই (Emotional states) মনঃসংযোগের প্রসূতি,যার কাছে যা প্রয়োজনীয়,সে তার প্রতি মনঃসংযোগ করে।শিশু ক্ষুধায় আকুল,মাতৃস্তনই শিশুর অনুসন্ধেয়। ভীতিজনক পদার্থও এইরূপে মনকে আকৃষ্ট করে থাকে।ইষ্টপ্রাপ্তি ও দ্বিষ্ট-পরিহার-বাসনা হতে মনঃসংযোগ ব‍্যাপারের উৎপত্তি হয়।*
*⭐(1)It is caused by emotional states. This rule is absolute without exception.Man like animals lends his attention spontaneously only to what concerns him and interests him ; to what produces in him an agreeable, disagreeable, or mixed states.*
*🌹গোপীগণ স্নেহপরবশে,কংসভয়ে, শিশুপাল দন্তবক্রাদি বিদ্বেষে, শ্রীকৃষ্ণে নিরন্তর (সবসময়)মনঃসংযোগ করেছিলেন, সেই মনঃসংযোগ ধ‍্যানে, এমন কি সময়ে, সমাধিতে পরিণত হয়। সেটির ফল।তৎসাক্ষাৎকার তৎ(সেই) জন্য মোক্ষ। কিন্তু মোক্ষের তারতম‍্য আছে ; গোপীদের মোক্ষ আনন্দময়ের  আনন্দলীলাসম্ভোগ। এই সম্ভোগ, ভীত বা বিদ্বেষীর ভাগ‍্যে ঘটে না। কিন্তু ধ‍্যানের ফল যে শ্রীকৃষ্ণ-লাভ, তা প্রগাঢ় ধ‍্যানাবলম্বিমাত্রের পক্ষেই সম্ভবপর, যাঁরা অত‍্যন্ত গভীর ভাবে ধ‍্যানমগ্ন থাকেন তাঁদের পক্ষে সম্ভব হয়।*
*🍀বাইরের জগৎ হতে ভিতরজগতে প্রবেশ করতে হলে তীব্র স্মৃতিই তার প্রথম ও প্রধান সাধন। কৃষ্ণময় জগতে প্রবেশ করতে হলে তাঁর সপরিকর রূপানুধ‍্যান ও লীলানুধ‍্যান প্রয়োজনীয়। কিন্তু এই ধ‍্যান জীবের সাধন মাত্র।সাধনার ফল অবশ্যই ফলবে,একথা বলা যেতে পারে না,সেটি ভাগবতী কৃপা সাপেক্ষ। ন‍্যায় সূত্রকার মহর্ষি গৌতম বলেন=*
*"ঈশ্বরঃ কারণং পুরুষকর্মাফল‍্যদর্শনাৎ।"*
         *(৪র্থ অধ‍্যায়ে,২য় আহ্নিকে ১৯সূত্র।)*
*🌺ভাষ‍্যকার বাৎস‍্যায়নের মতে ইহাঁর অর্থ এই যে পুরুষ যত্নবান হলেও যে অবশ্যই তিনি ফললাভ করবেন এমন বলা যায় না।তাতেই অনুমান হয় পুরুষের কর্মফল-আরাধন পরাধীন।এই কর্মফল আরাধন যাঁর অধীন তিনিই ঈশ্বর। সুতরাং সেই ঈশ্বরই কারণ।এই কথায় এমন মনে করা যেতে পারে,ফলনিষ্পত্তি বা ফলপ্রাপ্তি যখন ঈশ্বরাধীন, এই অবস্থায় পুরুষের প্রযত্নের আর প্রয়োজন কি? এইরকম নিশ্চেশ্বতা নিবারণের জন্য পরমকারুণিক সূত্রকারের উপদেশ এই যে ==*
*"ন পুরুষ-কর্মাভাবে ফলনিষ্পত্তেঃ।"*
                          *(তত্রৈব=৪|২|১৯)*
*🌹অর্থ‍্যাৎ পুরুষের কর্মাভাবে ফল নিষ্পত্তি(মীমাংসা) হয় না। সুতরাং কর্মাভাবে ফলাভাব হয় অর্থ‍্যাৎ কর্ম না করলে ফল-নিষ্পত্তির সম্ভাবনা থাকে না,তবে কর্মকে অহেতু বল কেন? তদুত্তরে সূত্রকার বলছেন=*
    *"তৎকারিতত্বাদহেতুঃ।"*
                        *(তত্রৈব=৪|২|২২)*
*☘বাৎসায়ন ভাষ‍্য অনুসারে এর অর্থ এই যে প্রযত্নবান (ক্রমাগত চেষ্টা করে)পুরুষের ফলপ্রাপ্তি জন্য পুরুষকার ঈশ্বর দ্বারা অনুগৃহীত হলে সেটি ফলপ্রদ হয়,নচেৎ হয় না। যদিও কর্মফল ঈশ্বরাধীন,তথাপি ফলনিষ্পত্তির জন্য কর্মই প্রধানতম সাধন।এই বিচার দ্বারা জানা যাচ্ছে যদিও ভগবৎ সাক্ষাৎকার শ্রীভগবানের কৃপাসাপেক্ষ,তথাপি তারজন‍্য আমাদের সাধন ভক্তির প্রয়োজন। সাধনভক্তির মধ্যে ভগবৎ স্মৃতি ও ভগবদ্ধ‍্যানের যথেষ্ট ফলশ্রুতি শাস্ত্রে পরিকীর্তিত হয়েছে। এখানে শ্রীহরিভক্তিবিলাস হতে কয়েকটি শ্লোক উদ্ধত করা হচ্ছে।*
*"উৎপাতকেষু সর্বেষু পাতকেষু মহৎসুচ।*
*প্রবিশ‍্য বজনীপাদং বিষ্ণুধ‍্যানং সমাচরেৎ।।*
*🍁ধ‍্যানের মাহাত্ম্য সম্বন্ধে শ্রীহরিভক্তিবিলাসে শ্রেণী বিভাগ করা হয়েছে =*
*(১) পাপপ্রণিশিনী শক্তি=(শাতাতপ স্মৃতি ও বিষ্ণুপুরাণে)।*
*"(ক) পক্ষোপবাসাৎ যৎ পাপং পুরুষস‍্য প্রণশ‍্যতি।*
*প্রাণায়ামশতেনৈব যৎপাপং নশ‍্যতে নৃণাং,*
*ক্ষণমাত্রেণ তৎপাপং হরের্ধ‍্যানাৎ প্রণশ‍্যতি।।*
*(খ)ধ‍্যায়েন্নারায়ণং দেবং স্নানাদিষুচ কর্মষু।*
*প্রায়শ্চিত্তং হি সর্বস‍্য দুষ্কৃতস‍্যেতি নিশ্চয়ম্।।"*
*(২) কলিদোষহরত্ব--(বৃহন্নারদীয় পুরাণে)*
*"সমস্তজগদাধারং পরমার্থস্বরূপিণং।*
*ঘোরে কলিযুগে প্রাপ্তে বিষ্ণুং ধ‍্যায়ান্নসীদতি।।"*
*(৩)সর্বকর্মাধিকারিত্ব--স্কন্দপুরাণে*
*"কিন্তস‍্য বহুভিস্তীর্থৈঃ কিন্তস‍্য বহুভিব্রতৈঃ।*
*যো নিত‍্যং ধ‍্যায়তে দেবং নারায়ণমনন‍্যধীঃ।।"*
*(৪)মোক্ষ-প্রদানত্ব---বৃহন্নারদীয় পুরাণ*
*"যে মানবা বিগতরাগপরা পরজ্ঞা,*
*নারায়ণং সুরস্তয়ং সততং স্মরন্তি।*
*ধ‍্যানেন তেন হতকিল্বিষবেদনা স্তে,*
*মাতুঃ পয়োধররসং ন পুনঃ পিবন্তি।।"*
*(৫)
         *আগামী পর্বে*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭৩. শ্রীবৈকুন্ঠপ্রাপকত্ব 🥀 সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda73.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda71.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda71.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda70.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭১)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
