✧═══════════•❁❀❁•═══════════✧
৭০. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda70.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬৯. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda69.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭০)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*🙏সাধনতত্ত্ব ও ভক্ততত্ত্ব🙏*
******************************
*"ধ্যানং-রূপগুণক্রীড়াসেবাদেঃ সুষ্ঠুচিন্তনম্।"*
*🌹অর্থ্যাৎ রূপ-গুণ-ক্রীড়া ও সেবাদির সুষ্ঠু চিন্তনই ধ্যান। এই ধ্যান অষ্টাঙ্গ যোগের এক অঙ্গ।এক অঙ্গ হলেও আসন প্রাণায়ামাদির মতো বহিরঙ্গ নয়।ধ্যান=যোগের অন্তরঙ্গ অঙ্গ।ধ্যানের কথা বলতে হলে আগে ধারণার কথা বলতে হয়।অভ্যাস ও বৈরাগ্য দ্বারা চিত্ত নিগ্রহ (দমন বা শাসন)করতে হয়। চিত্ত নিগৃহীত না হলে বিষয় হতে চিত্ত বিনিবৃত (সংযত) হয়ে ধ্যেয় পদার্থের আভিমুখ্য (আনুকূল্য) লাভ করতে পারে না।এইরকম আভিমুখ্যব্যাপারে প্রত্যাহারই প্রধান সাধন।প্রত্যাহার (ফিরিয়ে নেওয়া )অভ্যস্ত হলে ধারণা সাধিত হয়। যোগাচার্য্য পতঞ্জলি বলেন=*
*"দেশবন্ধচিত্তস্য ধারণা।৩|১*
*🍀অর্থ্যাৎ চিত্তকে কোন নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ রাখার নাম ধারণা।শ্রীভগবদ্ গীতাতে এই ধারণা ধৃতি নামে অভিহিত হয়েছে যথা=*
*শনৈঃ শনৈরূপরমেদবুদ্ধ্যা ধৃতিগৃহীতয়া।*
*🌺সাত্ত্বিক,রাজসিক ও তামসিক ভেদে ধৃতি তিন প্রকার।ধৃতির এই প্রকার ভেদ গীতার ১৮শ অধ্যায়ে দ্রষ্টব্য।চিত্তকে কোন স্থানে বিধৃত করে রাখার অভ্যাসই ধারণা নামে অভিহিত।এই জন্য যোগীদের জন্য শ্রীভগবানের উপদেশ এই যে =*
*"সমং কায়শিরোগ্রীবং ধারয়ন্নচলং স্থিরং।*
*সংপ্রেক্ষ্য নাসিকাগ্রং স্বং দিশশ্চনবলোকয়ন্।।"*
*🌳অর্থ্যাৎ শরীর মস্তক গ্রীবা অবক্র ও নিশ্চলরূপে ধারণ এবং দৃষ্টিতে অন্যান্য দিক হতে আকৃষ্ট করে নিজ নিসিকার অগ্রভাগে সন্নিবেশিত (স্থাপিত)করতে হবে।ধারণা সম্বন্ধীয় পাতঞ্জলসূত্রের ব্যাসভাষ্যে লিখিত আছে "নাভিচক্রে হৃদয়পুন্ডরীকে, নাসাগ্রে,জিহ্বাগ্রে ইত্যাদি দেশেষু বাহ্যে বা বিষয়ে চিত্তস্য বৃত্তিমাত্রবন্ধ ইতি ধারণা"। অর্থ্যাৎ নাভিচক্রে হৃৎপদ্মে ইত্যাদি স্থানে চিত্ত স্থির রাখার নাম ধারণা।ধারণায় চিত্ত একনিষ্ঠ হয়,এক চিন্তায় আবদ্ধ থাকে, এক বিষয় চিত্তবৃত্তি-সমক্ষে উপস্থিত থাকে।পাশ্চাত্য দর্শনের ভাষায় বলতে গেলে ধারণা (Concentration of attention) নামে অভিহিত হতে পারে।জায়গা বিশেষে বা বিষয়বিশেষে মনকে আবদ্ধ রাখা সহজ নয়।অনেকেরই ধারণার অভাব।যাঁরা ধারণানিপুণ, সংসারেরও অনেক কাজে তাঁরা সাফল্য লাভে সমর্থ।এই ধারণা অভ্যস্ত হলেই চিত্ত ধ্যানের উপযুক্ততা লাভ করে।ধ্যান সম্বন্ধে যোগসূত্র এই=*
*"তত্র প্রত্যৈকতানতা ধ্যানম্।"*
*🌹অর্থ্যাৎ ধারণাক্ষেত্রে যখন একমাত্র ধ্যেয়(ধ্যানের বস্তু)বিষয়ের একতান (একসুরে বাঁধা) প্রবাহ ছাড়া আর অন্য প্রত্যয়(বিশ্বাস)উদিত হয় না, চিত্তে অবিচ্ছিন্নভাবে কেবল একমাত্র ধ্যেয় প্রবাহ বহমান হয়, সেইরকম অবস্থার নাম ধ্যান। বেদান্তসার বলেন ঃ-----*
*"ধ্যানম্--অদ্বিতীয় বস্তুনি বিচ্ছিদ্যান্তরেন্দ্রিয়বৃত্তিপ্রবাহঃ।"*