       *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
     =======================
*🍀শ্রীহরিভক্তি বিলাসে ও শ্রীপাদ শ্রীজীবের ভক্তিসন্দর্ভেও ধ‍্যান সম্বন্ধে দেখতে পাওয়া যায়।শ্রীহরিভক্তবিলাসে যদিও এই সম্বন্ধে কোন বিচার দেখা যায় না,কেবল ধ‍্যানমাহাত্ম‍্যই পরিকীর্তিত হয়েছে, কিন্তু সেটির টীকায় দার্শনিকভাবে স্মৃতি ও ধ‍্যানের ভেদাভেদ সম্বন্ধে সূত্রের মতো সংক্ষিপ্ত ভাবে দুই একটি কথা বলা হয়েছে, ভক্তিসন্দর্ভে স্মৃতি ও ধ‍্যানের সম্বন্ধে বিশদ দার্শনিক আলোচনা পরিলক্ষিত হয়।*
*🌹ভক্তিরসামৃতসিন্ধুতে প্রথমতঃ স্মৃতির কথা উল্লেখ করে তারপরে ধ‍্যানের কথা বলা হয়েছে। স্মৃতির সংজ্ঞা এই যে ==*
*"যথাকথঞ্চিন্মনসা সম্বন্ধঃ স্মৃতিরুচ‍্যতে।"*
*🍀অর্থ‍্যাৎ যে কোন প্রকারে মনের সঙ্গে শ্রীভগবানের একটু সম্বন্ধ হলেই সেটি স্মৃতিনামে অভিহিত(কথিত) হয়ে থাকে।*
*☘শ্রীহরিভক্তিবিলাসে তৃতীয় বিলাসে পদ্মপুরাণের বৈশাখ-মাহাত্ম‍্যের অন্তর্গত যমব্রাহ্মণ সংবাদ হতে একটি শ্লোক উদ্ধৃত (কোন রচনা হতে গৃহীত) হয়েছে, তদ্ যথা=*
*"ধ‍্যায়ন্তি পুরুষং দিব‍্যমচ‍্যুতঞ্চ স্মরন্তি যে।*
*লভন্তে তেহচ‍্যুতস্থানং শ্রুতিরেষা পুরাতনী।।"*
*🌷অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি দিব‍্যপুরুষ অচ‍্যুতের ধ‍্যান ও স্মরণ করেন,তিনি অচ‍্যুতের স্থান প্রাপ্ত হন,এটি প্রাচীন শ্রুতি।*
*🍀এই শ্লোকের টীকায় শ্রীপাদ সনাতন লিখেছেন=*
*"ধ‍্যায়ন্তি শ্রীপাদাজতলমারভ‍্য শ্রীকেশাগ্রপর্য‍্যন্তং সৌন্দর্য্যাদিসহিতং চিন্তয়ন্তি।অপ‍্যর্থে চকারঃ।ধ‍্যায়ন্তীত‍্যেদস্তু যে স্মরন্ত‍্যপি যথা কথঞ্চিৎ ভগবতি মনঃ সংযোজয়ন্তি তেহপি। এবং ধ‍্যান স্মরণয়ো রভেদঃ কল্পনীয়ঃ,ধ‍্যায়ন্তীতি স্মরন্তীতি পৃথক্ প্রয়োগাৎ। অতএবাগ্রে লেখ‍্যং। ভেদঃ কল্পেত সামান‍্য বিশেষাজ্ঞা তয়োরিতি, কেচিচ্চ কল্পয়ন্তি লঘু লঘুচ্চারণং স্মরণং কীর্তনম্ভূচ্চৈরিতি কুত্রচিন্নামকীর্তনপ্রসঙ্গেহস্মরণোক্তেঃ। তচ্চাসঙ্গতমিব।শ্রবণং কীর্তনং বিষ্ণোঃস্মরণমিত‍্যাদৌ বাগুপাসনারূপাৎ কীর্তনান্মানসোপাসনারূপস‍্য স্মরণস‍্য পৃথগুক্তেঃ।এবঞ্চ নামকীর্তনপ্রসঙ্গে স্মরণং নাম্ন এব মনসি চিন্তনমিতি জ্ঞেয় মিতিদিক্।"*
*🌹অর্থ‍্যাৎ শ্রীপাদপদ্মতল হতে আরম্ভ করে শ্রীকেশাগ্র পর্য‍্যন্ত সৌন্দর্য‍্যাদিসহ চিন্তনই ধ‍্যান।উদ্ধৃত শ্লোকে "অচ‍্যুতঞ্চ শব্দে যে চকার আছে,ঐ চকার "অপি" অর্থে ব‍্যবহৃত। অর্থ‍্যাৎ স্মরণ করলেও শ্রীভগবানে যথা কথঞ্চিৎ(কোনোরকমে)মনঃসংযোগ করলেও, অচ‍্যুত স্থান লাভ করা যায়। ফলে ধ‍্যান ও স্মরণের অর্থগত বেশী পার্থক্য নাই।ধ‍্যান ও স্মরণ সামান্য বিশেষজ্ঞা মাত্র। একটু পরেই মূলগ্রন্থে এই পার্থক্য প্রদর্শিত হয়েছে, তদ্ যথা=*
*"স্মরণে যত্তু মাহাত্ম্যং তদ্ধ‍্যানেহপ‍্যখিলং বিদুঃ।*
*ভেদঃ কল্পেত সামান‍্যবিশেষাভ‍্যাং তয়োঃ কিয়ান্।।"*
*☘টীকা অনুসারে এর ভাবার্থ এই যে স্মরণে ও ধ‍্যানে অল্পমাত্র ভেদ কল্পিত হয়েছে। শ্রীভগবানে মনঃসংযোগ হলেই সেটি স্মরণ নামে কথিত হয়।শ্রীমূর্তির অঙ্গ-লাবণ‍্যাদি ভাবনাই ধ‍্যান, বিশেষভাবে স্মরণই ধ‍্যান।*
*🍁কেউ কেউ মনে করেন লঘু লঘু (অল্প) উচ্চারণই স্মরণ ; আর উচ্চভাবে স্মরণ করাই কীর্তন।নামকীর্তন প্রসঙ্গে কোন জায়গায় অস্মরণ শব্দ দেখেই তাঁরা এইরকম ব‍্যাখ‍্যা করেন। কিন্তু ইহা অসঙ্গত।শ্রবণং কীর্তনং বিষ্ণোঃস্মরণং ইত‍্যাদি প্রমাণ বচনে স্মরণ ও কীর্তনের আলাদা উল্লেখ দেখা যায়।বাক‍্য দ্বারা উপাসনাই কীর্তন, এবং মনদ্বারা উপাসনা স্মরণ। সুতরাং স্মরণ ও কীর্তন এক নয়।নামকীর্তন প্রসঙ্গে যে স্মরণ শব্দের উল্লেখ আছে, সেটির অর্থ "শ্রীভগবানে মনঃসংযোগ" বুঝতে হবে।*
*🍀শ্রীপাদ সনাতনের সিদ্ধান্তে প্রতিপন্ন (প্রমাণসিদ্ধ) হয়েছে যে স্মরণ ও ধ‍্যান এক জাতীয়।তবে যে উভয়ে অল্প একটু পার্থক্য আছে, সেটি সামান্য বিশেষের পার্থক্য মাত্র।ভক্তি-সন্দর্ভে শ্রীপাদ শ্রীজীব গোস্বামী এটির বিশদ ব‍্যাখ‍্যা করেছেন।ভজনের উচ্চমন্দিরে আরোহণ করতে হলে সাধনার সোপান-অবলম্বন প্রয়োজনীয়।শ্রীজীব ক্রম-সোপানরীতির সমর্থক।তিনি বলেন ভগবৎ স্মরণ পাঁচ প্রকার, মনদ্বারা ভগবানের যৎকিঞ্চিৎ (সামান‍্য) অনুসন্ধানের নাম,সামান‍্য স্মরণ। সকল বিষয় ও সকল চিন্তা হতে মনকে আকৃষ্ট করে সামান‍্যকারে ধ‍্যেয় (ধ‍্যানযোগ‍্য) পদার্থে মনোধারণাই ধারণা নামে কথিত।বিশেষরূপে রূপাদি চিন্তনের নাম ধ‍্যান।এই ধ‍্যান অমৃতধারাবৎ অবিচ্ছিন্ন হলেই সেটি ধ্রুবানুস্মৃতি। কেবল ধ‍্যেয়মাত্র স্ফুরণের নাম সমাধি।এখানে ধ‍্যান ও ধ্রুবানুস্মৃতিতে সামান্য পার্থক্য দেখা গেল, সে পার্থক্য তাত্ত্বিক পার্থক্য নহে, এই পার্থক্য কেবল চিত্তসংযোগের পরিমাণের তারতম‍্যজনিত।ব্রহ্মসূত্রের প্রথম সূত্রভাষ‍্যে শ্রীপাদ রামানুজাচার্য‍্য ধ্রুবানুস্মৃতির উল্লেখ করেছেন। পূজ‍্যপাদ সন্দর্ভকার প্রত‍্যেক শ্রেণীর স্মরণের উদাহরণের উল্লেখ করেছেন।ফলে বিশেষাকারে প্রগাঢ় মনঃসংযোগই ধ‍্যানের প্রধান সাধন।এই তীব্র মনঃসংযোগের ফল অতি বিস্ময়জনক। বিষয় বিশেষে অনবচ্ছিন্ন (বিরামহীন বা অবিরাম) তীব্র মনঃসংযোগে জীবের দৈহিক আকারেও পরিবর্তন ঘটে থাকে। যথা শ্রীভাগবতে=১১স্কন্ধে ৯অধ‍্যায় ২৩ শ্লোকে ঃ--*
*"যত্রতত্র মনো দেহী ধারয়েৎ সকলং ধিয়া।*
*স্নেহাদ্বেষাভয়দ্বাপি যাতি তত্তৎ স্বরূপতাম্।।*
*কীটঃ পেশস্কৃতং ধ‍্যায়ন্ কুড‍্যাংতেন প্রবেশিতঃ।*
*যাতি তৎসাত্মতাং রাজন্ পূর্বরূপমসংত‍্যজন্।।"*
*🌳অর্থ‍্যাৎ দেহী স্নেহে হোক,দ্বেষে হোক বা ভয়েই হোক,অবিরাম তীব্র মনঃসংযোগ করলে তার স্বরূপতা প্রাপ্ত হয়।এর দৃষ্টান্ত এই যে কোন কীট যখন পেশস্কৃত (বিশেষ পোকা) দ্বারা আক্রান্ত হয়ে তার আবাসে প্রবেশিত হয়,সে তখন পূর্বরূপ ত‍্যাগ করে সেটির রূপ ধারণ করে।এতদ্বারা আমরা একদিকে যেমন একটি বৈজ্ঞানিক সত‍্যের মূলসূত্র প্রাপ্ত হলাম। অপরদিকে তেমনি উচ্চতম দার্শনিক তত্ত্বও আমাদের মানস-নেত্রের সমক্ষে সমুপস্থিত হল।*
              *আগামীকাল*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭২. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda72.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda70.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda70.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda69.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭০)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
      *🙏সাধনতত্ত্ব ও ভক্ততত্ত্ব🙏*
    ******************************
*"ধ‍্যানং-রূপগুণক্রীড়াসেবাদেঃ সুষ্ঠুচিন্তনম্।"*
*🌹অর্থ‍্যাৎ রূপ-গুণ-ক্রীড়া ও সেবাদির সুষ্ঠু চিন্তনই ধ‍্যান। এই ধ‍্যান অষ্টাঙ্গ যোগের এক অঙ্গ।এক অঙ্গ হলেও আসন প্রাণায়ামাদির মতো বহিরঙ্গ নয়।ধ‍্যান=যোগের অন্তরঙ্গ অঙ্গ।ধ‍্যানের কথা বলতে হলে আগে ধারণার কথা বলতে হয়।অভ‍্যাস ও বৈরাগ‍্য দ্বারা চিত্ত নিগ্রহ (দমন বা শাসন)করতে হয়। চিত্ত নিগৃহীত না হলে বিষয় হতে চিত্ত বিনিবৃত (সংযত) হয়ে ধ‍্যেয় পদার্থের আভিমুখ‍্য (আনুকূল‍্য) লাভ করতে পারে না।এইরকম আভিমুখ‍্যব‍্যাপারে প্রত‍্যাহারই প্রধান সাধন।প্রত‍্যাহার (ফিরিয়ে নেওয়া )অভ‍্যস্ত হলে ধারণা সাধিত হয়। যোগাচার্য‍্য পতঞ্জলি বলেন=*
     *"দেশবন্ধচিত্তস‍্য ধারণা।৩|১*
*🍀অর্থ‍্যাৎ চিত্তকে কোন নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ রাখার নাম ধারণা।শ্রীভগবদ্ গীতাতে এই ধারণা ধৃতি নামে অভিহিত হয়েছে  যথা=*
*শনৈঃ শনৈরূপরমেদবুদ্ধ‍্যা ধৃতিগৃহীতয়া।*
*🌺সাত্ত্বিক,রাজসিক ও তামসিক ভেদে ধৃতি তিন প্রকার।ধৃতির এই প্রকার ভেদ  গীতার ১৮শ অধ‍্যায়ে দ্রষ্টব‍্য।চিত্তকে কোন স্থানে বিধৃত করে রাখার অভ‍্যাসই ধারণা নামে অভিহিত।এই জন্য যোগীদের জন্য শ্রীভগবানের উপদেশ এই যে =*
*"সমং কায়শিরোগ্রীবং ধারয়ন্নচলং স্থিরং।*
*সংপ্রেক্ষ‍্য নাসিকাগ্রং স্বং দিশশ্চনবলোকয়ন্।।"*
*🌳অর্থ‍্যাৎ শরীর মস্তক গ্রীবা অবক্র ও নিশ্চলরূপে ধারণ এবং দৃষ্টিতে অন‍্যান‍্য দিক হতে আকৃষ্ট করে নিজ নিসিকার অগ্রভাগে সন্নিবেশিত (স্থাপিত)করতে হবে।ধারণা সম্বন্ধীয় পাতঞ্জলসূত্রের ব‍্যাসভাষ‍্যে লিখিত আছে "নাভিচক্রে হৃদয়পুন্ডরীকে, নাসাগ্রে,জিহ্বাগ্রে ইত‍্যাদি দেশেষু বাহ‍্যে বা বিষয়ে চিত্তস‍্য বৃত্তিমাত্রবন্ধ ইতি ধারণা"। অর্থ‍্যাৎ নাভিচক্রে হৃৎপদ্মে ইত‍্যাদি স্থানে চিত্ত স্থির রাখার নাম ধারণা।ধারণায় চিত্ত একনিষ্ঠ হয়,এক চিন্তায় আবদ্ধ থাকে, এক বিষয় চিত্তবৃত্তি-সমক্ষে উপস্থিত থাকে।পাশ্চাত‍্য দর্শনের ভাষায় বলতে গেলে ধারণা (Concentration of attention) নামে অভিহিত হতে পারে।জায়গা বিশেষে বা বিষয়বিশেষে মনকে আবদ্ধ রাখা সহজ নয়।অনেকেরই ধারণার অভাব।যাঁরা ধারণানিপুণ, সংসারেরও অনেক কাজে তাঁরা সাফল‍্য লাভে সমর্থ।এই ধারণা অভ‍্যস্ত হলেই চিত্ত ধ‍্যানের উপযুক্ততা লাভ করে।ধ‍্যান সম্বন্ধে যোগসূত্র এই=*
*"তত্র প্রত‍্যৈকতানতা ধ‍্যানম্।"*
*🌹অর্থ‍্যাৎ ধারণাক্ষেত্রে যখন একমাত্র ধ‍্যেয়(ধ‍্যানের বস্তু)বিষয়ের একতান (একসুরে বাঁধা) প্রবাহ ছাড়া আর অন‍্য প্রত‍্যয়(বিশ্বাস)উদিত হয় না, চিত্তে অবিচ্ছিন্নভাবে কেবল একমাত্র ধ‍্যেয় প্রবাহ বহমান হয়, সেইরকম অবস্থার নাম ধ‍্যান। বেদান্তসার বলেন ঃ-----*
*"ধ‍্যানম্--অদ্বিতীয় বস্তুনি বিচ্ছিদ‍্যান্তরেন্দ্রিয়বৃত্তিপ্রবাহঃ।"*
*🍀অপর কেউ কেউ বলেন==*
*"বিজাতীয়প্রত‍্যয়ান্তরিতসজাতীয় প্রত‍্যয়প্রবাহো ধ‍্যানম্।"*