*🍀অপর কেউ কেউ বলেন==*
*"বিজাতীয়প্রত্যয়ান্তরিতসজাতীয় প্রত্যয়প্রবাহো ধ্যানম্।"*
*🌳গরুড় পুরাণ বলেন==*
*ধ্যেয়ে সক্তং মনো যস্য ধ্যেয়মেবানুপশ্যতি।*
*নান্যং পদার্থং জানাতি ধ্যানমেতং প্রকীর্তিতম্।।*
*🍁ফলে ধ্যানে ধারণার পদার্থ নিরন্তর স্ফূর্ত থাকে,তাছাড়া অন্য কোন বিষয় আদৌ চিত্তে জায়গা পায় না। চিত্ত তখন সম্পূর্ণরূপে ধ্যেয় পদার্থ ছাড়া অন্য পদার্থের জ্ঞান বর্জিত হয়।ধারণা ও ধ্যানে পার্থক্য এই যে ধারণার সময় মনকে বহু বস্তুর চিন্তা হতে এক চিন্তায় এনে স্থির করতে হয়, কিন্তু মন তখন একবারে বিজাতীয় চিন্তা প্রবাহ হতে মুক্ত হয় না। এর এক গ্রাম উপরে উঠে মন যখন বিজাতীয় (অন্য কিছু) প্রত্যয় (বিশ্বাস)বিবর্জিত (ত্যাগ) হয় এবং সবসময় একমাত্র ধ্যেয় বিষয়ের চিন্তায় পরিপূর্ণ হয়ে সেই বিষয়ের পরিচিন্তনে পূর্ণমাত্রায় আসক্ত হয়,তখন সেটি ধ্যান নামে অভিহিত হয়ে থাকে।*
*🌹শ্রীপাদ রামানুজাচার্য্য ধ্রুবানুস্মৃতিকেই ধ্যান বলেন। শ্রীনিম্বার্ক বৈষ্ণব সম্প্রদায়ের অতীব আদৃত(সম্মানিত) "পরপক্ষগিরিবজ্র" নামক গ্রন্থের তৃতীয় অধ্যায়ে লিখিত হয়েছে ==*
*ধ্যানঞ্চ,--- বিজাতীয়প্রত্যয়শূন্যত্বে সতি ধ্যেয়াকাবৈকস্মৃতিরূপং-- তদেব পরিপাকাপন্নং ধ্রুবাস্মৃতি-পরাভক্তিশব্দাভিধেয়ম্ "সত্ত্বশুদ্ধৌ ধ্রুবাস্মৃতিঃ" "মদ্ভক্তিং লভতে পরা" মিতি শ্রুতিস্মৃতিভ্যাং-- তথাচ স্থিতৌ গমনেচ বিক্ষেপাৎ শয়নে লয়াচ্চ দুঃসাধ্যমিতি ভাবঃ। ধ্যানাচ্চেতি সূত্রাৎ তদ্ ধ্যানং নৈশ্চল্যসাপেক্ষম্,-- তদভাবেতদসিদ্ধেঃ। "ধ্যায়তীব পৃথিবী ধ্যায়তী বান্তরিক্ষং ধ্যায়তীব দ্যৌঃ ধ্যায়ন্তীবাপো ধ্যায়ন্তীব পর্বতা ইত্যত্রাচলত্বমপেক্ষ ধ্যায়ন্তি প্রয়োগঃ। অচলত্বং চাপেক্ষেতি সূত্রাৎ।*
*"শোচৌদেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনঃ।*
*নাত্যুচ্ছ্রি তং নাতি নীচং চেলাজিনকুশোত্তরম্।।*
*তত্রৈকাগ্রং মনঃকৃত্বা যতচিত্তেন্দ্রিয়ক্রিয়ঃ।*
*উপবিশ্যাসনে যুজ্যাদ্ যোগমাত্মবিশুদ্ধয়ে।।"*
*🌻এর মর্ম এই যে বিজাতীয় (অন্য) প্রত্যয় (বিশ্বাস)পূর্ণরূপে অন্তর্হিত (অদৃশ্য)হলে ধ্যেয়াকার স্মৃতির প্রবাহ প্রবাহিত হতে থাকে।সেটির পরিপাক দশায় ধ্রুবাস্মৃতির উদয় হয়।এই ধ্রুবাস্মৃতি বা ধ্যান পরাভক্তি শব্দ অভিধেয় বা বোধক।সত্ত্বশুদ্ধিতে ধ্রুবাস্মৃতি প্রকাশ পায়।এটিই শ্রীভগবদগীতা উক্ত পরাভক্তি।এই ধ্রুবানুস্মৃতিই ধ্যান।ধ্যান নিশ্চলতাসাপেক্ষ।নিশ্চলতা (স্থিরতা) ছাড়া ধ্যান সিদ্ধ হয় না।যাতে কোন প্রকারে চিত্তক্ষোভ বা নিশ্চলতার অভাব না ঘটে,এরকম জায়গায় আসন ও প্রক্রিয়ার প্রতি দৃষ্টি রেখে ধ্যানের জন্য বসতে হবে।শুদ্ধ জায়গায় স্থির আসনে বসতে হবে, প্রথমে কুশাসন,তার পরে অজিনাসন (হরিণ,বা বাঘের ছালে) এবং তার উপরে পট্টবস্ত্রের আবরণ দিয়ে আসন করতে হবে।আসনে বসে মন ও ইন্দ্রিয়ক্রিয়া সংযত করে মন একাগ্র করতে করতে চিত্তবৃত্তির নিরোধে ধ্যানস্থ হতে হবে।*
*আজ এই পর্যন্ত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৭১. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda71.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