*🌳গরুড় পুরাণ বলেন==*
*ধ‍্যেয়ে সক্তং মনো যস‍্য ধ‍্যেয়মেবানুপশ‍্যতি।*
*নান‍্যং পদার্থং জানাতি ধ‍্যানমেতং প্রকীর্তিতম্।।*
*🍁ফলে ধ‍্যানে ধারণার পদার্থ নিরন্তর স্ফূর্ত থাকে,তাছাড়া অন‍্য কোন বিষয় আদৌ চিত্তে জায়গা পায় না। চিত্ত তখন সম্পূর্ণরূপে ধ‍্যেয় পদার্থ ছাড়া অন‍্য পদার্থের জ্ঞান বর্জিত হয়।ধারণা ও ধ‍্যানে পার্থক্য এই যে ধারণার সময় মনকে বহু বস্তুর চিন্তা হতে এক চিন্তায় এনে স্থির করতে হয়, কিন্তু মন তখন একবারে বিজাতীয় চিন্তা প্রবাহ হতে মুক্ত হয় না। এর এক গ্রাম উপরে উঠে মন যখন বিজাতীয় (অন‍্য কিছু) প্রত‍্যয় (বিশ্বাস)বিবর্জিত (ত‍্যাগ) হয় এবং সবসময় একমাত্র ধ‍্যেয় বিষয়ের চিন্তায় পরিপূর্ণ হয়ে সেই বিষয়ের পরিচিন্তনে পূর্ণমাত্রায় আসক্ত হয়,তখন সেটি ধ‍্যান নামে অভিহিত হয়ে থাকে।*
*🌹শ্রীপাদ রামানুজাচার্য‍্য ধ্রুবানুস্মৃতিকেই ধ‍্যান বলেন। শ্রীনিম্বার্ক বৈষ্ণব সম্প্রদায়ের অতীব আদৃত(সম্মানিত) "পরপক্ষগিরিবজ্র" নামক গ্রন্থের তৃতীয় অধ‍্যায়ে লিখিত হয়েছে ==*
*ধ‍্যানঞ্চ,--- বিজাতীয়প্রত‍্যয়শূন‍্যত্বে সতি ধ‍্যেয়াকাবৈকস্মৃতিরূপং-- তদেব পরিপাকাপন্নং ধ্রুবাস্মৃতি-পরাভক্তিশব্দাভিধেয়ম্ "সত্ত্বশুদ্ধৌ ধ্রুবাস্মৃতিঃ" "মদ্ভক্তিং লভতে পরা" মিতি শ্রুতিস্মৃতিভ‍্যাং-- তথাচ স্থিতৌ গমনেচ বিক্ষেপাৎ শয়নে লয়াচ্চ দুঃসাধ‍্যমিতি ভাবঃ। ধ‍্যানাচ্চেতি সূত্রাৎ তদ্ ধ‍্যানং নৈশ্চল‍্যসাপেক্ষম্,-- তদভাবেতদসিদ্ধেঃ। "ধ‍্যায়তীব পৃথিবী ধ‍্যায়তী বান্তরিক্ষং ধ‍্যায়তীব দ‍্যৌঃ ধ‍্যায়ন্তীবাপো ধ‍্যায়ন্তীব পর্বতা ইত‍্যত্রাচলত্বমপেক্ষ ধ‍্যায়ন্তি প্রয়োগঃ। অচলত্বং চাপেক্ষেতি সূত্রাৎ।*
*"শোচৌদেশে প্রতিষ্ঠাপ‍্য স্থিরমাসনমাত্মনঃ।*
*নাত‍্যুচ্ছ্রি তং নাতি নীচং চেলাজিনকুশোত্তরম্।।*
*তত্রৈকাগ্রং মনঃকৃত্বা যতচিত্তেন্দ্রিয়ক্রিয়ঃ।*
*উপবিশ‍্যাসনে যুজ‍্যাদ্ যোগমাত্মবিশুদ্ধয়ে।।"*
*🌻এর মর্ম এই যে বিজাতীয় (অন‍্য) প্রত‍্যয় (বিশ্বাস)পূর্ণরূপে অন্তর্হিত (অদৃশ‍্য)হলে ধ‍্যেয়াকার স্মৃতির প্রবাহ প্রবাহিত হতে থাকে।সেটির পরিপাক দশায় ধ্রুবাস্মৃতির উদয় হয়।এই ধ্রুবাস্মৃতি বা ধ‍্যান পরাভক্তি শব্দ অভিধেয় বা বোধক।সত্ত্বশুদ্ধিতে ধ্রুবাস্মৃতি প্রকাশ পায়।এটিই শ্রীভগবদগীতা উক্ত পরাভক্তি।এই ধ্রুবানুস্মৃতিই ধ‍্যান।ধ‍্যান নিশ্চলতাসাপেক্ষ।নিশ্চলতা (স্থিরতা) ছাড়া ধ‍্যান সিদ্ধ হয় না।যাতে কোন প্রকারে চিত্তক্ষোভ বা নিশ্চলতার অভাব না ঘটে,এরকম জায়গায় আসন ও প্রক্রিয়ার প্রতি দৃষ্টি রেখে ধ‍্যানের জন্য বসতে হবে।শুদ্ধ জায়গায় স্থির আসনে বসতে হবে, প্রথমে কুশাসন,তার পরে অজিনাসন (হরিণ,বা বাঘের ছালে) এবং তার উপরে পট্টবস্ত্রের আবরণ দিয়ে আসন করতে হবে।আসনে বসে মন ও ইন্দ্রিয়ক্রিয়া সংযত করে মন একাগ্র করতে করতে চিত্তবৃত্তির নিরোধে ধ‍্যানস্থ হতে হবে।*
        *আজ এই পর্যন্ত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda71.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda69.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda69.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৯)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
       *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
      *****************************
*🍀মালা ধারণের সম্বন্ধে অক্ষমালাও(রুদ্রাক্ষমালাও) বিহিত হয়েছে, কিন্তু বৈষ্ণবের পক্ষে তুলসীমালাই সর্বাপেক্ষা প্রশস্ততম এবং সেটিই বৈষ্ণব-আচার-সম্মত*। 
*অতঃপর অঙ্গে শ্রীনাম লিখন(২২), নিমাল‍্য ধারণ (দেবতাকে নিবেদিত পুষ্প বা দেবতার আশীর্বাদী ফুল বা প্রসাদ),(২৩)।শ্রীভগবানের মূর্তির আগে নৃত‍্য করা(২৪), দন্ডবৎ নমস্কার (২৫), শ্রীমূর্তি দর্শন করা গাত্রোত্থান,(২৬),অনুব্রজ‍্যা বা অনুগমন(২৭), অর্থ‍্যাৎ শ্রীমূর্তির পেছন পেছন গমন (২৮), এবং শ্রীভগবানের অধিষ্ঠান স্থানে গমন ও ভক্তির অঙ্গ। তাঁর অধিষ্ঠান দ্বিবিধ=এক তীর্থাদি, অপর শ্রীভগবন্মন্দির(২৯),অর্চন (৩০), পূজ‍্যপাদ শ্রীভক্তিরসামৃতসিন্ধুকার অর্চনের যে লক্ষণ করেছেন তা এই=*
*"শুদ্ধিষ‍্যাবাদি পূর্বাঙ্গ কর্মনির্বাহ পূর্বকম্।*
*অর্চনস্তুপচারাণাং স‍্যান্মম্নোনোপপাদনম্।।"*
*🌳অর্থ‍্যাৎ ভূতশুদ্ধি ও মাতৃকান‍্যাসাদি পূর্বাঙ্গ-নির্বাহ-পূর্বক মন্ত্র দ্বারা উপাচার-সমর্পণকেই অর্চনা বলা হয়।(উপরের শ্লোকটি স্পষ্ট লেখা বুঝা যাচ্ছিল না,শব্দ ভুল হতে পারে।)*
*🍀পরিচর্য‍্যা (৩১)=পরিচর্য‍্যা দুই প্রকার--উপকরণাদি পরিস্কার এবং চামরাদি দ্বারা উপাসনা। যথা=*
*"পরিচর্য‍্যাতু সেবোপকরণাদি পরিষ্ক্রিয়া।*
*তথা প্রকীর্ণচ্ছত্রাদিবাদিত্রাদ‍্যৈরুপাসনা।।"*
*🌺শ্রীপাদ শ্রীজীব গোস্বামী বলেন রাজার মতো সেবাই এস্থলে পরিচর্য‍্যা শব্দের বাচ‍্য। গীত(৩২), সংকীর্তন (৩৩), এই সংকীর্তন তিন প্রকার যথা=*
*"নামলীলাগুণাদীনামুচ্চৈর্ভাষাতু কীর্তনম্।"*
*🌷অর্থ‍্যাৎ নাম,লীলা ও গুণাদির উচ্চ উচ্চারণ করাকেই কীর্তন বলা যায়।*
*🌹জপ (৩৪) মন্ত্রের অত‍্যন্ত লঘু উচ্চারণই জপ। বিজ্ঞপ্তি(৩৫) বিজ্ঞপ্তি অর্থ শ্রীকৃষ্ণের কাছে বিশেষরূপে নিবেদন। বিজ্ঞপ্তি বহু প্রকার।তারমধ‍্যে সংপ্রার্থনাময়ী,দৈন‍্যবোধিকা ও লালসাময়ী বিজ্ঞপ্তি উদাহরণ সহ শ্রীভক্তিরসামৃতসিন্ধুতে উল্লিখিত হয়েছে।*
   *🙏সংপ্রার্থনাত্মিকা বিজ্ঞপ্তির=*
*"যুবতীনাং যথা যুনি যুনাঞ্চ যুবতৌ যথা।*
*মনোভিরমতে তদ্বৎ মনোভিরমতাং ত্বয়ি।।"*
*🍀অর্থ‍্যাৎ হে ভগবন্!যুবতীগণের মন যেমন যুব পুরুষে এবং যুবগণের মন যেমন যুবতীগণে আসক্ত হয় আমার মন তোমাতে যেন সেইরকম আসক্ত হয়।*
*🌺দৈন‍্যবোধিকার উদাহরণ*
*"মত্তুল‍্যো নাস্তি পাপাত্মা নাপরাধীচ কশ্চন।*
*পরিহারেহপি লজ্জা মে কিং ব্রুবে পুরুষোত্তম।।"*
*🍁অর্থ‍্যাৎ হে পুরুষোত্তম! আমার মতো পাপাত্মা ও অপরাধী জগতে আর কে আছে?এমন কি পাপ পরিহারের জন্য তোমার কাছে দৈন‍্য জানাতেও লজ্জা বোধ হচ্ছে*
*🌹লালসাময়ী বিজ্ঞপ্তির*
*"কদাহং যমুনাতীরে নামানি তব কীর্তয়ন্।*
*উদ্বাষ্পঃ পুন্ডরীকাক্ষ রচয়িষ‍্যামি তান্ডবান্।।"*
*🌺হে নলিন-নয়ন,কবে আমার এমন দিন হবে যে যমুনা-তীরে তোমার নাম কীর্তন করতে করতে সজল নয়নে তান্ডব নৃত্য করতে আরম্ভ করব।*
*🍀নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা এইত্রিবিধ বিজ্ঞপ্তিতে পরিপূর্ণ।*
*🍁স্তব পাঠ (৩৬),নৈবেদ‍্য স্বাদ গ্রহণ (৩৭), পাদোদকের স্বাদ গ্রহণ (৩৮), ধূপমাল‍্যাদির ঘ্রাণ গ্রহণ (৩৯), শ্রীমূর্তি স্পর্শন(৪০), শ্রীমূর্তির দর্শন(৪১), আরত্রিক ও উৎসবাদি দর্শন(৪২), আদি শব্দে এখানে পূজা দর্শন ও বুঝতে হবে। শ্রবণ(৪৩), এই শ্রবণ তিন প্রকার--নামশ্রবণ, চরিত্রশ্রবণ ও গুণশ্রবণ।তৎকৃপেক্ষণ(৪৪) অর্থ‍্যাৎ কবে শ্রীকৃষ্ণের দয়া হবে এই আশানুবন্ধে কাল-অতিবাহিত করা। স্মৃতি(৪৫),ধ‍্যান(৪৬),এই ধ‍্যান চার প্রকার=রূপধ‍্যান,গুণধ‍্যান, ক্রীড়াধ‍্যান এবং সেবাদিরধ‍্যান। রূপগুণাদির সুষ্ঠু চিন্তনই ধ‍্যান-শব্দ বাচ‍্য।*
*🌹সেবাধ‍্যান বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি অদ্ভুত কাহিনী আছে। শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় ঐ কাহিনীর সংক্ষিপ্ত অভিপ্রায় শ্রীভক্তিরসামৃতসিন্ধুর টীকায় প্রকাশ করেছেন।আমরা সেটির একটি বঙ্গানুবাদ উদ্ধৃত করে দিচ্ছি। তদ্ যথা --, প্রতিষ্ঠানপুরে কোন এক ব্রাহ্মণ বাস করতেন, কিন্তু তিনি দরিদ্র হয়েও নিজেকে কর্মাহীন মেনে শান্ত মনে দিনযাপন করতেন,ব্রাহ্মণ অতি সরলমনা,কোন সময়ে বিজ্ঞতম বিপ্রদের সভায় বৈষ্ণবধর্ম সকল শ্রবণ করতে করতে তিনি "ঐ ধর্মসকল মনের বা মানসের দ্বারাও সিদ্ধ হয় "।এই কথা স্মরণ করে নিজ দরিদ্রতা নিবন্ধন (হেতু বা কারণ)স্বয়ং মনে মনে ঐ মানসিক ধর্মের আচরণ করতে আরম্ভ করলেন।কোন একদিন গোদাবরী নদীতে স্নানকরে নিত‍্যকর্ম সমাপন করলেন,পরে নিশ্চল(স্থির) বুদ্ধিতে নির্জন জায়গায় বসে প্রাণায়ামাদি দ্বারা মনকে স্থির করে তারমধ‍্যে শ্রীভগবান শ্রীহরির মূর্তি স্থাপন করে পট্টবস্ত্র পরিধান করলেন,  এবং শ্রীমন্দির পরিস্কার করতে লাগলেন।অনন্তর ঐ মূর্তিকে প্রণিপাত পরঃসর সোনা রূপার তৈরী কলস দ্বারা গঙ্গা থেকে জল আনলেন,তারপর নানান দ্রব্র দিয়ে মহারাজ উপচারে তাঁর স্নানাদি আরত্রিক পর্যন্ত সমস্ত কাজ শেষ করে দিন দিন তিনি সুখ অনুভব করতে লাগলেন।এইভাবে বহুকাল অতিবাহিত হলে কোন একদিন মনে মনে পরমান্ন রন্ধন করে স্থর্ণপাত্রে রেখে ভগবানের ভোজনের জন্য দাঁড়িয়ে রইলেন।পরমান্ন গরম ছিল ঠাণ্ডা হয়েছে কিনা দেখবার জন্য মনে মনেই পরমান্নতে নিজের আঙ্গুল দিয়ে দেখতে গেলেন,আঙ্গুল দিতেই অত‍্যন্ত তাপ লাগল।তাঁর মনে হল যে আঙ্গুর পুড়ে গেল।কিন্তু তাতে ব্রাহ্মণের কষ্ট বোধ হল না।তাঁর মনে হল "হায় এ কি করলাম" অঙ্গুলি স্পর্শে পরমান্ন অপবিত্র হয়েছে।দুঃখিত চিত্তে এই কথা ভাবতে ভাবতে তাঁর সমাধি ভঙ্গ হল এবং অনুতাপ করতে করতে দৈবাৎ আঙ্গুলের প্রতি দৃষ্টিপাত হওয়াতে দেখলেন সত‍্যই অঙ্গুলী পুড়ে গেছে। ব্রাহ্মণের এই ব‍্যবহার জ্ঞাত হয়ে বৈকুন্ঠাধিপতি বৈকুন্ঠনাথ মৃদু হাসলেন।লক্ষ্মী প্রভৃতি শক্তিগণ নারায়ণের কাছে ছিলেন,তাঁরা হাসির কারণ জানতে ইচ্ছে করলেন। ভগবান কোন উত্তর না করে বিমানে চড়ে ঐ ব্রাহ্মণকে নিজের কাছে নিয়ে এলেন এবং প্রেয়সীগণকে দেখিয়ে সমস্ত বৃত্তান্ত বর্ণন করলেন।তারপর ভগবান ঐ দরিদ্র ব্রাহ্মণকে বৈকুন্ঠে চির বাসের জন্য রেখে দিলেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৭০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda70.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda67.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৮)শ্রীশ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
       *সাধনতত্ত্ব  ও ভক্তিতত্ত্ব*
       ^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌳উর্ধপুন্ড্র ধারণ করাই কর্তব‍্য, না করলে প্রত‍্যবায় (পাপ বা অমঙ্গল) আছে।পদ্মপুরাণে নারদ বলেন=*
*"যজ্ঞোদানং তপ‍ো হোমঃ স্বাধ‍্যায়ঃ পিতৃতর্পণম্।*
*ব‍্যর্থং ভবতি তৎসর্ব মূর্ধপুন্ড্রং বিনাকৃতম্।।*
*উর্ধপুন্ড্রৈর্বিহীনস্তু সন্ধ‍্যা কর্মাদিকং চরেৎ।*
*তৎসর্বং রাক্ষসং নিত‍্যং নরকঞ্চধি গচ্ছতি।।*
*যচ্ছরীরং মনুষ‍্যাণামূর্ধপুন্ড্রংবিনাকৃতং।*
*দ্রষ্টব‍্যং নৈব তত্তাবৎ শ্মশানসদৃশং ভবেৎ।।*
*যস‍্যোর্ধপুন্ড্রং দৃশ‍্যেত ললাটে ন নরস‍্য হি।*
*তদ্দর্শনং ন কর্তব‍্যং দৃষ্টা সূর্য‍্যং নিরীক্ষয়েৎ।।"*
*🌻শাস্ত্রে উর্ধপুন্ড্র ধারণের যথেষ্ট মাহাত্ম্য কীর্তিত হয়েছে। যথা ব্রহ্মান্ড পুরাণে=*
*"অশুচির্বাপ‍্যনাচারো মনসা পাপ মাচরন্।*
*শুচিরেব ভবেন্নিত‍্য মূর্ধপুন্ড্রাঙ্কিতো নরঃ।।"*
*🍀ব্রহ্মান্ড পুরাণে শ্রীভগবানের উক্তিতে লিখিত আছে=*
*"উর্ধপুন্ড্রধরো মর্ত‍্যো ম্রিয়তে যত্রকুত্রচিৎ।*
*শ্বপাকোপি বিমানস্থো মমলোকং মহীয়তে।।"*
*🌹বৈষ্ণবভূষণ দ্বাদশ উর্ধপুন্ড‍্রের প্রণালী এই===*
*"ললাটে কেশবং ধ‍্যায়েন্নারায়ণ মথোদরে।*
*বক্ষঃস্থলে মাধবস্তু গোবিন্দং কন্ঠকুপকে।।*
*বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক্ষৌ বাহোচমধুসূদনং।*
*ত্রিবিক্রমং কন্ধরেতু বামনং বামপার্শকে।।*
*শ্রীধরং বাম বাহৌ তু হৃষিকেশস্তু কন্ধরে।*
*পৃষ্ঠেতু পদ্মনাভঞ্চ কট‍্যাং দামোদরং ন‍্যসেৎ।।*
*তৎপ্রক্ষালন-তোয়ন্তু বাসুদেবাদি মুর্ধনি।*
*উর্ধপুন্ড্রং ললাটেতু সর্বেষাং প্রথমং স্মৃতং।*
*ললাটাদি ক্রমেণৈব ধারণন্তু বিধীয়তে।।"*
*🌻অর্থ‍্যাৎ ললাটে কেশবায় নমঃ,উদরে শ্রীনারায়ণায় নমঃ, বক্ষঃস্থলে শ্রীমাধবায় নমঃ,কন্ঠে শ্রীগোবিন্দায় নমঃ,দক্ষিণপার্শে শ্রীবিষ্ণবে নমঃ,দক্ষিণ বাহুতে শ্রীমধুসূদনায় নমঃ,দক্ষিণ কন্ধরে শ্রীত্রিবিক্রমায় নমঃ,বাম পার্শে শ্রীবামনায় নমঃ,বামবাহুতে শ্রীধরায় নমঃ, বাম কন্ধরে হৃষিকেশায় নমঃ, পৃষ্ঠে শ্রীপদ্মনাভায় নমঃ, কটিতে শ্রীদামোদরায় নমঃ। এইরূপে তিলকসেবা করে বামহস্তপ্রক্ষালিত জল শ্রীবাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে মস্তকে প্রক্ষেপ বা নিক্ষেপ করতে হবে।তিলক প্রক্ষালন জল বাসুদেবায় নমঃ এই মন্ত্রে অকারাদি দ্বাদশ স্বরবর্ণসহ নিজ মস্তকে ন‍্যাস করবে।কেউ কেউ দ্বাদশাক্ষর মন্ত্র দ্বারাও ন‍্যাস করেন।প্রথমতঃ ললাটে তিলক ধারণ করতে হবে,তারপরে যথাক্রমে অন‍্যান‍্য স্থানে করতে হবে।*
*প্রাগুক্ত (উল্লিখিত) বচনে "কন্ধর" পাঠ অনেক গ্রন্থেই দেখা যায়।কিন্তু অভিধানে কন্ধর অর্থ মেঘ, "কং জলং ধরয়তীতি কন্ধরঃ"।গ্রীবা অর্থেও কন্ধর কন্ধরা উভয় শব্দই ব‍্যবহৃত হয়। কিন্তু গ্রীবাতে তিলক দেবার ব‍্যবস্থা কুত্রাপি দেখা যায় না।উল্লিখিত বচনে বাহুমূল শব্দ দেখতে পাওয়া যায় না। সম্ভবতঃ বাহুমূলস্থলই কন্ধর শব্দের লাক্ষণিক অর্থ হতে পারে।কেউ কেউ কন্ধর অর্থ স্কন্ধ বলে নির্দেশ করেছেন।এটি কল্পনা মাত্র।অমরকোষ এবং উহার টীকাসমূহে কন্ধর অর্থ স্কন্ধ বলে লেখা হয়নি।মেদিনী,হেমচন্দ্র, ত্রিকান্ডশেষ প্রভৃতি আভিধিনিকেরাও কন্ধর অর্থ স্কন্ধ বলি অভিহিত করেননি। আধুনিক কোষকারগণের মধ্যে শব্দকল্পদ্রুম বা বাচস্পত‍্যভিধানেও কন্ধর শব্দের স্কন্ধ অর্থ দেখতে পাওয়া যায় না।তবে শব্দটি যদি কন্ধর না হয়ে "কন্দর" হয় তবে স্কন্ধ-কন্দর অর্থে ব‍্যবহৃত হতে পারে,আর বাহুমূল হতে উর্ধ ত্রিপুন্ড্র পরিমিতরূপে সরলভাবে অঙ্কিত করলে উহা স্কন্ধ-কন্দরের উপর দিয়ে গ্রীবামূল পর্য‍্যন্ত পৌঁছে।উর্ধপুন্ড্রের পরিমাণ বচন যথা=*
*"দশাঙ্গুলপ্রমাণন্তু উত্তমোত্তম মুচ‍্যতে।*
*নবাঙ্গুলং মধ‍্যমং স‍্যাৎ অষ্টাঙ্গুল মতঃপবম্।।"*
*🍀অর্থ‍্যাৎ দশাঙ্গুল পরিমিত উর্ধপুন্ড্র উত্তম হতে উত্তম, নয় অঙ্গুল পরিমাণ মধ‍্যম,অষ্টমাঙ্গুল পরিমাণ কনিষ্ঠ।সুতরাং বাহুমূল হতে আরম্ভ করে স্কন্ধ কন্দর দিয়ে গ্রীবামূল পর্য‍্যন্ত উর্ধপুন্ড্র হওয়াই প্রশস্ত।*
           *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda69.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda67.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda67.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda66.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৭)শ্রীরায় রামানন্দ,কাষ্ঠ পুত্তলিকা*
      *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
      *****************************
*🌺এই পর্য‍্যন্ত ৬৪ অঙ্গের দ্বিতীয় দশাঙ্কের উল্লেখ করা হ'ল। শ্রীভক্তি- রসামৃতসিন্ধুকার এস্থলে বলেছেন=*
*"ব‍্যতিরেকেতয়ামীষাং দশানাং স‍্যাদনুষ্ঠিতঃ,*
*অস‍্যাস্তত্র প্রবেশায় দ্বারত্বেহপ‍্যঙ্গ বিংশতেঃ।*
*ত্রয়প্রধানমেবোক্তং গুরুপাদাশ্রয়াদিকং।।"*
*🍀অর্থ‍্যাৎ সাধনভক্তিতে প্রবেশের পক্ষে এই কুড়িটি অঙ্গ দ্বারস্বরূপ।এতগুলির মধ্যে গুরুপাদাশ্রয়াদি তিনটি প্রধান।এই তিন বিষয়ের কথা প্রমাণ গুরুগীতায়,শ্রীহরভক্তিবিলাসে এ ভক্তিসন্দর্ভের বৈধীভক্তি প্রকরণে দ্রষ্টব‍্য।এই বিংশতি(২০) অঙ্গের পরে চতুঃষষ্ঠী(৬৪) অঙ্গভক্তির যে সব অঙ্গ  কীর্তিত হয়েছে তাদের অধিকাংশই ক্রিয়া-প্রধান, তদ্ যথা==*
*"ধৃতি র্বৈষ্ণবচিহ্নানাং হরের্নামাক্ষরস‍্য চ।*
*নির্ম‍াল‍্যাদেশ্চ তস‍্যাগ্রে তান্ডবং দন্ডবন্নতিঃ।।*
*অভ‍্যুত্থান মনুব্রজ‍্যা গতিঃ স্থানপরিক্রমা।*
*অর্চনংপরিচর্য‍্যাচ গীতং সঙ্কীতনং জপঃ।।*
*বিজ্ঞপ্তিস্তব পাঠশ্চ স্বাদোনৈবেদ‍্য পাদ‍্যয়োঃ।*
*ধূপমাল‍্যাদিসৌরভ‍্যং শ্রীমূর্তেঃ স্পৃষ্টিরীক্ষণম্।।*
*আরাত্রিকোৎসবাদেশ্চ শ্রবণং তৎ কৃপেক্ষণং।*
*স্মৃতিধ‍্যানং তথাদাস‍্যং সখ‍্যমাত্মনিবেদনম্।।*
*নিজপ্রিয়োপহরণং তদর্থেহখিলচেষ্টিতম্।*
*সর্বথা শরণাপত্তি স্তদীয়ানাঞ্চ সেবনম্।।*
*তদীয়া স্তুলসী শাস্ত্রমথুরাবৈষ্ণবাদয়ঃ।*
*যথা বৈভবসামগ্রী সৎগোষ্ঠিভি র্মহোৎসবঃ।।*
*উর্জাদরোবিশেষেণ যাত্রাজন্মদিনাদিষু।*
*শ্রদ্ধা বিশেষতঃ প্রীতি শ্রীমূর্তেরঙ্ঘ্রিসেবনে।।*
*শ্রীমদ্ভাগবতার্থানা মাস্বাদো রসিকৈ সহঃ।*
*সজাতীয়াশয়ে স্নিগ্ধে সাধৌ সঙ্গঃ স্বতোবরে।।*
*নাম-সঙ্কীর্তনং শ্রীমন্মথুরামন্ডলে স্থিতিঃ।।"*
*🌷ক্রমশ এই অবশিষ্ট অঙ্গগুলির কিঞ্চিৎ ব‍্যাখ‍্যা করা যাচ্ছে।*
*(২১)বৈষ্ণব চিহ্নসমূহের ধারণ= মালাতিলকধারণ বৈষ্ণবচিহ্ন, বৈষ্ণবচিহ্ন ধারণ ভক্তির অঙ্গ।* *পদ্মপুরাণ বলেন==*
*"যে কন্ঠলগ্নতুলসীনলিনাক্ষমালা যে বাহুমূলপরিচিহ্নিতশঙ্খচক্রাঃ।*
*যে বা ললাট ফলকে লসদূর্ধপুন্ড্রাস্তে বৈষ্ণবা ভুবন মাশু পবিত্রয়ন্তি।।*
*🌺অর্থ‍্যাৎ যাঁদের কন্ঠদেশ তুলসী পদ্মবীজ বা রুদ্রাক্ষমালা দ্বারা শোভিত,যাঁদের বাহুমূল শঙ্খ,চক্র চিহ্নে পরিচিহ্নিত,যাঁদের ললাটদেশে উর্ধপুন্ড্র দেদীপ‍্যমান(দীপ্তমান),সেইরকম বৈষ্ণবগণ ভুবনকে পবিত্র করেন। এই কথা দ্বারা মালাতিলকের মাহাত্ম্য প্রকটিত হয়েছে। সাম্প্রদায়িক চিহ্ন ধারণ অবশ‍্য কর্তব‍্য, তাতে আর কিছুমাত্রও দ্বিমত হতে পারে না। কেউ কেউ বলতে পারেন কেবলমাত্র চিহ্নই বৈষ্ণবের পরিচারক নহে। মনু ৬|৬৬|৬৭ বলেন=*
*"দূষিতোহপি চরেদ্ধর্মং যত্রতত্রাশ্রমে রতঃ।*
*সমঃ সর্বেষু ভূতেষু ন লিঙ্গং ধর্মকারণম্।।*
*ফলং কতক বৃক্ষস‍্য যদ‍্যপ‍্যম্বুপ্রসাদকম্।*
*ন নাম গ্রহণাদেব তস‍্য বারি প্রসীদতি।।"*
*🌹মেধাতিথি ও কল্লুকভট্টের ব‍্যাখ‍্যা অনুসারে এর অর্থ এই যে,আশ্রমলিঙ্গরহিত হলেও ব্রহ্মবুদ্ধিতে সর্বভূতে সমদৃষ্টি দ্বারা ধর্মানুষ্ঠান করবে।কেবল দন্ডাদি লিঙ্গ ধারণই ধর্মকারণ নয়, বিহিত অনুষ্ঠানই ধর্মকারণ।রাগ-দ্বেষ-লোভ প্রভৃতি যত্নকরে পরিহার করতে হবে। এই শ্লোকটি ধর্মপ্রাধান‍্যবোধের জন‍‍্যই উক্ত হয়েছে। কিন্তু চিহ্ন ত‍্যাগের উদ্দেশ্যে এই কথা ব‍্যবহৃত হতে পারে না।কারণ ইহার উদাহরণ এই যে কতক বৃক্ষের ফল কলুষজলের(ময়লাজলের) স্বচ্ছতাজনক বটে, কিন্তু সেই ফলের নাম গ্রহণ করলে জল নির্মল হয় না, জল নির্মলীকরণের জন্য কতকফল নিক্ষেপরূপ অনুষ্ঠানের প্রয়োজন।চিহ্নধারণ কেবল ফলের নাম সদৃশ (সমান বা তুল‍্য)। সুতরাং কেবল চিহ্নধারণ করলেই অন্তঃকরণ নির্মল বা শুদ্ধ হয় না, বিহিত(বিধিমতো) অনুষ্ঠানও প্রয়োজনীয়। কিন্তু বৈষ্ণব শাস্ত্রকারগণ চিহ্নধারককেও ভক্তির অঙ্গমধ‍্যে পরিগণিত করেছেন।বৈষ্ণবধর্মের সাধনায় প্রবৃত(রত) হলে মালাধারণ ও তিলকসেবা অবশ‍্য কর্তব‍্য।নচেৎ আশ্রমাচারের মর্য‍্যাদা লঙ্ঘিত হয়, এবং তাতে ভক্তিদেবী অপ্রসন্না হন।তিলকসেবা সম্বন্ধে শ্রীশ্রীমহাপ্রভুর আদেশ শ্রীচৈতন‍্যভাগবতে অতি স্পষ্টভাবেই লিখিত হয়েছে, তদ্ যথা=*
*"প্রভু বলে কেন ভাই কপালে তোমার।*
*তিলক না দেখি কেন কি যুক্তি ইহার।।*
*তিলক না থাকে যদি বিপ্রের কপালে।*
*সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে।।*
*🍀উর্ধপুন্ড্র ধারণ করাই কর্তব‍্য, না করলে প্রত‍্যবায়(পাপ বা অমঙ্গল) আছে। তদ্ যথা=* *পদ্মপুরাণে নারদ বলেন==*
      *
            *আগামী পর্বে*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৮. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda68.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda66.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৬. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda66.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৫. নাম-অপরাধ❓ সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda65.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬৬)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
       *🙏সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🙏*
      =======================
*🌹মনু বলেন=যে জায়গায় গুরুর পরিবাদ (অপবাদ বা কুৎসা) বা নিন্দা হয়,সেখানে কান পেতে তা শোনা ঊচিৎ নয় অথবা সে জায়গা হতে অন‍্যত্র চলে যাওয়া উচিত।বিদ‍্যমান দোষের উল্লেখের নাম পরিবাদ বা পরীবাদ, এবং অবিদ‍্যমান দোষের উল্লেখের নাম নিন্দা। শ্রীহরিভক্তিবিলাসের সদাচারেও ভবিষ‍্যপুরাণের উক্ত এই মর্মের একটি শ্লোক উদ্ধৃত হয়েছে। যথা=*
*"তুষ্ণীমাসীত নিন্দায়াং ন ব্রুয়াৎ কিঞ্চিদুত্তরং।*
*কর্ণৌ পিধায় গন্দব‍্যং ন বৈনমবলোকয়েৎ।।"*
*🌹কুমারসম্ভবে শ্রীউমামুখোক্তি এই=*
*"ন কেবলং যো মহতোহবভাষতে,*
*শৃণোতি তস্মাদপি যঃ সঃ পাপভাক্।"*
*🌷অর্থ‍্যাৎ যে মহতের নিন্দা করে,কেবল সেই যে পাপভাগী হয় তা নয়,যে সে নিন্দা শোনে তারও পাপ হয়।শ্রীভাগবতে লিখিত আছে সতীদেবী দক্ষযজ্ঞে পিতার মুখে স্বামীর নিন্দা শুনে অধীর হয়ে বললেন=*
*"কণৌ পিধায় নিবিয়াদ্ যদকল্প ঈশে,*
*ধর্ম‍াবিতর্য‍্যশৃণিভিনৃর্ভিরস‍্য মানে।*
*ছিন্দ‍্যাং প্রসহ‍্য রুষতি মসতাং প্রভুশ্চেৎ,*
*জিহ্বামসুনপি ততো বিসৃজেৎ স ধর্মঃ।।"*
*🍀অর্থ‍্যাৎ নিরঙ্কুশ (স্বেচ্ছাচারী) মানবকুল যে স্থানে  ধর্মরক্ষক স্বামীর নিন্দা করে,সেখানে যদি প্রতিক্রিয়ার সামর্থ‍্য না হয়,তবে দুইকান ঢেকে সেখান থাকে বেড়িয়ে যাবে ; যদি শক্তি থাকে,তাহলে যে ব‍্যক্তি ঐরকম অকল‍্যাণ বা কুকথা প্রয়োগ করে,তার জিহ্বা জোর করে টেনে ছিঁড়ে ফেলে দিবে,তারপরে নিজের প্রাণও ত‍্যাগ করবে।*
*🍁শ্রীভাগবতের উক্ত শ্লোক ভক্তিসন্দর্ভেও ধৃত (ধারণ) হয়েছে।ইহা সতীর উক্তি। কিন্তু বৈষ্ণবগণের পক্ষে এ উপদেশ প্রযুজ‍্য(প্রয়োগ করা সম্ভব)নয়।কেননা বৈষ্ণবগণ কাউকেও উদ্বিগ্ন করবেন না ; স্বয়ং আহত বা প্রহৃত হয়েও জীবের মঙ্গল সাধন করবেন।শ্রীহরিদাসই এর উদাহরণ স্থল।*
*🌹গুরুনিন্দা,বৈষ্ণবনিন্দা ও কৃষ্ণনিন্দা শুনে এইরকম অসহিষ্ণুতার উপদেশ কেন প্রদত্ত হল? বৈষ্ণবধর্ম নির্মৎসর(অহিংস) সাধুগণের ধর্ম।অসহিষ্ণুতা ও ক্রোধ রজগুণের জন্ম। সাত্ত্বিকধর্মে এতাদৃশ (এইরকম)রজোগুণের প্রশ্রয় দেওয়া হল কেন?একটু চিন্তা করলেই এর কারণ বুঝা যেতে পারে।*
*🍀আমরা আগেই উপদেশ পেয়েছি, কায়মনোবাক‍্যে কোন প্রাণীরই উদ্বেগ (দুশ্চিন্তা)করা অকর্তব‍্য।বিশেষ করে বৈষ্ণবকে তৃণাদপি সুনীচ হতে হবে।একটি তৃণেরও একপ্রান্ত পদাহত হলে অপর প্রান্ত উদ্ধৃত(উত্তোলিত)হয়ে উঠে, কিন্তু বৈষ্ণবকে তৃণ অপেক্ষাও নিরভিমান হতে হবে, বৈষ্ণব পদদলিত হলেও মাথা তুলবেন না এটিই শাস্ত্রের উদ্দেশ্য।কিন্তু এই উপদেশ বৈষ্ণবের নিজ সম্বন্ধে। যদি তাঁর সমক্ষে কৃষ্ণনিন্দা বা তাঁর ভক্ত নিন্দা হয় তখন এই মৃদুতাকে (কোমলতাকে)বজ্রতেজে পরিণত করতে হবে, কান বন্ধ করে,কথাগুলি নিতান্ত অশ্রাব‍্য মনে করে তৎক্ষণাৎ সে জায়গা ত‍্যাগ করে চলে যেতে হবে।নিন্দক সঙ্গে শ্রীভগবতনিন্দা শুনতে শুনতে ভক্তি তো দূরের কথা, সামান্য শ্রদ্ধার হানি হতে থাকে।এইরকমে সাধকের আরাধ‍্য বস্তু ক্রমেই তাঁর হৃদয় হতে সরে পড়েন। সুতরাং এ সম্বন্ধে সবিশেষ সাবধানতা একান্ত প্রয়োজনীয়।তাই পরমকারুণিক শাস্ত্রকারগণ এই সম্বন্ধে এইরকম কঠোর আদেশ দিয়ে সাধকগণকে সাবধান করে দিয়েছেন। ব‍্যক্তিবিশেষের মনে এইরকম উপদেশ "গোড়ামী" বলে বিবেচিত হতে পারে, কিন্তু যাঁরা নিষ্ঠাবান, উপাস‍্যদেবতা বা তাঁর আপন-জনগণ যাঁদের অতি প্রিয়,তাদৃশ(সেইরকম)সাধকগণের চিত্ত প্রিয়জনগণের নিন্দাশুনে অবিচলিত থাকতে পারেন না, এটি স্বভাবসিদ্ধ।তবে সমাধিমগ্ন আত্মেশ্বর যোগীদের কথা স্বতন্ত্র।কেননা তাঁদের কাছে জাগতিক সর্ব প্রকার দ্বন্দ্ব ভাবই দূর হয়ে গেছে। কিন্তু প্রেমসম্পত্তিই যাঁদের ভজনের শক্তি, তাঁরা নিন্দা শুনে স্থির থাকতে পারেন না,তাঁদের প্রাণ হতে প্রিয়তম শ্রীভগবানের নিন্দাবাদ শুনলে নিজই তাঁদের হৃদয় অধীর হয়ে উঠে। জগতে এইজন‍্য অনেক জায়গায় অনেকবার ভীষণ রক্তারক্তি হয়ে গিয়েছে।এখন এই সব নিদারুণ ব‍্যাপারের প্রশ্রয় পাওয়া অসঙ্গত।এ সম্বন্ধে মনুর বিধিই এখন একমাত্র অনুসরণীয়। অর্থ‍্যাৎ যেখানে গুরুজনের নিন্দা বা পরীবাদ হয়,কান বন্ধ করে সেখান হতে অন‍্য কোন জায়গায় চলে যাও।এই বিধিই হিংসাবিহীন শান্ত বৈষ্ণবগণের পক্ষে পালনীয়। নচেৎ দম্ভ,ক্রোধ, অপরের উদ্বেগ বা দৈহিক দন্ড বিধান করা বৈষ্ণবের পক্ষে নিতান্ত অকর্তব‍্য।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৭. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda67.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds